এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ের আসরে ছেলের বাবা হাসিমুখে বললেন

 বিয়ের আসরে ছেলের বাবা হাসিমুখে বললেন,

"বেয়াই সাহেব, বিয়েতো হয়ে যাচ্ছে তো আমার ছেলের জন্য বলছিলাম যে পাঁচ লাখ টাকা আর একটা বাইকের ব্যবস্থা করলে সুবিধা হতো। 


আসলে চাইতাম না তবুও ওর অফিসে যাতায়াতের জন্য বাইকটা খুবই প্রয়োজন ছিল। আর আমারও কিছু ঋণ-টিন আছে ওগুলাও পরিশোধ করতাম। ছেলে তো আমার একটাই। আমার যা আছে সবই তো ওর আর ওর মানে আমার বউমার।"

মেয়ে পক্ষের সকলে এই কথা শুনে চুপ করে রইলো। কিছুক্ষণ বাদেই কাজি সাহেব আসলেন বিয়ে পড়ানোর খাতা পত্র নিয়ে। যখন কাবিনের কথা উঠলো তখন মেয়ের বাবা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজি সাহেবকে বললেন,

"আপনি দশ লাখ টাকা কাবিন লিখেন।"

এই কথা শুনে ছেলের বাবা ফুঁসে উঠে বললেন,

"দশ লাখ টাকা কাবিন? মগের মুল্লুক নাকি? আমার ছেলের সামর্থ্যও তো দেখতে হবে নাকি?"

মেয়ের বাবা সামান্য হেসে বলেন,

"মেয়ে তো আপনাদের কাছেই থাকবে তো দশ লাখ কাবিন হোক আর এক কোটি হোক তাতে কি আসে যায়?"

ছেলের বাবা রাগমিশ্রিত কণ্ঠে বলেন,

"যত যাই বলেন আমি এতো টাকা কাবিন দিবো না।"

মেয়ের বাবা ভরা মজলিসে সামান্য অট্টহাসি দিয়ে বলেন,

"দশ লাখ টাকা কাবিন দিতে আপনার ভয় যে ছেলে বউয়ের যদি কোনোভাবে ডিভোর্স হয়ে যায় তাহলে আপনার দশ লাখ টাকা গচ্চা যাবে আর এদিকে আপনি ঠিকই আমার কাছে ছেলের জন্য বাইক আর পাঁচলাখ টাকা নগদ চাচ্ছেন। বিষয়টা কেমন হয়ে গেলো না?"

"কিসের সাথে কি মিলান? জামাইকে শ্বশুর বাড়ি থেকে এসব টুকটাক তো সবাই দেয়। এটাতো সমাজেরই নিয়ম।"

মেয়ের বাবা ঠান্ডা মাথায় বললেন,

"যৌতুক নেওয়া যদি সমাজের নিয়ম হয় তাহলে কাবিনও বেশি দেওয়া সমাজের নিয়ম। একচোখে সবকিছু দেখলে হয় নাকি বেয়াই সাহেব?"

ছেলের বাবা এবার রাগান্বিত স্বরে বলেন,

"আমার ছেলে বড় চাকরি করে। দরকার হলে আপনার এখানে ছেলেকে বিয়ে দিবোনা, মেয়ের অভাব আছে নাকি?"

"আমার মেয়েও কিন্তু উচ্চশিক্ষিত, তাকেও আমি নিজের টাকা পয়সা খরচ করে এতোদূর এনেছি আর আপনিও আপনার ছেলের জন্য কষ্ট করেছেন, তাহলে যৌতুক কেনো মেয়ের বাবাকেই দেওয়া লাগবে? আর এখানে বিয়ের আসর ছেড়ে চলে গেলে ক্ষতি কিন্তু আপনারই। থানায় কল দিয়ে যদি বলি যৌতুকের জন্য বিয়ে ভেঙ্গে দিচ্ছেন তাহলে জেলে যাবেন কিন্তু আপনারাই। তাই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েন।"

মেয়ের বাবার কথা শুনে ছেলে পক্ষের সবাই চুপ। নিরবতা ঠেলে মেয়ের বাবা পুনরায় বলে উঠলেন,

"যাইহোক আপনাদের সাথে আমারও আর আত্মীয়তা করার সখ নেই। এখনই এই অবস্থা আর বিয়ের পর আমার মেয়েকে যৌতুকের জন্য অত্যাচার করবেন না তার কি গ্যারান্টি? তার থেকে বরং আমার এই বিয়ের আয়োজনের যেই খরচটা হলো সেটা দিয়ে কেটে পরুন। নাহলে বিষয়টা থানা পর্যন্ত গেলে কত কি হয়ে যাবে ভাবতে পারছেন?"

ছেলের বাবাসহ ছেলে পক্ষের সকলের মাঝে পিনপতন নীরবতা।


মেয়ের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,

"যত যাই হোক আমি অন্ততঃ তোকে কোনো ছোটলোকের কাছে বিয়ে দিবো না। আমার রাজকন্যা আমৃত্যু যেনো রাজকন্যার মতোই থাকে সেই ব্যবস্থাই করবো।"


গল্পটি কেমন লাগলো জানাবেন। একটু কমেন্টে রেস্পন্স করবেন। আজকাল ফেসবুকের রিচ নেই বললেই চলে।

ভালো লাগলে ফলো করতে ভুলবেন না।

 ধন্যবাদ আপনাকে 🙂


Collected From Bastabik Golpo Wall

সময় থাকলে অবশ্যই পরবেন 

 সময় থাকলে অবশ্যই পরবেন 🙏

🟠  বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।

১) ব্লাড প্রেসার।

২) ব্লাড সুগার।


🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷

১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,

২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,

৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,

৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।


🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।

১) লবন,

২) চিনি,

৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।

৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার

৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।


🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।

১) সব রকমের সবুজ শাক

২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি

৩) ফলমূল,

৪) বাদাম,

৫) প্রোটিন জাতীয় খাবার।


🔸মানসিক শান্তি বা সুখী হতে  সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।

১) একজন প্রকৃত ভালো বন্ধু,

২) নিজের সমগ্ৰ পরিবার,

৩) সবসময় সুচিন্তা,

৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,

৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,

৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,

৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।


🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।

১) অহংকার না করা,

২) সবার সাথে হাসিমুখে কথা বলা,

৩) মানুষের সাথে ভালো আচরণ করা,

৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।

৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।

৬) সরল ও সৎ জীবন যাপন


🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।

১) কর্য,

২) লোভ,

৩) আলস্য,

৪) ঘৃণা,

৫) সময়ের অপচয়,

৬) পরচর্চা,পরনিন্দা 

৭) কোনো রূপ নেশা বা আসক্তি


🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।

১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,

২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,

৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,

৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,

৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,


সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন


“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

দুদিন আগে প্রিঙ্গেলস নামের এক কৌটা বি*ষ কিনেছিলাম,,,,,

 দুদিন আগে প্রিঙ্গেলস নামের এক কৌটা বি*ষ কিনেছিলাম। পিতা হিসেবে দুনিয়ার কোটি কোটি পিতার মতোই আমিও আমার সামর্থ্য অনুযায়ী সন্তানের জন্য ভালোটাই কেনাকাটা করার চেষ্টা করি। গত রোববার উত্তরা শুটিং থেকে ফেরার পথে রাতে তেমনই একটা কেনাকাটা করেছিলাম। মগবাজার পুনাক সেন্টারের লাজফার্মা থেকে নির্বাণের জন্য একটা কিটকাট এবং ছোট কৌটার একটা প্রিঙ্গেলস চিপস কিনি।


যেতে যেতে রাত হয়ে যাওয়ায় আমার পুত্র সেটা আর সেদিন খায়নি। পরদিন আবার শুটিং থাকায় আমি খুব সকালে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু রাতে বাসায় ফিরে দেখি, অবস্থা ভ*য়াবহ। নির্বাণ প্রিঙ্গেলস চিপস খেয়ে কী পরিমান ভীতিকর অবস্থায় পড়েছিলো, তা বাসায় ঢুকে তার চেহারা এবং বর্ণণার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। সে পরের ঘন্টাখানেক মুখে কিছু নিতে পারছে না এতো বাজে স্বাদ চিপসের। তার মায়ের অবস্থা আরও খারাপ। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে একটা চিপস অর্ধেক খেয়ে।


আমি অর্ধেকের চেয়ে কম মুখে দিয়েও দেখলাম, প্রায় বমি করার অবস্থা। বলা যায়, বি*ষ এটা। আমি সঙ্গে সঙ্গে ফোন দিলাম সেই শাখায়। ম্যানেজার ধরে, প্রথমত অস্বীকার এবং পাশ থেকে একজন রীতিমতো চেচিয়ে উঠলেন, আরে এসব খারাপ হয় নাকি? আমি বিষয়টা ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম। পরে ওই লোকের চিৎকার শুনে, ম্যানেজারকে বললাম, আমি এসে পাশের ওই লোককে খাওয়াতে চাই।


ম্যানেজার কাকুতি মিনতি শুরু করলো। আমি বিনীতভাবে ফোন রেখে দিলাম। আজ গিয়ে স্বশরীরে তাদের শাখায় উপস্থিত হয়ে বললাম। তারা আজ স্বীকার করলো তাদের প্রিঙ্গলসে এমন সমস্যা পাওয়া গেছে। আরও একজন অভিযোগ দিয়েছে। আমি ম্যানেজারকে বললাম, তাহলে আপনারা এসব বিক্রি করেন কেনো? সে বলল, তাহলে এটা যে খারাপ, কীভাবে পরীক্ষা হবে? আমি বললাম, তার মানে এসব পরীক্ষা করবেন ক্রেতাদের খাইয়ে? ক্রেতাদের অসুস্থ করে? আর জবাব দিলেন না।


তারপর ম্যানেজারকে বললাম, আপনি খান। প্রথমে গাইগুই করে একটা নিয়ে মুখে দিয়ে তার দশ ভাগের এক অংশ খেয়ে বলল, সরি স্যার এটা খাওয়ার মতো না। আমি বললাম, এখানে এটা জানাতেই এসেছি। তারপর তাদের অনেক অনুরোধ এটা দিয়ে যান। আমরা প্রিঙ্গেলস কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা করবো। আমি বললাম, আমি করতে পারি না? এটা দিতে আসিনি। এটা খারাপ দেখাতে এসেছি কেবল। তারপরও তাদের অনেক অনুনয়। আমি চলে এলাম।  


অবাক হতে হয়, প্রিঙ্গলসের একটা দেড়শ টাকার চিপস পুরোটাই বিষ। বাইরে লেখা এক্সপায়ার ডেট ঠিক, কিন্তু ভেতরে ভ*য়ংকর অখ্যাদ্য। এটা কোনও পরীক্ষা ছাড়াই বাজারজাত করছে তারা। এবং লাজফার্মার মতো ফার্মেসিও কোনও দায় ছাড়া বিক্রি করে চলছে। আমি হয়তো বিষয়টা ওখানেই শেষ করে আসতাম। কিন্তু শিশুখাদ্য নিয়ে ছাড় দিলে ওই অন্যায়ের দায় আমার উপরও বর্তায়।


সকলের কাছে বিনীত অনুরোধ, প্রিঙ্গলস টিপস বাচ্চার মুখে দেওয়ার আগে মা বাবা খেয়ে দেখবেন। আর লাজফার্মার খাবার এবং ওষুধও ভালোভাবে যাচাই করে নেবেন। সংস্কারের এই হাওয়ায় এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের নজর দেওয়া খুব জরুরি। বাচ্চাদের মুখে তুলে দেওয়ার জন্য কত ভালো জায়গাতে দায় ও দ্বিধাহীন বি*ষ বিক্রি করে চলছে নির্বোধ প্রতিষ্ঠান ও লোকজন... 


 - Isteaque Ahmed

স্নেক প্ল্যান্ট (সানসেভিয়েরিয়া) একটি যার রক্ষণাবেক্ষণে .…তবে সঠিক শর্ত প্রদান করলে এটি ভালোভাবে বৃদ্ধি পায় এবং এমনকি ফুলও দিতে পারে। উল্লেখিত নির্দেশনার ভিত্তিতে:

 স্নেক প্ল্যান্ট (সানসেভিয়েরিয়া) একটি যার রক্ষণাবেক্ষণে .…তবে সঠিক শর্ত প্রদান করলে এটি ভালোভাবে বৃদ্ধি পায় এবং এমনকি ফুলও দিতে পারে। উল্লেখিত নির্দেশনার ভিত্তিতে:


১. সাধারণত, স্নেক প্ল্যান্ট কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের পুরোনো হলে ফুল ফোটার সম্ভাবনা থাকে। অপেক্ষাকৃত কম বয়সী গাছে ফুল ফোটার আশা করা অনুচিত।


২. উজ্জ্বল, পরোক্ষ আলো স্নেক প্ল্যান্টের ফুল ফোটার সম্ভাবনা বাড়ায়। যদিও এই গাছ কম আলো সহ্য করতে পারে, তবে এটি উত্তরমুখী জানালার কাছাকাছি বা পরিশোধিত সূর্যালোকযুক্ত স্থানে রাখলে ফলাফল ভালো হবে।


৩. স্নেক প্ল্যান্ট গরম পরিবেশ পছন্দ করে এবং ঠাণ্ডা বাতাস কিংবা ৫০°F (১০°C) এর নিচে তাপমাত্রা সহ্য করতে পারে না। তাই ঠাণ্ডার হাত থেকে সুরক্ষিত রাখতে হবে।


৪. অতিরিক্ত পানি দেওয়া একটি সাধারণ ভুল। 

মাটিকে প্রতিবার সম্পূর্ণ শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিন এবং শীতকালে পানি দেওয়া আরও কমাতে হবে, কারণ তখন গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়।


৫. স্নেক প্ল্যান্টের জন্য ভালো ড্রেনেজযুক্ত মাটি প্রয়োজন। ক্যাকটাস বা সাকুলেন্ট মিশ্রণ ব্যবহার করুন অথবা সাধারণ মাটির সাথে পারলাইট বা বালি মিশিয়ে ড্রেনেজ ক্ষমতা বাড়ান।


৬. স্নেক প্ল্যান্ট সামান্য গোঁজানো (root-bound) পরিবেশ পছন্দ করে। 


তাই পাত্র এমন নিতে হবে যা গাছের মূল  থেকে কিছুটা বড়, কিন্তু অতিরিক্ত বড় হলে সমস্যা হতে পারে। বড় পাত্রে অতিরিক্ত আর্দ্রতা ধরে রাখার কারণে ফুল ফোটা বাধাগ্রস্ত হয়।


উপরোক্ত শর্তগুলো সঠিকভাবে মেনে চললে মাঝে মাঝে এই গাছের নরম সুগন্ধযুক্ত সাদা বা সবুজাভ ফুল দেখা যেতে পারে।

শ‍্যামলবাবুর স্ত্রীকে ফলো করুন। অচেনা কল পেলে অর্ধেক OTP শেয়ার করবেন

 🌀শ‍্যামলবাবু অবসরের পর  পাওয়া ২০ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN  ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে,বলা যায় না।


শ‍্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। "কোথাও কি পড়ে গেল?" এই চিন্তা করতে করতে  দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দু:শ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,"কোন ফোন এসেছিল?"


স্ত্রী বললেন,"ব‍্যাংক থেকে ম‍্যানেজার ফোন করেছিলেন।"


শ‍্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন।জিজ্ঞাসা করলেন,"ম‍্যানেজার কি বললেন?"


"উনি আমাদের যৌথ অ্যকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা OTP যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।" স্ত্রী বললেন।


শ‍্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল! গলা শুকিয়ে গেল।খবরের কাগজে রোজ যা দেখেন!উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন,"তুমি কি OTP বলে দিয়েছ?"


"ব‍্যাংক ম‍্যানেজার জিজ্ঞাসা করলেন,আমি কি না জানিয়ে পারি?"


শ‍্যামলবাবু চেয়ারে বসে পড়লেন,দরদর্ করে ঘামতে শুরু করলেন নি:স্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব‍্যালান্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে 20 লাখ টাকাই আছে।জামতাড়া গ‍্যাং টাকা সরিয়ে নিতে পারেনি।ঘাম দিয়ে জ্বর ছাড়ল। 


স্ত্রীকে জিজ্ঞাসা করলেন - "কত নম্বর OTP এসেছিল?"

"4042" স্ত্রী বললেন।

"তুমি ঠিকঠাক বলে দিলে?"

"আমি 2021 বলেছি। যৌথ অ্যকাউন্ট তো ,তাই হাফ বলেছি। আমি তো ব‍্যাংকের কর্মচারীর স্ত্রী, জানি এ টাকার অর্ধেক তো আমার। তাই OTP ও হাফ বলেছি।"


শ‍্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না।

******************************************* শ‍্যামলবাবুর স্ত্রীকে ফলো করুন। অচেনা কল পেলে অর্ধেক OTP শেয়ার করবে

উপসংহার:-শ‍্যামলবাবুর স্ত্রীকে ফলো করুন।

অচেনা কল পেলে অর্ধেক OTP শেয়ার করবেন ।

সকাল ৭টার সংবাদ  তারিখ ২৭-০২-২০২৫ খ্রি:। 

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ২৭-০২-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ প্রকাশ।


ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম।


সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার।


পবিত্র রমজানের প্রথম দিন থেকে সারাদেশে ভেজাল বিরোধী বিশেষ অভিযান শুরু করবে বিএসটিআই।


আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।


যুদ্ধ বিরতি চুক্তির প্রথম ধাপের শেষ শর্তের অংশ হিসেবে ইসরাইলী জিম্মীর চার মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

ক্লাসরুমে এবং পরীক্ষার খাতায় ছাত্রছাত্রীদের দেওয়া কিছু অদ্ভুত উত্তর।

 ক্লাসরুমে এবং পরীক্ষার খাতায় ছাত্রছাত্রীদের দেওয়া কিছু অদ্ভুত উত্তর।


১.

বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এসেছে, পানিতে বাস করে এমন ৫টি প্রাণীর নাম লিখ।


ছাত্র লিখল...ব্যাঙ, ব্যাঙের বাবা, মা, বোন আর দুলাভাই।


২.

ইতিহাস ক্লাসে স্যার সুমিকে দাঁড় করালেন, "বলো তো, আকবর জন্মেছিলেন কবে?"


সুমি: স্যার, এটা তো বইয়ে নেই!


স্যার: কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫।


সুমি: এটা জন্ম-মৃত্যুর তারিখ? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন!


৩.

যুক্তিবিদ্যার ক্লাস চলছে।


শিক্ষক: আমি টেবিলটা ছুঁয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি — এভাবে একটা যুক্তি দেখাও তো।


দুজন ছাত্র হাত তুলল।


১ম ছাত্র: যেমন ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।


২য় ছাত্র: আমি আপনাকে ভালবাসি, আপনি আপনার মেয়েকে ভালবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালবাসি।


৪.

বিজ্ঞান পরীক্ষার রেজাল্টের খাতা দেওয়ার দিন শিক্ষক জিজ্ঞাসা করলেন, "ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলা হয়েছিল। তুই সাদা খাতা জমা দিয়েছিস কেন?"


ছাত্র নির্বিকারভাবে জবাব দিল, স্যার, আমি ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। কিন্তু আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না!


৫.

ড্রইং পরীক্ষায় বিড়াল আঁকতে দেওয়া হয়েছে। ক্লাস ফাইভের মেয়ে গম্ভীর মুখে বিরাট এক বিড়াল আঁকছে পাতা জুড়ে। নিচে ডানদিকে লিখেছে পি টি ও। টিচার অবাক। জিজ্ঞেস করলেন, "ড্রইং খাতায় পি টি ও কেন?"


ছাত্রী জানাল, "আমার মা বলে দিয়েছেন উত্তর এক পাতায় না ধরলে ওই কথা লিখতে হয়। আমার বিড়াল এত বড় হয়েছে যে সেই অনুপাতে একটি পেল্লায় লেজ দরকার। সেই লেজ এই পাতায় আঁটবে না। তাই আমি ঠিক করেছি পি টি ও লিখে পরের পাতায় মনের সাধ মিটিয়ে লেজখানা আঁকব।


৬.

শিক্ষক: "উত্তম" শব্দের বিপরীত শব্দ বলো।


ছাত্রী: (মুচকি হেসে) সুচিত্রা।


৭.

অন্যমনস্ক এক ছাত্রীকে স্যার জিজ্ঞাসা করলেন, "এই মেয়ে, সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো।"


মেয়েটি হকচকিয়ে দাঁড়িয়ে বলল, "কে? আমি?"


শিক্ষক বললেন, "গুড। হয়েছে, বসো।"


৮.

শিক্ষক: আচ্ছা দুধ থেকে ছানা তৈরির একটি সহজ উপায় বল।


ছাত্র: ভীষন সহজ স্যার। গাভীকে তেঁতুল খাওয়ালেই হবে।


৯.

শিক্ষক: তোমার কাছে দেয়াশলাই বা গ্যাস লাইট নেই। আগুন জ্বালাবে কীভাবে?


ছাত্র: স্যার রবি সিম সামনে রেখে বলবো জ্বলে ওঠো আপন শক্তিতে!


১০.

শিক্ষকঃ বল তো সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?


ছাত্র: হাতি স্যার!


শিক্ষক: কেন?


ছাত্র: দেখেন না, হাতি খুশিতে সব সময় তার দাঁত বের করে রাখে।


১১.

শিক্ষক: সন্ধি কাকে বলে?


ছাত্র: স্যার, প্রথমটুকু পারি না, শেষেরটুকু পারি।


শিক্ষক: আচ্ছা, শেষেরটুকুই বল।


বল্টু: স্যার, শেষেরটুকু হলো...তাকে সন্ধি বলে।


১২.

শিক্ষক: তুই কি বলবে Dialog নাকি Paragraph?


ছাত্র: Dialog বলব স্যার।


শিক্ষক: ঠিক আছে বল।


ছাত্র: চৌধুরী সাহেব! আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষ, আমাদেরও ইজ্জত আছে।


(শিক্ষক রেগে গিয়ে খপ করে ছাত্রের চুলের মুঠি ধরে ফেললেন)


ছাত্র: তোর সাহস তো কম না, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। জানিস, তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি?


১৩.

শিক্ষক: যারা একেবারে নির্বোধ এবং গাধা তারা ছাড়া সবাই বসে পড়।


সকলে বসে পড়লেও শুধু সবুজ একা দাঁড়িয়ে আছে।


শিক্ষক: কিরে, ক্লাসে তুই একাই নির্বোধ আর গাধা?


সবুজ: না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভাল দেখাচ্ছে না, তাই...।


#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৬-০২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৬-০২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ প্রকাশ।


প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চারদিনের সফরে আগামী ১৩ই মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব --- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো তৎপর হওয়ার তাগিদ দেবে বিশ্ব সংস্থা --- জানালেন অ্যান্তোনিও গুতেরেস।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম।


আইন প্রয়োগকারী সংস্থার টহল কার্যক্রম পরিদর্শন করে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


পবিত্র রমজানের প্রথম দিন থেকেই সারাদেশে ভেজাল বিরোধী বিশেষ অভিযান শুরু করবে বিএসটিআই --- জানালেন শিল্প উপদেষ্টা।


আজ আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।


অভিবাসন প্রত্যাশীদের জন্য বিদ্যমান গ্রিন কার্ডের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে নতুন ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের।


এবং লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ৩২৬ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ইংল্যান্ড।


দুনিয়ার বিখ্যাত কিছু  মিথ্যেকথা

 দুনিয়ার বিখ্যাত কিছু  মিথ্যেকথা (!) 


তেলেভাজাওয়ালা: গরম গরম এইমাত্র নামালাম।


বাসের কন্ট্রাক্টর: পেছনের দিকে একদম ফাঁকা।


কমলা লেবুওয়ালা:  চিনির মতো মিষ্টি না হলে পয়সা লাগবে না।


ঘুঘনিওয়ালা: গরম গরম।


দুধওয়ালা: আমার দুধে কোনও জল পাবেন না।


ময়রা: সব আজকের মিষ্টি।


ঘটক: আমি তোমাকে একটা দেখাবো, একটাই পছন্দ হবে।


মেয়ের মা: আমার মেয়ের মতো আপনি এই পাড়ায় আর একটিও মেয়ে খুঁজে পাবেন না।


ছেলের মা: আমার ছেলের কোনও নেশা নেই।


বাঙাল: বাংলাদেশে আমাগো অনেক সম্পত্তি ছিল, বিঘা বিঘা জমি ছিল।


ঘটি: মোহনবাগান জাতীয় ক্লাব। আমরাও খুব ভালো রান্না করতে পারি। বাঙাল মানেই ওরা শুটকি খায়।


ডাক্তার: আপনার কিছুই হয়নি।


উকিল: আমি আজ বেল করাবোই।


ভিখারি: বাবু একটা টাকা দিন, তিন দিন কিছু খাইনি।


বউ: তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিলো আমার।


স্বামী: আমার এখন বিয়ে করার কোনও ইচ্ছাই ছিলো না।


মাছওয়ালা: পাল্লা ছুঁয়ে কেউ মিথ্যা কথা বলে নাকি?


পাড়ার ক্লাব: আর কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে।


পরীক্ষা হলে শিক্ষক: আমি তো জানি না।


কেরোসিন ডিলার: এই মাসে তেল ওঠে নাই।


প্রেমিক প্রেমিকা: তোমায় না পেলে আমি ম*রেই যাবো।

😂😂😂😂😂

সংগৃহীত।


হাসতে থাকুন ভালবাসতে থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন এবং follow করে পাশে থাকবেন ☺️ আপনাদের সুস্মিতা 😁😁 

#everyone

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ই’উরিক অ্যা’সিডের সমস্যায় ভুগছেন? কী থেকে এই সমস্যা হয় জানেন ? জেনে নিন।

 ই’উরিক অ্যা’সিডের সমস্যায় ভুগছেন? কী থেকে এই সমস্যা হয় জানেন ? জেনে নিন।


ইউরিক অ্যাসিড একটি মারাত্মক সমস্যা। এই অসুখে আক্রান্ত হলে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হতে হবে। শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে তা বিভিন্ন অস্থিসন্ধিতে জমে। তখন ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। এক্ষেত্রে গাউট আর্থ্রাইটিস হয়। এই অবস্থায় দাঁড়ালে খুব ব্যথা হয়। আক্রান্তস্থল ফুলে যেতে পারে। এমনকী জ্বালাও করতে পারে।


বিশেষজ্ঞদের মতে, ইউরিক অ্যাসিডের সমস্যা সাধারণত খাদ্যাভাস থেকে হয়। সেক্ষেত্রে কিছু কিছু খাবার এড়িয়ে চলতে হবে। 


যেমন-

রেড মিটঃ

 রেড মিট অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করতে পারে। কারণ রেড মিটে মাত্রাতিরিক্ত প্রোটিন থাকে। আর রেড মিটের প্রোটিন থেকে অনেকটা পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। 


চিংড়িঃ

 চিংড়ি কমবেশি সবারই পছন্দের। চিংড়িতে ভালো পরিমাণে প্রোটিন রয়েছে। তাই চিংড়ি খেলেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড থাকলে চিংড়ি থেকে দূরে থাকুন।


সামুদ্রিক মাছঃ

 বিভিন্ন গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ খেলেও এই সমস্যা বাড়ে। এক্ষেত্রে ইলিশ, পমপ্লেট খেলেও কিন্তু সমস্যা দেখা দিতেই পারে। এমনকী ক্যানবন্দি বিদেশি সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা খেলেও সমস্যা হতে পারে। তাই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে এ ব্যাপারে সাবধান হতে হবে।


দানা থাকা সবজিঃ

 বিশেষজ্ঞদের মতে, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে বিভিন্ন দানা জাতীয় সবজি যেমন ঢ্যাঁড়শ, টমেটো থেকে দূরে থাকতে হবে। কারণ এই দানা খেলে সমস্যা বাড়তে পারে। এছাড়া বিনস জাতীয় খাবারও এড়িয়ে চলতে হবে।


সয়াবিনঃ 

 সয়াবিন হল হাই প্রোটিন খাবার। এই খাবার থেকে মানুষের শরীরে প্রোটিন পৌঁছায়। সয়াবিন অত্যন্ত ভালো একটি খাবার। কিন্তু কিছু ক্ষেত্রে এই খাবার থেকে সমস্যা হয়। যেমন -ইউরিক অ্যাসিড বেশি থাকলে এই খাবার নিয়ে অত্যন্ত সচেতন হয়ে যেতে হয়। তবেই ভালো থাকা সম্ভব হবে।


এছাড়া ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে।

✍️Googleserch 

ছবি সংগ্রহ Imageserch

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...