এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

হুজুগে পড়ে টাকা হারাবেন না! ৫ লাখ টাকা হাতে থাকলেই এই ৩টি কৃষি ব্যবসা করার ভুল করবেন না। 

 হুজুগে পড়ে টাকা হারাবেন না! ৫ লাখ টাকা হাতে থাকলেই এই ৩টি কৃষি ব্যবসা করার ভুল করবেন না। 🚫⚠️


ইউটিউবে ভিডিও দেখে বা অন্যের লাভ দেখে আমরা অনেকেই কৃষিতে নামি। কিন্তু একজন কৃষিবিদ হিসেবে গত ১০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি—নতুনদের জন্য এই ৩টি প্রজেক্ট অধিকাংশ ক্ষেত্রে "টাকা ডোবানোর ফাঁদ":


❌ ১. পর্যাপ্ত জ্ঞান ছাড়া বায়োফ্লক মাছ চাষ: ইউটিউবে পানির ট্যাংকে মাছের মেলা দেখে অনেকেই শুরু করেন। কিন্তু বায়োফ্লক মানেই অ্যামোনিয়া কন্ট্রোল, ওয়াটার প্যারামিটার আর সূক্ষ্ম টেকনিক্যাল খেলা। যারা নতুন, তারা পানির ভারসাম্য বুঝতে না পেরে ১৫ দিনেই সব মাছ মেরে ফেলেন। এটি একদমই নবিশদের খেলা নয়।


❌ ২. কমার্শিয়াল লেয়ার বা ব্রয়লার মুরগির খামার: বর্তমানে ফিডের (খাবার) দাম আকাশচুম্বী! বড় কোম্পানিগুলোর সাথে টেক্কা দিয়ে ৫ লাখ টাকায় ব্রয়লার পালন করে টিকে থাকা অসম্ভব। সামান্য ফ্লু বা ভাইরাসে এক রাতেই খামার পরিষ্কার হয়ে যেতে পারে। বাজারের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই বললেই চলে।


❌ ৩. বিদেশি ড্রাগন বা দামি ফলের বড় প্রজেক্ট: অনেকেই জমি লিজ নিয়ে বিশাল ড্রাগন বাগান করেন। মনে রাখবেন, এগুলোতে 'গ্যাস্টেশন পিরিয়ড' বা ফল আসতে অনেক সময় লাগে। শুরুতে বড় মূলধন আটকে গেলে আপনি দৈনন্দিন খরচ চালাতে পারবেন না। তাছাড়া বাজারের ডিমান্ড না বুঝে দামি ফলের পেছনে ছোটা মারাত্মক ঝুঁকি।


আমার পরামর্শ: 💡 নতুন হলে আগে "এগ্রো-মার্কেটিং" বা "শর্ট-টার্ম ক্যাশফ্লো" ব্যবসায় নামুন। আগে বাজার বুঝুন, তারপর মাটি ধরুন। কৃষিতে আবেগ ভালো, কিন্তু আবেগ দিয়ে লস কভার করা যায় না।


আপনার এলাকায় কোন ব্যবসার লস হতে বেশি দেখেছেন? কমেন্টে শেয়ার করুন, অন্যদের সচেতন করি। 🤝👇


#AgriWarning #AgricultureExpert #SmartFarming #MistakesInFarming #BusinessStrategy #AgriEntrepreneur #SafeInvestment #BangladeshAgriculture #কৃষিবিদ #সতর্কবার্তা #কৃষি_উদ্যোক্তা

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে জাতির উদ্দেশে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রধান উপদেষ্টার ভাষণ --- ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান।


নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে --- দৃঢ়ভাবে বললেন ডক্টর মুহাম্মদ উইনূস।


সব আসনে পৌঁছে গেছে ব্যালট পেপার --- সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন --- জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।


শেষ হলো নির্বাচনি প্রচার কার্যক্রম - এখন অপেক্ষা ভোটের --- নিজ এলাকায় ভোট দিতে ঢাকা ছাড়ছেন অনেকে।


বাংলাদেশে নির্বাচনি পরিবেশ ইতিবাচক ও আশাব্যাঞ্জক --- ঢাকায় সংবাদ সম্মেলনে মন্তব্য করলেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান।


ইসরাইলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ওয়াশিংটন-তেহরান কূটনৈতিক আলোচনায় ধ্বংসাত্মক প্রভাব ফেলবে --- সতর্ক করলো ইরান।


এবং শ্রীলংকার কলম্বোতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পাকিস্তানের মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র।

সকাল ৭টার সংবাদ তারিখ ১০-০২-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১০-০২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


কিছুক্ষণ পরে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা। 

 

গণভোটে হ্যাঁ জিতলে দেশ পাল্টে যাবে; আর অপশাসন ফিরবে না --- মন্তব্য প্রধান উপদেষ্টার। 

 

জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দিবে না বিএনপি --- মতিঝিলে আয়োজিত সমাবেশে বললেন তারেক রহমান।

 

আগামীর বাংলাদেশে বস্তাপচা রাজনীতি আর চলবে না এদেশের জনগণ আধিপত্যবাদকে লাল কার্ড দেখাবে --- মোহাম্মদপুরে নির্বাচনী সভায় বললেন ডাক্তার শফিকুর রহমান।

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর --- শুল্কহার ২০ শতাংশ থেকে কমে হয়েছে ১৯ শতাংশ।


রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি।

 

মার্কিন নিষেধাজ্ঞার অবসান হলে যুক্তরাষ্ট্রের মূল দাবী উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়াম পরিশোধন প্রক্রিয়া দেখাতে রাজী ইরান।

 

এবং রাজধানীর মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের ফাইনালে দূর্বার একাদশকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতলো ধূমকেতু একাদশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামীকাল সকালে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা --- ভোটারদের আকৃষ্ট করতে শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রার্থীরা।


গণভোটে হ্যাঁ জিতলে দেশ পাল্টে যাবে; আর অপশাসন ফিরবে না --- মন্তব্য প্রধান উপদেষ্টার। 


জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দিবে না বিএনপি --- মতিঝিলে আয়োজিত সমাবেশে বললেন তারেক রহমান।


আগামীর বাংলাদেশে বস্তাপচা রাজনীতি আর চলবে না এদেশের জনগণ আধিপত্যবাদকে লাল কার্ড দেখাবে --- মোহাম্মদপুরে নির্বাচনী সভায় বললেন ডাক্তার শফিকুর রহমান।


রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি।


দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কাজ করায় চার ব্যক্তিকে আটক করেছে ইরানের প্রশাসন।


এবং মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনালে এখন মুখোমুখি ধূমকেতু একাদশ ও দূর্বার একাদশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম  ৯/২/২০২৬

সকাল সাতটার সংবাদ শিরোনাম 

৯/২/২০২৬

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন --- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে হবে --- বললেন প্রধান উপদেষ্টা।

 

আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট --- নির্বাচন স্থগিতের গুজবে কান না দিতে নির্বাচন কমিশনের আহ্বান।

 

ঢাকাকে সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে --- রাজধানীতে নির্বাচনী পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি।

 

ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে --- রাজধানীতে নির্বাচনী জনসভায় বললেন জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান।

 

গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে --- জাতির উদ্দেশ্যে বক্তব্যে এনসিপি আহবায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম।

 

জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার।

 

জাপানে আগাম নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন লাভের পথে সানায়ে তাকাইচির ক্ষমতাসীন জোট --- থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে জয়ের দাবি রক্ষণশীল দলের।

 

এবং আজ মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ধূমকেতু একাদশের মোকাবেলা করবে দুর্বার একাদশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:

আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট --- নির্বাচন স্থগিতের গুজবে কান না দিতে নির্বাচন কমিশনের আহ্বান --- আইনশৃংখলা রক্ষার্থে আজ থেকে মাঠে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী।

ঢাকাকে সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে --- রাজধানীতে নির্বাচনী পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি।

ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে --- রাজধানীতে নির্বাচনী জনসভায় বললেন জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান।

গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে --- জাতির উদ্দেশ্যে বক্তব্যে এনসিপি আহবায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার।

জাপানে আগাম নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে সানায়ে তাকাইচির ক্ষমতাসীন জোট --- থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের পর এখন চলছে ভোট গণনা।

এবং আগামীকাল মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ধূমকেতু একাদশের মোকাবেলা করবে দুর্বার একাদশ।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৮-০১২-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৮-০১২-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


আসন্ন জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে --- প্রধান উপদেষ্টার আশাবাদ --- শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারে সন্তোষ প্রকাশ ।


জনগণের সমর্থন ও শক্তিতে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি --- ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যয়।


নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যের আয়-ব্যয়ের হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে --- হবিগঞ্জের জনসভায় বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডাক্তার শফিকুর রহমান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বন্ধ থাকবে দোকানপাট ও বিপণিবিতান।


গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সরকারের উদ্বেগ প্রকাশ --- দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা --- ফেসবুক পোস্টে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


চলতি মৌসুমে নওগাঁয় নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু নিশ্চিত করলো আইইডিসিআর।


জাপান ও থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ ।


এবং মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে দুর্বার একাদশ সাত উইকেটে হারালো দুরন্ত একাদশকে ।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

১৫ কেজি চাল ১৫ কেজি ফ্রেস মুরগির মাংসের বিরিয়ানি রান্নার এস্টিমেট ( প্যাকেট )

 ১৫ কেজি চাল ১৫ কেজি ফ্রেস মুরগির মাংসের বিরিয়ানি রান্নার এস্টিমেট ( প্যাকেট )


চাল ১৫ কেজি

মাংস ১৫ কেজি 

তেল ৩ কেজি ( বয়লার দিয়ে করলে ভাজার জন্য ১ কেজি বাড়বে)

আদা ৩০০ গ্রাম

রসুন  ৪০০ গ্রাম

কাঠবাদাম ১৫০ গ্রাম

চিনাবাদাম ২০০ গ্রাম

পেস্তা বাদাম ৫০ গ্রাম

গোল মরিচ ৩০ গ্রাম

যয়েত্রি ১০ গ্রাম

পেয়াজ ২ কেজি

কাচা মরিচ ৪০০ গ্রাম

মরিচ গুঁড়ো ৫০ গ্রাম

গরম মসলা ১০০ টাকার

লবন ৬০০- ৮০০ গ্রাম 

টমেটো সস ৫০০ গ্রাম

তেজ পাতা ১৫ টি

গুড়ো দুধ ২৫০ গ্রাম

কিসমিস ১০০ গ্রাম

আলুবোখারা ১০০ গ্রাম

বিরিয়ানির মসলা ৬ প্যাকেট ( (ঐচ্ছিক)

টক দই ৩০০ গ্রাম

জিরা ১৫০ গ্রাম

জয়ফল ১ টি (ঐচ্ছিক)

ঘি -৩০০ গ্রাম 

গরম পানি ২৪ লিটার ( প্রতি কেজি চালের জন্য ১.৬ লিটার পানি)


আনুমানিক খরচ পরবে ৮-১০ এর মত

খেতে পারবে ১০০+

বোরো ধানে পটাশ সার: কেন ও কখন ব্যবহার করবেন?

 🌾 বোরো ধানে পটাশ সার: কেন ও কখন ব্যবহার করবেন? 🌾


​বোরো ধানের বাম্পার ফলন পেতে পটাশ সারের (MOP) গুরুত্ব অপরিসীম। শুধু ফলন বাড়ানোই নয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর বিকল্প নেই।


​⏰ পটাশ সার প্রয়োগের সঠিক সময়

সবটুকু পটাশ একসাথে না দিয়ে দুই কিস্তিতে দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ:


​1️⃣ প্রথম কিস্তি (৫০%): জমি প্রস্তুতির শেষ চাষের সময়। এটি মাটির সাথে মিশে গিয়ে গাছের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে।


2️⃣ দ্বিতীয় কিস্তি (৫০%): চারা রোপণের ৩০–৩৫ দিন পর (কুশি আসার সময়)। ইউরিয়া সারের উপরি প্রয়োগের সাথে এটি দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।

​💡 টিপস: আপনার জমি যদি বেলে বা হালকা হয়, তবে অবশ্যই দুই কিস্তিতে সার প্রয়োগ করবেন।

​❓ কেন পটাশ সার দেবেন?


পটাশ ধান গাছের জন্য 'টনিক' হিসেবে কাজ করে:


✅ গাছ শক্ত করে: কাণ্ড মোটা ও মজবুত হয়, ফলে ধান গাছ সহজে হেলে পড়ে না।


✅ দানার গুণমান: শীষে দানা ঠিকমতো ভরে, চাল পুষ্ট ও ওজনে ভারী হয়।


✅ রোগ প্রতিরোধ: ব্লাস্ট বা বাদামি দাগ রোগ হওয়ার ঝুঁকি অনেক কমিয়ে দেয়।


✅ প্রতিকূলতা জয়: তীব্র শীত বা খরা সহ্য করার ক্ষমতা বাড়ায়।


​⚖️ প্রয়োগের মাত্রা: সাধারণত ৩৩ শতকে ১২ কেজি (অর্ধেক জমি চাষের সময় বাকি অর্ধেক চারা রোপণের ৩০-৩৫ দিন পর) এমওপি (MOP) সার প্রয়োজন হয় (মাটির ধরণ অনুযায়ী কম-বেশি হতে পারে)।


​⚠️ সতর্কতা: পটাশ সার একসাথে বেশি দিলে অপচয় হয়। ভালো ফলন পেতে ইউরিয়া ও পটাশের সঠিক সমন্বয় নিশ্চিত করুন।

​সঠিক সময়ে সঠিক সার, আনবে হাসি কৃষকের ঘর! 😊🌾

​#কৃষি #ধানচাষ #বোরোধান #পটাশসার #কৃষিটিপস #বাংলাদেশ

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৭-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৭-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র পাঁচ দিন --- ভোটারদের নিজের পক্ষে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।


জনগণের সমর্থন ও শক্তিতে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি --- ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যয়।


নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যের আয়-ব্যয়ের হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে --- হবিগঞ্জের জনসভায় বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডাক্তার শফিকুর রহমান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বন্ধ থাকবে দোকানপাট ও বিপণিবিতান।


গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সরকারের উদ্বেগ প্রকাশ --- দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা --- ফেসবুক পোস্টে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


চলতি মৌসুমে নওগাঁয় নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু নিশ্চিত করলো আইইডিসিআর।


ইরানের সাথে বাণিজ্য পরিচালনাকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের।


এবং নেপালে সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুললো ভারত --- বাংলাদেশ রানার্সআপ।

লিভারের চর্বি বা ফ্যাটি লিভার হওয়ার পেছনে মিষ্টির অতিরিক্ত ক্যালোরি সরাসরি দায়ী

 লিভারের চর্বি বা ফ্যাটি লিভার হওয়ার পেছনে মিষ্টির অতিরিক্ত ক্যালোরি সরাসরি দায়ী আপনার পেটের ভেতরে এক নীরব ঘাতক কি ধীরে ধীরে আপনার জীবনীশক...