এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ ।

 আজকে আমরা জানবো পর্যায় সারণির 118 টি মৌলের কাজ । অর্থাৎ কোন মৌল কোন কাজে ব্যবহার হয় তা জানবো ।

1.হাইড্রোজেন (H) 

রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।


2.হিলিয়াম (He)

গ্যাস বেলুনে ব্যবহার হয় ।


3.লিথিয়াম ( Li)

ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।


4.বেরিলিয়াম (Be)

মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।


5.বোরন (B) 

খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।


6.কার্বন (C)

হীরা তৈরিতে ব্যবহার হয় ।


7.নাইট্রোজেন ( N )

সার তৈরিতে ব্যবহার হয় ।


8.অক্সিজেন (O)

নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ।


9.ফ্লোরিন (F)

পেস্ট তৈরিতে ব্যবহার হয় ।


10.নিয়ন (Ne)

বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয় ।


11.সোডিয়াম (Na)

লবণে পাওয়া যায় ।


12.ম্যাগনেশিয়াম (Mg)

মশাল তৈরিতে ব্যবহার হয় ।


13.অ্যালুমিনিয়াম (Al)

বিমান তৈরিতে ব্যবহার হয় ।


14.সিলিকন (Si)

কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয় ।


15.ফসফরাস (P)

ম্যাচ তৈরিতে ব্যবহার হয় ।


16.সালফার (S)

কামানের গোলা তৈরিতে ব্যবহার হয় ।


17.ক্লোরিন (C)

সুইমিং পুলে ব্যবহার হয় ।


18.আর্গন (Ar)

গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয় ।


19.পটাশিয়াম (K)

সার তৈরিতে ব্যবহার হয় ।


20.ক্যালসিয়াম (Ca)

ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।


21.স্ক্যানডিয়াম (Sc)

সাইকেল তৈরিতে ব্যবহার হয় ।


22.টাইটেনিয়াম(Ti)

যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয় ।


23.ভ্যানাডিয়াম (V)

স্প্রিং তৈরিতে ব্যবহার হয় ।


24.ক্রোমিয়াম (Cr)

গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।


25.ম্যাঙ্গানিজ (Mn)

শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।


26.আয়রন (Fe)

ব্রিজ তৈরিতে ব্যবহার হয় ।


27.কোবাল্ট (Co)

চুম্বক তৈরিতে ব্যবহার হয় ।


28.নিকেল (Ni)

কয়েন তৈরিতে ব্যবহার হয় ।


29.কপার (Cu)

বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয় ।


30.জিংক (Zn)

পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয় ।


31.গ্যালিয়াম (Ga)

কম্পিউটার তৈরিতে ব্যবহার হয় ।


32.জার্মিনিয়াম (Ge)

ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয় ।


33.আর্সেনিক (As)

LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।


34.সেলেনিয়াম (Se)

ফটোকপি মেশিনে ব্যবহার হয় ।


35.ব্রোমিন (Br)

ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।


36.ক্রিপ্টন (Kr)

ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয় ।


37.রুবিডিয়াম (Rb)

সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয় ।


38.স্ট্রনটিয়াম (Sr)

আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।


39.ইত্রিয়াম ( Y )

লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয় ।


40.জিরকোনিয়াম (Zr)

অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।


41.নায়োবিয়াম (Nb)

দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয় ।


42.মলিবডেনাম (Mo)

কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয় ।


43.টেকনিশিয়াম (Tc)

সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।


44.রুথিনিয়াম (Ru)

বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয় ।


45.রোডিয়াম (Rh)

সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয় ।


46.প্যালাডিয়াম (Pd)

ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয় ।


47.সিলভার (Ag)

অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।


48.ক্যাডমিয়াম (Cd)

রঙ তৈরিতে ব্যবহার হয় ।


49.ইন্ডিয়াম (In)

LCD মনিটর তৈরিতে ব্যবহার হয় ।


50.টিন (Sn)

কৌটা তৈরিতে ব্যবহার হয় ।


51.অ্যান্টিমনি (Sb)

চোখের কাজল তৈরিতে ব্যবহার হয় ।


52.টেলুরিয়াম (Te)

টায়ার তৈরিতে ব্যবহার হয় ।


53.আয়োডিন (I)

লবণে ব্যবহার করা হয় ।


54.জেনন (Xe)

লাইট হাউজে ব্যবহার হয় ।


55.সিজিয়াম (Cs)

পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয় ।


56.বেরিয়াম (Ba)

এক্স রে তৈরিতে ব্যবহার হয় ।


57.ল্যন্হানাম (La)

টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয় ।


58.সিরিয়াম (Ce)

লাইটার তৈরিতে ব্যবহার হয় ।


59.প্রেজিওডিমিয়াম (Pr)

তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয় ।


60.নিওডিমিয়াম (Nd)

ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।


61.প্রোমিথিয়াম (Pm)

ডায়াল তৈরিতে ব্যবহার হয় ।


62.সামারিয়াম (Sm)

প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয় ।


63.ইউরোপিয়াম (Eu)

রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয় ।


64.গ্যাডোলিনিয়াম (Gd)

MRI যন্ত্রে ব্যবহার হয় ।


65.টারবিয়াম (Tb)

টিউব লাইট তৈরিতে ব্যবহার হয় ।


66.ডিসপ্রোজিয়াম (Dy)

উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয় ।


67.হলমিয়াম (Ho)

লেজার তৈরিতে ব্যবহার হয় ।


68.এরবিয়াম (Er)

অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।


69.থিউলিয়াম (Tm)

চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয় ।


70.ইতের্বিয়াম (Yb)

লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।


71.লিউটেশিয়াম (Lu)

ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয় ।


72.হাফনিয়াম (Hf)

সাবমেরিন তৈরিতে ব্যবহার হয় ।


73.ট্যানটালাম (Ta)

মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয় ।


74.টাংস্টেন (W)

বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয় ।


75.রোনিয়াম (Re)

রকেট ইঞ্জিনে ব্যবহার হয় ।


76.ওসমিয়াম (Os)

কলম তৈরিতে ব্যবহার হয় ।


77.ইরিডিয়াম (Ir)

স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয় ।


78.প্লাটিনাম (Pt)

গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।


79.গোল্ড (Au)

অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।


80.মার্কারি (Hg)

উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়


81.থ্যালিয়াম (Ti)

শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয় ।


82.লেড (Pb)

বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয় ।


83.বিসমাথ(Bi)

আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয় ।


84.পেলোনিয়াম (Po)

এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয় ।


85.অ্যাসটেটিন (At)

তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।


86.রেডন (Rn)

টিউমার , ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয় ।


87.ফ্রান্সিয়াম (Fr)

পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয় ।


88.রেডিয়াম (Ra)

ঘড়ি,  যানবাহনের নির্দেশকে ব্যবহার হয় ।


89.অ্যাক্টিনিয়াম (Ac)

রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয় ।


90.থোরিয়াম (Th)

গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয় ।


91. প্রোট্যাকটিনিয়াম (Pa)

উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।


 92.ইউরেনিয়াম (U)

পারমাণবিক চুল্লির প্রধান উপাদান ।


93.নেপচুনিয়াম (Np)

মহাকাশযানের জেনারেটরে , নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয় ।


94.প্লুটোনিয়াম (Pu)

পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয় ।


95.আমেরিসিয়াম (Am)

ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয় ।


96.কিউরিয়াম (Cm)

খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।


97.বার্কেলিয়াম (Bk)

তেমন কোনো কাজে ব্যবহার হয় না ।


98.ক্যালিফোর্নিয়াম (Cf)

খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।


99.আইনস্টাইনিয়াম (Es) - 103.লরেনসিয়াম (Lr)

এগুলো প্রকৃতিতে  পাওয়া যায় না,  অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।


104.রাদারফোর্ডিয়াম (Rf) - 108.ওগানেসন (Og)

এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না ।


ধন্যবাদ সবাইকে । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

#collected

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২১-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২১-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হলো আজ --- আগামীকাল শুরু প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান।


১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এমন হতে হবে, যা ভবিষ্যতের জন্য আদর্শ উদাহরণ হয়ে থাকবে --- নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। 


প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ --- সর্বনিম্ন বেতন স্কেল ২০ হাজার ও সর্বোচ্চ বেতন স্কেল এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ।


প্রবাসী ভোটারদের আজ বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দেওয়া শুরু --- ২৫শে জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের।  


জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফরিদপুরে ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা --- পরিবর্তন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে গণভোটে ‘‘হ্যাঁ’’-তে ভোট দেওয়ার আহ্বান।


আগামীকাল সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান --- নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের সহায়তার আশ্বাস জামায়াতের।


জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।



এবং নির্ধারিত সূচী অনুযায়ী পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে --- বাংলাদেশকে খেলতে হবে ভারতে ---- আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২১-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২১-০১-২০২৬

আজকের শিরোনাম:


নির্বাচনের আগেই যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে -- নিকারের সভায় বললেন প্রধান উপদেষ্টা --- রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' প্রতিষ্ঠাসহ ১১টি প্রস্তাব অনুমোদন।

 

গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনকালে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বললেন এর মাধ্যমে দিশেহারা জাতি পথ খুঁজে পাবে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আজ --- আগামীকাল থেকে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান। 

 

পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে --- বললেন সিইসি। 

 

ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

 

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা আগামী সোমবার। 

 

রাশিয়ার অব্যাহত হামলায় বিদুৎবিহীন অবস্থায় কিয়েভের হাজারো বাসিন্দা।

 

এবং আজ মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রাজশাহী ওয়ারিয়র্স মোকাবেলা করবে সিলেট টাইটান্সের।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


যত দ্রুত সম্ভব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে -- নিকারের সভায় বললেন প্রধান উপদেষ্টা --- রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' প্রতিষ্ঠাসহ ১১টি প্রস্তাব অনুমোদন।


গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনকালে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন এর মাধ্যমে দিশেহারা জাতি পথ খুঁজে পাবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আগামীকাল--- বৃহস্পতিবার থেকে শুরু প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান।


ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা আগামী সোমবার। 


জাপানে ৮ই ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী।


এবং মিরপরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারালো সিলেট টাইটান্স --- প্রথম কোয়ালিফায়ারে এখন চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করছে রাজশাহী ওয়ারিয়র্স।

সকাল ৭টার সংবাদ  তারিখ ২০-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ২০-০১-২০২৬

আজকের সংবাদ শিরোনাম


আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা --- জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গড়তে গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান * ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ --- আগামীকাল  প্রতীক বরাদ্দ * প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক --- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ * রাজধানীর চাঁনখারপুলে ২৪ এর গণ-অভ্যুত্থানকালে ৬জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ --- নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা * গ্রীনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বিরোধীতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৯-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৯-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা --- জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গড়তে গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল --- প্রতীক বরাদ্দ বুধবার।


প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক --- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ।


রাজধানীর চাঁনখারপুলে ২৪ এর গণ-অভ্যুত্থানকালে ৬জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল --- নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।


নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী।


আগামী শুক্রবার জাপানের সংসদ ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।


এবং যুব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৯-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৯-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজনে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

 

* সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১ জন


* পুলিশ কোনও রাজনৈতিক দলের রক্ষক নয়, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা ও আইনের শাসন সমুন্নত রাখা--বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


 * সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোন ধরনের শঙ্কা নেই, নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে--বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

* বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ--যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বিএনপি’র দুই দিনব্যাপী কর্মসূচি

 

* ক্ষমতায় গেলে ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ে পৃথক বিভাগ গঠন করবে বিএনপি--বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান


* স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত কমপক্ষে ২১ জন 


* এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এর নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষ হলো আজ।

 

পুলিশ কোনও রাজনৈতিক দলের রক্ষক নয়, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা ও আইনের শাসন সমুন্নত রাখা --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোন ধরনের শঙ্কা নেই --- নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

 

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ---যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দুই দিনব্যাপী কর্মসূচির ঘোষণা বিএনপি’র।

 

ক্ষমতায় গেলে ২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ে বিভাগ গঠন করবে বিএনপি --- বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

 

শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক হুমকির সমালোচনা করলো যুক্তরাজ্যসহ আটটি ইউরোপীয় দেশ। 

 

এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারালো রংপুর রাইডার্স --- এখন চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করছে ঢাকা ক্যাপিটাল্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৮-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৮-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হচ্ছে আজ--গতকাল নির্বাচন কমিশনের ৪৫টি আপিল মঞ্জুর

 

* আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষনে সারাদেশে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন--নির্বাচন প্রক্রিয়া সামগ্রিকভাবে মূল্যায়নের ওপর ইইউ পর্যবেক্ষকদের গুরুত্বারোপ

 

* জুলাই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকলের প্রতি এলজিআরডি ও সমবায় উপদেষ্টার আহ্বান

 

* শব্দদূষণ রোধে দেশের তরুণদের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

 

* গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস 

 

* গ্রীনল্যান্ড নিয়ন্ত্রণের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের উপর পহেলা ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের---পহেলা জুন থেকে ২৫ শতাংশ হারে কার্যকর

 


* এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় স্থানান্তরে  আইসিসির কাছে বিসিবির অনুরোধ পুনর্ব্যক্ত--যুব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে  ডিএলএস মেথডে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:  ১৭-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:  ১৭-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষনে সারাদেশে ইউরোপীয় ইউনিয়নের    ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন -- নির্বাচন প্রক্রিয়া সামগ্রিকভাবে মূল্যায়নের ওপর ইইউ পর্যবেক্ষকদের গুরুত্বারোপ।


নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আজ অষ্টম দিনের আপিল শুনানী অনুষ্ঠিত -- আগামীকাল শেষ হচ্ছে শুনানী।


জুলাই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকলের প্রতি এলজিআরডি  ও সমবায় উপদেষ্টার আহ্বান।


শব্দদূষণ রোধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


গুম, খুন  ও নির্যাতনের স্বীকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় – ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস।


গাজায় শাসনব্যবস্থার পরবর্তী ধাপ তদারকির জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির প্রধান হিসেবে আলী শাথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ঘোষণা হোয়াইট হাউজের।


এবং জিম্বাবুয়েতে যুব অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ২৩৯ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...