সকালে বাবাকে মেসেজ দিয়ে জানালাম," বাবা আমার নতুন বই আসছে।"
বাবা কোনো জবাব দিলো না! আমার একটু খারাপ লাগছে! বাবা তো বই বের করার জন্য অনেকবার বলেছে। আজ মনে হলো একটুও খুশি হয়নি।
মোবাইল টোবাইল সব বন্ধ করে চলে গেলাম এক বন্ধুর বাসায়।
আমাকে দেখে বন্ধু বেশ খুশি হলো! নতুন বই বের হচ্ছে শুনে শুভেচ্ছা জানাল।
দুই বন্ধু মিলে আড্ডা মারছি। বন্ধুর বাসায় আজ কেউ নাই। সবাই কোথায় যেন ঘুরতে গেছে।
সারাদিন কেটে গেল মুভি দেখে। দুপুরে ফ্রিজ রাখা খাবার খেলাম। মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি।
ঘুম ভাঙলো বন্ধুর ডাকে, "উঠ তাড়াতাড়ি। "
"তোদের বাসায় যেতে হবে।"
মনে হয় বাবা ওকে কল দিয়েছে। বুঝতে পারছে মনে হয় আমার মনখারাপ হয়েছে।
বন্ধুর সাথে বাসায় আসলাম। বাসায় অনেক আত্মীয় স্বজন এসেছেন। বাবা মনে হয় সবাইকে খবর দিয়েছেন। এখন বুঝতে পারছি বাবা ঠিকই খুশি হয়েছেন।
বাসার ভিতরে ঢুকে দেখলাম ছোটো বোন দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম ঠোঁট বাঁকিয়ে চলে গেল!
আমার বন্ধু রাসেল এসেছে । আমাকে দেখে ঠোঁট টিপে হাসছে!
"কী রে তুই কখন আসলি?"
"আসছি অনেকক্ষণ। আয়। "
আমার রুমে গেলাম ওর সাথে। রুমে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে।
"আপনি কে?"
মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, "আমি সুমি।"
"আমার রুমে কী করেন?"
আমি এসেছিলাম বাসা ভাড়া নেয়ার জন্য। আপনাদের বাসায় আসার সাথে সাথে একজন মহিলা গেট খুলে বললেন, "এসো ভিতরে। "
আমি কিছুই বুঝার আগেই আমাকে আপনার ঘরে এনে বসাল। তারপর একজন করে আসছে আর দেখে যাচ্ছে। আমাকে কিছুই বলতে দিচ্ছে না।
শুধু মহিলা কঠিন করে বললেন, "চুপ করে ঘরে বসে থাক। আমি সব ব্যবস্থা করছি। গাধাটা মোবাইল বন্ধ করে রেখেছে! কোথায় গিয়ে বসে আছে কে জানে?"
বন্ধু বলল, "তুই আংকেল কে কী মেসেজ দিয়েছিস?"
"আমার নতুন বই আসছে এটা জানিয়েছি।"
"দেখি মোবাইলটা দে তো।"
আমি মেসেজটা বের করে দেখালাম।
"আমার নতুন বউ আসছে!"
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন