এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?

 ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?


চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!


ম্যাজিস্ট্রেট: তার মানে?


চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল..."আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"।

ভাবলাম আমিই-বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!


ম্যাজিস্ট্রেট: তারপর?


চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল..."এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"।

মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।


ম্যাজিস্ট্রেট: বলো কি!


চোর: ঘরে ঢুকেই শুনলাম..."ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"।

বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম..."এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল"।

রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল..."আজি দখিন দুয়ার খোলা"।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।


ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ৩ বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?


চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও।"


ম্যাজিস্ট্রেট: যখন জেলে থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে?


চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?"

আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী!

 আমরা সে****ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা

এক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না! দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!

আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!


সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়, একই বালিশে ঘুমানো! একই টেবিলে খাওয়া!


একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই সংসার! ব্যপারটা কি আসলে তাই?


তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়! একই টেবিলে খাবার খায়! একজন অন্যজনকে সঙ্গমে কো-অপারেট করে! তবুও, সংসারগুলো ভাঙে কেন?


তুমি একটা মানুষের সাথে আছো! পাশে আছো! চোখের সামনে আছো! তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে! এই দূরত্বটা অন্যরকম! বলা যায় না! বুঝানো যায় না! সহ্যও করা যায় না!

কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে!


দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই? সবই চাই, যা যা সবাই করে! আমি সেটাও চাই, যেটা অনেকেই করে না!


সংসার মানে আসলে অভ্যাস! এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না! অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না?


আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না! কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!


আমরা কখনো জিজ্ঞেস করিনা " তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন?" আমরা হাত ধরে বসে থাকি না! আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!

আমরা বুঝি না, আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!

আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ! অথচ,আমাদের মনের দূরত্ব বেড়ে চলে!


রান্না করার জন্য বুয়া রাখলেও হয়! সঙ্গমের জন্য পতিতাই এনাফ! তবুও সংসার কেন করা লাগে?

সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না!

এর বাইরেও অনেক কিছু থাকে!


আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা! একই বিছানায় নগ্ন শরীরের উপরও একা! সঙ্গম শেষেও আমরা একা!


অথচ, দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়! একজন মানুষ প্রয়োজন হয়! একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়! সমঝোতা প্রয়োজন হয়! কারো কন্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয়!


একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়!

এই স্পর্শটা কামনার স্পর্শ নয়! এটা একটা ভালোবাসার স্পর্শ! কাম ছাড়া ভালোবাসা পূর্নতা পায়না এটা ঠিক! তবে কাম ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক!


সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়! যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়!

এরকম অনেক দম্পতিই আছে, যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়!


দাম্পত্য জীবনে কলহ থাকবেই! এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে, মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়! মানুষ কি এতটাই নিষ্ঠুর, যে ভালোবাসাকে অবহেলা করতে পারে!


সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে! সংসার একটা স্বর্গ! এখানে শুধু যোনী, লিঙ্গ, দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়! সব মানে সব!


দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়, যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি!

মানুষটা একটা অস্তিত্ব হোক! অধিকার হোক! বেঁচে থাকার ডেফিনেশন হোক!

একটা এডিকশন হোক! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!


আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী!

সময় পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

 জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।


১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।


১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই। 


২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। 


একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। 


একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। 


জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। 


অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।


দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন।


পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে।


নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা! 


মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।

 #ডাক্তারতানিয়াসুলতানা

শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম, বিয়ের ১০ দিন যেতে না যেতেই দেখি আমার ছেলে আর আগের মত নেই

 শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম, বিয়ের ১০ দিন যেতে না যেতেই দেখি আমার ছেলে আর আগের মত নেই! আমার বয়স ৬০ চলছে। আমি সরকারি চাকুরীজীবী ছিলাম। যে ছেলে অফিস থেকে এসে সবার আগে আমাকে খুঁজতো, ঐ ছেলে এখন মায়ের খোঁজ না নিয়ে সবার আগে বউকে খোঁজে। সারাক্ষণ বউয়ের সাথে সময় কাটায়, বউকে মুখে তুলে খাইয়ে দেয় কিন্তু মা খেলো কিনা তা খোঁজ নেয়না।  


বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে আগে মা এবং বোনকে নিয়ে যেতো, বলতো মা বন্ধুদের নিয়ে যেতে ভালো লাগেনা তোমরা চলো😢 কিন্তু এখন আমার সে ছেলে মা বাবা,বোনকে নিয়ে যাওয়াতো দূরের কথা -বউকে বাইরে ঘুরতে নিয়ে গেলে মায়ের অনুমতিটাও নেয়না। বউকে নিয়ে বিয়ের এক মাস পর হানিমুনে গেলো কিন্তু আমার অনুমতি নেয়নি 🙂 সারাদিন বউ, বউ করতে ব্যস্ত। ছেলেকেতো আমি পেটে ধরেছি, ছেলের ভালো মন্দ আমি নিশ্চয় বউয়ের থেকে ভালো বুঝি? কিন্তু না সবকিছু এখন বউ ভালো বোঝে। 


বউ পেয়ে এখন মাকে অপমান করে! আমার ছেলে কখনো বেগুন খেতোনা। বেগুন রান্না করলে রাগে খাবার খেতোনা, এখন বউ বেগুন পছন্দ করে বলে ছেলে আমার বেগুন খাই। একদিন বউ বেগুন ভাজি করেছে, আমি বললাম বউমা রাহাত বেগুন খায়না , বউ বলে খাবে মা। আমি বললাম খাবেনা খায়না ও, ছেলে এসে সে বেগুন খেলো তো খেলোই, উল্টো কত প্রশংসা!  ঐদিন অপমান করলো ছেলে আমাকে 🙂বোঝালো মা কিছু জানেইনা। বউ পাওয়ার পেয়ে গেলো আরো।


বিয়ের ৪ মাসের মাথায় ছেলে আমাকে বলে মা তুমি কি আমাদের সুখ দেখলে কষ্ট পাও? আমি বললাম নাতো কেন? রাহাত বলে - মা তুমি সব সময় তোমার সাথে বউকে তুলনা কেন করো? আমাদের জীবন আমরা যা ইচ্ছে করি, তুমি সবকিছুতে আগের মত কেন করো? আমি কি ছোট মানুষ? আমরা ঘুরতে গেলে তোমার অনুমতি নিতে হবে, আমি কি খাবো তা অনুমতি নিতে হবে, বউ কি রান্না করবে সেটাও কেন তোমার থেকে অনুমতি নিতে হবে? সংসার কি ওর না? 


এরপর ছেলে আমার বউ নিয়ে আলাদা হয়ে গেছে। আলাদা বাসা। আমি কি করেছি আপনারা বলুন আমিতো মা, আমি কি ছেলের ক্ষতি চাই? ছেলের বউরা বিয়ে করে এসেই মায়ের থেকে ছেলেকে আলাদা করে। 


নোট- আমি রাহাতের ছোট বোন লিখছি, আমার মায়ের হয়ে আপনাদের লিখে পাঠালাম, শাশুড়ীরা এফ**বি চালায়না বলে তারা খারাপ তা কিন্তু না! শাশুড়ীদের সাথেও অন্যায় করে বউয়েরা সব সময়। ছেলেদের আলাদা করেও বউয়েরায়।


লেখা: Afsanah Khan.


#collected

ছাদের টবে বোরন সার প্রয়োগের মাত্রা বা পরিমাণ।

 ছাদের টবে বোরন সার প্রয়োগের মাত্রা বা পরিমাণ।


🍂বোরনের অভাবজনিত লক্ষণ:


বোরন সারের  অভাবে পাতা খর্বকায় ও কোঁকড়ানো হয় এবং নেতিয়ে পড়ে। কান্ড ও পাতার বোঁটা এবং ফল ফেটে যায়। শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয়। কান্ডের তগ্রকোস বা কচি কান্ডের বৃদ্ধি ব্যাহত হয়। পরাগায়ন, ফুল ও ফলের বৃদ্ধি ব্যাহত হয়। ফুল, ফল ঝরে পড়ে ও ফল বিকৃত হয়। আলু ও বিভিন্ন ফলের উপর বিবর্ণ দাগ পড়ে। উদ্ভিদ বন্ধ্যাত্ব দেখা দেয়। বীজের সংখ্যা খুব কমে যায়। ফল ফেটে যায়। 

এছাড়া বোরন সার ডাল ও তেল জাতীয় দানাদার ফলের দানার গঠনে এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে। আলুকে দাঁদ রোগ থেকে রক্ষা করে এবং ধানে চিটা হওয়া ও দাগ পড়া কমে যায়।


🌱🍃প্রয়োগ পদ্ধিতি: মাটিতে এবং পাতায় স্প্রে দুইভাবেই প্রয়োগ করা যায়। সার/বালু/ছাই/মাটির সাথে ভালোভাবে মিশিয়ে জমি তৈরির শেষ চাষে প্রয়োগ করতে হবে। ফসলে বোরনের অভাব দেখা দিলে মাত্রানুযায়ী পানিতে মিশিয়ে শেষ বিকালে স্প্রে করা যেতে পারে।


🍃🌱মাটিতে প্রয়োগের ক্ষেত্রে:


সাধারণত ফলগাছে ফুল আসার পূর্বে বোরন সার প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। ছাদবগানের জন্য ছোট টবে ১/২ চা চামচ, বড় টবে ১ চা চামচ এবং হাফড্রামে ১ টেবিল চামচ দিতে হবে। এক্ষেত্রে টবের উপরের মাটি এক/দেড় ইঞ্চি তুলে টবের ভিতরের মাটির সাথে সার ভালো করে মিশানোর পরে ঐ তুলে রাখা মাটিগুলো ঝুরঝুরে করে  ভালোভাবে টবে ঢেকে দিতে হবে।


💧স্প্রে প্রয়োগ মাত্রা: 


গাছ রোপণের ২০-২২ দিন পর প্রতি লিটার পানিতে ১-১.৫ গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করুন। ১৫ দিন অন্তর অন্তর দুই বার প্রয়োজনে ৩য় বার স্প্রে করলে ফুল ও কচি ফল ঝরে পড়া সমস্যা কমে যায়।


🍃🌱ফল বৃদ্ধির সময় লিবরেল জিংক বা বাজারে প্রাপ্ত অন্যান্য জিংক ১ গ্রাম/লিটার এবং বোরন বা  সলুবোর বোরন (বোরাক্স/ বরিক এসিড) অথবা বাজারে প্রাপ্ত অন্যান্য বোরন সার ১ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে ২০-২২ দিন পর প্রথমবার এবং ৪০-৪৫ দিন পর ২য় বার স্প্রে করলে ফল ঝরে পড়া ও ফাটা উভয় সমস্যা কমে যায়।


যেসব গাছে ১২ মাস ফল থাকে সেসব গাছে ২ মাস পর পর বোরন সার স্প্রে করতে হবে। সেসব গাছ বছরে একবার ফল দেয় ঐ গাছে ফুল আসার এক মাস আগে বোরন প্রয়োগ করলে সুফল পাওয়া যায়।


🛑পন্যটি আমাদের কাছে পাবেন। 


#ছাদবাগান #garden #ছাদকৃষি #roofgarden #foryouシ #gardening #সার

আমে ব্যাকটেরিয়াজনিত ব্ল্যাক স্পট রোগ (Bacterial Black Spot - BBS) আমচাষিদের জন্য সতর্কবার্তা ও করণীয়

 আমে ব্যাকটেরিয়াজনিত ব্ল্যাক স্পট রোগ (Bacterial Black Spot - BBS) আমচাষিদের জন্য সতর্কবার্তা ও করণীয়



✅ রোগের কারণ: 

এই রোগটি Xanthomonas citri pv. mangiferaeindicae নামক একধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়, যা প্রধানত আম গাছে আক্রমণ করে।


✅ রোগের যেসব লক্ষণসমূহ দেখা যায়:  

• পাতায় ছোট ছোট পানির ফোঁটার মতো বাদামী থেকে কালচে দাগ 

• কচি ডালে ফাটল এবং জমাটবাঁধা রেজিন 

• ফলের গায়ে কালো ছোট দাগ, যা ধীরে ধীরে গভীর হয়

• দাগের চারপাশে উঁচু অংশ তৈরি হয় এবং ফল বিকৃত আকার ধারণ করে

• গুরুতর সংক্রমণে ফল ঝরে পড়ে


✅ যেভাবে এই রোগ বিস্তার লাভ করে:  

• বৃষ্টির পানি, বাতাস ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ছড়ায় 

• উচ্চ আর্দ্রতা ও মাঝারি তাপমাত্রা (২০–৩০ ডিগ্রি সেলসিয়াস) এই রোগের জন্য অনুকূল


✅ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পদ্ধতি (অভ্যাস + স্প্রে গাইডলাইন)


১. বাগান ব্যবস্থাপনা:

• আক্রান্ত ডাল, পাতা ও ফল দ্রুত ছাঁটাই করে পুড়িয়ে ফেলুন

• ছাঁটাই সরঞ্জাম জীবাণুমুক্ত করুন (যেমন ব্লিচ দ্রবণে চুবিয়ে)

• বাগানের সুষম বায়ু চলাচল নিশ্চিত করুন  

• বেশি নাইট্রোজেন সার ব্যবহার পরিহার করুন


২. রাসায়নিক নিয়ন্ত্রণ (স্প্রে পদ্ধতি):


🔺ক) কপারযুক্ত ব্যাকটেরিসাইড স্প্রে: 

• Copper hydroxide (যেমন চ্যাম্পিয়ন বা সমমানের ব্র্যান্ড)

• ডোজ: ২.৫ গ্রাম/লিটার পানি  

• যে সময় স্প্রে করবেন:  

      ° ফুল আসার আগে (pre-flowering stage)

      ° ফল আসার পরে (fruit set stage)

      ° ফল বৃদ্ধি পর্যায়ে (১৫ দিন পরপর, সর্বমোট ৩-৪ বার)


✅ গুরুত্বপূর্ণ পরামর্শ  

• স্প্রে করার সময় আবহাওয়া শুষ্ক থাকলে বেশি কার্যকর হয়

• রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত স্প্রে শুরু করুন

• একই রাসায়নিক বারবার ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করুন

• সবসময় নির্দেশনা অনুযায়ী ডোজ মেনে চলুন


✅ শেষ কথা: 

উপযুক্ত সময়ে নিয়মিত ছাঁটাই ও সঠিক স্প্রে ব্যবস্থাপনার মাধ্যমে এই ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে আমের ফলন ও গুণগত মান রক্ষা করা সম্ভব। তাই সতর্কতা অবলম্বন করুন। 


❤️ এই পোস্টটি কৃষক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আপনার একটি শেয়ার বাঁচাতে পারে অনেকের ফলনের ক্ষতি! 

================

কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিন। 

======================

কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি 

কৃষিতেই আছে আমাদের মুক্তি।

ধন্যবাদ ❤️ 

Md. Gaushoul Agam 

SA Horticulture Officer

Horticulture Center, Baradi Meherpur.

==========================

বিঃদ্রঃ

🛑 Copyright Reserved by©️ @Horticulture Center  

🛑 Sharing Allowed Only. Do not copy this content. Unauthorized reproduction may result in action under copyright law. 

============================


 #highlights #followers #agriculture #mangodisease #viralpost #highlightseveryonefollowers2025

ভাত থেকে পূর্ন পুষ্টি পেতে আঁশযুক্ত চাল খাবেন, সুগারের লেবেল বাড়াতে সাদা চাল খাবেন। 

 ভাত থেকে পূর্ন পুষ্টি পেতে আঁশযুক্ত চাল খাবেন, সুগারের লেবেল বাড়াতে সাদা চাল খাবেন। 

এই নিয়ে Haal Fashion আলমগীর আলম ভাইয়ের লেখা

আপনিই ঠিক করুন, কোনটা খাবেন, সাদা না আঁশযুক্ত চাল?

বাঙালির ভাত ছাড়া চলে না। কিন্তু সেই ভাতেও ঢুকেছে নানা কিছু। চাল আর আগের মতো নেই। চাল নিয়ে তাই অভাব নেই বিড়ম্বনার। তবু জেনে রাখা ভালো, কোন চাল কার জন্য আদর্শ।

আমরা ভেতো বাঙালি। ভাত আমাদের প্রধান খাদ্য। ধান থেকে ভাত আর সেই ভাত থালায় আসা পর্যন্ত কয়েকটি ধাপ পার করে আসতে হয়। আমাদের ভেতর প্রচুর আলোচনা আছে যে লাল চাল খান, সাদা চাল বাদ দেন। আসলে সাদা চাল আর আঁশযুক্ত লাল চালের মধ্যে অনেক কিছুরই ফারাক আছে। আবার সাদা চাল যে একদমই ভালো নয়, সেটাও ঠিক নয়। বিষয়টি বোঝার জন্য কিছু তথ্য দেওয়া হলো। এতে করে আপনার পরিবারের জন্য চাল বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে।

প্রক্রিয়াকরণের কারণে চালের গুণ!

সাদা চাল: ধান থেকে চাল তৈরির সময় মিলিং ও পলিশিং প্রক্রিয়ায় বাইরের আঁশ (bran), জীবাণু (germ), এবং কখনো কখনো অ্যালিউরন স্তর (aleurone layer) সরিয়ে ফেলা হয়। এটি চালকে সাদা, মসৃণ এবং দ্রুত রান্নার উপযোগী করে, কিন্তু পুষ্টি উপাদানের বড় অংশ হারিয়ে যায়।

আঁশযুক্ত চাল: কেবল বাইরের খোসা (husk) সরানো হয়, কিন্তু আঁশ ও জীবাণু অক্ষত থাকে। এটি ব্রাউন রাইস, লাল বা কালো হতে পারে। যার রং আঁশে থাকা উপাদানের ওপর নির্ভর করে। এসব স্তরই এটিকে পুষ্টির দিক থেকে সমৃদ্ধ করে।

পুষ্টি উপাদানের তুলনা

কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক ইনডেক্স (জিআই)

• সাদা চাল: প্রতি ১০০ গ্রামে প্রায় ২৮৩০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার বেশির ভাগই সাধারণ শর্করা। এর জিআই ৭০৮৯। অর্থাৎ, এটি দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। এটি ইনসুলিন স্পাইক সৃষ্টি করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য সমস্যা হতে পারে।

• আঁশযুক্ত চাল: প্রতি ১০০ গ্রামে ২৩২৬ গ্রাম কার্বোহাইড্রেট, কিন্তু আঁশের উপস্থিতির কারণে হজম হয় ধীরে। জিআই ৫০৫৫, যা রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ায় এবং ইনসুলিনের প্রতিক্রিয়া স্থিতিশীল রাখে। গবেষণায় দেখা গেছে, নিম্ন জিআইয়ের খাবার দীর্ঘ মেয়াদে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

আঁশ

• সাদা চাল: প্রতি ১০০ গ্রামে মাত্র ০.৪০৬ গ্রাম আঁশ। এটি হজম দ্রুত করে, কিন্তু কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব উপকারী নয়।

• আঁশযুক্ত চাল: প্রতি ১০০ গ্রামে ১.৮৩৫গ্রাম আঁশ (ব্রাউন রাইসে ১.৮ গ্রাম, লাল চালে আরও বেশি হতে পারে)। আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয়, কোলন ক্যানসারের ঝুঁকি কমায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

ভিটামিন

• সাদা চাল: প্রক্রিয়াকরণে বি ভিটামিন (B1, B3, B6) অনেকটাই হারিয়ে যায়। উদাহরণস্বরূপ, থায়ামিন (B1) প্রতি ১০০ গ্রামে মাত্র ০.০৭ মিলিগ্রাম থাকে। তবে ফর্টিফায়েড সাদা চালে কৃত্রিমভাবে এগুলো যোগ করা হয় (যেমন ০.২০৪ মিলিগ্রাম)।

• আঁশযুক্ত চাল: প্রাকৃতিকভাবে বি ভিটামিনসমৃদ্ধ। থায়ামিন ০.৪ মিলিগ্রাম, নিয়াসিন (B3) ৪.৩ মিলিগ্রাম এবং ভিটামিন B6 ০.৫ মিলিগ্রাম থাকে। এগুলো শক্তি উৎপাদন, স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং লাল রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ।

খনিজ

• সাদা চাল: ম্যাগনেসিয়াম (২৫ মিলিগ্রাম), ফসফরাস (৪৩ মিলিগ্রাম) ও আয়রন (০.৮ মিলিগ্রাম) কম থাকে। প্রক্রিয়াকরণে এগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ হারিয়ে যায়।

• আঁশযুক্ত চাল: ম্যাগনেসিয়াম (৮৪ মিলিগ্রাম), ফসফরাস (১৫০ মিলিগ্রাম), আয়রন (১.৫ মিলিগ্রাম) ও ম্যাঙ্গানিজ (১.১ মিলিগ্রাম) বেশি। ম্যাগনেসিয়াম হাড়ের স্বাস্থ্য ও বিপাকের জন্য, আয়রন রক্তাল্পতা প্রতিরোধে এবং ম্যাঙ্গানিজ অ্যান্টি–অক্সিডেন্ট এনজাইমের কার্যকারিতায় সহায়ক।

অ্যান্টি–অক্সিডেন্ট

• সাদা চাল: প্রায় কোনো অ্যান্টি–অক্সিডেন্ট থাকে না।

• আঁশযুক্ত চাল: ফেনলিক যৌগ (যেমন ফেরুলিক অ্যাসিড), ফ্ল্যাভোনয়েড ও অ্যান্থোসায়ানিন (লাল/কালো চালে) থাকে। উদাহরণস্বরূপ, লাল চালে অ্যান্থোসায়ানিন প্রতি ১০০ গ্রামে ১০ থেকে ১৫ মিলিগ্রাম হতে পারে, যা প্রদাহবিরোধী এবং ক্যানসারপ্রতিরোধী।

প্রোটিন

• সাদা চাল: প্রতি ১০০ গ্রামে ২.৭ গ্রাম প্রোটিন।

• আঁশযুক্ত চাল: প্রতি ১০০ গ্রামে ৩৩.৫ গ্রাম। পার্থক্য কম, তবে আঁশযুক্ত চালে অ্যামিনো অ্যাসিডের গুণগত মান কিছুটা ভালো।

ফ্যাট

• সাদা চাল: প্রায় ০.৩ গ্রাম (বেশির ভাগই স্যাচুরেটেড ফ্যাট)।

• আঁশযুক্ত চাল: ০.৯১ গ্রাম (অধিকাংশই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যা হৃৎপিণ্ডের জন্য ভালো)।

বৈজ্ঞানিক গবেষণা ও প্রভাব

• ডায়াবেটিস: ২০১০ সালে আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, সপ্তাহে পাঁচবার সাদা চাল খাওয়ার তুলনায় আঁশযুক্ত চাল খেলে টাইপ–টু ডায়াবেটিসের ঝুঁকি ১৬% কমে।

• হৃদ্‌রোগ: আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন (২০১৬) অনুসারে, আঁশযুক্ত চালে থাকা আঁশ ও ম্যাগনেসিয়াম এলডিএল কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি ২০ থেকে ৩০ শতাংশ হ্রাস করে।

• ওজন নিয়ন্ত্রণ: আঁশের কারণে আঁশযুক্ত চাল বেশি তৃপ্তি দেয়, যা ক্যালরি গ্রহণ কমাতে সাহায্য করে। ২০১৮ সালের নিউট্রিশন রিভিউয়ের একটি সমীক্ষায় এটি নিশ্চিত হয়েছে।

• অন্ত্রের স্বাস্থ্য: আঁশ অন্ত্রে প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যা গাট মাইক্রোবায়োমের ভারসাম্য রক্ষা করে।

সুবিধা ও অসুবিধা

সাদা চাল

সুবিধা: দ্রুত রান্না হয়, মিষ্টি স্বাদ, হজমে সহজ।

অসুবিধা: পুষ্টি কম, উচ্চ জিআই, দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যঝুঁকি।

আঁশযুক্ত চাল

সুবিধা: পুষ্টিসমৃদ্ধ, দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের জন্য ভালো, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

অসুবিধা: রান্নায় সময় বেশি লাগে, স্বাদে কিছুটা কড়া, হজমে সময় লাগে।

কার জন্য কোনটি উপযোগী?

সাদা চাল: শিশু, বয়স্ক বা দুর্বল হজমশক্তির মানুষ ও অসুস্থ ব্যক্তি এবং যাঁরা দ্রুত শক্তি চান, তাঁদের জন্য উপযোগী।

আঁশযুক্ত চাল: ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা ওজন নিয়ন্ত্রণে আগ্রহী, স্বাস্থ্যসচেতন মানুষের জন্য উপযোগী।

আপনার খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের ওপর ভিত্তি করে এগুলো বেছে নিতে পারেন।

লেখক: খাদ্য ও পথ্যবিশেষজ্ঞ; 

প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

#alamgiralam

#আলমগীরআলম

#lifestyle

#seeds

#yogalifestyle

#oil

#rice

বাংলা ইলম একাডেমির সাথে এখনই ইসলামিক জ্ঞান অন্বেষণের যাত্রা শুরু করুন।

 বাংলা ইলম একাডেমির সাথে এখনই ইসলামিক জ্ঞান অন্বেষণের যাত্রা শুরু করুন।

আপনি কি কোনও খরচ ছাড়াই নিয়মতান্ত্রিক এবং ব্যবহারিক উপায়ে ইসলামী জ্ঞান অর্জন করতে চান? বাংলা ইলম একাডেমি আপনাকে এই অনন্য সুযোগটি দিচ্ছে! আমাদের শিক্ষা কার্যক্রমটি বিশেষভাবে তাদের সকলের জন্য তৈরি করা হয়েছে যারা পরিস্থিতি যাই হোক না কেন, দূরশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে  শরিয়ার ইলম শিখতে চান।

এই প্রোগ্রামটিতে ৮টি বিশেষায়িত ডিপ্লোমা রয়েছে, প্রতিটি ডিপ্লোমাতে বিভিন্ন ধর্মীয় ইলমের ১০টি শিক্ষামূলক কোর্স রয়েছে। অধ্যয়নের সময়কাল দুই বছর, ৪টি সেমিস্টারে বিভক্ত, যা আপনাকে ইচ্ছাকৃত এবং পদ্ধতিগত ধাপে শেখার সুযোগ দেয়।

আমরা কৃতি শিক্ষার্থীদের জন্য মূল্যবান নগদ পুরষ্কারসহ সেমিস্টারের শেষের প্রতিযোগিতাও অফার করি। কারণ আমরা বিশ্বাস করি যে জ্ঞান উৎসাহ এবং অনুপ্রেরণার দাবি রাখে।

এই অগ্রণী কর্মসূচির অংশ হোন এবং জ্ঞান ও উৎকর্ষের দিকে আপনার যাত্রা শুরু করতে এখনই বাংলা ইলম একাডেমিতে নিবন্ধন করুন।

📌 লিংকে নিবন্ধন করে আমাদের সাথে যোগ দিন

https://www.elmacademy-bn.com/bn/housing

রোগীদের কাছে দেবী শেঠি হৃদরোগ বিশেষজ্ঞ কার্যত 'ম্যাজিশিয়ান'

 রোগীদের কাছে দেবী শেঠি হৃদরোগ বিশেষজ্ঞ কার্যত 'ম্যাজিশিয়ান'। মেডিক্যাল সায়েন্স তাঁর ট্রিটমেন্ট একের পর এক রোগীকে নয়া জীবনদান করেছে। একবার তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেলে জটিল থেকে জটিলতর সমস্যা মিটে যাবে বলেই বিশ্বাস করেন রোগীরা। অনেকেই চান তাঁর থেকে চিকিৎসা করাতে। কিন্তু, এত বড় মাপের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কি মুখের কথা?


কী ভাবে মিলবে দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট?


কারওই অজানা নয়, ড: দেবী শেঠি নায়ারণা হেলথের চেয়ারম্যান। তাঁর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যায় এই সংস্থার ওয়েবসাইটে। narayanahealth.org-তে গিয়ে https://internationalpatientcare.narayanahealth.org/enquire-about-appointment-dr-devi-prasad-shetty বিভাগে ক্লিক করতে হবে।


ড: দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রশ্নের জন্য info.international@nhhospitals.org-এই ইমেল আইডিতে মেল করা যাবে। এ ছাড়াও ভিডিয়ো কনসাল্টেশনের মাধ্যমেও এই চিকিৎসকের থেকে পরামর্শ পাওয়া যায়। তার জন্য https://narayana.health/ocaapp/video-consult/doctors/specialty/cardiacsciences সাইটটিতে লগ ইন করতে হবে। পাশাপাশি, Narayana health-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্টের জন্য Enquire now বলে একটি অপশন পাবেন। সেখানে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর, কোন শহরের বাসিন্দা এবং কোন হাসপাতালে দেখাতে চান এই যাবতীয় তথ্য দিয়ে Submit অপশনে ক্লিক করলেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


অন্যদিকে, সরাসরি ড: দেবী শেঠির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে প্রথম নারায়ণা হেলথের আওতায় থাকা হাসপাতালগুলির যে কোনও একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে। যে কোনও শহরের নারায়ণা হাসপাতাল থেকেই কার্ডিওলজিস্ট দেখানো যাবে। তাঁর পরামর্শ মোতাবেক এরপর ড: দেবী শেঠির সঙ্গে কনসাল্ট করা যাবে। সে ক্ষেত্রে শারীরিক পরিস্থিতি এবং মেডিক্যাল হিস্ট্রি দেখে তবেই সেই রোগীকে ড: দেবী শেঠির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় একটি বিশেষজ্ঞ টিম। ভিন্ন শহর থেকে ড: দেবী প্রসাদ শেঠির ভিডিয়ো কনসাল্টেশনের অপশনও থাকে।

সাক্ষাৎকারঃ:প্রকৌশলী রুহুল আমিন: আপনাকেও ধন্যবাদ।

 সাক্ষাৎকারঃ 

🔸শিক্ষাবার্তা: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় আপনাকে শিক্ষা বার্তা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।


🔸 প্রকৌশলী মোঃ রুহুল আমিন: আপনাকেও ধন্যবাদ। শিক্ষাবার্তার সকলকে ধন্যবাদ।


🔸 শিক্ষাবার্তা: কারিগরি শিক্ষার আশানুরূপ সাফল্য না হওয়ার পিছনে কি কারন থাকতে পারে বলে আপনি মনে করেন?


🔸 প্রকৌশলী রুহুল আমিন: আমাদের দেশের সাধারণ জনগণ এখনও কারিগরি শিক্ষার সুফল জানেনা। তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় ভর্তি করতে অনিহা প্রকাশ করেন। আমি আগেই সাধারণ মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনের জন্য কাজ করবো। প্রয়োজনে কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় সচিব মহোদয়কে নিয়ে আলাপ-আলোচনা করে উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করবো। তাদেরকে কারিগরি শিক্ষার সুফল সম্পর্কে বুঝাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহে প্রচার ও প্রচারণা চালাবো।


🔸 শিক্ষাবার্তা: বিগত কয়েক বছরে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি না হওয়ার পিছনে কি কারন থাকতে পারে বলে আপনি মনে করেন?


🔸 প্রকৌশলী রুহুল আমিন: আমাদের দেশের সাধারণ জনগণ এখনও কারিগরি শিক্ষার পুরোপুরি সুফল পাচ্ছেনা। তাই তাদের সন্তানদের এ শিক্ষার প্রতি আকৃষ্ট করাতে পারেনি।


🔸 শিক্ষাবার্তা: বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক ক্লাসের অবস্থা খুব করুন। এ ক্ষেত্রে আপনার ভূমিকা কী হতে পারে?


🔸 প্রকৌশলী রুহুল আমিন: আমাদের দেশের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ জায়গায় ব্যবহারিক ক্লাসরুম নাই। অবকাঠামো নাই। তাই ব্যবহারিকের কোনো মালামালও নাই। আমি এসব প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দের ব্যাপারে চেষ্টা করবো।


🔸 শিক্ষাবার্তা: সিলেবাসের কোনো পরিবর্তন করবেন কী?


🔸 প্রকৌশলী রুহুল আমিন: অবশ্যই। আমরা যুগের সাথে তাল মিলিয়ে এবং শিল্প কারখানার চাহিদা অনুযায়ী জনবল তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। আমি ইতোমধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেহারা পাল্টিয়ে দিয়েছি। আমার সততা ও শ্রমের মাধ্যমে কারিগরি শিক্ষায় পরিবর্তন আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আমার মা ২০১৯ সালে “রত্নগর্ভা” মায়ের পুরস্কার পেয়েছিল। আমার ৯ ভাই বোনের মধ্যে মাত্র ২ জন গ্রাজুয়েট। বাকিরা আরো শিক্ষিত। ২ জন ডক্টরেট। সবাই তাদের সততা,মেধা ও শ্রম দিয়ে নিজ নিজ জায়গায় সফল। আমিও আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।


🔸 শিক্ষাবার্তা: বাংলাদেশের কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে আপনার প্রচেষ্টা কি থাকবে?


🔸 প্রকৌশলী রুহুল আমিন: আমি বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আধুনিক ও বিশ্বমানের গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। এ ক্ষেত্রে আপনাদের (মিডিয়ার) ভূমিকাও জরুরি। আপনারা এ শিক্ষার প্রসারে ইতিবাচক সংবাদ তুলে ধরবেন। গ্রামাঞ্চলের লোকজনকে সচেতন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ শিক্ষার সাথে জড়িত সকলের আন্তরিকতা ও শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীলতা কারিগরি শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমি সকলের সহযোগিতায় বাংলাদেশের কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাবো। 


🔸 শিক্ষাবার্তা: আপনার ইতিবাচক মনোভাব ও কারিগরির শিক্ষার প্রতি আন্তরিকতার জন্য ধন্যবাদ।


🔸 প্রকৌশলী রুহুল আমিন: আপনাকেও ধন্যবাদ।


©সংগৃহীত


Subscribe: youtube.com/@BarishalPolytechnicInstitute?sub_confirmation=1


বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট-Barishal Polytechnic Institute

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...