এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
বাংলাদেশ বেতার সকল সাতটার সংবাদ শিরোনাম 06/10/2022
বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ
(০৬-১০-২০২২)
আজকের শিরোনাম -
* বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’- ধর্মকে ব্যবহার করে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান রাষ্ট্রপতির ।
* সদ্য সমাপ্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ গণভবনে সংবাদ সম্মেলন আহবান করেছেন প্রধানমন্ত্রী।
* বিভীষিকাময় পরিস্থিতির কারণে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি জামায়াতের শাসনামল ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে - বললেন সজীব ওয়াজেদ জয়।
* গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু, তাদের মুখে অসাম্প্রাদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
* রাশিয়ার সঙ্গে একীভুত ইউক্রেনের ৪টি অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করার অঙ্গীকার দেশটির প্রেসিডেন্টের ।
* এবং সিলেটে এশিয়া কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ- মালয়েশিয়ার এবং পাকিস্তান-থাইল্যান্ডের মোকাবেলা করবে ।
গলায় মাছের কাঁটা বিধলে করনিয়
বেশ কিছু ঘরোয়া উপায় আছে, যা মাছের কাঁটা দূর করবে সহজেই। ঘরোয়া উপায়ে কীভাবে মাছের কাঁটা নামানো যায় চলুন জেনে নেয়া যাক-
>> অনেক সময় ঠাণ্ডা পানি, ভাতের দলা মুখে দিলে কাঁটা নেমে যায়।
>> লবণ কাঁটা নরম করতে সাহায্য করে। তবে শুধু লবণ না খেয়ে পানিতে মিশিয়ে তারপর খান। এই পানির ফলে সহজেই কাঁটা নেমে যাবে।
>> পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে সহজেই নরম করতে পারে। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।
>> গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অলিভ অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।
>> গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু চিপে নিয়ে খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে পারবে। ফলে গরম পানিতে একটু লেবু দিয়ে খেলে কাঁটা নরম হয়ে নেমে যাবে সহজেই।
সাকিব খান কে ভায়রাল না করে জসিম সাহেব কে ভায়রাল করুন
কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে আবুল হোটেলের সামনেই অফিসে আসছিলাম । মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ ( কনস্টেবল ) হাসি মুখে আমাকে থামার জন্য হাত তুললেন যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে । আমি থেমে গেলাম ॥
ব্যাপারটা এখানেই শেষ নয় । তার মুখের হাসি দেখে আমি তো অবাক । দেখলাম, সব যানবাহন এমন কি রিক্সাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন । আমি তার হাসি দেখে বিস্মিত হলাম । তাকে ডাকলাম কাছে । আমার পরিচয় দিলাম । সে মহাখুশী । Salute দিল হাসতে হাসতে । আমিও তাকে Salute করলাম । আসলে সে Salute পাওয়ার যোগ্যই বটে । এমন একজনকে Salute দিতে আমিও রাজি ॥
আমি তাকে জিজজ্ঞাসা করলাম ,” আপনি সব সময় হাসি মুখে ডিউটি করেন ?” জসীম সাহেব উত্তরে জানালো ,” জ্বী স্যার ..। জনগনকে হাসি মুখে কথা বললে , সিগনাল দিলে তারা আমাক ভালবাসে , সম্মান করে । সরকারী কর্মচারীরা জনগনের সাথে হাসি মুখে কথা বলতে চায় না । কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে …।”
আজ মনে হল , জসিম সাহেবের মত লক্ষ মানুষ দরকার যারা সরকারী কর্মচারী হবে । জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগ প্রাপ্ত সরকারী কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক । তিনি শিখাবেন কি করে হেসে হেসে কথা বলতে হয় জনগনের সাথে ।
ছবিটি তার অনুমতি নিয়ে তুলেছি । বলেছি Facebook দিব আজকের ঘটনা । সে সম্মতি দিয়ে আবার Salute দিল সিগন্যাল ছেড়ে ..। আসুন তাকে পরিচিত করি সবার কাছে সবাইকে তার বিষয়টি শেয়ার করে ॥
দেশের অনেক আগাছারা শিখুক তার কাছ থেকে । সাকিব খানকে ভাইরাল না করে জসিম সাহেবকে করুন ।
©️Bazlul Kabir Bhuiyan .
Join our facebook group: Deshi Biker
সংবাদ শিরোনাম রাত সাড়ে আটটা বাংলাদেশ বেতার 05/10/2022
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(০৫-১০-২০২২)
আজকের শিরোনাম-
* বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’।
* সদ্য সমাপ্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন আহবান করেছেন প্রধানমন্ত্রী।
* বিভীষিকাময় পরিস্থিতির কারণে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি জামায়াতের শাসনামল ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে - বললেন সজীব ওয়াজেদ জয়।
* গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু, তাদের মুখে অসাম্প্রাদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
* দেশে মিনিকেট নামে কোন চাল বিক্রি করতে দেওয়া হবে না - বললেন মন্ত্রী পরিষদ সচিব।
* ক্লিক ও বায়ো-অর্থোগোনাল কেমিস্ট্রিতে অবদানের জন্য এবছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের দুইজন ও ডেনমার্কের একজন বিজ্ঞানী ।
* এবং সিলেটে এশিয়াকাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মালয়েশিয়াকে সাত উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বুধবার, ৫ অক্টোবর, ২০২২
এর এল বি ক্লাসের প্রফেসর এবং ছাত্র
এলএল.বি. ক্লাসে প্রফেসর ছাত্রদের উদ্দেশ্যে বললেনঃ-
--"যদি কাউকে কমলালেবু দিতে হয়, কী বলবে?"
এক ছাত্র জবাব দিলোঃ -- "এই নিন, কমলালেবু।"
প্রফেসর বললেনঃ-- "না, হলো না; উকিলের মতো করে বলো।"
তখন সেই ছাত্র বললোঃ-- "আমি বেচারামের পুত্র কেনারাম, গ্রাম চন্ডিপুর, ভেড়ামারা, কুষ্টিয়া নিবাসী, পূর্ণ সজ্ঞানে, কারো কাছে ভয় অথবা চাপে না পড়িয়া, মারধর না খাইয়া, এই যে ফল, যাহা কমলালেবু নামে পরিচিত আর যেটার ওপর আমার সম্পূর্ণ অধিকার রহিয়াছে, তাহার খোসা, রস, মজ্জা এবং বীজ সহিত আপনাকে প্রদান করিতেছি এবং ইহার সহিত আপনাকে সম্পূর্ণ ও নিঃশর্তে অধিকার দিতেছি যে, আপনি ইহাকে কাটিতে, ছিঁড়িতে, ফ্রিজে রাখিতে বা খাবার জন্যে পূর্ণ ভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন।
আপনার এই অধিকারও থাকিবে যে, আপনি যে কোন অন্য ব্যাক্তিকে এই ফল, ইহার খোসা, রস, মজ্জা ও বীজের সহিত বা অন্যথা তাহাকে দিতে, খাওয়াইতে, বিক্রয় করিতে, ডাস্টবিনে ফেলিয়া দিতে পারিবেন।
আমি ঘোষণা করিতেছি যে, আজকের পূর্বে এই কমলালেবু সংক্রান্ত কোন প্রকার বাদ-বিবাদ, ঝগড়া-ঝঞ্ঝাটের সমস্ত দায়িত্ব আমার এবং আজকের পর হইতে এই কমলালেবুর সহিত আমার আর কোন প্রকার সম্পর্ক থাকিবে না কিংবা আমি বা আমার মৃত্যুর পর আমার ভবিষ্যৎ উত্তরাধিকরী বা আমার কোনো আত্মীয়-স্বজন এই কমলালেবু বা এর কোনো অংশের উপর কোনোপ্রকার দাবী করব না।
অধিকন্তু এই কমলালেবুর বীজ হতে কোনো গাছ জন্মালে সেই গাছ বা তার কোনো পাতা, ডালপালা, শিকড়, ফুল ও ফলের উপর আমার বা আমার কোনো উত্তরাধিকারীর কোনোরুপ দাবি থাকবে না। তাছাড়া......"
অতঃপর, বাকিটুকু না শুনেই প্রফেসর মূর্ছা গেলেন .....
লেখক: অজানা। ঈষৎ সম্পাদিত, কিছুটা বর্ধিত ও অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশিত 😄।
বাংলাদেশ বেতার সকাল সাতটার সংবাদ 05/10/2022
বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ
(০৫-১০-২০২২)
আজকের শিরোনাম -
* কেউ অন্য কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতে পারবে না - দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারী।
* আজ বিজয়া দশমী - প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা।
* জোরালো নেতৃত্ব এবং বাংলাদেশের অভুতপূর্ব অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে বিখ্যাত মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট।
* ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধে নতুন আইন প্রণয়ন করা হবে - জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
* জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয়ের পর দেশের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু।
* কোয়ান্টাম মেকানিক্সে কাজের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী পেলেন এ বছরের নোবেল পুরস্কার।
* এবং আজ কমলাপুরে এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে সিঙ্গাপুরের মোকাবেলা করবে বাংলাদেশ।
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
বি আর টি তখন কোনো গাড়ি কে অনুমোদন দেয়
বিআরটিএ যখন কোন গাড়িকে অনুমোদন দিয়ে থাকে, তখন গাড়ির ধরণ অনুসারে গাড়িকে একটি ক্যাটাগরিতে স্থান দেয়া হয়ে। কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়ছে, সেই ক্যাটাগরি অনুসারে গাড়ির জন্য একটি বর্ণ নির্ধারণ করা হয়ে থাকে। নাম্বারপ্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটিএ’র নিয়ম অনুসারে মোট ১৯টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে- প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি, বাকি ১৮টি ক্যাটাগরিই জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য।
তাহলে জেনে নেয়া যাক ১৯টি ক্যাটাগরি সম্বন্ধে-
ক –
প্রাইভেটকার, ৮০০ সিসি’র প্রাইভেট কারের নাম্বারপ্লেটে ব্যবহার করা হয়ে থাকে বাংলা ব্যাঞ্জন বর্ণের প্রথম বর্ণটি।
খ –
প্রাইভেটকার, ১০০০-১৩০০ সিসি’র প্রাইভেট কার বুঝাতে নাম্বারপ্লেটে ‘খ’ লেখা থাকে।
গ –
প্রাইভেটকার, ১৫০০-১৮০০ সিসি’র যেসব প্রাইভেটকার রয়েছে সেগুলোর নাম্বারপ্লেটে খেয়াল করলে দেখা যাবে ‘গ’ বর্ণ দেয়া আছে।
ঘ –
জীপগাড়ি, জীপগাড়ির ক্যাটাগরি নির্ধারণের জন্য ‘ঘ’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।
চ –
মাইক্রোবাস, মাইক্রোবাসের নাম্বার প্লেটে ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার ৫ম বর্ণ ‘চ’।
ছ –
আবার ভাড়ায় চালিত মাইক্রোবাস যেগুলো, সেগুলোর নাম্বার প্লেটে থাকে ‘ছ’। লেগুনার জন্যও এই বর্ণটি নির্ধারিত।
জ –
মিনিবাসের ক্যাটাগরি বুঝানোর জন্য নাম্বার প্লেটে ‘জ’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।
ঝ –
বড় বাস বা কোস্টার বাসের ক্যাটাগরি বুঝাতে ব্যবহার করা হয় ‘ঝ’ বর্ণটি।
ট –
কোন গাড়ির নাম্বার প্লেটে যদি ‘ট’ বর্ণটি লেখা থাকে তাহলে বুঝতে হবে, এটা বড় ট্রাকের নাম্বার প্লেট।
ঠ –
নাম্বার প্লেটে ‘ঠ’ থাকলে বুঝতে হবে, নাম্বার প্লেটটি কোন ডাবল কেবিন পিক-আপ এর নাম্বার প্লেট।।
ড –
মাঝারি ট্রাকের নাম্বার প্লেটের দিকে খেয়াল করলে দেখবেন সেখানে ব্যবহার করা হয়েছে ‘ড’ বর্ণটি।
ন –
কোন গাড়ি যদি ছোট পিক আপ ক্যাটাগরির হয়ে থাকে তাহলে নাম্বার প্লেটে ‘ন’ বর্ণ ব্যবহার করে ক্যাটাগরি নির্দিষ্ট করা হয়ে থাকে।
প –
ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি। সাধারণত ট্যাক্সি ক্যাবের নাম্বার প্লেটে ‘প’ বর্ণটি থাকে।
ভ –
২০০০+ সিসি প্রাইভেটকার বুঝাতে গাড়ির নাম্বার প্লেটে শহরের নামের পর ‘ভ’ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।
ম –
পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিক-আপ বুঝানোর জন্য বাংলা বর্ণমালার ‘ম’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।
দ –
প্রাইভেট বা নিজস্ব পরিবহনের জন্য যেসব প্রাইভেট সিএনজি চলাচল করে থাকে সেগুলোর নাম্বার প্লেটে ‘দ’ বর্ণটি ব্যবহার করা হয়।
থ –
ভাড়ায় চলিত সিএনজির ক্ষেত্রে ‘থ’ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।
হ –
৮০-১২৫ সিসি’র মোটরবাইক হয়ে থাকলে সেই বাইকের নাম্বারপ্লেটে ‘হ’ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।
ল –
যদি কোন মোটরবাইক ১৩৫-২০০ সিসি’র হয়ে থাকে তাহলে সেই বাইকের নাম্বারপ্লেটে ‘ল’ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।
ই –
ভটভটি টাইপের ট্রাকের নাম্বারপ্লেট অনুমোদন দেয়ার সময় তাতে ‘ই’ বর্ণটি দিয়ে ক্যাটাগরি ঠিক করে দেয়া হয়।
য-
প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িগুলো চিহ্নিত করতে নাম্বার প্লেটে ‘য’ ব্যবহার করা হয়ে থাকে।
এখন, কোন বর্ণ দিয়ে কোন ধরণের গাড়ি বুঝানো হয় তা জানা থাকলে শুধু নাম্বার প্লেট দেখেই ধারণা পাওয়া যায় গাড়ির রেজিস্ট্রেশন, শহর, ইঞ্জিন প্রকৃতি সম্পর্কে। অনেক সময় গাড়ি ট্রেস করার জন্যও গাড়ির নাম্বার ব্যবহার করা হয়।
কিন্তু গাড়ি ট্রেস করার সবচেয়ে সহজ এবং নিখুত উপায় হচ্ছে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করা। ভেহিকল ট্রাকিং সার্ভিস প্রহরীর মাধ্যমে খুব সহজেই ঘরে কিংবা অফিসে বসে গাড়ি ট্র্যাক এবং ট্রেস করা যায় দিনরাত চব্বিশ ঘন্টা। যাতে গাড়ি থাকে সুরক্ষিত, যাত্রী থাকে নিরাপদে।
পুরুষের পর্দা
পুরুষের পর্দাঃ
আমরা এমন পুরুষ জাতি সারাদিন নারীদের নিয়ে ভাবতে ভাবতে আমরা ক্লান্ত কিন্তু নিজেদের দিকে একবারও খেয়াল করি না। পুরুষদের পর্দা নিয়ে যেন কোনো মাথা ব্যাথাই নেই! অথচ
আল্লাহ তা’আলা কুরআনে পুরুষদের পর্দার কথা বলেছেন আগে তারপর এসেছে নারীদের কথা | আলহামদুলিল্লাহ ।
আল্লাহ বলেছেন পুরুষরা যেনো তাদের চোখ নিচু করে চলে আর লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ নিজেদের সংযত করে। তার মানে নজরের হেফাজত করে দৃষ্টি অবনত করে চলা। এটাই পুরুষের বড় পর্দা| আর নাভী থেকে টাখনুর উপরে হাটুর নিচে পর্যন্ত ঢাকা থাকতেই হবে এটা মূল সতর |সাথে মূল বডিটাও ঢাকবেন।
প্রিয় ভাই আমার, চোখ আমাদের সকল পরীক্ষার মূল প্রশ্নপত্র। চোখের উত্তরটা ঠিক ঠাক লিখলে ভুরি ভুরি নাম্বার অর্জন করা সম্ভব ইনশাল্লাহ। তাই একে সংযত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।
মনে রাখবেন ভাই চোখ সঙ্গযত তো মস্তিষ্ক সংযত আর মস্তিষ্ক সংযত তো অন্তর সংযত আর অন্তর সংযত তো লজ্জাস্থান সঙ্গযত ফলে জীবন সংযত ইনশাআল্লাহএকটার সাথের আরেকটার সম্পর্ক বেশ গভীর ভাবুন চিন্তা করুন কতইনা সুন্দর ব্যবস্থা সুবহানাল্লহ।
প্রিয় ভাই,
নারী যে অবস্থাতেই থাকুক না কেন তাদের দিকে তাকানো যাবেনা কারন আপনাকে জান্নাতে যেতে হবে। আপনার আল্লাহভীতির উপর নির্ভর করে সেই নারীর কর্ম আপনার ঝুলিতে উঠবেনা| তাই নিজের দিকে আঙুল তুলতে হবে।
ভুলবশত নজর গেলেও বা অনিচ্ছাকৃত ভাবে সামনে পরে গেলেও নিজেকে সংযত করে চোখ তুলে নিতে হবে,এটাই একবার চোখ পরার বিধান। তখন চোখ অবনত করতে হবে, দৃষ্টিকে স্থানান্তর করতে হবে।কারন এটাই আল্লাহর আদেশ।
বিনা তর্কে দ্বীনমেনে নেওয়াই মুমিন বান্দার উত্তম পরিচয়|
ও ভাই, কোন নারীর পাপের বোঝা আপনি বা আমি বইবো কি? অবশ্যই না, আমাদের নিজের কর্মের ফল নিজেদের ভোগ করতে হবে | বিচারের মাঠে কেউ সাথী হবেনা, আপনি বলতে পারবেন না যে মেয়ে খোলা মেলা ছিলো তাই আমি তাকিয়েছি! কেননা সর্বাবস্থায় আপনাকে দৃষ্টি সংযত করতে হবে ,এটা আল্লাহর আদেশ, ফরজ বিধান।
প্রিয় ভাই আমাদের এই পরিক্ষায় পাশ করলে হুর ঈন আইন দিবেন আল্লাহ। তাদের বর্ননা কুরআনে সুন্দর করে দেওয়া আছে বিশেষ করে সূরা আর রহমান দেখুন। আমি লিখছি না কারন আমি চাই আপনি নিজেই আল্লাহর তরফ হতে বরাদ্দকৃত রমনীর বিবরন পড়ে নিবেন| আহা! কতই না সুন্দর হবে ভাবলেই হারিয়ে যাই অজানা ভাবনায়! হুর নিয়ে ভাবুন নিজেকে সংযত করুন প্রিয় ভাই।
সোমবার, ৩ অক্টোবর, ২০২২
মাটির নিচে মসজিদ
মসজিদ
ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলায় খরার প্রভাবে নদী শুকিয়ে যাওয়ায় নদীর তলদেশে একটি প্রচীন মসজিদ জেগে উঠেছে। মসজিদটি ১২০ বছর আগে নির্মিত বলে ধারনা করা হচ্ছে।
কয়েক যুগ আগে বিহারে ফুলওয়ারিয়া বাঁধের কাজ শুরু হলে তা পানিতে নিমজ্জিত হয়। এবং চার দশক পানির নীচে থাকার পরেও মসজিদটি অক্ষত রয়েছে।
সেখানে অনেকেই মসজিদের ভেতরে প্রবেশ করলেও ভবনটি সম্পূর্ণ অক্ষত দেখে অবাক হয়ে যান। এটি ছিল মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ যে কয়েক দশক ধরে নিমজ্জিত থাকার পরেও কাঠামোর সামান্যতম ক্ষতিও হয়নি। মাটি থেকে মসজিদের উচ্চতা ৩০ ফুট।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, ১৯৭৯ সালে বিহারের নওয়াদায় ফুলওয়ারিয়া বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার আগে থেকেই মসজিটি বিদ্যমান ছিল। এই জায়গাটিতে একটি বিশাল মুসলিম জনবসতি ছিল যাদের বাঁধ নির্মাণের জন্য উচ্ছেদ করা হয়েছিল। পুরো এলাকাটি সরকার অধিগ্রহণ করে। এ সময় বাঁধের পানিতে মসজিটি নিমজ্জিত হয়ে পড়ে।
এ বছর তীব্র খরার কারনে ফুলওয়ারিয়া বাঁধ জলাধারের দক্ষিণ প্রান্তে পানি শুকিয়ে যাওয়ার পরে বিহারের নওয়াদা জেলার রাজৌলি ব্লকের চিরাইলা গ্রামের একটি নিমজ্জিত মসজিদ টি জেগে উঠে।
বাঁধের তীব্রস্রোতে অনেক ক্ষয়ক্ষতি হলেও মসজিটি অক্ষত থাকে।।
সূত্র: The saisat daily
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
হোমিওপ্যাথি শাস্ত্রে 'সেন্সেশন এজ ইফ' (Sensation as if - যেন মনে হয় এমন অনুভূতি) রোগীর লক্ষণ
🩺 হোমিওপ্যাথি শাস্ত্রে 'সেন্সেশন এজ ইফ' (Sensation as if - যেন মনে হয় এমন অনুভূতি) রোগীর লক্ষণ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...