এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

জিভে জল আনা মটন কষা বানানোর প

 ☘️🍁জিভে জল আনা মটন কষা বানানোর পদ্ধতি 🍁☘️


☘️উপকরণ☘️


মটন - ১ কেজি ( কাটা )

পিঁয়াজ - ৩ টি ( বড় সাইজে কুচানো)

আদা - ১ টেবিল চামচ (বাটা)

রসুন - ১ টেবিল চামচ (বাটা)

টমেটো - ২ টি (টুকরো করে কাটা)

কাঁচা লঙ্কা - ৪ টি (বাটা)

টক দই - ১০০ গ্রাম

হলুদ গুঁড়ো - ১ চা চামচ 

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ 

লাল লঙ্কা গুঁড়ো - ২ চা চামচ 

ধনে গুঁড়ো - ১ চা চামচ 

জিরে গুঁড়ো - ১ চা চামচ 

গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ 

সর্ষে তেল - ১/২ কাপ

নুন - স্বাদ মতো 

চিনি - ১/২ চা চামচ 

ধনে পাতা - ( সাজানোর জন্য/ঐচ্ছিক)


☘️প্রস্তুত প্রণালী☘️ 


১ . প্রথমে মটন ভালো করে ধুয়ে নিন । 


☘️ মটন ম্যারিনেট : - একটি পাত্রে ধুয়ে রাখা মটন , টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ,হলুদ গুঁড়ো ,লাল লঙ্কা গুঁড়ো ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ,ধনে গুঁড়ো ও ২ চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে ২ ঘন্টা বা সারারাত রেখে দিন ।


 ☘️ মটন রান্না : - 


২ . এবার কড়াইতে তেল গরম করুন । তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন সোনালী করে ।


৩ . এবার ম্যারিনেট করা মটন ও চিনি দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন ,মটন সোনালী হলে টমেটো কাটা যোগ করুন । এরপর ২ মিনিট নাড়াচারা করুন ।


৪ .  এরপর প্রয়োজন মতো গরম জল যোগ করুন এবং নুন দিন । ঢাকা দিয়ে মটন রান্না করুন মাঝারি আঁচে যতক্ষণ না পর্যন্ত মটন সেদ্ধ হয়।


৫ . মটন নরম হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে ৫ থেকে ১০ মিনিট রান্না করুন ।


৬ . এবার গ্যাস বন্ধ করে ধনে পাতা ছড়িয়ে মিশিয়ে দিন ।


৭ . গরম গরম পরিবেশন করুন রুটি ,ভাত,পরোটার সাথে ।


ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন 🥰 ।


#rajasreenandiskitchen #viralpost #trandingnow #mutton

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...