এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাত ২৩/২/২০২৩ বৃহস্পতিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


* গাজীপুরে বঙ্গবন্ধু পিয়েরে—ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন ——— ফলন বাড়াতে প্রচলিত শস্যের পাশাপাশি নতুন জাতের শস্য উৎপাদন করতে কৃষিবিদদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।

 


* মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি—মন্ত্রী হবে ——— বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 


* যুদ্ধাপরাধী ও ভাষা বিরোধীদের নিয়ে শহীদ মিনারে গিয়ে বিএনপি আজগুবি অভিযোগ করেছে ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


* স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সফটওয়্যার তৈরি ও উন্নয়নের কোন বিকল্প নেই ——— 


* তথ্য—প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধনকালে বললেন জাতীয় সংসদের স্পীকার।

 


* জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।

 


* বগুড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে নিহত পাঁচ।

 


*এবং দক্ষিণ আফ্রিকায়, আইসিসি নারী টি—টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এখন ভারত—অস্ট্রেলিয়া মুখোমুখি।

সকাল ২৩/২/২০২৩ বৃহস্পতিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:


স্বৈরশাসকদের গঠিত অবৈধ দলকে প্রত্যাখ্যান করতে ও তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান।


বাংলাদেশ হবে আন্তর্জাতিক এভিয়েশন গেটওয়ে এবং প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্রবিন্দু - বললেন প্রধানমন্ত্রী।


একুশ শতকের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও তথ্য প্রযু্িক্ততে দক্ষ জনশক্তি হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহবান জানালেন রাষ্ট্রপতি।


বিএনপি অমর একুশে ও  মুক্তিযুদ্ধের চেতনায়  বিশ্বাস করে না, তাই তাদের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


ভাষা ও সংস্কৃতি বিকৃতকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


ইসরাইলী সেনাদের হামলায় অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অন্তত ১১ ফিলিস্তিনী নিহত। 


এবং কেপটাউনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ  ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

রাত ২২/২/২০২৩ বুধবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২২ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


স্বৈরশাসকদের গঠিত অবৈধ দলকে প্রত্যাখ্যান করতে ও তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশ হবে আন্তর্জাতিক এভিয়েশন গেটওয়ে এবং প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্রবিন্দু — বললেন শেখ হাসিনা।


একুশ শতকের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও তথ্য প্রযুি্ক্ততে দক্ষ জনশক্তি হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান।


বিএনপি অমর একুশে ও  মুক্তিযুদ্ধের চেতনায়  বিশ্বাস করে না, তাই তাদের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় — বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


ভাষা ও সংস্কৃতি বিকৃতকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে আগামীকাল কিয়েভ ও তার মিত্রদের সঙ্গে বৈঠকে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদ।


এবং আগামীকাল কেপটাউনে আইসিসি নারী টি—টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে ভারত।

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

সকাল ২২/২/২০২৩ বুধবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।     


আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা গবেষণায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে - বিভিন্ন ভাষা সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ কোরে শেখ হাসিনার আশ্বাস।


সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপিকে রুখতে হবে - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


দেশের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন-পালন করে তাদের প্রতিহত করাই অমর একুশের শপথ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


আগামী ৭ই মার্চ দিবাগত রাতে দেশে পালিত হবে পবিত্র শবে বরাত।


বাজার সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে আজ ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ১৫-তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা।


রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাবের বিষয়ে ইউক্রেনের সতর্ক আগ্রহ প্রকাশ।  


এবং কেপটাউনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের ১০ উইকেটে পরাজয় ।

রাত ২১/২/২০২৩ মঙ্গলবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২১শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


যথাযথ মযার্দায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ——— ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

 


বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বললেন, ভাষা গবেষণায় নেয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

 


সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, এই অপশক্তিকে রুখতে হবে ——— বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

 


দেশের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন—পালন করে তাদের প্রতিহত করাই অমর একুশের শপথ ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


বাজার সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ১৫—তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। 

 


পদ্ধতিগতভাবে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রুশ প্রেসিডেন্টের অঙ্গীকার ——— এই যুদ্ধকে রাশিয়ার কৌশলগত ব্যর্থতা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।  

 


এবং কেপটাউনে আইসিসি নারী টি—টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ২১/২/২০২৩ মংগলবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২১শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


আজ অমর একুশে - মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা শহীদদের।


একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 


১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান - নতুন প্রজন্মকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আহবান। 


নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের  মধ্য থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে দিতে পারে বিএনপি - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 


গণতান্ত্রিক রীতিনীতি ও শাসন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপিই প্রতিবন্ধক    - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


আগামী ৩০ শে এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।


সহযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট কিয়েভ সফরের প্রশংসা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।


এবং আজ কেপটাউনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ।

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

২১/২/২০২৩ মংগলবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২১শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


আজ অমর একুশে - মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা শহীদদের।


একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 


১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান - নতুন প্রজন্মকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আহবান। 


নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের  মধ্য থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে দিতে পারে বিএনপি - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 


গণতান্ত্রিক রীতিনীতি ও শাসন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপিই প্রতিবন্ধক    - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


আগামী ৩০ শে এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।


সহযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট কিয়েভ সফরের প্রশংসা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।


এবং আজ কেপটাউনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ।

রাত ২০/২/২০২৩ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


* আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি।

 


* ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী —নতুন প্রজন্মকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার এবং দেশকে এগিয়ে নেয়ার আহ্বান।

 


* নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের  মধ্যে থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে দিতে পারে বিএনপি —বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

 


* গণতান্ত্রিক রীতিনীতি ও শাসন ব্যবস্থাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিএনপিই প্রতিবন্ধক — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

 


* মানবতা বিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 


* রাশিয়া—ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভে আকস্মিক সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট — ইউক্রেনকে পঞ্চাশ কোটি ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রম্নতি।

 


* এবং ৩৪—তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা জিতে নিলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।

সকাল ২০/২/২০২৩ সোমবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:…


১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হবে আজ - হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। 


রাজধানীতে যান চলাচলের জন্য খুলে দেয়া হলো কালশী ফ্লাইওভার ও ছয় লেনের সড়ক -ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার শেখ হাসিনার।


চলতি বছর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে একশো ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা করছে সরকার- জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


আজ সারা দেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।


ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের বেশির ভাগ প্রদেশে উদ্ধার কাজ শেষ করার ঘোষণা। 


এবং দক্ষিণ আফ্রিকায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েষ্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড নিজ নিজ খেলায় জয়ী।

রাত ১৯/২/২০২৩ রবিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:।

আজকের শিরোনাম:………


*রাজধানীতে যান চলাচলের জন্য খুলে দেয়া হলো কালশী ফ্লাইওভার ও ছয় লেনের সড়ক—ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। 

 


*চলতি বছর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে একশো ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা —ভারতীয় ডেপুটি হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এলে বললেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। 

 


*বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ —জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 


* ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান আগামীকাল। 

 


* ইতোমধ্যে দেউলিয়া হয়ে পড়েছে পাকিস্তান —বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

 


* সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৫। 


 

* এবং দিল্লিতে দুই দিন বাকি থাকতেই দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে 

৬ উইকেটে হারালো স্বাগতিক ভারত।

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...