এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

Carbo Veg — এসিডিটি ও গ্যাসের “দুর্দান্ত” হোমিওপ্যাথিক ঔষধ চলেন বিস্তারিত আলোচনা করি~

 🎍🌿 Carbo Veg — এসিডিটি ও গ্যাসের “দুর্দান্ত” হোমিওপ্যাথিক ঔষধ চলেন বিস্তারিত আলোচনা করি~



(Complete Discussion)


Carbo Veg-কে বলা হয় “Homoeopathic Charcoal” — কারণ এটি শরীরের ভিতরে জমে থাকা অতিরিক্ত গ্যাস, অ্যাসিড, ফোলা, শ্বাসকষ্ট এবং সাধারণভাবে low vitality অবস্থায় অসাধারণ কাজ করে।


এটি মূলত গ্যাস + অ্যাসিডিটি + দুর্বল হজম + বদ্ধ গ্যাস + শ্বাসকষ্ট + রক্তে অক্সিজেন কমে যাওয়া ধাঁচের দুর্বলতা—এসব ক্ষেত্রে সেরা।


---


🔥 মূল টার্গেট (Key Action)


Excess gastric gas


Sour acid regurgitation


Bloating & distension


Weak digestion


Air hunger (শরীর বায়ু চাইছে এমন অনুভূতি)


Circulatory weakness (রক্তসঞ্চালন দুর্বল)


---


🩺 যে পরিস্থিতিতে Carbo Veg সবচেয়ে কার্যকর


⭐ (1) বদ্ধ গ্যাস ও অতিরিক্ত পেট ফোলা


👉 পেট এতটাই ফুলে থাকে যেন বিস্ফোরণ হতে যাচ্ছে।

👉 গ্যাস বের না হলে হাঁপিয়ে ওঠার মতো অবস্থা।

👉 সামান্য চাপেও অস্বস্তি।


English:

Extreme abdominal distension, excessive flatulence, bloating after least food or drink.


---


⭐ (2) এসিডিটি + অ্যাসিড ঢেঁকুর


👉 মুখে টক ঢেঁকুর

👉 বুকে ঝাল টক উল্টানো

👉 সামান্য খাবার খেলেও ভারী


English:

Sour belching, burning rising to throat, heaviness after eating, acid reflux.


---


⭐ (3) খাবার খেলেই হজমে সমস্যা


👉 খাবার পেটে বসে নেই

👉 পেটের ভিতরে গ্যাস জমে চাপ

👉 একটু বেশি খেলেই হাপাচ্ছি


English:

Weak digestion; food lies heavily; digestion almost paralysed.


---


⭐ (4) অক্সিজেন চাওয়ার মতো অনুভূতি (Air Hunger)


👉 রোগী বলবে: “জানালা খুলে দাও… বাতাস চাই…”

👉 শোয়া অবস্থায় বেশি শ্বাসকষ্ট

👉 সামান্য নড়াচড়াতেও ক্লান্তি


English:

Wants to be fanned; desire for open air; breathlessness from bloating.


---


⭐ (5) লো-ভাইটালিটি + দুর্বলতা


👉 সামান্য কাজেও ক্লান্ত

👉 গায়ে শক্তি নেই

👉 মাথা ঘোরে

👉 ঠান্ডা ঘাম


English:

Great prostration, collapse tendency, cold sweat, weak pulse.


---


⭐ (6) রক্তে অক্সিজেন কমে যাওয়ার ধাঁচের উপসর্গ


👉 ঠোঁট নীলচে

👉 হাত-পা ঠান্ডা

👉 কান-মুখ ফ্যাকাশে


English:

Blueness of lips, cold extremities, lack of oxygenation.


---


⭐ (7) চর্বিযুক্ত খাবার বা ভারী খাবারের পর সমস্যা


👉 ঘি, তেল, মাংস খেলে গ্যাসে পেট ফেটে যাওয়ার অবস্থা

👉 হজম একদম ধীর


English:

Trouble from rich, fatty foods; sluggish digestion.


---


⭐ (8) ডাকার পর আরাম পাওয়া


👉 ঢেঁকুর উঠলে রোগী হালকা বোধ করে

👉 না উঠলে খুব অস্বস্তি


English:

Relief from belching; without belching, oppression increases.


---


🧪 ব্যথার ধরন (Type of Pain)


চাপধরা ব্যথা


ভারী ভাব


পেট কড়কড় শব্দ


পেটে গরম বাতাসের মতো অনুভূতি


English:

Pressure, fullness, rumbling, heat inside stomach.


---


🍽 Carbo Veg রোগীর সাধারণ বৈশিষ্ট্য (Patient Profile)


✔ সবকিছুতেই দুর্বল

✔ মুখ, নাক, কান—ফ্যাকাশে

✔ শ্বাসকষ্টে জানালা খুলতে চায়

✔ পেট ফোলা ও গ্যাসে অস্বস্তি

✔ একটু নড়লেই ক্লান্তি

✔ ঠান্ডা ঘাম


English:

Weak, pale, wants air, exhausted by minimal effort, bloated abdomen, cold sweat.


---


🧴 Potency & Repetition (সাধারণ ব্যবহার তথ্য)


⚠ মেডিসিন ব্যবহার চিকিৎসকের পরামর্শ মোতাবেক হওয়া উত্তম।


Common clinical ranges:


6X / 6C → বারবার, হজমে কাজ


30C → সাধারণ গ্যাস/এসিডিটিতে


200C → তীব্র উপসর্গ + ভায়টালিটি লো


1M → পুনরাবৃত্ত ক্রনিক tendency থাকলে বিশেষজ্ঞের সিদ্ধান্তে


---


📌 Carbo Veg কখন দিবেন না? (Contra-indication–like cautions)


❌ একদম acute abdomen (surgical emergency) সন্দেহ হলে

❌ অনবরত বমি, রক্তবমি

❌ ব্যথা ডান নিচে, হাঁটা কষ্ট — appendicitis suspicion


এসব ক্ষেত্রে সরাসরি ডাক্তার জরুরি।


---


⭐ Carbo Veg Summary (সংক্ষেপে)


Carbo Veg হলো—

“অতিরিক্ত গ্যাস + এসিডিটি + পেট ফোলা + লো ভায়টালিটি + শ্বাসকষ্টের”

রোগীর অন্যতম প্রধান হোমিও ঔষধ।


⚠️ বিজ্ঞপ্তি:শেয়ার করে রেখে দিন।

এই পোস্টের সমস্ত লেখা, ছবি,ও আইডিয়া © Dr.Forhad Hossain fb page–এর স্বত্বাধিকারভুক্ত।

অনুমতি ছাড়া কপি, রি-আপলোড, স্ক্রিনশট, বা পুনঃপ্রকাশ করলে

তা কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এমন কার্যকলাপের ক্ষেত্রে ফেসবুক ও মেটা টিমে রিপোর্ট করা হবে

এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🔒 Respect Original Creation | 


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

মুসলমানদের জ্ঞান চুরি করেই গড়ে উঠেছে পাশ্চাত্য সভ্যতা,,, সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা সব তথ্য ফেইসবুক থেকে নেওয়া

 মুসলমানদের জ্ঞান চুরি করেই গড়ে উঠেছে পাশ্চাত্য সভ্যতা


– সত্য ইতিহাসের এক অপহৃত অধ্যায়


আমরা যখন পাশ্চাত্য সভ্যতার কথায় মুগ্ধ হই, তার প্রগতি, প্রযুক্তি আর বিজ্ঞানচর্চায় বিস্মিত হয়ে যাই—তখন অনেকেই ভুলে যাই, এর শিকড় কোথায়। ইতিহাসের গহীনে পা ফেললে আমরা দেখতে পাই, এই তথাকথিত আধুনিক সভ্যতার ভিত রচনা করেছিলেন মূলত মুসলিম জ্ঞানী-গুণীজনরা। অথচ সেই ইতিহাস আজ গোপন, বিকৃত, অথবা ছদ্মবেশে ছড়িয়ে দেওয়া হয়েছে।


আলো ছড়িয়ে দেওয়া এক জাতি


খ্রিস্টীয় ৮ম থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত সময়কে ইতিহাসবিদরা বলেন “ইসলামের স্বর্ণযুগ”। এই সময়টাতেই মুসলিম বিশ্বে উদ্ভব হয় জ্ঞানবিজ্ঞানের রেনেসাঁ—যা ইউরোপ তখন কল্পনাও করতে পারত না। বাগদাদ, কায়রো, কর্ডোভা, সামরকন্দ—এ সব ছিল জ্ঞানের রাজধানী। অ্যালজেব্রা, অপটিকস, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, দর্শন, ভূগোল—সবখানেই মুসলিম মনীষীরা রেখে গেছেন অমোচনীয় ছাপ।


তবে সেই আলো যে শুধু তাদের সমাজেই সীমাবদ্ধ ছিল তা নয়, বরং ইউরোপের অন্ধকার যুগে তারাই দিয়েছিল প্রথম আলোর স্পর্শ। কিন্তু ইতিহাসের নিষ্ঠুর রচয়িতারা সেই আলোর উৎসকে মুছে ফেলতে ব্যস্ত হয়ে পড়ে।


নাম পাল্টে ইতিহাস দখল


একটি পরিকল্পিত প্রক্রিয়ায় ইউরোপীয় প্রভাবশালী বুদ্ধিজীবীরা মুসলিম বিজ্ঞানীদের নাম ও আবিষ্কারগুলো নিজেদের নামে চালিয়ে দেয়। অনেক ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীদের নাম ইউরোপীয় রূপ দিয়ে পরিবর্ধিত করা হয়, যাতে তাঁদের আরব-মুসলিম পরিচয় অস্পষ্ট হয়ে যায়।


নিচে এর কিছু নিদর্শন তুলে ধরা হলো:


মূল নাম বিকৃত নাম (পশ্চিমা রূপ)


আল বাত্তানী -রেথেন (Rethen)

ইউসুফ আল-ঘুরী- জোসেফ টি. প্রিজড

আল রাজী- রাজম (Rhazes)

ইবনে সিনা- এভিসেনা (Avicenna)

ইবনে হাইশাম- হ্যাজেন (Alhazen)

ইবনে রুশদ- এভেরুন (Averroes)

খোয়ারেজমি -আলগরিদম (Algorithm)

যারকালী মারজাকেল

আল খাসিব -বুবাথের


জ্ঞান চুরির গোপন ঘাঁটি: টলেডো


দশম শতকে স্পেনের টলেডো শহর হয়ে উঠেছিল মুসলিম পাণ্ডুলিপি পাচার ও অনুবাদের কেন্দ্র। ইউরোপীয় ছাত্ররা দলবেঁধে আসত এই শহরে মুসলিম জ্ঞান আহরণ করতে। সেখান থেকে তা অনুবাদের নামে আত্মসাৎ করা হতো। ১২শ শতাব্দীর অনুবাদক গেরহার্ট ভন ক্রেমোনা একাই নব্বইটির মতো মুসলিম পাণ্ডুলিপি অনুবাদ করেন।


আরেক অনুবাদক প্লেটো ভন টিতোলী আল-বাত্তানীর জ্যোতির্বিদ্যার বই অনুবাদ করে নাম দেন Handbook of Astronomy, যা পরে টলেমির নামে পরিচিত হয়ে যায়। এভাবে বহু মুসলিম আবিষ্কার ও গবেষণা পাশ্চাত্যের বিজ্ঞানী হিসেবে পরিচিত হতে শুরু করে।


চক্রান্তের প্রমাণ : ইতিহাসবিদদের কলমে


বিশ্বখ্যাত ইতিহাসবিদরা এই চুরির ঘটনাকে ইতিহাসের অস্বীকারযোগ্য সত্য হিসেবে স্বীকার করেছেন। তাঁদের মতে:


> “মুসলিমরাই প্রথম গ্রিক জ্ঞানকে অনুবাদ করে নতুনভাবে ব্যাখ্যা দেন এবং ইউরোপকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পাশ্চাত্য সভ্যতার ভিত্তিই এই আরবদের মাধ্যমেই স্থাপিত।”

— Gustav Lebon, George Sarton, Sir T. Arnold, Hitti, Draper, Briffault, Joseph Hell প্রমুখ


বিশেষভাবে উল্লেখযোগ্য একজন গবেষক হলেন ড. ফুয়াদ সেজগিন (Fuat Sezgin)। তিনি ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং মুসলিম বিজ্ঞানীদের অবদান নিয়ে এক জীবনের গবেষণা চালিয়েছেন। তিনি ইস্তাম্বুলের বিভিন্ন লাইব্রেরিতে আবিষ্কার করেন প্রায় ১ লক্ষ ২০ হাজার মুসলিম পাণ্ডুলিপি। তাঁর মতে, বিশ্বব্যাপী প্রায় ১৫০ লক্ষেরও বেশি আরবি বৈজ্ঞানিক পাণ্ডুলিপি ছড়িয়ে আছে। তিনি প্রতিষ্ঠা করেন Institute for the History of Arabic-Islamic Science, যা আজও মুসলিমদের গৌরবোজ্জ্বল অতীতের প্রামাণ্য দলিল।


ফুয়াদ সেজগিন বলেন:


> “যেভাবে মুসলিম বিজ্ঞানীদের কাজ চুরি করা হয়েছে, তা নিছক অনুবাদ নয়—এ এক পরিকল্পিত আত্মসাৎ।”


চুরি করা জ্ঞানের ওপর গড়া আধিপত্য


ইউরোপীয় আধিপত্য যুগে আরব পাণ্ডুলিপি অনুবাদকে নিষিদ্ধও করা হয়েছিল, যাতে আরবদের জ্ঞানকেই তাদের নামে চালানো যায়। পরে একে একে ফ্রান্সের কাস্ট্রেস, টোলাউজ, রেইমস ও প্যারিস; ইতালির ট্রাবজোন প্রভৃতি শহরে গড়ে ওঠে অনুবাদ ও বেনামে চালানোর গোপন কেন্দ্র।


এভাবে গড়ে ওঠে একটি অজানা ইতিহাস—যেখানে মুসলিমরা হয়ে গেল পরাধীন আর তাদের জ্ঞান হয়ে গেল পাশ্চাত্যের প্রভুত্বের অস্ত্র।


কেন জানা জরুরি?


আমাদের সন্তানেরা আজও পশ্চিমা পাঠ্যবইয়ে মুখস্থ করছে সেই জ্ঞান, যা আসলে তাদের পূর্বপুরুষদেরই সম্পদ ছিল। তারা জানেই না ‘Algorithm’ শব্দটা এসেছে মুসলিম গণিতবিদ খোয়ারেজমি থেকে, বা ‘Avicenna’ নামে পরিচিত ছিলেন আমাদের ইবনে সিনা।


এই ইতিহাস জানাটা শুধু গর্বের ব্যাপার নয়—এটা আমাদের অধিকার। ইতিহাসের অধিকার। সত্য প্রতিষ্ঠার অধিকার।


উপসংহার: ইতিহাসকে ফিরিয়ে আনুন


এই ইতিহাস আমাদের মুখস্ত করতে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে, তারা কোনো অনুগ্রহে নয়, অধিকারেই জ্ঞানের উত্তরাধিকারী। তাই ইতিহাস জানুন, ছড়ান, আর সচেতন হোন—কারণ চুরি করা সত্যকে আবার নিজের করে তোলা এক ধরনের ন্যায়বিচার।


তথ্য:


1. Fuat Sezgin, Geschichte des Arabischen Schrifttums, Frankfurt University Archives


2. George Sarton, Introduction to the History of Science


3. Hitti, Philip K., History of the Arabs


4. Briffault, Robert, The Making of Humanity


5. Encyclopedia Britannica (ইবনে সিনা, আল বাত্তানী প্রভৃতি প্রবেশিকা)


6. Pickthall, M., Islam and the Modern World


7. Roger Bacon, Opus Majus


8. Documentary: 1001 Inventions and the Library of Secretb

হযরত আয়েশা (রা:) সংগীত অনুরাগী ছিলেন। তাঁর গৃহে রাসুলাল্লাহর (সা:) উপস্থিতিতেই সংগীত চর্চার দৃষ্টান্ত পাওয়া যায় হাদীস গ্রন্থগুলিতে।,,,,, যুগসন্ধিক্ষনে ফেইসবুক থেকে নেওয়া

 হযরত আয়েশা (রা:) সংগীত অনুরাগী ছিলেন। তাঁর গৃহে রাসুলাল্লাহর (সা:) উপস্থিতিতেই সংগীত চর্চার দৃষ্টান্ত পাওয়া যায় হাদীস গ্রন্থগুলিতে।


(ক) মিনার এক উৎসবের দিন হযরত আবু বকর (রা:) হযরত আয়েশা (রা:) এর ঘরে এসে দেখলেন দুটি গায়িকা দফ বা তাম্বুরা বাজিয়ে গান গাইছে। নবীগৃহে গান-বাজনা দেখে আবু বকর কন্যা আয়েশাকে তিরস্কার শুরু করলেন। মহানবী (সা:) মুখ তুলে তাকালেন এবং বললেন, “আবু বকর! ওদেরকে বিরক্ত করো না-- আজ ওদের উৎসবের দিন। (বুখারী, মুসলিম)”


(খ) হযরত আয়েশা (রা:) বর্ণনা করেন, “মহানবী (সা:) ঘরে ফিরে দেখেন দুটি গায়িকা বালিকা বুয়াত দিবসের গান গাইছে। মহানবী (সা:) তার বিছানায় শুয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। অতঃপর আমার পিতা আবু বকর (রা:) ঘরে ঢুকলেন এবং বিরক্ত হয়ে আমায় তিরস্কার করে বললেন, “ এ কি করে চলতে পারে? আল্লাহর নবীর সামনে শয়তানের বাঁশির ঝংকার!” আল্লাহর নবী তাঁর দিকে তাকিয়ে বললেন, “আবু বকর! তাদেরকে তাদের কাজ করতে দাও” (মুসলিম ও বুখারী)


(গ) হযরত আয়েশা (রা:) একটি মেয়েকে লালন পালন করতেন। অতঃপর তাকে এক আনসারের সাথে বিয়ে দেওয়া হয়। হযরত আয়েশা (রা:) এর প্রত্যাবর্তনের পর রাসুলাল্লাহ (সা:) জিজ্ঞেস করলেন,“তুমি কি মেয়েটিকে তার স্বামী গৃহে রেখে এসেছো?” উত্তরে তিনি বললেন, “হ্যাঁ”

পুনরায় রাসুল সা: জিজ্ঞেস করলেন, “তুমি কি এমন কাউকে তাদের বাড়ি পাঠিয়েছো যে গান গাইতে পারে?” আয়েশা (রা:) বললেন, “না”। রাসুলাল্লাহ বললেন, “তুমি তো জান আনসাররা অত্যন্ত সংগীত প্রিয়” (ইকদ আল ফরিদ)


এই ঘটানাগুলোতে কয়েকটি বিষয় ভাল করে লক্ষ করে দেখুন...

১. ঘরটি স্বয়ং রাসুলাল্লাহর ঘর ২. ঘরে তিনি স্বয়ং উপস্থিত ছিলেন ৩. তাঁর স্ত্রী আয়েশা সংগীত অনুরাগী ছিলেন ৪. মেয়েগুলো বাদ্যযন্ত্র (দফ/তাম্বুরা) বাজিয়ে গান করছিলো ৫. উৎসবের সাথে সম্পর্কিত গান তা কোনো ইসলামিক গান ছিলো না ৬. বুয়াত দিবস অর্থাৎ আরবের কোনো জাতীয় দিবস। সেটাও ইসলামিক কোনো অনুষ্ঠান ছিলো না।


উপরোক্ত তিনটি ঘটনাতেই স্বয়ং আল্লাহর রাসুল (সা:) সংগীত ও বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেন নি। বরং আবু বকর (রা:) ঘোর আপত্তি সত্তেও রাসুল (সা:) তাদেরকে সংগীত করার অনুমতি দিলেন। তবে এই সংগীত ও বাদ্যযন্ত্রকে হারাম করলো কারা?


ইসলাম সুর-সংগীত ও বাদ্যযন্ত্রকে কখনই নিষিদ্ধ করে নি। নিষিদ্ধ করেছে অশ্লীলতা, নোংরামী এবং অন্যের ক্ষতি হয় এমন বিষয়কে। অশ্লীলতা নিশ্চয়ই কোনো ধর্মই সমর্থণ দেয় না।

সেনোলাইটিক চিকিৎসা: বার্ধক্যকে ধীর করার বিজ্ঞান

 সেনোলাইটিক চিকিৎসা: বার্ধক্যকে ধীর করার বিজ্ঞান


মানুষ যত উন্নত হচ্ছে, ততই সামনে আসছে এক নতুন প্রশ্ন—আমরা কি সত্যিই বার্ধক্যকে ধীর করতে পারব? বিশ্বের জনসংখ্যা যত দ্রুত বৃদ্ধ হচ্ছে, ততই বিজ্ঞানীরা চেষ্টা করছেন মানুষের বার্ধক্যকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজতে। যদি এমন কোনো ওষুধ তৈরি হয় যা বয়স বাড়ার গতি কমিয়ে দিতে পারে, তাহলে তা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য নয়, বরং চিকিৎসা, সমাজ ও অর্থনীতির জন্যও এক বিশাল পরিবর্তন বয়ে আনবে।


বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলি আসলে বয়স-সম্পর্কিত রোগ—যেমন ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, আলঝেইমার ইত্যাদি। তাই বয়সকে ধীর করা বা বার্ধক্য বিলম্বিত করা মানুষের বহু পুরোনো স্বপ্ন। 


গত দুই দশকে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, প্রাণীদেহে জিনগত পরিবর্তন, নির্দিষ্ট খাদ্যাভ্যাস, বা ওষুধের মাধ্যমে বার্ধক্য ধীর করা সম্ভব। ইঁদুরের মত প্রাণীতে এই সাফল্য থেকেই জন্ম নিয়েছে এক নতুন শিল্পখাত—লংজেভিটি বায়োটেকনোলজি (Longevity Biotechnology)—যেখানে বিভিন্ন কোম্পানি এই ধারণাগুলিকে মানুষের শরীরে প্রয়োগের চেষ্টা করছে।


এই খাত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা গবেষণা ও বিনিয়োগ ক্ষেত্রগুলির একটি। কেউ পুরোনো অ্যান্টিঅক্সিডেন্ট পদ্ধতিতে কাজ করছেন, কেউ নতুন দিক খুঁজছেন—যেমন Altos Labs, যারা কোষকে আংশিকভাবে “রিইউভেনেট” বা পুনরুজ্জীবিত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে।

.


বার্ধক্য গবেষণার পটভূমি


এই অ্যান্টি-এজিং গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হল শরীরে জমে থাকা সেনেসেন্ট কোষ নিয়ে কাজ করা—অর্থাৎ এমন কোষ, যেগুলি আর বিভাজন করতে পারে না, আবার মারাও যায় না। ১৯৬০-এর দশকে বিজ্ঞানী লিওনার্ড হেইফ্লিক ও পল মুরহেড দেখান যে, মানুষের কোষ একসময় এসে বিভাজন বন্ধ করে দেয়—এর কারণ হল টেলোমিয়ার নামের ডিএনএ অংশটির ধীরে ধীরে ছোট হয়ে যাওয়া।


পরে দেখা যায়, শুধু বয়স নয়—বিভিন্ন ধরনের মানসিক, রাসায়নিক বা জিনগত চাপেও এই সেনেসেন্ট কোষ তৈরি হয়। এরা আর বৃদ্ধি পায় না, বরং আশেপাশে একধরনের প্রদাহজনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়, যাকে বলে SASP (senescence-associated secretory phenotype)। এই প্রক্রিয়ায় শরীরের অন্য কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে বিভিন্ন রোগ দেখা দেয়।


২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক-এর বিজ্ঞানী জ্যান ভ্যান ডিউরসেন ও তার দল দেখান, সাধারণ ইঁদুরের শরীর থেকে p16 জিন সক্রিয় সেনেসেন্ট কোষ সরিয়ে ফেললে ইঁদুরের আয়ু ২৪-২৭ % পর্যন্ত বেড়ে যায় এবং তারা বেশি সময় সুস্থ থাকে। অর্থাৎ শুধু আয়ু নয়, সুস্থভাবে বেঁচে থাকার সময়ও (healthspan) বাড়ানো যায়।


এই আবিষ্কারই তৈরি করে নতুন সম্ভাবনা—যদি এই নিষ্ক্রিয় কোষগুলি ওষুধের মাধ্যমে সরানো যায়, তাহলে মানুষও হয়ত বার্ধক্যকে কিছুটা ধীর করতে পারবে। এখান থেকেই শুরু হয় সেনোলাইটিক ড্রাগস (বার্ধক্যনাশক ওষুধ)-এর গবেষণা।

.


সেনোলাইটিক ওষুধের কার্যপ্রণালী


সেনোলাইটিক (Senolytics) ওষুধ শরীরের অকার্যকর বা বৃদ্ধ কোষগুলিকে লক্ষ্য করে তাদের ধ্বংস করে দেয়। প্রথম দিকের ওষুধগুলির মধ্যে ছিল Dasatinib, Quercetin, Fisetin ও Navitoclax। এগুলি শরীরের কোষগুলির ভেতরে থাকা আত্মরক্ষার ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেয়, ফলে ক্ষতিকারক কোষগুলি নিজেই ভেঙে যায় বা মারা যায়।


যেহেতু নতুন সেনেসেন্ট কোষ জমে উঠতে সময় লাগে কয়েক সপ্তাহ, তাই এই ওষুধগুলি নিয়মিত নয়, বরং মাঝে মাঝে দেওয়া হয়—একে বলা হয় “hit-and-run approach”।


প্রাণীদেহে করা গবেষণায় দেখা গেছে, সেনোলাইটিক ওষুধ বয়সজনিত দুর্বলতা, ক্যান্সার, হৃদরোগ, লিভার, কিডনি, ফুসফুস, ত্বক, হাড়, চোখ এবং স্নায়ুজনিত রোগগুলিতে উন্নতি আনতে পারে। মানুষের ওপর প্রাথমিক পরীক্ষাতেও দেখা গেছে, এই ওষুধ বুড়ো কোষ কমায়, প্রদাহ হ্রাস করে এবং শরীরকে কিছুটা সক্রিয় রাখে।


তবে বিজ্ঞানীরা সতর্ক—এই ওষুধ এখনও পরীক্ষার পর্যায়ে এবং সম্পূর্ণ নিরাপদ বা কার্যকর প্রমাণিত হয়নি। তাই এটি সাধারণ ব্যবহারের জন্য নয়, কেবল ক্লিনিক্যাল ট্রায়াল বা গবেষণার অংশ হিসাবেই প্রয়োগ করা হচ্ছে।

.


অর্থনৈতিক গুরুত্ব: ৩৮ ট্রিলিয়ন ডলারের সুযোগ


শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির ক্ষেত্রেও এই গবেষণার সম্ভাবনা বিশাল। গবেষণায় দেখা গেছে, যদি মানুষের বার্ধক্য সামান্যও ধীর করা যায় এবং মাত্র এক বছর অতিরিক্ত সুস্থ জীবন পাওয়া যায়, তবে তার বৈশ্বিক অর্থনৈতিক মূল্য দাঁড়াবে প্রায় ৩৮ ট্রিলিয়ন ডলার। আর যদি মানুষের স্বাস্থ্যকর আয়ু ১০ বছর বাড়ানো যায়, তবে সেই মূল্য হবে প্রায় ৩৬৭ ট্রিলিয়ন ডলার। (সূত্র: National Library of Medicine, PMC10154220, 2023)


এই বিশাল সংখ্যা দেখায়, দীর্ঘায়ু প্রযুক্তি (longevity technology) শুধু চিকিৎসা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রবীণ মানুষ যদি আরও উৎপাদনশীল, কর্মক্ষম ও স্বনির্ভর হতে পারে, তবে সেটি সমাজ ও রাষ্ট্রের জন্যও বিরাট লাভজনক হবে।

.


সেনোলাইটিক ওষুধের ধরন ও কাজ


সব সেনোলাইটিক ওষুধ একইভাবে কাজ করে না। কোনোটি শরীরের রক্ত ও টিস্যু পরিষ্কার করে, কোনোটি পেশি ও অস্থিসন্ধির কোষকে পুনরুজ্জীবিত করে, কোনোটি হৃদপিণ্ড বা মস্তিষ্ককে সুরক্ষা দেয়।


• রক্ত ও টিস্যু পরিষ্কারকারী ওষুধ: পুরোনো কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে।


• পেশি ও অস্থিসন্ধি রক্ষাকারী ওষুধ: পেশির শক্তি ও নড়াচড়া ফিরিয়ে আনে।


• হৃদপিণ্ড ও রক্তনালী সুরক্ষাকারী ওষুধ: রক্তপ্রবাহ উন্নত করে ও ক্লান্তি কমায়।


• মস্তিষ্ক ও স্নায়ু রক্ষাকারী ওষুধ: স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।


• ফুসফুস ও কিডনি পরিশোধনকারী ওষুধ: শরীরের ফিল্টার অঙ্গগুলি তরতাজা রাখে।


• প্রাকৃতিক উদ্ভিদজাত উপাদান: যেমন গ্রিন টি, আঙুর বা স্ট্রবেরির নির্যাস—যেগুলি শরীরের কোষে ধীরে ধীরে বার্ধক্যবিরোধী প্রভাব ফেলে।

.


ভবিষ্যৎ, নৈতিকতা ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট


বিজ্ঞানীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন সেনোলাইটিক যৌগ খুঁজছেন। একই সঙ্গে তৈরি হচ্ছে “বায়োমার্কার”, যা দিয়ে আগেভাগেই জানা যাবে কার শরীরে এই চিকিৎসা সবচেয়ে বেশি কার্যকর হবে।


তবে একাধিক নৈতিক প্রশ্নও রয়েছে—এই চিকিৎসা কি সবার নাগালে আসবে? নাকি শুধু ধনীদের? বার্ধক্য রোধের ওষুধ যদি খুব ব্যয়বহুল হয়, তবে তা সামাজিক বৈষম্য আরও বাড়াতে পারে। তাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল—“সবার জন্য সুস্থ দীর্ঘায়ু” নিশ্চিত করা।

.


বাংলাদেশে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার ২০% হবে ষাটোর্ধ্ব। তাই Healthy Ageing বা “সুস্থ বার্ধক্য” এখন শুধু চিকিৎসার নয়, বরং অর্থনৈতিক পরিকল্পনার অংশ হওয়া উচিত। সেনোলাইটিক চিকিৎসা ভবিষ্যতে যদি সহজলভ্য হয়, তাহলে এটি প্রবীণদের যত্ন, চিকিৎসা ব্যয় এবং জীবনমান উন্নত করতে বড় ভূমিকা রাখবে।


সেনোলাইটিক ড্রাগস (বার্ধক্যনাশক ওষুধ) প্রমাণ করছে যে বার্ধক্য আর অপ্রতিরোধ্য নয়—এটি একটি জৈব প্রক্রিয়া, যা বিজ্ঞান দ্বারা প্রভাবিত করা সম্ভব। এখনও এটি পরীক্ষার স্তরে আছে, কিন্তু এর সম্ভাবনা বিশাল। একদিন হয়ত আমরা এমন এক যুগে পৌঁছাব, যেখানে “বয়স বাড়া মানেই দুর্বল হওয়া” নয়—বরং দীর্ঘ, কর্মক্ষম ও প্রাণবন্ত জীবনই হবে নতুন বাস্তবতা।


#বার্ধক্য #আয়ু #চিকিৎসা

হোমিপ্যাথিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ  অ্যাগারিকাস মাস্কেরিয়াস

 🎍হোমিপ্যাথিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ 

অ্যাগারিকাস মাস্কেরিয়াস


Agaricus Muscarius–এর ১০০টি গুরুত্বপূর্ণ লক্ষণ ~


🍄 **Agaricus Muscarius — 100 Symptoms


🔵 Mental Symptoms (মানসিক লক্ষণ)


1. Excessive cheerfulness without cause — বিনা কারণে অতিরিক্ত আনন্দ


2. Loquacity and foolish talking — অতিরিক্ত কথা বলা ও বোকামি ধরনের কথা


3. Anxiety with trembling — উদ্বেগের সাথে কাঁপুনি


4. Fear of falling ill — অসুস্থ হয়ে পড়ার ভয়


5. Sudden fits of laughter — হঠাৎ অকারণ হাসি


6. Confusion of mind — মাথা ঝাপসা লাগা


7. Difficulty concentrating — মনোযোগ ধরে রাখতে কষ্ট


8. Excitable, nervous temperament — উত্তেজিত ও নার্ভাস স্বভাব


9. Fear of death at night — রাতে মৃত্যুভয়


10. Sensation as if intoxicated — নেশা পাওয়া অনুভূতি


---


🔵 Head Symptoms (মাথা)


11. Vertigo on walking — হাঁটলে মাথা ঘোরা


12. Sensation of icy coldness on scalp — মাথার তালু বরফ ঠান্ডা মনে হওয়া


13. Twitching of facial muscles — মুখের পেশি টান ধরা


14. Headache from sunlight — রোদে মাথাব্যথা


15. Stabbing pain in temples — কানের পাশে ছুরির মতো ব্যথা


16. Foggy or clouded feeling in head — মাথা ভারী ও ঝাপসা


17. Frost-bite-like sensation — শীতের কামড়ের মতো অনুভূতি


18. Headache better by gentle motion — হালকা নড়াচড়ায় মাথাব্যথা কমা


19. Scalp very sensitive to cold — শীতে মাথার ত্বক সংবেদনশীল


20. Head trembles when thinking — ভাবলেই মাথা কাঁপা


---


🔵 Eyes (চোখ)


21. Twitching of eyelids — চোখের পাতায় টান ধরা


22. Weak vision with flickering — ঝিলমিল করা দৃষ্টি


23. Sensation of sand in eyes — চোখে বালির মতো অনুভূতি


24. Burning of eyes in cold air — ঠান্ডা বাতাসে চোখ জ্বালা


25. Double vision at times — মাঝে মাঝে দ্বৈত দেখা


26. Eyelid spasms from stress — স্ট্রেসে চোখের পাতার খিঁচুনি


27. Pupils dilated — চোখের মণি বড় হয়ে যাওয়া


28. Eyesight improves in open air — খোলা বাতাসে দৃষ্টি উন্নত


29. Cold tears from eyes — ঠাণ্ডা পানি পড়ে


30. Sensitivity to bright light — আলোতে অস্বস্তি


---


🔵 Ears (কান)


31. Ringing and buzzing sounds — কানে ভোঁ ভোঁ শব্দ


32. Ear twitching — কানে টান ধরার অনুভূতি


33. Sensation of cold inside ears — কানের ভেতর ঠান্ডা অনুভব


34. Itching deep inside ear — কানের গভীরে চুলকানি


35. Sudden pain like electric shock — ইলেকট্রিক শক-এর মতো ব্যথা


---


🔵 Nose (নাক)


36. Cold nose with sneezing — নাক ঠান্ডা + হাঁচি


37. Nose bleeding from slight cause — সামান্য কারণে নাক দিয়ে রক্ত


38. Constant itching of nostrils — নাকের ভেতর চুলকানি


39. Sensation of frozen nose — নাক জমে যাচ্ছে এমন অনুভূতি


40. Profuse watery discharge — প্রচুর পানি পড়া


---


🔵 Face (মুখমন্ডল)


41. Facial muscles twitch constantly — মুখে সবসময় টান


42. Burning cheeks with cold tip of nose — গাল গরম, নাক ঠান্ডা


43. Red spots on cheeks — গালে লাল দাগ


44. Neuralgic facial pain — মুখমণ্ডলের নার্ভের ব্যথা


45. Facial trembling from nervousness — ভয় বা নার্ভাসে মুখ কাঁপা


---


🔵 Mouth (মুখ)


46. Burning tongue — জিহ্বায় জ্বালা


47. Excessive salivation — অতিরিক্ত লালা


48. Bitter taste in morning — সকালে মুখ তিতা


49. Lips twitching — ঠোঁটে টান ধরা


50. Dryness of mouth despite saliva — লালা থাকা সত্ত্বেও মুখ শুষ্ক অনুভব


---


🔵 Throat & Chest (গলা ও বুকে)


51. Raw soreness in throat — গলায় কাঁচা ব্যথা


52. Difficulty swallowing — গিলতে সমস্যা


53. Chest tightness with cold sensation — বুকে চাপ + ঠান্ডা অনুভূতি


54. Stitching pain in chest — বুকে সূচ ফোটার মতো ব্যথা


55. Asthmatic wheezing in cold weather — ঠান্ডায় অ্যাজমার মতো শ্বাসকষ্ট


---


🔵 Stomach & Abdomen (পেট)


56. Sharp spasmodic pain — গ্যাঁক গ্যাঁক ব্যথা


57. Extreme hunger, yet cannot eat much — খুব ক্ষুধা, কিন্তু খেতে পারে না


58. Gas with rumbling — গ্যাস + পেট গড়গড়


59. Cramping better by bending — ঝুঁকে থাকলে ব্যথা কমে


60. Cold feeling in abdomen — পেট ঠাণ্ডা


---


🔵 Rectum (মলদ্বার)


61. Itching in rectum — মলদ্বারে চুলকানি


62. Burning during stool — মলত্যাগে জ্বালা


63. Frequent desire for stool — বারবার পায়খানার চাপ


64. Uncontrollable flatus — গ্যাস আটকে রাখতে না পারা


65. Spasmodic rectal pain — খিঁচুনিজনিত ব্যথা


---


🔵 Urinary (প্রস্রাব)


66. Burning urination — প্রস্রাবে জ্বালা


67. Urine with flakes — মূত্রে সাদা দানা


68. Frequent night urination — রাতে বারবার প্রস্রাব


69. Cold sensation after urinating — প্রস্রাবের পর ঠান্ডা লাগা


70. Dribbling urine — প্রস্রাব লিক হওয়া


---


🔵 Male/Female Sexual Organs (যৌনাঙ্গ)


71. Tingling in genital area — যৌনাঙ্গে ঝিনঝিনি


72. Increased sexual excitement — যৌন উত্তেজনা বৃদ্ধি


73. Itching of genitals — যৌনাঙ্গে চুলকানি


74. Spasms during intercourse — মিলনে খিঁচুনি


75. Irregular menstrual flow (female) — মাসিকে অনিয়ম


---


🔵 Back (পিঠ)


76. Twitching in back muscles — পিঠের পেশিতে টান


77. Pain like electric-shock — ইলেকট্রিক শকের মতো ব্যথা


78. Weakness of spine — মেরুদণ্ড দুর্বল


79. Coldness along the spine — পিঠ বেয়ে ঠাণ্ডা ভাব নামা


80. Back pain worse in cold — ঠান্ডায় পিঠ ব্যথা


---


🔵 Limbs (হাত-পা)


81. Jerking of arms & legs — হাত-পা লাফানো


82. Trembling in hands — হাত কাঁপা


83. Frostbite-like pain in fingers — আঙুলে বরফ শীতের কামড়ের মতো ব্যথা


84. Numbness of limbs — হাত-পা অবশ


85. Sudden violent cramps — হঠাৎ মারাত্মক ক্র্যাম্প


86. Legs feel heavy — পা ভারী মনে হওয়া


87. Spasms increased by thinking — চিন্তা করলেই খিঁচুনি বাড়ে


88. Difficulty walking straight — সোজা হাঁটতে কষ্ট


89. Fingers twitch continuously — আঙুলে টান


90. Jerking during sleep — ঘুমের মধ্যে হাত-পা দপদপ করা


---


🔵 Skin (ত্বক)


91. Burning on skin patches — ত্বকের কিছু অংশে জ্বালা


92. Extreme sensitivity to cold — ঠান্ডায় অতিসংবেদনশীল


93. Small red itchy spots — ছোট লাল চুলকানিযুক্ত দাগ


94. Blue discoloration of skin — ত্বক নীলচে


95. Sweating with cold feeling — ঘাম হলেও শরীর ঠান্ডা


---


🔵 Sleep (ঘুম)


96. Twitching during sleep — ঘুমে টান ধরা


97. Difficult falling asleep — ঘুম আসতে দেরি


98. Restless sleep — অস্থির ঘুম


99. Vivid dreams — জীবন্ত স্বপ্ন


100. Wakes up shivering — কাঁপুনি নিয়ে ঘুম ভাঙা


---


📌 Agaricus Muscarius — মূল প্রয়োগ ক্ষেত্র


স্নায়বিক খিঁচুনি (Neural Spasm)


টিক্‌স (Twitching)


ট্রেমর (Tremor)


ঠান্ডায় সংবেদনশীলতা


ফ্রস্ট-বাইটের মতো ব্যথা


মুখ–চোখ–হাত–পায়ের টান


হঠাৎ জার্ক (Myoclonus)


মেন্টাল এক্সাইটেবল স্টেট।


⚠️ বিজ্ঞপ্তি:শেয়ার করে রেখে দিন।

এই পোস্টের সমস্ত লেখা, ছবি,ও আইডিয়া © Dr.Forhad Hossain fb page–এর স্বত্বাধিকারভুক্ত।

অনুমতি ছাড়া কপি, রি-আপলোড, স্ক্রিনশট, বা পুনঃপ্রকাশ করলে

তা কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এমন কার্যকলাপের ক্ষেত্রে ফেসবুক ও মেটা টিমে রিপোর্ট করা হবে

এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🔒 Respect Original Creation | 


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

সকাল ৭টার সংবাদ তারিখ: ২১-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২১-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

......................................................


* নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় আপিল বিভাগের--কার্যকর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে


* তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল


* সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন।


* মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার --- জানালেন আইন উপদেষ্টা


* যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় আজ দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস


* চলতি বছর পশ্চিম তীরের তিনটি  শিবির থেকে ইসরাইলের জোরপূর্বক শরণার্থী উচ্ছেদ কার্যক্রমকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিল হিউম্যান রাইটস ওয়াচ


* এবং দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় আপিল বিভাগের --- কার্যকর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।


সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন।


মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার --- জানালেন আইন উপদেষ্টা।


রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত।


যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় আগামীকাল দেশে পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস।


আফগান সীমান্তের কাছে দুটি পৃথক স্থানে পাকিস্তানি হামলায় অন্তত ২৩  জঙ্গি নিহত।


এবং ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ বাংলাদেশের --- শততম টেস্টে সেঞ্চুরীর অনবদ্য রেকর্ড মুশফিকুর রহিমের।

সকাল ৭টার সংবাদ তারিখ: ২০-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ২০-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.......................................................


* সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

 

* নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর---বললেন সিইসি, গণভোট পরিচালনায় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ

 

* মহান বিজয় দিবস ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই--- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা


* শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে একটি মহল ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি বিএনপি মহাসচিবের আহ্বান

 

* গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত


* এবং আজ ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে চার উইকেটে ২৯২ নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শরীরকে নিজের আক্রমণ থেকে বাঁচানোর সুরক্ষা ব্যবস্থা আবিষ্কার,,,,নোবেল পুরস্কার ২০২৫: ফিজিওলজি বা মেডিসিন

 নোবেল পুরস্কার ২০২৫: ফিজিওলজি বা মেডিসিন

শরীরকে নিজের আক্রমণ থেকে বাঁচানোর সুরক্ষা ব্যবস্থা আবিষ্কার


২০২৫ সালের চিকিৎসাশাস্ত্র বা শারীরবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‌্যামসডেল এবং শিমন সাকাগুচি মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষা (Self-Tolerance) সংক্রান্ত মৌলিক আবিষ্কারের জন্য এই সম্মাননা পান। একেকজন আলাদা ল্যাব, আলাদা দেশে কাজ করেছেন। কিন্তু তিনজনের গবেষণা মিলিয়ে আমাদের শরীর সম্পর্কে এক গভীর সত্য ধরা দিয়েছে।


ইমিউন সিস্টেম শুধু যুদ্ধ করতে জানে না, সে জানে কখন থামতে হবে, কাকে আঘাত না করে ছাড় দিতে হবে। আর সেই “ছাড় দেওয়ার বুদ্ধি”টাই হল পেরিফেরাল ইমিউন টলারেন্স।

.


শহরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ইমিউন সিস্টেম


মানুষের ইমিউন সিস্টেমকে আপনি চাইলে শহরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কল্পনা করতে পারেন। বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট ঢুকলে সৈন্যরা (টি-সেল, বি-সেল ইত্যাদি) ধেয়ে যায় আক্রমণ করতে। কিন্তু শহরের ভেতরের মানুষ, নিজের দোকান-–বাড়ি, অফিস-আদালত—এসবকে আক্রমণ করলে তো চলবে না।


তাই প্রয়োজন শুধু অস্ত্রধারী বাহিনী নয়। দরকার রেফারি, ট্রাফিক পুলিশ আর শান্তিরক্ষীও—যারা ঠিক করবে কোথায় “স্টপ”, কোথায় “স্লো”, আর কোথায় “ওকে, যেতে দাও”। পেরিফেরাল ইমিউন টলারেন্স আসলে এই “শান্তি রক্ষা” ও “সীমা টেনে দেওয়ার” বৈজ্ঞানিক ভাষা।

.


রেগুলেটরি টি সেল: শরীরের ভেতরের শান্তিবাহিনী


এখানেই আসছে রেগুলেটরি টি সেল, সংক্ষেপে Treg (Regulatory T cell)। এরা এমন কিছু টি-সেল, যাদের কাজ লড়াই করা নয়। বরং অন্য টি-সেলদের নিয়ন্ত্রণে রাখা—অনেকটা রেফারি বা শান্তিবাহিনীর মত।


কোনো টি-সেল যদি ভুল করে নিজের শরীরের টিস্যুকে শত্রু ভেবে আক্রমণ করতে যায়, Treg গিয়ে তাকে থামায়। তারা সংকেত কমিয়ে দেয়, বা পুরো প্রতিক্রিয়াটাই “ডাউন” করে দেয়। শিমন সাকাগুচির বড় অবদান হল, এই গোপন শান্তিবাহিনীকে তিনি প্রথম স্পষ্ট করে দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, ইমিউন সিস্টেমের ভেতরে সত্যিই এমন এক আলাদা “ব্রেক সিস্টেম” আছে।

.


সাকাগুচির ইঁদুর-পরীক্ষা: ব্রেক তুলে নিলে কী হয়


সাকাগুচি ১৯৯০-এর দশকে ইঁদুর নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন, সব টি-সেল সমান নয়। কিছু টি-সেলের গায়ে বিশেষ এক মার্কার থাকে—CD25। এগুলিকে আলাদা করে পরীক্ষা করে তিনি এক অভিনব পদ্ধতি ব্যবহার করলেন।


যে ইঁদুরের শরীর থেকে এই CD25-যুক্ত টি-সেলগুলি সরিয়ে দেওয়া হয়, কিছুদিনের মধ্যেই সে ভয়ঙ্কর অটোইমিউন রোগে আক্রান্ত হয়। শরীরের বিভিন্ন অঙ্গে প্রদাহ দেখা দেয়, টিস্যু নষ্ট হয়ে যায়। এক কথায়, ইমিউন সিস্টেম নিজের শরীরের ওপরই আক্রমণ চালাতে শুরু করে।


আবার, যদি এই বিশেষ কোষগুলি ফেরত দেওয়া হয়, তখন রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এখান থেকেই প্রমাণ হল, CD25-সমৃদ্ধ এই টি-সেলগুলিরই একটা অংশ হল Regulatory T cell। এরা না থাকলে ইমিউন সিস্টেম নিজের ও পরের পার্থক্যটাই হারিয়ে ফেলে।


নতুন প্রশ্ন সামনে এলো, Treg তৈরি হয় কীভাবে?


কিন্তু শুধু জানা গেল যে Treg আছে, এতে পূর্ণ ছবি পাওয়া গেল না। প্রশ্ন থেকে গেল—এই বিশেষ “শান্তিবাহিনী” তৈরি হয় কীভাবে? কোন জিন বা মলিকুলার প্রোগ্রাম ঠিক করে যে, একটা টি-সেল লড়াই করবে, নাকি লড়াই থামানোর দায়িত্ব নেবে?


এখানেই বিশাল ভূমিকা রাখেন মেরি ই. ব্রাঙ্কো এবং ফ্রেড র‌্যামসডেল।

.


Scurfy মাউস: এক অদ্ভুত ইঁদুর থেকে বড় আবিষ্কার


তারা কাজ শুরু করলেন এক অদ্ভুত ইঁদুর নিয়ে, যার নাম scurfy mouse। এই ইঁদুর খুব অল্প বয়সেই অসুস্থ হয়ে পড়ে। সারা শরীরে প্রচণ্ড প্রদাহ হয়, অঙ্গগুলি ফেইল করতে থাকে। সব মিলিয়ে দেখতে এক ভয়ংকর অটোইমিউন সিন্ড্রোমের মত।


আগেই জানা ছিল, সমস্যাটা X ক্রোমোজোমের কোনো জিনে। কিন্তু ঠিক কোনটায়, তা কেউ জানত না। ব্রাঙ্কো ও র‌্যামসডেল ধৈর্য ধরে সেই X ক্রোমোজোমের অঞ্চল ধরে ধরে স্ক্যান করতে থাকলেন।


তখনকার প্রযুক্তি দিয়ে পুরো ক্রোমোজোম ঘেঁটে কোনো নির্দিষ্ট মিউটেশন বের করা মানে সত্যিই খড়ের গাদায় সূচ খোঁজার মত কাজ। কিন্তু শেষ পর্যন্ত তারা পেলেন এক নতুন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর জিন, যার নাম রাখলেন FOXP3।

.


FOXP3: ব্রেক না থাকলে ইমিউন সিস্টেমের উন্মত্ত দৌড়


দেখা গেল, scurfy ইঁদুরের এই FOXP3 জিনে গুরুতর ত্রুটি আছে। এই ত্রুটি থাকলেই ইঁদুরের ইমিউন সিস্টেম যেন লাগামহীন ঘোড়ার মত সবকিছুতে আক্রমণ চালিয়ে যায়। পুরো শরীর জুড়ে অটোইমিউন ঝড় শুরু হয়।


এর পাশাপাশি তারা মানুষের একটি বিরল ও ভয়ঙ্কর রোগের দিকে তাকালেন—IPEX syndrome (Immune dysregulation, Polyendocrinopathy, Enteropathy, X-linked)। সাধারণত ছোট ছেলে শিশুদের এই রোগ হয়, কারণ জিনটি X ক্রোমোজোমে থাকে।


এই শিশুদের মধ্যে একসাথে একাধিক গ্রন্থির রোগ দেখা যায়। অন্ত্রের মারাত্মক প্রদাহ হয়, ডায়াবেটিস হয়, থাইরয়েডের সমস্যা দেখা দেয়। সবকিছু মিলিয়ে শরীরের ইমিউন সিস্টেম যেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।


বিভিন্ন দেশের হাসপাতাল থেকে IPEX রোগীর নমুনা সংগ্রহ করে যখন FOXP3 জিন পরীক্ষা করা হল, দেখা গেল অধিকাংশ ক্ষেত্রেই FOXP3-এ মারাত্মক মিউটেশন রয়েছে। অর্থাৎ, ইঁদুর আর মানুষের, দু’ক্ষেত্রেই একই গল্প। FOXP3 নষ্ট মানেই রেগুলেটরি টি সেল ঠিকমত গড়ে উঠতে পারে না। আর তার ফল ভয়াবহ অটোইমিউন ব্যর্থতা।

.


FOXP3: Treg-এর “মাস্টার কন্ট্রোল জিন”


এরপরের কয়েক বছরের মধ্যে আরও গবেষণা প্রমাণ করল, FOXP3 আসলে Treg-এর “মাস্টার কন্ট্রোল জিন”। কোনো টি-সেলে FOXP3 সঠিকভাবে কাজ করলে সেই কোষ রেগুলেটরি চরিত্র ধারণ করে।


মানে, সে অন্য কোষকে থামাতে শেখে, শান্ত রাখতে শেখে। ইমিউন প্রতিক্রিয়াকে অতিরিক্ত হয়ে যেতে না দিতে শেখে। আর FOXP3 নষ্ট হলে ঠিক বিপরীত ঘটে।


তখন Treg গঠন ব্যাহত হয়। ইমিউন সিস্টেম নিজের শরীরের বিরুদ্ধে অকারণে যুদ্ধ শুরু করে। শিমন সাকাগুচি যে রেগুলেটরি টি সেলের ধারণা দিয়েছিলেন, ব্রাঙ্কো ও র‌্যামসডেল সেই ধারণার মলিকুলার ভিত এনে দিলেন। তারা দেখালেন, এই শান্তিবাহিনীর কমান্ডার জিন হল FOXP3।

.


অটোইমিউন রোগ: যখন ব্রেক কাজ করে না


এই আবিষ্কারের বাস্তব প্রভাব সবচেয়ে স্পষ্ট হয় অটোইমিউন রোগ, ক্যান্সার আর অর্গান ট্রান্সপ্লান্ট-এর মত জায়গায়। যেমন ধরুন, টাইপ-১ ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস বা মাল্টিপল স্ক্লেরোসিসের মত রোগ।


এই ধরনের রোগে আমরা দেখি, রোগীর শরীরে Treg-এর সংখ্যা বা কার্যকারিতা অনেক সময় কম থাকে। ফলে যে টি-সেলগুলি আক্রমণ থেকে বিরত থাকার কথা, তারা আর থামে না। তারা নিজের অর্গান-টিস্যুকেই ধ্বংস করতে থাকে।


এখন গবেষকরা চেষ্টা করছেন—কীভাবে আবার Treg বাড়ানো যায়। কীভাবে FOXP3-এর কার্যকারিতা বাড়িয়ে ইমিউন সিস্টেমকে নিজের শরীরের প্রতি “সহনশীলতা” শেখানো যায়।


কোথাও কম ডোজ IL-2 দিয়ে Treg বাড়ানোর ট্রায়াল চলছে। কোথাও রোগীর নিজের Treg কোষ ল্যাবে বাড়িয়ে আবার শরীরে ফিরিয়ে দেওয়া হচ্ছে—যাকে “Treg সেল থেরাপি” বলা যায়।

.


ক্যান্সার: যখন শান্তিবাহিনী ভুল পক্ষকে বাঁচায়


ক্যান্সারের ক্ষেত্রে আবার ছবি ঠিক উল্টা। অনেক টিউমারের ভেতরে খুব বেশি সংখ্যায় Treg জড়ো হয়। এখানে এই শান্তিরক্ষী বাহিনী আসলে শরীরের বদলে টিউমারকেই রক্ষা করে।


টিউমারের আশেপাশে Treg এত বেশি হয়ে যায় যে, ইমিউন সিস্টেমের যে আক্রমণকারী টি-সেলগুলি ক্যান্সার কোষ ধ্বংস করতে পারত, তারা আর কাজ করতে পারে না। টিউমার একধরনের “ইমিউন সুরক্ষা-প্রাচীর” তৈরি করে। সেখানে Treg-ই হয়ে যায় তার নিরাপত্তারক্ষী।


তাই এখন অনেক ক্যান্সার ইমিউনোথেরাপিতে গবেষকরা নতুন উপায় খুঁজছেন। কীভাবে নির্দিষ্টভাবে টিউমারের আশেপাশের Treg কমিয়ে বা দুর্বল করে আক্রমণকারী টি-সেলদের আবার সক্রিয় করা যায়, সেটাই তাদের মূল লক্ষ্য। যাতে ক্যান্সার কোষের বিরুদ্ধে তাদের প্রাকৃতিক যুদ্ধটা পুনরায় শুরু হয়।

.


অর্গান ট্রান্সপ্লান্ট: ইমিউন সিস্টেমকে “মানিয়ে নিতে” শেখানো


অর্গান ট্রান্সপ্লান্টের গল্পও এই আবিষ্কারের আলোয় নতুন করে দেখা যায়। অন্যের কিডনি, লিভার বা হার্ট শরীরে বসালে ইমিউন সিস্টেম এগুলিকে প্রথমে একদম “বিদেশি শত্রু” হিসাবে দেখে। স্বাভাবিকভাবেই সে আক্রমণ করতে চায়।


এই আক্রমণ ঠেকাতে রোগীকে সারাজীবন ইমিউনো-সাপ্রেসিভ ওষুধ খেতে হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক—সংক্রমণ, ক্যান্সার, এমনকি অর্গান ফেইলিওর পর্যন্ত।


কিন্তু যদি টার্গেটেড Treg দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা যায়, যেখানে শুধু ওই ট্রান্সপ্লান্টেড অর্গানের বিরুদ্ধে ইমিউন প্রতিক্রিয়াটা শান্ত হয়ে যায়, তাহলে সুবিধা হয়। বাকি শরীরের প্রতিরোধশক্তি তখন মোটামুটি ভাল থাকে।


তাহলে ট্রান্সপ্লান্ট রোগীদের জীবন অনেক নিরাপদ আর স্বাভাবিক হতে পারে। তাই আজকে CAR-Treg-এর মত কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে। সেখানে বিশেষভাবে ডিজাইন করা Treg নির্দিষ্ট অর্গান বা টিস্যুকে চিনে সেখানেই গিয়ে ইমিউন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখবে।

.


সব কিছুর কেন্দ্রবিন্দু: Regulatory T cell এবং FOXP3


এই সবকিছুর ভিত্তি, শেষ পর্যন্ত এসে দাঁড়ায় ঐ দুটো শব্দে—Regulatory T cell আর FOXP3। শিমন সাকাগুচি দেখালেন, এমন এক আলাদা টি-সেল গোষ্ঠী আছে, যারা ইমিউন সিস্টেমের ভেতরে শান্তি রক্ষা করে।


মেরি ব্রাঙ্কো ও ফ্রেড র‌্যামসডেল দেখালেন, এই শান্তিবাহিনী গড়ে ওঠার চাবিকাঠি একটি নির্দিষ্ট জিন—FOXP3। তিনজনের গবেষণার ফল মিলিয়ে এখন আমরা জানি, ইমিউন সিস্টেমের ভেতরে শুধু “আক্রমণ বাহিনী”ই নেই। খুব সংগঠিত এক “ব্রেক সিস্টেম”ও আছে। আর সেটাকে বদলাতে পারলে ভবিষ্যতের চিকিৎসায় বিপুল সম্ভাবনা তৈরি হয়।

.


তিন নোবেলজয়ী: ল্যাবের ভেতরের মানুষগুলি


তিন বিজ্ঞানীর ব্যক্তিগত পথও কম আকর্ষণীয় নয়। মেরি ই. ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রে জন্মেছেন। তিনি প্রশিক্ষণ নিয়েছেন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে।


সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজিতে কাজ করতে করতে scurfy ইঁদুরের FOXP3-ত্রুটি খুঁজে বের করা প্রকল্পের অন্যতম মূল চালিকাশক্তি হয়েছেন। তার কাজ দেখিয়েছে, একটি মাত্র জিনের সমস্যা পুরো ইমিউন সিস্টেমের ভারসাম্য উল্টে দিতে পারে। আজ বিরল জেনেটিক রোগ থেকে শুরু করে সাধারণ অটোইমিউন রোগ বোঝার ক্ষেত্রেও এই ধারণা প্রভাব ফেলছে।


ফ্রেড র‌্যামসডেল একদিকে একাডেমিক গবেষক, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকের সেতুবন্ধনকারী। তিনি শুধু FOXP3 আবিষ্কারে নন, পরের ধাপেও গুরুত্বপূর্ণ।


এই জ্ঞানকে ভিত্তি করে Treg-ভিত্তিক সেল থেরাপি আর নতুন ধরনের ইমিউনো-মডুলেটরি চিকিৎসার দিকে গবেষণা এগিয়ে নেওয়ার কাজও তিনি করে চলেছেন।


আর শিমন সাকাগুচি, জাপানের ইমিউনোলজি জগতের এক কিংবদন্তি। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে Treg-এর ভূমিকা ও গঠন নিয়ে কাজ করছেন। FOXP3-এর সঙ্গে এর সম্পর্ক আর বিভিন্ন রোগে Treg-এর ভারসাম্য ভাঙার প্রভাব নিয়েও তিনি ধারাবাহিকভাবে গবেষণা করে গেছেন।

.


লড়াই নয়, ভারসাম্যই ভবিষ্যৎ


এই সব কারণে নোবেল কমিটি যখন বলল—তাদের আবিষ্কার দেখিয়েছে কীভাবে আমাদের ইমিউন সিস্টেম “নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখে”—তা শুধু বৈজ্ঞানিক ভাষণ ছিল না। আমাদের স্বাস্থ্যের ভবিষ্যৎ সম্পর্কে এক বড় আশার কথাও ছিল।


আজ আমরা হয়ত সাধারণ রোগী হিসেবে FOXP3 বা Treg-এর নাম জানি না। কিন্তু অটোইমিউন রোগের নতুন চিকিৎসা, ক্যান্সার ইমিউনোথেরাপির দক্ষতা, কম পার্শ্বপ্রতিক্রিয়ায় অর্গান ট্রান্সপ্লান্টের স্বপ্ন—এসবের সাথে নীরবে কাজ করে যাচ্ছে এই আবিষ্কার।


একসময় ইমিউনোলজি মানে ছিল, কীভাবে আক্রমণ বাড়ানো যায়। এখন, ব্রাঙ্কো, র‌্যামসডেল আর সাকাগুচির কাজের পর, আমরা নতুন করে বুঝতে পারছি—সত্যিকারের উন্নত ইমিউন সিস্টেম মানে শুধু শক্তিশালী “লড়াই করার ক্ষমতা” নয়। বরং গভীর “নিজেকে থামিয়ে রাখার ক্ষমতা”ও।


এই ভারসাম্য বোঝার মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের অনেক চিকিৎসা বিপ্লবের বীজ।


#নোবেল #মেডিসিন #আবিষ্কার

মাছের গায়ে বা শরীরে বিভিন্ন ধরণের পরজীবী বা প্যারাসাইট (Parasite) বাসা বাঁধতে পারে

 মাছের গায়ে বা শরীরে বিভিন্ন ধরণের পরজীবী বা প্যারাসাইট (Parasite) বাসা বাঁধতে পারে


। এই পরজীবীগুলো মাছের পুষ্টি শুষে নিয়ে বেঁচে থাকে এবং মাছের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।


​অবস্থানের ওপর ভিত্তি করে মাছের পরজীবীগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়:


১. বহিঃপরজীবী (Ectoparasites): এগুলো মাছের শরীরের বাইরের অংশে যেমন— ত্বক, আঁশ, পাখনা বা ফুলকায় (Gills) আক্রমণ করে।


২. অন্তঃপরজীবী (Endoparasites): এগুলো মাছের শরীরের ভেতরে যেমন— পাকস্থলী, অন্ত্র, যকৃৎ বা মাংসপেশীতে বসবাস করে।

​নিচে মাছের প্রধান প্রধান পরজীবীগুলোর ধরন আলোচনা করা হলো:


​১. প্রোটোজোয়া বা এককোষী পরজীবী (Protozoan Parasites)

​এগুলো অণুবীক্ষণীয় ছোট জীব। এগুলো সাধারণত মাছের ত্বক এবং ফুলকায় আক্রমণ করে।


​সাদা দাগ রোগ সৃষ্টিকারী (Ichthyophthirius multifiliis - সংক্ষেপে 'Ich'): এটি খুব সাধারণ একটি পরজীবী। আক্রান্ত মাছের সারা গায়ে লবণের দানার মতো ছোট ছোট সাদা বিন্দু দেখা যায়। মাছ খুব অস্বস্তি বোধ করে এবং গা চুলকানোর জন্য পাথরের সাথে শরীর ঘষে।


​ট্রাইকোডিনা (Trichodina): এগুলো চাকতির মতো দেখতে এক ধরণের এককোষী প্রাণী। এরা মাছের ত্বক ও ফুলকায় আক্রমণ করে। অতিরিক্ত শ্লেষ্মা (পিচ্ছিল পদার্থ) তৈরি হয় এবং মাছের শ্বাসকষ্ট হতে পারে।


​কসটিয়া (Costia / Ichthyobodo): এটিও ত্বক ও ফুলকায় আক্রমণ করে, যার ফলে ত্বকে নীলচে-ধূসর আস্তরণ পড়ে।


​২. কৃমি জাতীয় পরজীবী (Helminths/Worms)

​মাছে বিভিন্ন ধরণের কৃমি দেখা যায়। কিছু বাইরে থাকে, কিছু ভেতরে।


​ক) মনোজিনিয়ান (Monogeneans - ফ্লুক বা চ্যাপ্টা কৃমি):

এরা সাধারণত বহিঃপরজীবী।


​ড্যাকটাইলোগাইরাস (Dactylogyrus): একে "ফুলকা কৃমি" (Gill Fluke) বলা হয়। এরা ফুলকায় আক্রমণ করে শ্বাসকষ্ট ঘটায়।

​গাইরোড্যাকটাইলাস (Gyrodactylus): একে "ত্বকের কৃমি" (Skin Fluke) বলা হয়। এরা মাছের ত্বকে ও পাখনায় আক্রমণ করে।


​খ) ডাইজিনিয়ান (Digeneans - ট্রেমাকোডা):

এদের জীবনচক্র জটিল এবং একাধিক পোষক (host) দরকার হয়। অনেক সময় মাছ এদের মধ্যবর্তী পোষক হয়।


​কালো দাগ রোগ (Black Spot Disease): এক ধরণের কৃমির লার্ভা (metacercariae) মাছের চামড়ার নিচে বাসা বাঁধলে সেখানে কালো দাগের সৃষ্টি হয়।


​গ) ফিতা কৃমি (Cestodes / Tapeworms):

এগুলো অন্তঃপরজীবী। মাছের অন্ত্রে (intestine) লম্বা ফিতার মতো এই কৃমিগুলো বাস করে এবং মাছের গ্রহণ করা খাদ্য থেকে পুষ্টি শুষে নেয়। ফলে মাছ দুর্বল হয়ে পড়ে।


​ঘ) গোল কৃমি (Nematodes / Roundworms):

এগুলো সুতার মতো দেখতে। এরা মাছের পাকস্থলী, অন্ত্র এমনকি মাংসপেশীতেও থাকতে পারে। কিছু সামুদ্রিক মাছের গোল কৃমি (যেমন- Anisakis) মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে যদি সেই মাছ কাঁচা বা আধা-সেদ্ধ খাওয়া হয়।


​৩. ক্রাস্টেসিয়ান বা সন্ধিপদী পরজীবী (Crustacean Parasites)

​এগুলো তুলনামূলকভাবে বড় এবং খালি চোখে দেখা যায়। এগুলো মাছের জন্য খুবই ক্ষতিকর বহিঃপরজীবী।


​মাছের উকুন (Argulus / Fish Louse): এটি খুব সাধারণ একটি পরজীবী। দেখতে চ্যাপ্টা, গোলাকার এবং স্বচ্ছ। এরা মাছের গায়ে লেগে থেকে রক্ত চুষে খায়। এদের কামড়ের স্থানে ক্ষত সৃষ্টি হয় যা পরে ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে।


​অ্যাংকর ওয়ার্ম বা নোঙর কৃমি (Lernaea / Anchor Worm): যদিও নামে 'ওয়ার্ম' বা কৃমি, কিন্তু এটি আসলে এক ধরণের কোপিপড (Copepod) ক্রাস্টেসিয়ান। স্ত্রী পরজীবীটি তার মাথা নোঙরের মতো মাছের মাংসপেশীতে গেঁথে দেয় এবং শরীরের বাকি অংশ সুতার মতো বাইরে ঝুলে থাকে।


​৪. জোঁক (Leeches)

​কিছু প্রজাতির জলজ জোঁক মাছের গায়ে লেগে রক্ত চুষে খায়। এরা রক্ত খাওয়ার পর শরীর থেকে খসে পড়ে, কিন্তু কামড়ের স্থানে ক্ষত রেখে যায়।


​সারসংক্ষেপ:

মাছের গায়ে সাদা দাগ, উকুন, নোঙর কৃমি এবং ফুলকা কৃমি—এগুলোই সাধারণত বেশি দেখা যায়। মাছ চাষে এই পরজীবীগুলো বড় ধরণের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...