এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১০ মে, ২০২৫

ধনী হওয়া মানেই সবসময় বড় বাড়ি, দামি গাড়ি বা বিলাসবহুল জীবন নয়।

 🎗️ধনী হওয়া মানেই সবসময় বড় বাড়ি, দামি গাড়ি বা বিলাসবহুল জীবন নয়।⚡ 

অনেক সফল ও ধনী মানুষ নীরবে, সাধারণ জীবনযাপন করেই তাদের লক্ষ্য অর্জন করেন। তারা flashy lifestyle-এর পেছনে না ছুটে, কিছু নিয়মিত অভ্যাসের মাধ্যমে ধাপে ধাপে নিজের আর্থিক ভিত্তি গড়ে তোলেন। চলুন জেনে নিই এমন কিছু অভ্যাস, যা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনাকে ধনী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে।


১. নিজেকে আগে রাখুন, খরচ পরে করুন

আর্থিকভাবে সফল মানুষ প্রথমেই আয় থেকে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখেন সঞ্চয় বা বিনিয়োগের জন্য। খরচ করার আগে সঞ্চয়ের কথা ভাবেন। মাসের শুরুতেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং থেকে টাকা স্থানান্তরের ব্যবস্থা রাখেন। এতে খরচের ফাঁকে সঞ্চয় বাদ পড়ে না।


২. নিয়মিত শেখার অভ্যাস গড়ুন

বাজারে কোন দক্ষতার চাহিদা বাড়ছে, কোন সেক্টরে প্রবৃদ্ধি হচ্ছে—এসব জানার জন্য তারা সবসময় সচেতন। নতুন কিছু শেখার জন্য বই পড়েন, কোর্স করেন, ভিডিও দেখেন বা পডকাস্ট শুনেন। জ্ঞানে বিনিয়োগ মানেই ভবিষ্যতের আয় বৃদ্ধির পথে এক বড় পদক্ষেপ।


৩. তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরুন

অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকা মানুষ জানেন, সময়ই আসল শক্তি। হুটহাট সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে সঠিক সময়ে বিনিয়োগ করেন। তাৎক্ষণিক আনন্দের বদলে দীর্ঘমেয়াদী লাভে গুরুত্ব দেন।


৪. আয়ের একাধিক উৎস গড়ে তুলুন

আর্থিক নিরাপত্তার জন্য একটি আয়ের উৎসে নির্ভর না করে বিকল্প পথ খুঁজে বের করেন তারা। এটি হতে পারে ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, ইউটিউব, রিয়েল এস্টেট, শেয়ার বাজার বা প্যাসিভ ইনকামের অন্য মাধ্যম। একাধিক উৎস তাদের ঝুঁকি কমায় ও আয় বাড়ায়।


৫. ইতিবাচক ও উন্নয়নমুখী মানুষের সঙ্গে সময় কাটান

যারা জীবনে উন্নতির চেষ্টা করেন, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা মানেই নতুন নতুন ভাবনা ও সুযোগের সন্ধান পাওয়া। এই পরিবেশ নিজের ভেতরের সম্ভাবনাকেও জাগিয়ে তোলে।


৬. বাহ্যিক চাকচিক্যে না গিয়ে বাস্তব জীবন যাপন করুন

নীরবে ধনী হওয়া মানুষ অহেতুক খরচ করেন না। দেখানোর জন্য দামি জিনিস কেনেন না, সাধারণ পোশাক ও যানবাহনে চলেন। ফাঁকা স্টাইলের চেয়ে স্থায়ী আর্থিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেন।


৭. আর্থিক পরিকল্পনা নিয়মিত পর্যালোচনা করুন

তারা প্রতিমাসে আয়, খরচ, সঞ্চয়, ও বিনিয়োগের হিসেব রাখেন। কোথায় খরচ বাড়ছে বা কোথা থেকে আয় বাড়ানো যায়, তা বিশ্লেষণ করে প্রয়োজন মতো পরিবর্তন আনেন।


৮. শুরু করুন আজই, সুযোগের অপেক্ষা নয়

ধনী হওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা না করে এখনই উদ্যোগ নেন। ছোট হলেও একটি পদক্ষেপ নেন, কারণ ধীরে ধীরে তা বড় ফল দেয়। নিখুঁত হওয়ার চেয়ে শুরু করাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।


অর্থনৈতিক স্বাধীনতা বা ধনী হওয়া কোনো ম্যাজিক নয়। এটি কিছু ছোট অভ্যাসের ধারাবাহিক চর্চা। প্রতিদিনের জীবনযাত্রায় এই অভ্যাসগুলো যোগ করে ধীরে ধীরে এগিয়ে যান আপনার আর্থিক লক্ষ্য পূরণের দিকে।


এই পথ নীরব হলেও, ফল কিন্তু অনেক দৃঢ়।

আজই শুরু করুন!✅

টাকাই সব নয়” —এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন,,,,,

 “টাকাই সব নয়” —এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয়…!!


যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না—সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য।


টাকা না থাকলে—

তুমি এক ফোটা ওষুধ কিনতে পারবে না,

তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না,

তোমার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না।


সত্যিটা নির্মম—অনেক বাবা-মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান। অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে না পেরে ভেঙে পড়ে, থেমে যায়, কেবল টাকার অভাবে।


টাকা না থাকলে—

তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ মূল্য দেবে না। তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও, এক সময় সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে।


এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে, যখন তোমার হাতে কিছু থাকে। আর যদি না থাকে? তখন তুমি তাদের চোখে শুধু একটা ‘বোঝা’।


টাকা ছাড়া—

না হয় ভালোবাসা কেনা যায় না, কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে। টাকা না থাকলে, সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায়…

কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে, 

কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না।


কেউ যদি ভাবে, কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে—তবে তারা বোঝে না, যারা টাকার পেছনে ছোটে, তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়।


টাকাই কি সব? না, হয়তো নয়।

কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত— সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়।


আর সব থেকে বড় কথা দুবেলা দুমুঠো খাবার যোগাড় করার জন্যও কিন্তু ওই টাকাটাই প্রয়োজন।


তাই জীবনকে ছোট মনে কোরো না। টাকাকে ঘৃণা নয়—সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তুলো। বুদ্ধি, ব্যবহার, ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন—


কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। আর সেই সক্ষমতার নামই “টাকা”।


সংগৃহীত

বিবাহে বয়সের ব্যবধান : সুখের অনুপাতে অসমতা

 বিবাহে বয়সের ব্যবধান : সুখের অনুপাতে অসমতা


বুড়ো বাম! ৩৩ বছরে চাকরি পাওয়ার পর ১৭ বছরের পাত্রী খোঁজে! বন্ধুদের আড্ডায় মশকরা করে বলে, কচি লাগবে!


বিয়ের ক্ষেত্রে বয়সের এই অসম ব্যবধান সমাজকে যে কতটা ভোগাচ্ছে, তার অনেকটা বাইরে থেকে আন্দাজ করা যায় না। দুর্ঘটনা সামনে এলে তবেই ঘটনা বুঝতে পারি! শরীর শরীরকে ধারণ করতে পারলেও, মন এই ব্যবধানকে রীতিমতো বারণ করে। কথা বলার জন্য কিংবা খুনসুটিতে ঝগড়াঝাঁটি, চুলোচুলি এমনকি মারামারি করার জন্য হলেও অন্তত কাছাকাছি বয়সের দুজন মানুষের পরস্পরের সঙ্গী হওয়া উচিত! বিবাহে জেনারেশন গ্যাপ অশান্তির বড় কারণ। একেক প্রজন্ম একেক রকমের ধ্যানধারণা নিয়ে বেড়ে ওঠে।


আগে নানার বয়সে নাতির বয়সীকে বিয়ে করতো—তখন সেটা মানাতো। নারী তো তখন কথা বলতে জানতো না, মতামত দিতে পারতো না। এখনকার নারী চুপ থাকবে? তাকে কিছু চাপিয়ে দিয়ে দমিয়ে রাখা যাবে?


অষ্টাদশী প্রতিদিন ঘুরতে ইচ্ছা করবে, একক পরিবারে থাকতে ইচ্ছা করবে এবং স্বামীর সবকিছু দখল করতে ইচ্ছা করবে! ৩০-৩২ বছরের পুরুষ তো প্রায় বৃদ্ধ মানুষের মতো চিন্তা করবে। কাজেই দুজনের চিন্তায় যে দূরত্ব, তা তাদের পরস্পরের মন থেকেও বহুদূরে নিয়ে যায়। তখন হয় স্বামীকে, নয়তো স্ত্রীকে অনেকখানি স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। আজকাল পর সামলানোর চেয়ে ঘর সামলানো কঠিন।


বিয়ের ক্ষেত্রে বয়স অবশ্যই ফ্যাক্টর। অতীতে মায়েদের দুর্বল করে রাখার অস্ত্রই ছিল সিরিজ সন্তান গ্রহণ করিয়ে দেওয়া। এ যুগে বড়জোর দুইটি! সমাজ যেভাবে হাঁটছে, তাতে এই দুটোতেই আবার একটি বেশি! বিবাহে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান যদি বেশি হয়, তবে ভবিষ্যতে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হতে পারে। সাধারণত চাকরিজীবী, প্রতিষ্ঠিত হয়ে বিবাহ করা পুরুষ এবং প্রবাসীদের মধ্যে স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য অধিক হয়! অশান্তি অনেকটাতে সমাজের এই আঙিনা পুড়ছে।


ধরা যাক, স্বামীর সাথে স্ত্রীর বয়সের ব্যবধান পনেরো বছর! স্ত্রী যখন পঁচিশে, স্বামী তখন চল্লিশের কোঠায়! স্বামীর চালশে দেখার বয়সে স্ত্রীর দেখার কেবল শুরু! তাছাড়া খাদ্যাভ্যাস এবং প্রকৃতিগতভাবেই আজকাল পুরুষের শারীরিক শক্তি-সামর্থ্যের যা হাল! পুরুষের নেতিয়ে পড়ার বয়সে নারীর যে জেগে ওঠার কাল!


দাম্পত্যে সবচেয়ে বেশি প্রয়োজন মনের মিল। অসম সময়ে সৃষ্ট দুজনার মন সরল রেখায় চলবে—এটা ভাবছেন কী করে? বিবাহে বয়সের ফারাক অনেক হলে স্বামী কোনোদিন স্ত্রী’র মনের নাগাল পায় না আর স্বামীর প্রতি স্ত্রীরও অভিযোগের পাহাড় জমতে থাকে।


শরীরের আকর্ষণ সাময়িক। একটা সময় থামতে হয়। কিন্তু মনের ব্যাপ্তি মৃত্যু অবধি। সাংসারিক অশান্তির অনেকগুলো কারণের মধ্যে বয়সের ব্যবধান অন্যতম প্রধান ফ্যাক্টর। বিবাহের ক্ষেত্রে নারী-পুরুষের শারীরিক সক্ষমতা, ভৌগোলিক প্রবণতা এবং সামাজিক সুস্থ ধারা বজায় রাখতে বৈজ্ঞানিক নিয়মনীতি মানা উচিত। ব্যবধান বড়জোর ছয়। নয়তো জীবন নয়-ছয়ে হ-য-ব-র-ল হয়ে যাবে।


সাম্প্রতিক আত্মহত্যা করা পলাশ সাহার সংসারের অশান্তিতেও অসম বয়সের প্রভাব ছিল। একজন মানুষ তার সঙ্গীকে বুঝবে, অনুপস্থিতিতে খুঁজবে—এর জন্য বয়সের পরিপক্বতার উপযুক্ততা দরকার। দুজনের মন যদি দুনিয়ার দুদিকে হাঁটে, তবে হাটবাজারে দুএকবার মিলন হতে পারে, কিন্তু সুখ স্থায়ী হয় না। 


বিবাহের ক্ষেত্রে প্রাচীন প্রবণতা থেকে বের হয়ে আসা জরুরি। দুজনের একসাথে তরুণ থাকা, যুবক হওয়া এবং বৃদ্ধ বয়সে হাঁটা জরুরি। একজন বৃদ্ধ হবে আরেকজন যুবতী থাকবে, তাও পরস্পরের বিশ্বাস পাহারা দিয়ে রাখবে—সেই আলোর অনেকটাই এই দুনিয়ায় পড়ে না। কাজেই বিবাহের সিদ্ধান্তের পূর্বে বাস্তববাদী হোন। শুধু বর-কনে নয়, বরং উভয়ের বাবা-মা ও অভিভাবকদেরকেও এ ব্যাপারে সচেতন ও সজাগ থাকতে হবে। 


সঙ্গীর কথার ওজন, চিন্তার গভীরতা বইতে পারা জরুরি। কিছু নারী অর্থের লোভে পড়ে। তবে হতাশাতেও ভুগতে হয় বটে!

ইনকিউবেটরে মুরগির ডিম বসানোর প্রথম দিন থেকে ডিম ফোটা পর্যন্ত সম্পূর্ণ ২১ দিনের যত্ন ও নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। নিচে ধাপে ধাপে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হলো:

 ইনকিউবেটরে মুরগির ডিম বসানোর প্রথম দিন থেকে ডিম ফোটা পর্যন্ত সম্পূর্ণ ২১ দিনের যত্ন ও নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। নিচে ধাপে ধাপে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হলো:


🥚 ১. ডিম বসানোর আগে (প্রস্তুতি)

* ডিম বাছাই করুন

* ৫-৭ দিনের মধ্যে তাজা ডিম ব্যবহার করুন।

* ফাটল বা দাগ নেই এমন ডিম নিন।

* খুব বড় বা খুব ছোট নয়, মাঝারি আকৃতির ডিম নিন।

* মা-মুরগি যেন সুস্থ হয় এবং টিকা দেওয়া থাকে।


ডিম সংরক্ষণ:

* বসানোর আগে ডিম ১৫°C (৬০°F)-এর নিচে না রেখে ঠান্ডা ও শুকনো জায়গায় ৩-৫ দিন পর্যন্ত রাখা যায়।

* ইনকিউবেটর প্রস্তুত করুন:

* ভালোভাবে জীবাণুমুক্ত করুন।

* তাপমাত্রা ও আর্দ্রতা সঠিকভাবে যাচাই করুন।


📅 ২. দিন ১ - ১৮ (ইনকিউবেশন পর্ব)

* তাপমাত্রা: ৩৭.৫°C (৯৯.৫°F)

* আর্দ্রতা (Humidity): ৫০-৫৫%

* ডিম ঘোরানো: দিনে ৩-৫ বার (স্বয়ংক্রিয় হলে ভালো), ১৮ দিন পর্যন্ত

* বাতাস চলাচল: হালকা বায়ু চলাচল নিশ্চিত করুন

* ডিম ঘোরানো বাধ্যতামূলক, না হলে ভ্রূণ একপাশে আটকে যাবে।

* ডিম রাখতে হবে ডিমের মাথা (চিকন দিক) নিচের দিকে।

* ৭ম ও ১৪তম দিনে candling করে ডিমে ভ্রূণের উন্নয়ন দেখতে পারেন।


🔒 ৩. দিন ১৮ - ২১ (লকডাউন পর্যায়)

* তাপমাত্রা: ৩৭.২ - ৩৭.৫°C

* আর্দ্রতা: ৬৫-৭০%

* ডিম ঘোরানো বন্ধ করুন

* ইনকিউবেটর খোলা নিষেধ: আর্দ্রতা হঠাৎ কমলে বাচ্চা মারা যেতে পারে

* এখন ডিম ইনকিউবেটরের ফ্লোরে (হ্যাচিং ট্রেতে) রাখুন।

* এই সময় ডিমে ফাটল ও "চিপিং" শোনা যাবে।


🐣 ৪. ডিম ফোটা (হ্যাচিং)

* সাধারণত ২১তম দিনেই বাচ্চা ফোটে, তবে ±১ দিন হতে পারে।

* বাচ্চা ডিম থেকে বের হয়ে ইনকিউবেটরে শুকিয়ে গেলে তারপর বাইরে তুলতে হবে (৬-১২ ঘণ্টা)।


 প্রথম দিন খাবার না দিলেও চলবে—বাচ্চা ডিমের কুসুম থেকে পুষ্টি পায়।


✅ অতিরিক্ত টিপস:

* থার্মোমিটার ও হাইগ্রোমিটার দিয়ে নিয়মিত তাপমাত্রা ও আর্দ্রতা মাপুন।

* বিদ্যুৎ বিভ্রাটে UPS বা জেনারেটর ব্যবহার করুন।

* ইনকিউবেটরের ঢাকনা খুলবেন না যখন বাচ্চা ফুটছে।


[আমদানীকারক, সরবরাহকারী ও বিক্রেতা ]

▶️দোকান/শো-রুম:

🇧🇩 মধুমতি ইনকিউবেটর এন্ড ইলেকট্রিক 🇧🇩

📌২২০/বি, কাঠালতলা, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫।


মোবাইল নম্বর, ঠিকানা বা গুগল ম্যাপ জানতে "মধুমতি ইনকিউবেটর এন্ড ইলেকট্রিক" লিখে ফেসবুক বা গুগলে সার্চ দিন।

বাচ্চারা আনন্দ পায় না বলে স্কুলে আসে না। এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য।

 বাচ্চারা আনন্দ পায় না বলে স্কুলে আসে না। এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য।

--আচ্ছা লেখো তো, এক অক্ষরে 'ডাকাত'।

কেউ লিখতে পারলো না।


তিনি ডা' কাত করে লিখে বললেন- এই হলো ডাকাত।

সবাই হেসে হেসে কূটিকূটি।


আচ্ছা এবার বলো তো কীভাবে এক অক্ষরে 'কাতলা' লিখবে।

সবাই আবার অবাক।

শিক্ষক 'লা' কাত করে লিখে বললেন-- এই হলো কাতলা।

শিশুরা হাসছে তো হাসছে।


তারপর তিনি 'কা' লিখে মুছে দিয়ে বললেন-- বলো এবার কী লিখলাম।

সবাই আবারো অবাক।

তিনি বললেন-- এবার লিখলাম কানাই।

শিশুদের হাসির রোল উঠলো।


এবার তিনি ছাত্রদের বললেন-- বলো তো আমি কেমন পড়ালাম।


ছোট একটা শিশু দাঁড়িয়ে বললো-- আপনি আমাদের আজ কিছুই পড়ান-নি।


কিছুই পড়াইনি! কি বলো!


এবার শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকলো। সূর্যের চারপাশে কিরণ এঁকে বললো-- আজকে রবি শুধু তার আলো ছড়িয়েছে।


এই স্কুলটি হলো শান্তিনিকেতন

শিক্ষক টি কে জানেন?

"রবীন্দ্রনাথ ঠাকুর"

আর বোর্ডে যে ছাত্রটি এঁকেছিলেন, তিনি ছোট্ট 

“সত্যজিৎ রায়”।


#সংগৃহীত #স্বপ্নকুটির_A_House_of_Love

রোমানিয়া কেন এখন নতুন ট্রাভেল হটস্পট – ঘুরে দেখুন ইউরোপের স্বল্প খরচের স্বর্গ!

 রোমানিয়া কেন এখন নতুন ট্রাভেল হটস্পট – ঘুরে দেখুন ইউরোপের স্বল্প খরচের স্বর্গ!


রোমানিয়া এখন ইউরোপ ভ্রমণকারীদের জন্য নতুন একটি ট্রেন্ডি গন্তব্য, কারণ এখানে আপনি একদিকে ঐতিহাসিক দুর্গ, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক শহরের অভিজ্ঞতা পাবেন, অপরদিকে খরচও থাকবে হাতের নাগালে।


১. ভিসা ও যাত্রাপথ

বাংলাদেশি পাসপোর্টে সরাসরি রোমানিয়া যাওয়ার জন্য শেনজেন ভিসা লাগবে না, তবে রোমানিয়া ভিসার জন্য ঢাকাস্থ দূতাবাসে আবেদন করতে হবে।


পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট (৪-৫ লাখ টাকা), চাকরি বা ব্যবসার প্রমাণ


হোটেল ও ফ্লাইট বুকিং


ভিসা ফি: আনুমানিক ৬,০০০ টাকা

দূতাবাস লিংক: https://dhaka.mae.ro


২. ফ্লাইট ও যাতায়াত খরচ

ঢাকা থেকে রোমানিয়ার বুখারেস্ট পর্যন্ত রিটার্ন ফ্লাইট খরচ: ৬৫,০০০ – ৮০,০০০ টাকা

বুকিং লিঙ্ক: https://www.skyscanner.net


৩. থাকার ব্যবস্থা (সাশ্রয়ী হোটেল)

Hotel Michelangelo Bucharest

ঠিকানা: Henri Coandă Street 25, Bucharest

ফোন: +40 21 222 8114

রাতপ্রতি খরচ: ৪,৫০০ – ৬,০০০ টাকা

বুকিং: https://www.booking.com


৪. কি কি দেখবেন


Dracula’s Castle (Bran Castle)


Peles Castle


Transfagarasan Highway (বিশ্বের সেরা ড্রাইভিং রোড)


Brasov ও Sibiu শহর


Bucharest Old Town


৫. ৭ দিনের আনুমানিক খরচ


ভিসা ও প্রসেসিং: ৬,০০০ টাকা


ফ্লাইট: ৭০,০০০ টাকা


হোটেল: ৪০,০০০ টাকা


খাবার ও যাতায়াত: ১৫,০০০ টাকা


ট্যুর ও টিকিট: ১০,০০০ টাকা

মোট: প্রায় ১,৪০,০০০ টাকা


৬. বিশেষ টিপস


রোমানিয়ার মুদ্রা: RON (Leu), ইউরো নেওয়া যেতে পারে


স্থানীয় SIM ও Google Translate রাখুন


Uber বা Bolt অ্যাপ ব্যবহার করলে সাশ্রয় হবে


#RomaniaTrip #VisitRomania #EuropeOnBudget #DraculaCastle #BucharestTravel #GlobalTravelMates #EasternEurope #RomaniaFromBangladesh #Travel2025

ছেলের বয়স ৩০+। পরিবার শত চেষ্টা করেও বিয়েতে রাজী করাতে পারছে না। 

 ছেলের বয়স ৩০+। পরিবার শত চেষ্টা করেও বিয়েতে রাজী করাতে পারছে না। ছেলে প্রায় বছর তিনেক ধরে বিভিন্নভাবে পরিবারকে বোঝানোর চেষ্টা করেছিল যে চরিত্র রক্ষার্থে বিয়েটা তার প্রয়োজন। কিন্তু চাকুরী না থাকায় বিয়ের ব্যাপারে পরিবারের কোন সহযোগিতা পায়নি। অবশেষে গত বছর ছেলে প্রথম শ্রেণীর চাকুরী পাওয়ার পর পরিবার উঠে-পড়ে লাগে বিয়ের জন্য। 


এবার ছেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আর কোনদিনই সে এই ব্যাপারে বিবেচনা করবে না এবং বাড়াবাড়ি করলে গৃহ'ত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যখন প্রয়োজন ছিল, তখন যেহেতু পায়নি, আর প্রয়োজন নেই। ঘনিষ্ঠদের জানিয়েছে, যৌবনের শ্রেষ্ঠ সময় পেরিয়ে আসার পর লোক-দেখানো বিয়ে করে এমন কোন মেয়েকে সে তার জীবনে আনতে রাজী নয়, যে মেয়ে লাখ লাখ টাকা কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে মূলত তার চাকুরী ও স্ট্যাটাস দেখে আসবে। 


যার কাছে টাকা মুখ্য, তার কাছে মানুষের মূল্য গৌণ। অতএব, এই প্রহসনে সে অংশ নিবে না। টাকার অংকে মানুষকে বিবেচনা করা তার দৃষ্টিতে নোংরামী। কিভাবে একে বোঝানো যায়, জানাবেন দয়া করে।


লেখা : সংগৃহীত 

©Ibnu Wali

ভালোবাসুন বাস্তব মানুষকে, কল্পনার চরিত্রকে নয়। Dr.Tanvir Ahmed  Join: Child Disease and Surgical Care-BD (CDSC-BD) 

 আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে আপনাকে বুঝতে হবে—তারও একটি আলাদা পেশাগত দায়িত্ব ও সময়সূচি রয়েছে। অফিসে ৮–১০ ঘণ্টা কাজ করে সে ক্লান্ত হয়ে ফিরবে। তখন যদি আপনি আশা করেন সে আপনার জন্য গরম চা বানাবে, প্রতিদিন আপনার জামা কাপড় গুছিয়ে রাখবে, কিংবা আপনার মা-বাবার যত্ন করবে—তাহলে সেটা অন্যায় প্রত্যাশা। তাকে সাহায্য করতে হবে, বোঝাতে হবে আপনি তার পাশে আছেন, তাকে শুধু গৃহিণী ভাবলে চলবে না।


আবার আপনি যদি একজন গৃহিণীকে বিয়ে করেন, তবে এটাও মেনে নিতে হবে যে—সে আপনার আর্থিক দায়িত্ব ভাগ করে নিতে পারবে না। তার অবদান টাকা দিয়ে মাপা যাবে না, কারণ সে ঘরের প্রতিটি খুঁটিনাটি সামলাবে, সন্তানদের মানুষ করবে, আপনার পরিবারের প্রতিটি সদস্যকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। সে হয়তো পে-স্লিপ দেখাতে পারবে না, কিন্তু তার কাজের মূল্য আপনি বুঝবেন সময়ের সঙ্গে।


আপনি যদি স্টাইলিশ অথচ কর্মহীন একজন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন, তাহলে মনে রাখতে হবে তার সাজগোজ, লাইফস্টাইল, ঘোরাঘুরি, ব্র্যান্ডের প্রতি আগ্রহ—এই সব কিছুর খরচ আপনার কাঁধে এসে পড়বে। আর আপনি যদি নিজেই তার চাহিদা পূরণে অক্ষম হন, তাহলে তার এই জীবনযাপন নিয়ে অভিযোগ করার নৈতিক অধিকার আপনার নেই।


আর আপনি যদি এমন একজন সাধারণ মেয়েকে বিয়ে করেন, যে মেকআপ দিয়ে মুখ ঢাকে না, নিজের ত্বকের দাগ-ছোপ লুকানোর চেষ্টা করে না, তাহলে তাকে ভালোবাসুন তার বাস্তবতা নিয়ে। তার মুখের ব্রণের দাগকে হীন করে দেখানো মানে হলো, আপনি এখনও বাইরের চাকচিক্যে মুগ্ধ। অন্য মেয়ের সঙ্গে তুলনা করে তার আত্মবিশ্বাস ভেঙে ফেলবেন না।


মনে রাখবেন, কাউকে কারো মতো বানানো যায় না। মানুষ পুতুল নয়, যাকে আপনি নিজের পছন্দমতো গড়ে নেবেন। মানুষ জন্মায় নিজস্ব স্বভাব, চাহিদা ও স্বপ্ন নিয়ে। সম্পর্ক মানে সমঝোতা, শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা। আপনি যেমন ত্রুটিহীন নন, তেমনি আপনার সঙ্গীকেও নিখুঁত হতেই হবে এমন দাবি অন্যায়।


একজন নারীকে একসাথে ঘরের রান্নাঘরে দক্ষ, অফিসে প্রফেশনাল, বিছানায় আকর্ষণীয়, অতিথির সামনে ভদ্র, পার্টিতে স্টাইলিশ, সন্তানের সামনে আদর্শ মা—সবকিছু হবার চাপ দেবেন না।


তাই ভালোবাসুন বাস্তব মানুষকে, কল্পনার চরিত্রকে নয়।


Dr.Tanvir Ahmed 

Join: Child Disease and Surgical Care-BD (CDSC-BD) 


#lifepartner #collected #পরিমার্জিত

ফিনল্যান্ডে পড়াশোনা ও স্থায়ী হওয়ার সহজ পথ: জেনে নিন বিস্তারিত

 ফিনল্যান্ডে পড়াশোনা ও স্থায়ী হওয়ার সহজ পথ: জেনে নিন বিস্তারিত


টানা ৮ম বছরের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড! জীবনমান, শিক্ষা ও কর্মসংস্থানের দিক থেকে অসাধারণ সুযোগ থাকায় অনেকেই পরিবারসহ ফিনল্যান্ডে স্থায়ী হতে চান। চলুন জেনে নিই কীভাবে ফিনল্যান্ডে যাওয়া সম্ভব:


স্টুডেন্ট ভিসায় আবেদন

Studyinfo.fi ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই করুন। আবেদনকাল ও প্রয়োজনীয় তথ্য দেখে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন।


স্কলারশিপ সুবিধা


ব্যাচেলর কোর্সের প্রথম বছরে সাধারণত স্কলারশিপ কম, তবে Early Bird ডিসকাউন্ট (১৫%-৫০%) পাওয়া যায়।


মাস্টার্স কোর্সে CGPA, IELTS, GRE স্কোর এবং কাজ/গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে।


ব্যাংক স্টেটমেন্ট

নিজ নামে অন্তত ৯,৬০০ ইউরো ব্যালেন্স থাকতে হবে।

স্পনসর থাকলে, ফান্ড ট্রান্সফার করে দেখাতে হবে এবং স্পনসরের ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন।


Post Study Work Visa

পড়াশোনা শেষে ২ বছরের ওয়ার্ক ভিসা পাওয়া যাবে, যার মাধ্যমে ফুলটাইম চাকরির সুযোগ নেওয়া সম্ভব।


Permanent Residency (PR)

ফিনল্যান্ডে ৪ বছর বৈধভাবে থাকার পর PR এর জন্য আবেদন করা যাবে।

প্রতি মাসে অন্তত ১৬০০ ইউরো আয় দেখাতে হবে। ফিনিশ ভাষা জানা বাধ্যতামূলক নয়, তবে জানা থাকলে সুবিধা হয়।


কমন প্রশ্নোত্তর


IELTS কি লাগবে?: কিছু কোর্সে লাগতে পারে।


খরচ কেমন?: থাকা-খাওয়া ৪০০-৬০০ ইউরো/মাস, টিউশন ফি ৫,০০০-১৫,০০০ ইউরো/বছর।


স্টাডি গ্যাপ?: ১০-১৫ বছরের গ্যাপও গ্রহণযোগ্য।


পার্টটাইম কাজ?: সপ্তাহে ৩০ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে।


পরিবার নিয়ে যাওয়া যাবে?: স্পাউস, সন্তান ও বাবা-মাকে নেয়া সম্ভব।


পার্টটাইম আয়ে খরচ ম্যানেজ?: সম্ভব, বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত আয় করা যায়।


অফিশিয়াল ওয়েবসাইট

Studyinfo.fi


ফিনল্যান্ডে নতুন জীবনের দিগন্ত খুলুন আজই!


#FinlandVisa #StudentVisa #StudyInFinland #FinlandPR #ফিনল্যান্ডভিসা #ফিনল্যান্ডস্টাডি #ফিনল্যান্ডPR #StudyAbroad #GlobalTravelMates #শুভদিন

বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, “বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না।”

 বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, “বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না।”

শুনতে যতটা আবেগময়, বাস্তব জীবনে এই কথাটা অনেক সময় হয় অন্যায় আর বিষাক্ত চাপে পরিণত।


এই কথাটা বুকের মধ্যে নিয়ে চলা অনেক পুরুষ নিজের জীবনের ভারই বইতে পারে না।

একসময় হাঁপিয়ে যায়—

👉 বউকে খুশি রাখতে গিয়ে মাকে কষ্ট দেয়

👉 আবার মাকে খুশি রাখতে গিয়ে স্ত্রীর চোখের জল দেখেও কিছু বলতে পারে না


এভাবেই একটা সময় সে একদম একা হয়ে পড়ে। অনেকেই তো সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দেন। আমি নাজিম উদ্দিন হৃদম আজ কথা বলবো "মা নাকি বউ" এটা নিয়েই। 


💔 তিন দিক থেকে চাপ — আর মাঝখানে একজন অসহায় ছেলে


🎭 ১. মা কী ভাবেন?

"আমার ছেলে তো এখন বউয়ের হয়ে গেছে। আগে যেমন ছিল, এখন আর তেমন খেয়াল রাখে না।"

— মা নিজের জায়গা হারিয়ে ফেলেন বলে মনে করেন।


💔 ২. স্ত্রী কী ভাবেন?

"এই সংসারে আমার কথা কেউ শুনে না। সব সময় শাশুড়ির কথাই শুনতে হয়। আমি কি কখনো এই ঘরের আপন হবো না?"

— স্ত্রী ভালোবাসা চায়, নিরাপত্তা চায়, জায়গা চায়।


😓 ৩. ছেলে কী করে?


চুপচাপ থাকে। হয়তো কারো সাথেই মন খুলে কথা বলতে পারে না।

তার দিক থেকে দেখলে—সে দুজনকেই ভালোবাসে। কিন্তু কার পক্ষে দাঁড়াবে?


⚠️ এই টানাপোড়েন যদি চলতেই থাকে, কী হয়?


👉 পরিবারে প্রতিদিন ঝগড়া,

👉 স্ত্রী বিষণ্নতা ও মানসিক অবহেলায় ভোগে,

👉 মা নিজেকে অবহেলিত ভাবেন,

👉 সন্তানদের মনেও ভয় গেঁথে যায় — বাবা চুপ, মা কাঁদে।


এভাবে একটা সংসার ভেঙে পড়ে, ভবিষ্যৎ পর্যন্ত তছনছ হয়ে যায়।


🧨 সবচেয়ে ভয়ংকর পরিণতি?

অনেক পুরুষ এটা সহ্য করতে না পেরে—


👉 মাদকাসক্ত হয়ে পড়ে

👉 হঠাৎ একদিন বাসা ছেড়ে চলে যায়

👉 কেউ কেউ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়


পুরুষ যদি ব্যালেন্স না শেখে তাহলেই সেই পরিবার টা খুব তাড়াতাড়ি ধংশ হয়ে যাবার সব থেকে বেশী সম্ভবনা থাকে।


🧠 তাহলে সমাধান কী? ব্যালেন্সটা কীভাবে তৈরি হবে?


🔹 ১. ছেলের (স্বামীর) ভূমিকা — তিনি হচ্ছেন সম্পর্কের 'সেতু'

একজন পুরুষকে বুঝতে হবে—মা ও বউ দুজনই তার জীবনসঙ্গী, কিন্তু ভিন্নভাবে।

👉মা তাকে জন্ম দিয়েছেন, জীবন গড়ে দিয়েছেন।

👉আর বউ তার ভবিষ্যতের পথচলার সঙ্গী।


এখন এই দুই নারীর মাঝখানে উপস্থিত থাকার আর বুদ্ধিমত্তার ভার তার ওপরেই।


✅তাহলে করণীয় কি :


👉আলাদা সময় দিন:

যেমন: মাকে সকালে চায়ের সময়টা দিন, স্ত্রীর সাথে রাতে ২০ মিনিট গল্প করুন।

দুজনকেই মনে হবে, আপনি তার পাশে আছেন।


👉সংঘর্ষে নিরপেক্ষ থাকুন:

কোনো পক্ষ না নিয়ে বলুন,

“দুইজনকেই আমি ভালোবাসি, কিন্তু একটা বিষয়ে একসাথে বসে কথা বলা যাক।”

মুখ বন্ধ রাখার চেয়ে এই মধ্যস্থতা করা অনেক ফলদায়ক।


👉প্রতিটি ভালোবাসার ইঙ্গিত দিন:

বাজার থেকে ফেরার পথে মা’র জন্য পছন্দের ফল আনুন,

আবার স্ত্রীর জন্যও পছন্দের কিছু আনুন।

ছোট ছোট এই আচরণ একেকটা শান্তির পিলার তৈরি করে।


📌 উদাহরণ :

রফিক সাহেব, নারায়ণগঞ্জের এক প্রাইভেট কোম্পানির ম্যানেজার।

তিনি তার স্ত্রীকে মায়ের সঙ্গে রান্না করতে বাধ্য করেন না।

তবে সন্ধ্যার পর মা ও স্ত্রী দুজনকে নিয়ে বারান্দায় বসে গল্প করেন, মজার ভিডিও দেখেন।

এই ছোট্ট সময়টাই দুজনের মন ভালো করে দেয়।


🔹 ২. মায়ের ভূমিকা — ছাড় নয়


👉মায়ের ভয়টা খুব সাধারণ:

আমার ছেলে তো এখন আমাকে সময় দেয় না। হয়তো ওর মনটাই চলে গেছে অন্য দিকে।

কিন্তু মনে রাখতে হবে—ছেলে যখন বিয়ে করে, সে আপনাকে কম ভালোবাসে না।

সে শুধু তখন দ্বিগুণ দায়িত্বশীল হয়ে যায়।


✅ করণীয়:


👉 বউকে শত্রু মনে করবেন না:

আপনার ছেলে আজকে তার জীবনসঙ্গীকে নিয়ে ভবিষ্যৎ গড়বে—এটা আপনি আশীর্বাদ করলেই সে সুন্দর হবে।


👉সাহায্য না চাইলে চাপ দিবেন না:

তুমি এটা করো না কেন?, আগে তো আমি এত কিছু করতাম—এই তুলনাগুলো এড়িয়ে চলুন।


👉স্ত্রীকে 'মেয়ে' ভাবুন, 'প্রতিযোগী' নয়:

আপনি যদি তাকে বলেন, “তুমি আমার মেয়ের মতো”—তাহলে সেও একদিন আপনাকে “আম্মু” বলে গর্ব করবে।


📌 উদাহরণ:

সেলিনা খাতুন, বরিশালের এক মা, প্রথম দিকে তার পুত্রবধূকে সন্দেহ করতেন।

কিন্তু একদিন সে নিজের হাতে রান্না করে বউমার জন্য আনলেন খাবার।

বউমা খেয়ে কেঁদে ফেলে বললেন, “আপনার হাতের রান্না আমার মায়ের মতো।”

এরপর থেকে তাদের সম্পর্ক আর কখনো দূরত্বে যায়নি।


🔹 ৩. স্ত্রীর ভূমিকা — সম্মান দিন। 


স্ত্রীরা অনেক সময় ভাবেন—আমার স্বামী সব সময় মায়ের কথাই শুনে।

কিন্তু আপনাকে বুঝতে হবে—আপনার স্বামীর মা একজন আবেগের জায়গা, তার শিকড়।

আপনি যদি সেই জায়গাকে সম্মান করেন, আপনি তার হৃদয়ের সবচেয়ে আপন হয়ে উঠবেন।


✅ করণীয়:


👉শাশুড়িকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না:

আপনি যদি তাকে সম্মান করেন, তিনিও আপনাকে আপন ভাববেন।


👉স্বামীকে প্রতিদিন অভিযোগ না করে সাহচর্য দিন:

তোমার মা এটা বলেছে — এটা বাদ দিয়ে বলুন, আজ একটু গল্প করি?

চাপ দিলে পুরুষ পালায়, শান্তি দিলে সে নিজে থেকেই ফিরে আসে।


👉মায়ের সামনে অহংকার করবেন না:

বরং সব সময় মায়ের প্রতি সৌজন্য বজায় রাখুন—এতে স্বামীর চোখে আপনার মর্যাদা বাড়ে।


📌 উদাহরণ:

তানজিলা আপু, ঢাকার একজন গৃহিণী, শাশুড়ির সাথে প্রথমে কথা বলতেন কম।

পরে একদিন শাশুড়ির জন্মদিনে চুপিচুপি তার জন্য শাড়ি এনে উপহার দেন।

এরপর থেকেই শাশুড়ি তাকে শুধু "বউমা" নয়, “মেয়ে” বলেই ডাকেন।


🚨 যদি ব্যালেন্স না থাকে, কী হয়?


👉 ১. পুরুষ হয়ে পড়ে মানসিকভাবে বিধ্বস্ত – কার কথায় চলবো?\


📌যখন মা বলেন—“তোমার বউ এখন তোমাকে বদলে দিয়েছে।”

📌আর স্ত্রী বলেন—“তুমি কখনো আমার পক্ষে কথা বলো না।”

📌তখন একজন ছেলে মাঝখানে পড়ে "নিজের কথাই ভুলে যায়"।


📌 উদাহরণ:

সাগর, খুলনার এক প্রাইভেট কোম্পানির অফিসার।

মায়ের চাপে তিনি স্ত্রীর কোনো কথাই শুনতে পারতেন না।

স্ত্রী একসময় মানসিক অবসাদে ভুগে বাবার বাসায় চলে যান।

সাগর এখন নিজের ছেলেকেও ঠিকমতো দেখতে পারেন না।

কেন? কারণ সে সময়মতো ‘ব্যালেন্স’ শিখেনি।


👉 ২. মা আর বউয়ের মধ্যে শত্রুতা জন্ম নেয়

মায়ের মনে হয়—"বউ ছেলেকে কেড়ে নিয়েছে"

বউয়ের মনে হয়—"মা কখনো আমাকে আপন ভাবেনি"


এই ভুল বোঝাবুঝি যত বাড়ে, ততই ঘরে ঝগড়া, কটুবাক্য, অভিমান আর মনকষাকষি জমে।

এক সময় এমন হয়—একজন কিছু বললেই আরেকজন রিঅ্যাক্ট করে।


📌 উদাহরণ:

নুসরাত, চট্টগ্রামের একটি গৃহিণী, স্বামীর পরিবারে এসে প্রথম দিকে হাসিখুশি ছিলেন।

কিন্তু শাশুড়ির কড়া মন্তব্য ও বারবার তুলনা তাঁকে দমিয়ে দেয়।

নুসরাত একসময় কাউকে না বলে আত্মহত্যা করেন।

পরিবারে চিরদিনের মতো বিষাদের ছায়া নামে।


👉 ৩. সন্তানরা বড় হয় ভয়ের মধ্যে—“বিয়ে মানেই সমস্যা”

যে ঘরে প্রতিদিন মা-বাবার ঝগড়া, শাশুড়ি-বউয়ের ঠাণ্ডা লড়াই, আর বাবার নিরবতা—

সেই ঘরে বড় হওয়া সন্তানদের মনে সম্পর্কের প্রতি ভয় গেঁথে যায়।


তারা ভাবে—“বিয়ে মানেই ত্যাগ, মানেই কষ্ট”

একটা প্রজন্ম দাম্পত্যের গুরুত্ব হারিয়ে ফেলে।


📌 উদাহরণ:

ঢাকার রাহাত, নিজের মা-বাবার জীবনে যন্ত্রণা দেখে এতটাই প্রভাবিত হন যে,

বয়স ৩৫ পেরিয়েও তিনি বিয়ে করতে চান না।

তাঁর ভাষায়—“আমি আর একটা সংসারে সেই যুদ্ধ দেখতে চাই না।”


👉 ৪. একসময় স্ত্রী ভাবেন – “আমার কোনো মূল্যই নেই”


যখন স্বামী বারবার মায়ের পক্ষ নেয়,

যখন সে স্ত্রীর অনুভব বোঝে না,

তখন স্ত্রী নিজেকে একটা "আঁটকে পড়া বোঝা" মনে করে।

এটা ধীরে ধীরে ডিপ্রেশন, আত্মগ্লানি, এমনকি শারীরিক অসুস্থতা পর্যন্ত নিয়ে যায়।


📌 উদাহরণ:

তানিয়া, রাজবাড়ির এক তরুণী।

স্বামী তাকে কোনো সিদ্ধান্তে গুরুত্ব দিতেন না, সবসময় মায়ের কথাই চলতো।

এক সময় তানিয়া কিছু না বলে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

স্বামী তখন বুঝলেন—তিনি আসলে দুজনকেই হারিয়েছেন।


👉৫. এক পর্যায়ে পুরুষ নিজেও হাঁপিয়ে যায় – "আমি কি কখনো শান্তি পাবো না?"


একদিকে মায়ের অভিমান, অন্যদিকে স্ত্রীর অভিযোগ,

আর তার মধ্যে নিজের কাজের চাপ, সমাজের চাপ—

সব মিলিয়ে সে একসময় মনে করে "সব ছেড়ে দিলে বাঁচি"


এই সময়ই অনেকে হয়ে পড়ে—


👉 বিষণ্ন,

👉 রেগে যাওয়ার প্রবণতা বাড়ে,

👉 কাজে মনোযোগ হারায়,

👉 কেউ কেউ মাদক বা সিগারেটের ওপর নির্ভর করে,

👉 আবার কেউ কেউ চিরতরে হারিয়ে যায়...


📌 সাম্প্রতিক ঘটনা


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ ক্যাম্পে কর্মরত

স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা

নিজের অফিস কক্ষে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন।


পুলিশ সূত্র জানায়, তিনি একটি চিরকুটে কিছু পারিবারিক অসন্তোষ ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ করেন।

এএসপি পলাশ সাহা ছিলেন মেধাবী, দায়িত্বশীল ও সৎ অফিসার।

কিন্তু পরিবার থেকে পাওয়া বোঝার অভাব, চাপ, একাকীত্ব—সব মিলিয়ে

তিনি এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে ফেলেন।


এই ঘটনা প্রমাণ করে,

👉 সম্মানিত পেশা থাকা,

👉 আয় থাকা,

👉 সামাজিক অবস্থান ভালো হওয়া —

এই সবই অর্থহীন হয়ে পড়ে, যদি ঘরে ফিরে কেউ বুঝে না: “তুমি কেমন আছো?”


🧠 এই পরিণতি কি আপনি চান?

এই শেষ না হোক আপনাদের পরিবারে।

এই কান্না না হোক আপনার স্ত্রীর চোখে,

এই অভিমান না হোক আপনার মায়ের হৃদয়ে,

এই একাকিত্ব না হোক আপনার নিজের জীবনে।


🌈 বাসা হোক শান্তির ঘর, প্রতিযোগিতার ময়দান নয়


একটা বাসায় দুজন নারী থাকলে প্রতিযোগিতা নয়—সহাবস্থান হওয়া উচিত।

আর সেই সহাবস্থানের মূল কান্ডারী হচ্ছেন—পুরুষ নিজেই।


আপনি যদি মা আর স্ত্রীর মধ্যে শান্তির সেতু তৈরি করতে পারেন,

তাহলে সেই ঘরে একদিন সন্তানেরাও শিখবে—"ভালোবাসা মানে বোঝা, বোঝাপড়া আর সমান সম্মান।"


🕊️ যদি ভালোবাসেন, তাহলে বোঝার দায়িত্বটাও নিন।


আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন।

আপনার স্ত্রী আপনার নতুন জীবনের সঙ্গী।

এই দুইজন মানুষ আপনার জীবনের দুই কণা—একজন রক্তের, আরেকজন ভালোবাসার।


তাদের মাঝে থেকে আপনি যদি ব্যালেন্স করতে পারেন,

তাহলে আপনি শুধু একজন সফল পুরুষই নন—আপনি একজন সত্যিকারের মানুষ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: রাজনৈতিক পরিচয় নয় অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দে...