সকাল ৭টার সংবাদ
তারিখ ০৯-০৪-২০২৬
আজকের সংবাদ শিরোনাম
প্রত্যেক উপজেলা সদরে একটি মহিলা কলেজ সরকারী করার বিষয় বিবেচনা করছে সরকার --- সংসদে বললেন প্রধানমন্ত্রী --- জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিলসহ ১৩টি বিল সংসদে পাস।
হামের টিকা দ্রুত সংগ্রহ করতে পারায় তেসরা মে থেকে এগিয়ে এনে ২০শে এপ্রিল শুরু হচ্ছে দেশজুড়ে টিকাদান --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী --- হাম উপসর্গে সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু।
নতুনদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক --- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত ঢাকার।
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ।
বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে নির্বাচন আজ।
যুদ্ধ বিরতির ঘোষণা সত্বেও লেবাননে ইসরাইলী হামলায় অন্তত ২৫৪ জন নিহত ---অবিলম্বে হামলা বন্ধ না হলে পাল্টা হামলার হুমকী ইরানের।
এবং বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের ও সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন