এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

অভিনেতা অভিনেত্রী একাধিক বিবাহ তালিকা,,,,

 1.  ৪ বিয়ে করেছেন পরীমণি 

2.   ২ বিয়ে করেছেন শাকিব খান

3.   ৩ বিয়ে করেছেন কবরী 

4.   ২ বিয়ে করেছেন আলমগীর 

5.   ২ বিয়ে করেছেন জসীম

6.   ২ বিয়ে করেছেন সুচরিতা 

7.   ২ বিয়ে করেছেন সুচন্দা

8.   ৩ বিয়ে করেছেন রুনা লায়লা 

9.   ২ বিয়ে করেছেন সাবিনা ইয়াসমিন 

10. ২ বিয়ে করেছেন ইলিয়াস কাঞ্চন 

11. ৩ বিয়ে করেছেন দিতি 

12. ৩ বিয়ে করেছেন অপূর্ব 

13. ২ বিয়ে করেছেন পূর্ণিমা 

14. ৩ বিয়ে করেছেন শাকিল খান 

15. ২ বিয়ে করেছেন রোজী আফসারী

16. ২ বিয়ে করেছেন শখ 

17. ২ বিয়ে করেছেন নিলয় 

18. ৩ বিয়ে করেছেন আরিফিন রুমি 

19. ২ বিয়ে করেছেন সালমা 

20. ৩ বিয়ে করেছেন মমতাজ

21. ২ বিয়ে করেছেন সামিনা চৌধুরী 

22. ২ বিয়ে করেছেন বাপ্পা মজুমদার 

23. ২ বিয়ে করেছেন রাজিব

24. ২ বিয়ে করেছেন প্রভা 

25. ২ বিয়ে করেছেন বিজরী বরকতউল্লাহ

26. ২ বিয়ে করেছেন অপি করিম

27. ৩ বিয়ে করেছেন অনন্ত জলিল 

28. ৩ বিয়ে করেছেন ন্যান্সি

29. ২ বিয়ে করেছেন ডলি সায়ন্তনী

30. ২ বিয়ে করেছেন মাহিয়া মাহি 

31. ২ বিয়ে করেছেন মিলা 

32. ২ বিয়ে করেছেন সুবর্ণা মোস্তাফা 


তবে কখনো কেউ এদের বিয়ের কাবিন নামা আজ ও পর্যন্ত কেউ দেখতে চাইলো না। এমনকি কোন মিডিয়া পর্যন্ত কোন নিউজ করলো না,,,এদের কারো বিয়ে কি আসলেই বৈধ..?


ফেইসবুক থেকে নেওয়া 

কক্সবাজার জেলার এ দর্শনীয় স্থানগুলোর মধ্যে কতটি আপনি দেখেছেন? 

 কক্সবাজার জেলার এ দর্শনীয় স্থানগুলোর মধ্যে কতটি আপনি দেখেছেন? 


০১. দরিয়া নগর বিচ 

০২. কলাতলী সী বিচ 

০৩. লাবণী পয়েন্ট সী বিচ 

০৪. সুগন্ধা বিচ 

০৪. ইনানী সী বিচ 

০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড় 

০৬. সেন্টমার্টিন প্রবাল দ্বীপ 

০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন 

০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ

০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন 

১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী 

১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ

১২. রামু রাবার বাগান, 

১৩. রামু বৌদ্ধ মন্দির

১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার 

১৫. নিভৃতে নিসর্গ পার্ক, চকোরিয়া

১৬. ইনানী র‍য়েল রিসোর্ট 

১৭. মাথিনের কূপ, টেকনাফ 

১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী

১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার 

২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার 

২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ

২২. ডুলাহাজারা সাফারি পার্ক, চকোরিয়া

২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)

২৪. দরিয়া নগর, কক্সবাজার 

২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার 

২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার 

২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার 

২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার 

২৯. রাখাইন পাড়া, কক্সবাজার 

৩০. মহেশখালী দ্বীপ / জেটি 

৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার 

৩২. মাতামুহুরী নদী

৩৩. নাফ নদী সাইট

৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার 

৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া 

৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী 

৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার 

৩৮. রাডার স্টেশন, কক্সবাজার 

৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ 

৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার 

৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার 

৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার

৪৩. শুটকি মহল নাজিরাটেক 

৪৪. চৌফলদন্ডী লবণের প্রকল্প

৪৫. জাহাজপুরা গর্জন বাগান, টেকনাফ

৪৬. মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প

৪৭. মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর

৪৮. ইনানী পাথররাণী সি বিচ, ইনানী

৪৯. মাতারবাড়ি সমুদ্র সৈকত

৫০, মিনি বান্দরবান, গোয়ালিয়া পালং

৫১. বরই তলী ঝর্ণা উখিয়া

৫২. খুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্প

৫৩. পাটুয়ারটেক সমুদ্র সৈকত। 


(তথ্য ও কিছু ছবি কালেক্টেড )

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ০২-০৫-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ০২-০৫-২০২৪


সংবাদ শিরোনাম:


সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে আজ গণভবনে প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী। 


বিলাসিতা কমিয়ে শ্রমিকদের কল্যাণে অগ্রাধিকার দেওয়ার জন্য ঐতিহাসিক মে দিবস উপলক্ষে এক ভাষণে কল-কারখানা মালিকদের প্রতি আহবান জানালেন শেখ হাসিনা। 


দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। 


বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে শ্রমিকদের প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহবান। 


গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ অব্যাহত।


সিলেটে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল মুখোমুখি হবে ভারতের।

আগাম লাউ চাষ পদ্ধতি: লাউয়ের জাত নির্বাচন ও সঠিক পরিচর্যা

 আগাম লাউ চাষ পদ্ধতি: লাউয়ের জাত নির্বাচন ও সঠিক পরিচর্যা


সবজি জগতের অন্যতম একটি সবজির নাম হচ্ছে লাউ। অনেক আগে থেকেই এটি চাষাবাদ হয়ে আসছে। বর্তমানে এর জনপ্রিয়তা বহুগুন বেড়েছে। সুধু এর কচি ফলই নয়, কচি ডগাও শাক হিসেবে খাওয়া হয়। এর অনেক পুষ্টিগুনও আছে। এতে ক্যালশিয়াম ও ফসফরাস থাকায় দাত ও হাড়ের গঠন মজবুত রাখে। ক্যালোরির পরিমান কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।


এছাড়াও পেটের বহু পীড়া উপসম করে। বর্তমানে আধুনিক উপায়ে আগাম লাউ চাষ পদ্ধতি এর মাধ্যেমে  ফলন বৃদ্ধি পাচ্ছে ও কৃষক লাভবান হচ্ছে।


লাউ চাষাবাদ করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ


লাউ চাষাবাদ শুরু করার পূর্বে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো নিচে দেয়া হলো।


১.লাও চাষ সম্পর্কে আপনার কতটুকু ধারনা বা জ্ঞান আছে? 

২.আপনার এলাকায় কি লাও চাষে অভিজ্ঞ কোন ব্যক্তি আছে, যে ৩.আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে?

৪.আপনার এলাকায় লাও এর চাহিদা কেমন? গোল লাও ভালো চলে নাকি লম্বা লাও? নাকি দুটোই?

৫.আপনার এলাকার আবহাওয়া কি লাও চাষের উপযুক্ত?

৬.আপনার জন্য লাও চাষে সুযোগ-সুবিধা কতটুকু?

৭.লাও চাষ কি ঝামেলা মনে হয়, নাকি পছন্দ করেন? এর প্রতি কি আপনার আবেগ আছে?

৮. লাও চাষ করে কি লাভবান হতে পারবেন?

৯. বাজার ব্যবস্থা কেমন? প্রশ্নগুলোর উত্তর পজিটিভ হলে এগিয়ে যেতে পারেন।


মাটির ধরণঃ

এটেল-দোআঁশ, দোআশ, বেলে-দোআশ ইত্যাদি সব ধরনের মাটিতেই লাও চাষ করা যায়। তবে এটেল মাটি যেহেতু পানি ধরে রাখায় ওস্তাদ, তাই খরা মৌসুমে এটেল মাটি লাও চাষের জন্য পার্ফেক্ট। কারন “Bottle gourd is very hungry and thirsty plant” অর্থাৎ এটি খুব তৃষ্ণার্ত ও খুদার্ত উদ্ভিদ। তবে জমি উচুতে হতে হবে, যাতে গোড়ায় পানি না জমে।


লাউ চাষের সময়ঃ

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারা বছর চাষাবাদ করা সম্ভব হচ্ছে। আগাম শীতকালীন বা শীতকালে চাষাবাদের জন্য ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে বীজ বপন করতে হয়। আর গ্রীষ্মকালে চাষাবাদের জন্য মাঘ-ফাল্গুনে বীজ বপন করতে হবে। এছাড়াও বছরের যে কোন সময় চাষাবাদ করা সম্ভব। তবে অতিরিক্ত বর্ষায় ফলন কমে যায়।


লাউয়ের জাত নির্বাচনঃ

আপনি যদি সবচেয়ে ভাল জাতের লাউ সম্পর্কে জানতে চান, তাহলে আমার অনুরোধ হবে নিচের থেকে যেকোন একটি বেছে নিন। গ্রীষ্মকালীন চাষাবাদের জন্য লাল তীর কোম্পানির ডায়না, বারি লাও -৪ সহ আরো বহু কোম্পানীর হাইব্রিড জাত পাওয়া যায়। মেটাল সিড কোম্পানির “হাই গ্রিন, নাইস গ্রিন”,  এসি আই এর হাইব্রিড লাউ-ময়না, রওনক, মার্শাল সুপার”, সুপ্রিম সিড এর “গ্রিন ম্যাজিক” ইস্পাহানীর “সুলতান, নবাব, সম্রাট, বাদশাহ”, এ আর মালিক সীডের হাইব্রীড লাউ- মধুমতি-Modhumot “, বিক্রমপুর সিড এর "সুন্দরী" "মহুয়া", নাওমি সিড এর " হাসি", "বিন্দু"।  এছাড়াও ইন্ডিয়ান লাও সহ অন্যান্য বহু কোম্পানির হাইব্রিড লাও গ্রীষ্মকালে চাষাবাদ করা যায়। শীতকালের জন্য দেশি লাও সহ যে কোন লাও চাষ করা যায়। তবে বানিজ্যিকভাবে চাষাবাদ করতে হলে অবশ্যই উপরোক্ত হাইব্রিড জাতের লাও চাষ করতে হবে। এ সময় হাইব্রিড জাতের হাজারী লাও ভালো ফলন দেয় এমন শোনা যায়।


লাউয়ের চারা তৈরীঃ

বীজ সরাসরি জমিতে বপন করা যায়, আবার চারা তৈরী করেও রোপন করা যায়। চারা তৈরী করে রোপনে নিরাপত্তা, সময় কম ও ফলন বেশি হয়। প্রথমে বীজ ২-১ ঘন্টা রোদ্রে রেখে তা ছায়ায় ঠান্ডা করে নিতে হবে। এর পর ২০-২৫ ঘন্টা পানিতে রেখে দিতে হবে। শেষ ১০ মিনিট ২ গ্রাম/ লিটার পানিতে কার্বেন্ডাজিম দিয়ে শোধন করে নিতে পারেন। এর পর সবচেয়ে ভালো হয় বীজগুলো গরম কাপড়/ ছালার চট ভিজিয়ে তাতে পেচিয়ে ২ দিন অপেক্ষা করা।


দুই দিনে বীজ ফেটে শেকড় বের হলে তা সাবধানে পলিব্যাগে বপন করতে হবে। মাটিতে রস না থাকলে সামান্য একটু পানি দিতে হবে। পলিব্যগে ২ ভাগ এটেল মাটির সাথে ১ ভাগ পচা ঝুরঝুরে গোবর মিক্স করে নিতে হবে। অতিরিক্ত পানি বের হওয়ার জন্য পলি ব্যগের নিচে ফুটো করে নিতে হবে। পলিব্যাগে রোপনের ৩ দিন পর গাছ বের হবে। গাছ বের হওয়ার ১৫-১৭ দিন পর চারা গাছের ৩-৪ টা পাতা আসলে তা রোপনের উপযুক্ত হবে। রোপনের আগ পর্যন্ত গাছগুলো আদা-ছায়ায় রাখতে হবে।


জমি প্রস্তুতকরনঃ

লাউ গাছের শেকড় প্রায় ২ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। তাই যাতে সহজে শেকড় অনেক দুর যেতে পারে তার জন্য গভীরভাবে ৩-৪ টা চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। গোবর বা জৈব সার বেশি পরিমানে ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। এগুলো চাষের আগে বা মাদাতেও দেয়া যায়। চাষের পর ২.৫ অথবা ৩ মিটার প্রশস্ত বেড তৈরী করতে হবে। ২.৫ মিটার পর পর মাদা করতে হবে। 


মাদা তৈরী ও সার প্রয়োগঃ

২ ফিট ব্যাস আর ১.৫ ফিট গভির করে গর্ত করে মাদা তৈরী করতে হবে। প্রতি মাদায় ২০০ গ্রাম টিএসপি + ১০০ গ্রাম জিপসাম + ৫০ গ্রাম এমওপি + (জিংক, বোরন, ম্যাগনেসিয়াম, কার্বোফুরান ১৫-২০ গ্রাম হারে দেয়া যায়)। আর বেশি বেশি গোবর বা জৈব সার দিলে অতি উত্তম। 


চারা রোপন ঃ


মাদা প্রতি ২-৩ টি চারা রোপন অথবা ৩-৪ টি বীজ বপন করতে হবে। পরবর্তীতে মাদায় ২-১ টি গাছ রাখলেই চলবে। জমি শুকনো থাকলে চারা রোপন করে পানি দিতে হবে। প্রখর রৌদ্র থাকলে রোপনকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আড়াল করে রাখতে হবে।


চারা পরিচর্যাঃ


বিটল পোকা এসে পাতা খেয়ে নিলে ছাই, কেরোসিন+পানি, অথবা সাইপারমেথ্রিন/ক্লোরপাইরিফস হালকা করে স্প্রে করতে হবে অথবা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। ১৫ দিন পর ২ কেজী ইউরিয়া ও দেড় কেজী এমওপি সার (এই হারে) মিক্স করে প্রতি মাদায় ২-৩ মুঠ করে গোড়া থেকে ৬ ইঞ্চি দুরে গোল করে দিয়ে নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গাছ লতা নিতে শুরু করলে বাশের কঞ্চি বা শক্ত কাঠি দিতে হবে।


লাউ গাছের মাচা তৈরীঃ


লাউ এর গাছ অনেক ভারি হয়, তাই মাচা মজবুত করে দিতে হবে যতে ভারিতে ভেঙে না যায়। চারিদিকে টানা দিয়ে রাখতে হবে।


লাউ গাছের পরিচর্যাঃ

সুধু ভালো জাত আর জমিন নির্বাচনে ফলন নিশ্চিত হয় না। অধিক ফলন পাওয়ার জন্য অধিক পরিচর্যা করতে হয়। লাউ গাছ মাচায় ওঠার সময় গোড়া থেকে অনেক শোষক শাখা বের হয়। গাছের গোড়া থেকে ২.৫ ফিট পর্যন্ত বা মাচায় ওঠার আগে যে শাখাগুলো বের হয়, তা কেটে ফেলতে হবে। গাছ মাচায় উঠে কিছুদুর অগ

বাবা মা‌র বিচ্ছেদ যে‌ দিন-------

 #Divorce/#সেপারেশন 


বাবা মা‌র বিচ্ছেদ যে‌ দিন---------

সে দিনটির কথা আমি কখনোই ভুলবো না, কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় জজ সা‌হেব মাকে জিজ্ঞাসা করেছিল, "আপনি কাকে চান ? ছেলে কে না মেয়েকে?


মা তখন তার ছেলেকে চেয়ে ছিল, আমাকে চায়নি। মে‌য়ে ব‌লে বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন, অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি।


কাঠের বেঞ্চিতে বসে যখন অঝোরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরে ছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়ে ছিলেন তার বাড়িতে। কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে অত কিছু না বুঝলে ও কেমন যেন খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাড়িতে  ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা অনাথ খানায় রেখে আসলেন। যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন, আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ও ভাবে কাঁদেনি।


দিন যায়-মাস যায়, অনাথ  খানাতেই জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে অনাথ খানায় থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই!!


বছর দু'য়েক পরের কথা। এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয় ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাঁদের মতই ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিণ্তু  আমার একগুঁয়ে ইচ্ছে ছিল একটাই, আমি ল'ইয়ার হবো। ভগবানের অশেষ কৃপায়  আজ আমি একজন ডিভোর্স ল' ইয়ার। যারাই আমার কাছে তালাকের জন্য আসে, আগেই আমি বাচ্চার কাস্টোডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, তা আমি ছাড়া কেউ জানে না!!


চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেলস্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া । মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম। বুকের মাঝে ধক করে উঠলো। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল, আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে।


সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে আছে, শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিন কি তার একটু ও কষ্ট লাগেনি, যেদিন তার ১০ বছরের শিশু কন্যাটি মা-মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল?? হয়তো লাগেনি। নয়তো এভাবে ফেলে যেতে পারতো না।

একবার ভেবেছিলাম চলে যাবো। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেন নি, চেনার কথাও নয়!! আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে।

মাকে পাওয়ার পর বাবার জন্য ও মনটা উতলা হয়ে উঠে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি, কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই। উনার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের জিজ্ঞেস করে জানলাম, রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ!!!

ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিলো, মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম, পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন।

বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন। একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি ছাড়তে। হাজার হোক আমার বাবা মা তো।


সংগৃহীত.....❤️

কিভাবে মাটি ছাড়া আলু চাষ করা যায়

 কিভাবে মাটি ছাড়া আলু চাষ করা যায়

১. অ্যারোপনিক্স বোঝা যাচ্ছে:

এরোপনিক্স বাতাসে গাছপালা স্থগিত করে এবং তাদের শিকড় পুষ্টির সমাধান দিয়ে মিশ্রিত করে।

মাটি-ভিত্তিক পদ্ধতির তুলনায় দ্রুত বৃদ্ধি, উচ্চ ফলন, এবং পরিষ্কার পরিবেশ অফার করে।

২। প্রয়োজনীয় উপকরণ:

এরোপনিক সিস্টেম, আলুর কপ বা কাটা, পুষ্টি সমাধান, পিএইচ টেস্টিং কিট, পিএইচ সমাধান, নেট পট।

৩। চাষের জন্য পদক্ষেপ:

এরোপনিক সিস্টেম সেটআপ।

জালের পাত্রে প্ল্যান্ট কবার বা কাটা।

পুষ্টি সমাধান তৈরি করুন এবং পিএইচ মানিয়ে নিন।

মিস্টিং এবং বৃদ্ধি পর্যবেক্ষণ করুন।

ফসল কাটার সময় যখন গাছ ফুল যায় এবং আবার মরে যেতে শুরু করে।

৪. এরোপনিক চাষের উপকারিতা:

রোগের ঝুঁকি হ্রাস।

উচ্চ ফলন।

মহাকাশ দক্ষতা।

জল দক্ষতা।

এরোপনিক আলুর চাষ টেকসই এবং দক্ষতার সাথে বৃদ্ধিকে অনুকূল করে, কৃষিতে আরো খাদ্য-নিরাপত্তা ভবিষ্যতের পথ সুগম করে।

বুধবার, ১ মে, ২০২৪

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ০১-০৫-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ০১-০৫-২০২৪


সংবাদ শিরোনাম:


সব প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে - গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


দেশের সকল রাজনৈতিক দলকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


আজ মহান মে দিবস - বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।


 মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


 গাজায় মানবিক যুদ্ধবিরতির জন্য আবারও আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব।


সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ নারী দলকে ১৯ রানে হারালো ভারত।

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!

 কতটুক বাচবেন!

- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!

এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! 


খুব বেশি সময় নিয়ে আসেননিতো!

টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! 

টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন! 


একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!

আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো! 

এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?


ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন! 

সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!

নদীর ঢেউ অনুভব করুন!


ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! 

প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন! 

স্রষ্টাকে স্মরণ করুন!


পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!

নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!


চমৎকার একটা কথা আছে জানেনতো?

- Don't count the days, make the days count!!  ^_^


হ্যাপ্পি লাইফিং.....

একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। 


আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।


প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো

 প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না।

গ্রেট ওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মধ্যেই চীনারা তিন বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয় কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় নাই। কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল। কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোন পরিশ্রমই করেনি। 


তাহলে দেখা যাচ্ছে দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটিই আগে আসে। শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য।


তাই অনেক আগেই একজন প্রাচ‍্যদেশীয় দার্শনিক বলে গেছেন তুমি যদি কোন সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে তিনটি কাজ কর-


(ক) যে জাতিকে পদানত করতে চাও তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে।


(খ) শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিচু করে দেখাও যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে।


(গ) তরুণ সমাজ যেন অনুসরণ করার মত কোন রোল মডেল না পায়। তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান কর। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে।

সংগৃহিত

জৈব বালাইনাশক ব্যবহারের উপকারিতা 

 কৃষিতে জৈব বালাইনাশক, পর্ব- ১.


জৈব উৎস বিশেষ করে উদ্ভিদ/উদ্ভিদাংশ থেকে উৎপন্ন বালাইনাশক জৈব বালাইনাশক বলে। আমাদের দেশ আয়তনে ছোট হলেও উদ্ভিদ বৈচিত্র্যে খুবই সমৃদ্ধ। আবহমানকাল থেকেই মানুষের স্বাস্থ্য সেবায় গাছ-গাছালি ব্যবহৃত হয়ে আসছে। এমনকি কৃষি ফসল উৎপাদন ও সংরক্ষণেও গাছ-গাছড়ার ব্যবহার ঐতিহ্য সুদীর্ঘ কালের।


নিরাপদ ও পরিবেশ বান্ধব হওয়ার ফলে জৈব বালাইনাশক ব্যবহার উৎসাহিত করা হচ্ছে।


জৈব বালাইনাশক ব্যবহারের উপকারিতা :


১. উদ্ভিজ্জ বালাইনাশক পরিবেশের কোন ক্ষতি করে না।


২. জৈব বালাইনাশক প্রভাবে ক্ষতিকর পোকার বৃদ্ধি ব্যহত হলেও উপকারী পোকামাকড়ের উপর বিরূপ প্রতিক্রিয়া নেই।


৩. মাটির অনুজীব ও কেঁচোর উপর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।


৪. মাছ, পাখি ও গবাদি পশুর উপর কোন বিষক্রিয়া নাই।


৫. জমিতে স্প্রে করার সাথে সাথে ফসল তোলা ও ব্যবহার করা যায়।


৬. জৈব বালাইনাশকের কোন দীর্ঘ মেয়াদী অবশিষ্টাংশ বিদ্যমান থাকে না বলে পরিবেশের জন্য নিরাপদ।


ভেষজ বালাইনাশকসমূহ:


১. নিমের পাতা, ছাল ও কাপড় কাচা সাবান দ্বারা: 


দুই কেজি নিমের পাতা, ১.৫ কেজি নিমের ছাল শিল পাটায় একটু থেতলে নিন। থেতলানো পাতা, ছাল এবং ৫০ গ্রাম গুড়া সাবান একটি পাত্রে দিয়ে ৫ লিটার পানি মিশ্রিত করুন। জ্বাল দিয়ে ৫ লিটার পানিকে কমিয়ে ১ লিটার বানিয়ে ঠান্ডা করে ছেকে নিন। ৯ লিটার পানি যোগ করে স্প্রে করুন। এতে সকল প্রকার মাছি পোকা, বিটল জাতীয় পোকা, কীড়া ও বিছা পোকা দমন করা যায়।


২. নিম পাতার গুড়া দ্বারা: 


নিম পাতা ছায়ায় বিছিয়ে দু/এক সপ্তাহ শুকাতে হবে। শুকনা পাতা ভাল করে গুড়া করতে হবে। প্রতি ৫০ কেজি বীজ সংরক্ষণের জন্য ১ কেজি গুড়া মিশাতে হবে। সংরক্ষনের মেয়াদ বাড়াতে হলে সমপরিমাণ ধুতরা পাতার গুড়া একই রকম মিশাতে হবে। এতে গুদামজাত ফসলের পোকা দমন হয়।


৩. নিম বীজ দ্বারা: 


এক কেজি নিম বীজ ছায়ায় শুকিয়ে খোসা ছড়িয়ে নিন। বীজ পিষে মলমের মত তৈরী করুন। এর সাথে ৭৫ গ্রাম গুড়া সাবান মিশান। মিশ্রণটি ১০০ লিটার পানি মিশালে ২% দ্রবণ তৈরী হবে। দ্রবণ এক রাত রেখে দিন। এরপর ৭০-৮০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ২/৩ ঘন্টা ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে জমিতে ব্যবহার করুন। এতে পাতা মোড়ানো পোকাসহ বিভিন্ন ধরণের কীড়া ও গান্ধী পোকা দমন করা যায়। ইহা কৃমিনাশকের কাজ করে।


৪. মেহগনি বীজ: 


৮-১০ টি কাচা মেহগনি বীজের ফলের সাদা অংশ কুচি কুচি করে কেটে ৭ দিন ভিজিয়ে রেখে ছেকে ৫০ গ্রাম কাপড় পরিষ্কার করা পাউডার মিশিয়ে স্প্রে করুন। বাদামী গাছ ফড়িং, মাজরা, পাতা মোড়ানো ও ডায়ামন্ড ব্যাক মথ দমন করা যায়।


৫. তামাক পাতা দ্বারা: 


এক কেজি কাচা তামাক পাতা ১০ লিটার পানিতে সারা রাত ভিজিয়ে রেখে কচলিয়ে নিন। ছেকে ব্যবহার করুন অথবা বড় আকারের ১০ টি শুকনা পাতা ১০ লিটার পানিতে সারা রাত ভিজিয়ে ছেকে নিয়ে ব্যবহার করুন। মাইট ও জেসিড দমন করা যায়।


৬. বিষকাটালী ও ঢোল কলমী দ্বারা: 


বিষকাটালী বা ঢোল কলমীর পাতা, কান্ড (পেষানো) ১ কেজি, ১০ লিটার পানিতে ভিজিয়ে ঢেকে স্প্রে করুন। এতে এফিড, মাছি, পাতা ও ফলখেকো কীড়া দমন করা যায়।


৭. টমেটো গাছ দ্বারা: 


এক কেজি কান্ড ও পাতা ৫ লিটার পানিতে মিশিয়ে ১৫-২০ মিনিট জ্বাল দিন। ছেকে নিয়ে স্প্রে করুন। এতে কান্ড পাতার শোষক পোকা লার্ভা দমন হয়।


৮. কালো কচুর পাতা দ্বারা: 


এক কেজি কালো কচুর পাতা ৫ লিটার পানিতে মিশিয়ে ৩০ মিনিট সিদ্ধ করুন। ঠান্ডা করে ছেকে ব্যবহার করুন। এতে কীড়া, বাদামী গাছ ফড়িং, পাতা শোষক পোকা দমন হয়।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...