এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

একটি ঝক ঝকা ঝক পরিবেশনা,,,,, বাংলাদেশ রেলওয়ে ফেইসবুক থেকে নেওয়া

 একটি ঝক ঝকা ঝক পরিবেশনা। (০৮.১১.২০২২ - ০০:০১) 


১ - প্রেস্টিজিয়াস ঢাকা মেইল

মুহুরীগঞ্জ ছেড়ে এখন ফাজিলপুর এর পথে।

বিলম্বঃ ১০ মিনিট। 


২ - প্রেস্টিজিয়াস চট্টগ্রাম মেইল

বর্তমানে টঙ্গী জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ ৪৫ মিনিট। 


৭০৬ - একতা (ঢাকাগামী)

বর্তমানে পার্বতীপুর জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ নাই। 


৭২২ - মহানগর (চট্টগ্রামগামী)

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছে।

বিলম্বঃ ২৫ মিনিট। 


৭২৩ - উদয়ন (সিলেটগামী)

বর্তমানে লাকসাম জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ নাই। 


৭২৪ - উদয়ন (চট্টগ্রামগামী)

সুতাং ছেড়ে এখন শাহাজী বাজার এর পথে।

বিলম্বঃ ১৫ মিনিট। 


৭২৫ - সুন্দরবন (ঢাকাগামী)

মেহেরুল্লানগর ছেড়ে এখন বারোবাজার এর পথে।

বিলম্বঃ ১৫ মিনিট। 


৭৩৯ - উপবন (সিলেটগামী)

মিরাশানী ছেড়ে এখন মুকুন্দপুর এর পথে।

বিলম্বঃ ৩০ মিনিট। 


৭৪০ - উপবন (ঢাকাগামী)

সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে। 


৭৪১ - তূর্ণা (ঢাকাগামী)

বড়তাকিয়া ছেড়ে এখন মিরসরাই এর পথে।

বিলম্বঃ ১০ মিনিট। 


৭৪২ - তূর্ণা (চট্টগ্রামগামী)

ঢাকা ক্যান্টনমেন্ট ছেড়ে এখন বিমানবন্দর এর পথে।

বিলম্বঃ ১০ মিনিট। 


৭৪৭ ও ৭৪৮ - সীমান্ত এক্সপ্রেস

সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে। 


৭৫১ - লালমনি (লালমনিরহাটগামী)

বর্তমানে জয়দেবপুর জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ ৭৫ মিনিট। 


৭৫৭ - দ্রুতযান (পঞ্চগড়গামী)

জামতৈল ছেড়ে এখন সলপ এর পথে।

বিলম্বঃ ৪৫ মিনিট। 


৭৫৯ - পদ্মা (রাজশাহীগামী)

বর্তমানে বিমানবন্দর স্টেশনে অবস্থান করছে।

বিলম্বঃ ৩৫ মিনিট। 


৭৬৪ - চিত্রা (খুলনাগামী)

সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে। 


৭৬৬ - নীলসাগর (ঢাকাগামী)

বর্তমানে সান্তাহার জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ ৩৫ মিনিট। 


৭৭২ - রংপুর (ঢাকাগামী)

আদমদিঘী ছেড়ে এখন সান্তাহার জংশন এর পথে।

বিলম্বঃ ৫ মিনিট। 


৭৭৭ - হাওড় (মোহনগঞ্জগামী)

টঙ্গী জংশন ছেড়ে এখন ধীরাশ্রম এর পথে।

বিলম্বঃ ৬০ মিনিট। 


৭৮৬ - বিজয় (চট্টগ্রামগামী)

বর্তমানে সরারচর স্টেশনে অবস্থান করছে।

বিলম্বঃ ৩০ মিনিট। 


৭৯০ - মোহনগঞ্জ (ঢাকাগামী)

সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে। 


৭৯৪ - পঞ্চগড় (ঢাকাগামী)

টঙ্গী জংশন ছেড়ে এখন বিমানবন্দর এর পথে।

বিলম্বঃ ২ ঘন্টা ৪৫ মিনিট। 


৭৯৬ - বেনাপোল (বেনাপোলগামী)

বনানী ছেড়ে এখন ঢাকা ক্যান্টনমেন্ট এর পথে।

বিলম্বঃ ৩০ মিনিট। 


৭৯৭ - কুড়িগ্রাম (কুড়িগ্রামগামী)

সেতু অতিক্রম করছে।

বিলম্বঃ ৩৫ মিনিট। 


৮০০ - জামালপুর (ঢাকাগামী)

বর্তমানে জয়দেবপুর জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ ২০ মিনিট। 


৮০৩ - বাংলাবান্ধা (পঞ্চগড়গামী)

বর্তমানে সান্তাহার জংশনে অবস্থান করছে।

বিলম্বঃ নাই। 


🛑 থামুন, দেখুন, শুনুন, চলুন। 🛑 


ধন্যবাদ ও শুভ রাত্রি। 🙂


পোস্ট ক্রেডিট © সুফি খান ভাই

https://knowledge-hill.blogspot.com/2022/11/blog-post_08.html
কপি
পেস্ট

কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ও অর্থবহ।

 ✅ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ও অর্থবহ। আমি নিজেও সবসময় ১,২,৪,৬,১০ নং অভ্যাসগুলো থেকে বিরত থাকি। যতটা পারা যায় চেষ্টা করা উচিত। 


 ১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বের হয়, যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর।তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এসময় মোবাইল কানের কাছে না ধরে রাখাই ভালো।


২. চা পানের পরেই পানি পান করা উচিত নয়। দাতের ক্ষতি হয় এবং দাতেঁর মধ্যকার ফাঁক বেড়ে যায়।


৩. দরজার পাশে দাঁড়িয়ে কান খুঁচাবেন না।

 অপরপাশ থেকে যে কারো ধাক্কা লেগে বিপদ হতে পারে৷


৪. একই টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার। 

তাছাড়া  মাঝে মধ্যে গরম পানি দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিৎ।


৫. খালি পেটে কলা খাওয়া উচিত নয়৷ এটি গ্যাসের জন্য ক্ষতিকর৷


৬. টি.ভি দেখার সময় লাইট বন্ধ করা উচিৎ নয়। 

 লাইট বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সুজি চোখে আঘাত করে, যা চোখের জন্য মারাত্বক ক্ষতিকর।


৭. ঔষধ নয়! মুখের দাগ দূর করতে শশা অথবা আলু চাক, চাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ৩০ মিনিট ধীরে ধীরে দাগ দুর হবে। 


৮. গবেষণায় দেখা গেছে, আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে। তাইতো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত। 


৯. একটি সাদা চুল তুললে, সেখান থেকে দুটি সাদা চুল গজায় এমন ধারনা একেবারেই ভুল।


১০. কানে তেল দেওয়া,খুঁচাখুঁচি করা,একেবারেই অনুচিত। এতে উপকার তো হয়-ই না,বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর। 


আমাদের মনে রাখা উচিৎ কান এমনই একটা জায়গা, যেখানে পরিস্কার করার কোন প্রয়োজন নাই। নিজের থেকেই তা পরিস্কার হয়ে যায়।

https://knowledge-hill.blogspot.com/2022/11/blog-post_08.html
কপি
পেস্ট

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/০৮ মংগলবার

 সকাল ৭ টার সংবাদ। তারিখ: ০৮-১১-২০২২ খ্রি:। 


আজকের শিরোনাম:


দেশের ২৫টি জেলায় একসাথে একশো সেতু উদ্বোধন - ঐতিহাসিক এই ঘটনা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে   - বললেন প্রধানমন্ত্রী।


কপ-টোয়েন্টি সিক্সে দেয়া প্রতিশ্রুতি পূরনের জন্য উন্নত দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি শেখ হাসিনার আহবান।


সাতই নভেম্বর মুক্তিযোদ্ধাদের হত্যাকান্ডে জড়িতদের এদেশের মাটিতেই বিচার হবে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি পালানোর পথ পাবে না - মন্তব্য ওবায়দুল কাদেরের।  


জানুয়ারি থেকে দেশের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার।


রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা - ভোটগ্রহণ আগামী  ২৭শে ডিসেম্বর।  


গরম আবহাওয়ার কারণে এবছর ইউরোপে কমপক্ষে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে - জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


ঢাকায় সাফ অনুর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০ গোলে হারালো স্বাগতিক বাংলাদেশ।সকাল ৭ টার সংবাদ। তারিখ: ০৮-১১-২০২২ খ্রি:। 


আজকের শিরোনাম:


দেশের ২৫টি জেলায় একসাথে একশো সেতু উদ্বোধন - ঐতিহাসিক এই ঘটনা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে   - বললেন প্রধানমন্ত্রী।


কপ-টোয়েন্টি সিক্সে দেয়া প্রতিশ্রুতি পূরনের জন্য উন্নত দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি শেখ হাসিনার আহবান।


সাতই নভেম্বর মুক্তিযোদ্ধাদের হত্যাকান্ডে জড়িতদের এদেশের মাটিতেই বিচার হবে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি পালানোর পথ পাবে না - মন্তব্য ওবায়দুল কাদেরের।  


জানুয়ারি থেকে দেশের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার।


রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা - ভোটগ্রহণ আগামী  ২৭শে ডিসেম্বর।  


গরম আবহাওয়ার কারণে এবছর ইউরোপে কমপক্ষে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে - জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


ঢাকায় সাফ অনুর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০ গোলে হারালো স্বাগতিক বাংলাদেশ।

ভারনিক্স মেঘনা রক্ত সেবা ফেইসবুক থেকে

"ভারনিক্স"


বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।


এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।


সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই! 


সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।


জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।


World Health Organization

#Collected 

কপি
পেস্ট

আজ থেকে ১৫০/২০০ বছর পর আমার বাড়িতে

 আজ থেকে ১৫০/২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। 

তারাও আমাকে চিনবেনা।

কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।

আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা। 

কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।

আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!


কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।

হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।


প্রায় ১৫০/২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।

কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।

হয়ত আমার দাদার পিতা জানতেন।

কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

যারা সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।

আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

কপি
পেস্ট

চন্দ্রগ্রহন ২০২২/১১/০৮ মঙ্গলবার

🌒চন্দ্রগ্রহণ!!! চন্দ্রগ্রহণ!!! চন্দ্রগ্রহণ!!!


🌑হ্যাঁ, আগামিকাল ৮ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। আবহাওয়া ভালো থাকলে কিংবা আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশ থেকেও।


🌑বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যা শুরু হবে বিকাল ৫ টা ৫ মিনিটে এবং শেষ হবে রাত ৮ টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে। রাজধানী ঢাকায় পূর্ণচন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১১ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১৪ মিনিটে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭:৫৬ মিনিটে।


⭐উল্লেখ্য, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য ও পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। এই সময় পৃথিবী, সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে। আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়।


⭐চন্দ্রগ্রহণ উপভোগ করতে আপনাদের আলাদা কোন যন্ত্রের প্রয়োজন নেই। সূর্য ডুবলে খালি চোখেই দেখতে পারবেন এই বিরল দৃশ্য।


⭐নোটঃ চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। সুতরাং এটি নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কারে কেউ কান দিবেন না। #BWOT


Collected.


Bangladesh weather observation team-bwot. 

রেল লাইনের নিচে পাথর দেয়া হয় কেনো

রেল লাইনের নিচে পাথর দেয়া হয় কেন?


প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিংবা রেললাইন পেরোতে গিয়ে আমরা সবাই লক্ষ্য করেছি দুটো লাইনের মধ্যে অসংখ্য পাথর টুকরো ফেলা থাকে।কেবল লাইনের মধ্যেই নয়, রেল লাইনটাই এই পাথর টুকরোর বিছানার ওপর পাতা রয়েছে।খেয়াল করেছি সবাই, কিন্তু ভেবে দেখেছি কি এই পাথর টুকরো কেন ফেলা থাকে রেললাইনে?


⭕ কেন ফেলা থাকে সেটাতো জানবই কিন্তু কি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় রেল ইঞ্জিনিয়ারদের একটা হাই স্পিড ট্রেনকে নিরাপদে লাইনের ওপর দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগে সেটা জেনে নেওয়া যাক।


প্রথমত:ওই মাইলের পর মাইল বিস্তৃত লম্বা ধাতব রেল লাইন যেটা খোলা আকাশের তলায় সারাজীবন পড়ে থাকে ঝড় জল গরম ঠান্ডা সব সামলে তাকে অত্যধিক গরমে আয়তনে বাড়তে এবং অত্যধিক ঠান্ডায় আয়তনে কমতে দিলে চলবে না কোনোমতেই।


দ্বিতীয়ত: বিশাল দানবাকৃতি ট্রেনগুলো লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় মাটিতে এমন কম্পন শুরু হয় যে ওই লাইন তার জায়গা থেকে সরে যেতে পারে এবং এই সরে যাওয়া একচুল হলেও ট্রেনের পক্ষে ভয়ংকর বিপদ।সুতরাং কম্পনেও রেল লাইনকে স্থানচ্যুত করতে দেওয়া যাবে না কোনো মতেই।


তৃতীয়ত: তুষারপাত, কুয়াশা, বৃষ্টি, ঝড় ইত্যাদির ফলে রেল লাইনগুলো যে মাটির ওপর লাগানো সেই মাটিতে জল সেচনের ফলে আগাছা জন্মানোর সম্ভাবনা তৈরি হয়। আর আমরা জানি একবার আগাছা জন্মাতে দিলে রেল লাইনের অধিকাংশই তাদের দখলে চলে যাবে ফলে রেল চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়বে।সুতরাং আগাছা জন্মাতে দেওয়া যাবে না।


এইসব কারণকে মাথায় রেখে নিরবচ্ছিন্ন ভাবে ট্রেন চালাতে আজ থেকে প্রায় দুশো বছর আগে মানুষ যে কারিগরি দক্ষতার সাহায্য নিয়েছিল আজ এতবছর পরেও তার থেকে বেশি কার্যকরী কোনো পদ্ধতি ইঞ্জিনিয়াররা বের করতে পারেননি।


কি সেই কার্যকরী দক্ষতা জানা যাক বরং।


১.মাটির ওপর গ্রানাইট পাথর টুকরো করে রেল লাইন যেখানে পাতা হবে সেইখানকার মাটির ওপর পুরু করে স্তরে স্তরে ছড়িয়ে দিয়ে সেই গ্রানাইটের স্তরের ওপর লাইন পাতা হয়।এত ঝামেলার কারণ? বন্যার সময় লাইন যাতে ডুবে না যায় তাই লাইনকে যতটা সম্ভব মাটি থেকে উঁচুতে বসানো।


দ্বিতীয়:এবার ওই পাথর টুকরোর স্তরের ওপর লম্ব ভাবে কাঠের বিম নির্দিষ্ট দূরত্ব অনুসারে বসানো হবে যার ওপর রেল লাইন আটকানো থাকবে। রেল লাইন বসানো হয়ে গেলে তার চারপাশে প্রচুর পরিমাণে গ্রানাইটের টুকরো ফেলা হতে থাকে এবার রেল লাইনের মাঝে পাশে চারিদিকে।এগুলোকে ‘ ট্র্যাক ব্যালাস্ট(Track Ballast)’বলে।এখানে একটা ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় এই পাথরগুলো ভাঙার সময় এমনভাবে ভাঙা হয় যাতে এগুলোর প্রান্তভাগ গোলাকার মসৃণ না হয়ে ধারালো অমসৃণ হয়। এই অমসৃণ ধারালো প্রান্তভাগ রাখার কারণ এগুলো মাটিতে ছড়িয়ে দেওয়ার পর নিজেদের মধ্যে ঘষা খেয়ে পিছলে একে অন্যের ঘাড়ে যাতে উঠে না পারে। গোলাকার প্রান্তভাগে এ সমস্যাটা হয়ে থাকে।অমসৃণ ধারালো প্রান্তভাগের এই পাথরগুলো একে অন্যের সাথে এমন ‘ইন্টারলকিং’ পদ্ধতিতে আটকে থাকে যে কখনোই এরা নিজের জায়গা থেকে সরে যায়না।এই পাথর টুকরো কতটা ফেলা হবে সেটা নির্ভর করে কাঠের যে বিমগুলো লাগানো থাকে সেগুলোর আকার এবং একে অপরের থেকে কতটা দূরত্বে অবস্থান করছে তার ওপর।এই বিমগুলো কে আবার একএক দেশে একেক নামে ডাকা হয়।যেমন ভারত এবং ব্রিটেনে- স্লিপারস; আমেরিকায় ‘ক্রস টাই বা রেলরোড টাই’;ইউরোপীয় পর্তুগীজে ‘ট্রাভাস’;আবার ব্রাজিলীয় পর্তুগীজে ‘ডরমেন্ট’;রাশিয়ানে ‘শাপলা’, ফরাসিতে ‘ ট্রাভার্স’।এ ছাড়াও ঐ রেল লাইনের ওপর দিয়ে সারাদিনে কতগুলি ট্রেন আসা যাওয়া করে সেটাও এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ব্যালাস্ট বা পাথর টুকরো কোনমতেই ৬ ইঞ্চি পুরুর কম হয় না।হাই স্পিড রেল লাইনে এটা ২০ইঞ্চি পর্যন্ত পুরু হয়। এই পুরু করে ফেলা পাথর টুকরোর ওপর প্রথমে কাঠের বিমগুলো বসানো হয়।তার ওপর রেল লাইন।তবে ইদানিং কাঠের স্লিপারের বদলে কংক্রিটের স্লিপার ব্যবহার হচ্ছে।৩. একদম নিচের পাথর টুকরো গুলো বড় হয়। তারপর চাপানো থাকে ছোট পাথর টুকরো। এইভাবে স্তরে চাপানো পাথর টুকরোর মধ্যে দিয়ে একদিকে যেমন বৃষ্টির জল বেরিয়ে যেতে পারে না জমে, তেমনি আবার স্তরে স্তরে সাজানো পাথর টুকরোর ওপর বসানো রেল লাইন মাটি থেকে এতটাই উঁচুতে থাকে যে বন্যার সময় জল সহজে রেল লাইনে পৌঁছতে পারে না।ফলে ট্রেন যাতায়াতের কোন বিঘ্ন হয় না। 

https://knowledge-hill.blogspot.com/2022/11/blog-post_622.html
কপি
পেস্ট

মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী

 মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী__

.

এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন।

সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে,

"মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"

.

কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। 

প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না।

 পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়?

ওরা তো বেশরম- বেলাজ।

.

প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো

"আপা, আপনি কি করেন?

তিনি বললেনঃ এই স্কুলে শিক্ষকতা করি।

.

প্রথম মহিলা বললো ...

কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?

তিনি বলেন, আমরা সমান সমান..

চার জন পুরুষ চার জন মহিলা..

 হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।

.

প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "

ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন।

বললেন তার মানে..?

.

প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা।

কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়,..


 আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো,...

.

আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব।

সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।

.

আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে??

.

#___পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা..

 যা থাকা উচিত ছিল মেয়েদের...

অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, ...

কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই

চেষ্টা করে।

.

লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে,এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না...!

পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। 

কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়ার দরকার আছে।

  সংগৃহীত 

https://knowledge-hill.blogspot.com/2022/11/blog-post_781.html

.

knowledge-hill.blogspot.com

কপি
পেস্ট

সোমবার, ৭ নভেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/০৭ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(০৭-১১-২০২২) 

আজকের শিরোনাম-


* দেশের ২৫টি জেলায় একত্রে একশো সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - ঐতিহাসিক এই ঘটনা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে - বললেন শেখ হাসিনা। 


* নানা কর্মসূচিতে দেশে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত - মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল জিয়াউর রহমান - বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


* আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি পালানোর পথ পাবে না - মন্তব্য ওবায়দুল কাদেরের। 


* জানুয়ারি থেকে দেশের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার। 


* রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা - ভোটগ্রহণ আগামী ২৭শে ডিসেম্বর। 


* মিশরে কপ-টোয়েন্টি সেভেন শীর্ষ সম্মেলন শুরু - বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহŸান। 


* এবং ঢাকায় সাফ অনুর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০ গোলে হারালো স্বাগতিক বাংলাদেশ।

আপনার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।

যারা (TIN) টিন সার্টিফিকেট করছেন ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২২-২০২৩ রিটার্ন জমা দিন, সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে, না হলে জরিমানার সমমুখীন হবেন!


বিঃদ্রঃ - ৩০ নভেম্বর ২০২২ , Income Tax Filing -এর শেষ সময়। 


সম্মানিত করদাতা, 

আপনার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।


চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :-

1. সেলারি সার্টিফিকেট ;

2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;

3. ব্যাংক স্টেটমেন্ট (from 01-07-2021 to 30-06-2022);

4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)


ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:

5. ট্রেড লাইসেন্স;

6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;

7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;

9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;

10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Fixture, Furniture, Equipment & Machinarie etc.);


বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:

11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;

12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;

13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;

14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;

15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও -র কপি;

16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;

17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;


গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:

18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;

19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;

20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য: 

21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);


সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:

22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;

23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;

24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;

25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;

26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;

27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;

28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;

29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ; 

30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;


বি:দ্র: সকল স্টেটমেন্ট/প্রত্যয়নপত্রের সময়কাল হবে ০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২ইং পর্যন্ত।


অন্যান্য তথ্যাবলি:

31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি-র ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;

32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে; (গত বছর আমরা কাজ করে থাকলে আমাদের কাছে রিটার্নের কপি আছে) ;

33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স। 


দৃষ্টি আকর্ষণ: যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একত্রে দিন। ১৫ নভেম্বরের পরে দিলে আপনার রিটার্ন দাখিলের জন্য সময় নেয়া লাগতে পারে। 


মনে রাখবেন, এবার ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল 

করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না। অর্ধেক রেয়াত পাবেন এবং ২% বিলম্ব ফি দিতে হবে। 

কপি
পেস্ট

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...