এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সাগরের রহস্য,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 > ***ছোট কাঁকড়া আর চিংড়ি খেয়ে বাঁচতে হয় সব থেকে বড় প্রাণী নীল তিমি কে !***


আমরা জানি যে , নীল তিমি ওজনে ২০০ টন পর্যন্ত হতে পারে। তবে গড়ে এরা ১০০ থেকে ১৫০ টন হয়ে থাকে। এবং । নীল তিমির পেট ভরতে ১ টন বা ১০০০ কেজি ক্রিল দরকার হয়। তবে এরা সারা দিনে প্রায় ৩৬০০ কেজি ক্রিল খায় । 


কিন্তু এর সাথে একটা আশ্চর্য হওয়ার মত কথা হলো , নীল তিমির  মুখ এতই বড় যে একটা গাড়ি অনায়াসে  মুখে পুড়ে নিতে পারবে । কিন্তু আশ্চর্যজনক ভাবে খাদ্য নালি এতই পাতলা যদি এটি দিনে 2-3 টন ক্রিল নেয়, সম্পূর্ণভাবে প্রসারিত হলে মাত্র 15 থেকে 25 সেমি লম্বা হয়!  চিংড়ির  মত দেখতে ক্রিল  দৈর্ঘ্য 5-6.5 সেমি এবং গড় ওজন 2 গ্রাম  ! মানে আমরা যে ছোট চিংড়ি খাই তার সমান ! এছাড়াও নীল তিমি  কাঁকড়া, গলদা চিংড়ি, ক্রেফিশ  ও খায়  সাইজটা আমরা জানি । ( ২৫–৫০ সেন্টিমিটার ) 


তিমি অনেক মজাদার একটা জীব , যাকে ঘিরে আছে অনেক অনেক মজাদার এবং আশ্চর্য জনক সব তথ্য , যেমন আমাদের প্রিয় ডলফিন ও  এক প্রজাতির তিমি !




আল্লাহ যখন সাথে থাকেন,,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আল্লাহ যখন সাথে থাকেন 


একবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে চিনবেন তখন আপনার জীবনের কোনো বিপদকেই আর বিপদ মনে হবে না, কোনো সমস্যাকেই আর সমস্যা মনে হবে না। যেমন, ইব্রাহিম (আ) আল্লাহকে জানার জন্য সর্বাত্মক চেষ্টা করলেন। তারপর যখন আল্লাহকে চিনলেন তখন আল্লাহ তাঁকে বললেন তার স্ত্রী সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে আসতে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন - আমাদের কেন এভাবে রেখে যাচ্ছেন? তিনি তার উত্তর জানতেন না। তারপর তার স্ত্রী আবার জিজ্ঞেস করলেন - এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম (আ) বললেন- হ্যাঁ। তারপর তার স্ত্রী বলেন - এটা যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দিবেন না।


হাজেরা (আ) ব্যাপারটা খুব ভালোভাবে বুঝলেন। যদি আল্লাহ এমনটি করতে বলেন, তাহলে এখানে কোন ভুল হতে পারে না। আমাদের বিশ্বাসও এমন শক্তিশালী হওয়া উচিত। যদি আল্লাহর প্রতি এমন বিশ্বাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে অতি মূল্যবান একটি জীবন। তখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ফেরেশতারা আপনাকে ভালোবাসবেন, আপনি অন্য রকম একজন মানুষে পরিণত হবেন। আপনার কোনো ধারণাই নেই আল্লাহ কিভাবে আপনার জীবনকে আশীর্বাদ এবং বরকতে পূর্ণ করে দিবেন।


জীবনে সমস্যা থাকলেও সমস্যার মাঝেই প্রশান্তি খুঁজে পাবেন। অনেক মানুষ বাইরে থেকে দেখবে আপনার সমস্যা তাদের সমস্যার মতোই। কিন্তু তারা বুঝতে পারে না যে আপনার সমস্যা আসলে তাদের মতো নয়। যদি দুইজন ব্যক্তি কোনো সমস্যায় পড়ে, একজন সবচেয়ে শক্তিশালী এবং অনেক প্রভাব-প্রতিপত্তির অধিকারী কারো সাহায্য পেয়ে থাকে, আর অন্যজন কারো কাছ থেকে কোনো সাহায্য পায় না। উভয়ে কি সমান? তারা সমান নয়।


একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসী একই রকম সমস্যায় পড়তে পারে। বিশ্বাসীর সাথে আল্লাহ আছেন আর অবিশ্বাসীর সাথে আল্লাহ নেই। আল্লাহ যখন বলেন, "ইন্নাল্লাহা মায়াস সাবিরিন - আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।" আল্লাহর এই সাথে থাকা বিশাল পার্থক্য তৈরী করে। এর মানে হল, আপনি জিতবেন। আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আপনি কখনো পরাজিত হবেন না। আল্লাহর দল কখনো পরাজিত হয় না। আল্লাহ যদি আপনার সাথে থাকেন আপনি কখনো হারতে পারেন না। এটা অসম্ভব।


সংগৃহীত

রোজাদার বান্দাদেরকে ইফতার করানোর ফজিলত-ফেইসবুক থেকে নেওয়া

 ⭕ রোজাদার বান্দাদেরকে ইফতার করানোর ফজিলত-


🔸 যারা মহান আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে থাকে, মহান আল্লাহ তা'য়ালা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। [সূরা দাহর, আয়াত নং ৫-১২]


🔹 যে ব্যক্তি কোনো রোজাদার বান্দাকে ইফতার করাবে, সে ঐ রোজাদারের সম-পরিমাণ সওয়াব লাভ করবে, এতে রোজাদার বান্দার সওয়াব থেকে কিঞ্চিৎ পরিমান সওয়াবও কম করা হবে না। [সুনানে তিরমিযি- ৮০৭]


🔸 আর কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার বান্দাকে পানি মিশ্রিত এক কাপ দুধ কিংবা একটি শুকনো খেজুর অথবা এক ঢোক পানি দিয়েও ইফতার করায়, তাহলেও মহান আল্লাহ তা'য়ালা তাকে সেই রোজাদারের সম-পরিমান সওয়াব দান করবেন। [মুসনাদে আহমাদ- ২১১৬৮]


🔹 আর যে ব্যক্তি তার কোনো রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, মহান আল্লাহ তা'য়ালা তাকে হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন, যার ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কখনও তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্ল-হ। [সহিহ ইবনে খুজাইমা ১৮৮৭]


🔲 আপনি সারাদিন রোজা রেখে এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন না যে আপনার রোজা কবুল হয়েছে কি হয় নি কিংবা আপনি রোজার পরিপূর্ণ সওয়াব পেয়েছেন কি পান নি। কিন্তু আপনি একজন রোজাদার বান্দাকে ইফতার করানোর ফলে সেই রোজাদারের সম-পরিমান সওয়াব লাভ করতে পারছেন, সেই সাথে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা এবং জান্নাত লাভের মতো সুসংবাদ লাভ করতে পারছেন। কেয়ামতের দিন সবচেয়ে কঠিন মুহূর্তে হাউজে কাউসারের পানি পান করতে পারছেন আলহামদুলিল্লাহ।


⭕ মহান আল্লাহ তা'য়ালা যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন তাহলে এটিও একটি সুবর্ণ সুযোগ রমাদান মাসে নেকির ভান্ডারকে পরিপূর্ণ করে নেওয়া। হোক না সামর্থ্য যৎসামান্যই, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই রোজাদার বান্দাদেরকে ইফতার করানোর চেষ্টা করবেন ইন শা আল্লাহ। মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে এই নেক আমলটি করার তৌফিক দান করুন, আমিন 💝✅


ফেইসবুক থেকে নেওয়া 


ফেইসবুক থেকে নেওয়া

 "এই আইডির মালিক  ********* আর এই পৃথিবীতে আর নেই।

কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন

"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন".


আমি তার একজন নীকটাত্মীয়।

আপনাদের সবার কাছে তার রুহের আত্নার মাগফিরাত এর জন্য দোয়া চাইছি।"


কী !! 


সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে?


যদি আমাকে এক সেকেন্ডের জন্য ও কোনোদিন মুহাব্বত করে থাকেন,তাহলে কিছুটা ধাক্কাতো লাগারই কথা!!


এমন একটি শোক বার্তা আর মাত্র কয়েকদিন পরে

আমার,আপনার,আমাদের টাইমলাইনে আসবে ইনশাআল্লাহ।


তার পর কি হবে জানেন? 

মৃত্যুর সংবাদ দেওয়া পোস্টিতে কমেন্টের বন্যা বয়ে যাবে। আহারে ছেলেটা/মেয়েটা অনেক ভালো ছিলো,অনেক দুষ্টুমি করতো, অনেক মাজা করতো.".আরে গতকাল রাতেইতো আমার সাথে মেসেন্জারে কথা বললো,"ইন্নালিল্লাহ"!!

আল্লাহ ছেলেটাকে/মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ইত্যাদি ইত্যাদি।


তারপর স্কিনশর্ট নিয়ে পোস্ট দিয়ে ক্যাপশন দেয়া হবে এই ছেলেটা বা মেয়েটা আর নেই। এখনো বিশ্বাস করতে পারছি না এই ছেলেটা/মেয়েটা আর নেই.!


আপনি কি জানেন? 

ঠিক ওই মুহূর্তে কিছু কিছু মানুষের দোয়া আর আর্তনাদ কমেন্ট বক্স আর স্ট্যাটাসের মাধ্যমেই সীমাব্ধ রয়ে যাবে!!


আপনার মৃত্যুর খবর শুনেই আপনার জন্য কুরআন নিয়ে বসে যাবে বা আপনার জন্য দুই রাকাত সালাত আদায় করে কায়মনোবাক্যে রহমানের দরবারে কান্নাকাটি করবে এমন একজন মানুষ  হয়তো হাতে গুনেও পাওয়া যাবে না এই ভার্চুয়াল জগতে।


আমি,আপনি,আমাদের রুহের আর্তনাত গুলো যদি এই বেঁচে থাকা মানুষ গুলো যদি উপলব্দি করতে পারতো তবে কখনোই তারা মাতামাতি বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে সঠিক পদ্ধতিতে আমাদের কবরে কিছু পাঠাতো।


আমার মৃত্যুর খবর আপনাদের কানে আসা মাত্রই আমার জন্যে আপনারা সূরা ইয়াছিন এবং সূরা মূলক পড়ে আমার কবরে সোয়াব পৌঁছে দিয়েন।

আমাকে ক্ষমা করে দিয়েন ।

আমাদের সবাইকেই একদিন বিনা নোটিশে হুট করেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে।জীর্ণশীর্ণ কবরে থাকতে হবে।আমাদের উচিত সে কবরের জন্য প্রস্তুতি নেয়া। 

জা-জাকাল্লাহ খাইরুন।


বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

বীজ গজানোর পদ্ধতি,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🥬বীজ 🥦গজানোর পদ্ধতি🌽


১. বীজ হাতে পাওয়ার পর ২০-৩০ মিনিট রোদে দিন।


২. রোদ থেকে উঠায়ে বীজ ২ ঘন্টা রেস্ট দিন।


৩. ডুবন্ত পানিতে 12-14 ঘন্টা ভিজিয়ে রাখুন।


৪. পানি থেকে বীজ গুলো সুতি কাপড়ের বা টিস্যু পেপারে উঠান।


৫. ৫-৬ টি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে পুটলি করেন।


৬. পুটলিটি একটি পটের মধ্যে রাখেন। পটে যেনো হাওয়া না ডোকে সেজন্য পটের মুখ বন্ধ করে রাখেন।


৭. দুই দিন পর পট খুলে বীজের উপর সামান্য পানি ছিটিয়ে দিন।তারপর আবার আগের মতো রাখুন।


৮.  ৫-৬ দিন পর খুলে দেখুন বীজ গজায়ে গেছে। এখন বীজ পলিতে অথবা মাটিতে পাতিয়ে নিন।


গাছের বয়স ১ মাস হলে চারা লাগিয়ে দিন।


ধন্যবাদ সাথে থাকার জন্য। 


( সোনালী ফসল গ্রুপ )



হে বোন, কেমন স্বামীর জন্য অপেক্ষা করছো

 ⭕  হে বোন, কেমন স্বামীর জন্য অপেক্ষা করছো

আশা করি একটু চিন্তা করবে.......!!


⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমাকে 'Darling ' না বলে 'আদরের বউ' বলবে.....!!


⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমাকে নিয়ে সিনেমা দেখার জন্য রাত জাগবে না   ।   তোমাকে নিয়ে তাহাজ্জুদের সালাত পরবে বলে রাত জাগবে......!!


⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমার সারা জীবনের দায়িত্ব নেওয়ার পাশা পাশি তোমার হাত ধরে জান্নাতে নেওয়ার দায়িত্ব পালনে সহযোগীতা করবে.....!!


⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো যে কোট পেন্ট আর চোখে সানগ্লাস না, যার মধ্যে নবির সুন্নত থাকবে......!!


⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমাকে সম্পূর্ণ পর্দায় রাখার চেষ্টা করবে.....!!


⭕এমন একটা স্বামীকে জীবন সংঙ্গী করো, যে তোমাকে তার বন্ধুদের সাথে বাহিরে খেতে নিয়ে যাবে না, যে বাসায় এসে এক প্লেটে বসে তোমাকে খাইয়ে দিবে, আর জান্নাতে ও তোমাকে জীবন সাথী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে......!!


⭕এমন একটা স্বামীকে বিয়ে করো , যে তোমাকে তার সাথে আর একটু ঘুমাতে বলবে না, ফজরের সময় তোমাকে ডেকে বলবে সালাত পরে নাও আমি মসজিদে যাচ্ছি.....!! 


⭕এমন একটা স্বামীকে বিয়ে করার ইচ্ছে করো, যে তোমাকে সাথে করে মার্কেটে নিয়ে পেন্ট শার্ট না, তোমার জন্য পোশাক কিনে এনে বলবে দেখ তো পছন্দ হয়েছে কি না......!! 


⭕এমন একটা স্বামীর অপেক্ষা করো, যে তোমার সন্তান কে নায়ক না, কুরআনের হাফেজ বানাতে চাইবে......!! 

ইয়া আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন এবং কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন.....!!


আমিন.....!!


ফেইসবুক থেকে নেওয়া গল্প

 একজন মহিলা একটা অজগর সাপ পুষতো।

সাপটা'কে সে অসম্ভব ভালবাসতো।

অজগরটা লম্বায় ৪ মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল।


একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া-দাওয়া বন্ধ করে দিল।

কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না।

আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল এবং উপায়-বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল।


ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং জিগেস করলেন- সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়?

মহিলা উত্তর দিল- হ্যাঁ।

- ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে?

- হ্যাঁ

- তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে?

মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন-

এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যশিত কিছু বললেন।

- ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে। নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে।


নীতিকথাঃ আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়ত আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।


ফেইসবুক থেকে নেওয়া গল্্প

 থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে  মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।

"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।

শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।

কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।

বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।

হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,

কেউ বলেনি,

ক্লান্ত পথিক,

দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...

ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

খুব ছোট একটি স্বপ্নের জন্যে

খুব ছোট দুঃখের জন্যে

আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে

একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে

একফোঁটা সৌন্দর্যের জন্যে।

মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে। 

এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।

এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।

জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।

কারো না।

collected❤️❤️❤️❤️❤️❤️❤️


গল্প  এক_প্রহরের_ভালোবাসা লেখক  জয়ন্ত_কুমার_জয় ফেইসবুক থেকে নেওয়া

 " শা!রীরিক সম্পর্ক করে এখন এব'র্শন করাতে বলছো? "


" তুমি প্রে'গন্যান্ট হয়ে যাবে সেটা কে জানতো।আর এখন আমি এসব ঝামেলায় জড়াতে পারবো না "


শুভ্রের মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে রইলাম।পাশে দাঁড়িয়ে থেকে মা ফোনে আমাদের কথা শুনে বললো 


" বলেছিলাম না ওই ছেলে পাল্টি খাবে?মুখ পুরিয়েই তো ছাড়লি শ'য়তান মেয়ে "


আমি কি করবো ঠিক বুঝতে পারছি না।বাড়ি থেকে সোজাসুজি বলে দিলো হসপিটালে গিয়ে এব'র্শন করাতে হবে।কিন্তু আমি এব'র্শন করাতে চাই না।বু'কের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। 


রাতে আমায় জোর করে হসপিটালে নিয়ে গেলো এব'র্শন করাতে।আমি অনবরত কান্না করছি।নিজেকে বড্ড অসহায় লাগছে।তবে শুভ্র যে এভাবে বেইমানি করবে আমি কল্পনাও করতে পারিনি।


তিনজন নার্স মিলে ধরেবেঁধে বেডে শুয়ে দিয়েছে আমায়।আমি প্রাণপণে এখান থেকে বেরুনোর চেষ্টা করছি।এমন সময় একজন ডাক্তার ঘরে ঢুকলেন।শান্ত গলায় বললো 


" আপনারা সবাই একটু বাইরে যান প্লিজ "


ওনার কথায় সবাই বাইরে চলে গেলো।ডাক্তার আমার পাশে বসে মৃদু স্বরে বললো 


" আমি সবটা শুনেছি।ছেলেটার প্রতি আপনার অনেক রাগ জমে আছে তাই না? "


আমি চোখের জল মুছে বললাম " ওকে সামনে পেলে আমি খু'ন করবো।ডাক্তার আপনি প্লিজ আমার বাচ্চাকে মা'রবেন না,আপনার পায়ে পড়ি "


ডাক্তার বললো " বাচ্চার মুখে আগে বাবা ডাকটা শুনি,তারপর নাহয় খু'ন কইরেন।প্লিজ ম্যাডাম,বাবা ডাকটা শুনতে দেন "


আমি অবাক হয়ে বললাম " কিসব বলছেন? "


ডাক্তার মুখ থেকে মাস্ক সরালো।আমি যেন ধাক্কার মতো খেলাম।ডাক্তারের পোশাকে শুভ্র দাঁড়িয়ে আছে।শুভ্র হেসে বললো


" তো ম্যাডাম,ছেলেটির উপর কি এখনো রাগ আছে? "

আমি মুখ চেপে কান্না করছি।শুভ্র আমায় জড়িয়ে ধরলো।মৃদু স্বরে বললো


" এক কাজ করো,তোমার বাবার ঘাড় থেকে ঝপাং করে লাফ দিয়ে আমার ঘাড়ে উঠে পড়ো  "


আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম " মানে ? "


শুভ্র আমার মাথায় গাট্টা মেরে বললো " বিয়ে করে আমার গলায় ঝুলে পড়তে বলছি।পাগলি মেয়ে "


আমি গাল ফুলিয়ে বললাম " শুধু ঝুলবো না,তোরে একদম খেয়ে ফেলবো "।একথা বলেই ঝাপিয়ে পড়লাম শুভ্রর বু'কে।


গল্প 

এক_প্রহরের_ভালোবাসা

লেখক 

জয়ন্ত_কুমার_জয়


সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍


ফেইসবুকের গল্প

 মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। 

শত শত ক্ষুদে বাচ্চা।

ক্ষুদার্থ বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরই খাদ্যের

দরকার হয়।

 কিন্তু মা মাকড়সা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারেনা এই ভয়ে যে কেউ এসে বাচ্চার

কোন ক্ষতি যদি করে। 

নিরুপায় মা মাকড়সা শেষমেশ নিজ দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায়। 

বাচ্চারা খুটে খুটে মায়ের দেহ খেয়ে একসময় চলে যায় যার যার পথে।

পেছনে পড়ে থাকে মায়ের শরীরের খোলস।। 

মা...

.

জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা।

উদ্ধারকর্মীরা একটি ভেঙ্গে পড়া বাড়ির ধ্বংসস্তূপ

থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছে। এ সময়

বাড়িটির ভেতরে একটা ভেঙ্গে পড়া কংক্রিটের নীচে এক

মহিলার মৃতদেহ দেখতে পায় তারা। 

মহিলাটির পিঠের উপর সিমেন্টের কংক্রিটটি পড়েছে।

 মহিলাটি হাটু গেরে মাটিতে উবু হয়ে বসে আছেন।

 যেন কংক্রিটের  আঘাত থেকে

কিছুকে আড়াল করে রক্ষা করার চেষ্টা করছেন মহিলা।

রেসকিউ টিম কংক্রিট কেটে মহিলার মৃতদেহ উপর করলে

ভেতরে পাওয়া যায় এক বছর বয়সী এক বাচ্চা। ফুটফুটে বাচ্চা। 

মা সন্তান কে রক্ষার জন্য এভাবেই সন্তানকে

ঢেকে উবু হয়ে রয়েছিলেন যাতে কংক্রিট ভেঙ্গে মায়ের

পিঠে পড়ে। সন্তান যাতে তবুও বাঁচে।। 

মা...

.

শহরের কোন এক বৃদ্ধাশ্রমের সকালের দৃশ্য। বিদেশ ফেরত

এক সন্তান তার অসুস্থ বৃদ্ধা মা কে বৃদ্ধাশ্রমে এনে পাঁচ

হাজার টাকা ধরিয়ে দেন বৃদ্ধাশ্রমের কর্মীদের তার

মাকে জায়গা দেয়ার জন্য। 

সেদিন রাতে বৃদ্ধার মৃত্যু হয়।

বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধার ছেলেকে খবর দেয়া হয় যে তার

মা মারা গেছে। ছেলে ছুটে আসে এই খবর পেয়ে। 

কেন মায়ের প্রতি ভালোবাসার জন্য ?

.

না!-- বৃদ্ধার ছেলে মায়ের লাশ ঠিকমত না দেখেই,

বৃদ্ধাশ্রমের ম্যানেজার কে ঘুষ অফার করে

- আপনাকে আমি বিশ হাজার টাকা দেব। আপনি শুধু

পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এলে বলবেন, 

এই মহিলাকে আপনি রাস্তার উপর মৃত পেয়েছেন। 

বলবেন না আমিই

উনাকে কাল এখানে এনে রেখেছি।

সেদিন ওই কুলাঙ্গার সন্তানের কথা শুনে বৃদ্ধাশ্রমের

ম্যানেজার বোবা হয়ে গিয়েছিল।

 মৃত মায়ের লাশের

দায়িত্ব নিতে পারেনা এমন ছেলেও কি আছে ?

.

হৃদয়পুর রেলস্টেশনের শীতের রাতের সে ঘটনা। 

সেবার খুব শীত পড়েছিল। 

বৃদ্ধা মা ছেলেকে নিয়ে থাকে প্ল্যাটফর্মে। 

এত দরিদ্র যে শীতে গায়ে দেয়ার কাঁথা মাত্র একটা। 

নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধা।

 প্রতিদিনের

মত ছেলে কাজ সেরে এসে মায়ের গায়ে কাঁথা টা টেনে

দিয়ে নিজে শুয়ে পড়লো।

 শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে। সকালে

সেই বৃদ্ধা কে শীতে মৃত পাওয়া গেল। বৃদ্ধার লাশ যখন

পাওয়া গেল কাঁথাটা তখন ছেলের গায়ে ছিল। এই হলো

মা...

.

মাঝে মাঝে চিন্তা করি মা শব্দটার ডেফিনেশন কি। 

থই হারিয়ে ফেলি। 

পাতালের তলায় পৌছানো যাবে, দূরের

গ্যালাক্সি ভ্রমন করা যাবে কিন্তু মা নামক মানুষটার

ভালোবাসার কোন থই পাওয়া যাবেনা। 

মায়েদের ভালোবাসা পরিমাপ করার মত কোন ব্যারোমিটার এই পৃথিবীতে নেই।

 আমি সৃস্টিকর্তা কে দেখিনি!, 

আমি আমার মা কে দেখেছি... 

আর কোনো  মায়ের চোখের জল সৃষ্টিকর্তা যে বরদাস্ত করবেন না।।


--------সংগৃহীত---------❤️


ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা,,,,ফেইসবুক থেকে নেওয়া

 📚 ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা 🏡📜 ভূমি কেনাবেচা, নামজারী বা খতিয়ান নিয়ে কাজ করার আগে নিচের বিষয়গুলো জানা খুবই জরুর...