এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন --- হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার ও ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত।


জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ভাষণ --- সংসদকে যুক্তি তর্কের মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আগ্রহ প্রকাশ।


নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি --- ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান।


গতিশীল, প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে সংসদ --- আশাবাদ সংসদে বিরোধীদলীয় নেতার।


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তির স্মরণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ।


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নববধুসহ নিহত 


তেল আবিবে ইসরাইলের নিরাপত্তা সদর দপ্তরে হামলার দাবি ইরানের ---- লেবাননে নতুন করে ইসরাইলি হামলায় নিহত ১১।


এবং আগামীকাল ঢাকায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ ।

সকাল ৭টার সংবাদ তারিখ ১২-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১২-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ।   

 


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত --- সংসদকে কার্যকর করতে দিকনির্দেশনা প্রদান।  

 


ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগামী শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান।   

 


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাবে সরকারের অনুমোদন। 

 


গণমাধ্যম জাতির মনোজগতের কাঠামো নির্মাণ করে --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 


উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবী করে খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত। 

 


এবং ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে গতকাল পাকিস্তানকে আট উইকেটে হারালো বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-০৩-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত - সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে দলীয় সংসদ সদস্যদের আচরণ নিয়ে দিকনির্দেশনা।


ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগামী শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান - ভিডিও বার্তায় জানালেন প্রধানমন্ত্রী - জনগণকে সঙ্গে নিয়ে বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান।


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এপ্রিলের শুরুতে সরবরাহের জন্য আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাবে সরকারের অনুমোদন।


গণমাধ্যম জাতির মনোজগতের কাঠামো নির্মাণ করে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


রাজধানীসহ সারাদেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা - বিপণি বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। 


পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল - সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার ওপর রুশ প্রেসিডেন্টের গুরুত্বারোপ।


ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে আট উইকেট হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের।

সকাল ৭টার সংবাদ তারিখ ১১-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১১-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান --- সারাদেশে ৩৭ হাজার পাঁচশো ৬৭ জন নারীর হাতে পৌঁছালো অর্থ সহায়তা।

 


জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরে আসবে না সরকার --- জানালেন তারেক রহমান।  

 


ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালু করা সরকারের লক্ষ্য --- বললেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। 

 


দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই --- জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

 


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে আরো শক্তিশালী ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।   

 


এবং মিরপুরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:  ১০-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:  ১০-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   --- সারাদেশে ৩৭ হাজার পাঁচশো ৬৭ জন নারীর হাতে পৌঁছালো অর্থ সহায়তা।


জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরে আসবে না সরকার --- জানালেন তারেক রহমান।  


ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালু করা সরকারের লক্ষ্য --- বললেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। 


দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই --- জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


ঈদকে সামনে রেখে জমজমাট রাজধানীসহ সারা দেশের বিপণিবিতান।


হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কার চলাচলে বাধা দিলে ইরানকে চরম মূল্য দিতে হবে --- মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি --- যুদ্ধ চলাকালীন উপসাগরীয় অঞ্চল থেকে কোনো তেল রপ্তানি করতে না দেওয়ার ঘোষণা তেহরানের।  


এবং মিরপুরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৮ বছর বয়সে বাবার একটি ফোন কল, তার পুরো জীবন বদলে দিয়েছি

 ১৮ বছর বয়সে বাবার একটি ফোন কল, তার পুরো জীবন বদলে দিয়েছিল। বাবা বলেছিলেন- আমি আর তোমাকে টাকা পাঠাতে পারব না।সেই মুহূর্তে সে বুঝে গেল, এখন থেকে নিজের জীবন নিজেকেই সামলাতে হবে। তখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কিন্তু হঠাৎ করেই বাস্তবতার মুখোমুখি হলো। নিজের খরচ, পড়াশোনা, এমনকি পরিবারকেও সাহায্য করতে—সে একসাথে তিনটি চাকরি করতে শুরু করল।

নতুন দেশ,

নতুন পরিবেশ,

ভাঙা ইংরেজি


সব মিলিয়ে জীবনটা তখন খুব কঠিন। কিন্তু পরে সে একটা কথা বলেছিল

“যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই আপনি নিজের আসল শক্তি খুঁজে পান।”


কয়েক বছর পরে সে নিজের ব্যবসা শুরু করল। আজ সেই ব্যবসা থেকেই তার কোম্পানি এক বছরে প্রায় ২৩৯ কোটি টাকা আয়ের পথে।


কিন্তু তার সাফল্যের আসল রহস্য কোনো জাদু না।তার চিন্তার ধরণ।

সে বলেছিল—“আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ না।” কিন্তু একটা জিনিস আমি খুব ভালো বুঝি—সব কিছু একা করা যায় না।

তাই সে নিজের কোম্পানিতে এমন মানুষ নিয়োগ করেছে যারা তার থেকেও বেশি দক্ষ।

কারণ বাস্তবতা হলো—অনেক মানুষ এত বেশি চিন্তা করে

যে তারা কোনো কাজই শুরু করতে পারে না।


আর তখনই অন্য কেউ কম দক্ষতা নিয়েও

দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়। তার মতে, বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা সব কিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা করে। কিন্তু ব্যবসায় সফল মানুষরা অপেক্ষা করে না। তারা কাজ শুরু করে। কারণ অনেক কিছু ভাবতে ভাবতে না, কাজ করতে করতেই শেখা যায়।


সে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিল—বিশেষ করে তরুণদের জন্য।

আপনি যদি জীবনে ধনী হতে চান,

দুটি স্কিল খুব গুরুত্বপূর্ণ—

Sales

Branding


কারণ আপনার যদি শক্তিশালী ব্র্যান্ড থাকে, তাহলে মানুষই এসে বলবে

“আমি আপনার সাথে কাজ করতে চাই।”


সোশ্যাল মিডিয়া নিয়েও তার একটি বাস্তব কথা ছিল। আজ মানুষ কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না।

তাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো

প্রথম ৩ সেকেন্ড। এই কয়েক সেকেন্ডেই মানুষ সিদ্ধান্ত নেয়—সে ভিডিওটা দেখবে, নাকি স্ক্রল করে চলে যাবে।


আর ব্র্যান্ড তৈরি করতে গেলে একটা বিষয় মেনে নিতেই হবে

সবাই আপনাকে পছন্দ করবে না।

কেউ আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে অপছন্দ করবে।

শক্তিশালী ব্র্যান্ড সব সময় এইভাবেই তৈরি হয়।


কারণ যারা সত্যিই বড় কিছু করে,

তারা সবসময় সবার মন জয়ের চেষ্টা করে না।


Post Note:

'Sales to Cash' eBook এখন প্রি-অর্ডারে মাত্র ৩৫০ টাকায় (সীমিত ২০০ জনের জন্য) নিজের স্কিল ডেভেলপমেন্টে যদি ৩৫০ টাকা ইনভেস্ট করতে না পারেন, তাহলে হয়তো ব্যবসাটা এখনও আপনার জন্য নয়। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্ট করা। এই eBook কিনলেই যে আপনি রাতারাতি কোটি টাকার বিক্রি করে ফেলবেন, বিষয়টা এমন নয়। কিন্তু এর ভেতরে থাকা ফ্রেমওয়ার্ক, মেথড আর প্র‍্যাকটিকাল সূত্রগুলো যদি কাজে লাগান তাহলে বিক্রিতে আপনার আত্মবিশ্বাস, গতি আর রেজাল্ট সবকিছুতেই পরিবর্তন আসবে। ভাবুন, কক্সবাজার যেতে গাড়িতে ৬ ঘণ্টা লাগে, প্লেনে লাগে ৬০ মিনিট। সত্যি বলতে যে সূত্রটা জানে, তার পথ ছোট হয় ব্যবসাতেও তাই। এই eBook আপনাকে সেই সূত্রটাই বুঝতে সাহায্য করবে যা জানলে বিক্রি হবে সহজ, না জানলে কঠিন। লিংক আমার Bio তে দেওয়া আছে।


#sakhawathossen #SalesTips #businessowner #businessgrowth #entrepreneurship

ব্যবসায় কাস্টমার ডাবল করা খুব জটিল কিছু না।

 ব্যবসায় কাস্টমার ডাবল করা খুব জটিল কিছু না। কিন্তু এর জন্য পরিকল্পনা, ধারাবাহিকতা আর কাস্টমারের সাথে ভালো সম্পর্ক দরকার। অনেকেই শুধু নতুন কাস্টমার খোঁজেন, কিন্তু পুরোনো কাস্টমার ধরে রাখা এবং তাদের মাধ্যমে নতুন কাস্টমার আনা সবচেয়ে কার্যকর উপায়। নিচে সহজভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।


১. কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন


যে কাস্টমার একবার আপনার কাছ থেকে কিছু কিনেছে, তাকে আবার ফিরিয়ে আনা সবচেয়ে সহজ।

কাস্টমারের সাথে ভদ্র ব্যবহার করুন, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনুন এবং দ্রুত সমাধান দিন।

যখন কাস্টমার মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তখন সে নিজেই আবার আপনার কাছে আসবে।


২. ভালো সার্ভিস দিন


পণ্য ভালো হলেই হবে না, সার্ভিসও ভালো হতে হবে।

সময়মতো ডেলিভারি, পরিষ্কার যোগাযোগ এবং বিক্রির পরেও সহযোগিতা কাস্টমারের বিশ্বাস বাড়ায়।

ভালো সার্ভিসই অনেক সময় নতুন কাস্টমার এনে দেয়।


৩. পুরোনো কাস্টমারকে ধরে রাখুন


অনেক ব্যবসায়ী নতুন কাস্টমার পেতে ব্যস্ত থাকে, কিন্তু পুরোনো কাস্টমার হারিয়ে ফেলে।

মাঝে মাঝে অফার দিন, ডিসকাউন্ট দিন বা ছোট উপহার দিন। এতে কাস্টমার মনে রাখে এবং আবার কেনাকাটা করে।


৪. রেফারেল ব্যবহার করুন


আপনার সন্তুষ্ট কাস্টমারই আপনার সবচেয়ে বড় প্রচারক।

তাদের বলুন, যদি নতুন কাউকে রেফার করে তাহলে ছোট ডিসকাউন্ট বা সুবিধা পাবে।

এতে সহজেই কাস্টমার বাড়তে শুরু করবে।


৫. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন


বর্তমানে ফেসবুক, টিকটক বা হোয়াটসঅ্যাপ ব্যবসা বাড়ানোর বড় মাধ্যম।

নিয়মিত পোস্ট দিন, পণ্যের ছবি বা ভিডিও দেখান, কাস্টমারের রিভিউ শেয়ার করুন।

মানুষ যখন দেখে অন্যরা সন্তুষ্ট, তখন তারাও আগ্রহী হয়।


৬. কাস্টমারের সমস্যার সমাধান করুন


যে ব্যবসা মানুষের সমস্যা সমাধান করে, সেই ব্যবসা দ্রুত বড় হয়।

শুধু পণ্য বিক্রি নয়, কাস্টমারের প্রয়োজন বুঝে সমাধান দেওয়ার চেষ্টা করুন।


৭. বিশ্বাস তৈরি করুন


ব্যবসায় সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস।

সত্য কথা বলুন, প্রতিশ্রুতি রাখুন, পণ্যের গুণমান ঠিক রাখুন।

একবার বিশ্বাস তৈরি হলে কাস্টমার নিজেই আপনার ব্যবসা বড় করতে সাহায্য করবে।


ব্যবসায় কাস্টমার ডাবল করার মূল রহস্য হলো ভালো সম্পর্ক, ভালো সার্ভিস এবং ধারাবাহিক প্রচার। আপনি যদি প্রতিটি কাস্টমারকে গুরুত্ব দেন এবং তাদের সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে কাস্টমার সংখ্যা নিজে থেকেই বাড়তে শুরু করবে।


#ownerbyshimurimu #banglamotivation #Bangladesh #business #viral #entrepreneurmindset #PostViral

সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব নয় কেনো? 

 সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব নয় কেনো? 


কোরআন-হাদিস ও বিজ্ঞানের আলোকে গবেষণা করেছেন প্রিয় দায়ী মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস হাফি.। অসাধারণ গবেষণাটি ছড়িয়ে দেয়ার অনুরোধ। 


কোরআন-সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে রোজা-ঈদ পালনে বিভ্রান্তির নিরসন


বর্তমানে রোজা-ঈদ পালনের ব্যাপারে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা কোরআন, সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে একটি নকশা তৈরি করেছি। যা বুঝলে রোজা-ঈদ পালনে সকল বিভ্রান্তি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।


নকশা বুঝার জন্য আমরা তিনটি বিষয়ে আলোচনা করবো।


এক.রোজা-ঈদ পালনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা ও মূলনীতি। 


১.পবিত্র কোরআনের নির্দেশনা 

فَمَنۡ شَہِدَ مِنۡکُمُ الشَّہۡرَ فَلۡیَصُمۡہُ

অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে। (সুরা বাকারা,আয়াত:১৮৫)


২.হাদিস শরিফের নির্দেশনা। যা উক্ত আয়াতের তাফসির হিসাবে গণ্য। 

قال النبي صلى الله عليه وسلم،صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ

রসুলুল্লাহ সা. বলেন, তোমরা নতুন চাঁদ দেখে রোজা রাখ এবং নতুন চাঁদ দেখে রোজা ছাড়। যদি মেঘ ইত্যাদির কারনে চাঁদ না দেখা যায়, তাহলে শাবান মাসকে ৩০ দিনে পূর্ণ কর। (সহিহ বুখারি, হাদিস : ১৯০৯


৩.ফিকহের নির্দেশনা

সকল ফকিহগণ চাঁদ দেখে রোজা-ঈদ পালনের কথা বলেছেন। জ্যোতির্বিজ্ঞান বা মুন কনজাংশন কিংবা লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে কেউ রোজা-ঈদ পালন করার কথা বলেননি।


৪.ইজমার নির্দেশনা

ইসলামের সূচনা কাল থেকে অদ্যবধি সকল মুসলমানগন নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখেই রোজা-ঈদ পালন করে এসেছেন। বর্তমানে যা শোনা যাচ্ছে সবই নতুন কথা ও নতুন আমল।


৫.সমগ্র পৃথিবীর মানুষ কিভাবে নিজ নিজ অঞ্চলে সঠিক সময়ে চাঁদ দেখে যথাযথ ভাবে রোজা-ঈদ পালন করতে পারেন সেই লক্ষ্যে আমাদের এই নকশাটি তৈরি করা হয়েছে। তাই আসুন প্রথমে আমরা নকশাটি বোঝার চেষ্টা করি।


দুই.নকশা বুঝার জন্য যা প্রয়োজন।

নকশার বৃত্তের প্রতি লক্ষ্য করে দেখুন তার  ভেতরে চারটি ঘর রয়েছে।


 ১ম ঘরে, ২৪ ঘন্টার পৃথিবীতে ২৪টি স্থানের নাম দেশ হিসাবে বসানো হয়েছে। প্রতিটি স্থানের সাথে অপর স্থানের দূরত্ব ঘড়ির কাটায় এক ঘন্টা।


২য় ঘরের নাম্বার (০-১৫-৩০) এগুলোকে দ্রাঘিমা বলে। কোন দেশ মানচিত্রের কত দ্রাঘিমায় অবস্থিত তা দেখানো হয়েছে।


 ৩য় ঘরে, সৌদিতে যখন সন্ধ্যা ৭টা হয়, সমগ্র পৃথিবীতে ঐ মুহূর্তে ঘড়ির কাটায় কতটা বাজে তা দেখানো হয়েছে।


৪র্থ ঘরে, যেহেতু সন্ধ্যা পশ্চিম দিকে গড়াতে থাকে, তাই সৌদির সন্ধ্যাকে প্রথম ধরে তার পশ্চিমের দেশগুলোর সাথে ঘন্টার দূরত্ব দেখানো হয়েছে।


১৮০ দ্রাঘিমা বা মাঝ বরাবর যে রেখা টানা হয়েছে, তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এ রেখা থেকেই পৃথিবীতে নতুন সৌর তারিখ এবং নতুন বারের হিসাব করা হয়। যা নকশায় দেখানো হয়েছে। এর দ্বারা বুঝা যায়, সমগ্র পৃথিবীতে একই সাথে একটি সৌর তারিখ বিদ্যমান থাকে না বরং দুটি তারিখ বিদ্যমান থাকে। সমগ্র পৃথিবীতে একসাথে একটি তারিখ  থাকা অসম্ভব। তাহলে সমগ্র পৃথিবীতে একসাথে একটি চন্দ্র তারিখ থাকা কিভাবে সম্ভব? এটি অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কথা ছাড়া আর কিছুই নয়।


ফিৎনা সৃষ্টির সম্ভাব্য এলাকাসমূহ


ওমানের পূর্ব দিক থেকে নাউরু পর্যন্ত অবস্থিত এলাকাসমূহে চাঁদ সংক্রান্ত ফিৎনা সৃষ্টি সম্ভব। কেননা, যখন সৌদিতে সন্ধ্যা ৭টায় চাঁদ দেখা যাবে তখন এ সকল অঞ্চলে রাত বা গভীর রাত থাকবে। কেউ কেউ মনে করবে সৌদিতে চাঁদ উঠেছে, কাল রোজা বা ঈদ। অথচ বিষয়টি এমন নয়। আবার কখনো এ অঞ্চলের কোন কোন দেশে সৌদির আগে চাঁদ দেখা যায়। আবার কখনো সৌদির দুইদিন পরেও চাঁদ দেখা যায়। তখন মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। এবার আসুন! রোজা-ঈদ সংক্রান্ত মাসআলা বোঝার চেষ্টা করি।


তিন. মাসআলা বুঝার জন্য যা প্রয়োজন


১.সব সময় নয়, অধিকাংশ সময় সৌদিতে নতুন চাঁদ আগে দেখা যায়। ইসলামি শরিয়তে আগে রাত পরে দিন আসে। সন্ধ্যা বেলায় নতুন চাঁদ দেখার দ্বারা নতুন তারিখ এবং মাসের হিসাব গণনা করা হয়। তাই সৌদির সন্ধ্যাকে প্রথম হিসাব করে এ নকশা তৈরি করা হয়েছে।


২.যে সন্ধ্যায় সৌদিতে নতুন চাঁদ দেখা যাবে, তার ১ ঘন্টা পর স্বাভাবিকভাবেই মিশর এবং ঐ দ্রাঘিমায় অবস্থিত দেশ সমূহে চাঁদ দেখা যাবে। এভাবে পশ্চিমাঞ্চলের দেশগুলোতে সন্ধ্যা হতে থাকবে এবং চাঁদ দেখা যেতে থাকবে। সৌদির ২১ ঘন্টা পর বাংলাদেশে সন্ধ্যা হবে এবং চাঁদ দেখা যাবে। যা আমরা নকশায় দেখতে পাচ্ছি। বিনা সমস্যায় সকল আমল যথা সময়ে পালন করা যাবে। এটা বিজ্ঞানের আবিষ্কৃত নিয়ম যা রোজা-ঈদ পালনের ক্ষেত্রে ইসলামের বিধানের উপর আমলের পথকে আরো শক্তিশালী করে দিয়েছে।


৩.রোজা-ঈদ পালনের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে চাঁদ দেখা বা নিকটতম এলাকা থেকে চাঁদের সংবাদ পাওয়া। সুতরাং শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে রোজা-ঈদ পালন করা যাবেনা, বরং নিজ নিজ অঞ্চলে সন্ধ্যা বেলায় চাঁদ দেখে বা নিকটতম এলাকার চাঁদের সংবাদ পেয়ে রোজা-ঈদ পালন করতে হবে।


৪.পক্ষান্তরে যদি শরিয়তের এ বিধানকে উপেক্ষা করে সৌদি বা অন্য কোন দেশের চাঁদের সংবাদকে বিশ্বময় গ্রহণ করা হয়, তাহলে তা বিজ্ঞান বিরোধীও হবে। কেননা, সে সময় কোনো দেশে রাত, কোন দেশে দিন থাকায় চাঁদ দেখা সম্ভব নয় এবং চাঁদের সংবাদ মানাও সম্ভব নয়। তাছাড়া বিশ্বের মুসলমানগণ সাহরী, তারাবী ইত্যাদি বিষয়ে প্রায় ২১ টি এমন সমস্যার সম্মুখীন হবেন যার সমাধান কোন ক্রমেই সম্ভব নয়। বিস্তারিত জানতে আমাদের বইটি সংগ্রহ করুন।


৫.আলহামদুলিল্লাহ! উপরোক্ত আলোচনার দ্বারা একথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে, যারা নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতে রোজা-ঈদ পালন করেন তারা কুরআন সুন্নাহে বর্ণিত যথা সময়ে তা পালন করেন। পক্ষান্তরে যারা সৌদির সাথে মিলিয়ে করার দাবি করেন তারা মূলত সৌদিরও একদিন আগে করছেন। এ নকশায় চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হবে, ইনশাআল্লাহ।


গুরুত্বপূর্ণ একটি মাসআলা


রোজা-ঈদ পালনের জন্য চাঁদ আকাশে বিদ্যমান থাকা যথেষ্ট নয়; বরং দৃশ্যমান হওয়া আবশ্যক। সুতরাং সৌদিতে চাঁদ দৃশ্যমান হওয়ার পর যদি কোন দেশে চাঁদ না দেখা যায় অথবা নিকটবর্তী এলাকা থেকে গ্রহণযোগ্য পদ্ধতিতে চাঁদের সংবাদ না পাওয়া যায়, তাহলে তারা বর্ণিত হাদীসের উপর আমল করে মাসকে ৩০ দিনে পূর্ণ করবে।


উপসংহার ও পরিসমাপ্তি

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! আমরা যা বলেছি এটাই নববী যুগ থেকে অদ্যবধি চলে আসা রোজা-ঈদ পালনের সঠিক পথ ও পদ্ধতি। এছাড়া বর্তমানে যা শোনা যাচ্ছে সবই নতুন কথা,নতুন পথ ও নতুন মত। যার অধিকাংশই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। 

তাই আসুন! নতুন পথ ও মতকে বর্জন করে নববী যুগ থেকে চলে আসা মুসলমানদের অনুসৃত পথের ওপর আমল করি। তাহলেই আমরা হেদায়েতের উপর থাকবো এবং ইহকাল ও পরকালে সফলতা লাভ করতে পারব, ইনশাআল্লাহ। অন্যথায় আমরা মারাত্মক ধরনের অনৈক্য এবং পরস্পরে শত্রুতার মধ্যে লিপ্ত হবে। যেমনটা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন।


 মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ

সিনিয়র শিক্ষক, জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা 

খতীব, আজিমপুর ছাপড়া মসজিদ ঢাকা

পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ


যে কোনো বিষয়ে জানতে +880 1917-739103

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নামাজের জন্য মনস্তাত্ত্বিক ও মানসিক প্রস্তুতি

 🤍(বিসমিল্লাহির রহ্‌মানির রহী-ম)🤍

☔(নামাজের জন্য মনস্তাত্ত্বিক ও মানসিক প্রস্তুতি)☔


📖 নামাজে মনোযোগী হওয়ার সামর্থ্যকে আরও বাড়ানো

          যায় যদি এর জন্য পর্যাপ্ত মানসিক মনস্তাত্ত্বিক

  এবং শারীরিক প্রস্তুতি নেওয়া হয়। এবং নামাজের মধ্যেও

       মনোযোগ বাড়াতে উদ্যোগী হওয়া যায়। নীচে আমরা

  ↓এ ধরনের কয়েকটি পদক্ষেপে বিষয়ে আলোচনা করছি↓


🔰 (১)~ আপনার সারাদিনের কর্মতৎপরতার পরিকল্পনা 

               পাঁচ ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে তৈরী করুন। 

                     📖(সূরা মাআরিজ, ৭০, ২২-২৩)📖

  এমন যেনো না হয় আপনি প্রচণ্ড ব্যস্ত এক কর্মপরিকল্পনা

      করলেন, এরপর দিনের কাজ শুরু করে এই ব্যস্ততার

               মাঝে নামাজকে স্থান দিতে চেষ্টা করুন।


🔰(২)~এটা নিশ্চিত করুন যে, যেসব আইন কানুন নামাজ

           নিয়ন্ত্রণ করে তার সবগুলো আপনি মেনে চলছেন।

                   নামাজে উচ্চারিত এবং নামাজ সংক্রান্ত 

        কুরআনের আয়াতসমূহ এবং হাদীসগুলো গভীরভাবে

           👁️👁️👁️অনুধাবন করার চেষ্টা করুন।👁️👁️👁️


🔰(৩)~ আপনার নামাজ আদায়ে সময়ানুগ হউন।

                   📖📖📖(সূরা নিসা-৪: ১০৩)📖📖📖

         ওয়াক্ত হওয়ার পরে দ্রুততম সময়ে নামাজ আদায় 

         করুন। 🌺(রাসূল (সঃ)🌺 বলেছেন যে (আফজল) 

         সঠিক সময়ে আদায়কৃত নামাজই 💞(আল্লাহর)💞 

       🌸🌸🌸কাছে সবচাইতে বেশি পছন্দনীয়।🌸🌸🌸


🔰(৪)~ যথাসময়ে ফরজ নামাজগুলো জামাআতের সাথে

                 আদায় করুন। 📖(সূরা বাকারা-২/৪৩)📖


🔰(৫)~ নামাজের মধ্যে আপনার মনকে দুনিয়ার সকল

               ☔☔☔দুশ্চিন্তা থেকে মুক্ত রাখুন।☔☔☔


🔰(৬)~ আপনি কোন আয়াত বা দু'আ পড়বেন তা সম্বন্ধে 

                🍁🍁🍁🍁পরিকল্পনা করুন।🍁🍁🍁🍁


🔰(৭)~মনে রাখুন যে,আপনি নিজেকে নামাজে নিয়োজিত

                 করার মাধ্যমে নিজেকে এই দুনিয়ার যাবতীয় 

       দুশ্চিন্তা ও মানুসিক চাপ থেকে মুক্ত করার এক অনুপম

           সুযোগ পাচ্ছেন। 🌺(রাসূল (সঃ)🌺 বলেছেন যে, 

       নামাজই তার সুখ নিহিত। অতএব, এই পৃথিবীর দাসত্ব 

        এবং বোঝা থেকে নিজেকে মুক্ত করার এই সুযোগকে

          সাদরে গ্রহণ করুন। 📖(সূরা বাকারাহ্‌~২/৪৫)📖


🔰(৭) আপনার পুরা জীবনকে 💞(আল্লাহ্‌ তা'য়ালার)💞

                  নির্দেশিত মিশনের দিকে চালিত করতে 

            💗💗💗নামাজকে ব্যবহার করুন।💗💗💗


🔰(৮)~ আপনার জীবনে আরও উদ্দীপনা, শক্তি ও 

           🤲🤲🤲🤲নামাজের সাহায্য নিন।🤲🤲🤲🤲

প্রসঙ্গ : ইতেকাফ ও লাইলাতুল কদর

 "বিসমিল্লাহির রাহমানির রাহিম "


প্রসঙ্গ : ইতেকাফ ও লাইলাতুল কদর ।


 ইতেকাফ এক অনুপম ইবাদত। পৃথিবীর সকল ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ ইবাদতের গুরুত্ব অপরিসীম। ইতেকাফকারী ব্যক্তির পুরো সময় ইবাদতের মধ্যে গণ্য হয়ে থাকে। এ সময় একজন প্রকৃত ইতেকাফকারী আল্লাহর ঘরে ইবাদতে মশগুল থাকার মাধ্যমে নিজের অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন।তিনি আল্লাহর ঘরের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার একস্থায়ী অনুপ্রেরণা লাভ করেন।এ অনুপ্রেরণা তাকে যাবতীয় অপরাধ ও অপকর্ম থেকে নির্লিপ্ত থাকতে উদ্বুদ্ধ করে।

ইতেকাফ আরবি শব্দ।এর অর্থ অবস্থান করা,কোন বস্তুর উপর স্থায়ীভাবে থাকা।শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় সোওয়াবের নিয়তে দুনিয়ার সকল কার্যক্রম থেকে অবসর গ্রহণ করে,ইবাদতের  মানষে নিয়তের সাথে মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলে।


 ইতেকাফের গুরুত্ব:


 মহান আল্লাহ তা'আলা বলেন,"আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে অঙ্গীকারবদ্ধ করলাম যে তোমরা উভয়ে আমার কাবা গৃহ কে তাওয়াফকারী ইতিকাফকারী রুকু ও সেজদা কারীদের জন্য পবিত্র রাখো "সূরা বাকারা ১২৫।

বান্দা যখন নিজেকে ইতেকাফের নিয়তে মসজিদে আটকে রাখে তখন সে অপরাধ থেকে বিরত থাকার সুযোগ লাভ করে এবং অসংখ্য সোয়াবের অধিকারী হয়।আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের ১০ দশ দিন এতেকাফ করতেন।কিন্তু এক বছর তিনি এতেকাফ করেননি সফরে ছিলেন। পরবর্তী বছর 20 দিন ইতেকাফ করেছেন।" ( আবু দাউদ শরীফ )আবু সাঈদ খুদরি রাযিআল্লাহু তা'আলা থেকে বর্ণিত,"রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তুর্কি তাবুতে রমজানের প্রথম দশ দিন ইতেকাফ করেছেন এরপর দ্বিতীয় দশদিন। ওএরপর মাথা বের করে বললেন আমি এ কদরের রাতের অনুসন্ধানে প্রথম ১০ দিন ইতেকাফ করেছি এরপর দ্বিতীয় দশ দিনও।,তার স্বপ্নে একজন ফেরেশতা এসে আমাকে বললেন যে",এ রাতটি রমজানের শেষ দশকে। কাজেই যে আমার সঙ্গে এতেকাফ করেছে সে যেন শেষ দশ দিন ও এতেকাফ করে।আমাকে এ রাত দেখানো হয়েছিল এবং সেটি ভুলিয়ে দেয়া হয়েছে।আমি স্বপ্নে দেখেছি যে এরাতের,সকালে ফজরের সালাতে আমি পানি ও কাদামাটিতে সিজদা করেছি। তোমরা এ,রাতের অনুসন্ধান করবে শেষ১০  বেজোড় রাত গুলোইl বনানীকারী বলেন, ছাদ থেকে ওই রাতে বৃষ্টি হয়েছিল তখন মসজিদের ছাদ গাছের ডালা দ্বারা নির্মিত ছাপার মত ছিল। এতে মসজিদের ছাদ থেকে পানি টপকিয়ে পড়ছিল বর্ণনাকারী সাহাবী বলেন ২১ তারিখ সকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের  কপাল মোবারক এ আমি নিজ চোখে কাদামাটি চিহ্ন দেখেছি l


অতএব আলোচনা শেষে প্রতিীয়মান হলো যে রমজানের শেষ দশকে শবে কদর নিহিত। ইতেকাফ ইবাদতকে শানিত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত lকাজেই ইবাদত বিনষ্ট হয় এমন কোন কাজ ইতেকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয় lআবার চুপচাপ বসে থাকাও কাঙ্ক্ষিত নয়। এ সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত হাদীস অধ্যায়ন,আলোচনা,মাসলা মাসায়েল অধ্যায়ন ও জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত করা উচিত। গোটা উম্মার প্রধান ব্যক্তির মূলত ইতেকাফ করা উচিত। এটা মূলত নেতৃবৃন্দের আমল,কেননা নেতারা ইতেকাফ করলে সমাজে দারুন প্রভাব পড়ে। সরকার প্রধান থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে নেতারা যদি রমজান মাসে ইতেকাফ করতে পারেন তাহলে রাষ্ট্র ও সমাজের দারুন প্রভাব পড়তে পারে যেটা রাসূল (সা) ইসলামের সুন্নত থেকে প্রমাণিত।


 ইতেকাফে, যা অবশ্যই বর্জন করলে কার্যকর,আত্মশুদ্ধি হয় যেমন মিথ্যা বলা, গীবত করা,কানাকানি,ফিসফিসানি , মেজাজের ভারসাম্যহীনতা একঘেয়েমি সহ সকল গুনাহের কাজ ত্যাগ করতে হবেl অশ্লীল,অনর্থক পার্থিব,কথাবার্তা বর্জন করতে হবে। ইন্টারনেট ও সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার বন্ধ রাখা,ফেসবুক, টুইটারে,  ঢু নামারা মোবাইল ফোনে গল্প গুজব না করা,whatsapp ও মেসেঞ্জারে চ্যাটিং থেকে বিরত থাক। এগুলো যথা নিয়মে মানতে পারলেই গুনাহ মাফের এ মোক্ষম সুযোগে আল্লাহর ভালোবাসার সেতু বন্ধন নির্মাণ করতে যথেষ্ট সুযোগ রয়েছে l

আল্লাহ তায়ালা আমাদের যথাযথভাবে ইতেকাফ পরিপালনের মানসিকতা দান করুন l

আমিন!ছুম্মা আমীন!

নিবেদনে,,,,মীর আকরাম আলী l

ইস ইতিহাস বিভাগ 

নাজির আহমেদ কলেজ মাগুরা 

২১ রমজান বুধবার l ১৪৪৭ হিজরী ১১ই মার্চ ২০২৬ l

যদি তোমার পকেটে টাকা না থাকে, যদি সব সময় মনে হয় তোমার কাছে যথেষ্ট টাকা নেই, তবে আজকের এই কথাগুলো খুব মন দিয়ে শোনো

 যদি তোমার পকেটে টাকা না থাকে, যদি সব সময় মনে হয় তোমার কাছে যথেষ্ট টাকা নেই, তবে আজকের এই কথাগুলো খুব মন দিয়ে শোনো। এটি তোমার জীবন বদলে দেওয়...