এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

চিতকার করলেই সত্যটা মিথ্যা হয়না ফেইসবুক থেকে নেওয়া

 গ্যালিলিও যেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, "আমি আবারো বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ করাকে আপনারা বন্ধ করতে পারবেন না, পৃথিবী আগের মতোই ঘুরতে থাকবে", সেদিন ওনার কথায় সবাই হেসেছিল। বিচার সভায় গ্যালিলিওর চরম শাস্তি হয়েছিল। বাকিটা ইতিহাস।


সতীদাহর মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনাকে হাস্যস্পদ করেছিল। বাকিটা ইতিহাস।


সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের "পথের পাঁচালী"-র সংক্ষিপ্ত সংস্করণ "আম আঁটির ভেঁপু"-র জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল, তিনি যদি কোনোদিন সিনেমা তৈরি করেন, তবে এটাই হবে তার প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয়, তখন শুধু প্রযোজকরাই নন, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাকে নিয়ে হাসিঠাট্টা করেছিল। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিল। বাকিটা ইতিহাস।


একটা কথাই মনে রাখবেন, লাখ লাখ লোকও যদি একটা পুকুরকে সমুদ্র বলে, রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না।


তাই প্রশ্ন এটা নয় যে পরিসংখ্যানের দিক দিয়ে আপনি কত শতাংশ, প্রশ্ন এটাও নয় যে আপনি কতটা গুরুত্বপূর্ণ, প্রশ্নটা হচ্ছে আপনি ঠিক নাকি ভুল।

ফেসবুক থেকে সংগৃহীত

কাজের টাইম শেষ হলে কম্পিউটার শাটডাউন করেন নাকি স্লিপ

 কাজের টাইম শেষ হলে কম্পিউটার শাটডাউন করেন নাকি স্লিপ ? কোনটিতে বেশি বেনিফিট ? ভুল করলে ক্ষতি হবে না তো ! এসব প্রশ্নের উত্তর জানতে আপনি চাইলে পুরো লেখাটি পড়তে পারেন। 


শাটডাউন (Shutdown) 📴:


🕒 শাটডাউন কখন করবেন?

যখন আপনি দীর্ঘ সময়ের জন্য পিসি বা ল্যাপটপ বন্ধ রাখতে চান। তখন শাটডাউন মোড ব্যবহার করতে পারেন। যেমন দিনের শেষে বা ব্যবহারের প্রয়োজন না হলে।


✅ বেনিফিট কী?

▪️ পুরো সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যা হাডওয়্যারের শক্তি সঞ্চয় করে।

▪️ সব সফটওয়্যার এবং ফাইল বন্ধ হয়, তাই কোন ডেটা হারানোর ঝুঁকি থাকে না।

▪️ ল্যাপটপের ব্যাটারির উপর চাপ কম পড়ে।


⚠️ ক্ষতি কী?

▪️ Start-up Time বেশি নেয়। স্টার্ট আপ টাইম হলো- একটি কম্পিউটার বা ল্যাপটপ চালু হওয়ার পর সম্পূর্ণরূপে ব্যবহারের জন্য প্রস্তুত হতে যতটুকু সময় লাগে সেটি।

▪️ ফাইল বা কাজ সেভ না করে বন্ধ করলে ডেটা হারিয়ে যেতে পারে।


💡 ভুল ধারণা: কিছু লোক মনে করেন, শাটডাউন করলে সব কাজ নিজে থেকেই সেভ হয়ে যায়। 

রিয়েলিটি: শাটডাউন করার আগে সেভ না করা হলে অসমাপ্ত কাজ বা ফাইল হারিয়ে যেতে পারে।


স্লিপ (Sleep) 😴:


🕐 স্লিপ কখন করবেন?

আপনি যদি অল্প সময়ের জন্য পিসি ব্যবহার না করেন কিন্তু দ্রুত আবার কাজ করতে চান, তখন স্লিপ মোড ব্যবহার করতে পারেন।


✅ বেনিফিট কী?

▪️ সিস্টেম দ্রুত চালু হয়, কারণ এটি RAM এ ডেটা সংরক্ষণ করে রাখে।

▪️ নিয়মিত ব্যবহার করা ট্যাব বা ফাইল পুনরায় অপেন করতে হয় না, অনেক সময় বাঁচে।


⚠️ ক্ষতি কী?

▪️ দীর্ঘ সময় ধরে স্লিপ মোডে রাখলে ব্যাটারি ফুরিয়ে যেতে পারে।

▪️ বিদ্যুৎ চলে গেলে অথবা পিসি ক্র্যাশ করলে কাজ হারানোর ঝুঁকি থাকে।


💡 ভুল ধারণা: স্লিপ মোডে রাখলে ব্যাটারি অনেক বেশি খরচ হয়। 

রিয়েলিটি : স্লিপ মোডে কম্পিউটার বা ল্যাপটপ ব্যাটারি অনেক কম ব্যবহার করে, কারণ এ সময় প্রসেসর, হার্ড ড্রাইভ বন্ধ থাকে। শুধু RAM চালু থাকে, যাতে আবার দ্রুত কাজ শুরু করা যায়।


রিস্টার্ট (Restart) 🔄:


🕒 রিস্টার্ট কখন করবেন?

সিস্টেম আপডেট করার পর বা সফটওয়্যার সমস্যার সমাধান করার জন্য রিস্টার্ট করতে পারেন।


✅ বেনিফিট কী?

▪️ মেমোরি রিফ্রেশ হয় এবং সফটওয়্যার সমস্যার সমাধান হয়।

▪️ কিছু সফটওয়্যার ইন্সটলের পর রিস্টার্টের মাধ্যমে ব্যবহার উপযোগী হয়।


⚠️ ক্ষতি কী?

▪️ অনেক সময় সব কাজ বন্ধ করতে হয়, ফলে সেভ না করলে ডেটা লস হতে পারে।

▪️ রিস্টার্টের সময় কিছুটা অপেক্ষা করতে হয়, কারণ পুরো সিস্টেম পুনরায় লোড হয়।


💡 ভুল ধারণা: রিস্টার্ট করলে সব ডেটা মুছে যায় বা ফাইল হারিয়ে যায়।

রিয়েলিটি : রিস্টার্ট শুধু সিস্টেমকে পুনরায় চালু করে; সেভ করা ফাইল বা ডেটা ঠিক থাকে।


সামারি 📝:

▪️  শাটডাউন করবো, দিন শেষে বা ব্যবহারের প্রয়োজন না হলে।

▪️ স্লিপ করবো, কাজের সময় বিরতির প্রয়োজন হলে।

▪️ রিস্টার্ট করবো, সফটওয়্যার সমস্যার সমাধান করার জন্য।

সেরা ১০০ বাংলাদেশী চলচ্চিত্রের লিঙ্ক আছে এখানে!  তালিকাটি করেছেন সাকিব চৌধুরি আবির!

 টাইমলাইনে রাখার মতো পোস্ট! 

যদি ভালো লাগে,  রাখতে পারেন 


সেরা ১০০ বাংলাদেশী চলচ্চিত্রের লিঙ্ক আছে এখানে! 

তালিকাটি করেছেন সাকিব চৌধুরি আবির!


১। কখনো আসেনি (১৯৬১)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=kmHL4WefB_w


২। কাঁচের দেয়াল (১৯৬৩)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=5f0oswtiE0U


৩। বেহুলা (১৯৬৬)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=oSEezQ0xsu8


৪। আনোয়ারা (১৯৬৭)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=MLalXlJOXP0


৫। জীবন থেকে নেয়া (১৯৭০)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=3KwomNGsC6s


৬। সুতরাং (১৯৬৪)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=9fvFV5W-h14


৭। আবির্ভাব (১৯৬৮)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=N15F5vJxN4M


৮। অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=UXGVi0SSLgg


৯। ডুমুরের ফুল (১৯৭৯)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=1QByq-JqMOw


১০। ওরা ১১ জন (১৯৭২)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=onNXCzLaSGI


১১। শুভদা (১৯৮৬)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=nKxrnQNjbiI


১২। পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=kcU-spZec6M


১৩। হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=9DEWTRyeF6s


১৪। হাছন রাজা (২০০১)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=94KsXRDPQ-4


১৫। মেঘের পরে মেঘ (২০০৪)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=F22pq8Svihc


১৬। শাস্তি (২০০৪)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=CvPlWSet6CE


১৭। আবার তোরা মানুষ হ (১৯৭৩)—খান আতাউর রহমান: লিংক পাওয়া যায় নি


১৮। ধীরে বহে মেঘনা (১৯৭৩)—আলমগীর কবির: লিংক পাওয়া যায় নি


১৯। সূর্য কন্যা (১৯৭৫)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=nCs9g9F7keo


২০। সীমানা পেরিয়ে (১৯৭৭)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=7oUZpPEG8Zw


২১। রূপালী সৈকতে (১৯৭৯)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=smGSt_9khIk


২২। পরিণীতা (১৯৮৪)—আলমগীর কবির: লিংক পাওয়া যায় নি


২৩। মহানায়ক (১৯৮৫)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=gAe1f3B7_iI


২৪। মেঘের অনেক রং (১৯৭৬)—হারুনর রশীদ: https://www.youtube.com/watch?v=rjFbpMuTTxk


২৫। গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=cNLTHbY1Ndk


২৬। দুই পয়সার আলতা (১৯৮২)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=aGaubnuKAgg


২৭। জন্ম থেকে জ্বলছি (১৯৮২)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=KVu2RyVNR3I


২৮। ভাত দে (১৯৮৪)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=z0g7cXKqMC8&t=12s


২৯। সারেং বউ (১৯৭৮)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=sephN52U8Y0


৩০। এখনই সময় (১৯৮০)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=lUNGUlkiEUk


৩১। দুই জীবন (১৯৮৮)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=aHADTgdAaC0


৩২। সূর্যদীঘল বাড়ি (১৯৭৯)—মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=gMeeozaMmIM&t=90s


৩৩। দহন (১৯৮৫)—শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=gdcRTD5npTk


৩৪। অন্য জীবন (১৯৯৫)—শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=ph4uuighfcM&t=19s


৩৫। এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০)—বাদল রহমান: https://www.youtube.com/watch?v=vbWHI8C78wo


৩৬। ছুটির ঘণ্টা (১৯৮০)—আজিজুর রহমান: https://www.youtube.com/watch?v=_cIDMn2wodQ


৩৭। রামের সুমতি (১৯৮৫)—শহিদুল আমিন: https://www.youtube.com/watch?v=2DAgnlEfsw4


৩৮। শঙ্খনীল কারাগার (১৯৯২)—মুস্তাফিজুর রহমান: https://www.youtube.com/watch?v=tXZw316KAJA


৩৯। চাকা (১৯৯৩)—মোরশেদুল ইসলাম:https://www.youtube.com/watch?v=oJtFS05-Ur8


৪০। দীপু নাম্বার টু (১৯৯৬)—মোরশেদুল ইসলাম:


https://www.youtube.com/watch?v=oJsKmmsnQd8


৪১। দুখাই (১৯৯৭)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=hiYnMNfDLBM&t=2s


৪২। দূরত্ব (২০০৪)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=NTBQ1yHNCo0


৪৩। খেলাঘর (২০০৬)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=i5LhxyZ1tss


৪৪। প্রিয়তমেষু (২০০৯)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=Eh4OLMRlJOk


৪৫। আমার বন্ধু রাশেদ (২০১১)—মোরশেদুল ইসলাম:


https://www.youtube.com/watch?v=bNZkYR1h-uA


৪৬। অনিল বাগচীর একদিন (২০১৫)—মোরশেদুল ইসলাম: লিংক পাওয়া যায়নি


৪৭। একাত্তরের যীশু (১৯৯৩)—নাসির উদ্দিন ইউসুফ: https://www.youtube.com/watch?v=ImB47ynd3sc


৪৮। গেরিলা (২০১১)—নাসির উদ্দিন ইউসুফ:


https://www.youtube.com/watch?v=7QHR16rEt3E


৪৯। আলফা (২০১৯)—নাসির উদ্দিন ইউসুফ: https://www.youtube.com/watch?v=VMliSn2PPKE


৫০। আগুনের পরশমণি (১৯৯৪)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=N2_ZAY34Lc8


৫১। শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=2m56a4EyVWY


৫২। দুই দুয়ারী (২০০০)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=ZcMjpdF-6OM


৫৩। চন্দ্রকথা (২০০৩)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=PvGrjVnIdGA


৫৪। শ্যামল ছায়া (২০০৪)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=ph3qk73ywbQ


৫৫। নয় নম্বর বিপদ সংকেত (২০০৬)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=Jue74sbh_0A


৫৬। আমার আছে জল (২০০৮)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=mpxxBvpmJVg


৫৭। ঘেটুপুত্র কমলা (২০১২)—হুমায়ূন আহমেদ:


https://www.youtube.com/watch?v=2cAejoAZqYY


৫৮। নদীর নাম মধুমতী (১৯৯৫)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=_paDZRGY1Kk&t=771s


৫৯। চিত্রা নদীর পারে (১৯৯৯)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=anwAmOjOCPo


৬০। লালসালু (২০০১)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=i_JGYJQsYXI&t=604s


৬১। লালন (২০০৪)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=vrBJVVExa8o


৬২। রাবেয়া (২০০৮)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=b6b7xjiTguM&t=29s


৬৩। জীবন ঢুলি (২০১৪)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=WyFY3S6glWg


৬৪। উত্তরের খেপ (২০০০)—শাহজাহান চৌধুরী: https://www.youtube.com/watch?v=zfVuONgcOr4


৬৫। কিত্তনখোলা (২০০০)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=8A97erTJCaA&t=3s


৬৬। শঙ্খনাদ (২০০৪)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=0vcuhTFFwTw&t=1879s


৬৭। নিরন্তর (২০০৬)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=89i44WRBVwI


৬৮। বাঁশি (২০০৭)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=3FzHymwHG_g


৬৯। রূপান্তর (২০০৮)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=WP1fly5osDs&t=253s


৭০। অপেক্ষা (২০১০)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=a4ae2m8jNFk


৭১। ড্রেসিং টেবিল (২০১৬)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=fM4iUSSg0lw


৭২। মাটির ময়না (২০০২)—তারেক মাসুদ: https://www.youtube.com/watch?v=DHxN53b-sCI


৭৩। অন্তর্যাত্রা (২০০৬)—তারেক মাসুদ: https://www.youtube.com/watch?v=ogKoVDOqQ8E


৭৪। রানওয়ে (২০১০)—তারেক মাসুদ: https://www.youtube.com/watch?v=wyl2k_IGWGs


৭৫। জয়যাত্রা (২০০৪)—তৌকির আহমেদ: https://www.youtube.com/watch?v=qptsKjKFMak


৭৬। রূপকথার গল্প (২০০৬)—তৌকির আহমেদ: https://www.youtube.com/watch?v=BOx2pWLJP50&t=9s


৭৭। দারুচিনি দ্বীপ (২০০৭)—তৌকির আহমেদ: https://www.youtube.com/watch?v=EUodA5vxc4I


৭৮। রং নাম্বার (২০০৪)—মতিন রহমান: https://www.youtube.com/watch?v=cWHvX0YYBfc


৭৯। হাজার বছর ধরে (২০০৫)—কোহিনূর আক্তার সুচন্দা: https://www.youtube.com/watch?v=xVzOSYWf6Nk


৮০। আয়না (২০০৬)—কবরী: https://www.youtube.com/watch?v=b6xre0hK8f0


৮১। ঘানি (২০০৬)—কাজী মোরশেদ: https://www.youtube.com/watch?v=bJWhUFPtJf8&t=6s


৮২। আহা (২০০৭)—এনামুল করিম নির্ঝর: https://www.youtube.com/watch?v=RX2PIE3Jl1c


৮৩। মেড ইন বাংলাদেশ (২০০৭)—মোস্তফা সরয়ার ফারুকী: https://www.youtube.com/watch?v=mBxi-ZvGTQc


৮৪। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯)—মোস্তফা সরয়ার ফারুকী: https://www.youtube.com/watch?v=KIxHhqUcjZ0


৮৫। বৃত্তের বাইরে (২০০৯)—গোলাম রাব্বানী বিপ্লব: https://www.youtube.com/watch?v=EuZ4KYR5E5Y


৮৬। মনপুরা (২০০৯)—গিয়াস উদ্দিন সেলিম: https://www.youtube.com/watch?v=ZYw7PCggOnY


৮৭। গহীনে শব্দ (২০১০)—খালিদ মাহমুদ মিঠু: https://www.youtube.com/watch?v=SvFSBmijktE


৮৮। জোনাকির আলো (২০১৪)—খালিদ মাহমুদ মিঠু: https://www.youtube.com/watch?v=nJ5-l53bEJs


৮৯। লাল টিপ (২০১২)—স্বপন আহমেদ: https://www.youtube.com/watch?v=NEXGSnVaYC4


৯০। চোরাবালি (২০১২)—রেদওয়ান রনি: https://www.youtube.com/watch?v=7Ir0z4Pn1c8


৯১। উত্তরের সুর (২০১২)—শাহনেওয়াজ কাকলী: https://www.youtube.com/watch?v=TEMDc8Y7uSk


৯২। নদীজন (২০১৫)—শাহনেওয়াজ কাকলী: https://www.youtube.com/watch?v=6EhWtBLlIRQ


৯৩। কাজলের দিনরাত্রি (২০১৩)—সজল খালেদ: https://www.youtube.com/watch?v=eR8fbz1sz6w


৯৪। নেকাব্বরের মহাপ্রয়াণ (২০১৪)—মাসুদ পথিক: https://www.youtube.com/watch?v=_6-x2Ba8ioo


৯৫। বাপজানের বায়স্কোপ (২০১৪)—রিয়াজুল রিজু: https://www.youtube.com/watch?v=GUKBKaMcmXE


৯৬। বৃহন্নলা (২০১৪)—মুরাদ পারভেজ: https://www.youtube.com/watch?v=l5UhKxwY_Ps


৯৭। ঘাসফুল (২০১৫)—আকরাম খান: https://www.youtube.com/watch?v=fUrzBPsCyYw


৯৮। সুতপার ঠিকানা (২০১৫)—প্রসূন রহমান: https://www.youtube.com/watch?v=SoX2MGfRvnw


৯৯। কৃষ্ণপক্ষ (২০১৬)—মেহের আফরোজ শাওন: https://www.youtube.com/watch?v=E4TYZj0FrNs


১০০। গহীন বালুচর (২০১৭)—বদরুল আনাম সৌদ: https://www.youtube.com/watch?v=kyr_4j6Yfx8&t=4s


#সংগৃহিত

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

আপনার বয়স ১৮ পার হয়েছে

 আপনার বয়স ১৮ পার হয়েছে? 

১৮ পার হওয়া মানেই ছোটবেলার সেই আরামের দিন শেষ। এখন থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

কিন্তু সমস্যা কী জানেন?

এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে কিছুই হাতে তুলে দেবে না। সারভাইভ করতে হলে আপনাকে লড়তে হবে, আর লড়াই করতে হলে দরকার অস্ত্র—মানে স্কিল!

তিনটা স্কিলের কথা বলছি, যা না জানলে এই দুনিয়ায় টিকে থাকাই মুশকিল।

স্কিল ১: মার্কেটিং – নিজের গল্প বিক্রি করার ক্ষমতা

আপনার যতই প্রতিভা থাকুক, যদি সেটা অন্যকে বোঝাতে না পারেন, তাহলে সেটা কারও কোনো কাজে আসবে না।

মার্কেটিং মানে শুধু কোম্পানির বিজ্ঞাপন নয়, বরং আপনি নিজে কী, কী পারেন, সেটা অন্যদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারার ক্ষমতা।

আপনি চাকরির ইন্টারভিউতে গেলে কী করেন? নিজের দক্ষতা “বিক্রি” করেন, তাই না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন? সেটাও একধরনের মার্কেটিং।

যারা নিজের গল্প ঠিকভাবে বলতে জানে, তারাই জীবনে এগিয়ে যায়।

কীভাবে শিখবেন?

• বই পড়ুন: Seth Godin-এর This is Marketing

• ফ্রি কোর্স করুন: Coursera বা Udemy-তে “Marketing Fundamentals”

• প্র্যাকটিস করুন: প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করুন

স্কিল ২: সেলস – নিজের ভাবনা বিক্রি করার ক্ষমতা

অনেকে ভাবে সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি করা। কিন্তু আসলে?

আপনার জীবনটাই একটা সেলস প্রেজেন্টেশন!

- চাকরির ইন্টারভিউ দেন? নিজেকে “বিক্রি” করছেন।

- বন্ধুরা মিলে কোথাও যেতে চায় না, আপনি তাদের রাজি করাচ্ছেন? এটাও সেলস!

- বসকে প্রমোশনের জন্য কনভিন্স করছেন? এটাও সেলস!

আপনি যদি সেলস স্কিল না জানেন, তাহলে অন্যদের কাছে নিজের কথা বিশ্বাসযোগ্য করে তোলাই কঠিন হয়ে যাবে।

কীভাবে শিখবেন?

• বই পড়ুন: Brian Tracy-এর The Psychology of Selling

• প্র্যাকটিস করুন: দৈনন্দিন জীবনে ছোটখাট জিনিস “বিক্রি” করার চেষ্টা করুন

• লোকের প্রয়োজন বুঝতে শিখুন: একজন ভালো সেলসম্যান বোঝে, মানুষ কী চায়

স্কিল ৩: ইংলিশ স্পিকিং – আত্মবিশ্বাসের মাস্টার কী

বাংলাদেশে ইংরেজি বলতে পারা মানে আলাদা লেভেল!

আপনার মনে হতেই পারে, “ইংরেজি জানাটা এত গুরুত্বপূর্ণ নাকি?”

হ্যাঁ, ১০০% গুরুত্বপূর্ণ!

- ইন্টারভিউতে যদি ইংরেজি বলতে পারেন, আপনাকে সিরিয়াসলি নেওয়া হবে।

- বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চাইলে? ইংরেজি লাগবে।

- ইন্টারন্যাশনাল কন্টেন্ট থেকে শিখতে হলে? ইংরেজি লাগবে।

ইংরেজি শেখা মানে শুধু ভাষা শেখা নয়, এটা একটা পাওয়ার।

কীভাবে শিখবেন?

• অ্যাপ ব্যবহার করুন: Duolingo, BBC Learning English

• ইংলিশ মুভি দেখুন: সাবটাইটেল অন রেখে দেখুন, তারপর সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করুন

• ইংলিশ পত্রিকা পড়ুন: এডিটরিয়াল অংশ পড়লে ভাষা ও চিন্তার গভীরতা বাড়বে

এই স্কিলগুলো না জানলে পিছিয়ে পড়বেন

আগে শুধু ভালো গ্রেড আর সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যেত। এখন যুগ পাল্টে গেছে।

এখন যারা মার্কেটিং, সেলস, আর ইংলিশ স্পিকিং জানে, তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে।

এখন বলেন…

আপনার কি শুধু স্বপ্ন দেখাই ভালো লাগে, নাকি বাস্তবে কিছু করতে চান?

সময় কিন্তু কারও জন্য অপেক্ষা করবে না। 

আজ শেখা শুরু করলে, এক বছর পর নিজেকে দেখে নিজেই অবাক হবেন!

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন!


#collected 

Please DM for credit or removal

 সেভ করে রাখুন কাজে লাগবে

 🥰 সেভ করে রাখুন কাজে লাগবে🥰


জমির দলিল বৈধ কি না কিভাবে বুঝবেন?

জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি সঠিকভাবে বোঝা ও অনুসরণ করা জরুরি। জমির দলিল হলো এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই জমি কেনার আগে দলিলটি বৈধ এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা অত্যন্ত প্রয়োজন।


দলিল যাচাই করার গুরুত্বপূর্ণ ধাপসমূহ:

১. দলিলের মূল কপি পরীক্ষা করুন:

দলিলটি সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর ও সিলসহ থাকতে হবে।

দলিলের সাথে সংযুক্ত ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলিয়ে দেখুন।

প্রতিটি পাতায় সরকার নির্ধারিত স্ট্যাম্প সঠিকভাবে লাগানো আছে কিনা নিশ্চিত করুন।


২. দলিলের তথ্য যাচাই করুন:

দলিলে মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখুন।

সাক্ষীদের নাম, ঠিকানা ও স্বাক্ষর স্পষ্ট এবং যথাযথ কিনা যাচাই করুন।

৩. আইনি পরামর্শ গ্রহণ করুন:

একজন অভিজ্ঞ আইনজীবী দলিল পরীক্ষা করে বৈধতা নিশ্চিত করতে পারেন।

আইনি জটিলতা থাকলে তিনি সঠিক পরামর্শ দিতে পারবেন।

৪. অনলাইন যাচাই ব্যবস্থা ব্যবহার করুন:

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (e-porcha.gov.bd বা land.gov.bd) থেকে দলিল ও খতিয়ান যাচাই করতে পারেন।

কিছু বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও এই সুবিধা দেয়।


৫. সতর্কতা অবলম্বন করুন:

দলিলে সন্দেহজনক কিছু থাকলে লেনদেন থেকে বিরত থাকুন।

প্রতারণা থেকে বাঁচতে সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন।


গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

১) দলিলে কি সব তথ্য আছে?

মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, উপজেলা, জেলা ঠিকমতো আছে কিনা যাচাই করুন।


২) দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন:

সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার হয়েছে কিনা এবং রেজিস্ট্রার কর্তৃক রেজিস্ট্রি হয়েছে কিনা নিশ্চিত করুন।


৩) মালিকানার ধরণ:


দলিলে মালিকানা অর্জনের মাধ্যম (উত্তরাধিকার, ক্রয়, দান ইত্যাদি) উল্লেখ আছে কিনা দেখুন।


৪) জমির বাস্তব অবস্থা:


জমি বাস্তবে আছে কিনা, দখলে আছে কিনা, ঋণ বা মামলা জর্জরিত কিনা খতিয়ে দেখুন।


৫) দলিলের বয়স:


১৯৭৬ সালের পূর্বের দলিল ‘পুরাতন’ হিসেবে ধরা হয়। অতিরিক্ত যাচাই দরকার হতে পারে।


৬) দলিলের ধরন:


সাধারণত ৪ ধরনের খতিয়ান রয়েছে: সিএস, এসএ, আরএস এবং বিএস।


৭) একাধিক মালিক:


দলিলে একাধিক মালিক থাকলে, সবার সম্মতি ও স্বাক্ষর ছাড়া বিক্রয় করা যাবে না।


৮) মিউটেশন (নামজারি):


নতুন মালিক হিসেবে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন আবশ্যক।


৯) জাল দলিলের লক্ষণ:


ভুল বানান, অস্পষ্ট তথ্য, ভুয়া স্বাক্ষর, ও অস্বাভাবিক অসঙ্গতি থাকলে সতর্ক হোন।


১০) কোথায় যাচাই করবেন?


সাব-রেজিস্ট্রার অফিস: মূল দলিল যাচাইয়ের জন্য।


ভূমি অফিস/অনলাইন পোর্টাল: খতিয়ান ও অন্যান্য রেকর্ড যাচাইয়ের জন্য।


আইনজীবীর সহায়তা: সার্বিক আইনি যাচাইয়ের জন্য সর্বোত্তম।


নোট: উপরোক্ত তথ্যগুলো শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। জমির দলিল যাচাই করার সময় অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া সবসময়ই উত্তম।

একটি মৌমাছির বন্ধুত্ব হয়েছিল এক গোবর পোকার সঙ্গে।

 একটি মৌমাছির বন্ধুত্ব হয়েছিল এক গোবর পোকার সঙ্গে।

পোকাটি একদিন ভোমরাকে বলল,

— “ভাই, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই তোমাকে আমার ঘরে আহার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”


পরের দিন সকালে ভোমরা তার বাচ্চাদের নিয়ে সুন্দর করে সেজেগুজে পোকার বাড়িতে পৌঁছল।

পোকাটি মৌমাছি ও তার সন্তানদের দেখে খুব খুশি হল, এবং খুব যত্ন করে তাদের জন্য খাবার পরিবেশন করল।


কিন্তু খাবারে কি ছিল জানো? গোবরের ছোট ছোট বল!

পোকাটি খুশি হয়ে বলল,

— “এই দেখো ভাই, মন ভরে খাও!”


ভোমরা সেটা দেখে চিন্তায় পড়ে গেল। ভাবল,

— “ভুল সঙ্গ বেছে নিয়েছিলাম, তাই আজ আমাকে এরকম গোবর খেতে হচ্ছে।”


সে বুঝে গেল যে, যেমন সঙ্গ তেমন ফল। এখন যদি পোকাটিকে ভালো সঙ্গ দেয়া যায়, তাহলে সেও তার ফল পাবে।


মৌমাছি বলল,

— “ভাই, আজ তো আমি তোমার আতিথ্য গ্রহণ করলাম। কাল তুমি আমার বাড়িতে এসো।”


পরদিন পোকার পোশাক দেখে কে বলবে সে গোবরের পোকা!

সে তৈরি হয়ে ভোমরার বাড়ি পৌঁছল।

মৌমাছি তাকে তুলে এনে একটি সুন্দর ফুলের মধ্যে বসিয়ে দিল।


পোকাটি প্রথমবার ফুলের সৌরভ ও মধুর স্বাদ পেয়ে মুগ্ধ হয়ে গেল।

সে মৌমাছিকে ধন্যবাদ জানিয়ে বলল,

— “মিত্র! তুমি সত্যিই অনেক ভালো জায়গায় থাকো, অনেক ভালো খাবার খাও!”


এরপর পোকার মনে হল,

— “এখানে এত ভালো লাগে, আমি এখানেই থেকে যাই।”


সে ফুলে বসে রইল। এমন সময় মন্দিরের এক পুরোহিত ফুলটি তুলে নিলেন,

রাধা-কৃষ্ণের চরণে অর্পণ করলেন।

পোকাটি ভাগ্যবান! সে ঈশ্বরের চরণ স্পর্শ করল, তাঁদের দর্শন পেল।


সন্ধ্যাবেলায় পুরোহিত ফুলগুলো গঙ্গায় বিসর্জন দিলেন।

পোকাটি গঙ্গার জলে ভাসছিল, তার জীবন যেন ধন্য হয়ে গেল।


ঠিক তখনই ভোমরা এসে জিজ্ঞেস করল,

— “বন্ধু! এবার বলো, কেমন আছো?”


পোকাটি আবেগে ভরে বলল,

— “ভাই! এখন তো মনে হচ্ছে জন্ম-জন্মান্তরের পাপ থেকে মুক্তি পেয়ে গেছি।

যেখানে মৃত্যুর পর অস্থি বিসর্জন হয়, আমি তো জীবিত অবস্থাতেই সেখানে পৌঁছে গেছি!


এত সৌভাগ্য পেয়েছি শুধু তোমার ভালো সঙ্গের জন্য।

যেটাকে আমি এতদিন আমার স্বর্গ ভাবতাম, সেটা আসলে নোংরা ছিল।

তুমি আমাকে যে পথ দেখালে, সেটাই প্রকৃত স্বর্গ।”


নীতিকথা:

ভালো সঙ্গ জীবন বদলে দিতে পারে।

“সঙ্গতে গুণ উপজে, সঙ্গতে গুণ যায়।”


 #niosnews #motivationalwords #motivationalsotry #InspirationalStory #motivationalstories #motivationalpost #inspiration #inspirationalquotes #motivationalstory #motivationalquotes #inspirational #motivation

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক : 

 শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক : 

১.বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবি আপনার।

২.রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন,প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন।

৩.অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান,এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

৪.ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে।

৫.নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।

৬.শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।

৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন,চুল আচড়িয়ে দেন।

৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।

৯.শাশুড়ী রেগে বকা দিলে চুপ করে থাকুন,দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে।তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।

১০.শাশুড়ী অসুস্থ হলে সেবা করুন,বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।

১১.আশেপাশের মানুষের কাছে শশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।

১২. আর শাশুড়ী কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন।সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন। যদি ভালো লাগে

জমি ক্রয়ের পর ক্রেতা-মালিকের করণীয় : *******

 জমি ক্রয়ের পর ক্রেতা-মালিকের করণীয় :

******************************************

একজন ক্রেতা হিসেবে আপনি যে জমি ক্রয় করুন না কেন, ঐ জমি ক্রয় করার পর মালিকানা স্বত্ব প্রতিষ্ঠার জন্য নিম্মুক্ত কাজগুলো করতে হবে।

১) জমি রেজিস্ট্রি করার পর ওই জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে।

২) জমিতে দখল প্রতিষ্ঠার জন্য বাস্তব ব্যবহার তথা চাষাবাদ/ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে।

৩) সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার অফিস থেকে মূল দলিল সংগ্রহ করতে হবে। মূল দলিল উত্তোলনে বেশি সময়ের প্রয়োজন হলে সার্টিফায়েড কপি (মূল দলিলের হুবহু নকল) তুলে নিতে পারেন।

৪) সার্টিফায়েড কপি (নকল) প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) অফিসে ওই ক্রয়কৃত জমি আপনার নিজ নামে নামজারি জমা ভাগের জন্য আবেদন করতে ভুলে যাবেন না।

৫) সহকারী কমিশনার (ভূমি) নামজারি খতিয়ান অনুমোদন দেয়ার পর নামজারি খতিয়ান, ডিসিআর-এর কপি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলার কপি আপনি নিজে সংগ্রহপূর্বক সংরক্ষণ করুন।

৬) মনে রাখবেন, আপনি কষ্টার্জিত অর্থে জমি ক্রয়ের পর ওই জমি আপনার দখলে নিতে ব্যর্থ হলে এবং আপনার নিজ নামে নামজারি (মিউটেশন) করতে বিলম্ব করলে অসাধু ও চতুর জমি বিক্রেতা ঐ জমি আবার অন্যত্র বিক্রয়ের প্রচেষ্টা চালাতে পারে। তাই জমি ক্রয়ের পরপরই ক্রয়কৃত জমির দখল বুঝে নিন এবং নামজারি করুন।


মোঃ কবির হুসাইন, ডিজিটাল সার্ভে প্রশিক্ষক।

মোবাইল 01962604596 What'sApp

ঠিকানাঃ বাড়ি ১৬, রোড ৫, ব্লক-সি, বনশ্রী, ঢাকা ১২১৯

I V F যখন কোনো দম্পতি সন্তান ধারণে সমস্যায় পড়েন, তাঁদের জন্য রয়েছে আইভিএফ পদ্ধতি।

 যখন কোনো দম্পতি সন্তান ধারণে সমস্যায় পড়েন, তাঁদের জন্য রয়েছে আইভিএফ পদ্ধতি।


ইন-ভিট্রো ফার্টিলাইজেশন। এ পদ্ধতিতে বাবা-মায়ের ডিম্বানু ও শুক্রাণু সংগ্রহ করে তা ল্যাবে একত্র করা হয়। এতে যে ভ্রুণটি তৈরি হয়, তা মায়ের জরায়ুতে স্থাপন করা হয়।


আইভিএফ খুব লম্বা প্রক্রিয়া। শুরু থেকে শেষ— মোট ২৩টি ধাপ। খুবই দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞরাই পরিচালনা করেন পুরো প্রক্রিয়াটি। কিন্তু সম্প্রতি মেক্সিকোর 'হোপ আইভিএফ মেক্সিকো' ফার্টিলিটি সেন্টারে আইভিএফের পুরো ২৩টি ধাপ সম্পন্ন করা হয়েছে রোবটিক সিস্টেমের দ্বারা। যার মধ্যে কিছু ধাপ নিয়ন্ত্রণ করেছে এআই।


সুস্থ শুক্রাণু বাছাই, শুক্রাণুকে শান্ত করে তা ডিম্বানুতে প্রবেশ করানো— এ কাজগুলো নিখুঁতভাবে করেছে এআই। সে ভ্রুণ মায়ের জরায়ুতে স্থাপন করে নন-এআই রোবটিক সিস্টেম। জন্ম হয় এক সুস্থ পুত্র সন্তানের।


এটি নিউইয়র্কের 'কনসিভেবল লাইফ সায়েন্সেস' এর একটি সফল গবেষণার অংশ। যার নেপথ্যে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের একটা ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট টিম।


ম্যানুয়াল পদ্ধতির তুলনায় কিছুটা বেশি সময় লাগে এই পদ্ধতিতে। তবে অধিক নিরাপদ এবং সাশ্রয়ী এই পদ্ধতি। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।


Join: বিজ্ঞান কলঙ্ক - Science Stigma 

.

.

.

Follow: বিজ্ঞান কলঙ্ক - Science Stigma

সকাল ৭টার সংবাদ  তারিখ : ১৭-০৪-২০২৪ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ১৭-০৪-২০২৪ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৫ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক - ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন  দলটির মহাসচিব।


আইন উপদেষ্টা বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন।


সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে  বিএনপি, জামায়াত ও এনসিপির মতবিনিময় - আসন্ন নির্বাচন, সংস্কার ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে আলোচনা।


জুলাই মাসের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে - জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।


১৫ বছর পর আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।


যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকতে হবে বলে জানিয়েছে হামাস।


লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারীদল ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলায় মাঠে নামছে আজ।

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...