এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ২০-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ২০-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


মানুষের মধ্যে দু:শাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার অনুভব জাগ্রত করাই হবে জুলাই স্মৃতি জাদুঘরের একটি বড় কাজ --- জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা।


জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ এর উদ্বোধন --- শহীদদের আদর্শ ধারণ করে সমতা ও মানবিকতার বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান।


হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ মহালয়া আগামীকাল --- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার।


দেশের বন্দরগুলোর জন্য দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরিতে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার, চূড়ান্ত হবে এ বছরের মধ্যেই --- জানালেন নৌ-পরিবহন উপদেষ্টা।


প্রাকৃতিক সম্পদ আহরণে সব ধরনের ক্রয় প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশংসা যুক্তরাষ্ট্রের।


দলের নাম ব্যবহার করে কেউ যাতে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ভয়ে ভীত না হওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বললেন, গাজা স্মরণকালের ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন।


এবং দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে এখন শ্রীলঙ্কার মোকাবেলা করছে বাংলাদেশ।

আজকের সংবাদ শিরোনাম ................................................... * সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ * জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধান হবে --- প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আশাবাদ। * জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলার জবানবন্দিতে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি ও বিচার চাইলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম * ব্রিটিশ এমপি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখনো বাংলাদেশের ভোটার, রয়েছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র --- দুটি দেশি- বিদেশি পত্রিকার যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ * রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা * গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র * এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলংকা ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে, এরফলে বাংলাদেশের টুর্নামেন্টের সুপার ফোরে খেলা নিশ্চিত হলো

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৯/০৯/২০২5

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন)

অধ্যাদেশ-২০২৫, এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন)

অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে

উপদেষ্টা পরিষদ


* জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের

শান্তিপূর্ণ সমাধান হবে --- প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আশাবাদ।


* জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলার জবানবন্দিতে শেখ

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি ও বিচার চাইলেন এনসিপির

আহ্বায়ক নাহিদ ইসলাম


* ব্রিটিশ এমপি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখনো

বাংলাদেশের ভোটার, রয়েছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র --- দুটি দেশি-

বিদেশি পত্রিকার যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ


* রাকসু ও  চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই --- বললেন স্বরাষ্ট্র

উপদেষ্টা


* গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের

প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র


* এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলংকা ৬

উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে, এরফলে বাংলাদেশের টুর্নামেন্টের

সুপার ফোরে খেলা নিশ্চিত হলো

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ১৮-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ১৮-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয় আইন-২০০৯ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন- ১৯৯১ সংশোধনের প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন।  


জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধান হবে --- প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আশাবাদ।


জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলার জবানবন্দিতে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি ও বিচার চাইলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।  


ব্রিটিশ এমপি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখনো বাংলাদেশের ভোটার, রয়েছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র --- দুটি দেশি-বিদেশি পত্রিকার যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ।  


রাকসু ও  চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু --- হাসপাতালে ভর্তি ৬শো ৪৭ জন।


মার্কিন ভেটো সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ ---  ইসরাইলি হামলায় গাজার হাসপাতালগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে --- জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।


এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলঙ্কার মোকাবেলা করছে আফগানিস্তান --- এই ম্যাচেই বাংলাদেশের সুপার-ফোর পর্বে ওঠা নির্ধারিত হবে।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৮/০৯/২০২৫ আজকের সংবাদ শিরোনাম

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৮/০৯/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* একনেক বৈঠকে ১৩টি প্রকল্পের অনুমোদন---সব প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে---বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা


* আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস


* জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা


* রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত---চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ


* প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু অক্টোবরে---জানালো নির্বাচন কমিশন।


* জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম


* পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর


* এবং দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারালো পাকিস্তান --- আজ আবুধাবিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১৭-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১৭-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আট হাজার তিনশো কোটি টাকার বেশি ব্যয়ে ১৩টি প্রকল্প একনেকে অনুমোদন --- অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে --- বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা।


আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।  


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২শে সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা।  


রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত --- অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ --- জানালেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।  


জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের স্মৃতি নিয়ে লেখা প্রকাশের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।  


ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করলেন পোপ লিও।


এবং দুবাইয়ে আজ রাতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে পাকিস্তান।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৭/০৯/২০২৫ আজকের সংবাদ শিরোনাম

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৭/০৯/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


* ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান

মর্যাদার অধিকারী --- ঢাকেশ্বরী জাতীয় মন্দির

পরিদর্শনকালে বললেন প্রধান উপদেষ্টা


* ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি

উল্লেখ্যযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে --- বললেন আইএমএফ প্রধান


* আন্তর্জাতিক মূল্যের সঙ্গে তুলনা করে দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্র

থেকে এলএনজি আমদানি করছে সরকার --- জানালেন অর্থ উপদেষ্টা


* ভুয়া জুলাই যোদ্ধা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া

হবে ---জানালো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়


* ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য

অধিদপ্তরের ১২ দফা নতুন নির্দেশনা


* জাতিসংঘ তদন্ত কমিশন গাজায় গণহত্যার প্রতিবেদন প্রকাশের পর

সেখানে ইসরাইলের দীর্ঘ পরিকল্পিত বড় ধরণের স্থল আক্রমন শুরু


* এবং এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তানকে ৮ রানে

হারালো বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৬-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৬-০৯-২০২৫


আজকের শিরোনাম


দেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না --- ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে বললেন প্রধান উপদেষ্টা।


আন্তর্জাতিক মূল্যের সঙ্গে তুলনা করে দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করছে সরকার --- জানালেন অর্থ উপদেষ্টা।


জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত।


ভুয়া জুলাই যোদ্ধা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ---জানালো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১২-দফা নতুন নির্দেশনা।


জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে --- আজ ইসরায়েলি হামলায় ৬৮ জন ফিলিস্তিনির মৃত্যু।


এবং এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ।০

রসায়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু  তথ্য

 রসায়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু  তথ্য


🧪⚗️👨‍⚕️

1) মুদ্রাধাতু :➟ অকাজ (Au, Cu, Ag)

2) অপধাতু :➟ আটসি গেটে আসবি সব (At, Si, Ge , Te, As, B , Sb )

3) চুম্বক ধাতু :➟ ফেল করি নাই, রুহুল রহিম ফালালে

পেটাবো (Fe, Co, Ni, Ru, Rh, Pd, Pt)

4) অভিজাত ধাতু : আজ সোনা পাবে (Ag, Au, Pt)

5) নিকৃষ্ট ধাতু :➟ লতা (লোহা Fe, তামা Cu)

6) নরম ধাতু :➟ পাবে না কে কে (Pb, Na, K, Ca)

7) উদায়ী ধাতু :➟ জন কেডি মার্কারিকে চিনে (Zn,

Cd, Hg, Cn)

8 ) সবচেয়ে হালকা ধাতু ➟ লিথিয়াম

9) সবচেয়ে সক্রিয় ধাতু ➟ পটাসিয়াম

10) সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম

11) সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক

12) সবচেয়ে ভারী তরল পদার্থ ➟ পারদ ও সিজিয়াম

13) স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু ➟ পারদ

14) গলনাংক সবচেয়ে কম যে ধাতুর ➟ পারদ

15) সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু ➟ লোহা

16) প্রকৃতিতি সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু ➟

অ্যালুনিয়াম

17) যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না

➟অ্যান্টিমনি

18) সবচেয়ে দ্রুত ক্ষয় প্রাপ্ত হয় যে ধাতু ➟দস্তা

( জিংক)

19) যে ধাতু পানিতে ভাসে ➟ সোডিয়াম ও পটাসিয়াম

20) যে সব মৌল তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত

করলে টুনটুন শব্দ হয়, তাদরেকে ধতু বলে।

যেমন-সোন, রূপা, তামা, লোহা ইত্যাদি।

21) যে সব মৌল তাপ ও বিদ্যুৎ অপরিবহী এবং যৌগে

তড়িৎ ঋণাত্বক আয়ন হিসেবে থাকে, তাদের অধাতু

বলে । যেমন কার্বন, অক্সিজেন আয়োডিন,

হাইড্রোজেন ইত্যাদি।

22) কেওলিন হলো এক প্রকার সাদামাটি। কেওলিন

সিরামিক সামগ্রী তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবাহৃত

হয়।

23) সম্প্রতি ময়মনসিংহ জেলায় সিরামিক খানি আবস্কিৃত

হয়।]

24) সোডিয়ামের যৌগ সোডিয়াম নাইট্রেট (NaNo3)

কে চিলির সল্টপিটার বলে।

25) সোডিয়ামের কার্বনেট (Na2Co3) কে বেকিং

পাউডার বলে।

।সংগৃহীত। 

#chemistry

#sscchemistry

#ssc

#creativepathshala


➤ Creative Pathshala

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের উদ্ভট প্রশ্নগুলি শেয়ার হতে দেখা যায়।

 প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের উদ্ভট প্রশ্নগুলি শেয়ার হতে দেখা যায়। অনেক কৌতুহলী মানুষ এই ধরনের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন। আসলে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হয় ওই প্রার্থীর প্রেজেন্স অফ মাইন্ড বোঝার জন্য। এই ধরনের উত্তর বইতে থাকেনা আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করেই উত্তর দিতে হয়। এবার দেখে নেয়া যাক এমনই কিছু প্রশ্নের উত্তর…


১) প্রশ্নঃ রেলওয়েতে W/L এর অর্থ কী?

উত্তরঃ যেখানে W/L এর বোর্ড লাগানো থাকে, সেখানে লোকো পাইলটদের হর্ন বাজাতে হয়।


২) প্রশ্নঃ কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না?

উত্তরঃ ব্যাঙ।


৩) প্রশ্নঃ কোন মুহূর্তে ছেলেরা চুপ থাকলেও মেয়েরা জোরে জোরে চিৎকার করে?

উত্তরঃ ঝগড়া করার সময়।


৪) প্রশ্নঃ এমন কোন কাজ যা মানুষ মৃত্যুর পরও করতে পারে?

উত্তরঃ অঙ্গদান।


৫) প্রশ্নঃ এমন কি জিনিস যা সারা মাসে একবার আসে আর ২৪ ঘন্টা পূর্ণ হতেই চলে যায়?

উত্তরঃ তারিখ।


৬) প্রশ্নঃ ভারতের কোন স্টেশনটি যা অর্ধেক মহারাষ্ট্র এবং অর্ধেক গুজরাটে?

উত্তরঃ নওয়াপুর।


৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশটিতে?

উত্তরঃ ভারতবর্ষ।


৮) প্রশ্নঃ বলুন তো এখনো পর্যন্ত ভারতবর্ষে কতবার বিমুদ্রাকরণ হয়েছে?

উত্তরঃ ৩ বার।


৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে ১০ টি গাছ লাগানোর জন্য সরকারি চাকরি দেওয়া হয়?

উত্তরঃ ১০টি গাছ লাগানোর জন্য ফিলিপাইনসের একজন নাগরিককে সরকারি চাকরি প্রদান করা হয়।


১০) প্রশ্নঃ কোন পাখি যেটি বাতাসে উড়ে গিয়ে জল পান করে?

উত্তরঃ চাতক পাখি বাতাসে ওড়ার সময় কেবল বৃষ্টির জল পান করে।


১১) প্রশ্নঃ সিন্ধু সভ্যতায় মুদ্রায় কোন দেবতা অঙ্কিত ছিল?

উত্তরঃ পশুপতি।


১২) প্রশ্নঃ ঋকবেদে উল্লেখিত দেবতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন?

উত্তরঃ ইন্দ্র দেবতা।


১৩) প্রশ্নঃ জৈন ধর্মের প্রবর্তক মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

উত্তরঃ বিহারের কুন্দগ্রামে।


১৪) প্রশ্নঃ অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মহারাষ্ট্র।


১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল দিলে জল বেরিয়ে আসে?

উত্তরঃ চোখ (বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়)।

শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন

 🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺

(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)


---


🔥 জ্বর হলে

🔹 Drop Napa / Ace / Renova

📌 ওজন × ০.২ = মিলি → প্রতি ৬ ঘণ্টা পর পর (জ্বর ১০০°F/+ হলে)


🔹 Syp Napa / Ace / Renova

📌 প্রতি ৮ কেজির জন্য ১ চামচ, ৪ কেজির জন্য ½ চামচ → প্রতি ৬ ঘণ্টা পর পর


---


🤧 সর্দি / ঠান্ডা / এলার্জি হলে

🔹 Syp Tofen / Fenat / Toti

👶 ৬মাস - ৩বছর: ½ চামচ × ২ বেলা

👧 ৩বছর+: ১ চামচ × ২ বেলা


---


👃 নাক বন্ধ বা সর্দির জন্য ড্রপ

🔹 Drop Solo / Norsol / Nosomist

👶 ০-২ বছর: ২ ফোঁটা করে উভয় নাসিকায়, ২-৬ ঘণ্টা পর পর (প্রয়োজনে)


🔹 Drop Rynex / Xylocon / Oxynex 0.025%

👧 ২ বছর+: ২ ফোঁটা করে দিনে ২-৩ বার (সর্বোচ্চ ৫ দিন)


---


🗣️ কফযুক্ত কাশি

🔹 Drop Ambrox / Ambolyt / Mucosol

👶 ০-৬ মাস: ০.৫ মিলি × ২ বেলা

👶 ৬-১২ মাস: ১ মিলি × ২ বেলা

👧 ১-২ বছর: ১.২৫ মিলি × ২ বেলা


🔹 Syp Ambrox / Ambolyt / Boxol

👧 ২-৫ বছর: ½ - ১ চামচ × ৩ বেলা

👧 ৫-১০ বছর: ১ - ১.৫ চামচ × ৩ বেলা


---


😮‍💨 শুকনো কাশি

🔹 Drop Mirakof / Miraten / Bukof

👶 ২-১২ মাস: ০.৫ মিলি × ৩-৪ বেলা

👧 ১-৩ বছর: ১ মিলি × ৩-৪ বেলা


🔹 Syp Mirakof / Miraten / Bukof

👧 ৩-৬ বছর: ১ চামচ × ৩ বেলা

👧 ৬-১২ বছর: ২ চামচ × ৩ বেলা


---


🪱 কৃমি হলে

🔹 Syp Alben / Almex

👶 ১-২ বছর: ১ চামচ (রাতে) → ১ম দিন ও ৭ দিন পর

👧 ২ বছর+: ২ চামচ (রাতে) → প্রতি ৪-৬ মাস পর পর

⚠️ লক্ষণ ছাড়া না খাওয়ানোই ভালো


---


💩 ডায়রিয়া হলে

🔹 Syp Zinc / Ziton / Zesup

📌 প্রতি ১০ কেজিতে ১ চামচ, ৫ কেজিতে ½ চামচ → ২ বেলা × ১৪ দিন


🔹 ORS স্যালাইন

📌 যত কেজি, তত চামচ পানির সাথে → প্রতিবার পাতলা পায়খানা বা বমি হলে


---


😔 অরুচি হলে

🔹 Syp Bicozin I

👶 ১ বছরের কম: ½ চামচ × ১ বেলা (১ মাস)

👧 ১ বছরের বেশি: ১-২ চামচ × ১ বেলা (১ মাস)


🔸 বিকল্প: Syp Zinc / Ziton / Zesup → পূর্বের নিয়মে ১ মাস পর্যন্ত


---


📌 বি. দ্রঃ

এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। প্রয়োজনে আপনার হাতের কাছেই থাকবে! 🧾

চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

আদর্শ ফার্মেসী 

@highlight

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...