এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সোলার ব্যাটারি শুধু একটি যন্ত্র নয় — এটি আপনার বিদ্যুৎ সঞ্চয়ের প্রাণ!

 সোলার ব্যাটারি শুধু একটি যন্ত্র নয় — এটি আপনার বিদ্যুৎ সঞ্চয়ের প্রাণ!


আমরা যখন সোলার সিস্টেমে ব্যাটারি ব্যবহার করি, তখন অনেকেই শুধুমাত্র পাওয়ার ব্যাকআপের কথা ভাবি। কিন্তু জানেন কি, ব্যাটারি যতটা দামী, তার চেয়েও বেশি দামী এটি সঠিকভাবে যত্নে রাখা?


চলুন জেনে নেই ব্যাটারি সুরক্ষায় করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়:


✅ স্থায়ী ও শুষ্ক জায়গা নির্বাচন করুন:

ব্যাটারির জায়গা যেন ভেজা না হয় এবং সরাসরি রোদ না পড়ে। নিচে কাঠ বা রাবারের পাটাতন রাখা ভালো।


✅ নিয়মিত পানি (Electrolyte) চেক করুন:

ফ্লাডেড ব্যাটারির ক্ষেত্রে প্রতি ১৫-৩০ দিনে ব্যাটারির পানি লেভেল চেক করুন। পানি যেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমার মাঝে থাকে।


✅ ডাইরেক্ট শর্টসার্কিট বা স্পার্ক এড়িয়ে চলুন:

ব্যাটারির কানেকশন যেন সবসময় টাইট ও পরিষ্কার থাকে। ঢিলা বা মরিচা ধরা টার্মিনাল দুর্ঘটনার কারণ হতে পারে।


✅ বায়ুচলাচল ঠিক রাখুন:

ব্যাটারির চারপাশে যথেষ্ট জায়গা রাখুন যেন তাপ সঞ্চালন সহজ হয় এবং গ্যাস বের হতে পারে।


✅ রেগুলার চার্জিং-ডিসচার্জিং মনিটর করুন:

বেশি চার্জ বা অতিরিক্ত ডিসচার্জ ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তাই ভালো চার্জ কন্ট্রোলার ব্যবহার করুন।


✅ ডাস্ট বা ময়লা পরিষ্কার রাখুন:

ব্যাটারির ওপরে ধুলা জমতে না দিন। এটি শর্ট সার্কিট বা গরম হওয়ার কারণ হতে পারে।


✅ আর্থিং এবং সার্কিট ব্রেকার ব্যবহার করুন:

সিস্টেমে সঠিকভাবে আর্থিং ও MCB/Breaker ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যায়।

---

স্মরণে রাখুন:

একটা ব্যাটারির সঠিক যত্ন মানেই হলো দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা, নিরাপদ বিদ্যুৎ, এবং খরচে সাশ্রয়।


আপনার অযত্ন একটি ব্যাটারিকে দ্রুত নষ্ট করতে পারে, আর যত্ন একটি ব্যাটারিকে এনে দিতে পারে বছরের পর বছর শান্তি।


শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন। আপনার যত্ন, আপনার শক্তি!


#BatteryCare #সোলারব্যাটারি #PowerBackup #SmartEnergy #EnergySafety #BatteryMaintenance #FrostecSolar #সোলারবিদ্যুৎ #জ্ঞানহোকশক্তি

চিনি খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন!!  ভেবে দেখেছেন কখোনও? 

 চিনি খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন!! 

ভেবে দেখেছেন কখোনও? 


চিনির আরেক নাম 'হোয়াইট পয়জন'।  কেন চিনিকে এই নামে ডাকা হয় তা জেনে নিন। 


👉 চিনি খেলে পেটে চর্বি জমে ফলে পেট বড় হয়ে যায়। আর এই চর্বি খুবই ক্ষতিকর কারন এর থেকেই হৃদরোগ ও নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে। 


👉 চিনি লিভারে চর্বি জমায় এবং ফলে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। 


👉 চিনিজাতীয় খাবার নিয়মিত খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে। বিশেষ করে, ব্রেস্ট ও কোলন ক্যান্সার। 


👉 যারা অতিরিক্ত চিনি খান তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার  সম্ভাবনা খুবই বেশি। 


👉 চিনি ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। চিনি খেলে চেহারায় দ্রুত বয়সের ছাপ আসে এবং ত্বকে ব্রন হয়। 


👉 অতিরিক্ত চিনি খেলে মুখের উপকারি ব্যাকটেরিয়া মরে যায়। ফলে দাঁতের ক্ষয় হয়। 


এবার বলুন, সকালে চিনিযুক্ত কোন কোন খাবার খেয়েছেন।


ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ 

বিশেষজ্ঞ চিকিৎসক, ইউএসএ

বাসায় ঢুকার সময় বাজারের ব্যাগ থেকে একটা ফুলকপি বের করে ভাবীর সামনে হাটু গেরে বসে বললাম,,,,, ফেইসবুক গল্প

 বাসায় ঢুকার সময় বাজারের ব্যাগ থেকে একটা ফুলকপি বের করে ভাবীর সামনে হাটু গেরে বসে বললাম,

  --রমণী, তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে, মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধ বিহীন ফুল৷ তুমি এই ফুল হাতে নিয়ে ধন্য করো আমায়... 

  ভাবী তখন রান্নাঘরে রান্না করছিলো। গরম কুন্তিটা হাতে নিয়ে আমায় বললো,

   -৯ঃ৩০ বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা বলছি...

আমি মুচকি হেসে ভাবীকে বললাম, 

  -- আজ তো স্কুলে ক্লাস হবে না। শুধু শুধু গিয়ে লাভ কি?

ভাবী রেগে গিয়ে বললো,

  - ক্লাস না হলেও তুই স্কুলে যাবি। কয়েকদিন পর এসএসসি পরীক্ষা সেই খেয়াল আছে?  আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নিবো। 


স্কুলের পড়া শিখা হয় নি। তাই ভেবেছিলাম স্কুলে যাবো না। কিন্তু ভাবী যেভাবে রেগে আছে না গেলে আমার খবর আছে।  তাই বাধ্য হয়ে স্কুলে গেলাম...


  স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেলো। ভাবী আমার কাছে এসে বললো,

   - তুই টিফিনে খেতে এলি না কেন? স্কুলের পাশেই তো বাসা। খেয়ে গেলে কি সমস্যা হতো?

আমি ভাবীর থেকে একটু সরে গিয়ে মাথাটা নিচু করে বললাম,

   -- বন্ধুদের সাথে বাহিরে খেয়ে ফেলেছিলাম। 

ভাবী আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললো,

 - তুই আমার কাছে আয় তো?

আমি ভাবীর থেকে আরো সরে গিয়ে বললাম,

  -- কেন?

 ভাবী আমার কাছে এসে আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বললো,

  - তুই আবারও সিগারেট খেয়েছিস? সার শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তুই না আমায় কথা দিয়েছিলি আর কখনো সিগারেট খাবি না?

  আমি কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম।  ভাবী তখন রেগেমেগে বললো,

   --তুই দুই সপ্তাহ আমার ধারেকাছে আসবি না।

এই কথা বলে ভাবী যখন চলে যাচ্ছিলো। আমি তখন ভাবীর পিছন পিছন  যেতে যেতে বললাম,

 - আর জীবনেও সিগারেট খাবো না ভাবী।  এইবারের মত মাফ করে দাও... 


   ঘুম থেকে উঠে দেখি মা খুব  চিৎকার চেঁচামেচি করছে। মাকে যখন বললাম, কি হয়েছে?

  মা তখন বললো,

~জমিদারের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি। ৭ঃ৩০ বেজে গেছে এখনো ঘুম থেকেই উঠে না।

  এমন সময় খেয়াল করলাম ভাবী তাড়াহুড়ো করে মার কাছে এসে বললো, 

   - আসলে মা  শরীরটা একটু খারাপ লাগছিলো।  তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো। 

  ভাবীর কথা শুনে মা বিরক্ত হয়ে বললো,

~তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে। একটা রোগা মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসলাম।  


ভাবী কিছু না বলে রান্না ঘরে চলে গেলো।  আমি ভাবীর পিছন পিছন এসে বললাম,

  -- ভাবী, আমি তোমার কাজে হেল্প করবো? 

ভাবী রেগে আমার দিকে তাকিয়ে বললো,

  - কয়েকদিন পর পরীক্ষা সেটা মাথায় আছে? যা পড়তে বস গিয়ে। 

  আমি ভাবীর দিকে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবী তার ডানগালটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এত বছর ধরে দেখে আসছি তাই আর বুঝতে বাকি রইলো না। রাতে নিশ্চয়ই ভাইয়া ভাবীর গায়ে হাত তুলেছে।

 আমি ভাবীকে কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবীর প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করি।  কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কখনোই হয় নি...


  রাত ১০টা বাজে। বড় আপু লাগেজ হাতে নিয়ে বাসায় হাজির। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো,

   ~ তুই এত রাতে? 

আপু বললাম,

 - আমি আর এই সংসার করবো না।  ঘুম থেকে একটু দেরিতে উঠলে শ্বাশুড়ি নানা রকম কথা বলে । ননদী  আজেবাজে কথা বলে। সারাদিন সংসারের কাজ করেও কারো মন পাই না। এমন কি মাঝে মাঝে রাতুলও(আপুর হাজবেন্ড) আমার গায়ে হাত তুলে।

আপুর কথা শুনে ভাইয়া রেগেমেগে বললো,

  - কি! তোর গায়ে হাত তুলে? এই রাতুলকে আমি নারী নির্যাতনের মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো...

  

মা কাঁদতে কাঁদতে বললো,

  ~তুই কি কাজের মেয়ে না কি, যে তোর এত কাজ করতে হবে।শ্বাশুড়ি হয়েছে দেখে মাথায় উঠে গেছে না কি।তকে কিছু বললে তুই কিছু বলতে পারিস না? আর ননদী যখন আজেবাজে কথা বলে তখন গালে থাপ্পড় মারতে পারতি না?


  ভাবী তখন বড় আপুকে বললো,

 - সংসারে এইরকম টুকটাক ঝামেলা হবেই।  তাই বলে সংসার ছেড়ে চলে আসা কিন্তু ঠিক হয় নি..

ভাবীর কথা শুনে ভাইয়া সবার সামনে ভাবীকে থাপ্পড় মেরে বললো, 

  -এত বেশি বুঝো কেন? আমার বোনের গাঁয়ে হাত তুলবে আর ও এটা মেনে নিয়ে সংসার করবে? এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিলো...


 এতক্ষণ সবার কথা শুনছিলাম।  কিন্ত এখন আর চুপ করে থাকতে পারলাম না।  যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলি নি।  সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, 

   -- কেন পারবে না? ভাবী তো ঠিকিই পারছে। আপুর গাঁয়ে হাত তুলেছে দেখে তুমি দুলাভাইয়ের নামে নারী নির্যাতনের মামলা দিবে। তুমিও তো ভাবীর গাঁয়ে হাত তুলো তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত? 


  মার দিকে তাকিয়ে বললাম,

    -- নিজের বেলা ১৬ আনা আর পরের বেলা ৪ আনাও না। ভাবী যদি কোনদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাহলে তুমি তাকে যা তা বলেছো। সারাদিন কাজ করেও ভাবী তোমায় মন পায় নি।  তুমি আপুকে বলছো ননদী আজেবাজে কথা বললে তাকে থাপ্পড় মারতে অথচ আমি নিজ চোখে দেখেছি, আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিলো দেখে আপু ভাবীর গায়ে হাত তুলেছিলে... 


  আমার কথা শুনে আপু ঠোঁট বাঁকিয়ে বললো,

- ভালোই তো ভাবীর পক্ষে কথা বলছিস। নিজের মা ভাই বোনদের পর করে ঐ মহিলা এখন আপন হয়ে গেলো?

আমি মুচকি হেসে আপুকে বললাম,

 -- তুই তো আমার নিজের বোন ছিলি। কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছিস  ছোটভাইটা কেমন আছে? আমার বড় ভাই কি কোনদিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিকমত পড়াশোনা করছি কি না। কাদের সাথে চলাফেরা করছি।  কিন্তু ঐ মহিলাটা প্রতিদিন আমার খোঁজ নিয়েছে আমি কাদের সাথে মিশছি, আমি ঠিক মত পড়াশোনা করছি কি না। আমার কখন কি লাগবে সব ঐ মহিলাটা খোঁজ রেখেছে। তোরা আপন হয়েও যে কাজগুলো করিস নি ঐ মহিলাটা পর হয়েও সেই কাজ গুলো প্রতি নিয়তই করেছে...


   ভাবী এখনো সোফায় বসে কাঁদছে। আমি ভাবীকে বললাম,

    -- কেবল বাজে ১১টা। এখনো ময়মনসিংহের গাড়ি পাওয়া যাবে। এই সংসারের জন্য অনেক করেছো।  যেদিন তোমায় এই সংসারের মানুষ তোমার প্রাপ্য সম্মানটা দিবে সেদিন না হয় এই সংসারে ফিরে এসো।  ততদিন না হয় বাপের বাড়িতেই থাকলে...


 গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলছে। বাসের জানালা দিয়ে ভাবী আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি ভাবীকে বললাম,

   -- ভাবী, এই অন্ধকারে বাহিরে কি দেখছো?

ভাবী চোখের কোণে লেগে থাকা চোখের জলটা মুছে বললো,

  - একটা নতুন সকালের অপেক্ষা করছি..

নেক্সট পাট  লাগলে কমেন্ট করুন


©️ comedy of pabna

একবার এক বিখ্যাত অভিনেত্রীকে যখন তার সৌন্দর্যের রহস্য জানতে চাওয়া হয়,

 একবার এক বিখ্যাত অভিনেত্রীকে যখন তার সৌন্দর্যের রহস্য জানতে চাওয়া হয়,

তিনি এই কবিতাটি লিখেছিলেন, যা পরে তার শেষকৃত্যে পাঠ করা হয়:


"আকর্ষণীয় ঠোঁট চাইলে, সদয় কথা বলুন।

সুন্দর চোখ চাইলে, মানুষের ভেতরের সৌন্দর্য খুঁজে দেখুন।

স্লিম থাকতে চাইলে, ক্ষুধার্তদের সঙ্গে আপনার খাবার ভাগ করে নিন।

ভালো চুল চাইলে, প্রতিদিন একটি শিশুকে আপনার চুলে হাত দিতে দিন।

নিজেকে ঠিকঠাক রাখতে চাইলে, মনে রাখুন — আপনি কখনোই একা নন।

যারা আপনাকে ভালোবেসেছে ও ভালোবাসে, তারা চুপিসারে আপনার পাশে হাঁটে।


মানুষ জিনিসপত্রের মতো নয়;

তাদের মেরামত করতে হয়, আদর করতে হয়, আনন্দ দিতে হয়, বাঁচাতে হয় — কখনো কাউকে ছুঁড়ে ফেলা যায় না।


একবার ভাবুন, যখনই আপনার সহায়তার হাত দরকার হবে,

আপনি দেখবেন, আপনার দুই হাতে সেই শক্তি আছে —

এক হাত নিজেকে সাহায্য করার জন্য, আরেক হাত অন্যকে সাহায্য করার জন্য।


একজন নারীর সৌন্দর্য তার পোশাকে, মুখের সাজে বা চুলের স্টাইলে নয়।

নারীর প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তার চোখে —

কারণ ওটাই তার হৃদয়ের দরজা, যেখানে তার ভালোবাসার উৎস লুকানো।


নারীর সৌন্দর্য মেকআপে নয়, তার আত্মার সত্যিকারের সৌন্দর্যে।

তার কোমলতায়, ভালোবাসায়, উষ্ণতায়, এবং আবেগে।


নারীর সৌন্দর্য বয়সের সঙ্গে আরও গভীর ও পরিপূর্ণ হয়ে ওঠে।"

 টবে আঙ্গুর চাষাবাদ পদ্ধতি।

 টবে আঙ্গুর চাষাবাদ পদ্ধতি।


বাড়ির আঙিনা বা ছাদে টবে খুব সহজে আঙ্গুরের চাষ করতে পারেন। কারন জমি হতে ছাদের পরিবেশ ভিন্ন সেখানে আর্দ্রতা কম, সূর্যালোক বেশি এবং ছাদের মেঝে প্রায় বেশির ভাগ সময়ই শুষ্ক থাকে। ইচ্ছে করলে ছাদের টবের মধ্যে যেনো বৃষ্টির পানি না যায়, সে ব্যবস্থাও করা সম্ভব। এ ছাড়াও একটি আঙুরের গাছের ক্যানোপি অন্যান্য ফল গাছের তুলনায় কম বলে বড় সাইজের টবে, ড্রামে বা জিও ব্যাগে আঙুর গাছের জন্য প্রয়োজনীয় উপযুক্ত মাটি পানি ও পুষ্টির নিশ্চিত ব্যবস্থা করা সম্ভব।


জাত নির্বাচন:


আঙুরের যে জাতগুলো কম সময়ে পরিপক্ব হয়, সেই জাতকে ছাদে সহজেই চাষ করা সম্ভব। আগাম বা কম সময়ে পরিপক্ব হয় এমন জাতের মধ্যে বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, ডিক্সন, গ্রিন লং, লোরাস, নাডু সিডলেস ইত্যাদি জাত কম সময়ে পরিপক্ব হয়। এ ছাড়া আমাদের দেশে এযাবত ৩ টি উৎপাদনশীল আঙ্গুরগা ছেরজাত নির্বাচনকরাহয়েছে। (১) জাককাউ (২) ব্ল্যাকরুবীও (৩) ব্ল্যাকপার্ল।


টবের আকার:


আঙুর গাছের শিকড় এক মিটার পর্যন্ত গভীরে যেতে অভ্যস্থ, তাই আঙুরের ফলনের জন্য এবং অনেক বছর গাছটিকে টবে রাখতে চাইলে ২৪ ইঞ্চি টব বা তার চাইতেও বড় মাপের টবে রাখতে হবে। আঙুর চাষের জন্য সদ্য প্রস্তুতকৃত টবে, ড্রামে বা জিও ব্যাগে চারা রোপণ না করে অপেক্ষা করতে হবে ৪ (চার) থেকে ৬ (ছয়) সপ্তাহ। তৈরি করে রাখা টবের মাটিতে প্রতি সপ্তাহে সীমিত পরিমাণ পানি সেচ দিতে হবে।


মাটি ব্যবস্থাপনা:


আঙুর গাছের পছন্দ বেলে দোঁ-আশ, বেলে লাল দোঁ-আশ, কাদা বেলে দোঁ-আশ, লাল দোঁ-আশ ইত্যাদি। টব প্রস্তুতির জন্য উল্লেখিত মাটি না পেলে নদীর বালি মাটি, পলিমাটি, ভার্মি কম্পোস্ট ইত্যাদি মিশ্রিত করে মাটি তৈরি করে নেওয়া যেতে পারে।

মাটি তৈরির সময় ২ ভাগ নদীর বেলে মাটি/ বেলে দোআঁশ মাটি, ২ ভাগ জৈবসার/ ভার্মি কম্পোস্ট, ১ ভাগ ১ ভাগ কোকোপিট,  ১ কেজি হাড়ের গুঁড়া, ১ কেজি ডোমার বা সিলেট স্যান্ড মিশ্রিত করে আঙুরের টবের মাটি প্রস্তুত করে নিতে হবে। কোনো রকম নেমাটোড যেনো এই মাটিতে না থাকে সেজন্য মাটি শোধন করতে হবে। প্রস্তুতকৃত মাটি ছাদে পাতলা করে বিছিয়ে কালো পলিথিন দিয়ে বায়ুরোধী করে সপ্তাহখানেক ঢেকে রাখতে হবে। অন্য পদ্ধতি হিসাবে মাটি থেকে নেমাটোড মুক্ত করার জন্য কার্বোফিউরান বা ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক পরিমাণ মতো মিশ্রিত করে (২৪ ইঞ্চি টবে ২৪ গ্রাম হারে) নিতে হবে।


চারা নির্বাচন ও রোপণ:


আঙুর চারা রোপণের সঠিক সময় শীতের শেষে, বসন্তের শুরুতে। স্বাস্থ্যবান চারা নির্বাচন করতে হবে। 


সার ও সেচ ব্যবস্থাপনা :


আঙুর গাছের পানি চাহিদা কম, তাই নিয়মিত অথচ স্বল্প সেচ এই ফলের জন্য যথেষ্ট। শুষ্ক মৌসুমে প্রতিদিন সকালে সেচ দিতে হবে। সকালে ছাদের ও টবের তাপমাত্রা সেচের পানির প্রায় সমান থাকে। প্রতিদিন বিকালে টবের মাটি পর্যবেক্ষণে রাখতে হবে, বাড়তি সেচ প্রয়োজন হলে তা সকাল বেলা সেচের পানি বাড়িয়ে দিতে হবে। ছাদ ভিজিয়ে ও টবের মাটি স্যাঁতসেতে করে আঙুরের টবে সেচ দেওয়া একদম অনুচিত।


সার প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে, আঙুরের জন্য ভার্মিকম্পোস্ট, খৈল ও হাঁড়ের গুঁড়াকে প্রাধান্য দিতে হবে। ১ মুঠো সরিষার খৈল, ১ মুঠো ভার্মি কম্পোস্ট, ২ চামচ হাড় গুড়ো এবং ১ চামচ পটাশ একসাথে মিশিয়ে প্রতি মাসে একবার করে প্রয়োগ করতে পারেন।  আঙুর গাছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন ঘাটতি দেখা যায়। এই অণুখাদ্যগুলো টবের মাটিতে পানিতে গুলে দেয়া উত্তম। ছাদের গাছে অনুখাদ্য পাতায় স্প্রে করে দিতে চাইলে অবশ্যই অনুমোদিত মাত্রার চেয়ে কম মাত্রায় সকালে বা বিকেলে স্প্রে করতে হবে। আঙুরের টবে ইউরিয়া প্রয়োগ প্রয়োজন পড়বে না, টিএসপি ও পটাশ সারের প্রয়োজন থাকলে শীতের শেষে আঙুর গাছ প্রুনিংয়ের পরপর প্রয়োগ করতে হবে। পটাশ সারের ক্ষেত্রে সালফেট অব পটাশ নির্বাচন করা উত্তম।


গাছের কান্ড ছাঁটাই এবং পরিচর্যা করবেন যেভাবে


আঙ্গুরের বীজ বা চারা বপনের পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে মাচায় ছড়িয়ে থাকা আঙ্গুর গাছের কান্ড ছেঁটে দেওয়া উত্তম। এতে এই ফল গাছের ফলন বৃদ্ধি পাবে এবং ফুল ঝরে পড়াও অনেক কমে যায়। ছাঁটাই এর ৭ দিন আগে এবং পরে গাছের গোড়ায় হালকা পানি সেচ দিতে হবে।


চারা বপনের পর মাচায় ওঠা পর্যন্ত প্রধান কাণ্ড ছাড়া অন্য সকল পার্শ্বের শাখা ছাঁটাই করে দিতে হবে।


প্রথম ছাঁটাই: 


মাচায় ৩৫ থেকে ৪৫ সে.মি. কান্ড ওঠার পর প্রধান কান্ডের শীর্ষদেশ কেটে দিতে হয় যাতে এই কান্ডের ২ দিক থেকে ২-৪ টি করে শাখা গজায়।


দ্বিতীয় ছাঁটাই: 


গজানো শাখাগুলো বড় হয়ে ১৫ থেকে ২০ দিনের মাথায় ৪৫-৬০ সে.মি. লম্বা হবে তখন এগুলো শীর্ষদেশ কেটে দিতে হবে; এতে অনেক গুলো শাখা-পাশাখা গজাবে।


তৃতীয় ছাঁটাই: 


এই শাখা-পাশাখা গুলো ১৫ থেকে ২০ দিনের মাথায় ৪৫-৬০ সে.মি. লম্বা হবে তখন আবার এদের শীর্ষদেশ কেটে দিতে হবে।


ফলন:


পরিমিত সার এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে একটি আঙ্গুর গাছ না হলেও ৩-৮ বছর ফলন দিতে পারে। একটি হিসাবে দেখা গেছে আমাদের দেশে ৯ বর্গমিটার জায়গায় ৪-৫টি আঙ্গুর গাছ লাগিয়ে বছরে সর্বোচ্চ ১৬ কেজির মত আঙ্গুরের উৎপাদন সম্ভব।

গাড়ির অল্টারনেটর কী? কীভাবে কাজ করে এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশটি?,,,,

 গাড়ির অল্টারনেটর কী? কীভাবে কাজ করে এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশটি?


গাড়ির ইঞ্জিনের পারফরম্যান্স আর গাড়ি ব্যবহারের নির্ভরযোগ্যতার ক্ষেত্রে অল্টারনেটর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। অনেকে জানেন না যে, গাড়ি চালু থাকা অবস্থায় ব্যাটারি চার্জ হয় কীভাবে! তার পেছনের নায়কই হলো অল্টারনেটর (Alternator). চলুন জেনে নেওয়া যাক অল্টারনেটর আসলে কী, কীভাবে কাজ করে এবং কেন এটা গাড়ির জন্য এত গুরুত্বপূর্ণ।


অল্টারনেটর কী?= অল্টারনেটর হলো গাড়ির এক ধরনের বৈদ্যুতিক জেনারেটর, যা ইঞ্জিন চালু থাকা অবস্থায় গাড়ির ব্যাটারিকে চার্জ দেয় এবং গাড়ির ইলেকট্রনিক ডিভাইসগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে। সহজভাবে বললে, গাড়ির "পাওয়ার হাউস।


কীভাবে কাজ করে অল্টারনেটর?= অল্টারনেটরের কাজের প্রক্রিয়া মূলত ৩টি ধাপে বিভক্ত:

১. যান্ত্রিক শক্তিকে রূপান্তর করা হয় বিদ্যুৎ শক্তিতে: ইঞ্জিনের সঙ্গে যুক্ত বেল্ট (serpentine belt) ঘুরতে থাকে, যা অল্টারনেটরের রটার ঘোরাতে সাহায্য করে। এই ঘূর্ণন থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ।


২. এসি (AC) থেকে ডিসি (DC) এ রূপান্তর: অল্টারনেটর প্রথমে এসি (AC) কারেন্ট তৈরি করে, কিন্তু গাড়ির ব্যাটারি ডিসি (DC) কারেন্টে কাজ করে। তাই অল্টারনেটরের মধ্যে থাকা ডায়োড রেক্টিফায়ার এই এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তর করে।


৩. ভোল্টেজ নিয়ন্ত্রণ: অল্টারনেটরের মধ্যে থাকা ভোল্টেজ রেগুলেটর নিশ্চিত করে যে ব্যাটারি ঠিক পরিমাণ ভোল্টেজ পাচ্ছে—না কম, না বেশি।


অল্টারনেটরের উপকারিতা: ব্যাটারিকে চালু অবস্থায় চার্জ রাখা' হেডলাইট, এয়ার কন্ডিশনার, রেডিওসহ সব বৈদ্যুতিক ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ' ব্যাটারির লাইফ টাইম বাড়ানো।


অল্টারনেটর নষ্ট হলে কী লক্ষণ দেখা যায়?=ব্যাটারি লাইট জ্বলে থাকা ড্যাশবোর্ডে' হেডলাইট ঝাপসা হয়ে যাওয়া। গাড়ি বারবার বন্ধ হয়ে যাওয়া' অদ্ভুত শব্দ আসা ইঞ্জিনের দিক থেকে। এই লক্ষণগুলো দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব একজন মেকানিকের সঙ্গে যোগাযোগ করুন।


 শেষ কথা: গাড়ির অল্টারনেটর ছোট একটি যন্ত্র হলেও এর ভূমিকা বিশাল। এটি ছাড়া গাড়ি দীর্ঘ সময় চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই গাড়ির রেগুলার চেকআপে অল্টারনেটর যেন বাদ না পড়ে, সেটা নিশ্চিত করা জরুরি।


আপনি কি গাড়ি মেইনটেনেন্স নিয়ে আরও জানতে চান? কমেন্টে লিখুন! 

গাড়ির অল্টারনেটর' অল্টারনেটর কীভাবে কাজ করে

গাড়ির ব্যাটারি চার্জ' অল্টারনেটরের কাজ' গাড়ির ইলেকট্রিক সিস্টেম

#গাড়িরঅল্টারনেটর #অল্টারনেটরকাজ #গাড়িব্যাটারি #গাড়িমেইনটেনেন্স #অটোপার্টস #গাড়িবিদ্যুৎ #কারটিপস #গাড়িপার্টস #গাড়িমেরামত #গাড়িরযন্ত্রাংশ #বাতারিচার্জ #বাংলাকনটেন্ট #টেকবাংলা #বাংলাপ্রযুক্তি #কারইঞ্জিন #মেকানিকটিপস #অল্টারনেটরনষ্ট #কারপ্রব্লেম #গাড়িজ্ঞান #বাংলাব্লগ #কারইনফো #গাড়িচালানো #ইঞ্জিনপার্টস #টেকটিপস #মেকানিক্যালটিপস #ড্রাইভারজ্ঞান #ইলেকট্রিকসিস্টেম #অটোমোবাইলবাংলা

আচ্ছা আপনি সেক্স করলে কতক্ষণ করতে পারবেন❓

 🔘আচ্ছা আপনি সেক্স করলে কতক্ষণ করতে পারবেন❓ দশ মিনিট, বিশ মিনিট, সর্বোচ্চ ত্রিশ মিনিট!🤔


🔘এই ত্রিশ মিনিটের আনন্দ উপভোগ করার জন্য, একটা মেয়েকে ভালোবাসার মায়ায় ফেলে বাকি ত্রিশটা বছরের জীবন কেনো নষ্ট করছেন❓


🔘(মেয়ে) কিছুটা সময় আনন্দ উপভোগ কৱাৱ জন্য নিজেৱ জীবনকে নষ্ট কৱবেন না!


🔘সেক্স কৱাৱ আগে একবাৱ বলবেন “চলো বিয়ে কৱি নিই তাৱ পৱ এই সব সেক্স হবে” (ছেলে-মেয়ে উভয়েই)! তখনই বুঝে যাবেন এটা ভালোবাসা নাকি শুধুমাত্ৰ যৌনচাহিদা মেটানোৱ নামে ভালোবাসাৱ মিথ্যা নাটক মাত্ৰ!


🔘ভালোবাসায় অনেকে তো স্পৰ্শ কৱতে সংকোচ বোধ কৱে!


🔘ভালোবাসা হৃদয় থেকে আসে, নোংড়ামো টা হৃদয় থেকে আসে না!


🔘এই ত্রিশ মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আপনি পতিতালয়ে বিভিন্ন বয়সের মহিলা পাবেন, যারা আপনাকে ত্রিশ মিনিটের বেশিও তৃপ্তি দিবে!


🔘সেখানে গিয়ে আপনার আনন্দটা উপভোগ করে আসতে পারেন! তবুও একটা মেয়ের সাথে বাকি ত্রিশ বছরের জীবন নষ্ট করা থেকে বিরত থাকুন ভাই!


🔘(মেয়েৱা) কাউকে খুশি কৱাৱ জন্য নিজেৱ সন্মানটুকু নষ্ট কৱে ফেলবেন না! ভালোবাসা জীবনে অনেকবাৱ পাবেন, সন্মান কিন্তু বাৱ বাৱ পাবেন না! তাৱ কাছে নিজেকে বিলিয়ে না দিলে সে আপনাকে বাজে বলবে, আপনি নিজেৱ কাছে অনেক সন্মানীয় থাকবেন!


🔘আপনাৱ সাথে যৌনচাহিদা মেটাটে পাৱিনি জন্য আপনাকে বাজে কথা বলবে, যৌনচাহিদা মেটানো হয়ে গেলে আপনাকে ছেড়ে দেবেনা তাৱ কি গ্যাৱান্টি আছে❓❓


🔘আপনি মেয়ে, আপনার উত্তেজনা থাকতেই এটাই স্বাভাবিক! তাই বলে কি, বিয়েৱ আগে নিজেৱ একটু যৌনচাহিদা মেটানোৱ জন্য নিজেৱ সন্মানটুকু নষ্ট কৱাবেন না! কেননা বিয়েৱ পৱ ছেলেদেৱ দিকে আঙুল ওঠে কম, আপনাৱ দিকে আঙুল উঠবে, আপনাকে বাজে বাজে কথা শুনতে হবে যে কাৱ কাৱ সাথে থেকে এসেছ❓


🔘আপনি ছেলে, আপনার উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক! তাই বলে কি, একটা মেয়ের সাথে ভালোবাসার দোহাই দিয়ে তার জীবনটা নষ্ট করতেই হবে❓


🔘আপনি কি একবারও ভেবেছেন, কতটা বিশ্বাস করার পর মেয়েটা আপনাকে তার জীবনের সম্মানটা বিলিয়ে দিচ্ছে❓


🔘আপনি তা একবারও না ভেবে, মেয়েটার সম্মানটা নিয়ে তারপর তাকে আর চিনতেও রাজি না! আর চিনবেন ই বা কেনো, আপনি যা করতে চাচ্ছিলেন, তা তো করেই ফেলেছেন! কিন্তু মেয়েটার কথা একবার ও ভাবলেন না যে, আপনার ত্রিশ মিনিটের আনন্দের জন্য মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেলো!


🔘নারীদের ভালবাসতে শিখুন ওদেরকে সম্মান করতে শিখুন!🙏

মহান প্রেমিক তৈরি হয়, জন্মগ্রহণ করে না। ভালোবাসা একটি শিল্প, এবং যখন একজন পুরুষ এই শিল্প বোঝে, তখন সে একজন নারীর জীবনে জাদু তৈরি করতে পারে।

 মহান প্রেমিক তৈরি হয়, জন্মগ্রহণ করে না। ভালোবাসা একটি শিল্প, এবং যখন একজন পুরুষ এই শিল্প বোঝে, তখন সে একজন নারীর জীবনে জাদু তৈরি করতে পারে।


একজন নারীর জন্য, ভালোবাসা কেবল একটি অভিজ্ঞতা নয় - এটি একটি রূপান্তর। যখন সে ভালোবাসার সমুদ্রের গভীরে ডুব দেয়, তখন সে একই থাকে না। সে প্রস্ফুটিত হয়, সে জ্বলে ওঠে, সে নিজের সবচেয়ে সুন্দর সংস্করণে পরিণত হয়।


ভালোবাসার এই শিল্প তার জন্য একটি আশীর্বাদ। এটি অক্সিজেন যা তার আত্মাকে জীবিত রাখে, উষ্ণতা যা তাকে নিরাপদ বোধ করে এবং আলো যা তাকে উজ্জ্বল রঙে পৃথিবী দেখতে সাহায্য করে। সে এই ধরণের ভালোবাসা কামনা করে, কারণ সে দুর্বল নয়, বরং কারণ তাকে এটি অনুভব করার জন্য তৈরি করা হয়েছে। এমনভাবে ভালোবাসা পাওয়া তার জন্মগত অধিকার যা তার হৃদয়কে নাচিয়ে তোলে।


জীবনে অন্তত একবার, প্রতিটি নারীর এই জাদু অনুভব করার যোগ্য - জানতে হবে যে বেহালার সুর কীভাবে ভালোবাসার ফিসফিসানির মতো লাগে, রঙ কীভাবে আবেগের মতো মিশে যায়, কীভাবে চকলেট কীভাবে আবেগের মতো গলে যায় এবং কীভাবে বীজ জীবনের প্রতিশ্রুতি নিয়ে মাটি স্পর্শ করে।  ভালোবাসা, যখন গভীরতা এবং নিষ্ঠার সাথে দেওয়া হয়, তখন তা বিলাসিতা। এটা সাধারণ কিছু নয়—এটা অসাধারণ।


যখন একজন নারীকে এভাবে ভালোবাসা হয়, তখন সে একজন ভিন্ন নারী হয়ে ওঠে। সে ভদ্রতার সাথে চলে, কোমলতার সাথে কথা বলে এবং তার চোখে এমন এক আলো বহন করে যা পৃথিবী উপেক্ষা করতে পারে না। সে আর তার মূল্য নিয়ে সন্দেহ করে না কারণ ভালোবাসা তাকে দেখিয়েছে যে সে মূল্যবান।


আর প্রিয় মানুষ, যদি তুমি স্মরণীয় হতে চাও, যদি তুমি তার হৃদয়ে চিহ্ন রেখে যেতে চাও, তাহলে ভালোবাসার শিল্প শিখো। সেই পুরুষ হও যে তার পৃথিবীকে কবিতায় পরিণত করে, যে তাকে জাদুতে বিশ্বাস করায়, যে তাকে শেখায় যে ভালোবাসা, যখন সঠিকভাবে করা হয়, তখন তা সবচেয়ে সুন্দর মাস্টারপিস।


Great lovers are made, not born. Love is an art, and when a man understands this art, he can create magic in a woman’s life.


For a woman, love is not just an experience—it is a transformation. When she dives deep into the ocean of love, she does not remain the same. She blooms, she glows, she becomes the most beautiful version of herself.


This art of love is a blessing for her. It is the oxygen that keeps her soul alive, the warmth that makes her feel safe, and the light that helps her see the world in brighter colors. She craves this kind of love, not because she is weak, but because she is meant to experience it. It is her birthright to be loved in a way that makes her heart dance.


At least once in her life, every woman deserves to experience this magic—to know how a violin’s melody feels like whispers of love, how colors blend like emotions, how chocolate melts like passion, and how seeds touch the soil with a promise of life. Love, when given with depth and devotion, is a luxury. It is not something ordinary—it is extraordinary.


When a woman is loved this way, she becomes a different woman. She walks with grace, speaks with softness, and carries a light in her eyes that the world cannot ignore. She no longer doubts her worth because love has shown her that she is precious.


And dear men, if you wish to be remembered, if you wish to leave a mark on her heart, learn the art of love. Be the man who turns her world into poetry, who makes her believe in magic, who teaches her that love, when done right, is the most beautiful masterpiece.❤️

একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন- "তোমরা কি বলতে পারো, আমরা যখন অনেক বেশি রেগে যাই, তখন চিৎকার করি কেন?"

 💥 একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন- "তোমরা কি বলতে পারো, আমরা যখন অনেক বেশি রেগে যাই, তখন চিৎকার করি কেন?"


সবাই কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিলো- "কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি।"


-"কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবুও কেন আমাদের কে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে, আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে। তাই না?"


ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোন সঠিক উত্তর খুঁজে পেলো না। তখন শিক্ষক ব্যাখা করলেন- "দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দুরত্ব সৃষ্টি করে। সেই দুরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়।"


-"আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কী হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে, আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে। আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোন প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিস্ ফিস্ করেও তারা তখন কথা বলতে পারে।"


-"যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে তখন কী হয় তা কি আমরা জানি?"


-"অদ্ভুত সুন্দর ব্যাপার হলো, তাদের তখন ফিস্ ফিস্ করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে। কারণ তখন তাদের অন্তর তাদের কে এক করে ফেলে। তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে।"


সকলের জীবন বাঁধা পড়ুক আত্মিক বন্ধনে। 


(ব্রাজিলের বিখ্যাত এবং বেস্টসেলার লেখক পাওলো কোয়েলহো ঠিক এমন করেই লিখেছেন তার  "30 SEC READING: why do we shout in anger?" বইতে)


সংগৃহীত পোস্ট।

আপনি  আমার ফেসবুক বন্ধু,  আমার ইনবক্সে আপনি আসতেই পারেন।

 আপনি  আমার ফেসবুক বন্ধু, 

আমার ইনবক্সে আপনি আসতেই পারেন।

আমার বিষয়ে আপনার কৌতুহল থাকাটাও স্বাভাবিক। 

আপনি আমাকে প্রশ্ন করেন- আমি সময় করে উত্তর দেবো।

তবে সেটা শুধুই সৌজন্যমূলক!


 আমি একজন  ডাঃ  সে জন্য  আমার কাছে  অনেকেরই  অনেক  বিষয় নিয়ে কথা থাকতে পারে ইনবক্সে লিখে রাখেন সময় করে উত্তর দিয়ে দিব  কিন্তু  রাত দুপুরে  যখন তখন কল করবেন  এইটা তো অশোভনীয়। 


ভেবে রাখবেন না, 

আপনার সব কৌতুহল মেটানোর দায় রয়েছে আমার।


আপনি  আমার ফেসবুক বন্ধু হয়েছেন,মানে এই নয়, 

আমি সম্মোহিত মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।

আপনি  যা বলবেন, আমি তাই করবো। 

এমনটা ভাবা অনুচিত বলেই আমি বিশ্বাস করি।


বন্ধুর সম্পর্কে বন্ধুকে জানা নিশ্চয়ই দরকার আছে। তবে কতোটা জানা জরুরী, 

সেই পরিমাপটুকু জানা এবং বোঝা দরকার।


চাকরীর ইন্টারভিউতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় একজন চাকুরী প্রার্থীকে। 

কিন্তু সেখানেও একটি অদৃশ্য সীমারেখা থাকে। 

ইনবক্সে তেমনি সীমা রাখা উচিত।

কারণ, আপনি আমাকে ইনবক্সে প্রশ্নের উত্তরে চাকরী দেবেন না।

ফেসবুকে বন্ধু হয়েই আপনি শুরু করেন

অপছন্দের অতিরিক্ত মেসেজ, ভিডিও ও পিকচার 

কিন্তু কেনো এই অযাচিত নিজের অবস্থান নষ্ট করা?


বন্ধুত্বের মাত্রা বুঝে আচরণ করবেন বন্ধুত্ব টিকে থাকবে, নতুবা একদিন দেখবে আপনিও  নেই এর দলে চলে গিয়েছেন।


(সংগৃহীত, সংশোধীত )

ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা,,,,ফেইসবুক থেকে নেওয়া

 📚 ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা 🏡📜 ভূমি কেনাবেচা, নামজারী বা খতিয়ান নিয়ে কাজ করার আগে নিচের বিষয়গুলো জানা খুবই জরুর...