এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১১ মে, ২০২৪

কাদম্বরীদেবী মারা যাওয়ার পর স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জ্যোতিরিন্দ্রনাথ বলেছিলেন, ‘তাঁকে ভালোবাসি’...

 কাদম্বরীদেবী মারা যাওয়ার পর স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জ্যোতিরিন্দ্রনাথ বলেছিলেন, ‘তাঁকে ভালোবাসি’...


১৯০৮ সালের মে মাস! এক ঊনষাট বছরের পুরুষ ব্যক্তিগত ডায়েরির পাতায় আনমনে লিখে রাখছেন কিছু শব্দের কোলাজ—


‘আজ আমার জন্মদিন— ৫৯ বৎসরে পদার্পণ করলুম— মেজো বৌঠানের কাছে ধুতি-চাদর-রুমাল ও পাঞ্জাবী পেলাম— মেজদাদা একটা বই দিয়েছেন— বৈকালে কোলদের নাচ হল— পানিবাবু— নরেন ডাক্তার এসেছিলেন—’


জন্মদিনে এইটুকু পাওয়া? এইটুকু মাত্র স্বীকৃতি হয়তো প্রাপ্য ছিল না মানুষটার। ওই ডায়েরির পাতা থেকে জানা যায়, ডায়েরি লেখকের লেখা ‘কিঞ্চিৎ জলযোগ’ নাটকটিও নাকি অভিনয় করা হয়েছিল সেদিন। অনেকেই এইবার অনুমান করে নিয়েছেন, কার কথা বলছি। এই উদাসী শব্দগুলি যিনি লিখেছিলেন, তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অত্যন্ত প্রতিভাবান এক সদস্য। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর ষষ্ঠ সন্তান ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ১৮৪৯ সালের ৪ মে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। বহুমুখী প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। রূপে, গুণে, উৎসাহে, উদ্দীপনায় সেই আমলের প্রতিভাবান তরুণ জ্যোতিরিন্দ্রনাথ একদিকে নাটক লিখছেন, অন্যদিকে অনুবাদ করছেন অদ্ভুত ক্ষিপ্রতায়। ‘সরোজিনী’, ‘অলীকবাবু’— এই নাটক দুটি অত্যন্ত সাড়া ফেলেছিল তখনকার নাট্যমহলে। বাংলা নাট্যসাহিত্যে অদ্ভুতনাট্যের ধারা তিনিই নিয়ে এসেছিলেন। তিনি বহুভাষাবিদ ছিলেন। গান লিখেছেন, ছবি এঁকেছেন, জমিদারি পরিচালনা করেছেন, স্বদেশি স্টিমারের প্রচলন করেছেন। ঠাকুরবাড়ির হিন্দুমেলা, স্বদেশী সভা, ভারতী পত্রিকা, তাঁতের কাপড় কল প্রতিষ্ঠা, শিকার ও বন্দুক চালনা শেখানো, সর্বজনীন পোশাকের প্রচলন— সব তাঁর উদ্যোগে সম্ভব হয়েছে। দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ব্রাহ্মসভার সম্পাদকও ছিলেন তিনি। সেতার, পিয়ানো, ভায়োলিন, হারমোনিয়াম বাজাতেন অনায়াসে। বীণাবাদিনী নামে একটি সঙ্গীত বিষয়ক পত্রিকা  প্রকাশ করতেন। তাঁর আঁকা ছবি দেখে রোটেনস্টাইন মুগ্ধ হয়েছিলেন। বর্তমানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা অনেক ছবি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।লালন ফকিরের একমাত্র ছবিটি তাঁরই আঁকা। জ্যোতিরিন্দ্রনাথ নীলচাষ করে অর্থ উপার্জন করেছিলেন একসময়। খুলনা ও বরিশালের ভিতর দিয়ে স্টিমার চলার প্রয়োজনে স্টিমারের শেল কিনেছিলেন তিনি। পরে তা ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে জাহাজ চালু করেন— সরোজিনী নামে। তারপর ফ্লোটিলা নামের ব্রিটিশ কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এবং ভাগ্যের পরিহাসে এই জাহাজের ব্যবসা বন্ধ হয়ে যায়। প্রতিভাবান  এই যুবক নিজের অজান্তে আরো একটি কাজ করে গিয়েছেন। একটি কিশোর ছেলেকে নিজের ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ ও আবিষ্ট করে গিয়েছেন। সেই কিশোর ছেলেটি একদিন বিশ্বকবি হবেন। জগৎ জোড়া তাঁর নাম! সেদিনের কিশোর রবি তথা রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষে পৌঁছেও জ্যোতিদাদার কথা বলবেন বারবার। জ্যোতিরিন্দ্রনাথ বালককেও শ্রদ্ধা করতে জানতেন। তাই রবীন্দ্রনাথের প্রতিভা বিকশিত হয়েছিল নিজের মতো করে। একটা সময় জ্যোতিরিন্দ্রনাথই ছিলেন রবীন্দ্রনাথের পরম নির্ভরতার জায়গা। একথা কোনোদিন অস্বীকার করেননি রবীন্দ্রনাথ।


জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী ছিলেন ঠাকুরবাড়ির কর্মচারী শ্যামলালের মেয়ে। সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনীর তখন অনেক আশা জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে। কর্মচারীর মেয়ে  কাদম্বরীকে কোনোদিনই সুনজরে দেখতে পারেননি তাঁরা। নিজেদের অসন্তোষও তাঁরা যথেষ্ট প্রকাশ করেছিলেন। অথচ এই কাদম্বরীকে কেন্দ্র করেই জোড়াসাঁকোর তেতলার ছাদে জন্ম নিল ‘নন্দন কানন’! একসময় জ্যোতিরিন্দ্রনাথের প্রেরণায় কাদম্বরী ঘোড়ায় চড়ে তাঁর সঙ্গে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন। কাদম্বরীকে পেয়ে জ্যোতিরিন্দ্রনাথের মন আরও উজ্জীবিত হয়ে উঠেছিল সেই সময়। ঘরোয়া পরিবেশে শুরু হল সাহিত্যচর্চা। কখনও জ্যোতিরিন্দ্রনাথ সস্ত্রীক চলে যেতেন চন্দননগরের গঙ্গাতীরে, মোরান সাহেবের বাগান বাড়িতে। রবীন্দ্রনাথ থাকতেন তাঁর প্রিয় দুটি মানুষের সঙ্গে। খোলা আকাশ, তিনটি উদার শিল্পী মন, তরুণ বয়স, অপার মুগ্ধতা —জ্যোতিরিন্দ্রনাথের জীবন তখন কানায় কানায় পরিপূর্ণ। ‘জীবনস্মৃতি’তে স্মৃতিচারণা করেছিলেন রবীন্দ্রনাথ এই পূর্ণ বিকশিত পদ্মফুলের মতো মুহূর্তগুলির। ঠিক যেন ল রূপকথা! কিন্তু, জীবন বড়ো নিষ্ঠুর। তাই জ্যোতিরিন্দ্রনাথের জীবনটা রূপকথা হতে গিয়েও হল না। কাদম্বরীর একাকিত্ব, জ্যোতিরিন্দ্রনাথের উদাসীনতা, ভাগ্য বিপর্যয়, সন্তানহীনতা, জীবনের ব্যস্ততা— একে একে দুর্ভাগ্যের দূত হয়ে এল জ্যোতিরিন্দ্রনাথের জীবনে।


জ্যোতিরিন্দ্রনাথের মতো অমন নাট্যকার যেন গিরিশ ঘোষকে নিজের আসন ছেড়ে দিলেন। এই প্রসঙ্গে অমৃতলাল বসুকে বলেছিলেন, ‘নাট্যজগতে গিরিশচন্দ্র প্রবেশ করিয়াছেন, আমার নাটক রচনার আর প্রয়োজন নাই।’ ব্যবসায় ভরাডুবি আর স্ত্রীর আত্মহত্যা জ্যোতিরিন্দ্রনাথকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কাদম্বরী যখন মারা যান, জ্যোতিরিন্দ্রনাথের বয়স তখন পঁয়ত্রিশ। অথচ সারাজীবন অন্য কোনো নারী আসেনি তাঁর জীবনে। স্বজনদের প্রশ্নের উত্তরে শুধু বলেছিলেন, ‘তাঁকে ভালোবাসি।’ শুধুই অনুশোচনা? নাকি পথ ভুলে যাওয়া ভালোবাসার স্বীকৃতি? একরকম স্বেচ্ছা নির্বাসনই নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কাজ পাগল জ্যোতিরিন্দ্রনাথের জীবনের শেষ সময়টা কাটে রাঁচিতে, মোরাদাবাদ পাহাড়ে, শান্তিধামে। বিলাসী এই মানুষটির গৃহসজ্জা বলতে ছিল একটিমাত্র ছবি— নিজের হাতে আঁকা কাদম্বরী দেবীর পেনসিল স্কেচ। এই নির্বান্ধব পুরীতে জীবনের প্রিয় মানুষের ছবি বলে দেয় অনেক না বলা কথা। জ্যোতিরিন্দ্রনাথের বেদনার ইতিহাস বড়ো কম নয়! প্রিয় রবীন্দ্রনাথের চোখে তিনি ছিলেন আদর্শস্থানীয়। অথচ কাদম্বরীর মৃত্যু রবীন্দ্রনাথের মনে এই আদর্শের উচ্চতা থেকে তাঁকে যে নামিয়ে দিয়েছিল— একথা বুঝতেন তিনি। এই বেদনা বুকে নিয়েই তাঁর স্বেচ্ছা নির্বাসন। কবি বিহারীলাল চক্রবর্তী কাদম্বরীর মৃত্যুর পর ‘সাধের আসন’ কাব্যে জ্যোতিরিন্দ্রনাথকে রীতিমত আক্রমণ করেছিলেন কবিতার ভাষায়। রবীন্দ্রনাথও কি দায়ী করেননি তাঁকে? আর তিনি নিজে? হয়তো জীবনের এই পরিহাস তাঁর জন্য বরাদ্দ ছিল। জীবন তাঁকে যা যা দিয়েছে, সব কেড়ে নিয়েছে এক এক করে। সত্যেন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনীর পরিবারের অংশ হয়ে, নিজের হঠাৎ থেমে যাওয়া জীবনের গতি ছাড়াও নিজের  প্রকাশহীন শিল্পচর্চার গল্পই জ্যোতিরিন্দ্রনাথের জীবনের ট্র্যাজেডি।


১৯০৮ সালে লেখা জোতিরিন্দ্রনাথের ডায়েরি, বসন্তকুমার চট্টোপাধ্যায়ের লেখা জ্যোতিরিন্দ্রনাথের জীবনী থেকে তাঁর জীবনের ঘটনা জানা যায়। কিন্তু তাঁর ব্যথার কাহিনি কেউ লেখেনি। সত্যেন্দ্রনাথের পৌত্র সুবীরেন্দ্রনাথের প্রতি জীবনের শেষবেলাকার সবটুকু স্নেহ উজাড় করে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। হয়তো ঠাকুরবাড়ির এই বালকটিকে ফেলে আসা জীবনের অপূর্ণ ভালোবাসা দিয়ে স্বস্তি পেতে চেয়েছিলেন তিনি। ঠাকুরবাড়ির এই প্রতিভা পূর্ণ সিদ্ধি পেল না এক জীবনে। এক সময়ের উজ্জ্বল বহ্নিশিখার দীপ নিভে যাওয়ার গল্পটি সত্যি বড়ো বেদনার। জ্যোতিরিন্দ্রনাথ যেন এক অভিশপ্ত গন্ধর্ব। ১৯২৫ সালের ৪ মার্চ তাঁর শাপমুক্তি ঘটেছিল। 


সহায়ক গ্রন্থ :-


১. ঠাকুরবাড়ির অন্দরমহল, চিত্রা দেব।

২. ঠাকুরবাড়ির বাহিরমহল, চিত্রা দেব।

৩. কবিমানসী, প্রথম খণ্ড, জগদীশ ভট্টাচার্য।

৪. রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ, পূর্ণানন্দ চট্টোপাধ্যায়।

Collected

স্মরনে দিগ্বিজয়ী নেপোলিয়ন বোনাপার্ট লিখেছেন - আবদুল্লা ইবন মামুদ ঋণ - রোর বাংলা

 স্মরনে দিগ্বিজয়ী নেপোলিয়ন বোনাপার্ট

লিখেছেন - আবদুল্লা ইবন মামুদ

ঋণ - রোর বাংলা

**************

ইতিহাসের বিখ্যাত কয়েকজন দিগ্বিজয়ীর নাম বলতে গেলে অবশ্যই শুরুতে একজনের নাম চলে আসবে যিনি নেপোলিয়ন বোনাপার্ট। অ্যালেক্সান্ডার দ্য গ্রেটের পরেই যার নাম। শূন্য থেকে শুরু হয়ে সম্রাট হওয়া, রহস্যময় ঘটনার সম্মুখীন হওয়া এবং সম্রাট-জীবন থেকে এক নির্জন দ্বীপে নির্বাসিত হয়ে মারা যাওয়া- এ সবই নেপোলিয়নের জীবনেরই ঘটনা। এ লেখাটি তাঁকে নিয়েই। যদিও ছোট একটি লেখায় সংক্ষিপ্তভাবে নেপোলিয়নের জীবনী আঁটানো সম্ভবপর না, তাও একটি ছোট প্রচেষ্টা।

১৭৬৯ এর ১৫ অগাস্ট। এ দিন নেপোলিয়নের জন্ম হয় করসিকা দ্বীপে। ফ্লোরেন্সের সমৃদ্ধ ট্র্যাডিশনওয়ালা এক ইতালিয় পরিবারে তার জন্ম, যদিও তারা বাস করতেন ফ্রান্সে। বাবা কার্লো আর মা মারিয়া। বাবা-মার চতুর্থ সন্তান, তৃতীয় পুত্র ছিলেন নেপোলিয়ন। [তার নামের ফরাসি উচ্চারণ কিন্তু নাপোলেওঁ বোনাপার্ত]

ফ্রেঞ্চ তার মাতৃভাষা ছিল না কখনোই, জীবনেও ঠিক বানানে ফ্রেঞ্চ লিখতে পারেন নি। কথা বলতেন ফ্রেঞ্চে, তবে তাতে থাকতো করসিকার টান। সারা বিশ্ব তাকে ফ্রেঞ্চ হিসেবে চিনলেও বিশুদ্ধ ফ্রেঞ্চ তিনি নন। ছোট থেকেই খুব মেধাবী ছিলেন তিনি। তুখোড় ছিলেন অংকে। আর অগাধ জ্ঞান ছিল ভূগোল আর ইতিহাস বিষয়ে। মহাবীর অ্যালেক্সান্ডার দা গ্রেট এর অভিযান তাকে বরাবর আকর্ষণ করত। স্বপ্ন দেখতেন দিগ্বিজয়ী হবেন অ্যালেক্সান্ডার-এর মতোই।

১৭৮৫ তে গ্র্যাজুয়েশন শেষ করলেন নেপোলিয়ন, আর্মিতে হলেন সেকেন্ড লেফটেন্যান্ট। ফ্রেঞ্চ রেভুলশন যখন চলছিল সে সময় তিনি ছিলেন প্যারিসে। ১৭৯২-তে হয়ে গেলেন আর্মির ক্যাপ্টেন। পরের ছয় বছরে আর্মির হয়ে অনেক অভিযানেই অংশ নেন তিনি। তার যুদ্ধের স্ট্র্যাটেজির কারণে তিনি বিখ্যাত হন। তবে এর মাঝে তিনি একবার গৃহবন্দিও হয়েছিলেন। আবার স্পাই-এর কাজও করেছিলেন!

১৭৯৮-তে ফ্রেঞ্চ আর্মির লক্ষ্য ছিল ব্রিটিশদের পরাজিত করা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা ধ্বংস করা, পারলে টিপু সুলতানকে হাত করে ব্রিটিশদের হারানো যেতে পারে। তবে এর মাঝে তার মিশর ভ্রমণের ইচ্ছা জাগল এই গুরুত্বপূর্ণ অভিযানের আগে। বিশেষ করে পিরামিড দর্শন। তিনি অনেকজন অভিজ্ঞ, বিজ্ঞানী, ইতিহাসবিদ, পরিব্রাজক নিয়ে আলেক্সান্দ্রিয়া থেকে কায়রোর দিকে যান। সাথে তার বাহিনী।

মাত্র ১৫ কিলোমিটার দূরে তার আর্মিকে আক্রমণ করে মিসরের মামলুক বাহিনী মুরাদ আর ইব্রাহিম এর নেতৃত্বে। ফ্রেঞ্চ আর্মি যুদ্ধে জিতে যায়। এ যুদ্ধের নাম ছিল ব্যাটল অফ পিরামিড।

ব্যাটল অফ পিরামিড।তারা পিরামিডের কাছে পৌঁছে যান। রহস্যময় স্ফিংক্স দর্শনের পরে নেপোলিয়ন তাদের বললেন, “আমাকে একা থাকতে দাও। আমি একাই থাকব ভিতরে। তোমরা যাও। বাইরে থাকো।”

ফারাও খুফু এই পিরামিড বানিয়েছিলেন সেই কত হাজার বছর আগে, নিজের কবর হিসেবে। কিন্তু কী কারণে তার কবর এখানে দেয়া হল না সেটা জানা নেই। নেপোলিয়ন জানেন, কিংস চেম্বারের পাশেই আছে কুইন্স চেম্বার। তবে সেটা বেশি আকর্ষণীয় না। পিরামিডের ভেতরে কিংস চেম্বারে পৌঁছে তিনি বসে পড়লেন।

স্ফিংসের মূর্তির সামনে নেপোলিয়ন

বাইরে বসে গল্প করছিল যে কজন সৈন্য রয়ে গিয়েছিল পিরামিডের বাইরে। সাথে নেপোলিয়নের কাছের কয়েকজন। হাসি তামাশা চলছিল।

সাত ঘণ্টা পর হঠাৎ একজন সৈনিক পিরামিডের দিকে আঙ্গুল তুলে চিৎকার করে উঠল, “দেখ!” মশালের আলোতে একটা কালো আকৃতিকে বেরিয়ে আসতে দেখা গেল। একটু কিছু দূর দৌড়ালো, এরপর আবার বসে পড়ল, আবার উঠে দৌড়, এরপর আবার পড়ে গেল মাটিতে। আর আগাতে পারল না। মশাল নিয়ে কিছুদুর আগাতেই, সে চিনে ফেলল, নেপোলিয়ন ছাড়া কেউ না তিনি।

যে কজন সেখানে ছিল, সবাই ছুটে গেল। পানি খাওয়াল তাকে। থরথর করে কাঁপছেন নেপোলিয়ন। কথা বলছেন জড়িয়ে জড়িয়ে, “আমি হারবো… আমি হারবো… সময় কম।”

সে রাতে আর কিছু করা হলো না। নেপোলিয়নকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলতেই কয়েকদিন চলে গেল। মাঝে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, “আপনি কী দেখেছিলেন ভেতরে?” তিনি উত্তর দেন, “এ বিষয়ে আমি কোনো কথা বলব না। আর কোনোদিন জিজ্ঞেস করবে না এটা নিয়ে।” একদম একই রকম ঘটনার সম্মুখীন অ্যালেক্সান্ডার দ্য গ্রেটও হয়েছিলেন!

১০ দিন পর নেপোলিয়ন জীবনের প্রথম কোনো যুদ্ধে হেরে গেলেন। নীল নদের যুদ্ধে ব্রিটিশ নেভির অ্যাডমিরাল নিলসনের নেতৃত্বে করা আক্রমণে নেপোলিয়নের ব্রিটিশ রাজ্য বিজয়ের স্বপ্ন চির ধূলিস্মাৎ হয়ে গেল।

কী পরিবর্তন হলো নেপোলিয়নের কেউ জানেন না। এ ঘটনাটাতে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন যদিও। কিন্তু এ ঘটনার সত্যতা কি আসলেই নেই?

ফ্রান্সে ফিরেই তিনি ক্যু (coup) করলেন আর নিজে সর্বাধিনায়ক হয়ে গেলেন। কয়েক বছর পর নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা দিলেন। তার আগের সেই যুদ্ধের জাদু আর নেই। আশপাশের কিছু দেশ আক্রমণ করে ভাল একটা অবস্থান পেয়ে গেল ফ্রান্স ইউরোপে।

নেপোলিয়নের সিংহাসনে আরোহণ 

নেপোলিয়ন সিদ্ধান্ত নিলেন রাশিয়া আক্রমণ করবেন, তাঁর পুরনো সেই কারিশমা ফিরিয়ে আনবেন। ১৮১২-তে তিনি রাশিয়া আক্রমণ করলেন এবং খুব বাজেভাবে পরাজিত হলেন। পরের বছর খোদ তার নিজের দেশ ফ্রান্সই আক্রান্ত হল! তার আর্মি এত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ফ্রান্স রক্ষার মতো শক্তি ছিল না। অস্ট্রিয়া, প্রুসিয়া, রাশিয়া, ব্রিটেন, পর্তুগাল, সুইডেন, স্পেন, জার্মান রাজ্যগুলো সব একসাথে ফ্রান্স আক্রমণ করে।

তার সময় শেষ হয়ে আসে, ফ্রান্স পরাজিত হয়। নেপোলিয়নের ভাগ্য হয় নির্বাসন। ইতালির কাছে এলবা দ্বীপে তিনি নির্বাসিত হলেন। অনেক চেষ্টা করে তিনি পালিয়ে যান, ১০ মাস পর।

আবার ক্ষমতা দখল করেন, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ইতিহাসের কুখ্যাত কিংবা বিখ্যাত ওয়াটারলু যুদ্ধে হেরে যান। ১৮১৫ সালের ১৮ জুন রবিবার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল বেলজিয়ামের ওয়াটারলুর কাছে। নেপোলিয়ন এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, ওয়েলিংটনের ডিউকের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীনে প্রুশিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন। এই দু’ বাহিনী নেপোলিয়নের শত্রু ইউরোপীয় শক্তিগুলোর সাতটি বাহিনীর সম্মিলনে গড়ে ওঠা মিত্র বাহিনীর কেবল দুটো ফোর্স ছিল। এ যুদ্ধে হারার সাত দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দেন নেপোলিয়ন।

এবারে তার নির্বাসন হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে। জীবনের শেষ ছয়টি বছর তিনি এই নির্বাসনে কাটান। একদম মৃত্যু পর্যন্ত বলা হয়, তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। কেউ বলে তিনি আর্সেনিক বিষক্রিয়ায় মারা যান, কেউ বলে পাকস্থলির ক্যান্সারে। কে জানে কীভাবে মারা গিয়েছিলেন!

শুধু বলার মতো একটা ঘটনা আছে তার শেষ জীবনের। মৃত্যুশয্যায় যখন ছিলেন, তখন ফ্রান্স থেকে তার একজন কাছের বন্ধু তাকে দেখতে এসেছিলেন শেষবারের মতো তিনি এসে একটা প্রশ্ন করেছিলেন তাকে, “সেই এত বছর আগে, কিংস চেম্বারে কী দেখেছিলে তুমি?”

নেপোলিয়ন অবশেষে উত্তর দেয়ার জন্য মুখ খুললেন। কিন্তু বলতে গিয়েও আর বললেন না- “থাক, কী লাভ। বললেও তুমি জীবনেও আমাকে বিশ্বাস করবে না।”

দিগ্বিজয়ী নেপোলিয়ন সমাহিত হন এ গোপন কথাটা নিজের সাথে নিয়েই। এককালের সম্রাট নির্বাসিত হয়ে করুণ এক মৃত্যুকে বরণ করে নিলেন।

মেজারমেন্ট চার্ট

 🍞 মেজারমেন্ট চার্ট


(🔴নতুন কোর্সের জন্য খুবই জরুরি। তাই আগে থেকেই শেয়ার করে রাখলাম।) 


মেজারমেন্ট কাপের মাপ বুঝতে অনেকেরই সমস্যা হয়। আবার কোনো রেসিপিতে কাপের মাপ থাকলে, কোনো রেসিপিতে থাকে গ্রামের মাপ। তাই মাপে অনেকেরই গন্ডগোল হয়ে যায়। কিন্তু টেনসনের কোনো কারন নেই। স্মার্ট কুকিং থাকতে আপনারা এত চিন্তা করবেন কেন?


চলুন আজকে দেখব মেজারমেন্ট কাপ কত গ্রাম। কিভাবে গ্রাম, কাপ অথবা মিলি লিটারে মাপামাপি করবেন। লিকুইড বা শক্ত জিনিসের মাপ কিন্তু আলাদা।


শুরুতেই বলে নেই যেকোনো লিকুইড জিনিসের মাপ হয় মিলি তে। তাই পানি, দুধ, তেল ইত্যাদি মাপতে পারবেন মিলি হিসাবে। 


আবার ময়দা, চিনি এইরকম শক্ত জিনিসে মাপ হয় গ্রামে। এখন এই দুইটা জিনিসই একসাথে মাপার উপায় কি?


উপায় হলো ওয়েট স্কেল অথবা মেজারমেন্ট কাপ। আপনার যদি একটা ওয়েট মাপার কিচেন মেশিন অথবা মেজারমেন্ট কাপ থাকে, তাহলে খুব সহজেই পরিমাপ করতে পারবেন।


মেজারমেন্ট কাপ চার্ট


এখন চলুন মূল হিসাবে চলে যাই-


🧸তরল জিনিসের মেজারমেন্ট (পানি, দুধ, জুস, তেল ইত্যাদি)


১ কাপ = ২৪০ মিলি


৩/৪ কাপ = ১৮০ মিলি


২/৩ কাপ = ১৬০ মিলি


১/২ কাপ = ১২০ মিলি


১/৩ কাপ = ৮০ মিলি


১/৪ কাপ = ৬০ মিলি


১ টেবিল চামচ = ১৫ মিলি


১ টেবিল চামচ = ১৫ মিলি


১ চা চামচ = ৫ মিলি


🧸ময়দা


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ১৪০ গ্রাম


৩/৪ কাপ = ১০৫ গ্রাম


২/৩ কাপ = ৯৫ গ্রাম


১/২ কাপ = ৭০ গ্রাম


১/৩ কাপ = ৫০ গ্রাম


১/৪ কাপ = ৩৫ গ্রাম


১ টেবিল চামচ= ১০ গ্রাম


🧸মেজারমেন্ট কাপ না থাকলে


১ কাপ = ১৬ টেবিল চামচ / ৪৮ চা চামচ


৩/৪ কাপ = ১২ টেবিল চামচ / ৩৬ চা চামচ


২/৩ কাপ = ১১ টেবিল চামচ / ৩২ চা চামচ


১/২ কাপ = ৮ টেবিল চামচ / ২৪ চা চামচ


১/৩ কাপ = ৫ টেবিল চামচ / ১৬ চা চামচ


১/৪ কাপ = ৪ টেবিল চামচ / ১২ চা চামচ


🧸কোকো পাউডার


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ১০৫ গ্রাম


৩/৪ কাপ = ৮০ গ্রাম


২/৩ কাপ = ৭০ গ্রাম


১/২ কাপ = ৫৫ গ্রাম


১/৩ কাপ = ৩৫ গ্রাম


১/৪ কাপ = ২৫ গ্রাম


১ টেবিল চামচ= ৭ গ্রাম


🧸চিনি


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ২০০ গ্রাম


৩/৪ কাপ = ১৫০ গ্রাম


২/৩ কাপ = ১৩৫ গ্রাম


১/২ কাপ = ১০০ গ্রাম


১/৩ কাপ = ৭০ গ্রাম


১/৪ কাপ = ৫০ গ্রাম


১ টেবিল চামচ= ১৫ গ্রাম


🧸আইসিং সুগার


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ১৬০ গ্রাম


৩/৪ কাপ = ১২০ গ্রাম


২/৩ কাপ = ১০৫ গ্রাম


১/২ কাপ = ৮০ গ্রাম


১/৩ কাপ = ৫৫ গ্রাম


১/৪ কাপ = ৪০ গ্রাম


১ টেবিল চামচ= ১০ গ্রাম


🧸কর্নফ্লাওয়ার


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ১২৫ গ্রাম


৩/৪ কাপ = ৯৫ গ্রাম


২/৩ কাপ = ৮৫ গ্রাম


১/২ কাপ = ৬৫ গ্রাম


১/৩ কাপ = ৪০ গ্রাম


১/৪ কাপ = ৩০ গ্রাম


১ টেবিল চামচ = ৮ গ্রাম


🧸বাটার


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ২২৫গ্রাম


৩/৪ কাপ = ১৬৫ গ্রাম


২/৩ কাপ = ১৫০ গ্রাম


১/২ কাপ = ১১২ গ্রাম


১/৩ কাপ = ৭৫ গ্রাম


১/৪ কাপ = ৫৫ গ্রাম


১ টেবিল চামচ= ১৫ গ্রাম


১ চা চামচ= ৫ গ্রাম


🧸ক্রিম


মেজারমেন্ট কাপ = গ্রাম


১ কাপ = ২৩৫গ্রাম


৩/৪ কাপ = ১৭৫ গ্রাম


২/৩ কাপ = ১৫৫ গ্রাম


১/২ কাপ = ১২০ গ্রাম


১/৩ কাপ = ৮০ গ্রাম


১/৪ কাপ = ৬০ গ্রাম


১ টেবিল চামচ= ১৫ গ্রাম


🧸ঈস্ট


গ্রাম = মেজারমেন্ট কাপ 


 ১২ গ্রাম = আড়াই চা চামচ ( ২ এবং ১/২)


 ১০ গ্রাম = ২ চা চামচ 


 ৭ গ্রাম = ১ + ৩/৪  চা চামচ 


 ৬ গ্রাম = দেড় চা চামচ


 ৫ গ্রাম = ১ চা চামচ + ১/৪ চা চামচ


 ৪ গ্রাম = ১ চা চামচ


 ৩ গ্রাম = ৩/৪ চা চামচ


 ২ গ্রাম = আধা চা চামচ


 ১ গ্রাম = ১/৪ চা চামচ


🧸বেকিং সোডা বা লবন


গ্রাম = মেজারমেন্ট কাপ 


 ১৪ গ্রাম = ২ চা চামচ 


 ১২ গ্রাম = ১ + ৩/৪  চা চামচ 


১০ গ্রাম =  দেড় চা চামচ


 


৯ গ্রাম = ১ + ১/৪  চা চামচ 


৮ গ্রাম = ১ চা চামচ


 ৫-৬ গ্রাম -- ৩/৪ চা চামচ


 ৫ গ্রাম -- ১ চা চামচ + ১/৪ চা চামচ


 ৪ গ্রাম -- ১/২ চা চামচ


 ২ গ্রাম -- ১/৪ চা চামচ


Smart Cooking follow for more updates

শ্রদ্ধেয় পঙ্কজকুমার মল্লিক। জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি ‌

 এমন দিনে তারে বলা যায় ........‌‌🏵️🏵️

       

১৯২৭ সালের সেপ্টেম্বর মাস... কলকাতায় সেদিন অঝোর ধারায় বৃষ্টি চলছে....।  ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ-র ফুটপাথ-এর একটি গাড়ি বারান্দায়  বেশ কিছু পথচলতি মানুষ বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়েছিলেন।  গাড়িবারান্দাটির লাগোয়া একটি ডিসপেন্সরি, বাইরে সাইনবোর্ড  "ডক্টর রামস্বামী আয়েঙ্গার" । চেম্বারে কেউ নেই। সাদা ধুতি..এবং সাদা শার্ট পড়া এক দীর্ঘদেহী যুবকও সেই বৃষ্টি থেকে মাথা বাঁচানোর ভিড়ে উপস্থিত । একসময় যুবক টি  নিজের মনে গুণ-গুণ করে গান ধরলেন।  সাহেবী পোষাক পরিহিত ডাক্তারবাবু টি ছিলেন গানের ভক্ত। অনেকদিন কলকাতায় থাকার সূত্রে বাংলা গান মায় রবীন্দ্র সঙ্গীতের অনুরাগী ছিলেন। বাইরে থেকে গান কানে যেতেই  তিনি দরজার কাছে এসে কান পেতে শুনলেন এক যুবক গাইছে..."এমন দিনে তারে বলা যায়.../এমন ঘনঘোর বরষায়...।" ডাক্তার  রামস্বামী তার পিঠে টোকা মেরে বললেন  ......কাম ইন'!


যুবকটি বিস্মিত হয়ে ভিতরে এসে বসার পর ডাক্তার-বাবু বললেন..."গানটি আবার করো তো।"  এবার আরও বিস্ময় তবুও এই বর্ষায় আশ্রয়দাতা বলে কথা!  তাই আবারও সে গান ধরলো...'এমন দিনে তারে বলা যায়....' ।

বিস্ময়ের তখনও বাকি ছিলো। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় যিনি কথা বলছিলেন সেই দক্ষিণ ভারতীয় ডাক্তার দ্বিতীয় কলি থেকে নিজেও গাইতে শুরু করলেন যুবকটির সাথে। তাকে হেসে  বললেন, আমি একটু আধটু গাইতে পারি এর বেশি কিছু না...।" এরপর উচ্ছ্বসিত হয়ে যুবকটিকে বললেন..." Do you want to Broadcast..? কলকাতায় রেডিও স্টেশন হয়েছে, সেখানে আমার কিছু জানাশোনা আছে। তোমার নাম-ঠিকানা দিয়ে যাও, সময়মতো যোগাযোগ করে নেব। বৃষ্টি থামতে যুবকটি নাম-ঠিকানা লিখে চলে গেলো। 


হপ্তা দুয়েক পর যুবকটির বাড়ির সামনে একটি পালকি থামলো, সেখান থেকে বেরিয়ে এলেন সেই দক্ষিণ ভারতীয় ডাক্তার বাবু । সহাস্য মুখে বললেন.." Get Ready ! আমার সাথে চলো।  যুবক-কে নিয়ে এলেন সোজা টেম্পেল চেম্বার্সে অফিসে।  বললেন..'এই দ্যাখো,এই হল রেডিও স্টেশন...।'    

সেইসময় স্টেশন ডিরেক্টর ছিলেন স্টেপলটন সাহেব আর প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন মজুমদার, তিনিই সর্বেসর্বা । রামস্বামী তাকে গিয়ে বললেন."মিস্টার মজুমদার এই সেই যুবক যার কথা বলেছিলাম আপনাকে।.ছেলেটির গান একবার শুনুন।  নৃপেন বাবু গান শুনে বললেন,"অপেক্ষা করুন..আজই আপনার গান ব্রডকাস্ট হবে। যুবক তো শুনে হতবাক, প্রথম দিনেই!  ডাক্তার বাবু হেসে বললেন,দেখলেন আমার কান ? ঠিক একটা রত্ন খুঁজে পেয়েছি ।"

                 

সেই দিন বিকেলে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ১৯২৭ সালে কলকাতার বেতার কেন্দ্র থেকে যুবকের গলায় দু-টি গান সরাসরি সম্প্রচারিত হলো । প্রথম টি  "এমন দিনে তারে বলা যায়..."  এবং অন্যটি

"একদা তুমি প্রিয়ে আমারই তরুমূলে.." ।  আকাশবাণী থেকে সম্প্রচারিত সেই প্রথম রবীন্দ্র সঙ্গীত। সেদিন থেকে বাঙ্গালির সঙ্গীত ইতিহাস এবং বেতার জগতে একটি নক্ষত্র সংযোজিত হলো ।


যুবকটি আর কেউ নয়, দেশের সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধেয় পঙ্কজকুমার মল্লিক। জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি ‌🌹🌹

           ‌🌲 সংকলনে ✍🏻 স্বপন সেন 🌲

তারকাময় রাজনীতি ভাল নয়  তসলিমা নাসরিন,,,,

 তারকাময় রাজনীতি ভাল নয় 


তসলিমা নাসরিন 


শিল্পীদের কাজ শিল্প নিয়ে থাকা। কিন্তু শিল্পীরা যখন জনপ্রিয় হতে হতে আকাশে উড়ে যান, আকাশে উড়তে উড়তে তারকা বনে যান, মানুষের নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, তখন কী ঘটে? আকাশ থেকে মহাকাশে বিচরণের পর তাঁদের কিন্তু ইচ্ছে করে মর্ত্যেই নেমে আসতে, তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে অন্য রকম খ্যাতি অর্জন করতে। এই খ্যাতির সঙ্গে জুড়ে আছে অর্থ এবং ক্ষমতা। ক্ষমতার আছে অস্বাভাবিক ঔজ্জ্বল্য। এই চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যের প্রতি আকর্ষণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে কার নেই? 


তারকারা সব দেশেই রাজনীতিতে ঢোকেন। কিন্তু ভারতীয় উপমহাদেশে তারকা থেকে রাজনীতিক হওয়ার প্রবণতা লাগামছাড়া। সত্যিকারের গণতান্ত্রিক দেশগুলোতে  রাজনীতিকরা ক্ষমতার কাঙাল নন। উত্তর ইউরোপের দেশগুলোয় এক সময় দেখেছি রাজনীতিকদের অনেকেই গাড়ি চড়েন না, অতি সাধারণ মানুষের মতো সাইকেল চালিয়ে বাড়ি থেকে অফিসে, অফিস থেকে বাড়িতে যান, নিরাপত্তা রক্ষী নিয়ে বাইরে বেরোন না। তাঁরা দুর্নীতি করেন না, চুরি করেন না, তাঁরা যেটা মন দিয়ে করেন, সেটা জনগণের সেবা। রাজনীতির এমন শুদ্ধ স্বচ্ছ আর সুস্থ  সুন্দর পরিবেশ উপমহাদেশে নেই। থাকলে আমার মনে হয় না কোনও তারকার শখ হতো রাজনীতিতে যোগ দেওয়ার। 


সিনেমা, সঙ্গীত, স্পোর্টস —মূলত এই ক্ষেত্রগুলোই তারকা তৈরি করে। আর এই উপমহাদেশ শতভাগ তারকাপাগল উপমহাদেশ। তারকাপাগল বলেই রাজনীতির র-ও যাঁরা জানেন না, তাঁরাও নিজের তারকাখ্যতিকে পুঁজি করে ভোট পান, রাতারাতি সাংসদ বনে যান। ওদিকে রাজনীতিকদের মধ্যে বসে আছেন কিছু গণ্ডমূর্খ, কিছু প্রতিক্রিয়াশীল স্বার্থান্ধ লোক। প্রগতিশীল কেউ যদি থেকেও থাকেন,  প্রগতিশীলতাকে গোপন রেখে তাঁদের রাজনীতি করতে হয়।  তাঁরা কেবল শিখেছেন কী করে মানুষকে মিথ্যে বলে বা  ধোঁকা দিয়ে ভোট আদায় করতে হয়। এভাবে অনভিজ্ঞ আর ধোঁকাবাজদের সমন্বয়ে, আমার আশঙ্কা, আমাদের সংসদ  একদিন ভয়াবহ ব্যর্থতার সমুদ্রে তলিয়ে যাবে। প্রায়ই তো দেখি সংসদগুলোতে হাতাহাতি মারামারি চুলোচুলি চলছে। সংসদে বসে সাংসদদের ঘুমোনো খুব পরিচিত একটি দৃশ্য। সংসদে বসে কেউ কেউ তো মোবাইলে পর্নও দেখেন। 


ভারতের বিপুল সংখ্যক অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে নেমেছেন। তাঁদের সংখ্যা, আমার বিশ্বাস, বিশ্বের যে কোনও দেশের তুলনায় বেশি। ভারতের রাজনীতিকরা ভাল অভিনয় জানেন, নাকি অভিনেতা-অভিনেত্রীরা? কেউ কেউ কিন্তু বলেন, অভিনেতা-অভিনেত্রীর চেয়ে অভিনয় ভাল জানেন রাজনীতিকরা। সে কারণেই হয়তো সিনেমার তারকারা যেমন রাজনীতিতে নামেন, তেমন রাজনীতিকদের মধ্যে অনেকেই সিনেমায় নামেন। সিনেমার তারকাদের রাজনীতিতে নামানো শুরু হয় ষাটের দশকে। বলিউডের অভিনেতা পৃথ্বীরাজ কাপুরকে রাজ্যসভার সদস্য বানিয়েছিলেন কংগ্রেস দলের শীর্ষ নেতাগণ। এরপর থেকে জনপ্রিয় এবং বিখ্যাত লোকেরা রাজনীতিতে নজর দিতে থাকেন। রাজনৈতিক দলে নাম লেখানোর উৎসাহ বেড়ে যায় প্রচণ্ড। রাজনৈতিক দলের   জনপ্রিয়তা বাড়াতেও হয়তো রাজনীতিকরা তারকাদের দলে ঢোকাতে চান। দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা, এম জি রামাচন্দ্রন, জয়ললিতা, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্ত্রুঘ্ন সিনহা, গোবিন্দা, হেমা মালিনী, রাজেশ খান্না, সুনীল দত্ত, বিনোদ খান্না, স্মৃতি ইরানি, রজনীকান্ত, কমল হাসান,   মাধাবান, রাজ বাব্বর, জয়াপ্রদা, পরেশ রাওয়াল, সন্ধ্যা রায়, কিরণ খের—- এরকম অনেক অভিনেতা-অভিনেত্রী  বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হয়েছেন। 


পশ্চিমবঙ্গের তৃণমূল দলে নির্বাচনের আগে আগেই তারকাদের দলে ভেড়ানো হয়েছে। জেতার ইচ্ছে থেকেই তাড়াহুড়ো করে তারকাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে নির্বাচনে। মুনমুন সেন, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান জিতে এলেন। ওদিকে শতাব্দি রায়, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, বাবুল সুপ্রিয়, দেবও টোপ গিলেছেন। শিল্প-সাহিত্য-নাট্য জগতের তারকাদের কাউকে ভোটে দাঁড় করানো হয়েছে, কাউকে আবার নানারকম সুযোগ সুবিধে আর উপঢৌকন  দিয়ে দলভুক্ত করা হয়েছে। কবীর সুমন, শাঁওলি মিত্র, ব্রাত্য বসু, জয় গোস্বামী, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্নর মতো সফল শিল্পী সাহিত্যিক তাঁদের নাও ভিড়িয়েছেন রাজনৈতিক দলের ঘাটে। সবাই ভোটে না দাঁড়ালেও দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন। মুশকিল হলো, অনেকে দলদাসে পরিণত হয়েছেন।   মূখ্যমন্ত্রী ভুল বকলেও তাঁরা নীরব থাকেন। মূখ্যমন্ত্রীর  চেয়ারের ধুলো পরিস্কার করে দেন, সাহিত্যের কিছুই না জানলেও মূখ্যমন্ত্রীকে সাহিত্য পুরস্কার প্রদান করেন।  


তারকারা তাঁদের ভক্তদের ভোটেই জিতে যান নির্বাচনে।  রাজনীতিক হিসেবে জনপ্রিয় হওয়ার জন্য লম্বা সময় তারকাদের পার করতে হলো না, রাজনীতিতে তাঁদের দক্ষতাও দেখাতে হলো না, অথচ দিব্যি এক তুড়িতে বিজয়ী হয়ে গেলেন। দলে তারকা নিয়ে এলে আজকাল বিরাট লাভ রাজনৈতিক দলের। দলের নেতারা যেমন তারকাদের নিজের স্বার্থে ব্যবহার করতে চান, তারকারাও চান রাজনৈতিক দলকে নিজের স্বার্থে ব্যবহার করতে। দল চায় নির্বাচনে জেতা, তারকা চান ক্ষমতা। রাজনৈতিক কোনও আদর্শ ছাড়াই অনেক সময় তারকারা রাজনৈতিক দলে যোগ দেন। সঙ্গত কারণেই তাঁরা জনগণের দাবি পূরণ করতে ব্যর্থ হন।  এক সময় তারকারা নিজের মান সম্মান বাঁচিয়ে রাজনীতির অঙ্গন ত্যাগ করতে বাধ্য হন। ভারতে ১৫৩ জন অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে নেমেছেন। সংখ্যাটি অন্যান্য দেশের চেয়ে বেশি। বাংলাদেশে সিনেমার নায়িকা কবরী, নায়ক ফারুক এবং ফেরদৌস রাজনীতি করেছেন, অভিনেতা আসাদুজ্জামান নূর মন্ত্রী ছিলেন অনেক বছর। জনপ্রিয় গায়িকা মমতাজ, বেবী নাজনীন, কনকচাঁপাও সংসদ সদস্য হয়েছেন। দলের অনেক নেতা তারকা নিয়ে সুখী হলেও দলের অনেক কর্মীই ক্ষুব্ধ। দীর্ঘকাল দলের আদর্শে এবং কর্মে  নিষ্ঠাবান থেকে, নিবেদিত প্রাণ হয়ে যে সুবিধে পান, তার চেয়ে ঢের বেশি পান উড়ে এসে জুড়ে বসা তারকারা, যাঁরা রাজনীতির কিছুই জানেন না, দলের আদর্শ সম্পর্কেও যাঁদের জ্ঞান নেই। 


এই উপমহাদেশে সিনেমার মতোই ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয়তাকে পুঁজি করে পাকিস্তানের ক্রিকেট তারকা ইমরান খান রাজনৈতিক দল শুরু করেছেন, নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। রাজনীতিতে ঢুকেছেন মোহাম্মদ আজহারুদ্দিন, নভোজত সিং সিধু, গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, কীর্তি আজাদ, চেতন চৌহান, শ্রীলংকায় অর্জুনা রানাতুঙ্গা, সনৎ জয়সুরিয়া। বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফি আর সাকিব এখন রাজনীতিতে নেমে ক্ষমতায় আরোহণ করেছেন। সিনেমার তারকাদের মতোই ক্রিকেট তারকারা রাজনীতি সম্পর্কে অজ্ঞ। তাঁরা শুধু দলের শোভা বাড়াবার জন্য ব্যবহৃত হচ্ছেন। 


সাকিব আল হাসান বদরাগী মানুষ। তাঁকে দেখে ভক্তরা উত্তেজিত হলে তিনি তাদের অপমান করতে দ্বিধা করেন না। সেদিন তো এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চাইলে ভক্তের ঘাড় ধরে রীতিমত গালে চড় কষালেন অথবা চড় কষাতে  চাইলেন। তিনি ক্রিকেট তারকা হিসেবে প্রচুর নিরাপত্তা  পান। কিন্তু রাজনীতিকদের তো মানুষের ভিড়েই থাকতে হয়। কেউ একটু ভক্তি দেখালেই তাকে চড় থাপ্পড় মারতে হয় না। রাজনীতিকদের উদার হতে হয়, মানবিক হতে হয়। মানুষকে আবর্জনা হিসেবে নয়, মানুষ হিসেবে দেখতে হয়। তাদের আবেগ উচ্ছ্বাস, তাদের সুখ দুঃখ, তাদের পাওয়া না-পাওয়াকে অন্তর থেকে অনুধাবন করতে হয়। তা না হলে রাজনীতির জগতে ঘোরাফেরা করা অর্থহীন। 


রাজনৈতিক দলকে জনপ্রিয় করতে হলে সিনেমা থিয়েটার  সঙ্গীত আর খেলার জগত থেকে অরাজনৈতিক জনপ্রিয় ব্যক্তিদের নানা রকম লোভ দেখিয়ে দলে টেনে আনার প্রবণতা কেন? প্রশ্ন হলো, দলের রাজনীতিকরা কেন জনপ্রিয় হতে পারেন না? ভাল কাজ করলেই তো জনপ্রিয় হওয়া যায়, সেই ভাল কাজে কেন এত আপত্তি? মাঝে মাঝে ভাবি, রাজনীতিকদের কি সুস্থ রাজনীতি সম্পর্কে যথেষ্ট ধারণা আছে? ছলে বলে কৌশলে ভোটে জেতাই তো রাজনীতিকদের মূল কর্ম নয়। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, মানবাধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হয়। এসবকে রাষ্ট্রের মূলমন্ত্র করতে হয়, এসবকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সব রকম উদ্যোগ নিতে হয়।  সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থান, সবার জন্য শিক্ষা আর  স্বাস্থ্যের ব্যবস্থা করতে হয়। দারিদ্র দূরীকরণের সব কর্মসূচী হাতে নিতে হয়। ধনী আর দরিদ্রের ব্যবধান ঘোচাতে হয়।  নারীর সমানাধিকার, মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার   ইত্যাদিকে হেলাফেলা করতে হয় না। প্রকৃতিকে সমৃদ্ধ করতে হয়, পশু পাখিকে নিরাপদে রাখতে হয়। রাস্তা ঘাট, উঁচু উঁচু দালানকোঠা, লম্বা লম্বা ব্রিজ বানালেই মন্ত্রী মহোদয়দের দায়িত্ব শেষ হয় না। শাসকের দায়িত্ব জনগণকে অন্ধকার থেকে আলোয় আনা। কুসংস্কার, ধর্মান্ধতা, কূপমণ্ডুকতা, অশিক্ষা, কুশিক্ষা, দুর্নীতি, সন্ত্রাস –ইত্যাদিকে কঠোর হস্তে দমন করা। মানুষের মধ্যে যুক্তিবুদ্ধির চর্চা বাড়ানোর এবং  মানুষকে বিজ্ঞানমনস্ক করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রক্ষমতায়  প্রতিক্রিয়াশীল মূর্খ লোকের বদলে প্রগতিশীল মুক্তচিন্তক  দরকার। কিন্তু দুঃখের বিষয়, গোটা উপমহাদেশের শাসকদের মধ্যে প্রগতিশীল চিন্তাধারার লোক অত্যন্ত  কম। সে কারণেই সমাজের প্রগতি যাঁরা চান, তাঁদের বাকস্বাধীনতার বিরুদ্ধে প্রায়ই দেখি আইন বানাচ্ছে সরকার। বাকস্বাধীনতা না থাকলে সমাজে কোনও বিবর্তন ঘটে না। আর বিবর্তন না ঘটলে সমাজ দুর্গন্ধ জলাশয়ের মতো স্থির হয়ে থাকে। আমাদের সমাজ নিঃসন্দেহে স্থির হয়ে আছে যুগের পর যুগ।  


তারকা দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালানোর দায়িত্ব সৎ সুস্থ আদর্শবান রাজনীতিকদের নিতে হবে, দলে ক্রিকেটার, অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পীদের টেনে আনা বন্ধ হোক। যখন নিজেরা অকেজো, অচল, অকর্মণ্য, তখনই তাঁরা তারকাদের টোপ দিতে বেরোন। যে দল যত বেশি অরাজনৈতিক তারকাকে দলের লোক হিসেবে প্রদর্শন করবে, সে দল, মনে রাখতে হবে, তত বেশি দুর্বল। জনগণ শিক্ষিত আর সচেতন হলে কোনও তারকাকে ভোট দেবে না, ভোট দেবে শিক্ষিত, অভিজ্ঞ, দূরদর্শী, বুদ্ধিদীপ্ত, সৎ রাজনীতিকদের। কিন্তু জনগণকে মূর্খ বানিয়ে রাখা ধুরন্দর রাজনীতিকদের কৌশল। অসুস্থ রাজনীতির অবসান হোক। সুস্থ রাজনীতির যাত্রা শুরু হোক। রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে হবে সুস্থ রাজনৈতিক আদর্শ দিয়ে, নিষ্ঠাবান স্বপ্নবান দেশপ্রেমিক রাজনীতিকদের দিয়ে। তারকাদের দিয়ে নয়। 


বাংলাদেশ প্রতিদিন

০৯ মে ২০২৪

ছাত্র ই বা কম কি সে???

 “ ছাত্র ই বা কম কি সে????”😃🙏


ছাত্র আর মাস্টারমশাই দু'জনেই অনেক স্মার্ট...


সুজয় পড়ে গেছিল কুমিরের রচনা আর পরীক্ষায় লিখতে দিয়েছিল গরুর রচনা । সুজয় লিখেছিল - "গরু একটি গৃহপালিত জন্তু । গরুর দুটি শিং একটি ল্যাজ চারটে পা । গরু দুধ দেয় । সেই দুধ থেকে ছানা দই মিষ্টি ইত্যাদি হয় । গরু তৃণভোজী প্রাণী । গরু ঘাস খায় । ঘাস খাওয়ার জন্য রাখালরা গরুকে মাঠে চরতে নিয়ে যায় । কিন্তু গরুকে কোন নদীর পাশের মাঠে চরতে নিয়ে যাওয়া উচিৎ না । কারন গরু চরতে চরতে নদীর ধারে চলে যেতে পারে, আর নদীতে কুমীর থাকে । কুমীর একটি হিংস্র জন্তু । গরুকে খেয়ে নিতে পারে । কুমীরের চোয়াল খুব শক্ত হয় । দাঁত খুব ধারালো । কুমীরের চারটে পা, দুটো চোখ, আর একটা লেজ কাটা কাটা কাটা কাটা ...... " -ব্যস , সুজয় ঢুকে গেল কুমীরে ।

স্মার্ট মাস্টারমশাই খাতা দেখে ভাবলেন, "বাঃ ! এতো ভারী মজা ? ব্যাটা সেই পুরনো কাসুন্দী ঘেঁটে তুলে মাস্টারকে বোকা বানাচ্ছে ? নিজেকে খুব চালাক ভাবছে না ? আচ্ছা ! আমিও দেখছি । তোকে ব্যাটা আমি শূন্য দেব না । দশের মধ্যে চার দেব । আর পরের টার্মে এমন রচনা দেব যে তোর না পড়ে পরীক্ষা দিতে আসা বেরিয়ে যাবে । রচনার বিষয়বস্তু একটা উদ্ভট দেব, দেখি ব্যাটা তুই সেখানে কুমীর ঢোকাস কি করে ? "

পরের টার্মে রচনা এল "দূর্গাপুজা" । পরীক্ষা হলে মাস্টারমশাই সুজয়কে দেখে মিটিমিটি হাসছেন । মনে মনে ভাবছেন যে "নে এবার, কি করে কুমীর আনবি আন । সিংহ আনতে পারিস, কিন্তু কুমীর এনে দেখা একবার" । কিন্তু সুজয়ও এত সহজে ছেড়ে দেবার পাত্র নয় । কুমীর সে আনবেই । সে লিখল - দূর্গাপুজা বাঙ্গালীর সবচেয়ে বড় পুজা । চারদিন ধরে পূজো চলে । সবাই নতুন জামা কাপড় পরে । সবাই খুব আনন্দ করে । গোটা বাংলাদেশ এই পূজোয় মেতে ওঠে । পূজোর চার দিন সপ্তমী অষ্টমী নবমী আর দশমী । দশমীর দিন বাঙ্গালীর খুব দুঃখ হয় কারন দশমীতে ঠাকুর ভাসান হয়ে যায় । লোকে ঠাকুর ভাসান করতে নদীতে যায় । কিন্তু ঠাকুর ভাসান সন্ধের পর করা উচিৎ নয়, কারণ নদীতে কুমীর থাকে । কুমীর একটি হিংস্র জন্তু । মানুষকে খেয়ে নিতে পারে । কুমীরের চোয়াল খুব শক্ত হয় । দাঁত খুব ধারালো । কুমীরের চারটে পা, দুটো চোখ, আর একটা লেজ কাটা কাটা কাটা কাটা ...... " -ব্যস , সুজয় আবার ঢুকে গেল কুমীরে ।

মাস্টারমশাই রেগে টং । নিজের পরাজয় এভাবে মেনে নেওয়া খুব কষ্টকর । এদিকে শূন্যও দিতে পারছেন না । আগের টার্মেই একইরকম লেখায় নাম্বার দিয়েছেন । পরীক্ষার প্রশ্নপত্রে নিজেই চ্যালেঞ্জ করেছেন, সুতরাং কাউকে কিছু বলাও যাবে না । রেগেমেগে ভাবলেন পরের টার্মে এমন বিষয় দেব যে পরীক্ষা হলে বসে তোর পেটে কুমীর কামড়াবে । দেখি কি করে কুমীর ঢোকাস ।

পরের পরীক্ষায় রচনা সত্যি কঠিন এল । অন্তত সুজয়ের বিচারে তো বেশ কঠিন । মাস্টারমশাই রচনা দিয়েছেন, "পলাশীর যুদ্ধ" । পরীক্ষা হলে মাস্টারমশাই বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছেন । ভাবছেন এইবার বড় জব্দ করা গেছে ব্যাটাকে । এবার আর কিছুতেই কুমীর ঢোকাতে পারবে না । সুজয় কিন্তু নির্বিকার মনে মাথা গুঁজে লিখে চলেছে । কোন হেলদোল নেই । পরীক্ষা শেষে ছাত্ররা খাতা জমা দিয়ে চলে যেতেই মাস্টারমশাই তড়িঘড়ি সুজয়ের খাতাটা টেনে নিয়ে রচনাটা পড়তে লাগলেন । খাতা দেখে মাস্টারমশায়ের চক্ষু চড়কগাছ । সুজয় লিখেছে - "পলাশীর যুদ্ধ বাংলার শেষ স্বাধীন যুদ্ধ । প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল পলাশীর প্রান্তরে । যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লা আর ইংরেজের মধ্যে । সেই যুদ্ধে ইংরেজরা জিতে গিয়েছিল ফলে বাংলা তার স্বাধীনতা হারিয়েছিল । নবাব সিরাজদৌল্লাই ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব । তিনি খুব বীর ছিলেন । প্রচন্ড বীরত্বের সাথে ইংরেজের সাথে লড়েছিলেন । কিন্তু তিনি একটি ভুল করেছিলেন, মীরজাফরকে সেনাপতি করে তিনি খাল কেটে কুমীর এনেছিলেন ।কুমীর একটি হিংস্র জন্তু । কুমীরের চোয়াল খুব শক্ত হয় । দাঁত খুব ধারালো । কুমীরের চারটে পা, দুটো চোখ, আর একটা লেজ কাটা কাটা কাটা কাটা ......


মাস্টারমশাই অজ্ঞান !!!


collected

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ১১-০৫-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ১১-০৫-২০২৪


সংবাদ শিরোনাম:


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে খাদ্য উৎপাদন বাড়াতে আওয়ামী লীগ নেতাদের তাগিদ দিলেন শেখ হাসিনা।


আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও বিশৃংখলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে - মন্তব্য ওবায়দুল কাদেরের। 


অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো - বললেন পররাষ্ট্রমন্ত্রী। 


উদারনৈতিক বাংলাদেশ গড়তে সংস্কৃতিতে আরও বেশি প্রচেষ্টা, সময়, শ্রম ও মেধা বিনিয়োগের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


ফিলিস্তিনকে সদস্য হিসেবে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বান।


ঢাকায় চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ রানে হারালো বাংলাদেশ।

নানাকে আটকে নাতনিকে  বিয়ে করেছিলেন জসীমউদ্দীন,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 নানাকে আটকে নাতনিকে 

বিয়ে করেছিলেন জসীমউদ্দীন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল্লাহ সাহেবের সঙ্গে এক দাওয়াতে গেলেন কবি জসীমউদ্দীন। সেখানে প্রথম দেখাতেই প্রেমে পড়লেন নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর।

কবির বয়স যেন হুট করেই কুড়ি বছর কমে গেল। হৃদয়ে আনচান শুরু হলো। এ পর্যায়ে নানাভাবে মমতাজ বেগম নামের ওই কিশোরীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন তিনি। মমতাজের পিত্রালয় ফরিদপুর, কিন্তু তখন তিনি ঢাকায়, নানাবাড়ি থেকে পড়াশোনা করেন।

মমতাজের প্রেমে জসীমউদ্দীন যখন দেওয়ানা, তখন কিশোরী মেয়েটি কি তা বোঝে? অগত্যা মমতাজের নানা মৌলভি ইদ্রিস মিয়াকে নানাভাবে বশে আনার চেষ্টা চালালেন কবি। বিভিন্ন অজুহাতে ওই বাড়িতে যাতায়াত শুরু করলেন। মৌলভি সাহেব কাব্যপ্রেমী মানুষ ছিলেন। তাই তাঁর বাড়িতে কবির আনাগোনাকে স্বাভাবিকভাবেই নিলেন। এভাবে এক দিন, দুই দিন করে মমতাজের ঘর অবধি পৌঁছে গেলেন জসীমউদ্দীন এবং তাঁকে অবাক করে দিয়ে টেবিল থেকে খাতা নিয়ে লিখলেন:

‘আমারে করিও ক্ষমা

সুন্দরী অনুপমা

তোমার শান্ত নিভৃত আলয়ে

হয়তো তোমার খেলার বাসরে

অপরাধ রবে জমা

আমারে করিও ক্ষমা।’

মমতাজ এবার কবির আকুতি বুঝতে পারলেন। নিজের অজান্তেই তাঁর প্রেমে ডুবে গেলেন। এ প্রসঙ্গে নিজের স্মৃতিকথায় বেগম মমতাজ লিখেছেন, ‘ভদ্রলোক তো আমারে দেখার পর নানা দিক থেইকা আমার নানাভাইকে হাত করার জন্য লাইগা গেল। অনেককে দিয়া সুপারিশ করতে লাগল। ওই যে আমারে দেখল, আমার রূপ তার মনে ধইরা নিল। কবি তো!’

কিছুদিন যেতে না যেতেই নানা মৌলভি ইদ্রিসের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন জসীমউদ্দীন। এরপর মৌলভি সাহেব যখন বুঝলেন এ বিয়েতে তাঁর নাতনিও রাজি, সে সময় তাঁর রাজি না হওয়ার তো কোনো কারণই নেই, মিয়া-বিবি রাজি তো কিয়া করেগা কাজি।

কিন্তু বাদ সাধলেন মমতাজের বাবা মোহসেনউদ্দিন। তিনি কিছুতেই এই ভবঘুরে কবির কাছে মেয়েকে বিয়ে দেবেন না। একে তো তাঁর বয়স বেশি, তার ওপর চেহারাও কৃষ্ণবর্ণ। এ অবস্থায় দীর্ঘ এক চিঠি লিখলেন তিনি মৌলভি ইদ্রিসের কাছে, ‘আপনি কি পাগল হইয়া গেলেন! এই লোকটা (জসীমউদ্দীন) পাগল। চরে ঘুরে বেড়ায়। গান গেয়ে বেড়ায়। ভাবের গান, আধ্যাত্মিক গান, মুর্শিদি গান। গানের মজলিশে সারা রাত কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খায়। এই রকম ছেলের সাথে বিয়া দেবেন? তার চাইতে নাতিনকে পদ্মায় ফালাইয়া দেন।’

চিঠি পাওয়ার পর উভয়সংকটে পড়লেন ইদ্রিস সাহেব। তাঁর নিজেরও কবিকে খুব পছন্দ হয়েছিল। তা ছাড়া পাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষকও বটে।

অতঃপর পাত্র সম্বন্ধে খোঁজখবর নিতে বের হলেন ইদ্রিস সাহেব। কিন্তু নিউমার্কেট এলাকায় কবির মেসের সামনে গিয়ে ‘ধরা’ খেয়ে গেলেন তিনি, তাঁকে ঘরে নিয়ে গিয়ে খুব আপ্যায়ন করলেন জসীম। পরে বললেন, ‘আমার কাছে নাতিন বিয়া দিবেন কি না, কথা দিয়া যাইতে হইব। নইলে আইজকা আপনাকে ছাড়ুম না।’ একবেলা আটক থাকার পর নাতনি বিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে মুক্তি মিলল মৌলভি ইদ্রিসের।

ছাড়া পেয়ে বিয়ের বন্দোবস্ত শুরু করলেন ইদ্রিস সাহেব, ১৯৩৯ সালে মহাসমারোহে অনুষ্ঠিত হলো জসীমউদ্দীন ও বেগম মমতাজের বিয়ে। রবীন্দ্রনাথসহ সব বড় সাহিত্যিকই সেই বিয়েতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন।


সূত্র: শতবর্ষে জসীমউদ্দীন বইয়ে প্রকাশিত বেগম মমতাজ জসীমউদ্দীনের লেখা ‘আমার কবি’

গ্রন্থনা: বাশিরুল আমিন


////////// আরও খবর পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ///////////////////

রম্যগল্পঃ বিল্লুরবিচার

 মাছ চুরি করার অপরাধে বিল্লুর বিরুদ্ধে কেস বাদীর জেরা-


১।  আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে  মাছ নিয়ে যেতে দেখছেন? 


- জ্বী। 


২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন? 


- না। 


৩। বিল্লুকে তাড়া করেছিলেন?


- জ্বী। 


৪। ধরতে পারেননি?


- না। 


৫। বিল্লু আপনার চেয়ে বুদ্ধিমান এবং বেশি দৌঁড়াতে পারে। 


- সত্য নয়।


৬।  বিল্লুকে তাড়া দেওয়ার সময়ে অন্য কেউ দেখেছে? 


- মনে পড়ছে না।


৭। আপনাকে বিল্লুকে তাড়া করতে  দেখেছে এরকম কোনো সাক্ষী আছে আপনার কাছে?


- না। 


৮। আপনি বিল্লুকে মাছ চুরি করতে দেখেননি। তাড়াও করেননি।

 

-- সত্য নয়। 


৯। বিল্লু কী মাছ  নিয়েছিল? 


-- রুই মাছ। 


১০। বাজারে আপনি একাই কি রুই মাছ বিক্রি করেন? 


- না। 


১১। আরও অনেকে রুই মাছ বিক্রি করে? 


- হ্যাঁ। 


১২। অন্যদের মাছের চেয়ে আপনার মাছের চেহারা সাইজ আলাদা?  অন্যদের মাছের সাথে মেলালে আপনার দোকানের মাছ আলাদা করা যায়? 


- না। 


১৩।  বিল্লুর কাছের যে রুইমাছ এরকম মাছ আপনি ছাড়াও আরও অনেকে বিক্রি করে?


- হ্যাঁ। 


১৪। বিল্লুর কাছের পাওয়া মাছটা আপনার দোকানের কিনা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া  তা যাচাই করার আর কোনো উপায় আছে? 


- না। 


১৫। বিল্লুকে মাছ নিয়ে যেতে আপনি ছাড়া আর কেউ দেখেছে এরকম কোনো সাক্ষী কি আপনি কোর্টে উপস্থাপন করেছেন? 


- না। 


পর্যাপ্ত সাক্ষ্য  প্রমাণের অভাবে বিল্লুর বিরুদ্ধে চুরির  অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিল্লুকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। 


রম্যগল্পঃবিল্লুর_বিচার 

Unknown_Writer 


মজার সব গল্প পেতে ফলো দিয়ে রাখুন।

শুক্রবার, ১০ মে, ২০২৪

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ১০-০৫-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ১০-০৫-২০২৪


সংবাদ শিরোনাম:


দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত - আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশবাসী গণতন্ত্রের স্বাদ পায় - সংসদে সমাপনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী।


একনেক সভায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন - সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ও কোম্পানীগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিলেন শেখ হাসিনা। 


অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামত দ্রব্যমূল্য বাড়িয়ে যাতে জনদুর্ভোগ সুষ্টি করতে না পারে সে দিকে নজরদারি জোরদারের তাগিদ দিলেন রাষ্ট্রপতি।


চলতি বছরের হজ ফ্লাইট শুরু - উদ্বোধনী দিনে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে গেলেন ৮২৫ হজযাত্রী।


৪৬-তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ।চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত - প্রধানমন্ত্রীর শোক।


চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা - আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।


আজ মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

মুখের দুর্গন্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ সমূহ 

 🌿 মুখের দুর্গন্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ সমূহ 🌿 ━━━━━━━━━━━━━━━ 🌿 ১️⃣ Mercurius Solubilis 👉 মুখে অতিরিক্ত লালা 👉 মাড়ি ফোলা ও ...