এবার সমুদ্র বন্দর চিটাগাং পোর্ট দিয়ে প্রথম বারের মতো মালায়েশিয়া তে বেগুন ও কাঁচামরিচ এক্সপোর্ট হল...
এতদিন এই সবজি বা মরিচ গুলা রপ্তানি হত কার্গো বিমানে করে... যা ছিল অনেক কস্টলি। সমুদ্র বন্দর চিটাগাং দিয়ে রপ্তানির ফলে এই কস্টিং কমে আসবে ১০ ভাগের এক ভাগে...
যদি অপেনলি বলি আগে যেখানে বাই এয়ারে করে পাঠাতে কেজি প্রতি খরচ পড়ত ১০০ টাকার বেশি, সেখানে সমুদ্র বন্দর দিয়ে পাঠাতে খরচ পড়বে ১০ টাকার মধ্যে...
অর্থ্যাৎ কস্টিং কমবে অনেক বেশী... আর কস্টিং কমে যাওয়াতে মালায়েশিয়াতে বাংলাদেশী সবজির ডিমান্ড ও বেড়ে যাবে অনেক বেশী।
আমি আমার অনেক লেখাই বলেছি সবজি এক্সপোর্ট এর জন্য মালায়েশিয়া আমাদের বেস্ট চুজিং একটা কান্ট্রি, এখানে অধিকাংশ বাংলা ভাষাভাষীর মানুষের বসবাস... এছাড়া আছে বেশি এশিয়ান।
আর এশিয়ানরা আমাদের সবজি পছন্দ ও করে ভালো।
এছাড়া বাই এয়ারে বিভিন্ন সবজি মিলায়ে যেখানে এক-দুই টন রপ্তানি করা যেত, সেখানে বাই সি তে ২৫ টন পর্যন্ত বিভিন্ন ধরনের সবজি দিতে পারছি।
এ পর্যন্ত মালায়েশিয়া তে সমুদ্র বন্দর দিয়ে তরমুজ থেকে শুরু করে.. আলু, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি,কাঁচ কলা , টমেটো সহ নতুন দুই এক ধরনের সবজি রপ্তানি হয়েছে... হচ্ছে ।
আর বাই এয়ারের কথা কি বলব... এয়ারে করে প্রায় সব ধরনের সবজিই রপ্তানি হয়, তবে ঐ যে বললাম কস্টিং বেশি।
আর কস্টিং বেশি হলে চাহিদা ও কম থাকে।
এখানে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি তারা মধ্যপ্রাচ্যের দেশে সবচেয়ে বেশী পরিমাণে সবজি রপ্তানি করে থাকে কারন মুন্দ্রা পোর্ট থেকে তাদের দুবাইতে জাহাজ পৌঁছাতে চার-পাঁচ দিন সময় লাগে... ঠিক যেমন আমাদের ক্ষেত্রে মালায়েশিয়ার পোর্ট কেলাং
অথচ মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে বেশীরভাগ বাংলাদেশীরা করছে সবজি, ফল মূলের ব্যবসা... শুধু মাত্র সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করতে পারায় বাংলাদেশী ব্যবসায়ী হয়েও দেশ থেকে সবজি নিতে পারেন না।
এমন ভাবে মালায়েশিয়া ও আমাদের জন্য সুযোগ.. সেখানে আমরা কম সময়ে জাহাজ পৌঁছাতে পারি। তাই মালায়েশিয়া নিয়ে ভাবতে পারেন যে কেউ।
আমি আবার ও বলি মালায়েশিয়া এমন একটা দেশ যেখানে আমাদের জন্য সুযোগ অনেক বেশী।
দেশের_রপ্তানী বাড়বে আগামী
imranhossen
Exporter & International Market Researcher
imranexporter
Eggplants
কৃষিই_সমৃদ্ধি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন