এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১১-১০-২০২৫ো

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১১-১০-২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১১-১০-২০২৫

আজকের সংবাদ শিরোনাম

জনগণের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই সনদ স্বাক্ষরিত হবে আগামী ১৫ই অক্টোবরের পরিবর্তে ১৭ই অক্টোবর --- জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত।

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল --- টিকা পাবে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী পাঁচ কোটি শিশু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের শাসন ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় নির্বাচন কমিশন --- বললেন সিইসি।

বাংলাদেশ সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল --- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা থাকা ১৫ সামরিক কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে --- সেনা সদরের ব্রিফিং।

কেন্দ্রীয় শহীদ মিনারে ইমেরিটাস অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ---- মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত।

সুদানের একটি আশ্রয়কেন্দ্রে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৬০ জন নিহত।

এবং আবুধাবিতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ; তারিখ : ১১-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ; তারিখ : ১১-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম---তার মুক্তি ও ইসরাইল থেকে প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন 


* সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সর্বদা বদ্ধ পরিকর –-- বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 


* স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম ‍যুক্ত করার আহ্বান জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 


* চলে গেলেন ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম 


* গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ হচ্ছে নির্বাচন --- মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 


* যুদ্ধ বিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর গাজার মূল অংশে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিন পরিবারগুলো 


* ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় এবছর শান্তিতে নোবেল পেলেন সেদেশের রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো ---  প্রধান উপদেষ্টার অভিনন্দন 


* এবং আবুধাবীতে  তিনম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১০-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১০-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


তুরস্কে পৌঁছেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম ---  তার মুক্তি ও ইসরাইল থেকে প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন।


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সর্বদা বদ্ধ পরিকর –-- বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম ‍যুক্ত করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার।


মারা গেলেন ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।


গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ হচ্ছে নির্বাচন --- মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।


ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার শুরু --- গাজার মূল অংশে স্থানান্তরিত হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিন পরিবারগুলো ।


ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় এবছর শান্তিতে নোবেল পেলেন সেদেশের রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো।


এবং গুয়াহাটিতে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৮ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সকাল সাতটার সংবাদ শিরোনাম ১০/১০/২০২৫

সকাল সাতটার সংবাদ শিরোনাম ১০/১০/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

.....................................................

১। ১৫ই অক্টোবর স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ --- জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা


২। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ --- যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে সাক্ষাতে জানালেন ডক্টর মুহাম্মদ ইউনূস


৩। উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা (সংশোধন) অধ্যাদেশসহ ১১টি অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন


৪। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন


৫। গাজায় যুদ্ধবিরতির প্রথমধাপে অনুমোদন দিলো ইসরাইল


৬। চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহোরকাই


 ৭।  এবং ভারতের গুয়াহাটিতে আইসিসি নারী বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ০৯-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ০৯-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


১৫ই অক্টোবর স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ --- জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা।


উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা (সংশোধন) অধ্যাদেশসহ ১১টি অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন।


ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন।


গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায়।


চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহোরকাই।


এবং ঢাকায় এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে এখন হংকং এর মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৯/১০/২০২৫

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৯/১০/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


১। বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা প্রধান উপদেষ্টার।

 

২। মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানা জারি। 

 

৩। জাতীয় নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করতে কাজ করছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

 

৪। জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া আগামীকালের মধ্যে সরকারের কাছে হস্তান্তর ও ১৫ তারিখের মধ্যে স্বাক্ষর সম্পন্ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।  

 

৫। গাজা শান্তি আলোচনায় অগ্রগতি --- যুদ্ধ অবসানে কুড়ি দফা প্রস্তাবে ইসরাইল ও হামাস সম্মত --- জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

 

৬। এবং বিশাখাপত্তমে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে আজ দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে স্বাগতিক ভারত।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৮-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৮-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দ্রুত নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা।


ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানা জারি।


জাতীয় নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করতে কাজ করছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


আগামী শুক্রবারের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর ও ১৫ তারিখের মধ্যে তা স্বাক্ষর সম্পন্ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন --- জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।  


আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে বহনকারী গাজা ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনশানসসহ একাধিক নৌযান ইসরাইলি বাহিনীর হাতে আটক।  


ধাতব-জৈব কাঠামো উন্নয়নের জন্য এ বছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী।


এবং আবুধাবিতে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে এখন আফগানিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ।

অবশেষে E-SIM (ই-সিম) এ সুইচ করলাম, জানাচ্ছি আপনারও কেনো করা উচিৎ! ই-সিম নিয়ে সব প্রশ্নের উত্তর এক পোস্টে 🔥

 অবশেষে E-SIM (ই-সিম) এ সুইচ করলাম, জানাচ্ছি আপনারও কেনো করা উচিৎ! ই-সিম নিয়ে সব প্রশ্নের উত্তর এক পোস্টে 🔥


ই-সিম দেশে নতুন কোনো প্রযুক্তি নয়, তবে ই-সিমে মুভ করার পূর্বে অনেকের অনেক প্রশ্ন থাকে। সবকিছুর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তবে একে একে শুরু করা যাক।


❓ অনেকে জিজ্ঞেস করেন, "ফিজিক্যাল সিম আর ই-সিমে কি সমান নেটওয়ার্ক পাওয়া যাবে?" — অনেকে আবার এইটাও বলেন যে ই-সিম করার পর নাকি তারা নেটওয়ার্ক কম পাচ্ছেন, কলড্রপ হচ্ছে ইত্যাদি।


🟢 দেখুন, ই-সিমের সাথে বা ফিজিক্যাল সিমের সাথে ফোনের নেটওয়ার্ক বা কল ড্রপের কোনো সম্পর্ক নেই। ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে যেমন "পাসওয়ার্ড" এর দরকার হয়। ঠিক মোবাইল নেটওয়ার্ক ফোনের সাথে কানেক্ট করতে সিমের দরকার হয়। সিম এখানে শুধু পাসওয়ার্ডের কাজ করে, সহজ ভাষায় এর থেকে বেশি কাজ সিমের থাকে না।


সিম ছাড়ায় আপনার ফোন যেকোনো অপারেটরের নেটওয়ার্ক দেখতে পায়, কিন্তু সিম না থাকলে কোনো নেটওয়ার্ক কানেক্ট করতে পারে না। কারণ পাসওয়ার্ড নেই। সুতরাং নেটওয়ার্ক কানেক্টিভিটি তে ই-সিম আর ফিজিক্যাল সিমের সাথে কোনো পার্থক্য নেই।


❓ কিভাবে ই-সিম ব্যবহার করা যাবে?


🟢 আপনার ফোনে ই-সিম সাপোর্ট থাকতে হবে এবং আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটর ই-সিম প্রোভাইড করলে তবেই আপনি ই-সিম ব্যবহার করতে পারবেন। সাধারণত গুগল পিক্সেল, স্যামসাং এর মিডরেঞ্জ কিছু মডেল এবং ফ্ল্যাগশিপ মডেল, আইফোন ইত্যাদি বেশি ই-সিম সাপোর্ট থাকে। তবে বর্তমানে শাওমি, ওয়ানপ্লাস, নাথিং সব কোম্পানির ফোনেই মডেল ভিত্তিতে E-SIM সাপোর্ট দেখা যায়।


❓ ই-সিমের কোন সুবিধা গুলোর জন্য আমি ই-সিমে সুইচ করলাম?


🟢 সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি হয়তো ফোনে একসাথে দুইটা ই-সিম বা দুইটা ফিজিক্যাল বা একটা ই-সিম এবং ১ টা ফিজিক্যাল সিম এর বাইরে ব্যবহার করতে পারবেন না — কিন্তু আপনি একসাথে চাইলে বহু ই-সিম ফোনে সেভ করে রাখতে পারবেন।


আপনি চাইলে ১০ টা সিম ফোনে ইন্সটল করে রাখলেন। একসাথে দুইটা ব্যবহার করা যাবে সত্যি। কিন্তু সিম ইচ্ছা মতো সুইচ করতে পারবেন জাস্ট এনাবল/ডিসেবল করার মাধ্যমে। ফিজিকাল কোনো সিম বইয়ে নিয়ে বেরুতে হবে না।  এইটা সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যাপার মনে হয়েছে আমার জন্য।


আরেকটি বড় সুবিধা হচ্ছে। ফোন চুরি হয়ে গেলে চোর প্রথমে সিম খুলে ছুড়ে মারে। ই-সিমের ক্ষেত্রে সিম খুলে ফেলা সম্ভব নয়। তাই চুরি হওয়ার পরেও ফোন অন থাকলে সিম ওন থাকবে, ডাটা অন থাকবে। এতে ফোন টি ট্র্যাক করার সুযোগ বেড়ে যাবে।


আরেকটি সুবিধা হচ্ছে যারা বিশেষ করে বাইরের দেশে ভ্রমণ করেন ই-সিম তাদের জন্য আশীর্বাদ। আপনি কম খরচে অনলাইনে অনেক অ্যাপের মাধ্যমে ডাটা ই-সিম পেয়ে যাবেন। যেটা একটিভ করা সুপার ইজি। আপনি বিদেশে নেমে ইনস্ট্যান্ট ইন্টারনেট একসেস পেয়ে যাবেন, এই ই-সিমের বদৌলতে 🔥


❓ ই-সিমের অসুবিধা কি?


একটায় সমস্যা এইটা সব ফোনে সাপোর্ট করবে না। আর সাপোর্ট করলেও এক ফোন থেকে সিম আরেক ফোনে ট্রান্সফার করা ঝামেলার। ফিজিক্যাল সিম আপনি সহজে খুলে এক ফোন থেকে আরেক ফোনে মুভ করতে পারবেন।


কিন্তু ই-সিমের ক্ষেত্রে পূর্বে বর্তমান ফোন থেকে সিম টি রিমুভ করতে হবে। এরপরে নতুন ফোনে আবার স্ক্যান করে ডাউনলোড করতে হবে। যদি ফোন চুরি হয়ে যায় বা নষ্ট কিংবা হারিয়ে যায় — সেক্ষেত্রে অন্য ফোনে স্ক্যান করে কাজ করার কথা নয়, এতে সিম আবার রিপ্লেস করতে হতে পারে।


❓ ই-সিম পাবেন কিভাবে? কয়বার স্ক্যান করতে পারবেন?


ই-সিম প্লাস্টিক সিমের মতো কোনো ফিজিক্যাল সিম নয়। এইটা একটা কোড, যেটা কিউয়ার কোডের মাধ্যমে অপারেটরদের থেকে নেওয়া হয়। কোড টি স্ক্যান করলেই ই-সিম ফোনে ডাউনলোড হয়ে যায়।


বাংলালিংক এবং গ্রামীনফোন ই-সিম স্ক্যান করার লিমিট রয়েছে সর্বোচ্চ ২/৩ বার। তবে রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে স্ক্যান করার কোনো লিমিট নেই। আপনি আনলিমিটেড বার সিম স্ক্যান করে সুইচ করতে পারবেন।


ই-সিমে মাইগ্রেট করতে ৩০০/৩৫০ টাকা এরকম চার্জ লাগতে পারে। কোনো অপারেটরের বিশেষ লয়ালটি প্রোগ্রামের আওতাভুক্ত হলে ফ্রী মাইগ্রেট সুবিধা ও পেতে পারেন।


হ্যা, আপনি যেকোনো সময় ই-সিম থেকে ফিজিকাল সিম বা ফিজিক্যাল থেকে ই-সিমে মাইগ্রেট করতে পারবেন।


ই-সিম নিয়ে আরো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশন উন্মুক্ত রইলো। উপকারী তথ্য মনে হলে শেয়ার করবেন।


#ESIM #Robi #Airtel #GrameenPhone #Banglalink

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৮/১০/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................

শিরোনাম


১। প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ --- বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান

 

২। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী প্রধান নির্বাচন কমিশনারের

 

৩। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু --- সম্পন্ন হবে দ্রুত --- জানালেন চিফ প্রসিকিউটর

 

৪।  অন্তর্বর্তী সরকারের সফলতা চায় বিএনপি জানিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচিত সংসদে সংস্কার কার্যকর করার পক্ষে মত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

৫। আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা---মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। 


৬। বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত---প্রধান উপদেষ্টার অভিনন্দন। 


৭। গাজায় যুদ্ধ বন্ধের সক্রিয় আলোচনার প্রেক্ষাপটে পূর্ণ ইসরাইলী প্রত্যাহারের নিশ্চয়তা দাবী করেছে হামাস।                                            


৮।  এবং আবুধাবিতে আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তনের মোকাবেলা করবে বাংলাদেশ।

সংবাদ প্রতিবেদনে ০৭/১০/২০২৫

 সংবাদ প্রতিবেদনে ০৭/১০/২০২৫

চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে। 


গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হলো ৪ শতাংশ। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ হবে।


মঙ্গলবার সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এ তথ্য প্রকাশ করা হয়।


বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সময়োপযোগী সংস্কার দরকার। চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে ইতিবাচক গতি এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।


বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর নিযুক্ত জ্যঁ পেম বলেন, বাংলাদেশের অর্থনীতি দৃঢ়তা দেখিয়েছে, তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে সংস্কার জরুরি। রাজস্ব বৃদ্ধি, জ্বালানি ভর্তুকি হ্রাস, নগরায়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার পাশাপাশি আরও বেশি ও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...