এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম - অভিনন্দন -                  শুভ জন্মদিন            শিল্পী ফরিদা পারভীন

 তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম -


অভিনন্দন -


                 শুভ জন্মদিন

           শিল্পী ফরিদা পারভীন

---------------------------------------------------

শিরোনামে উল্লিখিত হৃদয়ে ঝড় তোলা ওই এক গানেই বাজিমাত।ব্যস, রাতারাতি বিখ্যাত বনে যান শিল্পী ফরিদা পারভীন।  


জন্ম বনলতা সেনখ্যাত নাটোরের সিংড়া থানার শাওঁল গ্রামে ৩১ ডিসেম্বর ১৯৫৪ সালে।


শাওঁল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সুন্দর একটি গ্রাম 'কলম' এর অংশ।কলম গ্রামের মতো এত সুন্দর গ্রাম নাকি আজো তামাম উত্তরবঙ্গে নেই।


এই প্রসঙ্গে ঐ অঞ্চলের একটি ছন্দ-প্রবাদের উদ্ধৃতি দেয়া যেতে পারে - 'বিল দেখতে চলন, গ্রাম দেখতে কলম'। সেই সুন্দর গ্রামাঞ্চলেই তাঁর জন্ম। 


ফরিদা পারভীন বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। তিনি মূলত পল্লীগীতি গেয়ে থাকেন বিশেষ করে লালন সঙ্গীতের জন্য বেশি জনপ্রিয়। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়।


১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন। নজরুলসঙ্গীত দিয়ে শুরু করলেও তিনি পরবর্তীতে দেশাত্মবোধক গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ১৯৭৩ সালের দিকে।


প্রখ্যাত গীতিকার, অধ্যাপক ও কন্ঠশিল্পী আবু জাফর তাঁর প্রথম স্বামী। একপর্যায়ে ছিঁড়ে যায় সম্পর্কের সে সূতো। পরবর্তীতে বিশিষ্ট বাঁশিশিল্পী গাজী আবদুল হাকিমের সাথে তাঁর বিয়ে হয়। 


দীর্ঘদিনের নিরলস সাধনা ও পথ পরিক্রমায় বাংলাদেশের পল্লীগীতি ও লালনগীতিকে যে তিনি দেশে বিদেশে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন তাতে কোনো সন্দেহ নেই।


ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।


-- মেসবা খান

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...