এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৯-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৯-০৭-২০২৫


আজকের শিরোনাম


* প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ --- দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টার প্রশংসা


* জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মরণে রাজধানীতে ৫ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত


* ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে --- মুন্সীগঞ্জে পথসভায় বললেন এনসিপির আহবায়ক


* মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় মানবাধিকার মিশন স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


* গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আটক ৪৫ --- কারফিউ বাড়ানো হয়েছে আজ সকাল ৬টা পর্যন্ত


* সাইবার নিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রম পরিচালনার জন্য তিনটি রুশ সামরিক গোয়েন্দা ইউনিট এবং কয়েকজন গুপ্তচরের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 


* এবং সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ১৮-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ১৮-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ --- দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টার প্রশংসা।


জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মরণে রাজধানীতে ৫ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথন।


ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে --- মুন্সীগঞ্জে পথসভায় বললেন এনসিপির আহবায়ক।


গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আটক ৪৫ --- কারফিউ বাড়ানো হয়েছে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।


ভারতের বিহারে বজ্রপাতে নিহত ৩৩।


এবং সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৮-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৮-০৭-২০২৫


আজকের শিরোনাম :


* খসড়া ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।      


* জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান --- ঐকমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা।                       


* এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার জেরে গোপালগঞ্জে কার্ফ্যুর মেয়াদ বাড়লো --- জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানালো বাংলাদেশ সেনাবাহিনী।


* গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।     


* গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করা হবে --- বললেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। 

            

* পতিত শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে --- অভিযোগ বিএনপির।                  


* ইসরাইলি বাহিনীর গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় বোমাবর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যু।         


* এবং ঢাকায় সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে তিন-শূণ্য গোলে হারিয়েছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ শিরোনাম ১৭/০৭/২০২৫

 সকাল ৭টার সংবাদ শিরোনাম ১৭/০৭/২০২৫

আজকের শিরোনাম


* গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ কর্মীদের হামলা --- আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত কার্ফ্যু জারি।        


* হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার সরকারের - হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ।                    


* যথাযোগ্য মর্যাদায় দেশে জুলাই শহীদ দিবস ও রাষ্ট্রীয় শোক পালিত --- শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া।


* ‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে এক লাখ মানুষের গণঅভ্যুত্থান কেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। 


* বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া সরকার --- জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা।         


* গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পদদলিতসহ ইসরাইলী হামলায় গত ২৪ ঘণ্টায় ৮০ জন নিহত।      


* এবং কলম্বোয় শেষ ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করে প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ২-১-এ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৬-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৬-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হলো জুলাই শহীদ দিবস ও রাষ্ট্রীয় শোক --- শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া


জুলাই শহীদ দিবস ও  আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি --- আবু সাঈদ হত্যার বিচার তাঁর বাবা দেখে যেতে পারবেন --- জানালেন আইন উপদেষ্টা।


গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ কর্মীদের হামলা --- হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে ---  সরকারের বিবৃতি --- আজ রাত আটটা থেকে গোপালগঞ্জে কার্ফ্যু জারি।


হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ --- রাজনৈতিক সংগঠনগুলোর বিবৃতি।


‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে এক লাখ মানুষের গণঅভ্যুত্থান কেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। 


বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া সরকার --- জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা।


গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে ১৯ জন নিহত।


এবং কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে এখন শ্রীলঙ্কার মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৬-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৬-০৭-২০২৫


আজকের শিরোনাম

........................................

* দেশে আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস ও রাষ্ট্রীয় শোক --- জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। 

 

* ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে ---জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। 

*

 জাতীয় সংস্কারক হিসেবে স্বীকৃতি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস  --- প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতি।

 

* আগামী মাস থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি, ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে নিম্ন আয়ের ৫৫ লাখ পরিবার --- বললেন খাদ্য উপদেষ্টা। 

 

* ব্যাপক অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে স্বাক্ষরিত ব্যক্তি মালিকানায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

গাজায় চলমান ইসরাইলী হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত। 

 

* এবং কলম্বোয় আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

জনপ্রিয় শিক্ষক হ‌ওয়ার কিছু দুর্দান্ত টিপস্..... পড়ুন ভালো লাগবে, আশাকরি জ্ঞান বাড়বে......!

 ✊ জনপ্রিয় শিক্ষক হ‌ওয়ার কিছু দুর্দান্ত টিপস্..... পড়ুন ভালো লাগবে, আশাকরি জ্ঞান বাড়বে......!


১/প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। 'এই কাইল্যা, এদিকে আয়', এরকম বলা যাবে না৷ 


২/ পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন। 


৩/ প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।

“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন। 


৪/ ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়। চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। 


৫/ প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷ প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে। 


৬/ মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷ ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন। শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন। 


৭/ নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷ সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।

শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে। 


৮/ বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিন। 


৯/ নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন। 


১০/ নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন। 


১১/ শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন। 


১২/ কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷ 


১৩/ আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি। 


১৪/ পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷ 


এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন। (সংগ্ৰহকৃত)।

একদিন একটি EEE গ্র‍্যাজুয়েট পাখি ও অজপাড়াগাঁ থেকে আগত একটি সাপ একই পাওয়ার লাইনে বসে খেলা করছিল। করতেই পারে এক্ষেত্রে কোন বৈষম্য নাই!

 একদিন একটি EEE গ্র‍্যাজুয়েট পাখি ও অজপাড়াগাঁ থেকে আগত একটি সাপ একই পাওয়ার লাইনে বসে খেলা করছিল। করতেই পারে এক্ষেত্রে কোন বৈষম্য নাই!


কিন্তু সাপটির হঠাৎ লোভ জেকে বসল। সাপটি পাখিটিকে গ্রাস করতে চাইল। সাপটি যখন একটি লাইভ লাইন স্পর্শ করা অবস্থায় পাখিটিকে গ্রাস করতে চাইল তখন তার কিছুই হলনা। কিন্তু যখন দুই তার স্পর্শ করে পাখিটিকে গ্রাস করতে চাইল তখন সে পুড়ে গ্রিল।


কিন্তু এর নেপথ্যে লুকায়িত কারণ কি?


মূলত এই অবস্থানটি খুব ই বিপদজ্জনক। শুধুমাত্র সাপ নয় যেকোনো প্রাণীর জন্যই এটি প্রযোজ্য। কারণ লাইভ লাইন এবং ভূমির মধ্যবর্তী ফেইজ ভোল্টেজ এর তুলনায় দুটো লাইনের মধ্যবর্তী লাইন ভোল্টেজ প্রায় দুইগুণ বেশি। যেহেতু আমরা জানি,


Line Voltage = √3 x Phase Voltage 


অনেকেই মনে করেন দুইটি লাইনে সমান ভোল্টেজ বিদ্যমান। সেই হিসেবে ভোল্টেজ পার্থক্য তো শূণ্য হওয়ার কথা। এটি সম্পূর্ণ ভূল ধারণা। এটি হল এসি প্রবাহ। ডিসি প্রবাহের বেলায় এ কথাটি খাটলেও এসির বেলায় প্রযোজ্য নয়।


এসিতে দুটি লাইভ লাইনের ভোল্টেজ সমান হলেও ফেজ এংগেল ভিন্ন। কিন্তু ডিসি প্রবাহের বেলায় ফেইজ এংগেল এর হিসেব নেই।


তাছাড়াও এক তারে অবস্থানকালে সাপের তুলনায় পরিবাহীর রোধ নগণ্য বলে বিদ্যুৎ সাপের দেহে না গিয়ে পরিবাহীর মধ্যেই যেতে সাচ্ছন্দ্য বোধ করে।


এক্ষেত্রে পাখি সাপটিকে প্রতিহত করার জন্য ইলেকট্রিক্যাল লজিক কাজে লাগিয়েছে। যদিও বা নিজের অগোচরেই সে সাপটিকে পাওয়ার ট্র‍্যাপে ফেলে  দিল।


বই পড়তে তখনই আনন্দ লাগে তখন লেখক তার পাঠককে তার লেখনীর মধ্যে বিমোহিত করতে পারে। আর তখনই বোরিং লাগে যখন লেখকের লেখনী হয় গদবাধা, জটিল।


নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!


এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন।


আমার লিখা ই-বুকগুলোঃ


📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ


📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত


📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা


📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা


📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি


📘Ebook6: ট্রান্সফরমার মহাশয় নিয়ে খুটিনাটি


📘Ebook7: ডিসি সার্কিট নিয়ে মজার বই


📘Ebook8: ইলেকট্রনিক্স এত মধুর কেন?


📘Ebook9: Mr Generator এর খুটিনাটি


📘Ebook10: Telecommunication এর ম্যাজিক


সামান্য শুভেচ্ছামূল্যের বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app +8801741994646

শিশুর ভালো আচরণ গড়ে তুলতে বাবা-মার ১০টি অবশ্য পালনীয় আচরণ 💁‍♀️

 শিশুর ভালো আচরণ গড়ে তুলতে বাবা-মার ১০টি অবশ্য পালনীয় আচরণ 💁‍♀️


✅ ১. নিজে যে আচরণ দেখতে চান, তা নিজের আচরণে দেখান


 শিশু দেখেই শেখে। আপনি ভদ্রভাবে কথা বললে, সেও শিখবে। আর আপনি সবার সাথে খারাপ আচরন করলে, আপনি না চাইলেও সেও তেমন আচরন করবে।


✅ ২. নিয়মিত ভালো কাজের প্রশংসা করুন


 “তুমি আজকে খেলনা গুছিয়ে রেখেছো, আমি গর্বিত!” — এমন কথায় শিশুর আত্মবিশ্বাস বাড়ে। বেশি বেশি প্রশংসা ভালো কাজে উৎসাহিত করে বাচ্চাকে।


✅ ৩. সহানুভূতিশীল হোন, ভয় দেখাবেন না


 “তুমি কেন এটা করেছো?” বলুন, “তুমি কেন এমন করেছো, বলো তো?” – এতে শিশুর মনে ভয় নয়, বিশ্বাস তৈরি হয়।


✅ ৪. নিয়ম তৈরি করুন এবং তার ব্যাখ্যা দিন


“রাতে ৯টার মধ্যে ঘুমাতে হবে, কারণ ঘুম আমাদের শরীরের জন্য দরকারি।” জোড় করে চাপিয়ে দেবেন না। 


✅ ৫. নতুন অভ্যাস শেখানোর সময় ধৈর্য ধরুন


 বারবার ভুল হলেও রেগে না গিয়ে ধীরে ধীরে বোঝান।ধৈর্য্য পজিটিভ প্যারেন্টিং এর প্রধান হাতিয়ার। 


✅ ৬. শিশুর অনুভূতি স্বীকৃতি দিন


 “তুমি কষ্ট পেয়েছো বুঝতে পারছি” — এই একটি বাক্য শিশুকে নিরাপদ বোধ করায়। নাহয় ওদের রাগ আরো বাড়ে।


✅ ৭. শিশুকে ছোট করে কথা বলবেন না


 “তুই কিছুই পারিস না!” — এই ধরনের কথা শিশুর আত্মসম্মান ভেঙে দেয়। সবসময় বাচ্চাকে পজিটিভিটি দিন, ভালো কথা বলুন।


✅ ৮. নিয়মিত সময় দিন ও মনোযোগ দিন


 প্রতিদিন অন্তত ১৫-৩০ মিনিট শুধু তার সঙ্গে খেলা বা গল্পের সময় রাখুন। তখন অন্য কোনোদিকে মনোযোগ দিবেন না।


✅ ৯. স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন এবং বিকল্প দিন


খেলনা, বই, আর্টস/ক্রাফটস — এগুলো শিশুর আচরণ গঠনে বেশি সহায়ক।


✅ ১০. ভালো আচরণ করলে ছোট পুরস্কার বা হাগ দিন,চুমু খন


 একটুখানি পছন্দোর খাবার, স্টিকার বা একটা জড়িয়ে ধরা বা চুমু খাওয়া — শিশুকে উৎসাহিত করে ভালো আচরণে।


বিদ্র:


ভালো আচরণ শেখানোর মূল চাবিকাঠি হচ্ছে – ভালোবাসা, ধৈর্য এবং ধারাবাহিকতা । বাবা - মা হলো শিশুর প্রথম ও প্রধান মডেল, তাই চলুন নিজেরা বদলে যাই, একটা সুন্দর জেনারেশন আসুক, যারা হবে মানবিক,  মেধাবী ও সৃষ্টিশীল। 

ধন্যবাদ 🙏

ShebikAmit

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

MS Excel-এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ) শিখে রাখুন, সময় বাঁচবে! কাজে লাগবে ১০০%!

 🎯 MS Excel-এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ) শিখে রাখুন, সময় বাঁচবে! কাজে লাগবে ১০০%!


১️⃣ Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত চলে যাবে।

২️⃣ Ctrl + Shift + Arrow Key → তথ্যসহ একাধিক সেল একসাথে সিলেক্ট হবে।

৩️⃣ Ctrl + Page Up/Page Down → এক ওয়ার্কশিট থেকে অন্য ওয়ার্কশিটে দ্রুত যাওয়া যাবে।

৪️⃣ Ctrl + ` (Grave Accent) → সেলে ফর্মুলা থাকলে তা দৃশ্যমান হবে।

৫️⃣ Ctrl + Shift + “+” → নতুন সেল, রো বা কলাম যুক্ত করবে।



🧹 ডিলিট, হাইড ও আনহাইড:


৬️⃣ Ctrl + “-” → নির্বাচিত সেল/রো/কলাম ডিলিট করবে।

৭️⃣ Ctrl + 9 → নির্বাচিত রো হাইড করে ফেলবে।

৮️⃣ Ctrl + 0 → নির্বাচিত কলাম হাইড করে ফেলবে।

৯️⃣ Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড হবে।

🔟 Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড হবে।



➕ গাণিতিক ও ডেটা ইনপুট:


1️⃣1️⃣ Alt + = → AutoSum দিয়ে সংখ্যার যোগফল বের করবে।

1️⃣2️⃣ F2 → সেল এডিট করার জন্য সরাসরি কার্সর যাবে।

1️⃣3️⃣ Shift + Space → পুরো রো সিলেক্ট হবে।

1️⃣4️⃣ Ctrl + Space → পুরো কলাম সিলেক্ট হবে।

1️⃣5️⃣ Ctrl + Shift + L → ফিল্টার চালু/বন্ধ করবে।



📅 তারিখ, সময় ও ফরম্যাটিং:


1️⃣6️⃣ Ctrl + ; → বর্তমান তারিখ সেলে যোগ করবে।

1️⃣7️⃣ Ctrl + Shift + : → বর্তমান সময় সেলে ইনসার্ট করবে।

1️⃣8️⃣ Ctrl + 1 → Format Cells ডায়ালগ খুলবে।

1️⃣9️⃣ Ctrl + K → হাইপারলিংক যুক্ত করার অপশন আসবে।

2️⃣0️⃣ Ctrl + Shift + “ → উপরের সেলের মান নিচের সেলে কপি হবে।



🔄 ডেটা রিপ্লিকেশন ও এন্ট্রি:


2️⃣1️⃣ Ctrl + D → উপরের সেলের ডেটা নিচে কপি করবে।

2️⃣2️⃣ Ctrl + R → বাম পাশের ডেটা ডানে কপি করবে।

2️⃣3️⃣ Alt + Enter → একই সেলে নতুন লাইন তৈরি হবে।

2️⃣4️⃣ F4 → ফর্মুলায় সেল রেফারেন্স ($) লক/আনলক করবে।

2️⃣5️⃣ Shift + F11 → নতুন একটি ওয়ার্কশিট তৈরি করবে।



🪟 উইন্ডো ও ওয়ার্কবুক নিয়ন্ত্রণ:


2️⃣6️⃣ Ctrl + Tab → এক্সেলের এক উইন্ডো থেকে আরেকটিতে যাবে।

2️⃣7️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের উইন্ডোতে ফিরে যাবে।

2️⃣8️⃣ Ctrl + Shift + $ → Currency ফরম্যাটে রূপান্তর।

2️⃣9️⃣ Ctrl + Shift + % → Percent ফরম্যাট প্রয়োগ করবে।

3️⃣0️⃣ Ctrl + Shift + # → Date ফরম্যাট প্রয়োগ করবে।



📊 ডেটা ফরম্যাট ও প্রেজেন্টেশন:


3️⃣1️⃣ Ctrl + Shift + @ → Time ফরম্যাট প্রয়োগ।

3️⃣2️⃣ Ctrl + Shift + ^ → Scientific ফরম্যাট প্রয়োগ।

3️⃣3️⃣ Ctrl + Shift + ! → সাধারণ সংখ্যা ফরম্যাট প্রয়োগ।

3️⃣4️⃣ Ctrl + Alt + V → Paste Special এর জন্য ডায়ালগ খুলবে।

3️⃣5️⃣ Ctrl + Shift + U → ফর্মুলা বার বড়/ছোট করবে।



⚙️ এক্সেল টুলস ও অপশন:


3️⃣6️⃣ Ctrl + Q → Quick Analysis টুল চালু হবে।

3️⃣7️⃣ Alt + H + O + I → কলামের প্রস্থ অটো ফিট হবে।

3️⃣8️⃣ Alt + H + O + A → রো উচ্চতা অটো ফিট হবে।

3️⃣9️⃣ Alt + H + M + C → সেল Merge এবং Center হবে।

4️⃣0️⃣ Alt + H + B → বর্ডার যুক্ত করবে।



🎨 ফর্মুলা, ফন্ট ও চার্ট:


4️⃣1️⃣ Alt + H + F + C → ফন্ট কালার পরিবর্তন করবে।

4️⃣2️⃣ Alt + A + T → টেক্সট টু কলাম অপশন চালু।

4️⃣3️⃣ Alt + N + V → Pivot Table যুক্ত হবে।

4️⃣4️⃣ Alt + N + C → Column Chart যুক্ত করবে।

4️⃣5️⃣ Alt + M + R → রিসেন্ট ব্যবহৃত ফাংশন দেখাবে।



🔍 উন্নত কার্যক্রম ও হিসাব:


4️⃣6️⃣ Alt + M + F → Insert Function ডায়ালগ খুলবে।

4️⃣7️⃣ Ctrl + Shift + ↑/↓ → একসাথে অনেক রো সিলেক্ট হবে।

4️⃣8️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের ওয়ার্কবুক ট্যাবে যাবে।

4️⃣9️⃣ Ctrl + Alt + F9 → সব ফর্মুলা নতুন করে হিসাব করবে।

5️⃣0️⃣ Esc → যেকোনো চলমান কাজ বা কমান্ড বন্ধ করবে।



🛎️ এ ধরনের আরোও কি-বোর্ড শটকার্ট পেতে Tech Home ফলো করে রাখুন!💯


--------


বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...