এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২১-০৩-২০২৪ । আজকের শিরোনাম:,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২১-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে হাতিয়া ও কক্সবাজার সফর করলেন ইউএনডিপি’র শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।


চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন র্যা ম্প - এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার - বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ।


ওয়ান ইলেভেনের কুশিলবরা ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় আছে - বললেন পররাষ্ট্রমন্ত্রী।


ছিনতাই হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর মালিক কেএসআরএম কর্তৃপক্ষের সঙ্গে প্রথমবারের মত সোমালিয়ার জলদস্যুদের যোগাযোগ - আলোচনা শুরুর প্রস্তুতি ।


সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন  ‘প্রত্যয় স্কিম’ যুক্ত করলো সরকার।


ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থাকে ৪ কোটি ডলার অনুদান প্রদানের ঘোষণা সৌদি আরবের। 


আজ ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে  অষ্ট্রেলিয়া মোকাবেলা করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ২০-০৩-২০২৪ । আজকের শিরোনাম:,,,ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ২০-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন ইউএনডিপি’র শুভেচ্ছা দূত ও সুইডিশ ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া - অভিঘাত মোকাবেলায় সুইডেন ও ইউএনডিপি’র সহযোগিতার আশ্বাস ।


বিশ্ববাজারে দেশের টেক্সটাইল পণ্য আরো জনপ্রিয় করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। 


ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। 


সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনতে সরকার বদ্ধপরিকর - বললেন পররাষ্ট্রমন্ত্রী।


বিএনপি নির্বাচন বানচাল করতে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো - বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


ঋণ জালিয়াতির মামলায় হলমার্কের ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড - ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা। 


জরুরি হস্তক্ষেপ না করলে উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন - হুঁশিয়ারি জাতিসংঘের ।


সকাল ০৭ টার সংবাদ  তারিখ : ১৯-০৩-২০২৪ । আজকের শিরোনাম:,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ০৭ টার সংবাদ 

তারিখ : ১৯-০৩-২০২৪ ।


আজকের শিরোনাম:


রোহিঙ্গাদের সহায়তায় বড় আকারের আন্তর্জাতিক তহবিল গঠনের উদ্যোগ নিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।


ইউরোপীয় ইউনিয়নের বাজারে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। 


জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এবং দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া অসম্ভব - বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় বললেন শেখ হাসিনা। 


তথ্য সংগ্রহকালে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হবে - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


গাজার কিছু অংশে তীব্র খাদ্যাভাব ইতোমধ্যে দুর্ভিক্ষের মাত্রা অতিক্রম করেছে -জানিয়েছে দুর্ভিক্ষ পর্যবেক্ষণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।


চট্টগ্রামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।


বুধবার, ২০ মার্চ, ২০২৪

আজ ২০/০৩/২০২৪ রাসেল মাহমুদ স্যারের মেসেজ

 যাদের কাছে স্টিকার আছে তারা স্টিকার গুলো দ্রুত লাগানো ব্যবস্থা করেন কারণ আজ ২০ তারিখ।,,,,

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে অফিস চলাকালীন সময় এবং আপনি ডিউটিরত অবস্থায় কোন অবস্থাতেই whatsapp বন্ধ রাখা যাবে না নেট বন্ধ রাখা যাবে না মোবাইল বন্ধ রাখা যাবে না।****


আপনাদের ওয়ার্ক অর্ডার যাচাই-বাছাই করা চলছে যারা একই দোকান ঘোরায়-ফিরায় দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আবারো সতর্ক করছি এই ধরনের ঘটনা যদি ধরা পড়ে তাহলে আপনার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। আমরা মার্কেটে ঘুরে দেখে অনেক গ্যাপ দোকান পাওয়া যায় কষ্ট করে গ্যাপ দোকানগুলোতে কাজ করার চেষ্টা করুন।



আপনাদের ওয়ার্ক অর্ডার যাচাই-বাছাই করা চলছে যারা একই দোকান ঘোরায়-ফিরায় দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আবারো সতর্ক করছি এই ধরনের ঘটনা যদি ধরা পড়ে তাহলে আপনার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। আমরা মার্কেটে ঘুরে দেখে অনেক গ্যাপ দোকান পাওয়া যায় কষ্ট করে গ্যাপ দোকানগুলোতে কাজ করার চেষ্টা করুন।

নামায কেনো পড়তেই হবে?" "ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন। কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন। দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন। পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন। ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন । নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা। আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে। আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন.... হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই। নামায কি জিনিস কি করে বুঝাই?????" আমার ভাই বোনেরা," নামায পড়ুন" আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।" আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"। কোন ছাড় নেই। বোন বলছেন, "আপনি হিজাব পরেন না", আমি আপনাকে বলছি "নামায পড়ুন" বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন" ভাই বলছেন, "আমি মদ পান করি" নামায পড়ুন "আমি ড্রাগ বিক্রি করি" নামায পড়ুন "আমি ড্রাগ সেবন করি" "নামায পড়ুন" "আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। " "নামায পড়ুন"। আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন "ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়" আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি। আপনি তবুও নামায পড়ুন। আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" "নামায পড়ুন" কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো। বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি। আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন। ---------------------------- *** নামাজ : কোনো বিকল্প নেই..!!

 "নামায কেনো পড়তেই হবে?"

"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম  ছাড়াই নামায পড়ুন।

 কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।

দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।

পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।

ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।

নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য  ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।

আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।

আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....

হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।

নামায কি জিনিস কি করে বুঝাই?????"

 আমার ভাই বোনেরা," নামায পড়ুন"

আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।" 

আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।

 কোন ছাড় নেই।

বোন বলছেন, "আপনি হিজাব পরেন না", 

আমি আপনাকে বলছি "নামায পড়ুন"

বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"

ভাই বলছেন, "আমি মদ পান করি"

 নামায পড়ুন

"আমি ড্রাগ বিক্রি করি"

নামায পড়ুন

"আমি ড্রাগ সেবন করি"

"নামায পড়ুন"

"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "

"নামায পড়ুন"।

আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন

"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"

আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।

আপনি তবুও নামায পড়ুন।

আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" 

  "নামায পড়ুন"

কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।

বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।

আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।

----------------------------

*** নামাজ : কোনো বিকল্প নেই..!!

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৯-০৩-২০২৪

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৯-০৩-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন ইউএনডিপি’র শুভেচ্ছা দূত ও সুইডিশ ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া --- অভিঘাত মোকাবেলায় সুইডেন ও ইউএনডিপি’র সহযোগিতার আশ্বাস । 

 

বিশ্ববাজারে দেশের টেক্সটাইল পণ্য আরো জনপ্রিয় করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির।

 

ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি --- মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

 

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনতে সরকার বদ্ধপরিকর --- বললেন পররাষ্ট্রমন্ত্রী।

 

বিএনপি নির্বাচন বানচাল করতে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো --- বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

 

ঋণ জালিয়াতির মামলায় হলমার্কের ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড --- ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা। 

 

এবং মিয়ানমারে বেসামরিক লোকদের ওপর জান্তা বাহিনীর বোমা বর্ষণের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ।

কীটনাশক/ছত্রাকনাশক/সার স্প্রে করার সময়


 কীটনাশক/ছত্রাকনাশক/সার স্প্রে করার সময়: 

 

•কীটনাশক- স্প্রে করার সঠিক সময় হলো বিকেলবেলা। সকালে স্প্রে করলে উপকারী পোকা মারা যায় বেশি এবং ফুল অবস্থায় পরাগায়নে ক্ষতি হয়।

•ছত্রাকনাশক- রৌদ উজ্জ্বল দিনে দুপুরে প্রয়োগ করতে হয়। কারণ, ছত্রাকনাশক শুকিয়ে গিয়ে গাছের গায়ে একটি প্রটেক্টিব লেয়ার তৈরি করে। 


•সার(ফলিয়ার স্প্রে)- সকালের মিষ্টি রোদে স্প্রে করতে হয়। কারণ, সকালে সবচেয়ে বেশি পত্ররন্ধ্র খোলা অবস্থায় থাকে। সার পত্ররন্ধ্র দ্বারা গাছে শোষিত হয় । 


সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ছন্দে ছন্দে ৬৪ জেলার নাম,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 (জানিনা কে লিখেছেন,লিখার জন্য তাকে ধন্যবাদ)


ছন্দে সুরে বলছি আমি সকল(৬৪)জেলার নাম

তাল মেলাতে সবার আগে আসলো কুড়িগ্রাম।


প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর

এক জেলার নাম নরসিংদী আর একটা গাজীপুর ।


জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম

রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম।


পাহাড় ঘেরা বান্দরবান ও সিলেট খাগড়াছড়ি

ময়মনসিংহের কিশোরগঞ্জে এই অধমের বাড়ি ।


নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ

সুন্দর বনের কাছে আছে খুলনা বাগেরহাট ।


ভোলা এবং বরিশালে আছি অনেক নদী

পাবনায় আছে পাগলা গারদ বগুড়াতে দধি ।


পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর

আরো দুইটা জেলা হল কুষ্টিয়া যশোর ।


মনের মত একটা জেলা নাম তার মাগুরা

দন্তন্য তে নারায়ণগঞ্জ নাটোর ও নওগাঁ ।


দন্তন্য তে আরো চারটি জেলা বলতে পারি

নবাবগঞ্জ ও নোয়াখালী নড়াইল নীলফামারী ‌।


গঞ্জ দিয়া মানিকগঞ্জ হয় আরো মুন্সিগঞ্জ

গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ ।


চাঁপাইনবাবগঞ্জ ও কিন্তু গঞ্জ দিয়া ভাই

এদের ছাড়া বাংলাদেশে আর কোন গঞ্জ নাই ।


রংপুর এবং রাঙ্গামাটির নামটা রঙে রাঙা

নামের জন্য আরও সুন্দর চাঁদপুর চুয়াডাঙ্গা ‌।


কক্সবাজার নামের জেলা আছে সাগর পাড়ে

পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে ।


ফেনী জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া

সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে বি-বাড়িয়া ।


ছয়টা অক্ষর লিখতে লাগে মৌলভীবাজার

এদিক থেকে শরীয়তপুর সমান তাহার ।


শেষের দিকে এসে দেখি বসছে পুরের মেলা

নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা ।


পুর দিয়ে ভাই শেরপুর আছে আছে পিরোজপুর

মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর।


ফরিদপুর ও লক্ষিপুর এই দুই টা জেলার সাথে 

পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে ।


আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ

ঘুরে এলাম রাজবাড়ী তার সঙ্গে ঝিনাইদহ ‌।


গাইবান্ধার নাম বাদে থাকে আর মাত্র এক হালি

তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়াখালী ।


এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম

এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম ‌।


সাতক্ষীরায় আর ঠাকুরগাঁয়ে হইল এই গান শেষ

এদের নিয়েই গড়া আমার সোনার বাংলাদেশ । 

(কপি পোস্ট)


আজাইরা সাক্ষাৎ কার,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে আল আজাইরার এক হাম্বাদিক একবার প্রশ্ন করেছিল, ভাই, তুই এতো টাকা পয়সার মালিক হয়েও আম্রিকায় এতো এতো সুন্দরী মাইয়া থাকতে প্রিসিলা চ্যানের মতো খালাম্মা মার্কা এক চাইনিজ মাইয়্যা কেন বিয়ে করতে গেলি 🤔


মার্ক জাকারবার্গ: উত্তর তো তোর প্রশ্নের ভেতরেই আছে ভাই, তুই বললি না খালাম্মা মার্কা মাইয়া, ওর চেহারার সাথে আমার মার চেহারার খুব মিল, তাই দেখে বিয়ে করে ফেলছি, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই 😊


হাম্বাদিক: দ্যাখ ভাই, ফাইজলামি করিস না, প্রিসিলা চ্যান মোটেও তোর মা,  মানে ক্যারেন আন্টির মতো না। সত্যি কথা বল ভাই, পিলিজ লাগে 🙏


মার্ক জাকারবার্গ: বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে, চায়না তাই না? আমি মার্কিন পোলা, যদি মার্কিন মাইয়া বিয়া করতাম, তাহলে আমাদের দুইজনের একই দেশ থাকতো, আম্রিকা, কিন্তু চাইনিজ মাইয়া বিয়া করাতে আমার নিজের দেশ আম্রিকা, শশুর বাড়ি চায়না, তাহলে ভেবে দেখ, আমি কতো মানুষের আপন হয়ে গেলাম, আমার ব্যবসার স্কোপ কতো বেড়ে গেল, বিজনেস ভাই, সবই বিজনেস 😏


হাম্বাদিক: এগ্লা পুরান কথা, এতো প্যাচাইশ না, আসল কারণটা বল ভাই 😉


মার্ক জাকারবার্গ: তুই ভাই লোক ভালো না, খালি প্যাটের কথা বাইর করার চেষ্টা করিস, আচ্ছা, তাহলে আসল কারণ শোন, আম্রিকার বিবাহ বিচ্ছেদ আইন জানিস না তুই? এই দেশে বউ ছাড়তে গেলে, নিজের সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হয়, বিল গেটস কাক্কুকে দিয়েই শুরু করি, তার বউ, মেলিন্ডা চাচিরে কতো ভালো মনে করতাম, বাসায় গেলেই আমারে হুইস্কি খাওয়াইতো, সে কীনা ২৭ বছর সংসার করার পর ৭৮ বিলিয়ন ডলার বাগানোর সুযোগ পেয়ে কাক্কুরে খেয়ে ছেড়ে দিলো!


আরেক ধনকুবের জেফ বেজোস কাক্কুর বউ ম্যাকেঞ্জি স্কট, ২৫ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সময় কাক্কুর কাছ থেকে ৩৬০০ কোটি টাকা হাতিয়ে নিলো, ইলন মাস্ক, তার দুই বউ জাস্টিন মাস্ক ও তালুলাহ রিলেকে তালাক দিতে গিয়েও মোটা অংকের টাকা হারাইছে, জাস্টিনকে তো এখনো প্রতি মাসে মাসোহারা দিয়ে যাইতে হইতেছে, মার্কিন আইন পুরুষ বান্ধব না, কষ্ট কইরা বেডা ছেলেরা আয় করবে আর তালাক দেয়ার সময় বউ ফাও অর্ধেক টাকা নিয়ে চলে গিয়ে আরেক বেডারে ধরবে, এরকম ঘটনা দুইটা না, বহু আছে, আমার আর প্রিসিলার যদি কখনো ছাড়াছাড়িও হয় তাহলে ও চাইনিজ হওয়াতে আম্রিকার আইনের প্যাচে ফেলে আমাকে ভাঙ্গিয়ে টাকা পয়সা নিয়ে যেতে পারবে না, কতো চালাক আমি তাই না, নাইলে কী আর এতো কম বয়সে এতো উন্নতি করতে পারি 😉😎


© হাসান ইমতি


বুড়িগঙ্গায় 'কালে খাঁ জমজম' ডুবে যাওয়ার পর লোকমুখে কুসংস্কার বেরিয়েছিল যে, 'বিবি মরিয়মে'র জন্য বুড়িগঙ্গা থেকে প্রায়ই গর্জন ভেসে আসতো। তারা বিশ্বাস করতেন, এ গর্জনের অর্থ হলো, কালে খাঁ তার সঙ্গিনী মরিয়মকে ডাকছে।,,,ফেইসবুক থেকে নেওয়া

 বুড়িগঙ্গায় 'কালে খাঁ জমজম' ডুবে যাওয়ার পর লোকমুখে কুসংস্কার বেরিয়েছিল যে, 'বিবি মরিয়মে'র জন্য বুড়িগঙ্গা থেকে প্রায়ই গর্জন ভেসে আসতো। তারা বিশ্বাস করতেন, এ গর্জনের অর্থ হলো, কালে খাঁ তার সঙ্গিনী মরিয়মকে ডাকছে।


হারিয়ে যাওয়া বিখ্যাত কালে খাঁ জমজম কামান

একসময় ঢাকার পর্যটকদের আকর্ষণ লালবাগ দূর্গ বা বড় কাটরা নয়, ছিল মোগল যুগের একটি কামান। ১৭৭৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কনিষ্ঠ কর্মকর্তা হিসেবে এসেছিলেন রবার্ট লিন্ডস। তিনি লিখেছিলেন, 'ঢাকায় গর্ব করার মতো তেমন কিছু নেই। লালবাগ দূর্গ, বড় কাটরা, তাঁতিবাজার আর টঙ্গীর পুল কিছুই তাকে আকৃষ্ট করেনি। শুধু একটি জিনিসই করেছে। তা হলো, ঢাকার একটি কামান।'


মুনতাসীর মামুনের রচনাবলি ২য় খন্ড বইয়ের 'ঢাকার হারিয়ে যাওয়া কামান' শিরোনামের একটি অধ্যায়ে পাওয়া যায় এই বর্ণনা।


কোথা থেকে এলো এই কামান


এত বিশাল ও ওজনে ভারি জিনিস জলপথে হাজার মাইল দূর থেকে আনা প্রায় অসম্ভব।


১৭ শতকের গোড়ার দিকে মোগল বাদশাহ সম্রাট জাহাঙ্গীর ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করলে, এখানে গড়ে ওঠে নানা প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। সে সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে জলদস্যুদের উপদ্রবও। বিভিন্ন বই-পুস্তকে সেসময়কার জলদস্যুদের কথা উঠে এসেছে।


ঢাকার চারপাশ ঘিরে কয়েকটি নদী থাকায়, জলদস্যুরা সে পথ দিয়েই আসতো। বিশেষত মগ, পর্তুগিজ ও আরাকানি জলদস্যুদের উপদ্রব বেড়ে গিয়েছিল অনেক। তাই প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে ঢাকায় বেশ কিছু কামান তৈরি করা হয়। এর মধ্যে দুটি কামান  ছিল সুবিখ্যাত। মোগল নির্মাণশৈলীতে, বিশালত্বে ও সৌন্দর্যে এগুলো ছিল বিশ্বমানের কামান।


কামান দুটির একটির নাম কালে খাঁ জমজম ও অপরটির নাম বিবি মরিয়ম। ধারণা করা হয়, কালে খাঁ নামক কোনো বীর এবং তার স্ত্রীর নামে এই নামকরণ করা হয়েছিল। তবে কেউ কেউ দাবি করেছে, মীর জুমলাই এই কামানদুটির নাম রেখেছেন।


ব্রিটিশ রাজকর্মচারী ও পর্যটকেরা কালে খাঁ-কে দেখেই সবচেয়ে বেশি অবাক হতেন এবং এর বৃত্তান্ত লিখে রেখে যান। বিখ্যাত ভূগোলবিদ জেমস রেনেল তার স্মৃতিকথায় ঢাকার ঐ কামানের কথাই বিস্তারিতভাবে লিখে গেছেন। পরিমাপের দিক থেকে কালে খাঁ জমজমকে তিনি তুলনামূলক বেশি জমকালো এবং বিশাল হিসেবে আখ্যায়িত করে গেছেন।


নদী থেকে শোনা যেত গর্জন!


মীর জুমলা আসাম যুদ্ধে এই দুটি কামান ব্যবহার করেছিলেন। সম্রাট আওরঙ্গজেব ১৬৬০ সালে মীর জুমলাকে বাংলার সুবেদার নিয়োগ করেন। মীর জুমলা ১৬৬১ সালে আসাম অভিযানের সময় ৬৭৫টি ভারী কামান ব্যবহার করেন। তার মধ্যে বিবি মরিয়ম ছিল সর্ববৃহৎ। যুদ্ধশেষে বিজয়ী হয়ে তিনি বিবি মরিয়মকে বড় কাটরার দক্ষিণে সোয়ারীঘাটে স্থাপন করেন। মীর জুমলার সময় বড় কাটরা ছিল ঢাকার বৈশিষ্ট্যময় একমাত্র জাঁকালো অট্টালিকা!


সৈয়দ মোহাম্মদ তাইফুর তার 'গ্লিম্পস অব ঢাকা' বইয়ে বলেন, সুবাদার মীর জুমলা কামানটিকে আসাম অভিযানের সময় ব্যবহার করেছিলেন এবং তারপর তা আবার ফিরিয়ে এনেছিলেন ঢাকায়। হতে পারে, আসাম অভিযানের পর তিনি এটিকে কাটরার সামনে স্থাপন করেছিলেন যুদ্ধ জয়ের স্বারক বা দ্রষ্টব্য হিসেবে।

তখন থেকে কামানটি 'মীর জুমলার কামান' নামে পরিচিত লাভ করে। বুড়িগঙ্গার মোগরাই চরে রাখা হয় কালে খাঁ জমজমকে। পরবর্তীতে নদীভাঙ্গনে বুড়িগঙ্গায় বিসর্জিত হয় কালে খাঁ জমজম।


রবার্ট লিন্ডস ১৭৮০ সালের নদীভাঙ্গনে কালে খাঁ জমজমের ক্ষতির জন্য কর্তৃপক্ষকেই দায়ী করে গেছেন। কিন্তু স্থানীয়দের কাছে তা এতটাই পূজনীয় ও আধ্যাত্মিক ছিল যে তারা মনে করতেন, স্বর্গ থেকে এটি এসেছিল, আবার স্বর্গেই তা ফিরে গেছে!


এমনকি তাদের এই কুসংস্কারের তীব্রতা বোঝা যায় নিচের ঘটনাটি পড়লে। মুনতাসীর মামুন লিখেছেন, বুড়িগঙ্গায় কালে খাঁ জমজম ডুবে যাওয়ার পর লোকমুখে কুসংস্কার বেরিয়েছিল যে, নদী থেকে বিবি মরিয়মের (পরবর্তীতে মীর জুমলা নামকরণ) জন্য বুড়িগঙ্গা থেকে প্রায়ই গর্জন ভেসে আসতো। তারা বিশ্বাস করতেন, এ গর্জনের অর্থ হলো, 'কালে খাঁ' তার সঙ্গিনী 'মরিয়ম'কে ডাকছে। এবং তারা হলফ করে বলতেন, যে ঐ গুরুগম্ভীর আওয়াজ তারা শুনেছেন!


১ম ছবি বিবি মরিয়ম কামান৷(গুলিস্তানের কামান)

২য় ছবি হারিয়ে যাওয়া বিখ্যাত কালে খাঁ জমজম কামান৷ 


পোস্ট সংগ্রহ : নেট থেকে৷




গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...