এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ফজরের সালাতের দশটি ফজিলত,,,,,,,কোরআন ও হাদিসের আলো ফেইসবুক থেকে নেওয়া

 ফজরের সালাতের ১০টি ফজিলত....! 


এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবে না । “ইনশাআল্লাহ্”


০১. ‘ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী’ কেননা রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, 

 “মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর”

[বুখারী — ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪ এবং মুসলিম — ৬৬১]


০২. রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন, “যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়” । অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন ।

[সহিহ মুসলিম এবং তিরমিজি — ২১৮৪]


০৩. রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে”

[বুখারী এবং মুসলিম]


০৪. রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তায়ালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন” । 

[সহিহ মুসলিম — ১০৯৬]


০৫. রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন” । 

[আবু দাউদ — ৪৯৪ এবং তিরমীযি]


০৬. “যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, 

আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন” । অথাৎ – সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে ।

[বুখারী — ৫৭৩]


০৭. “যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবে না ।

[সহিহ মুসলিম — ৬৩৪]


০৮. “ফজরের সালাত আদায়কারী, রাসুলুল্লাহ্ (ﷺ) এর বরকতের দোয়া লাভ করবেন” ।

[সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমাদ]


০৯. “ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম” ।

[জামে তিরমিজি — ৪১৬]


১০ “ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্ল হয়ে যায়” ।

[সহিহ বুখারী এবং সহিহ মুসলিম]


আল্লাহ তায়ালা আমাদের উপরোক্ত সব নিয়ামতের 

ভাগীদার করুন ।

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...