এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৭ মার্চ, ২০২৩

জীবনে সফলতার জন্য ছোটবেলা থেকেই আপনার শিশুকে এই ১৪ শিক্ষা দিন

 

জীবনে সফলতার জন্য ছোটবেলা থেকেই আপনার শিশুকে এই ১৪ শিক্ষা দিন

শিশুকে এমন শিক্ষা দেওয়া উচিত যা তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এবং তার জীবনে সফলতা আনবে।

আর এজন্য কয়েকটি বিষয়ে শিক্ষা দেওয়া যেতে পারে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু শিক্ষা-
১. টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে শিশুরাও প্রচুর সময় ব্যয় করে। তবে এ সময় যেন দৈনিক এক ঘণ্টার বেশি না হয় সেজন্য শিক্ষা দিন। ভিডিও গেমস ও মোবাইল ফোনেও যেন সব মিলিয়ে দিনে এক ঘণ্টার বেশি সময় ব্যয় না করে।

২. প্রতি সপ্তাহে অন্তত একটি সাহিত্য বহির্ভূত বই পড়তে দিন এবং এক পাতা সারাংশ লেখা অভ্যাস করান।৩. সুস্থ মস্তিষ্কের জন্য শারীরিক অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট দৌড়াদৌড়ি বা এ ধরনের খেলাধুলা করতে দিন।

৪. শিশুর আদর্শ ভবিষ্যৎ জীবন কেমন হবে সে সম্পর্কে লিখতে দিন।৫. শিশুকে প্রতি সপ্তাহের, মাসের, বাৎসরিক ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা ও নিয়মিত তার অগ্রগতি পর্যালোচনা করা শেখান। এটি তাকে নির্দিষ্ট লক্ষ্য তাড়া করতে শেখাবে।

৬. তাকে জনহিতকর কাজ করতে শেখান।৭. শিশুকে সঞ্চয় করতে শেখান।৮. যে কোনো দরকারে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার বিষয়টি শিশুকে শেখানো খুবই প্রয়োজনীয়। ভবিষ্যতে সে যেন কোনো বিপদে পড়লে তাদের সহায়তা নেয় সে বিষয়টি নিশ্চিত করুন। এছাড়া অন্য কারো বিপদে যেন সে পাশে দাঁড়ায় তাও শেখাতে হবে।

৯. যে কোনো বিষয়ে কারো কাছে উপকৃত হলে ধন্যবাদ দেওয়া শেখান। এছাড়া অন্যান্য ভদ্রতাও শেখাতে হবে।১০. শিশুর ভুল হতেই পারে। আর সে ভুলগুলোতে সে যেন হতাশ না হয় সেজন্য তাকে প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে। ভুল মেনে নেওয়ার পাশাপাশি এক ভুল যেন বারবার না হয় সেজন্যও তাকে সতর্ক হওয়ার শিক্ষা দিন।১১. রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। এ বিষয়টি ছোটবেলা তেকেই তাকে শেখাতে হবে। এজন্য বাবা-মায়েরও রাগ প্রকাশে সংযত হতে হবে। কারণ বাবা-মায়ের থেকে সে এ ধরনের অনেক বিষয় শেখে।

১২. আর্থিক বিষয়গুলো শিশুকে ছোটবেলা থেকেই শিক্ষা দিন। আর্থিকভাবে সফল হওয়ার উপায়গুলো তাকে জানিয়ে রাখুন। কিভাবে আর্থিক ব্যবস্থা কাজ করে তা শিশুকে শিক্ষা দিন।

১৩. শিশুর সঙ্গে মুখোমুখি আলাপে নানা বিষয় নিয়ে আসুন। এক্ষেত্রে ফোন বা অন্য কোনো মাধ্যম খুব একটা কার্যকর নয়।

১৪. সময় ব্যবহারের বিষয়টি শিশুকে শিক্ষা দিন। দৈনিক কাজের তালিকা তাকেই তৈরি করতে দিন। এটি তাকে মেনে চলার উপায় জানান।

রোজার আধুনিক কিছু মাসআলা ফেইসবুক থেকে নেওয়া

 রোজার আধুনিক (৩১)  #মাসআলা 📖


বিচারপতি মাওলানা মুফতি মুহাম্মাদ তাকী উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। 


তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। 


তিনি ইসলামী ফিকহ্ , হাদিস, অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ ‘মাআরিফুল কোরআন’ এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানী ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।


 


মুফতি মুহাম্মাদ তাকী উসমানীর রোজার আধুনিক ৩১ মাসআলা:


১. ইনজেকশন: ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। (জাওয়াহিরুল ফতওয়া)


২. ইনহেলার: শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটি ওষুধ স্প্রে করে মুখের ভেতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়, এভাবে মুখের ভেতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। (ইমদাদুল ফতওয়া)


৩. এনজিওগ্রাম: হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া কেটে বিশেষ রগের ভেতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। এ যন্ত্রটিতে যদি কোনো ধরণের ঔষধ লাগানো থাকে তারপরও রোজা ভাঙবে না। (ইসলাম ও আধুনিক চিকিৎসা)


৪. এন্ডোসকপি: চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটি পাকস্থলিতে ঢুকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এ নলে যদি কোনো ওষুধ ব্যবহার করা হয় বা পাইপের ভেতর দিয়ে পানি/ওষুধ ছিটানো হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি কোনো ওষুধ লাগানো না থাকে তাহলে রোজা ভাঙবে না। (জাদীদ ফিকহী মাসায়েল)


৫. নাইট্রোগ্লিসারিন: এরোসল জাতীয় ওষধ, যা হার্টের জন্য দুই-তিন ফোটা জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখে। ওষুধটি শিরার মাধ্যমে রক্তের সঙ্গে মিশে যায় এবং ওষুধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভবনা থাকে। অতএব, এতে রোজা ভেঙে যাবে। (জাদীদ ফিকহী মাসায়েল)


৬. লেপারোসকপি: শিক্ জাতীয় একটি যন্ত্র দ্বারা পেট ছিদ্র করে পেটের ভেতরের কোনো অংশ বা গোশত ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসার জন্য ব্যবহৃত যন্ত্র। এতে যদি ওষুধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে অন্যথায় রোজা ভাঙবে না। (আল মাকালাতুল ফিকহীয়া)


৭. অক্সিজেন: রোজা অবস্থায় ওষুধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। (জাদীদ ফিকহী মাসায়েল)


৮. মস্তিস্ক অপারেশন: রোজা অবস্থায় মস্তিস্ক অপারেশন করে ওষুধ ব্যবহার করা হোক বা না হোক রোজা ভাঙবে না।

(আল মাকালাতুল ফিকহীয়া)


 


৯. রক্ত নেয়া বা দেয়া: রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে বা শরীরে প্রবেশ করালে রোজা ভাঙবে না।

(আহসানুল ফতওয়া)


১০. সিস্টোসকপি: প্রসাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয় এর দ্বারা রোজা ভাঙবে না। (হেদায়া)


১১. প্রক্টোসকপি: পাইলস, পিসার, অর্শ, হারিশ, বুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোসকপ বলে। মলদ্বার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সে জন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোনো পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভেতরে প্রবেশ করে না। 


চিকিৎসকদের মতে ওই পিচ্ছিল বস্তুটি নলের সঙ্গে মিশে থাকে এবং নলের সঙ্গেই বেরিয়ে আসে, ভেতরে থাকে না। আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে। যদিও শরীর তা চোষে না কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে। (ফতওয়া শামী)


 


১২. কপার-টি: কপার-টি বলা হয় যোনিদ্বারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে বীর্য জরায়ুতে পৌছাতে না পারে। এ কপার-টি লাগিয়েও সহবাস করলে রোজা ভেঙ্গে যাবে। কাযা কাফফারা উভয়টিই ওয়াজিব হবে।


১৩. সিরোদকার অপারেশন: সিরোদকার অপারেশন হলো অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জরায়ুর মুখের চতুষ্পার্শ্বে সেলাই করে মুখকে খিচিয়ে রাখা। এতে অকাল গর্ভপাত রোধ হয়। যেহেতু এতে কোনো ওষুধ বা বস্তু রোযা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালি স্থানে পৌঁছে না, তাই এর দ্বারা রোজা ভাঙবে না।


১৪. ডিএন্ডসি: ডি এন্ড সি হলো আট থেকে দশ সপ্তাহের মধ্য ডিলেটর এর মাধ্যমে জীবত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা। এতে রোজা ভেঙে যাবে। অযথা এমন করলে কাযা কাফফারা উভয়টি দিতে হবে এবং তওবা করতে হবে। (হেদায়া)


১৫. এমআর: এম আর হলো গর্ভ ধারণের পাঁচ থেকে আঁট সপ্তাহের মধ্যে যোনিদ্বার দিয়ে জরায়ুতে এম আর সিরন্জ প্রবেশ করিয়ে জীবত কিংবা মৃত ভ্রণ নিয়ে আসা। যারপর ঋতুস্রাব পুনরায় হয়। অতএব মাসিক শুরু হওয়ার কারণে রোযা ভেঙ্গে যাবে এবং কাযা

মাঝি – রবীন্দ্রনাথ ঠাকুর

 মাঝি

– রবীন্দ্রনাথ ঠাকুর


আমার যেতে ইচ্ছে করে

নদীটির ওই পারে

যেথায় ধারে ধারে

বাঁশের খোঁটায় ডিঙি নৌকো

বাঁধা সারে সারে৷

কৃষাণেরা পার হয়ে যায়

লাঙল কাঁধে ফেলে,

জাল টেনে নেয় জেলে,

গরু মহিষ সাঁতরে নিয়ে

যায় রাখালের ছেলে৷

সন্ধ্যে হলে যেখান থেকে

সবাই ফেরে ঘরে,

শুধু রাত দুপুরে

শেয়ালগুলো ডেকে ওঠে

ঝাউ ডাঙাটার পরে৷

মা, যদি হও রাজি,

বড় হলে আমি হব

খেয়াঘাটের মাঝি৷

আমাদের গ্রাম – বন্দে আলী মিয়া

 আমাদের গ্রাম

– বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,

থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,

এক সাথে খেলি আর পাঠশালে যাই৷

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,

আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ৷

মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,

চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি৷

আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,

মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন৷

সকালে সোনার রবি পুব দিকে ওঠে,

পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে৷

বনলতা সেন __জীবনানন্দ দাশ

 বনলতা সেন

__জীবনানন্দ দাশ


হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে

সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।


চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর

হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’

পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।


সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

রাত ২৬/৩/২০২৩ রবিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৬শে মার্চ ২০২৩ খ্রি:। 

আজকের শিরোনাম:…… 


বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩—তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে জাতি —— দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। 

 


স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা।  

 


দেশের ৫৩—তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট নাগরিকদের রাষ্ট্রপতির সংবর্ধনা —— যোগ দিলেন প্রধানমন্ত্রী।

 


স্বাধীনতার ৫২ বছর পরেও এখনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নানা রূপে দেশে বিরাজ করছে —— বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 


জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন —— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার লেখা তিনটি বইয়ের জন্য বিশেষ সাহিত্য পুরস্কারে ভূষিত করলো সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার ফাউন্ডেশন। 

 


চীনের সঙ্গে সামরিক জোট করছে না রাশিয়া —— বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 


এবং আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন—ম্যাচ টি—টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ।

রবিবার, ২৬ মার্চ, ২০২৩

সকাল ২৬/৩/২০২৩ রবিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২৬শে মার্চ ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:..


যথাযোগ্য মর্যাদায় জাতি আজ উদ্যাপন করছে ৫৩-তম স্বাধীনতা ও জাতীয় দিবস। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।


স্মার্ট বাংলাদেশ গঠনে দেশবাসীকে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর আহবান। 


৭১-এর গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি শেখ হাসিনার।


পাকিস্তানের দালাল পার্টি বিএনপিকে প্রতিহত করার আহবান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।  


রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  


বেলারুশের ভূখণ্ডে কৌশলগত পরমাণু অস্ত্রের ঘাঁটি করার জন্য দেশটির সঙ্গে রাশিয়ার চুক্তি।


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের প্রাণহানি।


এবং সিলেটে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ শিসেল্সকে একমাত্র গোলে হারিয়েছে বাংলাদেশ।

রাত ২৫/৩/২০২৩ শনিবার

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৫ মার্চ ২০২৩ খ্রি:। 

আজকের শিরোনাম:…… 


যথাযথ মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস — স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক ভিডিও বার্তায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। 

 


আজ ভয়াল ২৫শে মার্চ, গণহত্যা দিবস — নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ স্মরণ করছে জাতি । 

 


২৫শে মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি শেখ হাসিনার।

 


পাকিস্তানের দালাল পার্টি বিএনপিকে প্রতিহত করার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।   

 


রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  

 


ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই, আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান চায় রাশিয়া।

 


এবং সিলেটে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে সফররত সিশেলসকে এক—শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ।

সকাল ২৫/৩/২০২৩ শনিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২৫শে মার্চ ২০২৩ খ্রি:।


আজকের শিরোনাম:..


ভয়াল ২৫শে মার্চ আজ - নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতি পালন করছে গণহত্যা দিবস।


মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের সকল নাগরিককে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। 


বিএনপি’র অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের  স্বাধীনতা নেই - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ - প্রথম জুমায় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।


ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডের একদিন পর দেশটির সংসদে তাকে অযোগ্য ঘোষণা।


এবং ঢাকায় সাফ নারী অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে এক গোলে জয় বাংলাদেশের।

রাত ২৪/৩/২০২৩ শুক্রবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৪মার্চ ২০২৩ খ্রি:। 

আজকের শিরোনাম:…… 


* পবিত্র মাহে রমজান শুরু — রমজানের প্রথম জুমায় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। 

 


* বিএনপি’র অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের  স্বাধীনতা নেই — মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

 


* আগামীকাল ভয়াল ২৫শে মার্চ — নানা কর্মসূচির মধ্যদিয়ে  জাতি পালন করবে গণহত্যা দিবস। 

 


* ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডের একদিন পর দেশটির সংসদে তাকে অযোগ্য ঘোষণা।

 


* এবং ঢাকায় সাফ নারী অনুর্ধ্ব—১৭ ফুটবল টুর্নামেন্টে এখন ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...