এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
সোমবার, ২৭ মার্চ, ২০২৩
মাঝি – রবীন্দ্রনাথ ঠাকুর
মাঝি
– রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে৷
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে,
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে৷
সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউ ডাঙাটার পরে৷
মা, যদি হও রাজি,
বড় হলে আমি হব
খেয়াঘাটের মাঝি৷
আমাদের গ্রাম – বন্দে আলী মিয়া
আমাদের গ্রাম
– বন্দে আলী মিয়া
আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই৷
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ৷
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি৷
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন৷
সকালে সোনার রবি পুব দিকে ওঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে৷
বনলতা সেন __জীবনানন্দ দাশ
বনলতা সেন
__জীবনানন্দ দাশ
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
রাত ২৬/৩/২০২৩ রবিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ২৬শে মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩—তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে জাতি —— দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।
স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা।
দেশের ৫৩—তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট নাগরিকদের রাষ্ট্রপতির সংবর্ধনা —— যোগ দিলেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার ৫২ বছর পরেও এখনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নানা রূপে দেশে বিরাজ করছে —— বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন —— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার লেখা তিনটি বইয়ের জন্য বিশেষ সাহিত্য পুরস্কারে ভূষিত করলো সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার ফাউন্ডেশন।
চীনের সঙ্গে সামরিক জোট করছে না রাশিয়া —— বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এবং আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন—ম্যাচ টি—টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ।
রবিবার, ২৬ মার্চ, ২০২৩
সকাল ২৬/৩/২০২৩ রবিবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ২৬শে মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:..
যথাযোগ্য মর্যাদায় জাতি আজ উদ্যাপন করছে ৫৩-তম স্বাধীনতা ও জাতীয় দিবস। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।
স্মার্ট বাংলাদেশ গঠনে দেশবাসীকে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর আহবান।
৭১-এর গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি শেখ হাসিনার।
পাকিস্তানের দালাল পার্টি বিএনপিকে প্রতিহত করার আহবান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
বেলারুশের ভূখণ্ডে কৌশলগত পরমাণু অস্ত্রের ঘাঁটি করার জন্য দেশটির সঙ্গে রাশিয়ার চুক্তি।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের প্রাণহানি।
এবং সিলেটে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ শিসেল্সকে একমাত্র গোলে হারিয়েছে বাংলাদেশ।
রাত ২৫/৩/২০২৩ শনিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ২৫ মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
যথাযথ মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস — স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক ভিডিও বার্তায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।
আজ ভয়াল ২৫শে মার্চ, গণহত্যা দিবস — নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ স্মরণ করছে জাতি ।
২৫শে মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি শেখ হাসিনার।
পাকিস্তানের দালাল পার্টি বিএনপিকে প্রতিহত করার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই, আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান চায় রাশিয়া।
এবং সিলেটে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে সফররত সিশেলসকে এক—শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ।
সকাল ২৫/৩/২০২৩ শনিবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ২৫শে মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:..
ভয়াল ২৫শে মার্চ আজ - নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতি পালন করছে গণহত্যা দিবস।
মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের সকল নাগরিককে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
বিএনপি’র অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ - প্রথম জুমায় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডের একদিন পর দেশটির সংসদে তাকে অযোগ্য ঘোষণা।
এবং ঢাকায় সাফ নারী অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে এক গোলে জয় বাংলাদেশের।
রাত ২৪/৩/২০২৩ শুক্রবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ২৪মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:……
* পবিত্র মাহে রমজান শুরু — রমজানের প্রথম জুমায় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।
* বিএনপি’র অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই — মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
* আগামীকাল ভয়াল ২৫শে মার্চ — নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতি পালন করবে গণহত্যা দিবস।
* ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডের একদিন পর দেশটির সংসদে তাকে অযোগ্য ঘোষণা।
* এবং ঢাকায় সাফ নারী অনুর্ধ্ব—১৭ ফুটবল টুর্নামেন্টে এখন ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ।
সকাল ২৪/৩/২০২৩ শুক্রবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ২৪শে মার্চ ২০২৩ খ্রি:।
আজকের শিরোনাম:...
৯ ব্যক্তি ও একটি সংস্থাকে চলতি বছরের স্বাধীনতা পুরস্কার প্রদান - আওয়ামী লীগ ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখে - বললেন প্রধানমন্ত্রী।
শুরু হলো আত্মসংযম, ত্যাগ আর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান - মুসলিম উম্মাহ ও দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করতে শিশুদের প্রতি ওবায়দুল কাদেরের আহবান।
বিএনপির মধ্যেই সংকট, দেশে কোন রাজনৈতিক সংকট নেই - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
রমজান উপলক্ষে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমান বিক্রি শুরু - চাহিদা অনুযায়ী তেল, চিনি ও পেঁয়াজসহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে - জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ফ্রান্সে অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে রাস্তায় নেমে এসেছে দশ লাখের বেশী লোক।
এবং শেষ ওয়ানডেতে ১০ উইকেটের রেকর্ড জয়ের মধ্যদিয়ে সফররত আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জিতে নিল টাইগাররা - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া
আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...