এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

রাত ১৪/২/২০২৩ মঙ্গলবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪ই জানুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:…… 


পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের জন্য নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ।

 


অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারাদেশে নবনির্মিত প্রায় পাঁচ হাজার গৃহ ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন শেখ হাসিনা।

 


বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়, তাই পথ হারিয়ে তারা এখন পদযাত্রা করে বেড়াচ্ছে — বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 


ভুইফোঁড় সাংবাদিকতা দূর করতে অংশীজনদের নিয়ে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল — বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ।

 


দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের জুন মাস থেকে চালু হচ্ছে স্কুল—ফিডিং কর্মসূচি।

 


আজ পয়লা ফাল্গুন — নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করলো দেশবাসী।

 


ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ৩৫ টন খাদ্য সহায়তা নিয়ে ১০ বছরের বেশি সময়ের মধ্যে অবতরণ করলো প্রথম সৌদি বিমান।

 


এবং পোর্ট এলিজাবেথে নারী টি—টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

সকাল ১৪/২/২০২৩ মঙ্গলবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২-তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি - নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের অভিনন্দন।


কোস্টগার্ডের আধুনিকায়নে বঙ্গবন্ধু উপগ্রহ-১ এর সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে - বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। 


বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে বাধ্য করেছিল - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। 


বর্ণাঢ্য কর্মসূচিতে বিশ্ব বেতার দিবস উদযাপন - মানুষের মধ্যে নৈতিকতা, দেশাত্ববোধ ও মমত্ববোধ জাগিয়ে তুলতে বেতারকে ভূমিকা রাখতে হবে - দিবসের আলোচনায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  


আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন - আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত বরণে দেশজুড়ে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। 


রোহিঙ্গাদের আশ্রয়ন ও জীবনমান উন্নয়নে ৫৭ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান।


সাইক্লোন গ্যাব্রিয়লে ক্ষয়ক্ষতির কারণে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয়বারের মতো জারি হলো জরুরি অবস্থা।


এবং পোর্ট এলিজাবেথে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ১৩/২/২০২৩ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩ই জানুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:…… 


মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২—তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ——— নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের অভিনন্দন। 

 


কোস্টগার্ডের আধুনিকায়নে বঙ্গবন্ধু উপগ্রহ—১ এর সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে ——— কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর ভাষণে বললেন প্রধানমন্ত্রী।  

 


বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে বাধ্য করেছিল ——— বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 


বর্ণাঢ্য কর্মসূচিতে বিশ্ব বেতার দিবস উদযাপন ——— মানুষের মধ্যে নৈতিকতা, দেশাত্মবোধ ও মমত্ববোধ জাগিয়ে তুলতে বেতারকে ভূমিকা রাখতে হবে ——— দিবসের আলোচনায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 


রোহিঙ্গাদের আশ্রয়ন ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে ৫৭ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত জাপানের। 

 


এবং পার্লে আইসিসি নারী টি—টোয়েন্টি বিশ্বকাপে এখন মুখোমুখি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড।

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

কবরের আজাব

 #কবরের_আযাব –


 নবীজি সাঃ অনেকগুলো কবর দেখলেন । খুশী হলেন । শেষমেশ একটা কবরের সামনে গেলেন। উনার চেহারা মুবারকে ঘাম দেখা দিল । তিনি অস্হির হয়ে পড়লেন। দুঃচিন্তায় চেহারা কালো হয়ে উঠল। হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি।


একজন সাহাবী (রাঃ) উনার অবস্হা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনি এত পেরেশান কেন ?


‘হায়, হায়’ ! তিনি অস্হির হয়ে বললেন, ‘এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে । এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না । আহা ! এই ব্যক্তির কি উপায় ?’


বলে তিনি কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন । কিন্তু চেহারায় প্রশান্তি এলো না ।


তিনি বললেন, ‘দোয়া কবুল হচ্ছে না । কোন রহস্যময় কারণে । সাংঘাতিক বড় পাপ করেছে সে ।’


হুজুর (সাঃ) এর উপর অস্হিরতা বেড়েই চললো । তিনি বললেন, ‘ আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ী গিয়ে ঘুমাবো ?


তিনি একজন সাথীকে ডেকে বললেন, ‘যাও, মদীনার বাজারে । সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্নীয়ের কবর এখানে রয়েছে । ‘


তারা এলো ।


তাদেরকে নিজ নিজ আত্নীয়ের কবরে দাড়াতে বললেন ।


সবাই দাড়ালো ।


কিন্তু আশ্চর্য্য ! ওই কবরের পাশে কেউ দাড়ালো না ।


বেদনায় নীল হয়ে গেলেন হুজুর (সাঃ) । অনেক পরে এলো এক বুড়ি । ধীর পায়ে । লাঠিতে ভর দিয়ে । তিনি দাড়ালেন সেই কবরের পাশে ।


হুজুরের পাক (সাঃ) স্বস্তির নিঃশ্বাস ফেললেন । তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, ‘এটা কার কবর ?’


‘আমার ছেলের ।’ বৃদ্ধা বললেন ।


‘আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ।’


‘ইয়া রাসূলূল্লাহ ! এটা কি সত্যি ?’


‘সত্যিই ‘ ।


‘শুনে আমি খুব খূশী হলাম ।’


‘আল্লাহ মাফ করুন ! আপনি এ কি বলছেন মা ?’ সে আপনার সন্তান !’


শুনুন তাহলে, হে আল্লাহর রসূল ! এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় । সে পৃথিবীর মুখ দেখল । তার কেউ ছিলো না । আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম । তিল তিল করে । সে বিয়ে করল । স্ত্রীকে পেয়ে সে ভূলে গেল আমাকে । একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল । ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করল আমাকে । ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি । জ্ঞান হারালাম ।


হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম , প্রভুর দরবারে । দু’হাত তুলে । বললাম, ‘হে আল্লাহ ! তাকে কবরে শাস্তি দাও । অনন্ত কাল ধরে । দুনিয়াতে দিওনা । চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না । ‘


‘হে আল্লাহর রাসূল ! আমি এখন এজন্য খূশী যে আমার দোয়া কবূল হয়েছে । ‘

এয়ারপ্লেন মোড আসলে কী

 এয়ারপ্লেন মোড আসলে কী? কেন বিমান সফরে এয়ারপ্লেন মোড অন করতে বলা হয়?


যাঁরা ঘনঘন বিমানে যাতায়াত করেন, তাঁরা সকলেই এরোপ্লেন বা এয়ারপ্লেন মোডের সঙ্গে পরিচিত। যাত্রীরা বিমানে উঠলেই মোবাইলে এরোপ্লেন মোড অন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আসলে কী কাজ করে এই এরোপ্লেন মোড কিংবা কেন বিমানে উঠলেই যাত্রীদের মোবাইলে এরোপ্লেন মোড অন করতে বলা হয়, তা হয়তো অনেকের কাছেই স্পষ্ট নয়। ফোনের এই ফিচারের সঙ্গে পরিচিত হলেও তার কার্যকারিতা হয়তো সঠিকভাবে অনেকেরই জানা নেই। তাই বিশদে জেনে নেওয়া যাক যে এই এরোপ্লেন মোড আসলে কী? কেন বিমানে উঠলে এই ফিচার মোবাইলে অন করতে বলা হয়? আর এরোপ্লেন মোড আসলে কী কী কাজ করে? 


সব স্মার্টফোনেই রয়েছে এরোপ্লেন বা এয়ারপ্লেন মোড। বিমানে উঠলে যাত্রীদের নিজের ফোনে এই ফিচার অন করতে বলা হয়। যেভাবে আপনি ফোনের নেট অন করেন সেভাবেই খুঁজে পাবেন এরোপ্লেন মোডের অপশন। এই ফিচার স্মার্টফোনে অন করে দিলে ইন্টারনেট অফ হয়ে যাবে। পাশাপাশি দেখা যাবে নেটওয়ার্কের জায়গায় রয়েছে ছোট্ট একটা প্লেনের চিহ্ন। বিমানে সফর করা ছাড়াও আপনি যদি চান আপনার ফোনে কোনও কল বা মেসেজ না আসুক, তাহলে এই ফিচার আপনি চালু করতে পারেন।


এরোপ্লেন মোডের বা এয়ারপ্লেন মোডের কাজ


যখন আপনি ফোনের এরোপ্লেন মোড অন করবেন তখন ডিভাইস সব ধরনের সেলুলার সিগন্যাল ট্রান্সমিট করা বন্ধ করে দেবে। এর ফলে সেলুলার নেটওয়ার্কে আসা কোনও ফোনকল বা মেসেজ আপনার কাছে পৌঁছবে না। তবে ফোনে ডাউনলোড থাকা গান আপনি শুনতে পাবেন। দেখতে পাবেন ডাউনলোড থাকা সিনেমাও। এরোপ্লেন মোড অন হলে ফোনের ওয়াই-ফাই মোডও ডিজেবল বা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনি ওয়াই-ফাই আকসেস পেতে চান তাহলে ফোনে আপনাকে ওয়াই-ফাই ফিচার অন করতে হবে। এর ফলে আপনি ইন্টারনেট কানেকশন পাবেন ওয়াই-ফাইয়ের মাধ্যমে। ফলে ফোনে এরোপ্লেন মোড চালু থাকলেও নেট ব্যবহার করতে পারবেন আপনি।


কেন বিমানে সফরের সময় এরোপ্লেন মোড অন করা হয়


ইলেকট্রনিক ডিভাইস থেকে যে সিগন্যাল বেরোয় তা এয়ারক্র্যাফটের কমিউনিকেশন সিস্টেমকে ঘেঁটে দিতে পারে। ইলেকট্রনিক ডিভাইস মানে ফোনে থাকে সেলুলার কানেকশন, যা যথেষ্ট শক্তিশালী রেডিও ওয়েব নির্গত করে। একই সঙ্গে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও। এই সমস্ত ওয়েব এয়ারক্র্যাফটের সিগন্যালে সমস্যা তৈরি করতে পারে। আর তার ফলে পাইলট কোনও সাহায্য চেয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে যোগাযোগ করতে চাইলে সমস্যা পড়তে পারেন। এই সমস্ত ঘটনার জেরে বিপদে পড়তে পারেন বিমানে থাকা অসংখ্য যাত্রী। সেই জন্যই বিমানে সফরের সময় যাত্রীদের বারংবার এরোপ্লেন মোড অন করার কথা বলা হয়।

ফিরে দেখা ইন্ডিয়া গেটের ইতিহাস,,, লাহরী প্রহরী ফেইসবুক থেকে নেওয়া

 ফিরে দেখা ইন্ডিয়া গেটের ইতিহাস -


ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্যারিসের আর্ক দে ত্রিম্ফের আদলে ১৯৩১ সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েনস। আগে এর নাম ছিল "অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট"। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত ৯০,০০০ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলেপাথর ও গ্র্যানাইট পাথরে তৈরি।


এই গেটের চূড়ায় বড় বড় অক্ষরে লেখা ভারত, ইন্ডিয়া। খিলানের গায়ে ১৩ হাজারেরও বেশি ভারতীয় সেনার নাম খোদাই করা আছে। দিল্লিতে অবস্থিত এই স্মৃতি সৌধে আগে পঞ্চম জর্জের একটি মূর্তি ছিল। তবে সেই স্থান এখন ফাঁকাই রয়েছে। সেই মূর্তি এখন রাখা রয়েছে দিল্লির কনোনেশন পার্কে। ভারতের স্বাধীনতা অর্জনের পর এখানে অমর জওয়ান জ্যোতি স্থাপন করা হয়। কেবলমাত্র ইতিহাস ও ঐতিহ্য নয়, দেশের রাজধানীর পর্যটনকেও তুলেধরেছে এই স্থাপত্য।

★ইন্ডিয়া গেট (প্রতিষ্ঠিত ১৯২১ঃ১০ই ফেব্রুয়ারী) 

প্যারিসের আর্ক দে ত্রিম্ফের আদলে ১৯৩১ সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েনস।[প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত ৯০,০০০ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে নির্মিত]

সকাল ১৩/২/২০২৩ সোমবার

সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:……


দেশের ২২-তম রাষ্ট্রপতি পদে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।


দেশ স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে যাচ্ছে; আর পিছনে ফিরে তাকাবে না - বললেন প্রধানমন্ত্রী।


বিএনপি জামায়াত দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে - আওয়ামী লীগের শান্তি সমাবেশে বললেন দলের সাধারণ সম্পাদক। 


রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অনাগ্রহ গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব বেতার দিবস - বাংলাদেশ বেতারের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।


বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন ১৯ জন বিশিষ্ট নাগরিক ও দুটি প্রতিষ্ঠান।  


তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো - আরও হতাহতের আশঙ্কা জাতিসংঘের।  


এবং কেপটাউনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের পরাজয়।

সকাল ১২/২/২০২৩ রবিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


নারীদের বিজ্ঞানে উৎকর্ষ লাভের সুযোগ দিতে বৈশ্বিক প্রচেষ্টার আহবান প্রধানমন্ত্রীর।


নানা আয়োজনে আনসার ও ভিডিপির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৩তম জাতীয় সমাবেশ উদযাপিত হচ্ছে আজ --- যোগ দেবেন শেখ হাসিনা।


আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে বিএনপি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করেছে - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভবিষ্যতে তাদের আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


ঢাকায় তিনদিনব্যাপী বাংলাদেশ সীড কংগ্রেস শুরু - দেশে ভালো ফলনের জন্য বীজের মান নিশ্চিতে কোন ছাড় দেয়া হবেনা - বলেছেন কৃষি মন্ত্রী। 


বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত। 


তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে - ক্ষতিগ্রস্ত প্রায় ৯ লাখ মানুষের জরুরী খাদ্যের প্রয়োজন  - জানিয়েছে জাতিসংঘ।


এবং কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষ ৬০ মিটার দৌড়ে ইতিহাস সৃষ্টি করে স্বর্ণ পদক জিতে নিলেন বাংলাদেশের ইমরানুর রহমান ।

সকাল ১১/২/২০২৩ শনিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ১১ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। 


দেশে বীজ ব্যবসার সম্ভাবনা অন্বেষণে রাজধানীতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সিড কংগ্রেস শুরু আজ।


বিএনপি’র সাথে সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ - বললেন দলের সাধারণ সম্পাদক।


সারাদেশে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ আজ - কারো পাল্টাপাল্টি নয়, আওয়ামী লীগ নিজেদের স্বাভাবিক কর্মসূচি দিচ্ছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সকল দেশকে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 


ছুটির দিনে অমর একুশে বইমেলায় দর্শণার্থীদের উপচে পড়া ভিড় - শিশুপ্রহরে কচিকাঁচার মেলা।


তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী কার্যক্রমে অংশ নিতে উদ্ধার দলের পর এবার ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ।


এবং কেপটাউনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শ্রীলংকার শুভ সূচনা।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

রাত ১০/২/২০২৩ শুক্রবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী রবিবার শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা।


বিএনপির সাথে সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ, বললেন দলের সাধারণ সম্পাদক।


কারো পাল্টাপাল্টি নয়, আওয়ামী লীগ নিজেদের স্বাভাবিক কর্মসূচি দিচ্ছে, মন্তব্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


ছুটির দিনে অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, শিশু প্রহরে কচিকাঁচার মেলা।


দেশে বীজ ব্যবসার সম্ভাবনা অন্বেষণে রাজধানীতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সিড কংগ্রেস শুরু আগামীকাল।


ত্রাণ সরবরাহের সুবিধার্থে তুরস্ক ও সিরিয়াস সীমান্তে মানবিক সহায়তা কেন্দ্র চালু করতে নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান।


এবং কেপ টাউনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...