এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সকাল ৭টার সংবাদ তারিখ : ১০-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১০-০৪-২০২৬

আজকের শিরোনাম:


জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং অপর ২৮জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান। 


ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী হত্যা মামলায় আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড। 

 

দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী)  বিল-২০২৬ সহ বেশ কয়েকটি বিল সংসদে পাস।

 

যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকে তিন দিন  অফলাইনে ও তিন দিন  অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত।

 

বগুড়া-৬ ও শেরপুর- ৩ উভয় আসনেই বিএনপি প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ। 

 

সরকার দেশের গণমাধ্যম সংস্কারে অবিলম্বে  কার্যক্রম শুরু করবে --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 

লেবাননের সঙ্গে যতদ্রুত সম্ভব সরাসরি আলোচনার লক্ষ্যে নির্দেশনা জারি করলো ইসরাইল। 

 

এবং পেনাল্টি শ্যুট আউটে হংকং-চায়নাকে তিন-দুই গোলে পরাজিত করে ২০তম এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ --- স্থান নির্ধারণ ম্যাচে আজ লড়বে চাইনিজ তাইপের বিরুদ্ধে।

ইকনো বলপেন মালিক কাজী সালিমুল হক কামাল  ফেইসবুক থেকে নেওয়া

 ইকনো বলপেন মালিক কাজী সালিমুল হক কামাল 


জীবন বৃত্তান্ত -কাজী সালিমুল হক জন্ম-১৯৫১ সালের ১৮ আগস্ট মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে, তার পিতার নাম কাজী আকরামুল হক। কাজী সালিমুল হক কামাল ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রি অর্জন করেন। 

বিশ্ববিদ্যালয় পাশ করা কাজী সালিমুল হক কামাল কোন চাকরির চিন্তা না করেই ভাবতে থাকলেন ছোট পরিসরে কোন বিজনেস করবেন।

সেই চিন্তার বহিঃপ্রকাশ করলেন, ১৯৮১ সালে মহাখালী রেল লাইনের পূর্ব পাশে একটি বিল্ডিং ভাড়া নিয়ে তৈরি করলেন ইকনো ব্র্যান্ডের বলপেন। পরবর্তীতে সবই ইতিহাস সাদা কালো যুগের বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞাপন শুনা যেত আব্বুর জন্য ইকনো আম্মুর জন্য ইকনো। 

এই ইকোনো বলপেন ফ্যাক্টরী শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে অবস্থিত মাগুরা- যশোর হাইওয়ে রোডের পাশে। ৮০ দশক, ৯০ দশক ও ২০০৫ সাল সময়ে বাংলাদেশের সব জেলায় সর্বাধিক বিক্রি ও ব্যবহৃত হয়ে ছিলো Econo কলম।

কাজী সালিমুল হক কামাল মাগুরা -২ আসন থেকে ৫ ম, ৬ষ্ট, ৮ম জাতীয় সংসদের এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক জীবনে বিএনপি দল করার জন্য দীর্ঘ বছর কারাগার জীবন অতিবাহিত করেছেন এই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি।


Basic News 24

News Editor, Faruk Ahamed

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আল-ইমরান

 ৩। আল-ইমরান


**************************

মাদানী । আয়াত সংখ্যাঃ ২০০ । পারাঃ ৩~৪

**************************************


সার সংক্ষেপ

*************

সূরা আল-ইমরান-এ মূলত তাওহীদ, কুরআনের সত্যতা, নবী-রাসূলদের দাওয়াত, মুত্তাকীদের গুণাবলী এবং কাফিরদের পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, আল্লাহ এক, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ; তিনিই জীবন-মৃত্যু, রিযিক ও সবকিছুর নিয়ন্ত্রক। কুরআন সত্য কিতাব, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা নিশ্চিত করে এবং মানুষের জন্য হিদায়াত। জ্ঞানীরা আল্লাহকে স্মরণ করে, তাঁর নিদর্শন নিয়ে চিন্তা করে এবং তাঁর নিকট দোয়া করে। মুত্তাকীরা ধৈর্যশীল, সত্যবাদী, দানশীল, আল্লাহভীরু ও সৎকর্মপরায়ণ; তাদের জন্য জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অন্যদিকে কাফিররা আয়াত অস্বীকার করে, সত্য গোপন করে এবং তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত। সূরায় কিতাবীদের বিভ্রান্তি ও তাদের সাথে তর্কের জবাব দেওয়া হয়েছে এবং ইবরাহীম (আ.)-এর একনিষ্ঠ তাওহীদের অনুসরণ করতে বলা হয়েছে। বদর ও উহুদ যুদ্ধের মাধ্যমে মুমিনদের শিক্ষা দেওয়া হয়েছে—ধৈর্য, তাকওয়া ও আল্লাহর উপর ভরসাই বিজয়ের চাবিকাঠি। আর আখিরাতে সফলতার পথ হচ্ছে মুমিনদের ঐক্যবদ্ধ থাকা, সুদ পরিহার, সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান।

__________________________

#কুরআনের_মাইন্ড_ম্যাপ

যিক্র (ذِكْر): মুখের জপ নয়, কুরআনের জীবন্ত বিধান!

 ✨ **যিক্র (ذِكْر): মুখের জপ নয়, কুরআনের জীবন্ত বিধান!** 📖🤔

কুরআন মাজীদে ‘যিক্র’ শব্দটি ২০০ বারেরও বেশি উল্লেখিত। অনুবাদকরা সূরা হিজর (১৫:৬, ৯) ও নাহল (১৬:৪৪)-এ এর অর্থ "উপদেশবাণী" বা "কুরআন" করেছেন, কিন্তু অন্যত্র কেবল "স্মরণ" বা "নাম জপ" বলে সীমাবদ্ধ করা হয়েছে। এই অসঙ্গতি সাধারণ পাঠকের মনে বিভ্রান্তি তৈরি করে এবং যিক্রের গভীরতাকে ছোট করে ফেলে।


কুরআনের অনুসারী মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে: যিক্র মানে আল্লাহর চূড়ান্ত গাইডলাইন—কুরআন। অর্থসহ বুঝে পড়া, অন্তরে ধারণ করা এবং বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে পালন করা। না-বুঝে যান্ত্রিক উচ্চারণ কখনো কুরআনের দাবি নয়। আসুন ৪টি আয়াতে স্পষ্ট হয়:


১. **সূরা ত্বহা (২০:১৪)**  


"নিশ্চয়ই আমিই আল্লাহ... আমার যিক্রের জন্য সালাত কায়েম করো।"  


*ভুল ধারণা:* সালাত কেবল নাম জপা।  


*প্রকৃত অর্থ:* সালাত হলো কুরআনের বিধান জাগ্রত রাখার রিফ্রেশার—প্রতিদিন আল্লাহর আদেশ-নিষেধ মনে করিয়ে দেয়।


২. **সূরা আনকাবুত (২৯:৪৫)**  


"সালাত অশ্লীলতা থেকে বিরত রাখে। আল্লাহর যিক্রই সর্বশ্রেষ্ঠ।"  


*ভুল ধারণা:* তসবীহ জপাই শ্রেষ্ঠ।  


*প্রকৃত অর্থ:* আয়াতের শুরুতে তিলাওয়াত ও সালাতের উল্লেখ। যিক্র মানে কুরআন বুঝে পড়া ও তার আলোয় জীবন চালানো—এটিই সর্বোচ্চ ইবাদত।


৩. **সূরা আহযাব (৩৩:২১)**  


"যারা আল্লাহকে অধিক যিক্র করে, তাদের জন্য রাসুলের জীবনে আদর্শ।"  


*ভুল ধারণা:* অধিক তসবীহ গণনা।  


*প্রকৃত অর্থ:* রাসুল (সা.)-এর জীবন কুরআনের জীবন্ত প্রতিফলন। যিক্র মানে প্রতি মুহূর্তে কুরআনের বিধান স্মরণে রেখে পালন করা—কর্মের মাধ্যমে।


৪. **সূরা আয-যুখরুফ (৪৩:৩৬-৩৯)**  


"যে যিক্র থেকে বিমুখ হয়, তার ওপর শয়তান চাপিয়ে দিই..."  


*ভুল ধারণা:* তসবীহ না পড়লে শয়তান ধরে।  


*প্রকৃত অর্থ:* যিক্র মানে কুরআনের উপদেশ। এ থেকে মুখ ফিরালে কুপ্রবৃত্তি (শয়তান) নিয়ন্ত্রণ নেয়, মানুষ ভুল পথে চলেও মনে করে সঠিক—এটি ভয়ংকর ধোঁকা!


**উপসংহার:** প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান তাঁর "যিক্র: প্রচলিত ধারণা ও সঠিক চিত্র" গবেষণায় বিজ্ঞানসম্মতভাবে দেখিয়েছেন—যিক্র কেবল মৌখিক নয়, বরং কুরআন অধ্যয়ন, অনুধাবন ও ব্যক্তি-সমাজ জীবনে পূর্ণ বাস্তবায়ন। অন্ধ অনুকরণ ছেড়ে কুরআনের প্রকৃত যিক্রকে দিশারী করি। 💖


[বিস্তারিত বই: https://official.qrfbd.org/pdf/book-25.pdf]  


#আহলেকুরআন #যিক্র #কুরআনেরআলো #ইসলামিকগবেষণা

নাঈমের মাদ্রাসা

 আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ। 

ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ১ম সাময়িক পরীক্ষা আগামী - ২৫ / ০৪ / ২৬ ইং তারিখ হতে শুরু হয়ে ৩০ তারিখ শেষ হবে৷  

উক্ত পরীক্ষার ফি পূর্বের ন্যায় 

প্লে জামাত - ২০০/- 

নার্সারি জামাত - ২৫০/-

প্রথম জামাত- ৩০০/-

দ্বিতীয় জামাত- ৩০০/-

তৃতীয় জামাত - ৩০০/- 

এবং হিফজ / নাজেরা বিভাগ-৩০০/- 


নির্ধারিত রয়েছে। 

উক্ত ফি টাকা আগামী - ২২/০৪/২৬ ইং তারিখের মধ্যে সকলেই পরিশোধ করিবেন ইনশাআল্লাহ। 


বিঃদ্রঃ যার ফি টাকা আগে পাওয়া যাবে তার নামেই প্রবেশপত্র, প্রশপত্র এবং পেপার আসবে।  


অন্যথায় ফি দিতে বিলম্ব হওয়ায় পরীক্ষার দিন প্রশপত্র এবং পেপার না পেলে কর্তৃপক্ষ দায়ি থাকিবে না।

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জামি আত-তিরমিযি হাদীস নং: ২৫৪৫ 

 জামি আত-তিরমিযি

হাদীস নং: ২৫৪৫ 


বাংলা অর্থ:


রাসূলুল্লাহ (সা.) বলেছেন:


জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আদম (আ.)-এর আকৃতিতে। তাদের উচ্চতা হবে ষাট হাত। তারা হবে তেত্রিশ (৩৩) বছর বয়সী।


মুসনাদ আহমদ


হাদীস (বিভিন্ন নম্বরে বর্ণিত)


বাংলা অর্থ:


জান্নাতবাসীদের বয়স হবে তেত্রিশ বছর, তারা সবাই সমবয়সী হবে।


মোল্লাদের উচিৎ ১৬ বছর বয়সী কিশোরী না খুঁজে সমবয়সী ৩৩ বছরের যুবতীকে বিয়ে করা। কারণ হাদীস যারা মানে তারা এইটা মানতে বাধ্য যে, ৩৩ বছরের কোনো নারী হলো কিশোরী। কারণ,


কুরআনে বলা হয়েছে:: সূরা আল-ওয়াকিয়াহ (৫৬:১৭)


তাদের সেবায় থাকবে চির-তরুণ (যুবক) বালকরা।


সূরা আত-তূর (৫২:২৪)


তাদের চারপাশে ঘুরে বেড়াবে তাদের সেবক কিশোররা—যেন তারা সযত্নে সংরক্ষিত মুক্তা।


যারা হাদীস মানে তাদের কাছে নিশ্চই একজন ৩৩ বছরের নারী যুবতী ই হবে কারণ হাদীস বলেছে কুরআনে বর্ণিত  যেসব কিশোর থাকবে তাদের বয়স ৩৩🤣


যদিও কুরআনে কোনো বয়স বর্ণিত নেই। তবে হাদীস অনুসারী দের কাছে অনুরোধ যে আপনারা ৩৩ বছর বয়সী সমতবয়স্কা কাউকে বিয়ে করুন ১৬ বছরের হাতুন না খুঁজে🤣


#adminsupport

ফরজ গোসল না ধৌত করা?*

 # **ফরজ গোসল না ধৌত করা?*


পবিত্রতা অর্জনের বিষয়টি কুরআনে যথাযথ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তবে প্রশ্ন হলো—কুরআন কি আসলেই যৌন সম্পর্কের পর পূর্ণাঙ্গ গোসল করা ফরজ করেছে, নাকি কেবল অপরিচ্ছন্ন স্থানগুলো ধৌত করার নির্দেশ দিয়েছে?


কুরআনের আয়াতগুলোর আভিধানিক ও যৌক্তিক বিশ্লেষণ করলে আমরা প্রচলিত বিশ্বাসের চেয়ে ভিন্ন একটি চিত্র দেখতে পাই।

# **সূরা নিসার ৪৩ নং আয়াতের সঠিক পাঠ**


পবিত্র কুরআনের সূরা আন্-নিসার ৪৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন:


**"হে মুমিনগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটে যেও না, যতক্ষণ না তোমরা বুঝতে পারছ যা তোমরা বলছ। এবং 'জুনুব' (যৌন সম্পর্ক পরবর্তী) অবস্থায়ও নয়, যতক্ষণ না তোমরা ****'তাগতাসিলু' (নিজেদের ধৌত)**** কর; অবশ্য যদি তোমরা পথ অতিক্রমকারী (মুসাফির) হও তবে ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হয়ে থাক কিংবা সফরে থাক অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি শৌচাগার (প্রস্রাব-পায়খানা) থেকে এসে থাকে কিংবা তোমরা নারীদের স্পর্শ (সহবাস) করে থাক, এরপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও—তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হাত মাসেহ কর। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল।" (৪:৪৩)**


প্রচলিত অনেক অনুবাদে **'তাগতাসিলু' **শব্দটির অর্থ করা হয়েছে ‘গোসল করা’ বা ‘পূর্ণাঙ্গ স্নান করা’। কিন্তু এই শব্দের মূল ধাতু হলো **‘গাসালা’**, যার সরল অর্থ হয় **‘ধৌত করা’** বা **‘ধুয়ে ফেলা’**। এখানে পূর্ণাঙ্গ গোসলের কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি।

# **৪টি অবস্থা ও ১টি নির্দেশ**


সূরা নিসার ৪৩ নং আয়াতের পরের অংশটি লক্ষ্য করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। আল্লাহ তায়ালা এখানে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করার নির্দেশ দিয়েছেন এবং পবিত্রতা অর্জনের জন্য ৪টি পরিস্থিতির উল্লেখ করেছেন:

* **অসুস্থতা**

* **ভ্রমণ বা সফর**

* **শৌচকর্ম (টয়লেট) থেকে ফিরে আসা**

* **নারীদের স্পর্শ করা (যৌন সম্পর্ক)**


উক্ত আয়াতে এই চারটি কাজের জন্য একটিই নির্দেশ দেওয়া হয়েছে—তা হলো **‘ধৌত করা’** বা ‘**পরিচ্ছন্ন হওয়া’**। এখন চিন্তা করুন: আমরা কি টয়লেট থেকে আসার পর পুরো শরীর ধুয়ে গোসল করি? নিশ্চয়ই না, আমরা কেবল নির্দিষ্ট কিছু স্থান ধৌত করি। ভ্রমণের পরও আমরা কেবল ধুলোবালি লাগা অংশগুলো ধুয়ে ফেলি।


তাহলে একই আয়াতে উল্লেখিত ‘নারীদের স্পর্শ’ বা যৌন সম্পর্কের ক্ষেত্রে কেন হঠাৎ করে পুরো শরীর ধোয়ার বা পূর্ণাঙ্গ গোসলের নিয়ম চাপিয়ে দেওয়া হবে? আল্লাহ তায়ালা এখানে ‘ধৌত করা’র নির্দেশ দিয়েছেন, যার অর্থ হলো—যে অঙ্গে নাপাকি লেগেছে বা যে কারণে পরিচ্ছন্নতা প্রয়োজন, সেই নির্দিষ্ট স্থানটি ধুয়ে ফেলা।

# **সূরা মায়েদার ৬ নং আয়াতের বার্তা**


একইভাবে সূরা মায়েদার ৬ নং আয়াতে বলা হয়েছে:


**"...আর যদি তোমরা 'জুনুব' (অপবিত্র) অবস্থায় থাকো, তবে 'ফাত-তাহহারু' (নিজেদের পবিত্র করো)..." (৫:৬)**


এখানেও **‘ফাত-তাহহারু’** শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ নিজেকে পবিত্র বা পরিচ্ছন্ন করা। আল্লাহ এখানেও নির্দিষ্ট করে বলেননি যে, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পানি ঢালতে হবে। বরং শরীরের যে অংশগুলো অপরিচ্ছন্ন হয়েছে, তা ধুয়ে ফেলাই পবিত্রতা অর্জনের জন্য যথেষ্ট।

# **উপসংহার**


আল্লাহর দ্বীন সহজ এবং স্বভাবজাত। পবিত্র কুরআনে আল্লাহ কোথাও বলেননি যে যৌন সম্পর্কের পর সম্পূর্ণ শরীর ধুয়ে ফরজ গোসল করতে হবে। প্রচলিত ফরজ গোসলের বিধান বা নিয়ম – কোনোটাই আল্লাহ কুরআনে বর্ণনা করেননি। বরং তিনি **ধৌত (Wash**) করার নির্দেশ দিয়েছেন। প্রচলিত ব্যাখ্যায় ইসলামের এই সহজ বিধানটিকে কঠিন করে ফেলা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য পালন করা অধিকাংশ সময়ই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

আবু হুরায়রানামা

 # **আবু হুরায়রানামা**


(- ইতিহাস ও হাদিসগ্রন্থ থেকে)


আবু হুরায়রা হিজরতের সপ্তম বছরে ইয়েমেন থেকে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে। সে দুই বছরেরও কম সময় নবী মুহাম্মদের সান্নিধ্য পেয়েছিলো। অথচ এই দুই বছরের সান্নিধ্য থেকেই সে ৫০০০-এরও বেশি (সঠিকভাবে বললে ৫৩৭৪টি) হাদিস বর্ণনা করেছে! অন্যদিকে হাদিসের কিতাবগুলোতে আয়েশা, আবু বকর ও ওমর থেকে সম্মিলিতভাবে বর্ণিত হাদিসের সংখ্যা তার তুলনায় অনেক কম, অথচ তারা দীর্ঘদিন নবীর সঙ্গী ছিলেন। আবু হুরায়রার বর্ণিত অধিকাংশ হাদিসই "আহাদ", অর্থাৎ যেই হাদিসগুলো কেবলমাত্র সেই শুনেছে, আর কেউ শুনেনি! নবীর কিছু সাহাবী এবং আয়েশা, আবু হুরায়রার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছিলেন যে, সে কেবল খ্যাতি অর্জনের জন্যই নবীর নামে হাদিস বানিয়ে বলতো। ইসলামের ২য় খলিফা হযরত ওমর তাকে হুমকি দিয়েছিলেন যে, যদি সে নবীর নামে হাদিস বলা বন্ধ না করে তবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। ফলে হযরত ওমরের মৃত্যু পর্যন্ত আবু হুরায়রা চুপ ছিলো, কিন্তু পরবর্তীতে সে আবার হাদিস বর্ণনা শুরু করে। আবু হুরায়রা তৎকালীন উমাইয়া খলিফাদের খুশি করার জন্য হাদিস তৈরি করতো, যার মধ্যে সিরিয়ায় আমির মুয়াবিয়ার রাজপ্রাসাদে কাটানো সময়কালও অন্তর্ভুক্ত। আবু হুরায়রা তার শ্রোতাদের বলতো যে, সে এখন এমন সব হাদিস বর্ণনা করছে, যা ওমরের জীবদ্দশায় বললে তাকে চাবুক মারা হতো।


আবু জাফর আল-ইস্কাফি উল্লেখ করেছেন যে, খলিফা মুয়াবিয়া আবু হুরায়রাসহ কিছু লোককে নিয়োগ দিয়েছিলেন আলী ইবনে আবু তালিব (নবীর চাচাতো ভাই) সম্পর্কে বানোয়াট গল্প ও হাদিস প্রচার করার জন্য যাতে তাকে হেয় করা যায়। আবু হুরায়রা তখন মুয়াবিয়ার রাজপ্রাসাদে থাকতো এবং তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সহায়তা করতো। কেবল মুয়াবিয়াকে খুশি করার জন্য সে এমন কিছু হাদিস তৈরি করেছিলেন যা আলী ইবনে আবু তালিবকে অপমান করে এবং আলীকে আবু বকর, ওমর ও ওসমানের চেয়ে নিম্নস্তরের হিসেবে চিত্রিত করে।


মুয়াবিয়া তার শাসনামলে আবু হুরায়রার সাহায্যে এমন অনেক হাদিস উদ্ভাবন করেছিলেন যেগুলো এই মতবাদ প্রচারে ব্যবহৃত হতো যে—ইমাম বা খলিফাকে আল্লাহ বা রাসুলের মতোই মেনে চলতে হবে।


আবু হুরায়রার বর্ণিত হাদিসগুলো অন্যান্য বহু হাদিসের সাথে সাংঘর্ষিক, এমনকি তার নিজের বর্ণিত অন্য হাদিসের সাথেও সাংঘর্ষিক। অন্যান্য বর্ণনাকারীদের বর্ণনা, কুরআনের আয়াত এবং মানুষের সাধারণ বিবেকের সাথেও তার হাদিস মিলে না।


আবু হুরায়রা ‘ক্বাব আল-আহবার’ নামক এক ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করতো।, এই ক্বাব আল-আহবার লোকটি ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো। এই লোক ইহুদিদের ধর্মগ্রন্থ ব্যবহার করে কুরআনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো। সে এমন কিছু আপত্তিকর হাদিস তৈরি করেছিলো যেগুলো কুরআনের সাথে সাংঘর্ষিক এবং বিকৃত তাওরাতের মিথ্যা গল্প থেকে নেওয়া।


ইসলামি ঐতিহাসিকরা বলেন, আবু হুরায়রাকে বাহরাইনের গভর্নর করার দুই বছরের মধ্যেই সে প্রচুর সম্পদের মালিক বনে যায়। তখন খলিফা ওমর তাকে ডেকে পাঠান এবং বলেন, "হে আল্লাহর শত্রু, তুমি আল্লাহর সম্পদ চুরি করেছ। আমি যখন তোমাকে বাহরাইনের আমির বানিয়েছিলাম তখন তোমার পায়ে একজোড়া জুতাও ছিল না। এত সম্পদ (৪০০,০০০ দিরহাম) তুমি কোথায় পেলে?" কথিত আছে যে, হযরত ওমর তার কাছ থেকে ১০,০০০ দিরহাম কেড়ে নিয়েছিলেন (যদিও আবু হুরায়রা কেবল ২০,০০০ দিরহামের কথা স্বীকার করেছিলো)।


আবু হুরায়রা ছিলো বানোয়াট হাদিস ছড়ানোর অভিযোগে সবচেয়ে বেশি অভিযুক্ত ব্যক্তি। নবীর স্ত্রী আয়েশা সবসময়ই তার বিরুদ্ধে ভুল ও অসম্পূর্ণ গল্প বলার এবং এমন হাদিস তৈরি করার অভিযোগ আনতেন যা তিনি(আয়েশা) নিজে কখনো নবীকে বলতে শোনেননি। এছাড়াও তার হাদিসগুলো নারীদের প্রতি বিদ্বেষ আর কুকুরের প্রতি ঘৃণা ছড়ানোর জন্যও বেশ সমালোচিত। সে মুসলিম নারীদের অপমান করে এবং কুকুর মেরে ফেলার আহ্বান জানিয়ে অনেক হাদিস বর্ণনা করেছিলো।

# **আয়েশা ও আবু হুরায়রার দ্বন্দ্ব:**


ইবনে কুতাইবা আল-দিনোরি তার বিখ্যাত ইতিহাসগ্রন্থ "তাউয়িল মুখতালিফ আল-হাদিস"-এ বর্ণনা করেছেন: একবার নবীর স্ত্রী আয়েশা আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেছিলেন, "তুমি নবী মুহাম্মদ সম্পর্কে এমন সব হাদিস বলো যা আমরা কখনো শুনিনি।" জবাবে আবু হুরায়রা বলেছিলো (বুখারির বর্ণনা অনুযায়ী), "আপনিতো শুধু আপনার আয়না আর সাজগোজ নিয়েই ব্যস্ত থাকতেন।" তখন আয়েশা রেগে গিয়ে বলেছিলেন, "বরং তুমিই তোমার পেট আর ক্ষুধা নিয়ে ব্যস্ত থাকতে। ক্ষুধার তাড়নায় তুমি অলিতে-গলিতে মানুষের কাছে খাবার ভিক্ষা করতে, আর মানুষ তোমাকে এড়িয়ে চলতো। শেষ পর্যন্ত তুমি ক্ষুধার জ্বালায় আমার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে আর মানুষ তোমাকে পাগল ভেবে তোমার ওপর দিয়ে হেঁটে চলে যেতো।"

নাকের হাড় বাঁকার হোমিও ঔষধ

 🛑নাকের হাড় বাঁকার হোমিও ঔষধ 🛑

★নাকের হাড় বাঁকা বলতে সাধারণত Deviated Nasal Septum (DNS) বোঝায়।

নাকের ভেতরে যে মাঝের দেয়াল (septum) থাকে, সেটি যদি সোজা না থেকে একদিকে বেঁকে যায়, তখন তাকে নাকের হাড় বাঁকা বা DNS বলা হয়।

♦️লক্ষণ

-এক পাশে বেশি নাক বন্ধ থাকে

-শ্বাস নিতে কষ্ট হয়

-ঘন ঘন সর্দি বা সাইনাসের সমস্যা

-নাক ডাকা (snoring)

-কখনও মাথাব্যথা


♦️চিকিৎসা:

-হালকা হলে ওষুধে নিয়ন্ত্রণ করা যায়.

-বেশি সমস্যা হলে অপারেশন (Septoplasty) করা লাগে।

🛑ব্যবহৃত হোমিও ঔষধ 🛑


♦️Lemna minor

নাকের হাড় বাঁকা। 

নাক বন্ধ, বিশেষ করে সাইনাসের সমস্যা

নাক দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব।

নাকের পলিপ থাকলে ভালো কাজ করে।


♦️Teucrium marum verum

-নাকে পলিপ। নাকের হাড় বাঁকা। নাকে ঘ্রান শক্তি নেই। 

-নাক চুলকায়, বারবার হাত দিতে ইচ্ছে করে

নাক বন্ধ ও অস্বস্তি,মনে হয় নাকের ভেতর কোন শক্ত জিনিস আছে। নাক ঝাড়লে সেটা বের হবে। এর সাথে গুড়া কৃমির সমস্যা থাকে। 

♦️Kali bichromicum

ঘন, আঠালো (stringy) স্রাব।

সাইনাসে ব্যথা (বিশেষ করে কপালে)

নাক বন্ধ।

♦️ Nux vomica

-রাতে নাক বেশি বন্ধ

-ঠান্ডায় সমস্যা বাড়ে

-অল্পতেই সর্দি লাগে।রাত জাগে।

ধূমপান মদপানের অভ্যাস,ভুনা খাবার পছন্দ। 

প্রচুর রাগী,কোষ্ঠকাঠিন্য,পায়খানা পরিষ্কার হয় না।

♦️Silicea

দীর্ঘদিনের (chronic) সমস্যা।বারবার সাইনাস ইনফেকশন।শরীর দুর্বল, ঠান্ডা সহ্য হয় না।

-পায়খানা কষা,মল রিসিড করে।পা ঘামে।ঘামে দুর্গন্ধ। 

♦️Arnica mont

- আঘাতের পর হলে প্রথমে ভাববো।

-গরম ভাপ নিলে আরাম।

-নাকে প্রচন্ড ব্যথা।রোগী নাক কোথাও ঘা লাগার ভয়ে থাকে।


❤️❤️এছাড়া,Alum,Lyco,caust,merc,ruta,staph,sulph,phos,conf  calc,calc f

তাদের লক্ষণ অনুসারে আসতে পারে।

হাদিস লেখায় নিষেধাজ্ঞা,,, ফেইসবুক থেকে নেওয়া

 **১. আবু সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুখ নিঃসৃত বাণী (হাদীস) তোমরা লিপিবদ্ধ করো না। কুরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকে তবে সেটা যেন মিটিয়ে ফেলে। আমার হাদীস বর্ণনা করো, এতে কোন অসুবিধা নেই। যে লোক আমার উপর মিথ্যারোপ করে- হাম্মাম (রহঃ) বলেন, আমার ধারণা হয় তিনি বলেছেন, ইচ্ছাকৃতভাবে; তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। [মুসলিম :৭৪০০, ইন্টারন্যাশনাল ৩০০৪]**


**২. আবূ সাঈদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট (হাদীস) লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম, কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। [তিরমিজি :২৬৬৫]**


হাদিসবাদীদের দাবি হলো হাদিস লেখার নিষেধাজ্ঞা কেবল ইসলামের প্রাথমিক যুগের জন্য প্রযোজ্য ছিল। অন্যথায় কুরআনের সাথে হাদিস মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো।

কিন্তু প্রকৃতপক্ষে হাদিসের কিতাবগুলো থেকে কখনোই স্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব নয় যে নিষেধাজ্ঞার হাদিসগুলো ইসলামের প্রথম যুগের হাদিস।

হাদিস লেখায় নিষেধাজ্ঞা যদি কেবল ইসলামের প্রাথমিক জন্য প্রযোজ্য হয়, তাহকে খোলাফায়ে রাশেদেনীদের কেউ কেন হাদিসের কিতাব লিখেননি এর ব্যখ্যা কী হবে? এমনকি হাদিসের কিতাবগুলোতে খোলাফায়ে রাশেদীন থেকে বর্ণিত হাদিসের সংখ্যাও অতি নগণ্য। যা প্রমাণ করে তাঁরা মুখেও হাদিস বর্ণনা করতেন না।


**৩. হযরত আয়েশা থেকে বর্ণিত যে তার পিতা(আবু বকর) লোকজন থেকে ৫০০টি লিখিত হাদিস সংগ্রহ করেন এবং তার সবগুলো পুড়িয়ে ফেলেন। (তাজকিরাতুল হাফিজ আল-যাহাবী, অধ্যায় ১, পৃষ্ঠা ৫)**


**৪. হযরত আয়েশা থেকে বর্ণিত, আমার পিতা (আবু বকর) রাসুলের অনেকগুলো হাদিস সংগ্রহ করেন এবং এর সংখ্যা ছিল ৫০০। এরপর একরাতে আমি দেখতে পেলাম আমার আব্বা বিছানায় এপাশ-ওপাশ করছেন। আমি জিজ্ঞেস করলাম আপনার এরূপ অস্থিরতার কারণ কি কোনো শারীরিক অসুস্থতা নাকি আপনি এমন কোনো খবর পেয়েছেন যার জন্য আপনি উদ্বিগ্ন? আমার আব্বা এর কোনো উত্তর দিলেন না। যখন সকাল হলো তখন তিনি আমাকে বললেন ‘কন্যা, তোমার কাছে যেই হাদিসগুলো আছে সেগুলো নিয়ে এসো’। অতঃপর তিনি আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিলেন। (তাদ্বীন-ই হাদিস, পৃষ্ঠা ২৮৫-২৮৮)**


**৫. নবীর মৃত্যুর পর হযরত আবু বকর সকলকে একত্র করেন এবং ঘোষণা দেন, তোমরা রাসুলের উপর এমন সব কথা আরোপ করো যেগুলো নিয়ে তোমরা নিজেদের মধ্যেই বিতর্কে লিপ্ত। তোমাদের পরে যারা আসবে তারা নিশ্চিতভাবেই আরো বেশি মতবিরোধ করবে। সুতরাং আল্লাহর রাসুলের নামে তোমরা কিছু বর্ণনা কোরো না। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলো, আমাদের এবং তোমাদের মাঝে আছে আল্লাহর কিতাব। এতে যা বৈধ(হালাল) করা আছে তা বৈধ করো আর যা নিষেধ করা আছে তা নিষেধ করো। (তাজকিরাতুল হাফিজ আল-যাহাবী, পৃষ্ঠা ৩২১)**


**৬. সায়িব ইবনু ইয়াযীদ থেকে বর্ণিত: তিনি বলেন, আমি মদিনা থেকে মক্কা পর্যন্ত সা’দ ইবনু মালিক (রাঃ)-এর সঙ্গে ছিলাম। কিন্তু আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদীসও বর্ণনা করতে শুনিনি। (সুনানে ইবনে মাজাহ: ২৯)**


**৭. ওরওয়া ইবনে যুবাইর থেকে বর্ণিত, হযরত ওমর নবীর নামে হাদিস লেখা নিষিদ্ধ করেন এবং ঘোষণা দেন ‘আল্লাহর কিতাবের পাশে আর কোনো কিতাব থাকবে না’। (জামিউল বায়ান আল-ইলম,অধ্যায় ১, পৃষ্ঠা ৬৫)**


**৮. হযরত ওমরের খিলাফতকালে প্রচুর পরিমাণে হাদিস উদয় হতে থাকে। তিনি সকলকে দিয়ে শপথ করান যে তারা তাদের সব হাদিস তার কাছে নিয়ে আসবে। তার নির্দেশমতো, লোকজন তাদের হাদিসের সংগ্রহ তার নিকট নিয়ে আসে, অতঃপর তিনি সেগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। (তাবক্বাত-এ ইবনে সা’দ, ভলিউম ৫, পৃষ্ঠা ১৪১; তাদ্বীন-ই হাদিস, পৃষ্ঠা ৩৯৯)**

মৃত্যু ব্যাক্তিকে গোসল করানোর নিয়ম ফেইসবুক থেকে নেওয়া

 মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন কখনো? কিংবা নিয়মগুলো জানা আছে? প্রত্যেক মাঁ-বোনের জানা মহা-জরুরী। ❑ এটা অনেক ফজিলতপূর্ণ কাজ। আর বর্তমানে গ্রাম...