এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সুখপাখি_তার_সন্ধ্যাতারা— ১ লেখনিতে— #রামিশা_আঞ্জুম_বুশরা

“আয় মা/গী! আমার সাথে আয়। এলাকার লোকেরে দেখাবি আমার স্বামী তোরে কোনে কোনে আদর দিছে। আয়!”


“ছাড়ো আপা। দোহাই লাগে আল্লাহ'র।”


“না না, কেরে ছাড়তাম? আমার স্বামীর নামে ওতো বড় অভিযোগ উঠাছত এহন প্রমাণ দিবি না? তোরে দেহাইতেই হইবো!”


পাশের বাড়ির ওমন কথাবার্তা শুনে পিঠা বানানো রেখে দৌড়ে সে বাড়িতে চলে গেল মা-কাকিমারা। কিন্তু আমি কিংবা আমার বোনেরা উঠে যাওয়ার সাহস পেলাম না। পারিবারিক শিক্ষা টা একটু খানি বেশিই! কথিত আছে, ‘মা-কাকিমা'রা কথা বললে সেথায় থাকতে নেই।’ তাই আমিসহ সকলেই পূর্ণ মনযোগ দিলাম পিঠা বানাতে।


মনযোগের ব্যাঘাত ঘটলো যখন, তাদের মারধর আমাদের বাড়িতে এসে পৌঁছুলো। তাসলি কাকি শিখা কাকির চুলের মুঠি ধরে টেনে টেনে আমাদের উঠোনে আনছেন। আমরা বোনেরা সবাই উঠে গিয়ে জানালা, পর্দা আর দরজার আড়ালে দাড়ালাম। ফাক ফোকড় দিয়ে বাহিরের ঘটনা দেখতে থাকলাম। পাশেই ওনার স্বামী হাত বাড়িয়ে এগিয়ে আসছেন আর বলছেন,


“হয়েছে তাসলি! আর মেরো না। ও যেহেতু সবাইকে দেখাতে চাচ্ছেনা তখন ধরে নাও আসলেই আমি ওটা করিনি। ছেড়ে দাও তাসলি।”


“না! ও তো নিজের মুখে স্বীকার করেনি। আগে স্বীকার করুক, তারপর ওকে আমি ছাড়বো। সাহস কত বড়! আমার স্বামীর ভাগ নিতে চায়! কলিজা কেটে কুত্তাকে খেতে দেবো আমি। ”


তাসলি কাকি রিতীমত কাঁপছে। গাঁয়ের প্রচণ্ড রাগী মহিলাদের মধ্যে ওনার নাম টপে। আর ওনার স্বামী কে নিয়েই কিনা অভিযোগ! তাসলি কাকি একটু বেখেয়ালি হতেই শিখা কাকি একটা ঝাড়া মেড়ে নিজেকে ছাড়িয়ে নিলেন। গা থেকে সরে যাওয়া ওড়না টা আগে ঠিক করে নিলেন। তারপর এলোমেলো চুলগুলো পেছন দিকে নিয়ে বড় একটা শ্বাস নিলেন। মাথা দুএকবার উপর-নিচ করে চেচিয়ে বললেন,


“কেন আমি স্বীকার করবো না তোমার স্বামী আমাকে ভোগ করেছে তাও আমার স্বামীর অনুপস্থিতি তে, আমার অনুমতি ছাডা!”


তেঁতে এগিয়ে আসে তাসলি কাকি। শিখা কাকির মুখে পিঞ্জা মেরে বলে,


“আরেকটা কথা বলবি তো তোর জিভটাই টেনে ছিড়ে ফেলবো। বে/শ্যা কোথাকার! তোর অনুমতি ছাড়া না? তুই যে কি ন/ডি এইডা কি কেউ জানেনা? আমার স্বামীরেই কেন টার্গেট করসোস এইডা ক! আজকা কারণ না কইয়্যা তুই যাইতে পারবিনা। ”


মুহূর্তের মধ্যেই শিখা কাকির চোখ টলমল করে উঠলো। তবুও নিজেকে শামলে নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেন। কিন্তু লাভ হলোনা, ছুটতে পারলেন না তাসলি কাকির থেকে। ওনার হাত ছিল মুক্ত অবস্থায়। একে অপরকে ঠেলতে ঠেলতে আমাদের রান্নাঘরের কাছছায় এসে পড়েছিলো ওনারা। পাশের রাখা ছিল শক্ত-পোক্ত বাশের চুঙ্গি। যেটা শিখা খালা নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করলেন। এক হাতে ওটা উঠিয়ে তাসলি কাকির মোটাসোটা পেটে মেরে বসলেন। মারার সাথে সাথেই ওনি নিজের পেটে হাত দিতে গিয়ে শিখা কে ছেড়ে দিয়ে মাটিয়ে পড়তে লাগলেন। তখনই ওনার স্বামী বাদল কাক ধরে নিলেন। আমার মা-চাচিরা এসে শিখা কাকিকে আটকে নিতে আসলেন। তখনই সবাইকে থামিয়ে দিয়ে ক্রোধের আগুনে জ্বলে উঠে শিখা কাকি বলে উঠলেন,


“কেউ আমার ধারে কাছে আসবেন না। আমি নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই মহিলা কে আঘাত করেছি।”


“এই শালী! তুই আমার বউয়ের পেটে কেন দিছত? তুই জানোস না ওয় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।”


তাসলি কাকির স্বামী অর্থাৎ বাদল কাকার এমন কথায় আশেপাশের কয়েকটা পুরুষ আর মহিলা লোক তাল মেলালেন। ‘হ শিখা, কামডা তুমি ভালা করছো না।’

সবার এমন ভাব দেখে শিখা কাকি মুখের দলা থুথুটা প্রথমে মাটিতে আর তারপর বাদল কাকার মুখে মারলেন। এদিকে তাসলি এতক্ষণ ব্যাথ্যায় গড়াগড়ি করলেও থুথু মারার পর থেমে যায়। মূলত শিখা তাকে কম জোর দিয়েই মেরেছিল, কিন্তু গ্রামবাসীদের নিকট প্রমাণের জন্য ব্যাথার নাটক করছিল। কিন্তু মেয়েটার থুথু ফেলায় অবাক হয়ে নিজেকে থামিয়ে নেয় তাসলি। শহুরে মেয়েগুলোর এই সাহস ও থাকে? না! সে তো জানতো এমন বুকের পাটা কেবল এই গ্রামে তারই আছে। কিন্তু...


তখনই শিখার জ্বালাময়ী কথা কানে এলো,


“প্রথম থুথুটা উপস্থিত সবাইকে দিলাম। এই যে! এই মহিলা তাসলি। আমাকে যে এতক্ষণ ধরে আমার শরীরে মারছিল, চুলের মুঠি ধরে ওদিকে থেকে টানতে টানতে এদিকটায় আনলো কই আপনাদের থেকে একটা মানুষ ও তো এগিয়ে আসেন নি! আর যেই আমি আমার আত্মরক্ষার জন্য ওনাকে মারলাম ওমনি আপনারা আমাকে জোঁকের মতো ধরতে আসলেন?”


“এই মাইয়্যা। তুমি এল্লায়গা ওর পেডে মারবা? ওর বাচ্চাডার যদি কিছু হইয়্যা যায়?”


“ওরেহ বাবা! ওনার বাচ্চা পেটে কিন্তু কই ওনার স্বভাবে তো তার ছি'ড়ি দেখতে পেলাম না? ওনি তো দিব্যি এই মোটাসোটা পেট নিয়ে যেভবে পারছিলেন আমাকে মারছিলেন। আর পেটে না দিয়ে আর কোথায় দেব? কোথায় দিলে ওনি থামতেন? আর সরি টু সে ওনি তো আর পুরুষ না যে অণ্ডকোষ বরাবর মেরে দেবো। তাইনা?”


“আহা, মাইয়্যা কয় কি। ছিঃছিঃ। আসলেই শহুরে মাইয়্যার কোনো লাজ নাই। ছেহ! ”


তখনই বাদল উঠে আসতে নিচ্ছিলো। যা দেখে শিখা কাকি বলে,


“কুত্তার/বাচ্চা! আর এদিকে আসবি না। এখন যা বলার, যা করার তা কেবল আমিই করবো!”


শিখা কাকির এতো বড় ধমকে বাদল কাকা থেমে যান। শিখা কাকি আবারো বলতে শুরু করেন,


“ আচ্ছা, আমার প্রতি আপনাদের এতো ক্রোধ আর আক্রোশ কেন? বলতে পারেন? কেবল মাস্টার্স পড়ুয়া মেয়ে বলে? অধিক পড়ালেখা শহুরে মেয়ে বলে?”


উত্তর দেয়না কেউ! ইতোমধ্যে অনেকেই যেতে শুরু করেছে। যা নজর এড়ায় নি শিখা কাকির।


“ সেই তো! যখন আমার দিকে আঙুল তুলবে তখন দাঁড়িয়ে কেবল তামাশা দেখবেন। তাকে নডি/ বে/শ্যা বলে আখ্যা যে দেবে? সেটা উপভোগ করবেন। কিন্তু যখন সেই ন/ডি আর বে/শ্যা মুখ খুলে সত্যর জানান দেবার জন্য তখনই তাকে আপনারা এড়িয়ে চলেন। কেন বলতে পারবেন? ধর্ষ/ণ হলেই কেন নারীর দোষ হবে? কেন নারী লুকিয়ে থেকে চোখের পানি ফেলবে। অধিকার কি পুরুষেরা নিয়ে বসেছে? এই যে আপনারা আমাকে এতোক্ষণ খারাপ মহিলার আখ্যা দিলেন! আমি তো এই গ্রামে আজ না সেই ষোলো বছর ধরে থাকি, কখনো দেখেছেন উলটা পালটা কিছু করতে? কোনো ব্যাট্যাছেলেকে চোখ টিপ দিতে? অসৎ কথা বার্তা বলাতে? না! কেউ দেখেন নি। অথচ আমি এই গ্রামে থেকেই আমার লেখাপড়ার সমাপ্তি টেনেছি। কই কোনো ছেলে বন্ধুকে তো বাসায় আনিনি। তবে আজ কেন অভিযোগ আমার উপর দিচ্ছেন? ”


“এই পঁচা মাইয়্যা। চুপ থাহো! লাজ শরম নাইগা এমনে কথা কও। থামো! বাড়িতে আরো পোলাপান আছে, ওগোলার মাথায় তো গু-গোবর ঢুকাইতাসোও।”


মুখ থেকে পানের পিক ফেলে দাদি এই কথাটা বললেন। শিখা কাকি তাচ্ছিল্যের সাথে হাসলেন।


“কি আজব! আপনিও কিন্তু মহিলা। আজ যদি এটা আপনার সাথে হতো? হ্যাঁ হয়তো আমার মতোন এইভাবে কথা বলতেন না সেরকম সাহস আপনাদের নেই কিন্তু লুকিয়ে ছুড়িয়ে এই ব্যাথ্যা আর যন্ত্রণা তো বইতেন। তাই নয় কি? এই যে বাদল! ও আমার ধর্ষ/ক। জোর করে আমায় ধর্ষ/ণ করেছে। আমার স্বামী দুদিনের জন্য গিয়েছিলেন শহরে। আর সেই সুযোগটা নিতেই জানো/য়ার টা এসেছিল আমার বাড়ি। পানি খাওয়ার অযুহাতে আমাকে ঘরে পাঠায় আর নিজেও ঘরে ঢুকে পড়ে। আমি অনেক চেঁচিয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসেনি। আমার সামনে ভিটের রোজিনা আপাকে জিজ্ঞাসা করেন? সে আমার চিৎকারের আওয়াজ শুনেছিল। ”


কথা শেষ করেই শিখা কাকি এগিয়ে গেলেন তার বয়সের থেকে একটু ছোট একটা মহিলার দিকে। বোধহয় ওনিই রোজিনা।


“আপা? সেদিন না আমায় বাঁচাতে পারোনি। আজ বাঁচাতে হবেনা শুধু জবান টুকুনিও দাও?”


তখন বাদল লোকটা এগিয়ে আসে। ততক্ষণে তাসলি কাকি উঠে দাড়িয়েছে।


“এই এই! ও কি বলবে রে? তুই এই যে এতোক্ষণ বড় বড় কথা কইলি কি ভাবছোস? ওরা তোরে বিশ্বাস কইর‍্যা নিবো? শোন! নিজের ইজ্জত ফুরাইছোস এহন যাইয়া ঘরের কোণে কান! পুস্তকের জ্ঞান নিতে আইসে না কেউ! যা!”


বলেই একটা ধাক্কা মেরে দেয় শিখা কাকির কাঁধে। পুরুষালি ধাক্কায় কাকি কয়েক হাত দূরে চলে যান। কিন্তু পাত্তা দিলেন না বাদল লোকটার কথা। এগিয়ে আসে আবার রোজিনার কাছে। গা ঝাকিয়ে ফের একই কথা বলে। রোজিনা চোখ তুলে চায়। বড় একটা ঢোক গিলে আস্তে করে শিখা কাকির হাত থেকে নিজের হাত টা ছাড়িয়ে নেয়।


“মধ্যিখানে আমারে ফাসাইতেছোও কেন আপা? আমি তো কিছু শুনিই নাই! তোমারে তো আপা ডাকি, তাই বইলা এই মূল্য দেছাও?”


শিখা কাকি দু'পা পিছিয়ে যান। এ কি শুনছেন তিনি! তার চোখে যেন অবিশ্বাস্যের জটলা মেঘ ধরা দিল। ফের এগিয়ে এসে রোজিনার গা ঝাঁকান।


“রোজিনা! মিথ্যে বলতাছো কেন? কে তোমারে মিথ্যা কইতে কইছে। কও আমারে? তোমার একটা জবান সব বিশ্বাস করাইবো। কও? তুমি চাওনা এই ধর্ষকের শাস্তি হোক?”


রোজিনা মহিলাটা ফের একই কাজ করলেন। হাত টা ঝাড়া মেড়ে দূরত্ব বাড়ালেন। শিখা কাকি বোধহয় বুঝতে পারছেন, হুট করে কাছের কেউ বদলে গেলে ঠিক কতটা কষ্ট হয়!


এইসব কথাবার্তা শুনে এক এক করে সবাই শিখা কাকি কে যা নয় তাই বলে চলে গেল। একজন তো ওনাকে পাগল আখ্যা দিয়ে তবেই খ্যান্ত হলেন! তবে যাওয়ার আগে তাসলি কাকি বাদল কাকার হাত ধরে এগিয়ে এসে তাকে হাটুর পেছনে লা/থি মেরে চলে যান। শিখা কাকি ওভাবেই পড়ে রইলো মাটিতে। তার চোখ দুটো থেকে অশ্রুর বৃষ্টি হচ্ছে, যা মাটি শুষে নিচ্ছে পরম ইচ্ছেয়। শিখা কাকি সেদিকে চেয়ে আছেন। বোধহয় তিনি ভাবছেন তার বয়ে আসা দুঃখ টাকেও যদি এই মাটিটা শুষে নিতে পারতো?


এক পর্যায়ে পরিবেশ টা শান্ত হলো। আমার মা কেবল ওনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কল পাড়ে রাখা ধোয়া থালা-বাসন গুলো উঠিয়ে এক এক করে রান্নাঘরের চালে রাখতে থাকলেন। রোদের তাপে পানিটা শুকিয়ে যাবে বলে। আমরাও তখন আড়াল থেকে বেড়িয়ে পড়লাম। শিখা কাকির দিকে একপল তাকিয়ে পেতে রাখা মোড়াটায় বসলাম। কাকি'মা রা ইতামধ্যে এদিকেই এগিয়ে আসছেন। জুঁই কাকি বড় করে হাঁক ছাড়লেন,


“খবরদার! এখানকার কথা বাপ-চাচাদের কানে নিবিনা আর না তো বলে কয়ে বেড়াবি। এখানে কিছুই হয়নি।”


কাকির কথায় প্রতিবাদী আমিটা জেগে উঠলো। গলা উঁচিয়ে বললাম,


“তবে…”


“ শোনো উষাসী! দস্যিপনা বন্ধ করে পিঠেয় মনযোগ দাও! দুদিন পর ভাই আসলো বলে! আর কি লজিক ফলিক না বলো? ধরে নাও এইটা দুঃস্বপ্ন! উম...! ঘটনা তো হলো এক ঘন্টা। তো মস্তিষ্ক থেকে এই এক ঘন্টা মুছে ফেলো। ”


মায়ের কথায় চুপ মেরে গেলাম। এই একটা মানুষ যাকে আমি জম্মের ভয় পাই! হঠাৎই খেয়াল হলো শিখা কাকি বাড়ির বাইরের দিকে ছুট লাগালেন। মা-কাকি রা'ও সেটা লক্ষ্য করলেন। আর আমি চিন্তিত হয়ে উঠলাম মুহূর্তেই! বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। উদ্বিগ্ন হয়ে মাকে শোধালাম,


“কাকি ওভাবে ছুট লাগালেন কেন? ”


“গেছে যাক! নিজের কাজ করো। অন্যের কিছুতে মনযোগ দিবে না একদম!”


কেন জানি মায়ের কথা শুনতে ইচ্ছে হলো না। ধুকপুক ধুকপুক করা উদর নিয়েই আমিও ছুট লাগালাম শিখা কাকির পথ অনুসরণ করে।


#সুখপাখি_তার_সন্ধ্যাতারা— ১

লেখনিতে— #রামিশা_আঞ্জুম_বুশরা


চলবে...

সকাল ৭টার সংবাদ তারিখ ২৯-০৩-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৯-০৩-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বেইজিং এ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর বৈঠক --- বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে সহায়তায় চীনের প্রতি আহ্বান।   জলপ্রবাহ সংক্রান্ত পূর্বাভাস এবং বন্যা নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও চীন --- বেইজিং এ যৌথ বিবৃতি প্রকাশ। 

 ঢাকা ও বেইজিং এর মধ্যে ৯ চুক্তি স্বাক্ষর।  

 

ঈদের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ছাড়া অব্যাহত রয়েছে নগরবাসীর --- অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহুর্তের কেনাকাটায়।  

 

জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান বিএনপি মহাসচিবের।  

 

 শক্তিশালী সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে অন্তত একশো ৫১ জনের প্রাণহানি।  


এবং নেপিয়ারে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

শনিবার, ২৯ মার্চ, ২০২৫

স্ক্যাবিস (Scabies)  এক ধরনের চর্মরোগ

 ****  স্ক্যাবিস (Scabies)  এক ধরনের চর্মরোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্রাতিক্ষুদ্র পরজীবী মাইটের কারণে হয়ে থাকে এবং তীব্র চুলকানি ও ফুসকুড়ির সৃষ্টি করে।


**** স্ক্যাবিসের কারণ:


1. পরজীবী মাইট – Sarcoptes scabiei ত্বকের নিচে ঢুকে ডিম পাড়ে, যা ত্বকের প্রতিক্রিয়ার ফলে চুলকানি ও ফুসকুড়ি তৈরি করে।


2. সংক্রমণ – সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসলে, একসঙ্গে ঘুমালে, যৌন সম্পর্কের মাধ্যমে অথবা পোশাক, বিছানার চাদর ও তোয়ালের মাধ্যমে ছড়াতে পারে।


**** লক্ষণ:

- প্রচণ্ড চুলকানি, বিশেষ করে রাতে বেশি হয়।

- লালচে ফুসকুড়ি বা গুটি (বুদবুদ বা ক্ষত হতে পারে)।

- আঙুলের ফাঁকে, কবজি, কনুই, বগল, কোমর, নাভির চারপাশ, যৌনাঙ্গ, বুক ও নিতম্বে বেশি দেখা যায়।

- শিশুদের ক্ষেত্রে তালু ও পায়ের পাতায় হতে পারে।

- দীর্ঘমেয়াদী হলে চামড়া মোটা ও খসখসে হতে পারে।


**** প্রতিকার ও চিকিৎসা:


✅ ঔষধ ও মলম:


1. Permethrin 5% ক্রিম – আক্রান্ত স্থানে লাগিয়ে ৮-১০ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হয়।


2. Ivermectin ট্যাবলেট – গুরুতর ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ হিসেবে দেওয়া হয়।


3. Sulfur ointment – কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য।


4. Antihistamines (যেমন Cetirizine, Loratadine) – চুলকানি কমানোর জন্য।


✅ বাড়িতে করণীয়:


ব্যবহৃত বিছানার চাদর, জামাকাপড়, তোয়ালে গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন।


পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে, কারণ স্ক্যাবিস সহজেই ছড়ায়।


নখ ছোট করে কাটতে হবে যাতে চুলকানোর সময় জীবাণু সংক্রমণ না হয়।


আক্রান্ত ব্যক্তি ও তার ব্যবহার্য জিনিসপত্র বিশেষভাবে পরিষ্কার রাখা জরুরি।


**** সতর্কতা:


নিজে ওষুধ ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।


চিকিৎসা শুরু করলে চুলকানি কমতে কয়েক সপ্তাহ লাগতে পারে।


অপরিষ্কার বা ভিড়যুক্ত জায়গায় সাবধান থাকতে হবে, কারণ এটি খুব দ্রুত ছড়ায়।

কিছু মানুষ আছেন যারা সচেতনভাবেই তাদের ফোনটি সাইলেন্ট মুডে রাখেন

 বর্তমান ডিজিটাল যুগে যেখানে ফোনের রিংটোন ও নোটিফিকেশন এক মুহূর্তের জন্যও থামে না, সেখানে কিছু মানুষ আছেন যারা সচেতনভাবেই তাদের ফোনটি সাইলেন্ট মুডে রাখেন— এমনকি গুরুত্বপূর্ণ কলের অপেক্ষায় থাকলেও। এই অভ্যাস শুধু কাকতালীয় নয়, বরং এটি তাদের জীবনধারার একটি সচেতন সিদ্ধান্ত।


এ ধরনের ব্যক্তিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা তাদের কর্মপদ্ধতি, ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক প্রশান্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলে। চলুন, জেনে নেওয়া যাক সর্বদা ফোন সাইলেন্টে রাখা ব্যক্তিদের ৮টি আকর্ষণীয় অভ্যাস—

১. তারা নিজেদের সময় ও মনোযোগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন।


ফোনের প্রতিটি নোটিফিকেশন বা রিংটোনের ওপর নির্ভরশীল না থেকে, তারা নির্দিষ্ট সময় অনুযায়ী মেসেজ ও কল চেক করেন। এটি তাদের কাজের প্রতি মনোযোগী করে তোলে এবং অপ্রয়োজনীয় ব্যাঘাত এড়াতে সাহায্য করে।


২. গুরুত্বপূর্ণ কলের জন্য বিকল্প ব্যবস্থা রাখেন।


সাইলেন্ট ফোন মানে দায়িত্বহীনতা নয়। তারা গুরুত্বপূর্ণ কল মিস না করার জন্য বিকল্প ব্যবস্থা রাখেন, যেমন— বন্ধু বা পরিবারের সদস্যদের কলের আগে মেসেজ করতে বলা, নির্দিষ্ট সময়ে কল চেক করা, বা ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করা।


৩. এলোমেলো নোটিফিকেশনের ওপর নির্ভরশীল নন।


তারা টু-ডু লিস্ট বা ডিজিটাল ক্যালেন্ডারের সাহায্যে কাজের তালিকা তৈরি করেন, যাতে রিংটোন বা নোটিফিকেশন ছাড়াই কাজের ধারা অব্যাহত থাকে। এটি তাদের সংগঠিত ও স্বনির্ভর হতে সহায়তা করে।


৪. বাস্তব জীবনের মুহূর্তে গভীরভাবে উপস্থিত থাকেন। 


যেহেতু তাদের ফোনের স্ক্রিন ক্রমাগত জ্বলজ্বল করে না, তাই তারা সামনাসামনি কথোপকথনে গভীর মনোযোগ দিতে পারেন। এটি তাদের সামাজিক ও পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে।


৫. তারা সুস্পষ্টভাবে সীমারেখা নির্ধারণ করেন।


সাইলেন্ট মুডে ফোন রাখার কারণে কেউ ভুল বোঝাবুঝির শিকার না হয়, সে জন্য তারা আগেভাগেই পরিচিতদের জানিয়ে দেন— “আমার ফোন সাধারণত সাইলেন্টে থাকে, তাই মেসেজ করুন”। এটি যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি করে।


৬. তারা "ফিয়ার অব মিসিং আউট" (FOMO) থেকে মুক্ত। 


অনেকে গুরুত্বপূর্ণ কিছু মিস হওয়ার ভয়ে ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকেন, কিন্তু সাইলেন্ট মুড অনুসরণকারীরা বুঝতে পারেন যে সত্যিই জরুরি কিছু হলে মানুষ অন্য উপায়েও যোগাযোগ করবে। ফলে তারা অযথা উদ্বেগ থেকে মুক্ত থাকতে পারেন।


৭. তারা প্রতিদিন ছোট ছোট বিরতি নিয়ে ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন করেন।


সব সময় ফোন বাজছে না বলে তারা নির্বিচারে ডিজিটাল বিশ্বে ডুবে থাকেন না। তারা বই পড়া, কাজ করা বা অবসর উপভোগ করার সময় সম্পূর্ণভাবে সেটিতে মনোযোগ দিতে পারেন।


৮. তারা নির্দিষ্ট সময়ে গভীরভাবে সংযোগ স্থাপন করেন। 


সাইলেন্ট ফোন মানে যোগাযোগ এড়ানো নয়। বরং তারা নির্দিষ্ট সময়ে ফোন চেক করে আরও মনোযোগী হয়ে উত্তর দেন, যা কথোপকথনকে আরও তাৎপর্যময় করে তোলে।

_________________

সূত্র: দৈনিক জনকণ্ঠ

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মহিলার বয়স মাত্র ২৯ বছর। সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়ার কয়েকদিন পর  গাইনী ডিপার্টমেন্টে চিকিৎসকের শরণাপন্ন হন জ্বর নিয়ে এবং এর সাথে তখনই/পরবর্তীতে Diarrhoea দেখা দেয়। 

 মহিলার বয়স মাত্র ২৯ বছর। সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়ার কয়েকদিন পর  গাইনী ডিপার্টমেন্টে চিকিৎসকের শরণাপন্ন হন জ্বর নিয়ে এবং এর সাথে তখনই/পরবর্তীতে Diarrhoea দেখা দেয়। 


ঐ সময় জ্বরের কারণ হিসেবে underlying Infection চিন্তা করে পেশেন্ট কে হসপিটালে ভর্তির পরামর্শ দেয়া হয়। সেলাইয়ের জায়গার একটা অংশ কিছুটা আদ্র থাকায় সেখানে ইনফেকশন চিন্তা  করা হয়। প্রথমে এম্পেরিয়াল এন্টিবায়োটিক শুরু করা হয় কিন্তু রোগীর তেমন উন্নতি নেই। বরং শরীরের গলার নিচে-বুকে-পিঠে বিভিন্ন জায়গায় Rash দেখা। গাইনোকলজিস্ট Antibiotic এর Drug Reaction চিন্তা করে Antibiotic বন্ধ করেন। 


পরবর্তীতে আদ্র জায়গা থেকে Swab নিয়ে কালচারের জন্য পাঠানো হয় কিন্তু কালচারে কোন গ্রোথ ছিল না। পরবর্তীতে কয়েক দফায়  এন্টাবায়োটিক পরিবর্তন করা হয়। এর পাশাপাশি ব্লাড কালচার করা হয় সেখানেও কোনো গ্রোথ পাওয়া যায় নি। এছাড়া জ্বরের কারণ খোঁজার জন্য টিবি সহ সম্ভাব্য অন্যান্য পরীক্ষাও করা হয় কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি।


যেহেতু ডেঙ্গু সিজন চলছে ডেঙ্গু টেস্টও করা হয়েছিল ডেঙ্গু টেস্ট নেগেটিভ, Platelet count নরমাল। 


এর মধ্যে মেডিসিন ডিপার্টমেন্টে কল দেয়া হয় মেডিসিনের সিনিয়র ডাক্তার এসেও কোনো ক্লোজ খুঁজে পাচ্ছেন না। 

এন্টিবায়োটিক পরিবর্তন করা হল কিন্তু উন্নতি নেই। 


এর মধ্যে রোগীর CBC পরীক্ষায় দেখা যায় যে wbc কাউন্ট দিন দিন কমে যাচ্ছে। জন্ডিস দেখা দিয়েছে, বিলিরুবিন বেশি। এলবুমিন ও কমে যাচ্ছে। 


Procalcitonin level, HBsAg, Anti HCV সহ অনেক টেস্ট করা হয়েছিল সব নরমাল। এদিকে Albumin দিয়েও Albumin লেভেল নরমালে রাখা যাচ্ছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্রাই করেও রোগীর কোন উন্নতি হচ্ছে না

কিন্তু কেন এমন হলো তার কোন ব্যাখ্যা ও দিতে পারছেন না ডাক্তাররা। 


সবশেষে উনারা বলেন যে, Septicemia থেকে Multiorgan failure এর দিকে যাচ্ছে পেশেন্ট। 


ঐ মুহূর্তে ডা. খাইরুল ভাইয়ার ডাক পড়ে। ভাইয়া ওয়ার্ডে গিয়ে পেশেন্ট কে দেখেন। একেবারে শুরু থেকে হিস্ট্রি নেন এবং প্রশ্ন করে পাওয়া একটা ক্লু থেকে ডায়াগনোসিস করেন। সেই মুহূর্তে ভাইয়া মোবাইলে থাকা পেশেন্টের Rash এর ছবি টা আমাকে দেখান। 


পেশেন্টের হিস্ট্রি + Rash এর ছবি টা দেখে আমার মনে পড়ে যায় ১/২ বছর আগে বিশিষ্ট হেমাটোলজিস্ট Prof. Dr. Akhil Ranjon Biswas  স্যারের শেয়ার করা দুটি কেইস হিস্ট্রি পড়েছিলাম Haematology Society of Bangladesh এর ওয়েবসাইটে। এবং এই পেশেন্টের Rash ও স্যারের শেয়ার করা পেশেন্টের Rash এর ছবির সাথে মিলে যাচ্ছে। 


তখন ভাই কে জিজ্ঞেস করলাম, উনার ডায়াগনোসিস কি Blood Transfusion Associated GVHD(Graft Versus Host Disease)?  


তখন ভাই জানালেন যে পেশেন্টের সিজারের সময় ব্লাড ডোনেট করে তার আপন ভাই। কেউ আসলে সেই হিস্ট্রি টা নেন নি। সবাই আসলে সিজার পরবর্তী জ্বরের কারণ হিসেবে Infective cause চিন্তা করছিলেন। তাই কোনো কনক্লুসনে আসতে পারছিলেন না কেইস টি নিয়ে। যেহেতু অনেক টেস্ট অলরেডি করা হয়ে গেছে এবং ভাইয়াও অতীতে এমন কেইস দেখেছেন তাই উনি আগ বাড়িয়ে ব্লাড ট্রান্সফিউসন হিস্ট্রি নিয়েছেন এবং ডায়াগনোসিস করতে পেরেছিলেন। আর বাইরে থেকে এলবুমিন দেয়া সত্ত্বেও পেশেন্টের এলবুমিন লেভেল কমে যাচ্ছিল তার  কারণ হিসেবে ভাইয়া বললেন এক্ষেত্রে Protein loosing Enteropathy হয়। 


কিন্তু GVHD এর মর্টালিটি রেইট যেহেতু অনেক বেশি, এই পেশেন্ট আসলে সার্ভাইভ করার সম্ভাবনা খুব কম ছিল। (আমি পূর্বে যে দুটো কেইস পড়েছিলাম সেই দুজনই মারা যান। একজনের ক্ষেত্রে ব্লাড ডোনার ছিলেন আপন ভাই, আরেকজনের ক্ষেত্রে আপন ছেলে।) 


এই মহিলার শেষ CBC তে WBC count ছিল মাত্র ২৩০/মাইক্রো লিটার (!!!)। Neutrophil 08%,  Lymphocyte 90%. ESR= 45.


পরবর্তীতে তাকে হেমোটলজি ওয়ার্ডে ট্রান্সফার করা হয়। ভাইয়া আমাকে নিয়ে যান হেমোটলজি ওয়ার্ডে ভর্তি এই  পেশেন্ট দেখানোর জন্য এবং ঐ সময় অধ্যাপক ডা. আখিল রন্জন বিশ্বাস স্যারও ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলেন। কিন্তু এই পেশেন্টের বেডে গিয়ে পেশেন্ট কে পাওয়া যায় নি। কারণ উনিও GVHD এর মত একটি Grievous condition এর নিকট হার মেনে মৃত্যুবরণ করেছেন। 


আল্লাহ মেহেরবানী করে রোগী কে বেশেহত নসীব করুন। 

ডা. খাইরুল ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ কেইস টি শেয়ার করার জন্য। এর আগে TA-GVHD এর সেইম আরেকটি কেইস ভাইয়া ডায়াগনোসিস করেন যেখানে Open Heart Surgery এর পর পেশেন্টের জ্বর এবং Rash দেখা দেয়। সার্জারীর সময় নিকটাত্মীয় থেকে রক্ত নেন ঐ পেশেন্ট এবং কয়েকদিনের মধ্যেই মরণঘাতী এই রোগে মৃত্যুবরণ করেন। 


Take_Home_Message: 

নিকটাত্মীয় থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। নিকটাত্মীয়ের রক্ত মৃত্যুর কারণ হতে পারে। সাধারনত Blood Transfusion এর ২ দিন থেকে ৩০ দিন পর এই সমস্যা দেখা দিতে পারে। Immunocompromised গ্রহীতার ক্ষেত্রে রিস্ক সবচেয়ে বেশি থাকে, তবে দৃশ্যত সুস্থ গ্রহীতার ক্ষেত্রেও Rarely এমনটা ঘটে থাকে। 


এর বিস্তারিত ব্যাখা দিতে গিলে অনেক বড় হয়ে যাবে লেখা। সংক্ষেপে বললে, নিকটাত্মীয়ের সাথে আপনার HLA matching থাকায় আপনার রক্তে থাকা T cell(প্রতিরক্ষা কোষ) ডোনারের রক্তে থাকা T cell কে নিজের/Self হিসেবে মনে করবে, তাই তাকে কিছু করবে না। কিন্তু ডোনারের T cell আপনার শরীরে প্রবেশের পর আপনার দেহ কোষগুলো কে Non self/Foreign হিসেবে মনে করবে এবং বিভিন্ন অঙ্গের কোষ গুলো ধ্বংস করতে শুরু করবে। যাতে মৃত্যুর সম্ভাবনা উন্নত বিশ্বেই ৯০% এর বেশি। তবে মাত্র ১% এরও কম কেইসে এটা ঘটে থাকে, অর্থাৎ খুব রেয়ার। কিন্তু হলে  যেহেতু রক্ষা নেই, তাই নিকটাত্মীয়ের রক্ত এভয়েড করাই যুক্তিযুক্ত। 


বোঝার সুবিধার্থে সাধারন ভাষায় বললে,

বাইরের রাষ্ট্রের কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে গেলে বিজিবি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ধরুন বাংলাদেশ বিজিবির পোশাক পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকরা এদেশে প্রবেশ করল এবং বাংলাদেশ বিজিবি  ঐ সকল সৈনিক কে নিজেদের লোক মনে করে কিছুই  করল না। এই সুযোগে ঐ সৈনিকরা এদেশে বংশবৃদ্ধি করলো এবং বাংলাদেশের সাধারন মানুষ দের মারতে থাকলো। ঠিক এটাই ঘটে TA-GVHD তে।   

*বিজিবি= গ্রহীতার রক্তের T cell(প্রতিরক্ষা কোষ) 

*সৈনিক= দাতার রক্তের T cell(প্রতিরক্ষা কোষ)


♦বিশেষ করে আপন ভাই/বোন, বাবা /মা, ছেলে/ মেয়ে, ভাতিজা/ভাতিজি,  ভাগিনা/ভাগিনী  থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। আপন ভাতিজা থেকে রক্ত নিয়ে TA-GVHD হয়ে মারা গেছেন এমন কেইসও আছে।


এফসিপিএস মেডিসিনে গোল্ড মেডেল পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক Dr. Khairul Islam  (MBBS,MCPS,FCPS) ভাই। ভাই শুধু ডিগ্রীধারী বিশেষজ্ঞই নন, ক্লিনিসিয়ান হিসেবেও খুবই ভালো। একাডেমিক ও মানবিক একজন মেডিসিন বিশেষজ্ঞ। ভাইয়ের সাথে দেখা হলে সবসময় বিভিন্ন কেইস নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। কেইস নিয়ে কৌতুহল থাকায় শুনতে/জানতে ভালো লাগে এবং থিংকিং ক্যাপাবিলিটি বাড়ানোর চেষ্টা করি। সেদিন ভাইয়া একটা অভিজ্ঞতা শেয়ার করেন।


বি: দ্র: ইংরেজিতে একটা কথা আছে,, Knowledge increases by Sharing, not by Saving! এই সিরিজের সবগুলো লিখাই একাডেমিক আলোচনার জন্য। প্রাসঙ্গিক কোনো তথ্য/অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে করতে পারেন। 

Dr. Fahim Uddin

Khulna Medical College

Session: 2012-2013 


♣যদি ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো ডোনার খুঁজে না পাওয়া যায় তখন নিকটাত্মীয় থেকেও বাধ্য হয়ে ব্লাড নিতে হয়, তবে সেক্ষেত্রে ডোনারের ব্লাড Irradiation করে গ্রহীতার শরীরে দেওয়া হয়।


পড়াশেষে Done লিখুন এবং জনস্বার্থে শেয়ার করুন।©

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৮-০৩-২০২৫ খ্রি

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৮-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


বেইজিং এ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর বৈঠক --- বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে সহায়তায় চীনের প্রতি আহ্বান।


জলবিদ্যুৎ, পূর্বাভাস এবং বন্যা নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও চীন --- বেইজিং এ যৌথ বিবৃতি প্রকাশ।


ঢাকা ও বেইজিং এর মধ্যে ৯ চুক্তি স্বাক্ষর।


সারাদেশে পালিত হলো পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা ।


ঈদের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ছাড়া অব্যাহত রয়েছে নগরবাসীর --- অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহুর্তের কেনাকাটায়।


ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা দেশকে কারবালায় পরিনত করেছিল --- মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের।


শক্তিশালী সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি --- ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা।


এবং চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

সকাল ৭টার সংবাদ তারিখ ২৮-০৩-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৮-০৩-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


চীনে চারদিনের সরকারি সফরের অংশ হিসেবে এখন বেইজিংয়ে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা --- আজ দ্বিপাক্ষিক বৈঠক চীনা প্রেসিডেন্ট শি জিং পিং-এর সঙ্গে।


রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোকে এক হতে হবে --- চীনের হাইনানে বোয়াও ফোরামে বললেন প্রধান উপদেষ্টা।


সম্মেলনে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য সুস্পষ্ট রোড ম্যাপ তৈরি করতে এশীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন ডক্টর মুহাম্মদ ইউনূস। 


ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করলেন পবিত্র লাইলাতুল কদর।


শুরু হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটি --- প্রিয়জনের টানে ঢাকা ছাড়ছেন নগরবাসী।


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৯টি নতুন প্রকল্প অনুমোদিত।


২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত।


এবং যুদ্ধ বন্ধের চুক্তিতে উপনীত হতে ইউক্রেনকে একটি অস্থায়ী প্রশাসনে ন্যাস্ত করতে রাশিয়ার প্রেসিডেন্টের অভিমত।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৭ - ০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৭ - ০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোকে এক হতে হবে --- চীনের হাইনানে বোয়াও ফোরামে বললেন প্রধান উপদেষ্টা।


সম্মেলনে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য সুস্পষ্ট রোড ম্যাপ তৈরি করতে এশীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন ডক্টর মুহাম্মদ ইউনূস।  


বাংলাদেশে আরও গম ও সার রপ্তানি করতে রাশিয়ার আগ্রহ।


আজ পবিত্র লাইলাতুল কদর --- ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করছেন এ রাত ।


আগামীকাল শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটি --- প্রিয়জনের টানে ঢাকা ছাড়ছে নগরবাসী।


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৯টি নতুন প্রকল্প অনুমোদিত।


২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত।


এবং গাজায় ইসরাইলের হামলা অব্যাহত -- ২৪ ঘণ্টায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত।

আমরা যা দেখি, তা আসলে ১৫ সেকেন্ড আগেই ঘটে গেছে—এই কথা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কি

 আমরা যা দেখি, তা আসলে ১৫ সেকেন্ড আগেই ঘটে গেছে—এই কথা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করা সম্ভব।  


যখন আমরা কোনো কিছুর দিকে তাকাই, তখন আসলে সেই বস্তু থেকে আলো বেরিয়ে এসে আমাদের চোখে পৌঁছায়। চোখ সেই আলোকে গ্রহণ করে সেটাকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে মস্তিষ্কে পাঠায়। এরপর মস্তিষ্ক সেই সংকেত বিশ্লেষণ করে আমাদের সামনে একটা ছবি তৈরি করে। এই পুরো প্রক্রিয়া খুব দ্রুত হয়, কিন্তু এতে সামান্য পরিমাণ সময় লেগে যায়। সাধারণত, আমাদের মস্তিষ্ক এবং চোখ একসঙ্গে কাজ করে মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে পুরো বিষয়টি সম্পন্ন করে ফেলে, কিন্তু অনেক দূরের কোনো বস্তু দেখলে এই সময় অনেক বেশি হতে পারে।  


আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। যদি আমরা খুব কাছের কিছু দেখি, তাহলে তার আলো আমাদের চোখে আসতে খুবই কম সময় লাগে। কিন্তু যদি আমরা অনেক দূরের কোনো কিছুর দিকে তাকাই, তাহলে তার আলো আমাদের কাছে পৌঁছাতে কিছুটা সময় নেয়। যেমন ধরো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। অর্থাৎ, আমরা যে সূর্য দেখি, সেটি আসলে ৮ মিনিট আগের সূর্যের চেহারা।  


আমাদের দৈনন্দিন জীবনে এত বড় সময়ের দেরি অনুভব হয় না, কারণ আমাদের চারপাশের বস্তুর আলো খুব দ্রুত আমাদের চোখে পৌঁছায় এবং মস্তিষ্কও খুব দ্রুত তথ্য বিশ্লেষণ করে ফেলে। তবে তত্ত্বগতভাবে, আমরা সবসময় অতীতকেই দেখি। আমাদের চোখ থেকে মস্তিষ্ক পর্যন্ত সংকেত পৌঁছাতে এবং সেটাকে সম্পূর্ণরূপে বোঝাতে কিছুটা সময় লাগে। তাই আমরা যা কিছু দেখছি, তা আসলে একটু আগেই ঘটে গেছে।  


এটা এমন, যেন আমরা একটি লাইভ ভিডিও কল দেখছি, যেখানে ইন্টারনেট একটু স্লো, আর কিছু দৃশ্য আমাদের কাছে কয়েক সেকেন্ড দেরিতে পৌঁছাচ্ছে। বাস্তবে হয়তো এই দেরি ১৫ সেকেন্ড নয়, তবে কিছুটা দেরি যে হচ্ছে, তা বিজ্ঞান নিশ্চিত করে। মহাবিশ্বের বৃহৎ প্রেক্ষাপটে, আমরা আসলে অতীত দেখছি, বর্তমান নয়।

জানুন আর একজন মহাকাশচারীর অজানা কাহিনী

 জানুন আর একজন মহাকাশচারীর অজানা কাহিনী


পৃথিবীকে ৫ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষ টার সাথে ৩১১ দিন ধরে কেউ যোগাযোগ করেনি। কারন এই মানুষটা যে দেশের নাগরিক ছিল সেই দেশ টাই পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায়। তাই বাধ্য হয়েই ৩১১ দিন ধরে ৫ হাজার বার পৃথিবীকে চক্কর কাটতে হয়েছিল। হতভাগা এই মহাকাশ চারির নাম সর্গেই কনস্ট্যানটিনোভিচ ক্রিকালেভ । প্রথম জীবনে যিনি ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পরবর্তীকালে তিনি রকেট সায়েন্টিস্ট হিসাবে যোগদান করেন,তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণাকেন্দ্রে । ধিরে ধিরে তিনি প্রশিক্ষন নিয়ে হয়ে উঠেন একজন মহাকাশচারি।মোটামুটি ভাবে আমরা সবাই জানি মহাকাশে প্রতিটি দেশেরই কিছু স্যাটেলাইট এবং কিছু দেশের স্পেসেস্টেশন থাকে, সেখানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলে রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী থেকে ইঞ্জিনিয়ার দের মহাশূন্যে পাঠানো হয়।

সেই কারণে ১৯৯১ সালের মে মাসে ক্রিকালেভ কে পৃথিবী থেকে মহাশূন্যে পাঠানো হয় MIR স্পেস স্টেশনটির রুটিন চেক আপের জন্য। ক্রিকালেভ মহাশূন্যে পারি দেয়ার সময় থেকেই সোভিয়েত ইউনিয়ন জুরে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। ফলে ক্রিকালেভ যে মাত্র পাঁচ মাসের জন্য মহাশূন্যে থাকতে গেছিল।কিন্তু দেশের মধ্যে রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপে ভেঙ্গে পড়ে সোভিয়েত ইউনিয়ন, তৈরি হয় রাশিয়ান ফেডারেশন নামে এক নতুন দেশ, যার ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায়।ক্রিকালেভের কাছে শুধু একটাই রেডিও বার্তা পৌছায়, এখন আর কেউ তোমার মিশনের দায়িত্বে নেই। এবার যতদিন না নতুন করে কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি অপেক্ষা করো। এর পর পৃথিবীর সাধে সম্পুর্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এবার ভাবুন পৃথিবী থেকে ৪০০-৪৫০০ কিলোমিটার উপরে আপনি শুধু একা, কথা বলার কেউ নেই, আর কোনো দিন পৃথিবীতে ফিরতে পারবেন কিনা তারও নিশ্চয়তা নেই।

          

      এদিকে খাবার ক্রমশ ফুরিয়ে আসছে, অক্সিজেন লেবেলও কমে আসছে, পৃথিবী থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এবার ভাবুন রোজ ৪০০ কিলোমিটার উপর থেকে আপনি দিন ও রাত্রি হতে দেখছেন, প্রত্যেক দিন প্রায় ১৬ বার গোটা পৃথিবীর চারিদিকে ঘুরছেন,অথচ পৃথিবীর থেকে কেউ আপনার সাথে যোগাযোগ টুকু করছে না।এমন নির্জন এবং ভয়ঙ্কর জেলখানায় ৩১১ দিন কাটিয়েছেন ক্রিকালেভ।

   

     এবার আসি এর কারণ কি ছিল? পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ক্রিকালেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগরিক কিন্তু মহাশূন্যে থাকা কালীন সময়ে ক্রিকালেভর দেশটাই উধাও হয়ে গেছিল । পৃথিবী থেকে একটা গোটা দেশ উধাও হয়ে যায়, তাই টেকনিক্যালি ক্রিকালেভর কোনো দেশেরই নাগরিকত্ব ছিল না, তাই তাকে ফিরিয়ে আনতে কেউই উদ্যোগ নেয়নি।সে প্রতিদিন পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাতো যাতে অপর প্রান্ত থেকে কেউ সারা দেয়। এই ভাবেই কেটে যাক প্রায় দশটা মাস।

        

    অবশেষে আচমকা পৃথিবী থেকে সারা আসে এবং ১৯৯২ সালের মার্চ মাসে ৩১১   দিন মহাশূন্যে জেল কাটানোর পর পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু টানা প্রায় দশ মাস মহাশূন্যে থাকার ফলে ক্রিকালেভের চেহারা, ওজন, দৈহিক ক্ষমতা এবং মানসিক অবস্থা অনেকটাই পাল্টে যায়, প্রায় আট মাস সময় লেগেছে তাকে পুরোপুরি সুস্থ্য হতে।এর পরেও তিনি বহু বার মহাকাশে গেছেন। বর্তমানে তিনি রাশিয়ায় অবসর জীবন যাপন করছেন।


#science #astronaut #radiostation #SunitaWilliams #spacestation 

#sergei_krikalev 

#sovietunion #india

#bengali #astronautsinspace #astronautlife #fbpost #viral

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...