এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৭ মে, ২০২৫

কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ

 ‼️কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ!


হ্যাঁ, তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে ইতিহাস শুরু হয়! যেদিকে তাকালে অনেকে হাল ছেড়ে দেয়, সেখানেই তুমি শুরু করছো তোমার জয়যাত্রা! মনে রেখো, জীবনের সব চেয়ে অন্ধকার সময়েই তারার আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে!


যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনই তোমার মনোবল পরীক্ষা হয়। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারাই হয় নির্মাতা—নিজের ভাগ্যের, সময়ের, ভবিষ্যতের!

তুমি হয়তো আজ খালি হাতে, কিন্তু তোমার ভেতরে আছে সাফল্যের তৃষ্ণা। সেই তৃষ্ণা যে কোনো বাধাকে গলিয়ে ফেলতে পারে!


---


তোমাকে যা করতে হবে: সাফল্যের ৭টি দুরন্ত কৌশল


১. সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো:

একটা লক্ষ্য ঠিক করো যা তোমার রক্তে আগুন ধরায়! লিখে রাখো, প্রতিদিন চোখে পড়বে এমন জায়গায় রাখো।


২. সময়ের সর্বোচ্চ ব্যবহার করো:

সময় হচ্ছে সোনা নয়, সময় হচ্ছে জীবন। প্রত্যেকটা মিনিট যেন হয় প্রস্তুতির ইট। ফোকাসড থাকো, ডিস্ট্র্যাকশন কাটাও।


৩. প্রতিদিন ১% উন্নতি করো (Kaizen টেকনিক):

দৈনিক ছোট ছোট উন্নতিই দীর্ঘমেয়াদে বিশাল সাফল্য গড়ে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো—“আজ আমি কতটুকু এগোলাম?”


৪. আত্মনিয়ন্ত্রণ এবং কঠোর অনুশীলন:

নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো—খাবার, ঘুম, কথাবার্তা, মোবাইল—সব কিছুতে শৃঙ্খলা আনো।


৫. মনোযোগ এবং ধৈর্যের সংমিশ্রণ গড়ে তোলো:

তুমি একদিনে সেরা হবে না। কিন্তু যদি প্রতিদিন চুপচাপ grind করো, তাহলে একদিন হঠাৎ করে তুমি আলোচনায় চলে আসবে।


৬. ব্যর্থতাকে সিঁড়ি বানাও, দেয়াল নয়:

প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও—আরও শক্ত হয়ে! ব্যর্থতা মানে শিক্ষা, শুধরে এগিয়ে যাও।


৭. পজিটিভ পরিবেশ তৈরি করো:

নিজেকে সেই মানুষদের সঙ্গে রাখো যারা তোমাকে সামনে টানে, নিচে নয়। ভালো বই পড়ো, অনুপ্রেরণামূলক ভিডিও দেখো, জ্ঞানী মানুষের গল্প শুনো।


তুমি আলাদা! তুমি সেই ঝড়ের নাবিক!


বিশ্বাস করো, এই সময়টা একদিন তোমার সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠবে, কারণ এটাই তোমাকে তৈরি করছে অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা হিসেবে।

তুমি শুধু বেঁচে থাকছো না, তুমি গড়ে তুলছো ভবিষ্যতের এক উজ্জ্বল আলো—যেটা একদিন হাজারো মানুষকে জাগাবে, আগুন ধরাবে তাদের মাঝেও।


তোমার নামে একদিন শুধু স্থাপনা নয়, 

মানুষের মনেও স্থাপিত হবে অমর স্মৃতি!


ভেঙে পড়ো না… এগিয়ে চলো!


তুমি পারবেই। কারণ, তুমি থামার জন্য আসোনি—তুমি এসেছো ইতিহাস গড়তে ।


👉 ইমাম আল-গাজ্জালী’র ফালসাফাহ্

ক্রিয়েটিভ আইডিয়া” পেতে চান? মাত্র ৪টা সহজ উপায়!

 “ক্রিয়েটিভ আইডিয়া” পেতে চান? মাত্র ৪টা সহজ উপায়!


ভালো একটা আইডিয়া বদলে দিতে পারে জীবন। হতে পারে নতুন একটি উদ্যোগের শুরু, অথবা নিজের ভেতরে জেগে ওঠা নতুন এক সম্ভাবনা।কিন্তু আমরা অনেকেই ভাবি, “আমার মাথায় কি কোনো দিন এমন অসাধারণ কিছু আসবে?”


এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই টেড মঞ্চে উঠে আসেন গবেষক ও বক্তা রিচার্ড সেন্ট জন।তার বক্তব্যের সারমর্ম হলো, ভালো আইডিয়ার জন্য অসাধারণ মেধা নয়, প্রয়োজন চারটি সাধারণ অভ্যাস।


চলুন, দেখে নিই সেই চারটি উপায়।


১. 💡 সমস্যা খুঁজে নিন, সেখানেই লুকিয়ে আছে সম্ভাবনা


বড় বড় অনেক উদ্ভাবনই এসেছে খুব সাধারণ কিছু সমস্যা থেকে।


ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন একবার বিমানবন্দরে আটকে পড়েন। তাঁর পুয়ের্তো রিকো যাওয়ার ফ্লাইট বাতিল হয়ে যায়।তখন তিনি একটি চার্টার প্লেন ভাড়া করেন এবং সেখানে অন্য যাত্রীদের টিকিট বিক্রি করে দেন। শুধু সমস্যা সমাধানই নয়, লাভও হয় তাঁর।এখান থেকেই শুরু হয় ভার্জিন আটলান্টিক এয়ারলাইন।


সংগীতশিল্পী স্যাম স্মিথ এক সময় প্রেমে ব্যর্থ হয়ে মনভাঙার কষ্টে ভেঙে পড়েছিলেন।সেই কষ্ট থেকেই তিনি লেখেন তাঁর বিখ্যাত গান Stay With Me, যেটি পরে চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়।কষ্টের সময়ও ভাবনার জন্ম হতে পারে, যদি সেটিকে প্রকাশ করার সুযোগ দেওয়া যায়।


২. 👂 মন দিয়ে শুনুন, ছোট কথা থেকেও আসতে পারে বড় কিছু


চিকিৎসক ড. জিন ক্যারাথার্স এক রোগীর চোখের পাতায় ইনজেকশন দিচ্ছিলেন মাসল স্প্যাজম বন্ধ করার জন্য।রোগী হঠাৎ বললেন, “আপনি কপালে ইনজেকশন দেন না কেন?”ডাক্তার বললেন, “ওখানে তো খিচুনি নেই।”রোগী আবার বললেন, “জানি, তবে আপনি যখন কপালে দেন, তখন আমার মুখে খুব প্রশান্ত একটা ভাব চলে আসে।”


এই কথাটাই জিন মন দিয়ে শুনলেন। মাথায় এলো নতুন ধারণা, বোটক্স শুধু চিকিৎসায় নয়, রূপচর্চায়ও কাজে লাগতে পারে।এই ছোট্ট কথোপকথন থেকেই তৈরি হয় নতুন একটি বোটক্স ট্রিটমেন্ট, যা পরে ব্যবহার করেন কোটি মানুষ।


৩. 👁️ চোখ মেলে দেখুন, যেটা সবাই দেখে, সেটাই দেখুন অন্যভাবে


একদিন কর্নেল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসে খাবার খাচ্ছিলেন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান।এক ছাত্র হঠাৎ করে একটি প্লেট ছুঁড়ে ফেলে। প্লেটটি ঘুরতে ঘুরতে বাতাসে ভেসে যাচ্ছিল।ফাইনম্যান লক্ষ করলেন, প্লেটের ওপর থাকা কর্নেল মেডালিয়নটি ঘুরছে প্লেটের চেয়ে দ্রুত গতিতে।এতেই তাঁর কৌতূহল জাগে। তিনি এই ঘূর্ণনের ব্যাখ্যা খুঁজতে গিয়ে তৈরি করেন একটি তত্ত্ব, যা তাঁকে এনে দেয় নোবেল পুরস্কার।


সবাই হয়তো সেই দৃশ্য দেখে ভুলে যেতেন।কিন্তু কেউ কেউ দেখেন আর ভাবেন। সেখানেই জন্ম নেয় নতুন জ্ঞান।


৪. 🖊️ ভাবনা এলে লিখে ফেলুন, নইলে তা হারিয়ে যাবে


একটি গুরুত্বপূর্ণ আইডিয়া অনেক সময় আসে হঠাৎ। আর যদি সেটা ধরে না রাখা যায়, তবে তা চিরতরে হারিয়ে যেতে পারে।


ল্যারি পেইজ, গুগলের সহপ্রতিষ্ঠাতা, ২৩ বছর বয়সে ঘুম থেকে উঠে একটা অদ্ভুত চিন্তা করেন“পুরো ওয়েব যদি নামিয়ে রেখে শুধু লিংকগুলো রাখা যায়?”এই চিন্তা মাথায় এসেই তিনি কলম তুলে বিস্তারিত লিখে ফেলেন।পরবর্তীতে সেই ধারণা থেকেই তৈরি হয় গুগল।


অন্য কেউ হলে হয়তো ভেবে রাখতেন “সকালে লিখবো।”কিন্তু তখন আর সেই চিন্তাটা ফিরেও নাও আসতে পারত।


- অনুবাদ ও পুনর্লিখনঃ রিচার্ড সেন্ট জনের টেড টকের আলোকে

রহস্যে মোড়ানো প্রাচীন শহর: মোহেঞ্জোদাড়ো ও হরপ্পা

 “যেখানে প্রাচীনতা আর আধুনিকতার অবিশ্বাস্য মিশ্রণ—আর সেখানেই লুকিয়ে আছে ইতিহাসের এক নিখোঁজ অধ্যায়!”


রহস্যে মোড়ানো প্রাচীন শহর: মোহেঞ্জোদাড়ো ও হরপ্পা


প্রায় ৪ হাজার বছর আগের কথা। তখনকার পৃথিবীতে যখন অনেক জায়গাই ছিল অজানা, অন্ধকারে ঢাকা, তখন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এক বিস্ময়কর নগরসভ্যতা—সিন্ধু উপত্যকা সভ্যতা।

এই সভ্যতার দুটি প্রধান শহর—মোহেঞ্জোদাড়ো ও হরপ্পা—আজও ইতিহাস গবেষকদের কাছে এক রহস্যের নাম। উন্নত নগর ব্যবস্থাপনা, অপরিচিত লিপি আর হঠাৎ পতন—সবকিছুই যেন ইতিহাসে লেখা এক রহস্য-রোমাঞ্চ উপন্যাস!


সভ্যতার অগ্রগতি

 • পরিকল্পিত নগর: সোজা রাস্তা, ইটের তৈরি বহুতল ঘর, রীতিমতো সুগঠিত ড্রেনেজ ব্যবস্থা।

 • The Great Bath: বিশ্বের অন্যতম প্রাচীন স্নানাগার—ধর্মীয় বা সামাজিক আচার পালনের স্থান হতে পারে।

 • চিত্রলিপি: হরপ্পার লিপি এখনো সম্পূর্ণ পাঠোদ্ধার হয়নি—এটি সভ্যতাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

 • আন্তর্জাতিক বাণিজ্য: মেসোপটেমিয়া পর্যন্ত তাদের ব্যবসা প্রসারিত ছিল, পাওয়া গেছে সে সময়ের সিল।


হঠাৎ পতনের রহস্য


এই মহাসভ্যতা হঠাৎ করেই নিঃশেষ হয়ে যায়—কেন?

বিভিন্ন গবেষণা থেকে উঠে আসে বেশ কিছু সম্ভাব্য কারণ:

 1. ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ: অনেক স্থাপনার ধ্বংসাবশেষে প্রাকৃতিক বিপর্যয়ের চিহ্ন পাওয়া গেছে।

 2. নদীর পথ পরিবর্তন: সিন্ধু ও তার উপনদীগুলোর পথ বদলালে পানি সংকটে সভ্যতা টিকতে পারেনি।

 3. আক্রমণ নাকি অভ্যন্তরীণ দুর্বলতা?

কেউ বলেন, আর্যদের আক্রমণ সভ্যতা ধ্বংস করেছিল, আবার অনেকে বলেন—নিজস্ব দুর্বলতাই ছিল কারণ।


অজানা ভাষা ও ধর্ম


সভ্যতার এক অন্যতম রহস্য—তাদের লিপি।

আজও কেউ তা পুরোপুরি পাঠোদ্ধার করতে পারেনি।

তাদের ধর্মীয় বিশ্বাস নিয়েও গবেষণায় মিলছে নানা দৃষ্টিভঙ্গি—প্রকৃতি পূজা, মাতৃদেবী, পশুপূজার চিহ্ন সবই রহস্যে ঘেরা।


মোহেঞ্জোদাড়ো ও হরপ্পা যেন অতীতের নিঃশব্দ প্রহরী, যাদের দেয়ালে লেখা আছে ইতিহাসের হারিয়ে যাওয়া কাহিনি।

আমরা শুধু অনুমান করতে পারি, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি না—এই সভ্যতার পতনের সঠিক কারণ কী ছিল!


#MohenjoDaro #AncientDiscoveries #history

মোহাম্মদপুরে ফটোগ্রাফারকে কুপিয়ে হত্যা

 মোহাম্মদপুরে ফটোগ্রাফারকে কুপিয়ে হত্যা


রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ফটোগ্রাফার ছিলেন। তার সঙ্গে থাকা দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


শুক্রবার (১৬ মে) রাত আটটার দিকে মোহাম্মদপুর পুলপাড় দূর্গা মন্দিরের গলিতে এই ঘটনা ঘটে।


নিহতের বড় ভাই ওসমান গনি জানান, তাদের বরিসাল জেলার আগৈলঝড়া থানার সুজনকাঠি গ্রামে। বাবার নাম আবুল ফকির। বর্তমানে ধানমন্ডি শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকেন তারা। নুর ইসলাম ডে ইভেন্টের ফটোগ্রাফার ছিলেন। রাতে ফোন কলে তিনি খবর পান, তার ছোট ভাইকে মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের লাশ দেখতে পান।


তিনি বলেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত আমি এখনো জানি না। তবে যতটুকু শুনেছি, নুর ইসলাম এবং তার বন্ধু ইমনকে নিয়ে রিকশায় করে মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে তার ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে নুর ইসলাম কুপিয়ে আহত করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা দুটি ফোন এবং মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর তার বন্ধু এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর এলাকা থেকে স্বজনরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ তারিখ: ১৬-০৫-২০২৪ খ্রি:

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ: ১৬-০৫-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:


আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া - জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


ঈদ-উল আযহাকে সামনে রেখে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু - নির্ধারিত ভাড়া অনুসরণের নির্দেশনা।


ঈদকে সামনে রেখে এবারে রাজধানীতে বসবে ২১টি পশুরহাট - কোরবানির পশুরহাটে থাকবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক - বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।


বিএসএফ এর ফের পুশইনের চেষ্টা স্থানীয়দের সহায়তায় রুখে দিয়েছে বিজিবি।


ইস্তাম্বুলে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মুখোমুখি বৈঠক।


ইসরাইলের ত্রিমুখী হামলায় গাজায় নিহত আরও একশো ফিলিস্তিনি ।


ভারতের অরুণাচলে সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

শুক্রবার, ১৬ মে, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন ফরীদি প্রচুর বাকী খেতেন

 🍁জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন ফরীদি প্রচুর বাকী খেতেন। তার সময়কার দোকানদাররা এখনো ওইসব বাকী নিয়ে অভিযোগ নয়, বরং তারা গর্ব করেন! কথিত আছে যে, ফরীদিকে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সুমন নামে একজন ঠাট্টাচ্ছলে বলেছিলেন আপনি আলবেরুনীর ক্যান্টিনে ৩১৯ টাকা বাকী রেখেছেন, শোধ করে যাবেন! জবাবে তিনি উত্তর দেন, ‘আমি এইটা শোধ করব না।’ সবাই বলে উঠল, "কেন কেন?" উনি তখন উত্তরে বলেন, "আমি এই ক্যান্টিন, হল, ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর কাছে


আজীবন ঋণী থাকতে চাই। "


অভিনেতা হুমায়ুন ফরিদী তখন হুতাপাড়ায় ছিলেন। পরিবার থেকে জরুরী কল পেয়ে রাত দুইটার পর ঢাকায় রওনা হন। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। সারাপথে অঝোরে বৃষ্টি। তার মাঝেই রওনা হয়েছিলেন ফরিদী।


বহুদূর চলে আসার পর খেয়াল হলো প্রোডাকশন বয় ইসমাইলকে কিছু টিপস দেয়ার কথা ছিলো। অপেক্ষা করতে বলেছিলেন। ছেলেটা টাকার আশায় বসে থাকবে।


হুমায়ুন ফরিদী সেই বৃষ্টির রাতেই গাড়ি ব্যাক করিয়ে ফিরে এলেন হুতাপাড়া। ইসমাইলকে টিপস দিয়ে তারপর আবার গাড়ি চালিয়ে ফিরেছিলেন ঢাকা। সেই ঝুম বৃষ্টির মাঝেই..


কথা খেলাপ করার মানুষ ফরিদী ছিলেননা...!


লেখক হুমায়ুন আহমেদ তার এক লেখায় একবার লিখেছিলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহু লোক একজনকে ঘিরে আছে, সবাই তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, হাসছে, হাত তালি দিচ্ছে... দেখে মনে হলো শব্দের জাদুকর! কাছে গিয়ে দেখি ঝাকড়া চুলের এক তাগড়া যুবক! কথা বলার মাঝেই একটা আর্ট ছিলো! অন্য যেকোনো দশটা মানুষ থেকে সহজেই তাকে আলাদা চেনা যেতো! মানুষ টা হুমায়ুন ফরীদি!


তিনি ছিলেন একাধারে শিল্পী, কবি, অভিনেতা, নাট্যশিল্পী, আবৃত্তিকার এবং মুক্তিযোদ্ধা।


🍁এখান থেকে কি শিক্ষা পেয়েছেন বলে যান! 

#lifestyle #actor

সকাল ৭টার সংবাদ  তারিখ : ১৬-০৫-২০২৫ খ্রি:

 সকাল ৭টার সংবাদ 

তারিখ : ১৬-০৫-২০২৫ খ্রি:


আজকের সংবাদ শিরোনাম:


জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থানে  শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন।


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বাংলাদেশ- জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা।


গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ নেয়া হয়েছে - সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের চিন্তা ভাবনা করছে সরকার - জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে - বললেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।


টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র দপ্তর পর্যায়ের ষষ্ঠ পরামর্শ সভা অনুষ্ঠিত - বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস।


গাজায় ইসরাইলী বিমান হামলায় একদিনে ১২৭ জনের মৃত্যু।


আজ ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

মাঝি রবীন্দ্রনাথ ঠাকুর

 মাঝি

রবীন্দ্রনাথ ঠাকুর


আমার যেতে ইচ্ছে করে

নদীটির ওই পারে

যেথায় ধারে ধারে 

বাঁশের খোঁটায় ডিঙি নৌকো

বাঁধা সারে সারে।

কৃষাণেরা পার হয়ে যায়

লাঙল কাঁধে ফেলে,

জাল টেনে নেয় জেলে,

গরু মহিষ সাঁতরে নিয়ে

যায় রাখালের ছেলে।

সন্ধ্যে হলে যেখান থেকে

সবাই ফেরে ঘরে,

শুধু রাত দুপুরে

শেয়ালগুলো ডেকে ওঠে

ঝাউ ডাঙাটার পরে।

মা, যদি হও রাজি,

বড় হলে আমি হব

খেয়াঘাটের মাঝি।

তার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিলো।

 ইসলাম গ্রহণ করার পর হায়াত পেয়েছেন মাত্র ছয় বছর। ৩৭ বছর বয়সে পরপারে পাড়ি জমান। বিখ্যাত সাহাবি হজরত সা’দ ইবনে মুআজ (রা:)। জীবনটা কেমন ছিল তার যে, তার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিলো।

সা'দ (রা:) হচ্ছেন সেই সেনানায়ক যিনি গোটা আরব, তৎকালীন দুই সুপার পাওয়ার রোম ও পারস্যসহ পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ইসলামের পক্ষে মদিনার সামরিক শক্তিকে নিয়ে বায়আত দিয়েছিলেন। যে বায়'আতের আগে রাসুল (সাঃ) প্রায় ৫৪ টির মতো গোত্র প্রধানদের কাছে গিয়ে ব্যর্থ হয়েছিলেন।

সা'আদ ইবনে মুয়াজ (রাঃ) সেইসব আনসারদের একজন যিনি রাসুল (সাঃ) - এর জন্য মদিনার দরজা খুলে দিয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত রাসুলুল্লাহর প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

তিনি ৩১ বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তার অসিলায় ইসলাম গ্রহণ করেন বনু আবদুল আশহাল গোত্রের সব নারী-পুরুষ। অংশ নিয়েছেন বদর, উহুদ ও খন্দক যুদ্ধে। পঞ্চম হিজরিতে সংঘটিত খন্দকের যুদ্ধে শত্রুদলের হিব্বান ইবনে আরিক্বাহর নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয়।

আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে, তিনি যেন তাকে বনু কুরাইজার বিচার পর্যন্ত হায়াত দান করেন। কারণ বনু কুরাইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে। মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের গোপনে সহায়তা করে। মহান আল্লাহ তার দোয়া কবুল করেন।

দীর্ঘ এক মাস তার ক্ষত ভালো হয়নি। খন্দক যুদ্ধের পরপরই রাসুল (সাঃ) বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালান। তাদের দুর্গ অবরোধ করে রাখেন। অবশেষে তারা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তায়ালা আনহুর ফয়সালার ওপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে।

তাদের ধারণা ছিল সাদ (রা:) তাদের পক্ষ নেবেন। কেননা তিনি ছিলেন আউস গোত্রের নেতা। তার গোত্রের সঙ্গে বনু কুরাইজার ছিল মৈত্রী সম্পর্ক। কিন্তু ইসলামের স্বার্থে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি ছিলেন না সাদ (রা:)।

অসুস্থ অবস্থায় তিনি মসজিদ-ই-নববীর অন্দরে একটি তাঁবুতে অবস্থান করছিলেন। রাসুল (সাঃ) তাকে ময়দানে নিয়ে আসতে বলেন। বিশেষ ব্যবস্থাপনায় একটি ঘোড়ায় উঠিয়ে তাকে রাসুল এর কাছে আনা হয়। তার বাহন রাসুলের তাঁবুর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন, ‘তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো। তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও।’ অতঃপর রাসুল (সাঃ) তাকে বলেন, এই ই*হুদিরা তোমার ফয়সালার ওপর রাজি হয়ে আত্মসমর্পণ করেছে।

অতঃপর তিনি বনু কুরাইজার বিশ্বাসঘাতকদের যোদ্ধাদের হ*ত্যার ফয়সালা করেন। নারী ও শিশুদের দাস-দাসী বানানো এবং তাদের সম্পদ গনিমত হিসেবে জব্দ করার ফয়সালা দেন। রাসুল (সাঃ) বলেন, ‘তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেছ।’ ফয়সালার পরপরই তাঁর জখম থেকে র*ক্তক্ষরণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি শাহাদাতের অমিয় সুধা পান করেন।

মদিনার ‘জান্নাতুল বাকি’ কবরস্থানে ইসলামের জন্য নিবেদিত এই সাহাবিকে সমাহিত করা হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র ৩৭ বছর। বুখারি ও মুসলিম শরিফের হাদিস- তার ইন্তেকালের পর জিবরাঈল (আ:) রেশমি পাগড়ি পরিধান করে রাসুল (সাঃ) - এর দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরশে কম্পন সৃষ্টি হয়েছে? রাসুল (সাঃ) দৌড়ে যান সাদ (রাঃ)- র কাছে। গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

রাসুল বললেন, 'নিশ্চয়ই এই সা'আদ অতি নেক্কার বান্দা। তার জন্য আল্লাহর আরশ কেপে উঠেছে ,আসমানের দরজাসমূহ খুলে গেছে এবং তার জানাযায় এমন ৭০ হাজার ফেরেশতা যোগদান করেছে যারা এর আগে আর কখনোও পৃথিবীতে আসেনি।'

কতইনা পবিত্র ও মহান হৃদয়ের মানুষ ছিলেন সাহাবিরা। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর তাদের সান্নিধ্য অর্জনের জন্য কবুল করুন।

হায়যের ইতিকথা।

 وَقَوْلُ اللهِ تَعَالَى }وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ{ إِلَى قَوْلِهِ }وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ. {

আর আল্লাহর বাণীঃ ‘‘তারা আপনার কাছে জিজ্ঞেস করে রক্তস্রাব সম্বন্ধে। আপনি বলুনঃ তা অশুচি। কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রীগমন থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ্ তোমাদের আদেশ দিয়েছেন। আল্লাহ তাওবাহকারীদের ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।’’ (সূরাহ্ আল-বাক্বারাহ্ ২/২২২)

 

6/1.  بَاب كَيْفَ كَانَ بَدْءُ الْحَيْضِ.

৬/১.  হায়যের ইতিকথা।

وَقَوْلُ النَّبِيِّ  صلى الله عليه وسلم  هَذَا شَيْءٌ كَتَبَهُ اللهُ عَلَى بَنَاتِ آدَمَ وَقَالَ بَعْضُهُمْ كَانَ أَوَّلُ مَا أُرْسِلَ الْحَيْضُ عَلَى بَنِي إِسْرَائِيلَ قَالَ أَبُو عَبْد اللهِ وَحَدِيثُ النَّبِيِّ  صلى الله عليه وسلم  أَكْثَرُ.

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এটি এমন একটি বিষয় যা আল্লাহ্ তা‘আলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারো কারো মতে সর্বপ্রথম হায়য শুরু হয় বানী ইসরাঈলী মহিলাদের। আবূ ‘আবদুল্লাহ বুখারী (রহ.) বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীসই গ্রহণযোগ্য।

 

২৯৪. ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা হাজ্জের উদ্দেশেই (মদিনা হতে) বের হলাম। ‘সারিফ’ নামক স্থানে পৌঁছার পর আমার হায়য আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেনঃ কী হলো তোমার? তোমার হায়য এসেছে? আমি বললাম, হাঁ। তিনি বললেনঃ এ তো আল্লাহ্ তা‘আলাই আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বাইতুল্লাহর ত্বওয়াফ ছাড়া হাজ্জের বাকী সব কাজ করে যাও। ‘আয়িশাহ (রাযি.) বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ হতে গাভী কুরবানী করলেন। (৩০৫, ৩১৬, ৩১৭, ৩১৯, ৩২৮, ১৫১৬, ১৫১৮, ১৫৫৬, ১৫৬০, ১৫৬১, ১৫৬২, ১২৩৮, ১৬৫০, ১৭০৯, ১৭২০, ১৭৩৩, ১৭৫৭, ১৭৬২, ১৭৭১, ১৭৭২, ১৭৮৩, ১৭৮৬, ১৭৮৭, ১৭৮৮, ২৯৫২, ২৯৮৪, ৪৩৯৫, ৪৪০১, ৪৪০৮, ৫৩২৯, ৫৫৪৮, ৫৫৫৯, ৬১৫৭,৭২২৯; মুসলিম ১৫/১৭, হাঃ ১২১১)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...