এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গল্প: লাল ময়ূর আর চালাক ছাগল

 গল্প: লাল ময়ূর আর চালাক ছাগল


এক বনে বাস করত এক চালাক ছাগল আর এক ধূর্ত শিয়াল। ছাগল ছিল ভদ্র, কিন্তু খুব চতুর। আর শিয়াল ছিল একটু বেশিই বুদ্ধিমান, তবে নিজের লাভ ছাড়া কিছু ভাবত না।


একদিন শিয়াল খবর পেল,

— "পাহাড়ের ওপারে এক লাল ময়ূর আছে, যার ছায়া পড়লে মানুষ ধনী হয়ে যায়।"


শিয়াল ভাবল,

— “একলা গেলে বিপদ হতে পারে, তাই ছাগলকে নিয়ে যাই। আর ঠিক সময়ে তাকে ঠকিয়ে দিয়ে নিজেই লাল ময়ূরটাকে পেয়ে যাব।”


সে ছাগলকে বলল,

— “ভাই, এক লাল ময়ূর আছে, যার ছায়া পড়লেই সোনা ঝরে! চল, দুজন মিলে খুঁজি।”


ছাগল হেসে বলল,

— “চল ভাই!”


পাহাড় ডিঙিয়ে তারা পৌঁছাল এক গুহার সামনে। সেখানে সত্যিই এক লাল ময়ূর দাঁড়িয়ে — চোখে এক রকম আগুন।


শিয়াল বলল,

— “তুই দাঁড়া, আমি আগে গিয়ে দেখি নিরাপদ কিনা।”


কিন্তু ছাগল চুপচাপ একটা গাছের পেছনে দাঁড়িয়ে থাকল।


শিয়াল গিয়ে ময়ূরের ছায়ায় দাঁড়াতেই, ময়ূর গর্জে উঠল,

— “আমি সেই রক্ষক, যে লোভীদের পাথরে পরিণত করি।”


এক ঝলক আলোয় শিয়াল পাথরে পরিণত হল।


ছাগল সামনে এগিয়ে এল, ময়ূর হেসে বলল,

— “তুই এলি না কেন?”


ছাগল বলল,

— “যে আমাকে দাওয়াত দেয় ঠকানোর জন্য, তাকে আগে যেতে দিতে হয় — এটা আমার নীতিতে আছে।”


ময়ূর হেসে মাথা নাড়ল,

— “চতুর ছাগল, তুইই একমাত্র যে বোঝে ঠকানোর আগে ঠকে যাওয়ার গল্প।”


তারপর থেকে লাল ময়ূর ছাগলকে তার পাহাড়ে পাহারাদার বানিয়ে রাখল — কারণ চালাকির চেয়ে নীতিবোধ বেশি মূল্যবান।


শেষ কথা:

ঠকানোর ইচ্ছা যার, সে নিজেই ঠকে যায় — আর যে বোঝে কোন মুহূর্তে এগোতে হয়, সে-ই জেতে।

জিপিএস কীভাবে কাজ করে

 জিপিএস কীভাবে কাজ করে


জিপিএস অথবা গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত একটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যেটা একই সময়ে আপনার অবস্থান, গতি আর সময়ের তথ্য দিতে পারে। এটি যুক্তরাষ্ট্র সরকারের তৈরি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম। 


জিপিএস পৃথিবীর যেকোনো জায়গায়, যেকোনো আবহাওয়ায়, দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করতে পারে। এটি ব্যবহার করার জন্য কোনো সাবস্ক্রিপশন ফি বা সেটআপ চার্জ দিতে হয় না। 


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (USDOD) প্রথমে সামরিক প্রয়োজনে এই স্যাটেলাইটগুলি মহাকাশে পাঠিয়েছিল। পরে আশির দশকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এগুলি খুলে দেওয়া হয়।


আজকাল জিপিএস দেখা যায় সবখানে। আপনার গাড়িতে, স্মার্টফোনে, এমনকি হাতঘড়িতেও জিপিএস আছে। জিপিএস আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে রাস্তা চেনায় সাহায্য করতে পারে।  

.


জিপিএস কী এবং এটি কীভাবে কাজ করে?


জিপিএস হল এক ধরনের নেভিগেশন সিস্টেম যেটা স্যাটেলাইট, রিসিভার এবং অ্যালগরিদম ব্যবহার করে আকাশ, সমুদ্র ও স্থলপথে ভ্রমণের সময় অবস্থান, গতি ও সময়ের তথ্য দেয়।


এই স্যাটেলাইট ব্যবস্থায় পৃথিবীকে কেন্দ্র করে ৬টি কক্ষপথে অন্তত ২৪টি স্যাটেলাইট (কার্যকর সংখ্যা প্রায়শই ৩০টির বেশি) থাকে। প্রতিটি কক্ষপথে আছে ৪টি করে স্যাটেলাইট। এগুলির অবস্থান পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ মাইল (২০,০০০ কিলোমিটার) ওপরে আর এগুলি ঘণ্টায় প্রায় ৮,৭০০ মাইল (১৪,০০০ কিলোমিটার) গতিতে পৃথিবী প্রদক্ষিণ করে।


পৃথিবীর পৃষ্ঠে নির্ভুল অবস্থান নির্ণয়ের জন্য ৩টি স্যাটেলাইট থেকে তথ্য পেলেই যথেষ্ট। তবে অনেক সময় চতুর্থ একটি স্যাটেলাইট ব্যবহার করা হয়, যার কাজ হল বাকি ৩ স্যাটেলাইটের দেওয়া তথ্য যাচাই করা। এই চতুর্থ স্যাটেলাইট ত্রিমাত্রিক ধারণা বুঝতেও সাহায্য করে। তাই আমরা জিপিএস ডিভাইসে উচ্চতা বের করতে পারি।

.


জিপিএস-এর তিনটি অংশ কী কী?


জিপিএস মূলত তৈরি আলাদা তিনটি অংশ দিয়ে। এই তিনটি অংশ একসাথে কাজ করার কারণে আমরা অবস্থান সম্পর্কে তথ্য পাই।


১. জিপিএসের তিনটি অংশের মধ্যে প্রথমটি হচ্ছে স্পেস বা মহাকাশের স্যাটেলাইট। এই স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘোরে এবং ব্যবহারকারীদের কাছে ভৌগোলিক অবস্থান ও দিনের সময় সম্পর্কে তথ্য পাঠায়।


২. দ্বিতীয় অংশটি হল গ্রাউন্ড কন্ট্রোল বা ভূমি থেকে নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে থাকে পৃথিবীর বিভিন্ন স্থানে বসানো মনিটরিং স্টেশন, মাস্টার কন্ট্রোল স্টেশন আর গ্রাউন্ড অ্যান্টেনা। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের কাজ হল মহাকাশে থাকা স্যাটেলাইটগুলির গতিবিধি দেখা, স্যাটেলাইটগুলি নিয়ন্ত্রণ করা এবং তাদের পাঠানো সিগন্যাল পর্যবেক্ষণ করা। 


উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়াসহ প্রায় সব মহাদেশে এমন মনিটরিং স্টেশন রয়েছে।


৩. তৃতীয় অংশটি হচ্ছে ইউজার ইকুইপমেন্ট বা আমাদের হাতে থাকা ডিভাইস যেমন হাতঘড়ি, স্মার্টফোন ইত্যাদি। আর আছে টেলিম্যাটিক ডিভাইস, যাতে জিপিএস রিসিভার ও ট্রান্সমিটার থাকে।

.


জিপিএস টেকনোলজি কাজ করে কীভাবে


জিপিএস কাজ করে ট্রাইল্যাটারেশন নামের একটি বিশেষ টেকনিকে। এই পদ্ধতিতে অবস্থান, গতি ও উচ্চতা হিসাব করা যায়। এর কাজ আসলে স্যাটেলাইট থেকে আসা সিগন্যাল ব্যবহার করে অবস্থানের তথ্য বের করা।


পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলি পৃথিবীর পৃষ্ঠে বা তার আশেপাশে থাকা জিপিএস ডিভাইসে সিগন্যাল পাঠায়। ডিভাইসগুলি ওই সিগন্যাল গ্রহণ করে এবং এর কোড পুনরুদ্ধার বা ডিকোড করে। অবস্থান নির্ণয় করার জন্য, একটা জিপিএস ডিভাইসকে এমন কমপক্ষে ৪টা স্যাটেলাইটের সিগন্যাল ধরতে হয়।


প্রতিটি স্যাটেলাইট দিনে দুইবার পৃথিবীর চারপাশে ঘুরে আসে। এ সময় স্যাটেলাইটগুলি তাদের স্বতন্ত্র একটি সিগন্যাল পাঠায়। এই সিগন্যালের মধ্যে থাকে সেই স্যাটেলাইটের কক্ষপথ ও সময়ের তথ্য। যেকোনো মুহূর্তে একটি জিপিএস ডিভাইস ছয়টি বা তার বেশি স্যাটেলাইটের সিগন্যাল ধরতে পারে।


একটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠায়। এরপর সেটা জিপিএস ডিভাইস গ্রহণ করে। এরপর ডিভাইস থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব কত তা নির্ণয় করে। যেহেতু একটি জিপিএস ডিভাইস কেবল একটি স্যাটেলাইট থেকে তার দূরত্বের তথ্য দিতে পারে, তাই একটি মাত্র স্যাটেলাইটের সাহায্যে বেশি অবস্থানের তথ্য পাওয়া যায় না। 


স্যাটেলাইট কিন্তু কোণের তথ্য পাঠায় না। তাই সেই জিপিএস ডিভাইসের অবস্থান একটি গোলকের পৃষ্ঠের যেকোনো জায়গায় হতে পারে।


তবে বাস্তবে আমরা একটা থ্রিডি বা ত্রিমাত্রিক দুনিয়ায় বাস করি। তাই আসলে প্রতিটা স্যাটেলাইট থেকে একটা বৃত্ত না, বরং একটা গোলক (স্ফিয়ার) তৈরি হয়। তিনটা গোলক একসঙ্গে কাটলে দুটি পয়েন্ট পাওয়া যায়, আর তখন পৃথিবীর সবচেয়ে কাছের পয়েন্টটাকেই ডিভাইসের অবস্থান হিসাবে চিহ্নিত করা যায়।


যখন একটা জিপিএস ডিভাইস স্থান পরিবর্তন করে, তখন ব্যাসার্ধ বা স্যাটেলাইটের সাথে দূরত্বও পাল্টে যায়। ব্যাসার্ধ পাল্টালে আবার নতুন গোলক তৈরি হয়, যার থেকে নতুন অবস্থান পাওয়া যায়। এই ইনফো আর স্যাটেলাইট থেকে পাওয়া সময়ের তথ্য হিসাব করে মিলিয়ে আমরা ডিভাইসের গতি বের করতে পারি। একই সাথে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে আর কত দূর যেতে হবে সেটাও হিসাব করতে পারি। পাশাপাশি পৌঁছানোর সম্ভাব্য সময়ও (ETA) জানতে পারি।

.


জিপিএস এর ব্যবহারগুলি কী কী


জিপিএস এমন একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য টুল যেটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে নানাভাবে সাহায্য করে। জরিপকারী, বিজ্ঞানী, পাইলট, জাহাজের ক্যাপ্টেন, জরুরি সেবাদানকারী, খনি বা কৃষিকাজের কর্মী—প্রতিদিনই এই পেশাজীবীরা তাদের কাজে জিপিএস ব্যবহার করেন। 


নির্ভুল জরিপ অথবা ম্যাপ বানানো, নিখুঁতভাবে সময় নির্ণয় করা, কারও অবস্থান ট্র্যাক করা আর পথ চেনার জন্য তথ্য দেয় জিপিএস। সব ধরনের আবহাওয়ায় প্রায় সব সময়ই জিপিএস সঠিকভাবে কাজ করতে পারে।


জিপিএসের মোটামুটি ৫টি প্রধান ব্যবহার আছে:


১. অবস্থান: কোনো জায়গার অবস্থান বের করা


২. দিক নির্ণয়: এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া


৩. ট্র্যাকিং: মানুষ বা গতিশীল কোনোকিছুর চলাফেরা পর্যবেক্ষণ করা


৪. ম্যাপিং: বিশ্বের বিভিন্ন স্থানের ম্যাপ তৈরি করা


৫. সময় নির্ণয়: নিখুঁতভাবে সময়ের হিসাব রাখা

.


বিভিন্ন কাজে জিপিএস ব্যবহারের উদাহরণ


জরুরি সেবা: জরুরি পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকর্মীরা ম্যাপিং, আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাসের জন্য এবং কর্মীদের গতিবিধি ট্র্যাক করার কাজে জিপিএস ব্যবহার করে।


স্বাস্থ্য ও ফিটনেস: স্মার্টওয়াচ এবং ওয়েরেবল ডিভাইস ব্যবহার করে ফিটনেস অ্যাকটিভিটি (যেমন দৌড়ানোর দূরত্ব) ট্র্যাক করা যায় এবং অন্যদের সাথে নিজের পারফর্মেন্স তুলনা করা যায়।


নির্মাণকাজ, খনি এবং অফ-রোড ট্রাকিং: যন্ত্রপাতির অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে যানবাহনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার বাড়াতে সাহায্য করে জিপিএস সিস্টেম।  


পরিবহন: লজিস্টিকস বা পরিবহন কোম্পানির চালকদের প্রোডাক্টিভিটি (উৎপাদনশীলতা) ও নিরাপত্তা বাড়ানোর জন্য টেলিম্যাটিক্স সিস্টেম ব্যবহার করে। লরি ট্র্যাকার ব্যবহার করে মালবাহী যানবাহনের রুট অপটিমাইজেশন (পথ নির্ধারণ), জ্বালানি খরচ কমানো, চালকের নিরাপত্তা এবং সড়ক নিয়ম মেনে চলা নিশ্চিত করা যায়।


বিনোদন: পোকেমন গো এবং জিওক্যাশিং-এর মত বিভিন্ন গেমস ও অ্যাকটিভিটিতে জিপিএস ব্যবহার করা হয়।


এছাড়া কৃষিকাজ, মাছ শিকার, স্বয়ংক্রিয় যানবাহন (অটোনোমাস ভেহিকেল), সেলস অ্যান্ড সার্ভিস, সামরিক খাত, মোবাইল কমিউনিকেশন এবং নিরাপত্তা তদারকিতে জিপিএস ব্যবহার করা হয়।

.


জিপিএস কতটা নির্ভুল


জিপিএস ডিভাইস কতটা নির্ভুলভাবে কাজ করবে, সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন কাছাকাছি থাকা স্যাটেলাইটের সংখ্যা, আয়নমণ্ডলের (Ionosphere) অবস্থা, আশেপাশে উঁচু বিল্ডিংয়ের অবস্থান ইত্যাদি।


কিছু জিনিস আছে যেগুলি জিপিএস-এর নির্ভুলতা কমিয়ে দিতে পারে। যেমন—


১. অবস্থানগত বাধা


পাহাড়, উঁচু বিল্ডিং, বড় গাছপালা—এমন বড় বড় বাধার কারণে সিগন্যাল আসতে দেরি হতে পারে। খোলা স্থানে যেখানে পাশে উঁচু বিল্ডিং নেই, সেখানে জিপিএস বেশি সঠিকভাবে কাজ করে। কিন্তু যখন চারপাশে অনেক উঁচু বিল্ডিং থাকে—যেমন ম্যানহাটন বা টরন্টোর মত জায়গাতে—তখন স্যাটেলাইটের সিগন্যাল সরাসরি ডিভাইসে না পৌঁছে বিল্ডিংয়ে প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারে। 


এর ফলে দূরত্ব নির্ণয়ে ত্রুটি হয় এবং লোকেশন ভুল দেখাতে পারে। এই ঘটনাকে 'মাল্টিপাথ এরর' (Multipath Error) বলা হয় এবং এমন স্থানকে আরবান ক্যানিয়ন বা শহুরে গিরিখাত বলা হয়।


২. বায়ুমণ্ডলের প্রভাব


আয়নমণ্ডলীয় বিলম্ব, প্রচণ্ড ঝড় ও সৌর ঝড়ের মত দুর্যোগ জিপিএস এর কাজের ওপর প্রভাব ফেলতে পারে। এটি জিপিএস সিগন্যালের একটি ত্রুটি যা ঘটে যখন সিগন্যালটি পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নমণ্ডল স্তরের মধ্য দিয়ে আসে এবং এর গতি কিছুটা কমে যায় বা পথ পরিবর্তিত হয়।


৩. ইফেমেরিস


স্যাটেলাইটের ভেতরে থাকা কক্ষপথের মডেল ভুল হতে পারে বা পুরোনো হয়ে যেতে পারে। অবশ্য এই ভুলের আশঙ্কা অনেক কম।


৪. গাণিতিক ভুল


ডিভাইসের হার্ডওয়্যার যদি সঠিকভাবে কাজ না করে, তবে সিগন্যাল হিসাবে ভুল হতে পারে।

.


জিপিএস-এর সংক্ষিপ্ত ইতিহাস


মানুষ অনেক হাজার বছর ধরে নেভিগেশন বা দিক নির্ণয়ের জন্য সূর্য, চাঁদ, পরবর্তীতে সেক্সট্যান্ট এর মত যন্ত্র ব্যবহার করেছে। তবে বিশ শতকের একটা বড় প্রযুক্তিগত উন্নতি হচ্ছে জিপিএস—আর এটি সম্ভব হয়েছে মহাকাশ প্রযুক্তির কারণে।


জিপিএস প্রযুক্তি অনেক আগ থেকেই দুনিয়াজুড়ে ব্যবহার হয়ে আসছে। ১৯৫৭ সালে রাশিয়া যখন স্পুটনিক-১ স্যাটেলাইট মহাকাশে পাঠায়, তখন থেকেই জিওলোকেশন বা ভূমিতে অবস্থান শনাক্ত করার আইডিয়া শুরু হয়। এরপরই আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স সাবমেরিন চালানোর জন্য এই প্রযুক্তির ব্যবহার শুরু করে।


১৯৮৩ সালে আমেরিকার সরকার সাধারণ যখন মানুষের জন্য জিপিএস খুলে দেয় তখনও ডেটার পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতেই ছিল। এরপর ২০০০ সালে সাধারণ মানুষ আর কোম্পানিগুলি স্বাধীনভাবে জিপিএস ব্যবহার করার অনুমতি পায়। এরপর থেকেই জিপিএস প্রযুক্তি আরও বেশি এগিয়ে যেতে থাকে।

.


বাণিজ্যিক জিপিএস ট্র্যাকিংয়ের উত্থান


১৯৮০-এর দশকের শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে জিপিএস প্রযুক্তি বাস্তবে রূপ নিতে পারেনি। এরপর জিপিএস নির্ভুলতা বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের সেক্টর এই প্রযুক্তির সুবিধা নিতে শুরু করে। এখনকার দিনে পোর্টেবল জিপিএস ট্র্যাকিং অনেক সস্তা হয়ে গেছে। হাল আমলের জিপিএস অ্যাসেট ট্র্যাকারগুলি হালকা। এগুলিকে আমরা এক হাতে ধরতে পারি (যেমন মোবাইল ফোন)। আর আগের ডিভাইসগুলির তুলনায় এতে অনেক বেশি ফিচার থাকে।


উদাহরণ হিসাবে বলা যায়, যানবাহন ব্যবস্থাপনায় জিপিএস এখন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গাড়ির অবস্থান ও চালকের চালানোর ধরন ট্র্যাক করার জন্য, রুট পরিকল্পনা ও গাড়ি পাঠাতে জিপিএস এর অনেক ব্যবহার আছে।

.


জিপিএস এর বর্তমান ও ভবিষ্যৎ


ব্যবসা ও সরকারি সেবাখাতে বিশ্বব্যাপী আমরা নতুন ধরনের নেভিগেশন সিস্টেম দেখতে পাব। বর্তমানে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-এর মধ্যে যুক্ত আছে—জিপিএস, রাশিয়ার GLONASS, ইউরোপীয় ইউনিয়নের Galileo এবং চীনের Beidou নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এছাড়া আরও অনেক দেশ তাদের নিজস্ব জিপিএস ভিত্তিক নেভিগেশন সিস্টেম তৈরির জন্য কাজ করছে।


ভবিষ্যতের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জিপিএস স্যাটেলাইটের নতুন যুগ শুরু করার জন্য কাজ করছে—তারা নিয়ে এসেছে GPS III নামের নতুন মডেল। এই সিরিজের বেশ কয়েকটি স্যাটেলাইট ইতোমধ্যে উৎক্ষেপণ করা হয়েছে এবং এগুলি বর্তমানে কার্যকর আছে—যা আগের প্রজন্মের তুলনায় উন্নত সিগন্যাল ও নির্ভুলতা দিচ্ছে।  


#জিপিএস #নেভিগেশন #স্যাটেলাইট

১২টি সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ গল্প (𝗦𝗜𝗫 𝗕𝗥𝗜𝗘𝗙 𝗦𝗧𝗢𝗥𝗜𝗘𝗦 𝗙𝗨𝗟𝗟 𝗢𝗙 𝗠𝗘𝗔𝗡𝗜𝗡𝗚) (জীবন গঠনের জন্য প্রতিটি গল্প এক একটি শিক্ষা)

 ✍️ ১২টি সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ গল্প (𝗦𝗜𝗫 𝗕𝗥𝗜𝗘𝗙 𝗦𝗧𝗢𝗥𝗜𝗘𝗦 𝗙𝗨𝗟𝗟 𝗢𝗙 𝗠𝗘𝗔𝗡𝗜𝗡𝗚) (জীবন গঠনের জন্য প্রতিটি গল্প এক একটি শিক্ষা)


1➡️ বিশ্বাস (𝙁𝙖𝙞𝙩𝙝):

একবার সব গ্রামবাসী মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিল।

প্রার্থনার দিন সবাই একত্রিত হলো, কিন্তু শুধু একটি ছোট ছেলে ছাতা নিয়ে এল।

এটাই বিশ্বাস।


2➡️ ভরসা (𝙏𝙧𝙪𝙨𝙩):

যখন আপনি বাচ্চাদের বাতাসে ছুঁড়ে দেন, তারা হাসে—

কারণ তারা জানে আপনি ধরবেন।

এটাই ভরসা।


3➡️ আশা (𝙃𝙤𝙥𝙚):

প্রতিদিন রাতে আমরা ঘুমোতে যাই,

জানিনা সকালে আর জেগে উঠবো কি না,

তবুও আমরা অ্যালার্ম ঘড়ি সেট করি।

এটাই আশা।


4➡️ আত্মবিশ্বাস (𝘾𝙤𝙣𝙛𝙞𝙙𝙚𝙣𝙘𝙚):

আমরা আগামীকাল নিয়ে বড় পরিকল্পনা করি,

যদিও ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই।

এটাই আত্মবিশ্বাস।


5➡️ ভালোবাসা (𝙇𝙤𝙫𝙚):

আমরা পৃথিবীতে অনেক কষ্ট দেখি,

তারপরও আমরা বিয়ে করি, সন্তান নিই।

এটাই ভালোবাসা।


6➡️ দৃষ্টিভঙ্গি (𝘼𝙩𝙩𝙞𝙩𝙪𝙙𝙚):

এক বৃদ্ধের শার্টে লেখা ছিল:

"আমি ৮০ বছর বয়সী নই; আমি ১৬ বছরের মিষ্টি একটি মেয়ে, যার ৬৪ বছরের অভিজ্ঞতা আছে।"

এটাই দৃষ্টিভঙ্গি।


7➡️ নির্ভরতা (𝘿𝙚𝙥𝙚𝙣𝙙𝙚𝙣𝙘𝙚):

এক ছোট মেয়ে বাবার হাতে একটি ভাঙা খেলনা দিল ঠিক করতে।

সে জানে, বাবা ঠিক করে দিতে পারবেন।

এটাই নির্ভরতা।


8➡️ আশাবাদিতা (𝙊𝙥𝙩𝙞𝙢𝙞𝙨𝙢):

একজন কৃষক বীজ বপন করেন, জানেন না বৃষ্টি হবে কি না,

তবুও তিনি মাটি চাষ করেন।

এটাই আশাবাদিতা।


9➡️ কর্তব্যবোধ (𝘿𝙪𝙩𝙮):

একজন শিক্ষক প্রতিদিন ছাত্রদের শেখান—

জানেন না কে সফল হবে, কে হবে বিফল।

এটাই কর্তব্যবোধ।


10➡️ আত্মনির্ভরতা (𝙎𝙚𝙡𝙛-𝙧𝙚𝙡𝙞𝙖𝙣𝙘𝙚):

একটি পাখি ডালে বসে বিশ্রাম নেয়—

সে ডাল ভাঙবে কি না তা নিয়ে ভাবে না, কারণ তার ডানার উপর ভরসা আছে।

এটাই আত্মনির্ভরতা।


11➡️ উদারতা (𝙂𝙚𝙣𝙚𝙧𝙤𝙨𝙞𝙩𝙮):

এক নারী প্রতিদিন দরিদ্র শিশুদের খাওয়ান—

জানেন না আগামীকাল তার নিজের ঘরে খাবার থাকবে কি না।

এটাই উদারতা।


➡️12মানবতা (𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙩𝙮):

এক পথচারী বৃষ্টির মধ্যে এক ছাতাহীন মানুষকে নিজের ছাতার নিচে আশ্রয় দিলো।

এটাই মানবতা।


জীবন বড় নয়, গভীর।

এই ১২টি গল্প আমাদের শেখায়—

বিশ্বাস করো, ভরসা রাখো, ভালোবাসো, দায়িত্ব নাও,

আশা ও আত্মবিশ্বাসে জীবনকে আলোকিত করো।


এই মানসিক গুণগুলোই আমাদের মানুষ করে তোলে।


পোস্টটি আপনার ভাল লেগে থাকলে এবং মনে হয় অন্যদেরও উপকারে আসবে, তবে শেয়ার করতে ভুলবেন না!

🎇✳️✳️✳️

✳️🔜🔜🚩

একটা নতুন মা মানে শুধু মা হওয়া না—নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা…”

 “একটা নতুন মা মানে শুধু মা হওয়া না—নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা…”


একটা সময় সে নিজের জন্য সাজত, আয়নায় হাসত, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিত, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোতে বাঁচত।


আর এখন?


সে সারা দিন একা—চারদিক নিরব, শুধু কান্নার শব্দ,

নিজের কন্ঠ শোনাও যেন ভুলে গেছে।


বাচ্চার খাওয়ানো, ঘুম পাড়ানো, পাম্পার বদলানো…

দিনে ১০ বার ঘর পরিষ্কার করা,

আর নিজের খাওয়া? ঠান্ডা হয়ে যাওয়া ভাত, তাও কখনো কখনো খাওয়ার সময়ও হয় না।


ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে,

সে জেগে থাকে—বাচ্চার নিঃশ্বাস দেখে দেখে নিশ্চিন্ত হয়।

তার চোখে কালি পড়ে, শরীর ক্লান্ত হয়ে পড়ে,

কিন্তু সে থামে না… এক মুহূর্তের জন্যও না।


কেউ ভাবে, ঘরে থাকে তো, খুব আরামেই আছে—

কিন্তু সেই ঘরটাই কখন যেন হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান।


একটা নতুন মা—ভিতরে ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে শক্ত করে তোলে।

এক ফোঁটা হাসি, একটুখানি স্পর্শেই বেঁচে থাকে।


তাকে কেউ জিজ্ঞেস করে না—“তুই কেমন আছিস?”

কেউ বোঝে না, মা হওয়া মানেই নিজের সমস্ত ভালো লাগাকে সাময়িক বিদায় জানানো।


তবু সে ভালো থাকে—কারণ তার বুকের মাঝে একটা ছোট্ট প্রাণ হাসে।

তবু সে লড়াই করে—কারণ তার ভালবাসার নাম “মা”।



এই লেখা শুধু পড়ার জন্য না, বুঝে শেয়ার করার জন্য।

কারণ, একজন নতুন মা-র ভালোবাসা, কষ্ট আর আত্মত্যাগ—সবকিছুই নিঃশব্দে ঘটে যায়।

তাকে একটু ভালোবাসা দিন, একটু প্রশংসা দিন, একটু সাহস দিন।

কারণ, সেই মা-ই একটা ভবিষ্যৎ গড়ে তুলছেন।🙏🏻🙏🏻❤️

শিশু যদি অন্যের গায়ে হাত তোলে🤷‍♀️, করণীয় কী?

 শিশু যদি অন্যের গায়ে হাত তোলে🤷‍♀️, করণীয় কী?


শিশুরা বড় হওয়ার পথে তাদের আবেগ প্রকাশের সঠিক উপায় সবসময় জানে না। কখনো কখনো তারা রাগ, হতাশা বা মনোযোগ আকর্ষণের জন্য অন্যের গায়ে হাত তুলতে পারে। এই আচরণ স্বাভাবিক হলেও, সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা না পেলে এটি অভ্যাসে পরিণত হতে পারে। তাই বাবা-মা ও অভিভাবকদের দায়িত্ব হলো ধৈর্যের সাথে শিশুকে শেখানো — কীভাবে অনুভূতি প্রকাশ করতে হয়, সহনশীলতা বজায় রাখতে হয়।


যখন শিশু গায়ে হাত তোলে, তখন করণীয়:💁‍♀️


১. শান্তভাবে থামানো👶

প্রথমেই শিশুর আচরণ থামাতে হবে, তবে চিৎকার বা শাস্তির মাধ্যমে নয়। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলুন, "না, গায়ে হাত দিতে নেই " সোনা"।" শিশুর চোখের দিকে তাকিয়ে এই বার্তা দিন যাতে সে গুরুত্ব অনুভব করে।


২. কারণ খোঁজা👶


শিশু কেন এমন করল তা বোঝার চেষ্টা করুন। সে কি ক্লান্ত? ক্ষুধার্ত? মনোযোগ চাইছে? না বুঝে খেলছে? কারণ বুঝলে সমস্যার সমাধান সহজ হবে। অবশ্যই তার ছোট্ট আচরনকেও খেয়াল করুন।

৩. বিকল্প আচরণ শেখানো👶


শুধু "না" বললেই হবে না, বরং শিশুকে দেখাতে হবে সঠিক আচরণ কেমন। বলুন, "যদি কিছু চাও, কথা বলো," বা "বন্ধুর সাথে আলতো করে হাত ধরো।" প্রয়োজনে ছোট নাটক বা খেলাধুলার মাধ্যমে চর্চা করানো যেতে পারে। নিজেই হতে পারেন তার রোল মডেল। আপনারাও অন্যদের সাথে বিনয়ের সাথে কথা বলুন।

৪. কঠোরতা নয়, দৃঢ়তা👶


রাগ না করে শান্তভাবে নিজের সীমারেখা স্পষ্ট করুন। শিশুর প্রতি সহানুভূতি দেখান, কিন্তু আচরণের জন্য তাকে দায়ী না করে সমস্যার প্রতি মনোযোগ দিন।

৫. নিরাপত্তা নিশ্চিত করা👶


যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট শিশুদের আলাদা করুন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করুন। শিশুরা নিরাপদ বোধ করলেই শেখার পরিবেশ তৈরি হয়।

৬. ঘটনা পরবর্তী আলোচনা👶


ঘটনার পর যখন সবাই শান্ত, তখন শিশুর সাথে আলাপ করুন। সহজ ভাষায় ব্যাখ্যা দিন কেন গায়ে হাত তোলা অন্যায় এবং কীভাবে অন্যভাবে তার অনুভূতি প্রকাশ করা যায়।


৭. ইতিবাচক আচরণের প্রশংসা করা👶


যখন শিশু শান্তভাবে বা ঠিকভাবে তার আবেগ প্রকাশ করে, সাথে সাথে তাকে উৎসাহ দিন। এতে করে ভালো আচরণের পুনরাবৃত্তি বাড়বে। এতে করে বারবার সে ভালো কাজ করতে উৎসাহ পাবে।

বিদ্র:


শিশুদের আচরণ শেখানো ধৈর্যের কাজ। মনে রাখতে হবে, শিশুরা বড়দের আচরণ থেকেই শেখে। তাই আমাদের নিজেদেরও নম্র, দৃঢ় ও ধৈর্যশীল হতে হবে। শিশুকে ভালোবাসা ও নির্দেশনার মাধ্যমে বেড়ে উঠার সঠিক পথ দেখান — তবেই সে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল মানুষ হয়ে উঠবে। তার ইমোশন বোঝার চেষ্টা করুন, আপনি তার সকল ভরসার স্থান, অসহায়ের মতো তাকে না বুঝে মিসগাইড করে, একা ছেড়ে দেবেন না। 

ধন্যবাদ 🙏

©️shebikamit

প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্র'ণা হলেও এটা অনেক সম্মা'নের।

 ১. প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্র'ণা হলেও এটা অনেক সম্মা'নের।


২. যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞা'ন বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক।


৩. কাউকে অকারণে ক'ষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন - সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বা'স আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে।


৪. অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালোলাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।


৫. যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না।


৬. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন।


৭. নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়।


৮. সমালোচনাকারীদের যুদ্ধে করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে।


৯. গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে।


১০. ভুল জায়গায় স্যা'ক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রো'মাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।


১১. আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।


১২. মানুষ সিং'হের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।


১৩. পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তি'ত্ব ধ্বং'স না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।


১৪. জীবন মানেই GPA 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশুনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অস'ম্পূর্ন কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে।


১৫. সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রে'ষ্ঠ সম্পদ।


১৬. পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সাম'র্থ্য আপনার আছে তার ওপর।


১৭. কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবেন না। করবে না মানে করবেই না! না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করছেন, না তাদের ক'ষ্ট দিয়েছেন, না তাদের ক্ষতি করেছেন। তবুও তারা আপনাকে পছন্দ করবে না। এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার ঠ্যাকা পড়েনি।

যদিও প্রথম দেখা _ রুদ্র গোস্বামী।

 যদিও প্রথম দেখা

_ রুদ্র গোস্বামী।


দুপুরবেলা, হলে উপচে পড়ছে ভিড়

তাকিয়েছিলাম শুধু মেয়েটার দিকেই

কী জানি কী মনে হয়েছিল ওর

নাম বলেছিল একবার,

- "আমি অঞ্জনা, চিনতে পেরেছ?"

নদীর ঢেউএর মতো ওর নরম স্বভাব

এত ভালোলেগেছিল


ও শ্যামলা, যেমন বৃষ্টির জল মাখা

সবুজ পাতা

ড্যাবডেবে কালো দুটো চোখ 

এত মায়া লেগেছিল!

না হলে

প্রথম দেখায় এতো ভালোবাসে কেউ


হাসি যেন ওর আয়নায় খসে পড়া 

সকালের রোদ

ঠোঁটে বাঁধা শব্দ ঘুঙুর

এত মন ছুঁয়ে ছিল!

না হলে

প্রথম দেখায় এত মনে রাখে কেউ


শাড়িতে ছিল না কোনও কারুকাজ

তবু ছিল অবাক নতুন!

বসেছিল একাই যেন চারদিকে

এত চোখে বিঁধেছিল

না হলে

প্রথম দেখায় এত চোখে রাখে কেউ

ইতিহাসের গল্প ফেইসবুক থেকে নেওয়া

 ১৮৯৬ সালের কথা। বিদ্যুতের বাতির উদ্ভাবক থমাস এডিসন তখন একটি গাড়ির নকশা নিয়ে কাজ করছিলেন। ঠিক সেই সময় খবর পান, তাঁর কোম্পানির এক তরুণ কর্মী একটি পরীক্ষামূলক গাড়ি তৈরি করেছেন। নিউইয়র্কে এক কোম্পানির পার্টিতে এডিসনের সাথে দেখা হয় সেই তরুণের, নাম হেনরি ফোর্ড। গ্যাসোলিনচালিত গাড়ির আইডিয়া শুনে এডিসন মুগ্ধ হয়ে যান। এডিসন, যিনি তখনো গাড়ির বিদ্যুৎচালিত সম্ভাবনা নিয়ে ভাবছিলেন, উচ্ছ্বসিত হয়ে ফোর্ডকে বলেন, "ইয়াংম্যান, এটাই সেই জিনিস! তোমার ধারণা দারুণ! চালিয়ে যাও!"


এডিসনের এমন অনুপ্রেরণায় সাহস পেয়ে ফোর্ড তার কাজ চালিয়ে যান এবং শেষ পর্যন্ত এমন একটি গাড়ি উদ্ভাবন করেন যা তাঁকে অগাধ সম্পদ ও খ্যাতি এনে দেয়। কিন্তু বন্ধুত্বের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় ১৯১৪ সালের ৯ ডিসেম্বর। এডিসনের গবেষণাগার ও কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়। তখন এডিসনের বয়স ৬৭। ক্ষতির পরিমাণ এত বিশাল ছিল যে বিমা সংস্থা তা কাভার করতে পারেনি। হেনরি ফোর্ড এডিসনের হাতে তুলে দেন ৭,৫০,০০০ ডলারের একটি চেক, সঙ্গে একটি নোট, "আরও প্রয়োজন হলে বলবেন!"


১৯১৬ সালে ফোর্ড তার বাড়ি সরিয়ে এডিসনের পাশেই নিয়ে যান। পরে যখন বার্ধক্যের কারণে এডিসন হুইলচেয়ারে বসতে বাধ্য হন, তখন ফোর্ডও একটি হুইলচেয়ার কিনে নেন, যাতে তারা একসঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে পারেন! থমাস এডিসন শুধু হেনরি ফোর্ডের প্রতিভায় বিশ্বাস রাখেননি, তিনি তার পাশে থেকেও একজীবনের জন্য বন্ধু হয়ে গিয়েছিলেন।

.

.

#itihaser_golpo #itihasergolpo #ThomasAlvaEdison

সকাল ৭টার সংবাদ  তারিখ : ৩০-০৪-২০২৫ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ৩০-০৪-২০২৫ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা - পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ।


সাংবাদিক সুরক্ষা আইন করার পাশাপাশি দায়িত্বশীল আচরণের জন্য  সাংবাদিকতার নৈতিকতা আইনও করা দরকার - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


জাতি গঠনে সকলকে সক্রিয় অবদান রাখার আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের।


আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে - জানালেন প্রধান নির্বাচন কমিশনার।


ভোলায় ইলিশ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ।


গাজায় অকল্পনীয় বিপর্যয় বন্ধে জাতিসংঘের আহ্বান।


চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে গতকালের ৭ উইকেটে ২৯১ রান নিয়ে আজ আবার ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ  তারিখ : ২৯-০৪-২০২৫ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ২৯-০৪-২০২৫ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


চলতি বছরের হজ ফ্লাইট শুরু - হজযাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা।


জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস - দিলেন পরবর্তী করণীয় নির্দেশনা।


বাংলাদেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টার লিংক চালুর অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৫।


 লিগ্যাল এইডের মাধ্যমে ৪০ শতাংশ মামলা নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে সরকার - জানালেন আইন উপদেষ্টা।


জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।


আগামী মাসে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট।


আজ চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে গতকালের ৯ উইকেটে ২২৭ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করবে জিম্বাবুয়ে।

ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা,,,,ফেইসবুক থেকে নেওয়া

 📚 ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা 🏡📜 ভূমি কেনাবেচা, নামজারী বা খতিয়ান নিয়ে কাজ করার আগে নিচের বিষয়গুলো জানা খুবই জরুর...