এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৪-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৪-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................

* উপদেষ্টা পরিষদের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫ এবং শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর চূড়ান্ত অনুমোদন

 

* ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহালসহ আরপিওতে একাধিক গরুত্বপূর্ণ সংশোধন

 

* শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ –-- ১৩ই নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল

 

* আসামীদের শাস্তি না হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবিচার  হবে --- এ বিচারে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ সন্দেহাতীত --- বললেন এ্যাটর্নি জেনারেল

 

* প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক --- বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার আহ্বান

 

* রাশিয়ার দু‘টি বৃহৎ তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ নিয়ে অনড় রুশ প্রেসিডেন্ট

 

* এবং মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ২ - ১ এ ‍সিরিজ জয়

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৩-১০-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৩-১০-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:…

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫ এবং শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের।

ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহালসহ আরপিওতে একাধিক গরুত্বপূর্ণ সংশোধন।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ –-- ১৩ই নভেম্বর রায়ের দিন নির্ধারণ করবে ট্রাইবুনাল।

আসামীদের শাস্তি না হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবিচার  হবে --- এ বিচারে রাষ্ট্রপক্ষের প্রমাণ সন্দেহাতীত --- বললেন এ্যাটর্নি জেনারেল।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক --- বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার আহ্বান।

পশ্চিম তীরকে ইসরাইলের সংগে যুক্ত করার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সকাল ৭টার সংবাদ; তারিখ : ২৩-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ; তারিখ : ২৩-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

 

* নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত --- গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই বলল এনসিপি

 

* তত্ত্বাবধায়ক সরকার নয় বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি---জানালেন আইন উপদেষ্টা।

 

* আওয়ামীলীগ শাসনামলে গুম ও জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

 

* জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ---আজ যুক্তি খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ

 

* আগামী জাতীয় নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি সিইসির আহ্বান---প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে  ১৬ই নভেম্বর

 

* ইউক্রেনে শান্তি চুক্তির লক্ষ্যে মস্কোকে চাপ দিতে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র


* এবং মিরপুরে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ২২-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ২২-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক --- নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত।


জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত হলে সনদে সই করবে এনসিপি --- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন দলের আহ্বায়ক।


আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার --- নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে বললেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


আওয়ামীলীগ শাসনামলে গুম ও জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ --- আগামীকাল যুক্তি খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ।


আগামী জাতীয় নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি সিইসির আহ্বান --- প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে  ১৬ই নভেম্বর।


মস্কো যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করায় বুদাপেস্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠক বাতিল করলো হোয়াইট হাউজ।


আগামীকাল মিরপুরে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ২২/১০/২০২৫

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ২২/১০/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, তা করবে অন্তর্বর্তী সরকার---বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে আবারো জোর দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

 

* এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত --- নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা---আশাবাদ প্রধান উপদেষ্টার

 

* সরকার শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ --- বললেন শিক্ষা উপদেষ্টা

 

* প্রায় দু’হাজার কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প একনেকে অনুমোদন।

 

* নির্বাচনে AI-এর অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা নির্বাচন কমিশনের।

 

* হামাসকে প্রতিহত করতে মধ্যপ্রাচ্যের মিত্ররা প্রস্তুত --- সোশ্যাল মিডিয়ায় বললেন ডোনাল্ড ট্রাম্প

 

* এবং মিরপুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সুপার ওভারে বাংলাদেশকে এক রানে পরাজিত করলো ওয়েস্ট ইন্ডিজ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ২১-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ২১-১০-২০২৫

আজকের সংবাদ শিরোনাম

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত --- নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা --- আশাবাদ প্রধান উপদেষ্টার।

সরকার শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ --- বললেন শিক্ষা উপদেষ্টা।

প্রায় দু’হাজার কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প একনেকে অনুমোদন।

নির্বাচনে AI-এর অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা নির্বাচন কমিশনের।

সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওপর আপিলের শুনানি শুরু।

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে ইতিহাস গড়লেন ক্ষমতাসীন এলডিপির সানায়ে তাকাইচি।

এবং মিরপুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২১৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ২১/১০/২০২৫

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ২১/১০/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


* জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক---ভোটের আগে-পরে আট দিন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী রাখার প্রস্তাব বিবেচনা করবে কমিশন

 

* ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রস্তুতির কথা আবারো বললেন    স্বরাষ্ট্র উপদেষ্টা

 

* হযরত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস কার্যক্রম আবার শুরু---মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

 

* ২৪ এর মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাসহ আসামীপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুরু।

 

* গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করতে ইসরাইলী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে মার্কিন দূত

 

* এবং মিরপুরে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের কর্পোরেট দুনিয়ায় একটা নির্মম সত্যি আছে:---- রশিদ স্যারের ফেইসবুক থেকে নেওয়া

বাংলাদেশের কর্পোরেট দুনিয়ায় একটা নির্মম সত্যি আছে — এখানে অনেক সময় Employee মানে মানুষ নয়, রিসোর্স! আর রিসোর্সের কাজ শেষ হলেই —  “Replaceable!” অর্থাৎ আপনি যতই ভালো কাজ করুন, যতই লয়াল থাকুন, একটা সময় আপনাকে এমনভাবে রিমুভ করা হবে, যেন আপনি একটা পুরনো কলম — যেটা আর লেখা যায় না। 


 ১️।Loyalty এখানে একদিনের গল্প

-------------------------

বাংলাদেশের অনেক কোম্পানিতে “Loyal Employee” বলে কিছু নেই। আপনি পাঁচ বছর কাজ করলেন, অফিসে দিনরাত সময় দিলেন, কিন্তু একদিন প্রফিট কমলেই বলা হবে — “We’re restructuring the team.” অর্থাৎ, আপনি যতই চেষ্টা করেন, কোম্পানির Profit Sheet-এ নাম না থাকলে আপনি এক ক্লিকে “Off-boarded!”


Bangladesh Corporate Workforce Report 2024 অনুযায়ী, দেশের ৬৩% কর্মচারী মনে করেন তারা “easily replaceable”,আর ৭১% বলেছেন কোম্পানি তাদের “Human Value” বোঝে না।


 ২️। Employee নয়, Machine ভাবা হয়!

-------------------------

কর্পোরেট অফিসে এখন অনেক ম্যানেজার কর্মচারীকে এমনভাবে ব্যবহার করেন, যেন তারা মানুষ নয়, Task Engine! “Deadline met হলো তো? Deliverable ঠিক আছে তো? Budget under?” মানুষের emotion, exhaustion, mental pressure — এসবের জায়গা নেই। একবার ভুল হলে, বছরের পর বছর পরিশ্রমও ভুলে যায় সবাই।


★ একদিনের ভুল = “Underperformer”

★ একদিনের ছুটি = “Dedication কম!”

★ একদিনের মনের কষ্ট = “Negative attitude!” অর্থাৎ, Corporate System এখন “Productivity First, Humanity Last!”


 ৩️। Corporate Culture = Use & Replace System

-------------------------

 বাংলাদেশের অনেক কোম্পানিতে HR মানে শুধু “Hiring-Firing Department”। Employee যদি অসুস্থ হয়, পরিবারে সমস্যা থাকে, বা একটু ধীর হয় — তাকে বলা হয় “Performance issue”, তারপর একদিন নোটিশ: “We’re letting you go.”কেউ জিজ্ঞেস করে না — “কেন মনোযোগ কম?” “কেন পারছে না?” কারণ, সহজ উত্তর আছে — “নতুন কাউকে নিয়ে আসো।”


এটাই হলো সেই ভয়ঙ্কর Disposable Culture।

যেখানে মানুষ মানেই সংখ্যা, আর সেই সংখ্যাগুলো বদলে যায় Profit-এর সাথে সাথে।


 ৪️। Real Example:

-------------------------

ঢাকার একটি শীর্ষস্থানীয় ব্যাংকে একজন সিনিয়র অফিসার ১২ বছর কাজ করেছেন।

বসের চাপে দিনরাত অফিস করেছেন, Family time বলি দিয়েছেন। কিন্তু একদিন Branch Performance কমে যাওয়ায় তাকে বলা হলো — “You’re no longer fit for this position.” একটা লাইনেই শেষ হয়ে গেল ১২ বছরের ইতিহাস। এই গল্পটা হাজার হাজার মানুষের — শুধু প্ল্যাটফর্ম আলাদা।


 ৫️। Long-Term Damage: Trust Crisis!

-------------------------

এই “Employee is Disposable” মানসিকতা বাংলাদেশের কর্পোরেট সিস্টেমে একটা ভয়ানক প্রভাব ফেলছে —

★ কেউ আর কোম্পানির প্রতি লয়াল থাকতে চায় না।

★ সবাই এখন “Better Offer পাওয়ার অপেক্ষায়।”

★ নতুন জেনারেশন বিশ্বাস করে না “Job is Security”।


ফলাফল?

-------------------------

High turnover, low trust, আর shallow corporate relationships. যে কোম্পানি কর্মচারীকে Disposable ভাবে,সেই কোম্পানির Brand একদিন নিজেই Disposable হয়ে যায়। Employee শুধু একটি নাম নয় — তারা Brand-এর মুখ, Reputation-এর ধারক, Growth-এর চালিকা শক্তি। “You can replace a position, not a person.” 


Corporate Bangladesh যদি সত্যিই উন্নত হতে চায়, তাহলে Employee কে “Resource” নয়, “Human Capital” হিসেবে দেখতে শিখতে হবে।কারণ, Profit grows when people grow.


Collected...

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

হাড়ের_ক্ষয়_সমস্যায়_হোমিওপ্যাথি_চিকিৎসাঃ

 🎍#হাড়ের_ক্ষয়_সমস্যায়_হোমিওপ্যাথি_চিকিৎসাঃ- 


1. Calcarea carbonica – হাড় নরম হয়ে যাওয়া, সহজে ভাঙা, ক্লান্তি, স্থূল দেহ।


2. Calcarea phosphorica – শিশু বা বৃদ্ধদের দুর্বল হাড়, বৃদ্ধিতে বিলম্ব।


3. Calcarea fluorica – হাড় শক্ত করতে সাহায্য করে, হাড়ে গিঁট বা বিকৃতি থাকলে।


4. Silicea – হাড় দুর্বল, ভাঙলে দেরিতে জোড়া লাগে।


5. Symphytum officinale – ভাঙা হাড় দ্রুত জোড়া লাগাতে অসাধারণ।


6. Phosphorus – উচ্চ লম্বা পাতলা রোগীদের হাড় দুর্বলতা।


7. Ruta graveolens – হাড় ও লিগামেন্টের ব্যথা, আঘাতের পর দুর্বলতা।


8. Natrum muriaticum – শরীরে পানি-লবণের ভারসাম্য নষ্ট হয়ে হাড় দুর্বল।


9. Sulphur – দীর্ঘমেয়াদি ক্যালসিয়াম শোষণের সমস্যায়।


10. Kali carbonicum – বয়স্ক নারীদের পিঠব্যথা ও হাড়ের ক্ষয়।


11. Baryta carbonica – বয়সজনিত হাড় দুর্বলতা, শিশুদের বৃদ্ধি বিলম্বিত।


12. Phytolacca decandra – হাড়ে ব্যথা, প্রদাহ ও ক্ষয়।


13. Hecla lava – দাঁত, চোয়াল, হাড় ক্ষয়ে গেলে।


14. Aurum metallicum – হাড়ের গভীর ক্ষয় ও ব্যথা।


15. Fluoric acid – হাড়ের ভঙ্গুরতা ও দীর্ঘস্থায়ী ব্যথায় কার্যকর।


16. Magnesia phosphorica – খনিজ ঘাটতি ও খিঁচুনি প্রবণতা।


17. Calcarea iodata – মেটাবলিজম দুর্বল হয়ে হাড় ক্ষয়।


18. Lycopodium clavatum – বৃদ্ধ বয়সে হাড় দুর্বল, গ্যাস ও হজম সমস্যা।


19. Sepia officinalis – মেনোপজ পরবর্তী মহিলাদের হাড় ক্ষয়।


20. Pulsatilla nigricans – হরমোন পরিবর্তনের কারণে দুর্বল হাড়।


21. Bryonia alba – হাড়ে ব্যথা, নড়াচড়ায় বাড়ে।


22. Rhus toxicodendron – ঠান্ডায় বা বিশ্রামের পর হাড় ব্যথা বাড়ে।


23. Arnica montana – আঘাত বা পড়ে হাড় দুর্বল হয়ে গেলে।


24. Belladonna – হাড়ে আকস্মিক ব্যথা ও প্রদাহ।


25. Mercurius solubilis – হাড় ক্ষয়, রাতে ব্যথা বাড়ে।


26. Asafoetida – হাড় ভাঙা বা পুঁজযুক্ত ক্ষয়ে কার্যকর।


27. Staphysagria – সার্জারির পর হাড় দুর্বলতা।


28. Conium maculatum – ধীরে ধীরে হাড় ক্ষয়, পেশীর দুর্বলতা।


29. Cinchona officinalis – রক্তস্বল্পতা ও দুর্বলতায় হাড় ক্ষয়।


30. Natrum phosphoricum – অম্লতা ও খনিজ ক্ষয়ে হাড় দুর্বল।


31. Calcarea arsenicosa – ক্যালসিয়াম ও আরসেনিক মিলিত দুর্বল হাড়ে।


32. Mezereum – হাড়ের ব্যথা, ঠান্ডায় বাড়ে।


33. Kali phosphoricum – মানসিক চাপজনিত দুর্বলতা ও হাড় ক্ষয়।


34. Strontiana carbonica – হাড়ের ফ্র্যাকচার বা ক্ষয় থামাতে।


35. Alumina – হাড় শক্ত হয়ে ভঙ্গুর, কোষ্ঠকাঠিন্যসহ।


36. China arsenicosa – দুর্বলতা, রক্তস্বল্পতা ও হাড় ক্ষয়।


37. Hekla lava – দাঁত ও চোয়ালের হাড় ক্ষয়ে অতুলনীয়।


38. Silico fluoric acid – হাড় পাতলা, ক্যালসিয়াম শোষণ দুর্বল।


39. Tuberculinum – বংশগত দুর্বলতা ও হাড় ক্ষয়ের প্রবণতা।


40. Syphilinum – গভীর হাড় ক্ষয়ে উপকারী।


41. Calcarea sulphurica – হাড়ে পুঁজ জমা, ক্ষয় প্রবণতা।


42. Phosphoric acid – মানসিক দুর্বলতা ও হাড়ের ক্ষয়।


43. Ferrum phosphoricum – হাড়ে প্রদাহের প্রাথমিক স্তর।


44. Cuprum metallicum – খনিজ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।


45. Manganum aceticum – হাড়ে প্রদাহ ও দুর্বলতা।


46. Zincum metallicum – স্নায়ু দুর্বলতার কারণে হাড় ক্ষয়।


47. Sarsaparilla – বৃদ্ধ বয়সে হাড় দুর্বলতা ও ব্যথা।


48. Natrum sulphuricum – আবহাওয়ার পরিবর্তনে হাড় ব্যথা।


49. Causticum – হাড় ও জয়েন্টের শক্ততা।


50. Plumbum metallicum – ধীরে ধীরে হাড় ক্ষয়, পেশীর দুর্বলতা।


---


🔹 বিশেষ উপকারিতা পাওয়া যায় যখন চিকিৎসা রুগীর বয়স, হরমোন, জীবনযাপন ও ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বিবেচনায় ঔষধ নির্বাচন করা হয়।


🔹 হোমিও চিকিৎসায় একসঙ্গে ২–৩টি ঔষধ না খেয়ে একজন যোগ্য হোমিও চিকিৎসকের পরামর্শে ঔষধ নিতে হবে।


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পৃথিবীর মেরু উলটে যাবে? — বিজ্ঞানীদের নতুন সতর্কবার্তা । 


 পৃথিবীর মেরু উলটে যাবে? — বিজ্ঞানীদের নতুন সতর্কবার্তা । 


পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য কিন্তু জরুরি ঢাল আছে — চৌম্বক ক্ষেত্র (magnetic field)। এই ক্ষেত্র সৌরবাতাস (solar wind) এবং মহাজাগতিক কণাকে আটকিয়ে আমাদের বায়ুমণ্ডল ও জীবনকে আংশিকভাবে রক্ষা করে। সম্প্রতি স্যাটেলাইট পর্যবেক্ষণ ও গবেষণায় দেখা গেছে, এই চৌম্বক ক্ষেত্রের আঠাআঠি বদল, দুর্বলতা এবং একটি বিশেষ ভিন্নতামূলক অঞ্চলের (South Atlantic Anomaly — SAA) দ্রুত প্রসার ঘটছে, ফলে অনেকেই চিন্তা করছেন: এগুলো কি মেরু উলটানোর (magnetic pole reversal) লক্ষণ? 


🔸নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি — কারণ, প্রভাব, সময়স্কোপ এবং প্রস্তুতি/প্রভাবশামক উপায়গুলো। 


১) কী ঘটছে — সংক্ষিপ্ত অবস্থা


▫️South Atlantic Anomaly (SAA): দক্ষিণ আটলান্টিক অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের একটি তুলনামূলক দুর্বল ‘ফর্সড’ অঞ্চল আছে, যা গত কয়েক দশকে প্রসারিত হচ্ছে। নতুন Swarm স্যাটেলাইটের ডেটা দিয়ে গবেষকরা দেখেছেন SAA কিছু অংশে দ্রুত বড় হচ্ছে এবং আফ্রিকার দিকে ছড়াচ্ছে — ফলে ওই অঞ্চলে স্যাটেলাইটে উচ্চ বিকিরণ-প্রবাহের কারণে ইলেকট্রনিক ঝামেলা বেড়ে যেতে পারে। 


▫️গ্লোবাল টেন্ডেন্সি: সাম্প্রতিক শতকে গ্লোবাল গড় শক্তি কিছুটা কমেছে (অনেক সূত্রে ≈১০% বা সে রকমের), কিছু রিজিওনাল দুর্বল হচ্ছে আর কিছু শক্তিশালী হচ্ছে — অর্থাৎ ক্ষেত্র সম্পূর্ণভাবে নীরব নয়, বরং অনিয়মিতভাবে পরিবর্তিত হচ্ছে। 


২) মেরু উল্টে যাওয়ার (pole reversal) কথা — কি সত্যি তা দ্রুত ঘটবে?


▫️ভূতাত্ত্বিক রেকর্ড অনুযায়ী চৌম্বক মেরু(গুলি) ইতিহাসে বহু বার উল্টে গেছে — শেষ বড় ‘ফ্লিপ’ ঘটেছিল প্রায় ৭৭৮,০০০ বছর আগে (Matuyama–Brunhes reversal)। তবে এই ঘটনাগুলো সাধারণত হাজার থেকে হাজার হাজার বছর ধরে ঘটেছে — না যে দিনারাতেই হবে। 


▫️বর্তমান অবস্থা থেকে বিজ্ঞানীরা সাধারণত কনক্লুড করেন না যে বর্তমান দুর্বলতা বা SAA-র প্রসার অবিলম্বে একটি সম্পূর্ণ রিভার্সাল নির্দেশ করছে। ক্ষেত্র দুর্বল হলে তা রিভার্সালের দিকেই যেতে পারে, কিন্তু অনেক সময় ক্ষেত্রের শক্তি আবার স্থিতিশীল বা শক্তিশালীও হয়ে ওঠে — অর্থাৎ ভবিষ্যদ্বাণী কঠিন। NASA, ESA-র মতো সংস্থাগুলো বলছে পর্যবেক্ষণ বাড়াতে হবে, কিন্তু তাৎক্ষণিক “উল্টে যাবে” বলে ঘোষণা নেই। 


৩) যদি মেরু উল্টে — সম্ভাব্য প্রভাবগুলো কী? (রিস্ক ও বাস্তবতার সংমিশ্রণ)


> লক্ষ্য করুন: নিম্নলিখিত প্রভাবগুলো সম্ভাব্য — কিন্তু এগুলো ঘটার সময়, মাত্রা ও বিতরণ দীর্ঘসময়ের ওপর নির্ভরশীল।


▫️স্যাটেলাইট ও মহাকাশযান: দুর্বল বা অনিয়মিত চৌম্বক ক্ষেত্র মানে বেশি পার্টিকল-রেডিয়েশন উপরের বায়ুমণ্ডলে পৌঁছতে পারবে। সেটি স্যাটেলাইটের ইলেকট্রনিক্সে ঝামেলা, ডেটা ক্ষতি বা অস্থায়ী ব্যর্থতা বাড়াতে পারে। SAA-র কারণে ইতোমধ্যে কিছু স্যাটেলাইটে ব্যাঘাত দেখা গেছে; আরো বড় পরিবর্তন স্যাটেলাইট ডিজাইন এবং অপারেশনকে প্রভাবিত করবে। 


▫️নেভিগেশন (GPS) ও যোগাযোগ: চৌম্বক ক্ষেত্র ঘুরে নেভিগেশনসহ কিছু মাদার-নির্ভর সিস্টেমকে প্রভাবিত করতে পারে—তবে আধুনিক GPS ও নেভিগেশন মূলত স্যাটেলাইট-টাইমিং ও সিগনালে নির্ভর করে; চৌম্বক ক্ষেত্রের সরাসরি প্রভাব সীমিত কিন্তু অ্যানোমালির ফলে স্যাটেলাইটের ডেটা ও হার্ডওয়্যারে সমস্যা হলে সিস্টেমে বিঘ্ন ঘটতে পারে। সেজন্য বিশ্বব্যাপী মানচিত্র/মডেল আপডেট (World Magnetic Model ইত্যাদি) জরুরি। 


▫️বিদ্যুৎ গ্রিড ও ভূ-পৃষ্ঠীয় সেবা: গুরুত্বপূর্ণ — অতিবেশি ধ্রুবচুম্বকীয় (geomagnetically induced currents) প্রবাহ শক্তি গ্রিডে, পাইপলাইন বা দীর্ঘ-দূরবর্তী ইলেকট্রিক অবকাঠামোতে জড়ায়। অতীতে সূর্যজীবী (solar storms)–এর সময় এমন প্রবাহে ট্রান্সফরমার ক্ষতি হয়েছে। যদি চৌম্বক ক্ষেত্র ব্যাপকভাবে দুর্বল হয়ে বা অনিয়মিতভাবে বদলে, অতিরিক্ত সূর্যিক কণার প্রবেশ বাড়ে তো গ্রিড সিস্টেমকে রক্ষা করতে প্রস্তুতি ও রূপান্তর জরুরি হবে। 


▫️জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্য: সাধারণ মানুষের জন্য সরাসরি তাড়াতাড়ি বিপজ্জনক প্রভাব আশা করা হয় না; কিন্তু উচ্চ-ল্যাটিচুডে উইকেট-কণা প্রবেশের ফলে উচ্চতায় ভ্রমণকারী বা মহাকাশচারীদের জন্য ঝুঁকি বাড়বে। প্যালিও–রেকর্ডে গভীর রিভার্সালের সঙ্গে সরাসরি বৃহৎ স্তরের গণসংহতির সম্পর্ক পাওয়া যায় না; তবু পরিবেশগত ও বৈজ্ঞানিক প্রভাব থাকতে পারে। 


৪) কেন SAA হচ্ছে — বিজ্ঞানীরা কী বলছেন?


গবেষকরা বলছেন এটি মূলত পৃথিবীর অভ্যন্তরীণ তরল লোহার কেন্দ্রিক গতিমানের (outer core dynamics) ফল — বিশেষ করে কিছু ‘reverse flux patch’ বা বিপরীত চুম্বকীয় অঞ্চল কোর–ম্যান্তলের সীমানায় তৈরি হয়ে সরে যাচ্ছে। এই অভ্যন্তরীন পরিবর্তনই উপরের ক্ষেত্রের দুর্বলতা ও স্থানান্তরের কারণ বলে ধারণা করা হচ্ছে। Swarm স্যাটেলাইট এই পরিবর্তন বিস্তারিতে দেখাতে সহায়তা করেছে। 


৫) বিজ্ঞানীরা কী করছ (মনিটরিং ও প্রস্তুতি)?


▫️স্যাটেলাইট মনিটরিং: ESA-এর Swarm, NASA-র ICON/এমন অন্যান্য মিশন ধারাবাহিকভাবে ভৌত চৌম্বক ক্ষেত্র পর্যবেক্ষণ করে — যাতে পরিবর্তনের রাফ ম্যাপ পাওয়া যায় এবং ভবিষ্যৎ WMM/গ্লোবাল মডেল আপডেট করা যায়। 


▫️মডেল আপডেট: World Magnetic Model (WMM)–এর নিয়মিত রিলিজ ও এবার ২০২৫–এর মডেলও বের হয়েছে — এগুলো নেভিগেশন ও মিলিটারি/সিভিল ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ। মডেল উন্নত হলে GPS অপারেশনও সতর্কতা নিয়ে সামঞ্জস্য করা হয়। 


▫️ইঞ্জিনিয়ারিং রেজিলিয়েন্স: স্যাটেলাইট ও গ্রিড ডিজাইনগুলোকে রেডিয়েশন-হ্যার্ডেন করা, ব্যাকআপ সিস্টেম রাখা, অপারেশনাল প্রোটোকল তৈরি করা — এগুলো বাস্তবে ঝুঁকি কমাতে কার্যকর। অনেক এজেন্সি এটাতেই জোর দিচ্ছে। 


৬) সাধারণ মানুষকে কি ভাবতে হবে? (সংক্ষেপে)


দ্রুত প্যানিক বা আতঙ্ক করার দরকার নেই — বৈজ্ঞানিক কনসেনসাস হলো: আমরা সম্ভাব্য পরিবর্তনগুলো ভালোভাবেই পর্যবেক্ষণ করছি, কিন্তু কোনও হঠাৎ উল্টে যাওয়ার (দিনারাত) প্রমাণ নেই। আর ইতিহাস বলছে — যখন-মাত্র একটি ‘ফ্লিপ’ ঘটে, তখন সেটি হাজার বছরের স্কেলে বিস্তৃত প্রক্রিয়া। 


তবু প্রযুক্তি-নির্ভরিকাজের জন্য (স্যাটেলাইট, এভিয়েশন, বিদ্যুৎগ্রিড) প্রসঙ্গিক প্রস্তুতি ও কনটিনিউয়াস মনিটরিং জরুরি — এবং বিশ্বজোড়া সহযোগিতা চলছে। 


৭) কীভাবে বিজ্ঞান/সরকার আমাদের রক্ষা করবে — বাস্তবধর্মী পরামর্শ


1. মনিটরিং বাড়ানো: আরও স্যাটেলাইট, স্থলবিন্দু পর্যবেক্ষণ ও মডেল—এরফলে anomalous region–এর উন্নতি/প্রবণতা দ্রুত ধরা যাবে। 


2. ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স: গ্রিড ও স্যাটেলাইট ডিজাইনে রেডিয়েশন-প্রতিরোধী উপাদান, ব্যাকআপ অপারেশন, এবং ক্ষতিগ্রস্ত হলে দ্রুত পুনরুদ্ধার নীতিমালা। 


3. আপডেটেড নেভিগেশন মডেল: WMM-এর মত মডেল নিয়মিত আপডেট করে নেভিগেশন সফটওয়্যার-হার্ডওয়্যার সিঙ্ক রাখা। 


4. সামাজিক সচেতনতা: সাধারণ মানুষকে ভীতি ছড়ানো নয় — বরং যুক্তিসংগত প্রস্তুতি ও নীতির মাধ্যমে ঝুঁকি কমানো। 


🔸অবশ্যই — পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বর্তমানে চলমান বদলে যাচ্ছে। বিশেষ করে South Atlantic Anomaly–র সম্প্রসারণ এবং কিছু রিজিওনাল দুর্বলতা গবেষকদের উদ্বিগ্ন করেছে। তা সত্ত্বেও, বর্তমান বৈজ্ঞানিক কন্ঠস্বর বলছে যে মেরু উলটানো (full pole reversal) একেবারে নিকট ভবিষ্যতে হঠাৎ ঘটবে, এমন কোনো শক্ত প্রমাণ নেই। প্রধান ঝুঁকি প্রযুক্তি-পদ্ধতিতে — যেমন স্যাটেলাইট, গ্রিড ও নেভিগেশন — এবং সেগুলো মোকাবেলার জন্য পর্যবেক্ষণ ও রেজিলিয়েন্স বাড়ানোই সবচেয়ে বাস্তব এবং প্রয়োজনীয় পদক্ষেপ। বিজ্ঞানীরা এখন কী করছে — বেশি পর্যবেক্ষণ, উন্নত মডেল, এবং অবকাঠামো প্রস্তুত করা — যা ভবিষ্যৎ ঝুঁকি কমাতে সহায়ক হবে। 


Geography zone- ভূগোল বলয় 

#geography #geographyzone

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...