এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
সকাল ৩১/০১/২০২৩ মংগলবাব
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ৩১শে জানুয়ারি ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:
গণতান্ত্রিক ধারাবাহিকতার পাশাপাশি জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে বলেই দেশ কাক্সিক্ষত উন্নয়ন অর্জন করেছে - ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে বিএনপি - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
রাজশাহীর গণসমাবেশই প্রমাণ করে যে, আওয়ামী লীগের প্রতি গণমানুষের ব্যাপক সমর্থন রয়েছে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
মানবাধিকার রক্ষায় সব ধরনের সহায়তা দেবে সরকার - আইন মন্ত্রীর আশ্বাস।
মাদক চোরাচালান মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদÐ দিলো কক্সবাজারের একটি আদালত।
পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা ৫৯ জনে উন্নীত।
এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ডমিনেটর্স-ফরচুন বরিশালের এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্সের মোকাবেলা করবে আজ।
রাত ২/২/২০২৩ বৃহস্পতিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ:০২রা ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
শুরু হল দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজ ——— দেশের অগ্রগতি আর কেউ থামাতে পারবে না ——— দৃঢ়তার সঙ্গে বললেন প্রধানমন্ত্রী।
নীরব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বিএনপিকে পরামর্শ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সরকারকে ধাক্কা মারতে গিয়ে বিএনপি’র কোমর ভেঙ্গে গেছে ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
উচ্চ শিক্ষা ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে মুজিব নগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল—২০২৩ জাতীয় সংসদে পাস।
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার—বীজসহ কৃষি উপকরণের দাম বাড়ানো হবে না ——— বললেন কৃষিমন্ত্রী।
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলা।
এবং দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে, ত্রিদেশীয় নারী টি—টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন স্বাগতিক দলের মোকাবেলা করছে ভারত।
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
সকাল ২/২/২০২৩ বৃহস্পতিবার সংবাদ শিরোনাম
সকাল ৭ টার সংবাদ।
তারিখ:০২রা ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:…
অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে অনুবাদ জোরদার ও দেশে আন্তর্জাতিক বইমেলা আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ।
গতবছর রেকর্ড সংখ্যক ১১ লাখ ১৩ হাজারের বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে - জাতীয় সংসদে জানালেন শেখ হাসিনা।
আজ দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের ৬টি শূন্য আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে দেশে আবারো গণতন্ত্রের বিজয় হয়েছে - বললেন ওবায়দুল কাদের।
বিশ্ব দুর্নীতি সূচকে বাংলাদেশকে একধাপ নামানো উদ্দেশ্য প্রণোদিত - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
এ বছর হজ প্যাকেজের জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার।
নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি হিসেবে হাজার হাজার সৈন্যের সমাবেশ ঘটাচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের।
এবং আহমেদাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দুই-এক-এ সিরিজ জিতে নিয়েছে ভারত।
রাত ১/২/২০২৩ বুধবার সংবাদ শিরোনাম
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০১লা ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ——— বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে অনুবাদ জোরদার ও দেশে আন্তর্জাতিক বইমেলা আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ।
গতবছর রেকর্ড সংখ্যক ১১ লাখ ১৩ হাজারের বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে ——— জাতীয় সংসদে জানালেন শেখ হাসিনা।
জাতীয় সংসদের শূন্য ৬টি আসনের উপ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে দেশে আবারো গণতন্ত্রের বিজয় হয়েছে ——— বললেন ওবায়দুল কাদের।
বিশ্ব দুর্নীতি সূচকে বাংলাদেশকে একধাপ নামানো উদ্দেশ্য প্রণোদিত ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
আগামীকাল দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ বছর হজ প্যাকেজের জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার।
মিয়ানমারের জান্তা সরকারের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
সকাল ০১/০২/২০২৩ বুধবার সংবাদ শিরোনাম
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ০১লা ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:…
শুরু হলো ভাষার মাস - মাসব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহর প্রতি শেখ হাসিনার আহবান।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী গণতন্ত্র শক্তিশালী করেছে এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পথ বন্ধ করেছে - বললেন প্রধানমন্ত্রী।
ঢাকায় দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন আগামীকাল- জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
জনগণের কাছে যেতে হলে বিএনপিকে অপরাজনীতির জন্য ক্ষমা চাইতে হবে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূণ্য হওয়া ৫টি সংসদীয় আসনে উপ-নির্বাচন আজ।
শীতকালীন আবহাওয়া সতর্কতায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের প্রায় চার কোটি মানুষ।
এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজ নিজ খেলায় জয়লাভ ।
শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও। ২৮/০১/২০২৩শনিবার
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও।
২৮/০১/২০২৩শনিবার প্রথম অধিবেশন
মধ্যম তরঙ্গ ৩০০.৩০ মিটারে ৯৯৯ কিলোহার্জ
দেশের গান ০৬-৫৫মিঃ
বঙ্গবন্ধুর অমরকথা: বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে ধারাবাহিক পাঠ: ০৭-৪৫মিঃ
স্থানীয় সংবাদ। ০৮-১০মিঃ
উত্তরের সুর: ভাওয়্ইায়া গানের অনুষ্ঠান ০৮-১৫মিঃ
উত্তরাচল : প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠানঃ (সরাসরি) ০৮-৩০মিঃ
বিজ্ঞাপন তরঙ্গঃ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান - ছায়াছবির গান ০৯-০৫মিঃ
সুখের আঙ্গিনা: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান । ০৯-২০মিঃ
শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে ধারাবাহিক পাঠঃ বঙ্গবন্ধুকে নিবেদিত গান ১০-০৫মিঃ
আধুনিক গান ১০-১৫মিঃ
নজরুল সঙ্গীত ১০-৩০মিঃ
সপ্তসুরঃ: উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান ১০-৪৫মিঃ
স্থানীয় সংবাদ । ১১-০৫মিঃ
দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি ,সমাপ্তি ঘোষনা ও সমাপ্তি ১১-১০মিঃ
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও
২৮/০১/২০২৩খ্রি:শনিবার২য় অধিবেশন
মিডিয়াম ওয়েভ ৩০০.৩০ মিটারে ৯৯৯ কিলোহার্জ
০২-০০মিঃ বাংলাদেশ বেতার, চট্রগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার।
০২-৩০মিঃ ছায়ারং: ছায়াছবির গানের অনুষ্ঠান।
০৩-০৫মিঃ মধ্যম তরঙ্গের অনুষ্ঠান ঢাকা থেকে রীলে।
০৪-০৫মিঃ পাঁচ মিশালী গানের অনুষ্ঠান ।
০৪-৩৫মিঃ সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে অনুষ্ঠান।
০৪-৪৫মিঃ ভাওয়াইয়া গান
০৫-১০মিঃ কবি গানঃ
০৬-০৫মিঃ স্থানীয় সংবাদ।
০৬-১০মিঃ কৃষিতে নারী: মহিলাদের অংশগ্রহণে কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান (সরাসরি)
০৬-৪০মিঃ আধুনিক গান
০৭-০০মিঃ ঢাকা: ক এর অনুষ্ঠান: ঢাকা থেকে রিলে
০৯-০০মিঃ কী কহিবেন কহেনঃ আঞ্চলিক ভাষায় আড্ডাধর্মী অনুষ্ঠান (সরাসরি)
০৯-৩০মিঃ ঢাকা থেকে রীলে
১০-০০মিঃ কবিতায় বঙ্গবন্ধু ঢাকা থেকে রীলে।
১০-১৫মিঃ শ্রোতাকন্ঠ: জনসচেতনতা বিষয়ে শ্রোতাদের মতামতভিত্তিক ফোন- ইন অনুষ্ঠান। (সরাসরি)
১০-৪৫মিঃ ছায়াছবির গানের অনুষ্ঠান।
রাত ১১-১৩মিঃ আগামী কালের অনুষ্ঠান পরিচিতি,সমাপ্তি ঘোষনা , জাতীয় সঙ্গীত (যন্ত্রে)
১১-২০মিঃ সমাপ্তি
কপি
পেস্ট
সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
নানান বছর নানান সুচিত্রা,,,,, ফেইসবুক থেকে নেওয়া ঋতুপর্ণা সেনগুপ্ত,,,
♦️ নানান বছর নানান সুচিত্রা♦️
—ঋতুপর্ণা সেনগুপ্ত
সুচিত্রা সেন। নামটা জাস্ট একবার উচ্চারণ করে চুপ করে বসেছিলাম। ‘সাত পাকে বাঁধা’র শেষ দৃশ্যটার মতো করে নিজেকে চেয়ারে এলিয়ে দিয়ে ভাবছিলাম কত কী!
১৯৫৩ থেকে ১৯৭৮, সময়টা তো বড় কম নয়! সুচিত্রার মুখ বদলেছে, স্টাইল বদলেছে! বদলেছে মেক আপের ধরন! কিন্তু কিছুতেই স্থির করতে পারি না, কোন সুচিত্রা বেশি সুন্দর! কখনও মনে হয়, ’৫৮, কখনও ’৬১! ‘ইন্দ্রাণী’ না ‘সপ্তপদী’, কোনটাকে বাছব? এই মনে হল, ’৬৩! ‘সাত পাকে বাঁধা’ বা ‘উত্তরফাল্গুনী’! অমনি মনে হয় ’৬৬-র ‘মমতা’-র সুচিত্রাই বা কীসে কম? ’৬৯-র ‘কমললতা’? নাহ, কিছুতেই কোনও একটা ছবি বেছে নিতে পারছি না! ওই দীঘল চোখ, ওই মায়াবী হাসির জাদুকে মাপকাঠিতে ফেলা সম্ভব না!
’৫৪-য় সুচিত্রার রূপ যেন জুঁই ফুলের তেলের গন্ধ। ‘পথে হল দেরি’, ‘অগ্নিপরীক্ষা’... বাংলা সিনেমার চিরবসন্ত শুরু। কুঁড়ি থেকে ফুল ফোটার ঠিক আগের মুহূর্ত সেটা। রাইমার মধ্যেও আমি ওই সিম্পলিসিটিটা লক্ষ করেছিলাম, যখন ও আমার সঙ্গে ‘অনুরণন’ করে। তরুণ মজুমদারের ‘আলো’তে আমি একটু চেষ্টা করেছিলাম সুচিত্রা স্টাইলে চুল বাঁধতে, সাজতে... কিন্তু ওঁর মতো টানটান চাহনি, হাসির তারল্য...সে অনন্য!
ওই যে ’৫৫-র ‘পারো’...। ছাপা শাড়ি, বড় টিপ। সামনের চুলে ঢেউ খেলানো স্টাইল, সুচিত্রা সেনের পেটেন্ট। উত্তমকুমারের নায়িকা থেকে দিলীপকুমারের বাহুলগ্না। কত পাল্টে গেলেন এক বছরে।
এর পরই তো শাড়ির আঁচল শর্ট করে কাঁধে ফেলবে সুচিত্রার মুম্বইয়া ঢেউ। হাতের কাঁকন আর গোল গলার ব্লাউজ, পুরুষ মনে ঝড় তুলবে। ‘একটি রাত’-এ দুর্দান্ত একটা ঝুমকো পরেছিলেন! ওই দেখে আমার মা আর মাসির জন্য নিউ মার্কেট থেকে অবিকল ও রকম ঝুমকো কিনে দিয়েছিলেন আমার দিদিমা। তবে আমার বোধহয় সবচেয়ে ফ্যাসিনেটিং লাগে সুচিত্রা সেনের ওই স্টেজটা কুঁড়ি থেকে সম্পূর্ণ ফুল হয়ে ফোটা! ‘দীপ জ্বেলে যাই’, ‘উত্তরফাল্গুনী’, ‘মমতা’... কখনও অশোককুমার, কখনও সৌমিত্রর সঙ্গেও যখন তিনি রানির মতো বিচরণ করছেন। রুল করছেন।
আর ‘আঁধি’? আমাদের ইন্দিরা গাঁধী। উফ্, কী দাপট! আজ যে ‘মুক্তধারা’ বা ‘মিসেস সেন’-এর মতো ছবি করার সাহস দেখায় আমাদের ইন্ডাস্ট্রি, সেই শুরু কিন্তু ওঁর হাত ধরে। শ্রেষ্ঠত্বের আসন নিয়ে তাঁর রহস্যাবৃত জীবনের গ্র্যান্ড একজিট, যেন নারীবাদেরই জয়। আমি কৃতজ্ঞ, ধন্য তাঁর দেখানো পথে তাঁকে দেখে চলার সাহস পেয়েছি! শেষে শুধু একটা কথাই বলব, ‘এই পথ যেন না শেষ হয়...’
আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত।
কপি
পেস্ট
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত্যুবার্ষিকী ছিলো ১৬ জানুয়ারি
১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)
আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।
১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!
পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত তিনি।
সলিমুল্লাহ ছিলেন আদ্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান।
শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। মাত্র ৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন্য আরো বহুকিছু করে যেতেন।
নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত্যুবার্ষিকী ছিলো ১৬ জানুয়ারি। তাঁর জন্য বিনম্র শ্রদ্ধা।
THERE দ্বারা গঠিত কিছু শব্দ
✪ There is/are - আছে
✪ There was/were - ছিলো
✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
✪ There must have been - নিশ্চয়ই ছিলো
✪ There should be - থাকা উচিত
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There should not be - থাকা উচিত না
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There could have been - থাকতে পারবে
✪ There seems to be - আছে বলে মনে হয়
✪ There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে
✪ There are deer in this jungle- এই বনে হরিণ আছে
✪ There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
✪ There may be crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
✪ There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত.
কপি
পেস্ট
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া
আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...