এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সকাল ৭টার সংবাদ তারিখ : ০২-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০২-০৪-২০২৬

আজকের শিরোনাম:


আগামী চার বছরে দেশব্যাপী চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে --- সংসদে জানালেন প্রধানমন্ত্রী।

 


ফ্যাসিস্ট সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার --- মন্তব্য তারেক রহমানের।

 


বিরোধীদলকে আস্থায় এনে সংবিধান সংশোধন করবে সরকারি দল --- বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

 


ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার ---- মন্তব্য অর্থমন্ত্রীর ।

 


রবিবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি – এর আওতায় থাকবে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশু। 

 


হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান।

 


যুক্তরাজ্য হরমুজ প্রণালী ইস্যুতে চলতি সপ্তাহে কয়েকটি দেশ নিয়ে বৈঠক আয়োজন করবে --- ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প।  

 


এবং আগামীকাল মালদ্বীপে সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ - ভারতের মোকাবেলা করবে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০১-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০১-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী চার বছরে দেশব্যাপী চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে --- সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


ফ্যাসিস্ট সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার --- মন্তব্য তারেক রহমানের।


বিরোধীদলকে আস্থায় এনে সংবিধান সংশোধন করবে সরকারি দল --- বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার ---- মন্তব্য অর্থমন্ত্রীর ।


রোববার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি – এর আওতায় থাকবে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশু।


হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান।


ক্রিমিয়া উপদ্বীপের আকাশসীমায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত।


এবং মালদ্বীপে নেপালকে এক-শূন্য গোলে হারিয়ে সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠলো বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০১-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০১-০৪-২০২৬

আজকের শিরোনাম:

স্কুল চলাকালীন রাজধানীতে যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ।

মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে ---- জানালেন শিক্ষামন্ত্রী।

চলতি মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে --- দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। 

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর। 

পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  

দেশে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে টিকা আমদানিসহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। 

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ।

এবং আজ মালদ্বীপে সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ – নেপালের বিপক্ষে খেলবে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩১-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩১-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


স্কুল চলাকালীন রাজধানীতে যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ।


 মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে ---- জানালেন শিক্ষামন্ত্রী।


 আগামী মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে --- দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।


পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  


 দেশে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে টিকা আমদানিসহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তেই কেবল যুদ্ধ শেষ হবে --- বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।


 এবং সিঙ্গাপুরে এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে এক-শূণ্য গোলে হারলো বাংলাদেশ।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সকাল ৭টার সংবাদ তারিখ : ৩১-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ৩১-০৩-২০২৬

আজকের শিরোনাম:


বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের ভাতা, সম্মাননা ও ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন --- রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।  


আগামী ৩০শে এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুঁড়ি স্পোর্টস --- বললেন তারেক রহমান।


 জুলাই অভ্যুত্থানে জড়িতদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে বিল পাস করা হবে --- সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


 হাম সহ ছয়টি রোগের টিকা আগামী সপ্তাহে দেশে এসে পৌঁছাবে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।  


 জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও পাচারকারীদের তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা।


 বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে পূর্ণ সমর্থন আইএলও’র --- পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার।


 প্রাণঘাতী হামলার দায়ে ফিলিস্তিনীদের মৃত্যুদন্ডের আইন পাশ করলো ইসরাইল --- এটিকে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা ফিলিস্তিন কর্তৃপক্ষের।


এবং আজ এএফসি এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩০-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:…


বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের ভাতা, সম্মাননা ও ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন --- রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।  


 আগামী ৩০শে এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুঁড়ি স্পোর্টস --- বললেন তারেক রহমান।


জুলাই অভ্যুত্থানে জড়িতদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে বিল পাস করা হবে --- সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


 হাম সহ ছয়টি রোগের টিকা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে এসে পৌঁছাবে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।    


জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও পাচারকারীদের তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা।


চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনায় আবারো হামলার হুমকি যুক্তরাষ্ট্রের --- বিশ্ববাজারে তেলের মূল্য আরেক ধাপ বৃদ্ধি।


জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিনী দিলারা হাফিজের দাফন সম্পন্ন।


এবং যুব ক্রিকেট লীগের খেলা শুরু কক্সবাজারে।

সকাল ৭টার সংবাদ তারিখ : ৩০-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ৩০-০৩-২০২৬

আজকের শিরোনাম:


জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কৃত্রিম সংকট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। 


সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে গেলেন তারেক রহমান --- কৃষক কার্ড চালুর অগ্রগতি নিয়ে আলোচনা।


আজ জাতীয় পর্যায়ে অবদান রাখা ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী। 


দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দেশের গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে --- সংসদে বললেন এল.জি.আর.ডি মন্ত্রী।


আগামীতে যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার --- বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।


পাকিস্তান আলোচনায় আস্থা প্রকাশ ইরান ও যুক্তরাষ্ট্রের।


এবং আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগের চার দিনের আসর।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৯-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৯-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কৃত্রিম সংকট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। 


সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে গেলেন তারেক রহমান --- কৃষক কার্ড চালুর অগ্রগতি নিয়ে আলোচনা।


আগামীকাল জাতীয় পর্যায়ে অবদান রাখা ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী। 


দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দেশের গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে --- সংসদে বললেন এল.জি.আর.ডি মন্ত্রী। 


আগামীতে যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার --- বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।


ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ওমান উপসাগর থেকে এলপিজিবাহি একটি ট্যাংকার সীতাকুণ্ডে পৌঁছেছে, ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল।


যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় শহর মিনিয়াপোলিসে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের উপস্থিতি। 


এবং আগামীকাল থেকে কক্সবাজারে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগের চার দিনের আসর।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৮-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত --- জ্বালানি তেলের চোরাচালান ও মূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা।

 


 


দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে --- জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ --- আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান, মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।

 


 


জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের --- ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন।

 


 


সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনপ্রত্যাশা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে --- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 


 


আন্তর্জাতিক পর্যায়ে গতবছরের সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও ক্রীড়া কার্ড পেতে যাচ্ছেন দেশের ১২৯ জন খেলোয়াড়, আগামী সোমবার এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী --- জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

 


 


সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল --- আগামীকাল সন্ধ্যায় দেশে পৌঁছাবে মরদেহ।

 


 


ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আগামীকাল ইসলামাবাদে শুরু হচ্ছে দুই দিনের শীর্ষ সম্মেলন।

 


 


এবং মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে এক-এক গোলে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ।

শরীরে কখন কি ঘটলে কি ঔষধ খাবেন

 শরীরে কখন কি ঘটলে কি ঔষধ খাবেন

******************************

⚕️১. আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica

⚕️২. হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite

⚕️৩. গলায় মাছের কাটা বিধলে-Silicia 200

⚕️৪. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria

⚕️৫. পিন , তারকাটা , পেরেক , লোহা বিধলে-Ledum Pal  200

⚕️৬. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30

⚕️৭. যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind

⚕️৮. ঘুমের মাঝে নাক ডাকলে- Opium

⚕️৯. ঘুম না আসলে- Opium

⚕️১০. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার‌ ক্ষতি হলে-Ferrum Phos 3x

⚕️১১. চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা হলে-Staphysagria

⚕️১২. যেকোন স্থানে , যেকোন ব্যথায় -Mag phos 6x

⚕️১৩. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য-Nux Vom‌ Q

⚕️১৪. খাবারে রুচি না থাকলে-Amloki Q

⚕️১৫. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q ( বাহ্যিক )

⚕️১৬. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox

⚕️১৭. আমাশয় হলে-Merc Sol

⚕️১৮. আমাশয়ে রক্ত গেলে-Merc Cor

⚕️১৯. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে-Sinaberis

⚕️২০.খুব সর্দি কাশি হলে {বিশেষ করে জলের মত সর্দি হলে}আর খুব কাশি হলে --Arsenic 30 , Myrica Q

⚕️২১. কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom- 30

⚕️২২. নড়াচড়া বা চাপলে আরাম-RhusTox

⚕️২৩. চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb

⚕️২৪. স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis

⚕️২৫. গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum/Arg Nit

⚕️২৬. স্মরণশক্তি লোপ পেলে-Anacardium

⚕️২৭. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে-Camomila

 ⚕️২৮. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine

⚕️২৯. শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m

⚕️৩০. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina

⚕️৩১. মৌমাছি হুল ফুটালে-Apis Mel 

⚕️৩২. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum

⚕️৩৩. পিঠে ব্যথায়-Lycopodium

⚕️৩৪. ঘাড় ব্যথার জন্য-Conium

⚕️৩৫. দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Achinesia

⚕️৩৬. সোরাইসিসের জন্য-Gynocardium Q

⚕️৩৭. যা খায় তাই বমি করে , কোন খাবার হজম হয়না-Symphoricur pus 30

⚕️৩৮. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায় - Kali Phos 6x

⚕️৩৯. মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200

⚕️৪০. মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q

⚕️৪১. প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200

⚕️৪২. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla

⚕️৪৩. যেকোনো বাতের জন্য -Guacum

⚕️৪৪. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x

⚕️৪৫. শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x

⚕️৪৬. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos

⚕️৪৭. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria phos

⚕️৪৮. রোগী কথায় কথায় “ যদি ” শব্দ থাকলে- Arg Nit 200

⚕️৪৯. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol

⚕️৫০. ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Eupatorium Perfoliatum

⚕️৫১. হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacanth.

⚕️৫২."গ্যাস জনিত সমস্যায় "----carboveg 30


⚕️৫৩.আঁচিলের জন্য- থুজা mother. Causticum 30

⚕️৫৪.লিভারের সমস্যায় - cheledonium mother.

⚕️৫৫.অত্যাধিক acid কমানোর জন্য  - আইরিশ ডার্স্

                                                             -  30

⚕️৫৬.বাঁদিকে মাইগ্রেন সমস্যায়- স্প্যাইলেজিয়া 30


⚕️৫৭.ডানদিকে মাইগ্রেন সমস্যায় sancan 30

⚕️৫৮.দাদের সমস্যায় টেলুরিয়াম 30, Grafitish ointment 

Enlargement of liver -cheledonium mother


⚕️৫৯.খিঁচ ব্যাথায় Rush tox 30


⚕️৬০.আক্কেল দাঁতের সমসঘ Merc sol 30


⚕️ ৬১.পাতলা পায়খানা (এলো আর গেল)   

 pulsatila 30 (জলে গুলে এক চামচ আধ ঘণ্টা/ এক ঘন্টা অন্তর)

Normal influenza  Acconite 30


⚕️৬২.সর্দি-জ্বরে Beledona 30


⚕️৬৩.খুব শ্বাসকষ্ট হলে  Vanadium 30, yarbasanta mother  (বিশেষ ক্ষেত্রে প্রজয্য)

⚕️৬৪.পুরাতন ক্ষত-- আর্জেন্টটিকাম


নাইট্রিকাম 30

⚕️৬৫. পিঠে ও কোমরে ব্যথা-লাইকোপডিয়াম 30


⚕️৬৬.পায়ের ডিমে টেনে ধরা বা কোন শিরা স্টিফ হয়ে গেলে ---এমন কার্ব 30


⚕️৬৭.ঘামাচি হইলে---আর্টিকা ইউরেন্স 3x.এন্টিম ক্রুড 30

⚕️৬৮.গ্যাসটিক আলসার Acid carbolic 30, আর্জেন্টটিকাম নাইট্রিকাম 30,

ক্যালি বাইক্রম 30


(ডাক্তার বাবুর পরামর্শ অনুযায়ী সেবন করা

 উচিত ।)

🙏🙏🙏

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আপনি যখন ‘Accept All Cookies’ চাপেন… তখন আসলে কী হারাচ্ছেন জানেন? 

 আপনি যখন ‘Accept All Cookies’ চাপেন… তখন আসলে কী হারাচ্ছেন জানেন? আপনার সার্চ, আপনার লোকেশন, এমনকি আপনার অভ্যাস—সবকিছু জমা হচ্ছে! একটা ক্লিকেই আপনি নিজেকে expose করে দিচ্ছেন!


প্রতিদিন ব্রাউজার খুললেই যে "Accept Cookies" পপ-আপ আসে, আমরা তো না পড়েই ওটাতে ক্লিক করে দিই। কিন্তু এই একটা ক্লিকের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ৫০০ বিলিয়ন ডলারের এক বিশাল ইন্ডাস্ট্রি!


আমরাও ভাবি, ধুর! কে পড়বে এসব? ঝটপট 'Accept' দিয়ে দিই। কিন্তু এই সাধারণ একটা টেক্সট ফাইল কীভাবে আমাদের ডিজিটাল জীবনের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছে, সেটা জানলে আপনি অবাক হবেন!


🎯 ১৯৯৪ সালে নেটস্কেপের ইঞ্জিনিয়ার লু মন্টুলি যখন কুকি আবিষ্কার করেন, তার উদ্দেশ্য ছিল খুবই ইনোসেন্ট। তখন ওয়েবসাইটগুলোর কোনো 'মেমোরি' ছিল না। আপনি শপিং কার্টে কিছু রাখলেন, কিন্তু পরের পেজে গেলেই ওয়েবসাইট ভুলে যেত আপনি কে! এই মেমোরি ফিরিয়ে আনতেই জন্ম নিল কুকিজ। লু তখন ভাবতেও পারেননি যে তার এই ছোট্ট কোড একদিন ইন্টারনেটের সবচেয়ে বড় নজরদারি যন্ত্রে পরিণত হবে ⚠️


👉 কুকি দুই রকমের হয়। ফার্স্ট-পার্টি কুকি বেশ কাজের; এটা আপনার লগইন ডিটেইলস বা সেটিংস মনে রাখে। সমস্যাটা হচ্ছে থার্ড-পার্টি কুকি নিয়ে।


ফার্স্ট পার্টি কুকিজ না থাকলে আপনাকে ফেসবুক রিফ্রেশ করলেই বারবার লগইন করতে হতো, অথবা ইনবক্স একটু পরপর আপনার লগইন থাকা ভুলে যেতো। কি বিরক্তিকর ব্যাপার তাই না?


কিন্তু একটা সাইটে এডস থাকে, তারা আপনার ব্রাউজারে যে কুকিজ গুলো ইনজেক্ট করে দেয় সেগুলোকে থার্ড পার্টি কুকিজ বলা হয়। আর এগুলোর সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আপনাকে ট্র্যাক করা। সাইটের এডমিনের এই কুকিজ গুলোর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এরপরে আপনি যে সাইটেই যাবেন এই কুকিজ গুলোর মাধ্যমে এডস কোম্পানি আপনাকে ফলো করতে থাকে। আর বহুকাল ধরে এই জিনিস টা ইউজারদের মতামত না নিয়ে গোপনেই করে আসছিলো।


🌀 Thanks To ইউরোপিয়ান ইউনিয়ন। যাদের জন্য অ্যাপেল তাদের ফোনে USB টাইপ সি দিতে বাধ্য হয়েছিল। ঠিক সেভাবেই ইউরোপের GDPR আইনের কারণে এখন কোম্পানিগুলো অনুমতি নিতে বাধ্য। এর ফলেই প্রত্যেকটা সাইটে কুকিজ একসেপ্ট বা ক্যান্সেল করার পপআপ ম্যসেজ আসে।


⚠️ কিন্তু এখানেও তারা চালাকি করে। দেখবেন, 'Accept All' বাটনটা বড় আর সবুজ থাকে, কিন্তু 'Reject' করতে গেলে আপনাকে তিন-চারটা মেনুর ভেতরে ঢুকে কসরত করতে হয়। একে বলে ডার্ক প্যাটার্ন। আমরা বিরক্ত হয়ে ওই সবুজ বাটনেই চাপ দিই!


⭕ থার্ড পার্টি কুকিজ ব্যবহার করে ইন্টারনেটে যে এডস টার্গেটিং মডেল তৈরি করেছিল, DoubleClick কোম্পানিটি পরে গুগল কিনে ফেলে। আর রাতারাতি গুগলের যাতে দুনিয়ার সব মানুষের ইন্টারেস্টের ইনফো চলে যায়।


দিন বদল হয়, ইউরোপিয়ান ইউনিয়ন টাইট দেয়, ফায়ারফক্স আর ব্রেভ ব্রাউজার সরাসরি থার্ড পার্টি কুকিজ গুলো ব্লক করতে শুরু করে। এগুলো দেখে গুগল ও ভণ্ডামি করে ক্রোমে থার্ড পার্টি কুকিজ বন্ধের স্যান্ডবক্স চালু করে।


কিন্তু গুগলের আসলে কুকিজ দিয়ে ট্র্যাকিং আর দরকার ই নাই 😂 অলরেডি তাদের ইকোসিস্টেম ই যথেষ্ট যে কাউকে ট্র্যাক করতে। আপনি ইউটিউব ব্যবহার করছেন, ম্যাপ, জিমেইল, গুগল সার্চ — আপনার সবকিছুই গুগল অলরেডি জানে। কুকিজ ট্র্যাকিং দরকার ই নাই।


এদিকে ফেসবুক তাদের পিক্সেল ট্র্যাকিং দিয়ে ফেসবুকের বাইরে থেকে আপনার ইন্টারেস্ট ট্র্যাকিং করে। দারাজে গিয়ে জুতা সার্চ করলে ফেসবুলেও জুতার এডস পেছনে লেগে যায়!


‼️ তবে কুকিজ ট্র্যাকিং এখন পুরাতন জিনিস। সবাই ফিঙ্গারপ্রিন্ট ট্র্যাকিং আর দিকে চলে যাচ্ছে। আর কুকিজ এর মত আপনি এটাকে বন্ধ বা ব্লক করতে পারবেন না। যখন কোনো সাইটে প্রবেশ করেন ঐ সাইট আপনার ব্রাউজার ভার্সন, আপনার ডিসপ্লে সাইজ, আপনার নেটওয়ার্ক আইপি, আপনার সিস্টেম ফন্ট, ব্রাউজারে ইন্সটল থাকা এক্সটেনশন, আপনার সিস্টেমের টাইম জোন — ইত্যাদি মিলিয়ে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। আর আপনি যখন কোথাও লগইন করেন, তখন তো অটোমেটিক আপনাকে চিনে ফেলে। ফিঙ্গারপ্রিন্ট তৈরি কুকিজ থেকেও অনেক বেশি মারাত্মক। ফিঙ্গারপ্রিন্ট তৈরি মাধ্যমে আপনার সব ডিভাইস সহ আপনাকে একটা প্রোফাইলে ফিট করা সম্ভব।


যাইহোক, পোস্ট অনেক বড় হয়ে গেলো ‼️ মুদ্যা কথা হলো, ফ্রি ইন্টারনেটের বিনিময়ে আমরা আসলে নিজেদের ব্যক্তিগত তথ্য বিলিয়ে দিচ্ছি। লু মন্টুলি চেয়েছিলেন শুধু একটা শপিং কার্ট ঠিক করতে, কিন্তু দিনশেষে আমরা সবাই এখন এই বিশাল ডাটা-বাজারের একেকটা পণ্য। ​


❤️ এই পোস্ট থেকে নতুন কিছু শিখলে ফলো করতে ভুলবেন না!


#cookies #tracking #BanglaTech

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি. 😲 ফেইসবুক থেকে নেওয়া

 আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি. 😲 ফজর- ২ x ৩৬৫ দিন    = ৭৩০ রাকাআত যােহর- ৪ x ৩৬৫ দিন    = ১৪৬০ রাকাআত আসর- ৪x ৩৬৫ দিন     = ১৪৬০ রাকাআত মাগ...