এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কেরালা নিয়ে মুন্নিসাহার ফেইসবুকে লেখা

 কেরালার munner নিয়ে গুগলে যতগুলো লেখা পড়েছি, প্রায় সবটাতেই একটা লাইন ছিলো----mystrious munner. চলতি পথে পড়েছি, আর মেলানোর চেষ্টা করেছি, মিস্ট্রি কই? 

অরুন্ধতির'র GOD OF SMALL THINGS, যে বয়সে পড়েছি, সে সময়তো আর এত তামিল মুভি, মালাাইলাম মুভি, হিন্দি মুভিতে কেরালা দেখা ছিলো না। কিন্ত্ত, তাঁর ছোট্ট ছোট্ট বাক্য, শব্দ যে মাথার মধ্যে একটা জলে ভেজা তাজা- সবুজ  সিনেমা গেঁথে দিয়েছে, সেই মিস্ট্রিটা একটু অনুভবের লোভ হলো যখন fly far ladies নামে একটি ট্যুর অপারেটর ওদের পেজ এ 'Kerala tour' এর ঘোষনা দিলো। সহকর্মী srabani jally আর আঁখি ভদ্র আগেই রেজিস্ট্রেশন করে ফেললো। আমি 'দোনো- মনো'! যাবো? সা আ আ --- ত  দিন? কাজ বাজ এর বাইরে,  আমার অরুন্ধতির কেরালা, * শশী থারুর এর কেরালা, সবুজের রহস্যের কেরালা দেখতে গিয়ে আবার বোরড হবো না তো? আঁখি - জলি আমার সহকর্মী। অনেক ছোটো ওরা। ওদের সঙ্গ আমার ভাল লাগে। সদা আনন্দময়ী। ওদের উচ্ছাস দেখে আবার লোভ হলো, মিস্ট্রির অংশতো সরল আনন্দও। 

Fly far ladies এর সিইও নুসরাতের সাথেও আমার কিভাবে যেন সখ্যতা হয়ে গেছে। মুখে কঠিন একটা ভাব রেখে অনবরত witt করা একটা মেয়ে। যতটুকু এ ছোট্ট মেয়েটাকে দেখেছি, মনে হয়েছে অনেক দূর যাবে।  তাই নাম দিয়েছি fly far opi! 

বন্ধু মাসুদা ভাট্টি আমার কেরালা ট্রিপ এ বুকিং দেয়ার কথা শুনে বারবার বলছিলো, শোন্...  তুই কিন্তু যাবি, ক্যানসেল করবি না। মেয়েদের গ্রুপ, দারুন দারুন সব গল্প পাবি, জীবনের ভান্ডারে কিছু জমবে। 

মাসুদার কথায় সিদ্ধান্ত পোক্ত হলো। বাকী টাকাটা দিয়ে দিলাম। 

ওহ! একটা কথা বলে রাখি--- ফেসবুকে কেরালায় আমাদের ছবি দেখে, প্রায় সবাই ধরে নিয়েছেন যে, আমাকে fly far ladies ,  স্পন্সর করে নিয়ে গেছে, ওদের সাফাই গাইতে হবে। ওদের dealing এ অনেক ঝামেলা,  কেউ কেউ cheated, কেউ প্রতিশ্রুত রিফান্ডের টাকা ফেরৎ পাননি, সব ট্রিপে খাওয়া-খারাপ হোটেল , খরচ কমানোর জন্য লম্বা রুট এবং সর্বোপরি কোনো অভিযোগ করলে, FLY FAR LADIES এর এ্যারোগেন্সি --- তা নিয়ে যাতে কেউ কিছু বললে বা লিখলে, কুমিরের ছানার মতো আমাকে দেখিয়ে দেয়া যায়, সে করনে আমাকে ধরে নিয়ে গেছে। যারা এমনটা ধরে নিতে পারেন, তাদের কে আমি করুণা করি।   তারা এতদিন নানা কিছুনিয়ে বিকৃত আনন্দ পেয়েছে, এখন থেকে আমাকে জড়িয়ে fly far ladies কে নিয়েও নতুন সাবজেক্ট বানাবে, সেটুকু দায় তো আছেই। 

সে দায় থেকে অধিকারবোধ - তার সাথে ভালবাসা মিশিয়ে কেরালায় গিয়ে প্রথম ধাক্কায় গ্রুপেই সব অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছি। কেরালা বসেই ইনবক্সে,  পরিচিত - অপরিচিত জনদের  যে সব অভিযোগ পাচ্ছিলাম, সবই নিজেরাই হাতে কলমে পেয়েছি,  fly far ladies এর কেরালা ট্যুর এ। আঁখি- জলির আফসোস  --- অপি জানে দিদি আসতেছে কেরালায়, এত মিস ম্যানেজমেন্ট না করলেও পারতো! ৭ দিনের মধ্যে প্রায় আড়াই দিনই প্লেনধরা - ফ্লাইটে থাকা রুট নেয়াটা অপি না করলেও পারতো! 

আমি শুধরে দেই, 'দেখো... আমিও কিন্তু এই ২০ জানের মতো একজন। পার্টিসিপেন্ট।  গেস্ট না। দয়া করেও আনেনি'! 

'প্রফেশনালিজম' টা এক্সপেরিয়েন্স থেকে আসে, আর এক্সপেরিয়েন্সের শিক্ষক হলো "সময়"।  অবশ্যই শিক্ষার্থীকে "খাস - নিয়তে" সময়ের কাছ থেকে শিক্ষাটা নিতে হবে। এই ক্লাসে কিন্তু নিয়তের সঙ্গে লোভ ও ক্লাস করে...!  গুরু হলো,   'মহা সময়'-। মহাসময়,   'খাস নিয়তের মানুষকে'   দেয় অভিজ্ঞতা খ্যাতি- এবং স্বচ্ছলতা। আর 'লোভী' পাবে- কড়কড়ে টাকা। দ্রুত...  খুবই দ্রুত। 

এই অদ্ভুত ক্লাসের একজন 'চির শিক্ষার্থী' আমি আমার  বন্ধু বা পরিবার ( F&F)  দের 'নিয়তে'র দলে নিতে চাই। স্বার্থ অবশ্যই আছে...  সাফ ফুটবলে সোনাজয়ী মেয়েদের V সাইন দেখানোর দৃশ্যটি চারিদিকে, সব সেক্টরে - সব কিছুতে একদিন তাকালে দেখতে পাবো, সে স্বার্থ! 

যাই হোক, বলছিলাম কেরালার মিস্ট্রি'র কথা!  মিস্ট্রি বোধহয়, লিখে বোঝানো যায় না! মিস্ট্রি হলো একটা বলয়। আকাশ - বাতাস - পাহাড়ের মেঘ ভেজা সবুজ এবং দম্ভহীন মানুষের হাসি, সাহায্য করার প্রবনতা। 

আমার কাছে কেরালা মিস্ট্রিটা কোনো কিছুর সাথে তুলনীয় নয়। 

কাজের সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সিচ্যুয়েশনে যাবার সামান্য অভিজ্ঞতা নেয়া এই আমিই, সহকর্মী আঁখিকে বললাম--" আঁখি  রে, কেরালা একটু under rated! কেমন একটা আপন আপন ফিল দেয় অদ্ভুত সুন্দর প্রকৃতি। এ সৌন্দর্যের কোনো দম্ভ নেই, আর্টিফিসিয়্যালি কিছু দেখানোর প্রবনতা নেই, হা পিত্যেশ নেই- খাই খাই নেই... শত তুচ্ছের আড়ালে সহজাত, সরল সৌন্দর্যের মহাকাশ টা যেন চাদর হয়ে জড়িয়ে আছে। কেরালার ট্যাগ লাইন -- GOD'S OWN VILLAGE,  সেই চাদরের কোনায় লেখা। এই চাদরের 'ওম্' বোঝার জন্য আগে তৈরী হতে হয়, তারপর 'ওম' নিতে হয়। ঈশ্বরের নিজের গ্রাম বলে কথা!

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...