এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বন্ধ্যাত্বের কারণ হতে পারে—কিন্তু এটি সবসময় স্থায়ী নয়।

 🛑 অ্যাজুস্পার্মিয়া মানে হলো পুরুষের বীর্যে কোনো শুক্রাণু না থাকা, যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে—কিন্তু এটি সবসময় স্থায়ী নয়।


🛑 এর দুটি প্রধান প্রকার রয়েছে। অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া তখন হয় যখন শুক্রাণু তৈরি হলেও তা বীর্যে পৌঁছাতে বাধা পায় (যেমন সংক্রমণ, অস্ত্রোপচার, বা নির্দিষ্ট নালী ছাড়া জন্ম নেওয়ার কারণে)।


▶️ এই প্রকারটি প্রায়শই চিকিৎসাযোগ্য। নন-অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া হলো যখন শরীর পর্যাপ্ত শুক্রাণু তৈরি করে না, যা সাধারণত হরমোনজনিত সমস্যা, জিনগত অবস্থা বা অণ্ডকোষের ক্ষতির কারণে হয়ে থাকে—এটি আরও জটিল, তবে কখনও কখনও নিয়ন্ত্রণযোগ্য।


▶️ বেশিরভাগ পুরুষের কোনো উপসর্গ থাকে না এবং এই অবস্থাটি সাধারণত উর্বরতা পরীক্ষার সময় ধরা পড়ে। রোগ নির্ণয়ের জন্য বীর্য বিশ্লেষণ, হরমোন পরীক্ষা এবং কখনও কখনও ইমেজিং বা জিনগত পরীক্ষা করা হয়।


🛑 চিকিৎসা কারণের উপর নির্ভর করে: অস্ত্রোপচারের মাধ্যমে বাধা দূর করা যায়, কিছু ক্ষেত্রে হরমোন থেরাপি সাহায্য করতে পারে এবং শুক্রাণু সংগ্রহের সাথে আইভিএফ-এর মতো পদ্ধতি গর্ভধারণ সম্ভব করে তুলতে পারে।


▪️অ্যাজুস্পার্মিয়া একটি গুরুতর সমস্যা, কিন্তু এটি উর্বরতার শেষ নয়—আপনার বিকল্পগুলো বোঝার জন্য সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।


🛑 আপনার শুক্রাণুর সংখ্যা বাড়াতে, টেস্টোস্টেরন বৃদ্ধি করতে এবং সার্বিক যৌন স্বাস্থ্য উন্নত করতে এই খাবারগুলো খান:


১. কুমড়োর বীজ

২. তরমুজের বীজ

৩. ব্রাজিল নাট

৪. টমেটো

৫. অ্যাভোকাডো

৬. জিনসেং

৭. পালং শাক

৮. গাজর

৯. ডিম

১০. আঙুর

১১. বাদাম

১২. খেজুর

১৩. মরিঙ্গা

১৪. বিটরুট

১৫. আদা ও রসুন

১৬. ডালিম

১৭. স্যামন মাছ


আরও তথ্যের জন্য অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করুন। 

#fypviral 

#azoospermia 

#healthylifestyle

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

যে টেক ট্রিকসগুলো ৯০% মানুষ জানেই না

 যে টেক ট্রিকসগুলো ৯০% মানুষ জানেই না — এগুলো জানলে আপনার ফোন ব্যবহারই বদলে যাবে!


আপনি প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করছেন, কিন্তু কিছু লুকানো ফিচার আর স্মার্ট ট্রিকস না জানার কারণে আপনি আসলে অনেক সুবিধা মিস করছেন। আজ জানুন এমন কিছু টিপস, যেগুলো সত্যিই গেম-চেঞ্জার।

১. এয়ারপ্লেন মোডে চার্জ দিলে ফোন দ্রুত চার্জ হয়

নেটওয়ার্ক বন্ধ থাকলে ব্যাটারি কম খরচ হয়, তাই চার্জিং স্পিড বেড়ে যায়।

২. গুগল সার্চে “*” ব্যবহার করে অসম্পূর্ণ তথ্য খুঁজুন

যেমন: “best * apps 2026” দিলে গুগল নিজে সাজেস্ট করে দেবে।

৩. ইউটিউব ভিডিওতে “.” এবং “,” চাপলে ফ্রেম বাই ফ্রেম এগোতে পারবেন

ভিডিও ডিটেইল দেখে শেখার জন্য অসাধারণ ট্রিক।

৪. ফোনের স্ক্রিন ব্ল্যাক-এন্ড-হোয়াইট করলে আসক্তি কমে

ডিসপ্লে কম আকর্ষণীয় হওয়ায় আপনি কম স্ক্রল করবেন।

৫. অ্যান্ড্রয়েডে “Guest Mode” ব্যবহার করে প্রাইভেসি রক্ষা করুন

কাউকে ফোন দিলে আপনার ডেটা নিরাপদ থাকবে।

৬. WhatsApp-এ নিজের সাথে চ্যাট খুলে নোটস রাখুন

দ্রুত আইডিয়া, লিংক বা ফাইল সেভ করার স্মার্ট উপায়।

৭. “Find My Device” চালু রাখলে হারানো ফোন খুঁজে পাওয়া সহজ

রিমোটলি ফোন লক বা ডেটা ডিলিটও করা যায়।

৮. ব্রাউজারে “Reader Mode” চালু করে অ্যাড ফ্রি পড়ুন

আরামদায়কভাবে কনটেন্ট পড়তে পারবেন।

৯. গুগল ফটোস দিয়ে পুরনো ছবি স্ক্যান করে ডিজিটাল বানান

পুরনো স্মৃতিগুলো সংরক্ষণে অসাধারণ টুল।

১০. ফোনের ব্যাক ট্যাপ ফিচার (Double Tap Back) দিয়ে শর্টকাট চালু করুন

স্ক্রিনশট, টর্চ, অ্যাপ — সব এক ট্যাপে।


Educational purpose only.


#TechTips #SmartphoneHacks #DigitalLife

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং অপর ২৮জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান।


ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী হত্যা মামলায় আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড। 


দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) বিল-২০২৬ সহ বেশ কয়েকটি বিল সংসদে পাস।


যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকে তিন দিন অফলাইনে ও তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত।


শেরপুর- ৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচন শেষে চলছে ভোট গণনা।


সরকার দেশের গণমাধ্যম সংস্কারে অবিলম্বে কার্যক্রম শুরু করবে --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


লেবাননে ইসরাইলি হামলা যুদ্ধ বিরতি চুক্তির লঙ্ঘন --- এ হামলা শান্তি আলোচনাকে অর্থহীন করে তুলবে --- মন্তব্য তেহরানের।


এবং ভারতে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দলের।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৯-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৯-০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রত্যেক উপজেলা সদরে একটি মহিলা কলেজ সরকারী করার বিষয় বিবেচনা করছে সরকার --- সংসদে বললেন প্রধানমন্ত্রী --- জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিলসহ ১৩টি বিল সংসদে পাস।

 

হামের টিকা দ্রুত সংগ্রহ করতে পারায় তেসরা মে থেকে এগিয়ে এনে ২০শে এপ্রিল শুরু হচ্ছে দেশজুড়ে টিকাদান --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী --- হাম উপসর্গে সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু।

 

নতুনদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক --- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত ঢাকার।  

 

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ। 

 

বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

 

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে নির্বাচন আজ। 

 

যুদ্ধ বিরতির ঘোষণা সত্বেও লেবাননে ইসরাইলী হামলায় অন্তত ২৫৪ জন নিহত ---অবিলম্বে হামলা বন্ধ না হলে পাল্টা হামলার হুমকী ইরানের। 

 

এবং বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের ও সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রত্যেক উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারী করার বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার --- সংসদে বললেন প্রধানমন্ত্রী --- জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিলসহ ১৩টি বিল জাতীয় সংসদে পাস।


হামের টিকা দ্রুত সংগ্রহ করতে পারায় তেসরা মে থেকে এগিয়ে এনে ২০শে এপ্রিল শুরু হচ্ছে দেশজুড়ে টিকাদান --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী --- হাম উপসর্গে সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু।


নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক --- দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা।


জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল।


বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে আগামীকাল নির্বাচন।


যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশসহ আন্তর্জাতিক বিশ্ব -- তবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর ইরানের বিপ্লবী গার্ড কোরের আস্থা নেই -- যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান।


এবং পাকিস্তানে সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষ দ্বৈতে নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয় --- অভিনন্দন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৮-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৮-০৪-২০২৬

আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত --- আন্তর্জাতিক ইস্যুসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা।

 


গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০২৬’সহ ১৪টি বিল জাতীয় সংসদে পাস।

 


আগামী ১৮ই এপ্রিল চলতি বছরের হজ ফ্লাইট শুরু --- সংসদে জানালেন ধর্মমন্ত্রী। 

 


জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে --- বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

 


স্বাস্থ্য খাতে দুর্নীতি শতভাগ নির্মূল করার ঘোষণা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর।

 


হরমুজ প্রণালী ব্যবহারে ইরানের শর্তসাপেক্ষে সম্মতির প্রেক্ষাপটে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। 

 


এবং থাইল্যান্ডে নারী এশিয়া কাপ অনুর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভিয়েতনামের কাছে 

এক – শূন্য গোলে পরাজিত হলো বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ  তারিখ ০৭-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ০৭-০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত --- ৪৮৩ কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন।

 


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ --- ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা।


গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল, ২০২৬ সহ নির্বাচন সংশ্লিষ্ট কয়েকটি বিল জাতীয় সংসদে পাস।


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সরকারের লক্ষ্য --- সংসদে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ই মে, তফসিল ঘোষণা আগামীকাল --- জানালেন ইসি সচিব আখতার আহমেদ। 


 

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় আজ থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ 


যুদ্ধ বিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান --- তেহরান চায় যুদ্ধের স্থায়ী অবসান।


এবং থাইল্যান্ডে নারী এশিয়া কাপ অনুর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় আজ ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৪-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত --- ৪৮৩ কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমসিরোনা


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ --- ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা।


গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল, ২০২৬ সহ নির্বাচন সংশ্লিষ্ট কয়েকটি বিল জাতীয় সংসদে পাস।


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সরকারের লক্ষ্য --- সংসদে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।্যার


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ই মে, তফসিল ঘোষণা বুধবার --- জানালেন ইসি সচিব আখতার আহমেদি


ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ।


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের গোয়েন্দা প্রধান নিহত --- দায় স্বীকার ইসরাইলের।


এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আজ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি এক-এক গোলে ড্র ।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৬-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৬-০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। 

 


তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ --- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে সংসদে বিল পাস।


সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার --- সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু --- আগামী তেসরা মে থেকে সারাদেশে দেওয়া হবে হামের টিকা --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 


মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অন্যতম বড়ো চ্যালেঞ্জ --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


আগামীকালের মধ্যে হরমুজ প্রণালী ‍উন্মুক্ত না করে দিলে ইরানের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের --- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য হরমুজ কখনোই আর আগের অবস্থায় ফিরবে না --- বললো তেহরান। 

এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আজ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। 

 

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ --- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের।

 

জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা অন্তর্ভূক্ত করে পাবলিক সার্ভিস (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাশ।

 

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু --- আগামী ৩রা মে থেকে সারাদেশে দেওয়া হবে হামের টিকা --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

 

মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অন্যতম বড়ো চ্যালেঞ্জ --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 

যুক্তরাষ্ট্রের দুটি সি-ওয়ান থার্টি প্লেন এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের।

 

এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আগামীকাল উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

মৃত্যু ব্যাক্তিকে গোসল করানোর নিয়ম ফেইসবুক থেকে নেওয়া

 মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন কখনো? কিংবা নিয়মগুলো জানা আছে? প্রত্যেক মাঁ-বোনের জানা মহা-জরুরী। ❑ এটা অনেক ফজিলতপূর্ণ কাজ। আর বর্তমানে গ্রাম...