এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩ মে, ২০২৬

রাত ০৮:৩০ মিনিটের বাংলা সংবাদ তারিখ: ০২-০৫-২০২৬

 রাত ০৮:৩০ মিনিটের বাংলা সংবাদ

তারিখ: ০২-০৫-২০২৬


আজকের শিরোনাম:


‘নতুন কুঁড়ি স্পোর্টস’- এর মাধ্যমে তৈরি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ -সারাদেশে একযোগে ক্রীড়া-মেধা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথে ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন চালু করা হবে - সিলেটে সুধী সমাবেশে প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী।


আগামীকাল শুরু হবে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন।


দায়িত্বে অবহেলা ও দুর্নীতি প্রমাণিত হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।


সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে টেকসই রোডম্যাপ তৈরি করছে সরকার - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথ আগামীকাল।


লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১৩জন নিহত।


ঢাকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারালো সফরকারী নিউজিল্যান্ড - সিরিজে এক-এক-এ সমতা।

শনিবার, ২ মে, ২০২৬

eSIM Adapter নিয়ে বিস্তারিত। 

 eSIM Adapter নিয়ে বিস্তারিত। 

📱 আপনার ফোনে কি eSIM নেই? সমাধান এখন হাতের মুঠোয়!


🟢 আমরা অনেকেই eSIM ব্যবহার করতে চাই, কিন্তু সমস্যা হলো সব ফোনে eSIM সাপোর্ট করে না। বিশেষ করে অনেক দামী ফোনেরও চাইনিজ ভ্যারিয়েন্টে এই সুবিধা থাকে না। এই সমস্যার সহজ সমাধান হলো ❝Physical eSIM❞ অ্যাডাপ্টার!


🟢 eSIM অ্যাডাপ্টার আসলে কী❓


"এটি দেখতে একদম সাধারণ ফিজিক্যাল সিম কার্ডের মতোই। কিন্তু এর ভেতরে থাকে একটি বিশেষ চিপ, যা আপনার সাধারণ সিম স্লটেই eSIM ব্যবহার করার সুযোগ করে দেয়। আপনি এই একটি কার্ডের ভেতর বিশ্বের যেকোনো প্রান্তের একাধিক eSIM প্রোফাইল সেভ করে রাখতে পারবেন এবং অ্যাপের মাধ্যমে সুইচ করে যখন যেটা খুশি ব্যবহার করতে পারবেন।"


🎯 কাদের জন্য এটি প্রয়োজনীয় ❓


 ▫️যাদের ফোনে বিল্ট-ইন eSIM সাপোর্ট নেই- কিন্তু eSIM এর সুবিধা নিতে চান।


▫️ ট্রাভেলারদের জন্য: 'বিদেশে গিয়ে বারবার ফিজিক্যাল সিম কেনা বা খোলার ঝামেলা এড়াতে।'


▫️মাল্টি-সিম ইউজার: 'যারা একটি সিম স্লটেই অনেকগুলো অপারেটরের সিম (যেমন: জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক) ব্যবহার করতে চান।'


"অর্থাৎ যাদের কাছে eSIM আছে অথবা ব্যবহার করতে চাচ্ছেন- কিন্তু ডিভাইস eSIM সাপোর্টেড না, তাদের জন্যই এই ধরনের অ্যাডাপ্টার।


🟢 জনপ্রিয় কিছু ব্র্যান্ড:


বাজারে বর্তমানে বেশ কিছু আস্থার ব্র্যান্ড রয়েছে: যেমন-


 1. 5ber: বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং সাশ্রয়ী। এদের অ্যাপ ইন্টারফেস খুব সহজ।


 2. 9eSIM: টেকনিক্যাল ইউজারদের প্রিয়, এটি ওপেন সোর্স অ্যাপের সাথেও দারুণ কাজ করে।


 3. eSIMme: জার্মানি ভিত্তিক প্রিমিয়াম ব্র্যান্ড। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য পরিচিত।


 4. ESTKme: যারা কাস্টমাইজেশন পছন্দ করেন তাদের জন্য সেরা ওপেন সোর্স হার্ডওয়্যার।


 5. EIOTCLUB: গ্লোবাল রোমিং এবং ডেটা প্যাকের জন্য পরিচিত


💡 কেন এটি ব্যবহার করবেন?


✅ বারবার সিম খোলা-লাগানোর ঝামেলা নেই।


✅ একটি অ্যাডাপ্টারেই ৮ থেকে ৪০ টিরও বেশি সিম প্রোফাইল সেভ রাখা সম্ভব (মডেল ভেদে)।


✅ একটি সিম স্লট ব্যবহার করেই একাধিক সিম ব্যবহার করতে পারবেন।


✅ যেকোনো ডিভাইসে eSIM ব্যবহার করতে পারবেন। 


🟡 কিভাবে ক্রয় করবেন ❔


এই অ্যাডাপ্টার গুলি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, এবং চাইলে Aliexpress থেকেউ কিনতে পারবেন। এবং চাইলে আমরাদের থেকেউ নিতে পারবেন। বরং আমাদের থেকে নিলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেউ কমে পাবেন। 


আপনার ফোনটিকে স্মার্ট থেকে আরও স্মার্টতর করতে আজই বেছে নিতে পারেন একটি ফিজিক্যাল eSIM অ্যাডাপ্টার!


Post: Physical eSIM Users Bangladesh (PEUB)


#eSIM #physicalesim #DigitalSIM #9eSIM #Bangladesh #TechUpdate #GadgetReview #Technology #peub

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০২-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:০২-০৫-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী।


পর্যায়ক্রমে দেশের সব বন্ধ কলকারখানা চালু করা হবে - মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বললেন তারেক রহমান।


কারো প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোন বিষয়ে শ্রমিকরা যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতির।


যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য্যে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা গতকাল উদযাপন করলো তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা।


যুক্তরাষ্ট্র সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি ও হুমকীমূলক বক্তব্য বদলালে কুটনীতির দ্বার উন্মুক্ত রাখবে ইরান - মন্তব্য তেহরানের।


মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ সফররত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০১-০৫-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০১-০৫-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


পর্যায়ক্রমে দেশের সব বন্ধ কলকারখানা চালু করা হবে --- মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বললেন প্রধানমন্ত্রী।

 


কারো প্ররোচনায় শ্রম অসন্তোষ এর মতো কোন বিষয়ে শ্রমিকরা যাতে জড়িয়ে না পরেন সে বিষয়ে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতির।

 

 


যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বৌদ্ধ সম্প্রদায় উদযাপন করছে তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা।

 


নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল সিলেট যাবেন তারেক রহমান।

 

 


ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব তেহরানের।

 

 


এবং আগামীকাল মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সফররত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০১-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:০১-০৫-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত - সংসদের সফলতা মানেই দেশের সফলতা, তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না - সমাপনী বক্তব্যে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। * আজ শুভ বুদ্ধ পূর্ণিমা - দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায় সরকার - বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশে পালিত হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস।


আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে - জানালেন স্বাস্থ্যমন্ত্রী।


রাজনীতিতে বহুত্ববাদ এবং সমাজ ভাবনায় বৈচিত্র্য স্থান পেলে দেশের অগ্রযাত্রা সহজ ও সুগম হয় - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


লেবাননে ইসরাইলি হামলায় দুইটি শিশুসহ ৩২ জন নিহত।


তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ --- উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩০-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার --- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন বিল), ২০২৬ এবং ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (সংশোধনী) বিল, ২০২৬ সংসদে পাস।


আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে --- জানালেন স্বাস্থ্য মন্ত্রী।


রাজনীতিতে বহুত্ববাদ এবং সমাজ ভাবনায় বৈচিত্র স্থান পেলে দেশের অগ্রযাত্রা সহজ ও সুগম হয় --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দুই মাস নিষেধাজ্ঞার পর পদ্মা-মেঘনায় পুনরায় ইলিশ ধরা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে।


ডোনাল্ড ট্রাম্প আরব উপসাগর ও হরমুজ প্রণালী নিয়ে সমঝোতায় আসার চেষ্টা করলেও তেহরান তার পারমাণবিক ও ক্ষেপনাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে --- মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার।


এবং সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশকে ২১ রানে হারিয়ে দুই-শূন্য ব্যবধানে সিরিজ জয় শ্রীলঙ্কা নারী দলের ।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:৩০-০৪-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:৩০-০৪-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার - জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী।


পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ১২ দফা কর্মপরিকল্পনার কথা জানালেন তারেক রহমান।


দেশের কৃষি, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর।


উপকূলে সবুজ বেষ্টনি তৈরিতে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে - বললেন পানি সম্পদ মন্ত্রী।


পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের - অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আলোচনায় বসবে না তেহরান।


আজ সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সফররত শ্রীলংকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ০৮:৩০ মিনিটের বাংলা সংবাদ।  তারিখ: ২৯-০৪-২০২৬ খ্রি.

 রাত ০৮:৩০ মিনিটের বাংলা সংবাদ। 

তারিখ: ২৯-০৪-২০২৬ খ্রি.


আজকের শিরোনাম:


ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার - জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী।


পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ১২ দফা কর্মপরিকল্পনার কথা জানালেন তারেক রহমান


আজ ভয়াল ২৯শে এপ্রিল - ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাণহানি ঘটে এক লাখ ৩৮ হাজার মানুষের - উপকূলে সবুজ বেষ্টনি তৈরিতে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে - বললেন পানি সম্পদ মন্ত্রী।


ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার জন্য ইরানকে হুমকি - কৌশল ও সমরাস্ত্র দিয়ে হুমকির জবাব দেওয়া হবে বলে তেহরানের পাল্টা হুঁশিয়ারি।


জাকার্তায় নারী এশিয়ান গেমস বাছাই পর্ব হকি টুর্নামেন্টের ফাইনালে চীনা তাইপের মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৯-০৪-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:২৯-০৪-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


অসচ্ছল মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার - বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু - পারমাণবিক শক্তি ব্যবহারের দেশে নাম লেখালো বাংলাদেশ।


দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই - বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থে শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতো - বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে - সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী।


হরমুজ প্রণালীকে দাবী আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত হবে না বলে উপসাগরীয় দেশগুলোর বৈঠকে মন্তব্য করলো কাতার।


আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সফররত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রকৃতি ইউরেনিয়াম ধারন করেছে অদ্ভুত এক অনুপাতে।

 প্রকৃতি ইউরেনিয়াম ধারন করেছে অদ্ভুত এক অনুপাতে। পাহাড় থেকে খোঁড়া প্রতি ১০০ ভাগ ইউরেনিয়ামের মধ্যে মাত্র ০.৭ ভাগ হলো U-235 যেটা সত্যিকারে মিরাকল। বাকি ৯৯.৩ ভাগ U-238, যেটা একেবারে বেকার।

এই ০.৭ ভাগেই লুকিয়ে আছে অকল্পনীয় শক্তি।


একদল মানুষ চায় এই সংখ্যাটা ৩ থেকে ৫ এ নিয়ে যেতে। আরেকদল চায় ৯০ এর উপরে। কিন্তু কেন?


রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বিশাল রিয়্যাক্টরের কোরে ঘটবে এক অলৌকিক ঘটনা। একটি ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে একটি নিউট্রন এসে ধাক্কা দিবে। নিউক্লিয়াসটা দু টুকরো হয়ে যাবে আর বেরিয়ে আসবে তিনটি নতুন নিউট্রন এবং প্রচণ্ড তাপ। সেই তিনটি নিউট্রন ছুটে গিয়ে আঘাত করবে আরো তিনটি পরমাণুকে, একটি চেইন রিয়্যাকশন। যেহেতু চেইন রিয়্যাকশন তাহলে কি চলতেই থাকবে? ফলাফল চেরনোবিল। রিয়্যাক্টরের ভেতরে যদি বোরনের তৈরি control rod নামানো হয় তাহলে চেইন রিয়্যাকশনটি বন্ধ, কারন বোরন নিউট্রনকে শুষে নিয়ে পরবর্তী পরমানুকে আঘাত করা থেকে বিরত রাখে। প্রকৌশলীরা এই রড একটু তুললে বিক্রিয়া বাড়ে, একটু নামালে কমে। যেন চুলার আঁচ নিয়ন্ত্রণ। সেই তাপে পানি গরম হয়। বাষ্প হয়। টার্বাইন ঘোরে। বিদ্যুৎ তৈরি হয়। এটাই Low Enriched Uranium (LEU), মাত্র ৩ থেকে ৫ ভাগ বিশুদ্ধ U-235 এর খেলা।


১৯৪৫ সালের ৬ আগস্ট। একটি "B-29 সুপারফরট্রেস" বিমান থেকে ফেলে দেওয়া হয় "Little Boy" কে। সেই Little Boy এর ভেতরে ছিল ৬৪ কেজি ইউরেনিয়াম। কিন্তু এই ইউরেনিয়াম রূপপুরের ইউরেনিয়ামের মতো নয়। এখানে ৬৪ কেজি U-235 এর বিশুদ্ধতা ছিলো ৯৩ ভাগ।


বোমাটি মাটি থেকে ৬০০ মিটার উপরে বিস্ফোরিত হয়। নিউট্রন ইনিসিয়েটর থেকে ছুটে যায় অসংখ্য নিউট্রন কিন্তু কোনো বোরন control rod নেই। কেউ থামাচ্ছে না। এক সেকেন্ডের কোটি ভাগের এক ভাগ সময়ে কোটি কোটি U-235 পরমাণু একসাথে ভেঙে ফেলে । এতো বিপুল পরিমানের তাপ উৎপন্ন হয় যা প্রায় সূর্যের কেন্দ্রের কাছাকাছি। ৭০,০০০ মানুষ মুহূর্তে শেষ। এটাই HEU (Highly Enriched Uranium)। ৯০ ভাগের উপরে U-235।


একই নিউক্লিয়াস কিন্তু পরিনতি দুটি, এখানেই প্রশ্নটা চলে আসে কেন?


রূপপুরের রিয়্যাক্টর আর হিরোশিমার বোমা দুটোতেই ইউরেনিয়াম। দুটোতেই fission। দুটোতেই চেইন রিয়্যাকশন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটাই সেটা হচ্ছে পিওরিটি বা ঘনত্ব।


LEU তে U-235 এর পিওরিটি এত কম যে চেইন রিয়্যাকশন ধীরে ধীরে চলে, যাকে নিয়ন্ত্রণ করা যায়। বোমা বানাতে এত বেশি LEU লাগবে যে সেটা বহন করা অসম্ভব। অপর দিকে HEU তে U-235 এর পিওরিটি এতো বেশি যে মাত্র ১৫ থেকে ৫০ কেজিতেই critical mass তৈরি হয়। এক মুহূর্তে সব শক্তি বেরিয়ে আসে। রূপপুরের জ্বালানি দিয়ে বোমা বানানো সম্ভব নয়। গাণিতিকভাবে, পদার্থবিজ্ঞানের নিয়মে অসম্ভব।


রিয়্যাক্টরে পোড়া জ্বালানি থেকে Plutonium তৈরি হয়। সেই Plutonium দিয়েও পারমানবিক বোমা বানোনো যার ফলাফল "ফ্যাট ম্যান"। তাই সবার দৃষ্টি তীক্ষ্ণ, রূপপুর কি সেই আলো দেখাবে?

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:১৮-০৫-২০২৬

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:১৮-০৫-২০২৬ আজকের শিরোনাম: দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে - পবিত্র ঈদ-উল আযহা ২৮শে মে। প্রধানমন্ত্রীর সভ...