এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/১০ শনিবার

 রাত ৮:৩০ মিনিটের সংবাদ - তারিখ: ১০ নভেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:… 


বিএনপি’র এমপিরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না , বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচার ও রাজনীতি থেকে বিদায়ই আজ জনগণের দাবি — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 

মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে — আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় বললেন আইনমন্ত্রী।

 

আন্তর্জাতিক অর্থ তহবিল বলেছে, বাংলাদেশের অর্জন অসামান্য — জানালেন অর্থমন্ত্রী।

 

ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১০।


এবং কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে মরক্কো ও পর্তুগাল এবং ফ্রান্স ও ইংল্যান্ড।

শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/১০ শনিবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ১০  নভেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:


* বাংলাদেশে বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন হয়েছে - সরকার নারী জাগরনের মধ্য দিয়ে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হবে - পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদানকালে আশাবাদ প্রধানমন্ত্রীর।       

 

* যে দলেরই হোক, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার তাগিদ রাষ্ট্রপতির।


* বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই উড়ে যাবে, দলটির সমাবেশ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই - বললেন ওবায়দুল কাদের।

 

* নয়াপল্টনে পার্টি অফিসে বোমা রেখে, সামনে সমাবেশের ঘোষণা বিএনপির সন্ত্রাসী পরিকল্পনারই প্রমাণ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


* বহুল প্রতিক্ষীত দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত।  


* রাশিয়াকে ইরানের ড্রোন সরবরাহ এবং বিক্ষোভকারীদের ওপর দমনাভিযানের কারণে তেহরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।


* এবং কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/০৯ শুক্রবার

 আজকের শিরোনাম:


* বাংলাদেশে বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন হয়েছে, সরকার নারী জাগরনের মধ্য দিয়ে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হবে, পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদানকালে আশাবাদ প্রধানমন্ত্রীর।

 

* যে দলেরই হোক, দুনীর্তিবাজদের শাস্তি নিশ্চিত করার তাগিদ রাষ্ট্রপতির।

 

* বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই উড়ে যাবে, দলটির সমাবেশ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, বললেন ওবায়দুল কাদের।

 

* নয়াপল্টনে পার্টি অফিসে বোমা রেখে, সামনে সমাবেশের ঘোষণা বিএনপির সন্ত্রাসী পরিকল্পনারই প্রমাণ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 

* বহুল প্রতিক্ষীত দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত।


* বৈশ্বিক জ্বা্লানি তেলের বাজার নিয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস সৌদি আরব ও চীনের।

 

* এবং বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ রাত নয়টায় ব্রাজিল—ক্রোয়েশিয়ার এবং একটায় আর্জেন্টিনা—নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেন.....ফেইসবুক থেকে নেওয়া

 অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেন.....

"আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম । খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন৷ দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল । অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই ।


উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন । চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না।


আমার উনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল । তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম । উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন,'হ্যালো', কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো ।"


"আমি নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম ।

জিজ্ঞাসা করলাম :' আপনি সিনেমা দেখেন ?'

উনি বললেন, 'কখনো-সখনো ।

শেষ যে সিনেমাটা দেখেছি...

হ্যাঁ...তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে ।'

বললাম: ' আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি ।'

উনি উৎসাহিত হয়ে বললেন ' দারুণ ব্যাপার!

তা আপনি কী করেন ?'

বললাম, ' আমি একজন অভিনেতা ।'

প্রত্যুত্তরে বললেন 'দারুণ! '

ব্যস! ওই পর্যন্তই...


প্লেন, ল্যান্ড করার পরে আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম:

'আমার নাম অমিতাভ বচ্চন'


উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন:'আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগল !

আমার নাম জে.আর.ডি. টাটা(Jehangir Ratanji Dadabhoy Tata, chairman of TATA Group)'


চমকে উঠলাম আমি !


ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম:

"যত বড়োই হই না কেন, আমার থেকেও বড়ো কেউ না কেউ আছে, কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে !"


শিক্ষনীয়: গাছ যতই বড়ো হয়, ততই মাটির দিকে ঝুঁকে যায়।


সংগৃহীত:

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/০৯ শুক্রবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ০৯ই নভেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম: 


* অগ্নিসন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহবান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।


* আগামী বছর বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে -  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূতের আশাবাদ।


* আজ বেগম রোকেয়া দিবস - সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ জন বিশিষ্ট নারী।


* আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করা  হবে - হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। 

 

* নয়াপল্টনের ঘটনার জন্য বিএনপিই দায়ী - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


* রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ে মার্কিন বাস্কেট বল তারকার মুক্তি।


* এবং বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ - রাত নয়টায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার এবং একটায় আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/০৮ বৃহস্পতিবার

 রাত ৮:৩০ মিনিটের সংবাদ       তারিখ: ৮/১২/২২


শিরোনাম:


* অগ্নিসন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ।


* আগামী বছর বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে ---  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূতের আশাবাদ ।


* ঢাকায় ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন।


* আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করা  হবে --- হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ।


* গতকালের নয়াপল্টনের ঘটনার জন্য বিএনপিই দায়ী --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ।


* আগামীকাল বেগম রোকেয়া দিবস --- সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী ।


* আক্রমন চালানোর পর থেকে ৯৩ হাজারের বেশি রুশ সেনা হত্যা করা হয়েছে, দাবি ইউক্রেনের।


* এবং আগামীকাল শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব --- রাত নয়টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া এবং একটায় আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম,,,, রেজাউর রহমান ফেইসবুক থেকে নেওয়া

 ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?

আমি বললাম হ্যা।

সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিস্কার করে দিলে আমি তার হাতে ২০ডলার গুজে দিলাম।

ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?

আমি বললাম হ্যা। কেন?

সে বলল, আমি কি এই ২০ ডলারের পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?


আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।

আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন তুমি তো একজন মেধাবী ছাত্র?

উত্তরে সে বলল,

আমার দু বছর বয়সেই আমার আব্বু মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।

কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।


আমি বললাম চল আগে আমরা একসাথে ডিনার করি।

সে বলল একটি শর্তে কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিস্কার করে দেব।


আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।


বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।

এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।

সে তার তার মেধা ও অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।


তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই।

এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাদতে পর্যন্ত ভুলে যায়।


তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন ছিলেন।


তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিস্কার করছে!

চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি এগুলো কি করছো?

সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম এবং আপনি আমার জন্য কী করেছেন।


এই সেই ফরিদ আব্দুল আলী। যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ প্রফেসর ছিলেন।


উল্লেখ্য, উপরোক্ত ঘটনাটি নিয়ে পুরোপুরি কোন কোন ওয়েব পোর্টালে প্রশ্ন তোলা হলেও আমরা এখান থেকে কৃতজ্ঞতার শিক্ষাটি গ্রহণ করতে পারি, যেটি ধীরে ধীরে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে।


[Collected]

কপি
পেস্ট 

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/০৮ বৃহস্পতিবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ০৮ই নভেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম: 


* উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে কক্সবাজারে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান - প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ের ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। 


* সরকার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্রকে নিরাপদ রাখতে কাজ করছে, আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী। 


* বিএনপি নয়াপল্টনে অনুষ্ঠান করতে চাইছে কারণ তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায় - বলেছেন ওবায়দুল কাদের। 


* বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


* আজ ঢাকায় শুরু হচ্ছে  মাসব্যাপী দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী - উদ্বোধন করবেন শেখ হাসিনা।


* জাতিসংঘ রেজুলেশনে গৃহীত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’।


* প্রথম মহিলা হিসেবে পেরুর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দিনা বোলুর্তে।


* এবং মিরপুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সফরকারী ভারতকে পাঁচ রানে পরাজিত করে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।

মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহ:),,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহ:)

(সুফি, কামেল, কবি, সাহিত্যিক, ভাষাবিদ, রাজনীতিবিদ, প্রতিবাদী নেতা, সমাজ সেবক, সমাজ সংস্কারক।

তাঁকে নিয়ে লেখার বিন্দুমাত্র জ্ঞান, যোগ্যতা, সাহস কোনোটাই আমার নেই।  মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) ইংরেজি ১৮৯৭ সাল, বাংলা ১৩০৩ সালের ফাল্গুন মাসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইয়ের মাইজবাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।

পিতা মৌলভী ক্বারী মোঃ রিয়াজ উদ্দিন,পীরে কামেল ও মোকাম্মেল হিসেবে বিখ্যাত ছিলেন, তিনি ছিলেন ভারতের বিখ্যাত আলেম রশীদ আহমদ গঙ্গুহী(র.)'র খলিফা। তাঁর কেরামতি আজও গফরগাঁওয়ে মানুষের কাছে রুপকথার মত কাহিনী হয়ে আছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হল-তাঁর ঘোড়া সুদখোর ও বেনামাজির দানা খাইত না।

অন্যদিকে মাতা মোছাঃ উম্মে কুলসুম ছিলেন ধার্মিক ও আধ্যাত্মিক জ্ঞানসম্পন্না আল্লাহ্‌ওয়ালী। 

 

মৌলভী মোঃ রিয়াজ উদ্দিন সাহেব ইংরেজ জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছেন। নিজেকে জড়িয়ে ছিলেন ৩/৪ টি মামলায়। পাঁচভাগী সাহেবের জন্মের কয়েক বৎসর পর মৌলবি রিয়াজ উদ্দিন সাহেব মাইজবাড়ির সমস্ত সম্পত্তি নিজেগড়া মাদ্রাসা, মসজিদে ওয়াকফ দিয়ে পাঁঁচবাগে চলে আসেন। উল্লেখ্য যে গ্রামটিতে পাঁচটি জমিদারের অংশ বা হিস্যা বিদ্যমান ছিল।সে কারণেই গ্রামটির নাম হয়েছিল পাঁচবাগ।(পাঁচভাগ নয়)।


মাওলানা শামছুল হুদা(র.) শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত জ্ঞানী ও মেধাবী। তাঁর নামের অর্থ হেদায়তের সূর্য।সূর্যের মত তিনিও আলোকিত করেছিলেন ভারত উপমাহাদেশের সমস্ত মানুষকে।তাঁর জ্ঞানের আলোতে অগণিত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে সঠিক পথের দিশা পেয়েছিলেন। তাঁর নিকট হতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকল মানুষ সম্ভাবে উপকৃত হতেন।


মাত্র ১২ বছর বয়সে ফাজেল পরিক্ষায় মাদ্রাসা বোর্ডে সমস্ত ভারত উপমহাদেশে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। তবে ইংরেজ মহিলার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করতে হবে জানতে পেরে অনুষ্ঠান বর্জন করেছিলেন এবং স্বর্ণপদক গ্রহণ করেন নাই।


এরপর ভারতের রামপুর স্টেট মাদ্রাসায় ভর্তি হতে গেলে শিক্ষকরা তার সম্পর্কে জেনে বলেন তোমার এখানে ভর্তি হয়ে কোনো লাভ হবে না, তুমি শিক্ষকদের চেয়ে বেশি জ্ঞান রাখো।


তারপর বিখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ  ও দার্শনিক হযরত মাওলানা আব্দুল আজীজ সাহানাপুরী সাহেবের সান্নিধ্যে ৩০ বৎসরের পাঠ্য মাত্র ৩০ দিনে সম্পন্ন করেন। দার্শনিকও হয়েছিলেন আশ্চর্যান্বিত। জানা যায় দার্শনিক সপ্তাহে মাত্র এক দিন মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও যোগ্য ছাত্রদের একত্রে একটি ক্লাস নিতেন। বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি এবং নাম করা শিক্ষকগণ দর্শন শাস্ত্রে জ্ঞান লাভের আশায় এখানে যেত।


বালক শামছুল হুদা(র.)কে দেখে দার্শনিক বলেছিলেন তুমি অনেক ছোট লেখাপড়া শেষ করে পরে আমার কাছে এসো। শামছুল হুদা(র.)সুযোগ প্রার্থনা করলেন। দার্শনিক বিরক্ত হয়ে দর্শন শাস্ত্রের একটি বই হাতে দিয়ে বললেন এটা পড়শেষ করে আরো কিছুকাল পরে এসো।

মাওলানা সাহেব বইটি হাতে নিয়ে বাসায় চলে আসলেন। আশ্চর্যজনক ব্যাপার মাওলানা সাহেব হাতে বই নিয়ে পরদিন দার্শনিকের সামনে হাজির। দার্শনিক তাঁকে দেখে বিরক্ত সহকারে বললেন- আমি আগেই বলেছিলাম তুমি ছেলে মানুষ এগুলো বুঝার বয়স তোমার হয়নি। শামসুল হুদা (র.) বললেন হুজুর আমি পড়ে শেষ করে জেনে বুঝেই এসেছি।

দার্শনিক রাগান্বিত হয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন, মাওলানা সাহেব অত্যন্ত চমৎকার ভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে দার্শনিক কে অবাক করে দেন। দার্শনিক আবার তাঁর হাতে আরেকটি বই দিয়ে পড়ে শেষ করে আসতে বললেন।

মাওলানা সাহেব পরের দিনি আবার এসে হাজির। দার্শনিক সাহেব প্রশ্ন করার আর সাহস পাননি, মাওলানা সাহেবের জ্ঞানের গভীরতায় শ্রদ্ধায় উনার মাথা নত হয়ে আসে। দার্শনিক আবার আরেকটি বই দেন এভাবে ২৯ তম দিনে একটি বই দিয়ে বললেন এই বইটা খুব ভালো ভাবে পড়বে ইহা আধুনিক বিজ্ঞানের আপেক্ষিক গুরুত্ব, বইটা খুব কঠিন।তাই মনযোগ দিয়ে ভালোভাবে পড়ে আসবে।

মাওলানা সাহেব এই বইটি নিয়েও পর দিন হাজির। দার্শনিক হতভম্ব এতো কঠিন একটি বই কিভাবে একদিনে পড়ে শেষ করা সম্ভব!

দার্শনিক কয়েকটি কয়েকটি কঠিন প্রশ্ন করে যথাযথা উত্তর পেয়ে বলেন-''যু ইলম খোদা কিছিকো তিরিশ বরছ মে দিতা; আওর কিছিকো তিরিশ দিন মে দিয়া"।

কিছুদিন পর দার্শনিক শামছুল হুদা(র.)কে ডেকে বলেন, 'তুমি দেশে চলিয়া যাও, এখানকার বিদ্যা তোমার শেষ হইয়া গিয়াছে।দেশে গিয়া মানুষের সেবা কর।'


অতঃপর একরাত্রে স্বপ্নে রামপুর স্টেটের শ্রেষ্ঠ আধ্যাত্মিক আলেম ও বুজুর্গানে দ্বীন হযরত মাওলানা শাহ্‌ মোহাম্মদ এমদাদ উল্লাহ(গুজরাটি)সাহেবের সাথে সাক্ষাতের নির্দেশ প্রাপ্ত হইলেন।

আধ্যাত্মিক বিষয়ে গভীর আলোচনার পর মাওলানা সাহেব পাকিস্তানের লাহোরে ইংরেজি ভাষা শিক্ষার জন্য 'মুন্সী ফাযিল ডিগ্রী'(ইংরেজি শিক্ষা বিষয়ক তখনকার ডিগ্রীর নাম)অর্জন করতে অরিয়েন্টাল কলেজে যান।

সেখানেও একি ঘটনা ঘটে। কিছুদিন পর বাবার পত্র পেয়ে দেশে ফিরে আসলে কিছুদিনের মধ্যেই পিতার ইচ্ছায় তাঁকে নান্দাইলের পাঁচরুখী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সাঈদা নাম্নী নামে সুদর্শনা ও সর্বগুণে গুণাণ্বিতা এক কন্যার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হয়। যদিও পরিবার সংসারে তার ধ্যান ছিলনা।তখন ছিল ইংরেজ আমল, জমিদাররা ছিল ইংরেজদের খুব বিশ্বস্ত, খাস লোক। জমিদাররা জমির ফসল,খাজনা আদায় করে ইংরেজদের হাতে উঠিয়ে দিত। জমিদাররা প্রায় সবাই ছিল হিন্দু। তারা মুসলমানদের উপর নানা প্রকার নির্যাতন করত।গরু জবাই করতে দিত না, জুতা পায়ে কিংবা ছাতা মাথায় তাদের বাড়ির সামনে দিয়ে যেতে দিত না। মুসলমানরা মুখে দাড়ি রাখলেও ট্যাক্স দিতে হত। মুসলমানদের সব কিছুকেই করা হত অপমান অপদস্থ। মসজিদের সামনে ঢোল- ঢাগ পিঠিয়ে গানবাজনায় মেতে উঠত। মাওলানা সাহেব জমিদারদের বিরুদ্ধে মনে মনে জ্বলে উঠতে লাগলেন।

গরু জবাই করার অপরাধে বাঘেরগাঁওয়ের সাহেব আলী মুন্সী  ও ছিপান গ্রামের জনৈক এক ব্যক্তিকে জমিদাররা যথাক্রমে ৫০০ টাকা ও ৫০ টি বেত, ৭০০ টাকা ও ২০ টি বেত ধার্য করে।

এদের একজনকে ৭০০ টাকা দিতে গিয়ে নিজের বাড়ি ভিটা টুকু বিক্রি করতে হয়েছিল।ব্রিটিশ আমলে ৭০০ টাকা মানে অনেক কিছু!

মাওলানা সাহেব এগুলো সহ্য করতে পারলেন না, প্রতিবাদ ও আন্দোলনে জড়িয়ে পড়লেন এর ফলেই ৫৫০ টিরও বেশি মামলার আসামী হতে হয়েছিল তাঁকে। জমিদাররা মাওলানা সাহেবকে হত্যারও চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।

মাওলানা সাহেবের বিরুদ্ধে প্রায় ৭৫০ জন ছোট বড় জমিদার মিলে গঠন করে ল্যান্ড লর্ড এসোসিয়েশন এবং মাওলানা সাহেব জমিদার হওয়ার প্রলোভন দেখানো হয়।মাওলানা সাহেব বলেন আমি জমিদারি পাওয়ার উদ্দেশ্যে নয় বরং তা উচ্ছেদের উদ্দেশ্যেই আমার লড়াই।

অতপর জমিদাররা মিলে যে মামলা করেছিল তা বিশ্বের সবচেয়ে বড় ধারা বর্ণনার মামলা, সেই সময়ে মামলাটি তৈরি করতে ১২০০ টাকার কাটির্স কাগজই লেগেছিল।

১৯৩৭ সালে মুসলিম লীগের জাঁদরেল নেতা মৌ. তমিজ উদ্দীনকে বিপুল ভোটে পরাজিত করে পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম আইনসভার সদস্য নির্বাচিত হন।


১৯৩৭ সালে দিল্লির সংসদ সদস্য (এম.এল.এ.) নির্বাচিত হন।তৎকালীনন চলমান রাজনীতির সাথে নিজের মত ও পথের পার্থক্য দেখে ১৯৩৮ সনে 'ইমারত পার্টি' গঠন করেন। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আর সা.সম্পাদক ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক মৌলভী আব্দুল ওহাব।


সে সময় মুসলমানরা মাছ বিক্রি,চুল কাটা একাজ গুলো করতো না। গরিব মানুষের না খেয়ে থাকার চেয়ে চুল কাটা, জুতা পালিশের কাজ কারও উত্তম। মাওলানা সাহেব নিজে বাজারে কাঁচি চিরণী নিয়ে নিজে চুল কাটতেন, মাছের ডালা নিয়ে বসে যেতেন, মাঝি ও মুচির কাজও নিজ হাতে করে মানুষকে উৎসাহিত করেন।এরপর থেকে মানুষ একাজ গুলোকে আর ঘৃণার চোখে নেয়নি।মাওলানা সাহেব ধর্মের কুসংস্কার থেকে বেড়িয়ে আসতে হাতে কলমে শিক্ষা দিয়েছেন।মাওলানা সাহেব ছিলেন ছিলেন খুব সাদাসিধে লুঙ্গি পাঞ্জাবি পরেই তিনি দিল্লির সংসদে যেতেন।একবার আলোচনা হয় এমন জায়গায় কেউ লুঙ্গি পরে আসে? মাওলানা সাহেব বলেন, 'যাদের ভোটে আমি সংসদ সদস্য হয়েছি সে মানুষ গুলোর গায়ে ছেড়া লুঙ্গি গেঞ্জি ছাড়া কিছুই দেখতে পাইনা'

তিনি ছিলেন জমিদারি প্রথা উচ্ছেদের মহানায়ক, কলকাতার সাথে আরও অনেক গুলো এলাকা নিয়ে তিনি স্বাধীন বাংলা গড়ার স্বপ্ন দেখতেন এবং আন্দোলন করেছেন।কিন্তু ইতিহাসে আজও উনার নাম উঠে নাই,নাম উঠেছে যারা পাকিস্তান সৃষ্টির লক্ষে ব্যস্ত ও মরিয়া হয়ে উঠেছিল।

মাওলানা সাহেবের বাড়িতে ছাপাখানা ছিল।বাংলা, উর্দু, আরবী ও ইংরেজি পত্রিকা এবং প্রতিবাদী বিজ্ঞাপন এখান থেকেই ছাপাতেন। উনার পার্টির হেড অফিস পাঁচবাগেই ছিল।


১৯৪৬ সালে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে বাংলার প্রায় সকল শ্রেণির মানুষ যুক্ত হয়েছে ঠিক তখন তিনি নিজস্ব একটা পার্টি গঠন করেন যার উদ্দেশ্য ছিল এপারওপার বাংলাসহ যুক্ত ও মুক্ত বাংলার জন্য আন্দোলন ও প্রতিবাদী ভাষায় পাকিস্তান প্রতিষ্ঠার কুফল তোলে ধরা।

তাঁর সৃষ্ট স্লোগান ছিল- 'পাকিস্তান হায় ফাকিস্তান/পাকিস্তান হল জালেমের স্থান'

কে বলে মি.জিন্নাহ মোদের দুলাল/সেতো ইংরেজদের দালাল'।

'মিছে কেন পাকিস্তান জিন্দাবাদ /ইংরেজ তাড়াই,পাঞ্জাবী আনতে আনতে যাই'। আরও কিছু সংগঠন ছিল যারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল।পশ্চিম ও পূর্ব বঙ্গের কেন্দ্রীয় মুসলিমলীগের বড় বড় নেতারা গফরগাঁও এসেছিল পাঁচভাগীর আন্দোলনকে স্থবির করে দিতে।

পাকিস্তানের লিয়াকত আলী খান, মৌলবি সাব্বির,খাজা নাজিমুদ্দিন আরও অনেকে এদেশের নেতাদের মধ্যে সোহরাওয়ার্দী, ওসমানী  এবং তাদের সাথে আরও শত শত সাঙ্গ-ফাঙ্গ।

নিরাপত্তার কথা ভেবে মি.জিন্নাহ আসার সাহস পাননি।

নেতারা ট্রেনে গফরগাঁও এসে ট্রেন থেকে নামার পূর্বেই মাওলানা সাহেবকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করলে নিচে থেকে হাজার হাজার পাথর বন্ধুকের গুলীর ন্যায় ট্রেনে নিক্ষিপ্ত হয়, নেতারা বগির ভেতর গা ঢাকা দেয়।


পাকিস্তান পন্থি মুসলীমলীগের নেতাকে হারিয়ে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। যারা পাকিস্তান  নরপশুদের পক্ষ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠান করলেন পরিশেষে আমরা কী পেলাম? ৩০ লাখ মানুষের জীবন, ২ লাখ মা-বোনের ইজ্জত আর কত সহস্র ত্যাগ।


মাওলানা সাহেব চেয়েছিলেন রক্তপাত বিহীন, যুদ্ধ বিহীন বিশাল এক বাংলা বিশ্বের দরবারে আমরা পেতাম বিশাল এক মানচিত্র।


'ইংরেজ তাড়াই পাঞ্জাবী আনতে যাই' এই বাণীটুকুর মাধ্যমেই আমরা ২৪ বছরের পাকিস্তানি শোষণ, ভাষা এবং স্বাধীনতা আন্দোলনে লাখো মানুষের জীবন ত্যাগ, দু'লাখ মা বোনের সম্ভ্রম হারনোর করুণ কাহিনী লুকানো।

পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তান সরকার মাওলানা সাহেব কে ৮ বছর গৃহবন্দি করে রাখে, তিনি হলেন প্রথম এবং প্রধান রাজবন্দী। তাঁর খাতাপত্র, ৫টি ভাষায় লিখিত অতি মূল্যবান একটি অভিধান পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে।

তারপর ৫২ এর ভাষা আন্দোলনে ছালাম, রফিক,বরকত, জব্বার,শফিকের শহীদ অতি ক্ষোভ ও অন্তর ভরা ব্যথার সৃষ্টি করে। তিনি উপলব্ধি করে ভবিষ্যৎ আরও ভয়াবহতার দিকে যাচ্ছে।তিনি  নিজের হাতে লেখা বিজ্ঞাপন বিলি করতে থাকেন- 'মোদের কপালে ছাই/ রাষ্ট্র ভাষা বাংলা চাই'।

এ জাতির উদ্দেশ্যে বলেন,পাকিস্তান মোহে  পড়ি/আজ মোদের গলায় দড়ি', হুজুগে বাঙালি /হেকমতে চীন', বিধির বিধান অনুসারে /অচিরেই দুই বাংলা এক হতে পারে'।

১৯৭১ সালে উনি রাজনৈতিক ভাবে স্থবির বলা চলে, উনার প্রেস বন্ধ, পাকিস্তানি সরকারের শত মামলা তার বিরুদ্ধে দাঁড় করিয়ে করেছে হ্যাস্ত ন্যাস্ত।

তিনি প্রতিষ্ঠা করে গেছেন অসংখ্য প্রতিষ্ঠান-  প্রাইমারি স্কুল,হাই স্কুল,গার্লস স্কুল,ফাজেল মাদ্রাসা,হাফেজি মাদ্রাসা এতিমখানা ও বিশাল মসজিদ।নারী শিক্ষার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। ময়মনসিংহ শহরে রিয়াজুল জেনান মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ময়মনসিংহের প্রখ্যাত বালিয়া মাদ্রাসা তাঁর সহযোগিতায় গড়ে উঠেছিল।

তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে মামলা করে নারীদের কামিল পাস অর্থাৎ এম.এ পাসের সুযোগ করে দেন। তাঁর মেয়ে জনাবা খালেদা খানম উপ-মহাদেশের নারীদের মধ্যে প্রথম কামিল ডিগ্রী গৌরব অর্জন করে।

যুদ্ধের সময় দীর্ঘ ৯ মাস ব্যাপি অসংখ্য হিন্দু পরিবার তাঁর বাড়িতে ছিলেন  নিরাপদ আশ্রয়ে। তাদের খাবার ও থাকার ব্যবস্থা করেছেন হাজার হাজার পরিবারের। মাওলানা সাহেব পুরো জীবনে ১০২১ টি মামলার আসামী হয়েছেন কিন্তু কোনো মামলায় দোষী সাব্যস্ত করে জেল খাটাতে পারেনি।

সমাজের সকল ধর্ম বর্ণের প্রতিটি মানুষের অধীকার আদায়ে অতি বলিষ্ট একজন নেতা, নিবেদিত প্রাণ।


মাওলানা সাহেব ছিলেন উচ্চমাপের একজন সুফী কামেল ব্যক্তি। উপমহাদেশের বড় বড় ব্যক্তিরা নির্দ্বিধায় তা স্বীকার করেছেন।

*কথিত আছে তিনি ময়মনসিংহ এবং ঢাকায় একি সাথে দুই আদালতে স্বশরীরে উপস্থিত হয়েছিলেন।

*পাটশোলার আঁটিতে করে লাটি বৈঠা বিহীন নদীর স্রোতে উল্টো দিকে নদীর পার হয়েছেন।

*উনার নামাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে ছিল ট্রেনের ইঞ্জিন বিকলাঙ্গ হয়ে।

মাওলানা সাহেবের ছাত্র অধ্যক্ষ মুহাম্মদ আন্ওয়ার উল্লাহ জিজ্ঞেস করেছিলেন হুজুর আপনার কোনো কেরামতি দেখলাম না,উত্তরে বলেছিলেন,"কেন?দেখনা প্রতিদিন শত শত লোকের খাবার ও শত শত মোকাদ্দমার খরচ কিভাবে চলে? আমার কি কোনো আয়ের উৎস আছে?"।

তিনি আল্লাহ্‌র প্রিয় বান্দা ছিলেন ইহা সর্বজন স্বীকৃত।তাঁর অলৌকিকতা,কেরামতীর কথা ময়মনসিংহের ঘরে ঘরে এখনো শুনা যায়, বহু জীনও তার মুরিদ ছিল, কারও জীন-পরীর আছর হলে তাঁর বাড়িতে নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর প্রমাণ পাওয়া যেত। আছরকারী স্বেচ্ছায় ক্ষমা প্রার্থনা করত। বহু পাগল তাঁর দরবারে এসে আরোগ্য লাভ করে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করার প্রমাণ পাওয়া যায়।


তিনি ছিলেন একজন সু-সাহিত্যিক ও ভাষাবিদও।

৫০ বছর পূর্বেই তাঁর আরবী সাহিত্যের বিজ্ঞান বিষয়ক লিখিত একটি বই 'মানতিক' কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে স্থান পেয়েছে।


মাওলানা সাহেব রাজবন্দী থাকা অবস্থায় লিখেন-সংক্ষিপ্ত তাৎপর্যসহ সূরা ইয়াসীনের বঙ্গানুবাদ;কারাজীবনের উপঢৌকন ;আরবী ভাষায় সহস্রাধিক দোআর কিতাব- কিতাবুল আদইয়া।


মাওলানা সাহেবের রচিত একটি কবিতা-

আমি বিদ্রোহী-

সত্যাগ্রহ ধর্ম মোর এ যদি হয় বিদ্রোহ,

নত শিরে শিরোধার্য হেন জলন্ত বিদ্রোহ।

আমি নহি আল্লাহদ্রোহী, নহি কভু সত্যদ্রোহী

দেশদ্রোহী নহি কভু, নহি ধর্মদ্রোহী ব্রুহী।

তবুও আমি বিদ্রোহী- বলে সে কোন বিদ্রোহী?

আমি তবে সে বিদ্রোহী, কুচ পরওয়া নাহি।

ধর্মকে করিতে রক্ষা,আমি করিয়াছি পণ,

করিব সত্যের পূঁজা, এ যে মোর দৃঢ় পণ।

বাধা যতই পাব 'না'  আমি নিরাশ হব না,

আমার আছে বিশ্বাস, জয়ী হব একদিন,

সত্য নহে পরাভূত, ইহা সত্য চিরদিন।


মনীষী, সমাজ সংস্কারক, সুফী, কামেল, কবি, সাহিত্যিক, ভাষাবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ, সুবক্তা, প্রতিবাদী নেতা মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবী থেকে চির বিদায় নেন।

স্থান সংকুলান না হওয়ায় তাঁর জানাজা নামাজ ৮ বার অনুষ্ঠিত হয়েছিল। ৮ম বারের জানাজা নামাযেও মাঠ মানুষে পরিপূর্ণ হয়।

৮ম বার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পাঁচবাগ মসজিদ সংলগ্ন তাঁর পিতা-মাতার কবরের পাশে তাঁকে চির শয্যায় শায়িত করা হয়।

কপি
পেস্ট 

নারী,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 হে পুরুষ নিজের স্ত্রীকে ভালবাসো,, 

তোমার কাছে তোমার মা যেমন একটা জান্নাত তেমনি তোমার স্ত্রীও একটা জান্নাত!!!❤❤❤


একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,,,,

একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,,,,

একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,,,,

একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,,,,

একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,,,,

একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,,,,

আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান,আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।ক

আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুঁড়ি বছর।

স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মলমূত্র মা-ই পরিষ্কার করেন।

সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।

স্ত্রীর কোল হল সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো-

"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,

অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"

"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"

কপি

পেস্ট 

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...