এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
শনিবার, ১১ মার্চ, ২০২৩
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
সকাল ১০/৩/২০২৩ শুক্রবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ১০ মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:…
* গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান —— আরো বেশি জীবনধর্মী ও পরিবারের সকলকে নিয়ে দেখার উপযোগী চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর।
* যারা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীর নেতৃত্বে রাজনীতি করে তাদের মুখে অন্যদের নিয়ে পলায়নপর রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয় ——— বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
* রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নাশকতার আলামত পাওয়া যায়নি—— জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
* পবিত্র রমজান মাস সামনে রেখে নিম্ন আয়ের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু।
* একটি প্রতিষ্ঠানসহ ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার।
* জার্মানীর হামবুর্গের একটি গীর্জায় গুলিবর্ষণে অন্তত ৬ জন নিহত।
* এবং চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি—টোয়েন্টিতে শুভ সূচনা টাইগারদের।
রাত ৯/৩/২০২৩ বৃহস্পতিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৯ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
* গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান —— আরো বেশি জীবনধর্মী ও পরিবারের সকলকে নিয়ে দেখার উপযোগী চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর।
* জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত দেশের চলচ্চিত্র শিল্প আজ উন্নত ও সমৃদ্ধ —— বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
* রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নাশকতার আলামত পাওয়া যায়নি—— জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
* পবিত্র রমজান মাস সামনে রেখে নিম্ন আয়ের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু।
* জুলাই মাস থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে —— বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
* আফগানিস্তানে বিস্ফোরণে প্রাদেশিক গভর্ণর নিহত।
*এবং চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি—টোয়েন্টিতে শুভ সূচনা টাইগারদের।
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
গল্প: জিদ- লেখক: জসীম উদ্দীন ফেইসবুক থেকে নেওয়া
গল্প: জিদ- লেখক: জসীম উদ্দীন
গল্প: জিদ
লেখক: জসীম উদ্দীন
এক তাঁতি আর তার বউ! তারা বড়ই গরিব। কোনদিন খায়-কোনদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া, কাপড় বুনাইয়া, কিইবা তাহাদের আয়?আগেরকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য বাদশাজাদীরা, কত নবাবজাদীরা তাহাদের উঠানে গড়াগড়ি পাড়িত।তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লগিত। কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত।
সেইসব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘড়র-ঘড়র করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না, এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো-আঁধারির মধ্যে সুতাকাটা শেষ করিতে হইত। সূর্য়ের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত, তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না।
তাঁতি আবার সেই সুতায় নানারকমের রঙ মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়া ধরিলে ছিঁড়িয়া যায়। তাই, বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া, সেই সুতা তাঁতে পরাইয়া, কতরকমের নক্সা করিয়া তাঁতি কাপড় বুনাইত। সেই শাড়ির উপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত, তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গোলেবাকওয়ালী আর কত লুবানকন্যার কাহিনী ছড়াইয়া পড়িত।
শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর। কলমি ফুল, গোলাপ ফুল, মন-খুশি, রাসমন্ডন, শধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়াইয়া যায়। কিন্তু কিসে কি হইয়া গেল। দেশের রাজা গেল, রাজ্য গেল। দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশী বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধুঁয়ার উপর সোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছঢ়াইয়া পড়িতে লাগিল; যেমন সস্তা তেমনই টেকসই। আবার যেখানে-সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কে আর কিনিতে চায়!
হাট হইতে নক্সী-শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাঁড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনান ভুলিয়া গেল। তখনকার লোক নক্সা চায় না। তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে-সেখানে পাওয়া যায় না। চোরাবাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয়, তাহাতে কোনরকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না।
কিন্তু তাঁতির বউ সেকথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, “তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালমতো খাইতে পারিলাম না। এত করিয়া বলি, হাটে যাও। ভাল মতো একটা মাছ কিনিয়া আন। সেকথা কানেই তোল না।”
তাঁতি উত্তর করে “এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালমতো একটা মাছ কিনিয়া আনিব।” সে হাটে যায়, পরের হাটে যায়, আরও এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনিয়া আনে না।
সেদিন তাঁতির বউ তাঁতিকে ভাল করিয়াই ধরিল, “এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রইল পড়িয়া তোমার চরকা, রহিল পড়িয়া তোমার নাটাই, আমি আর নলি কাটিব না। শুধু শাক ভাত– আর শাক ভাত, খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল। তাও যদি পেট ভরিয়া খাইতে পারতাম!”তাঁতি কি আর করে? একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তুর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি তিনটি ছোট্ট মাছ কিনিয়া আনিল।
মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি। আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এভাবে ঘুরাইয়া, ওভাবে ঘুরাইয়া কত গুমর করিয়াই সে মাছ কুটিল! যেন সত্য সত্যই একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল।
তাঁতি আর তার বউ খাইতে বসিল। তিনটি মাছ। কে দুইটা খাইবে, কে একটি খাইবে, কিছুতেই তারা ঠিক করিতে পারে না! তাঁতি বউকে বলে, “দেখ, রোদে ঘামিয়া, কতদূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি। আমি দুইটি খাই। তুমি একটি খাও।”
বউ বলে, “উঁহু। তা হইবে না। এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিয়াছি। আমিই দুইটি মাছ খাইব।” তাঁতি বলে, “তাহা কিছুতেই হইবে না।” কথায় কথায় আরও কথা ওঠে! তর্ক বাড়িয়া যায়। সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না, কে দুইটি মাছ খাইবে আর কে একটি মাছ খাইবে! অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন দুইজনে স্থির করিল, তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে। যে আগে কথা বলিবে, সেই একটা মাছ খাইবে।
তাঁতি এদিক মুখ করিয়া শুইয়া রহিল। থালাভরা ভাত-তরকারি পড়িয়া রইল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কোরো মুখে কোন কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল কিন্তু কারো মুখে কোন কথা নাই।
দুপুর কাটিয়া সন্ধা হইল, কিন্তু কারো মুখে কোন কথা নাই। বেলা যখন পড়-পড়, আকাশের কিনারায় সাঁঝের কলসি ভর-ভর, পাড়ার লোকেরা বলাবলি করে, “আরে ভাই! আজ তাঁতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘড়র ঘড়রও শুনি না। কোন অসুখ বিসুখ করিল নাকি? আহা! তাঁতি বড় ভাল মানুষটি। বেচারা গরিব হইলে কি হয়, কারো কোন ক্ষতি করে নাই কোনদিন।”
একজন বলিল, “চল ভাই! দেখিয়া আসি ওদের কোন অসুখ বিসুখ করিল নাকি।”পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল। কিন্তু কোন সাড়াশব্দ নাই। ভিতর হইতে দরজা বন্ধ।
তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল, তাঁতি আর তাঁতির বউ শুইয়া আছে। নড়ে না, চড়ে না–ডাাকিলেও সাড়া দেয় না। তারপর গাঁয়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল, তাহারা মরিয়া গিয়াছে।আহা কি ভালোবাসারে! তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতির বউও মরিয়া গিয়াছে। এমন মরা খুব কমই দেখা যায়।এসো ভাই আতর মাখাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি।
গোরস্থান সেখান থেকে এক মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার দুইজন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্তানে মোরদা আনিয়া নামানো হইল ; মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তাঁর ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন।
তাঁর নির্দেশমতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করাইয়া, কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাহাদের বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, “তুই দুইটা খা, আমি একটা খাব।”
সঙ্গে ছিল দুইজন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল, নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের দুইজন লোক মনে করিল, তাঁতির যে তার বউকে দুইটা খাইতে বলিল, নিশ্চয়ই সে তাহাদের দুইজনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে! মোল্লা সাহেব মনে করিলেন, তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে সোয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ে চোটে খুটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন।
চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লাসাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন, বুঝি ভূত আসিয়া তাঁর পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরো জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরো জোরে তাঁর পিঠে লাগে।হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খা্ইতে বসিল।
কপি
পেস্ট
সকাল ৯/৩/২০২৩ বৃহস্পতিবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ০৯ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনামঃ
দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্কবি মনোযোগ আকর্ষণ করায় রোহিঙ্গা সংকটের সমাধান আরও কঠিন হয়ে পড়েছে - আলজাজিরা টিভিকে দেয়া সাক্ষাতকারে বললেন শেখ হাসিনা।
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ - বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন।
দেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক - আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত নাশকতার ছক এঁকেছে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য নিয়ে দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
ইউক্রেনে রুশ হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন-বললেন জাতিসংঘ মহাসচিব।
এবং আজ চট্টগ্রামে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।
রাত ৮/৩/২০২৩ বুধবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৮ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করায় রোহিঙ্গা সংকটের সমাধান আরও কঠিন হয়ে পড়েছে ——— আলজাজিরা টিভিকে দেয়া সাক্ষাতকারে বললেন শেখ হাসিনা।
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে ———তদন্ত কমিটি গঠন ——— বিস্ফোরণের মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক ——— আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ——— মন্তব্য ওবায়দুল কাদেরের।
বিএনপি জামায়াত নাশকতার ছক এঁকেছে ——— বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলার নতুন মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের।
এবং আগামীকাল চট্টগ্রামে তিন ম্যাচ টি—টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।
সকাল ৮/৩/২০২৩ বুধবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ০৮ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:…
উত্তরণের পথে অগ্রসর স্বল্পোন্নত দেশগুলোর জন্য অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার সম্প্রসারণ চাইলেন প্রধানমন্ত্রী।
কাতারে পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন শেখ হাসিনা।
দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর, পাঠক আর ঘোষক এক কথা নয় - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সাতই মার্চের ভাষণ বাদ দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না, যারা সাতই মার্চ পালন করে না, তারা স্বাধীনতাকে কতটুকু স্বীকার করে সেটিই বড় প্রশ্ন - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
রাজধানীর গুলিস্তানের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে আজ বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে কিয়েভে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব।
এবং বাংলাদেশ ক্রিকেট লীগের চার দিনের ম্যাচে সেন্ট্রাল জোনকে হারিয়ে সাউথ জোন চ্যাম্পিয়ন।
রাত ৭/৩/২০২৩ মঙ্গলবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৭ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
২০৩০ সালের মধ্যে স্বল্পোন্নত দেশসমূহের অভীষ্ট লক্ষ্য অর্জনে জাতীয়, আঞ্চলিক ও আন্তজার্তিক পযার্য়ে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ।
স্বাধীনতার গুরুত্বপূর্ণ মাইলফলক বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ স্মরণে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করছে জাতি ——— ধানমণ্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন।
দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর, পাঠক আর ঘোষক এক কথা নয় ——— বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সাতই মার্চের ভাষণ বাদ দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না, যারা সাতই মার্চ পালন করে না, তারা স্বাধীনতাকে কতটুকু স্বীকার করে সেটিই বড় প্রশ্ন ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
রাজধানীর গুলিস্তানের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ———নিহত অন্তত ১৫ জন, আহত আরও শতাধিক।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
বিশ্বব্যাপী নারীর অধিকার লঙ্ঘিত ও হুমকির সম্মুখীন হচ্ছে ——— হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের।
এবং বাংলাদেশ ক্রিকেট লীগের চার দিনের ম্যাচে সেন্ট্রাল জোনকে হারিয়ে সাউথ জোন চ্যাম্পিয়ন।
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
সকাল ৭/৩/২০২৩ মঙ্গলবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ০৭ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:…
আজ ঐতিহাসিক ৭ই মার্চ - ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ স্মরণে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিবসটি।
পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যে বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম ও বাণিজ্য-বিনিয়োগ সংক্রান্ত যৌথ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর আহবান।
স্মার্ট, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছে শেখ হাসিনার পাঁচটি প্রস্তাব উত্থাপন।
ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ রাতে দেশে পালিত হবে পবিত্র শবে বরাত।
ক্ষমতায় যাওয়া নিয়ে বিএনপির কোন মাথা ব্যথা নেই, তাদের একমাত্র লক্ষ্য শেখ হাসিনাকে হটানো - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পঞ্চগড়ের ঘটনা বিএনপির সারাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারার অংশ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
ইন্দোনেশিয়ার সেরাসান দ্বীপে প্রবল বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি এবং অনেকে নিখোঁজ।
এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ।
রাত ৬/৩/২০২৩ সোমবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০6ই মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
* আগামীকাল ঐতিহাসিক ৭ই মার্চ ——— ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ স্মরণে নানা কর্মসূচিতে পালিত হবে দিনটি।
* পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যে বাংলাদেশ—কাতার বিজনেস ফোরাম ও বাণিজ্য—বিনিয়োগ সংক্রান্ত যৌথ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান।
* স্মার্ট, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছে শেখ হাসিনার পাঁচটি প্রস্তাব উত্থাপন।
* ক্ষমতায় যাওয়া নিয়ে বিএনপির কোন মাথা ব্যথা নেই, তাদের একমাত্র লক্ষ্য শেখ হাসিনাকে হটানো ——— বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
* পঞ্চগড়ের ঘটনা বিএনপির সারাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারার অংশ ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
* ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল রাতে দেশে পালিত হবে পবিত্র শবে বরাত।
* এক দশকের আলোচনার পর সমুদ্র রক্ষায় ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে জাতিসংঘের সদস্য দেশগুলো।
* এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ।
কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া
আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...