সকাল ৭টার সংবাদ
তারিখ : ২১-০১-২০২৬
আজকের শিরোনাম:
নির্বাচনের আগেই যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে -- নিকারের সভায় বললেন প্রধান উপদেষ্টা --- রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' প্রতিষ্ঠাসহ ১১টি প্রস্তাব অনুমোদন।
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনকালে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বললেন এর মাধ্যমে দিশেহারা জাতি পথ খুঁজে পাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আজ --- আগামীকাল থেকে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান।
পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে --- বললেন সিইসি।
ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা আগামী সোমবার।
রাশিয়ার অব্যাহত হামলায় বিদুৎবিহীন অবস্থায় কিয়েভের হাজারো বাসিন্দা।
এবং আজ মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রাজশাহী ওয়ারিয়র্স মোকাবেলা করবে সিলেট টাইটান্সের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন