এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

ঢাকাইয়া কুট্টি কারা, কুট্টি ভাষার উদ্ভব কীভাবে হলো?,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ঢাকাইয়া কুট্টি কারা, কুট্টি ভাষার উদ্ভব কীভাবে হলো?


ঢাকাইয়া কুট্টি (পুরান ঢাকাইয়া নামেও পরিচিত) ভাষা হচ্ছে একটি বাংলা উপভাষা, যে উপভাষায় পুরান ঢাকার কুট্টি সম্প্রদায় কথা বলে। এই উপভাষার শব্দভান্ডারে সামান্য বৈচিত্র্য থাকলেও এই উপভাষাটি মূলত প্রমিত বাংলার সাথে যথেষ্ট বোধগম্য। সোব্বাসীদেরকে আদি বা আসলি ঢাকাইয়া হিসেবে অনেক গবেষকই মতামত প্রদান করেছেন। সোব্বাসীরাই যদি আদি ঢাকাইয়া হয়ে থাকে, তবে ঢাকাইয়া কুট্টি কারা? অনেকেই ঢাকাইয়া কুট্টিদের 'আদি ঢাকাইয়া' হিসেবে জানে। কুট্টি ও সোব্বাসী দুটোই যে পুরো পৃথক দুই জাতি, তা আনিস আহমেদ তার ঢাকাইয়া আসলি গ্রন্থেও উল্লেখ করেছেন।


কুট্টিদের নিয়ে মোশাররফ হোসেন ভূঞা তার ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান বইয়ে লিখেছেন, ১৮ শতকের মধ্যভাগ থেকে পূর্ববঙ্গে চাল একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ছিল। চাল রপ্তানিকারকেরা ছিলেন মাড়োয়ারি ও মধ্য ভারতের মানুষ। তারা পূর্ববঙ্গের বিভিন্ন এলাকা থেকে ধান সংগ্রহ করে সেগুলো ঢেঁকিতে ভানতেন এবং কুটতেন। এসব ধান কুটতে ঢাকার আশপাশের এলাকা থেকে শ্রমিকেরা আসতো। শ্রমিক-ব্যবসায়ী ও দিল্লির সৈন্যদের কথোপকথনের মধ্য দিয়ে একটি ভাষার উদ্ভব ঘটে। সেটিই কালের পরিক্রমায় 'কুট্টি' হিসেবে পরিচিতি পায়।


হেকিম হাবিবুর রহমানের মতে, '১৭৭০ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিলে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর থেকে কিছু লোক ঢাকায় এসে ভিড় জমায় ও বসতি স্থাপন করে। ঢাকা শহরের আমীর-কবীরগণ খাজনার পরিবর্তে প্রজাদের নিকট হতে যে ধান আদায় করতেন, এসব লোকেরা তা ঢেঁকিতে ভানত এবং এ আয় দিয়ে জীবিকা নির্বাহ করতো। ধান থেকে চাল-তুষ বার করাকে ধান কোটা বলা হয়। এজন্যই এ শ্রেণীর লোকদের 'কুট্টি' বলে অভিহিত করা হতো।


কুট্টিরা ঢাকায় এসেছে ১৭৭০ সালের পর। কুট্টি ভাষাকে অনেকে ঢাকার আদি ভাষা বলে মনে করেন বটে কিন্তু কুট্টি ভাষা ঢাকার আদি ভাষা নয়। অর্থাৎ, ১৭৭০-এর পরে কুট্টি ভাষার আবির্ভাব। তবে ঢাকাইয়া ভাষা বলতে এখন মানুষ কুট্টি ভাষাকেই বোঝে। নাটক-সিনেমাতেও কুট্টি ভাষার ব্যবহার রয়েছে। এমনকি আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ মুজতবা আলীর মতো সাহিত্যিকদের রচনাতেও কুট্টি ভাষার উল্লেখ দেখা যায়।।


তথ্যসূত্র:

ক। ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান, মোশাররফ হোসেন ভূঞা।

খ। উইকিপিডিয়া। 

গ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, রাফিয়া মাহমুদ প্রাত।


#প্রত্নতত্ত্ব #ইতিহাস #archaeology #history #virals

 ঋষনা - রুপকথা 

 The First Myth ❤️

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ২২-০৪-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ২২-০৪-২০২৪


সংবাদ শিরোনাম:


দুদিনের রাষ্ট্রীয় সফরে কাতারের আমির ঢাকা আসছেন আজ - সফরকালে স্বাক্ষর হতে পারে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক।


জলবায়ু অভিযোজনের সফলতা বিশ্বকে জানাতে ন্যাপ এক্সপো-২০২৪ শুরু হচ্ছে আজ - উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 


যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত - দৃঢ়ভাবে বললেন শেখ হাসিনা।


চলমান তীব্র তাপদাহের কারণে সারাদেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর।


বোরো মৌসুমে ধান-চালের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ - ২ টাকা বাড়িয়ে ধানের দাম কেজি প্রতি ৩২ টাকা। 


গাজার খান ইউনিসের গণকবরে মৃতদেহের সংখ্যা বেড়ে ১৮০।


রাওয়ালপিন্ডিতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে গতকাল স্বাগতিক পাকিস্তানকে সাত উইকেটে  হারালো নিউজিল্যান্ড।

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ২১-০৪-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ২১-০৪-২০২৪


সংবাদ শিরোনাম:


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জামালপুরের চরগোলাবাড়ি ও লালমনিরহাটের টেপুরগাড়ি বি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়ী - বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও সমান সুযোগ প্রদানের আহবান প্রধানমন্ত্রীর।


চলমান তীব্র তাপদাহের কারণে সকল স্কুল-কলেজ ২৭শে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।


 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সময় বন্ধ থাকবে আওয়ামী লীগের সকল পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন - জানালেন ওবায়দুল কাদের।


কারাগারে থাকা অপরাধী ও সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে প্রতিদিন যারা গ্রেফতার হচ্ছে তাদেরকে নিজেদের কর্মী বলে দাবী করছে বিএনপি - মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।


অপতথ্য রোধের পাশাপাশি অসত্য তথ্যের অপপ্রচার বন্ধে গণমাধ্যম কর্মীসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।


ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানে নিরাপত্তা সহযোগিতা প্রদানে মার্কিন প্রতিনিধি পরিষদে ৯৫ বিলিয়ন ডলারের আইনী প্যাকেজ পাশ।

সকাল ০৭ টার সংবাদ তারিখ: ২০-০৪-২০২৪

 সকাল ০৭ টার সংবাদ

তারিখ: ২০-০৪-২০২৪


সংবাদ শিরোনাম:


বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অভিযুক্তরাই মামলার আসামী - বলেছেন প্রধানমন্ত্রী। 


বাংলাদেশ নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নিজেই মহাবিপদে - মন্তব্য ওবায়দুল কাদেরের।


ঢাকায় ভিসা সেন্টার চালু করলো চীন। 


চলমান তাপদাহ অব্যাহত থাকবে আরো কয়েকদিন - বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাচলের আহ্বান চিকিৎসকের।


কিয়েভের জরুরী আবেদন ও মারাত্মক রুশ হামলার পর ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো।


আজ ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

সকাল ৭টার সংবাদ তারিখ:  ১৯-০৪-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ:  ১৯-০৪-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন - প্রাণি ও মৎস্য সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।


আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না, তবে সন্ত্রাসীরা যে দলেরই হোক, বিচারের মুখোমুখি হতেই হবে - দৃঢ়ভাবে বললেন দলের সাধারণ সম্পাদক।


শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


সয়াবিন তেলের দাম পুনঃনির্ধারণ - খোলা তেলের দাম কমে লিটার প্রতি ১৪৭, বোতলজাত তেল বেড়ে লিটার প্রতি ১৬৭ টাকা।


ভারতে আজ শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ।


জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের প্রস্তাব নাকচ করে নিরাপত্তা পরিষদে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র।


গতরাতে পাঞ্জাবে আইপিএল টি-টোয়েন্টি টুর্ণামেন্টে ৯ রানে পাঞ্জাব কিংসকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

সকাল ৭টার সংবাদ তারিখ  ১৮-০৪-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ  ১৮-০৪-২০২৪


আজকের সংবাদ শিরোনাম:


১৯৭১ সালের ১৭ই এপ্রিল দেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠান উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত - দিবসটি স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ।


মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার ব্যাপারে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ শুরু হচ্ছে আজ -  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


দেশের বিজয় ও স্বাধীনতাকে সুসংহত করতে বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের  প্রতিহত করতে হবে - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


তৃতীয় ধাপে ২৯শে মে অনুষ্ঠেয় ১১২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত।


আহমেদাবাদে আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে গুজরাট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল্স।

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

কমপক্ষে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ। আমাদের বায়ুমণ্ডল হয়ে উঠবে ১০০ বছর আগের মতো

 কমপক্ষে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ। আমাদের বায়ুমণ্ডল হয়ে উঠবে ১০০ বছর আগের মতো। সুইজারল্যান্ডের জুরিখে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির (ইটিএইচ জুরিখ) হালের একটি গবেষণা এ তথ্য জানিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এ।


গবেষণায় বলা হয়েছে, শুধুমাত্র গাছ লাগালেই জীবন বাঁচবে। তা না হলে যে হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাতে ফুলে-ফেঁপে ওঠা সমুদ্রের জলেই তলিয়ে যেতে হবে আমাদের। কারণ উষ্ণায়নের জেরে বরফ গলছে অস্বাভাবিক দ্রুত হারে। আর বিশ্বজোড়া শিল্পায়নের দৌলতে বাতাস ভয়ঙ্করভাবে বিষিয়ে উঠছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইডসহ নানা ধরনের গ্রিন হাউস গ্যাসে। যা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর।


এক লাখ কোটি গাছ লাগাতে জমির অভাব হবে না বলে জানানো হয়েছে গবেষণায়। গবেষণা হিসাব কষে দেখানো হয়েছে, যদি আমার আপনার সদিচ্ছা আর আন্তরিকতা থাকে দ্রুত এক লাখ কোটি গাছ বসিয়ে ফেলার তাহলে অন্তত জায়গার অভাবে সেসব গাছের বেড়ে উঠতে ও বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না।


পৃথিবীর স্থলভাগের যতটা নিয়েছে শহর আর গ্রাম, চাষাবাদের জন্য সেই জমিতে যতটা ভাগ বসানো হয়েছে, তাকে হিসাবের বাইরে রেখেও গবেষকরা দেখিয়েছেন, গাছ বসানোর জন্য ৩৫ লাখ বর্গমাইল বা ৯০ লাখ বর্গকিলোমিটার এলাকা পড়ে রয়েছে পৃথিবীতে। জায়গাটা মোটেই কম নয় কিন্তু।


গবেষণা এও জানিয়েছে, প্রচুর পরিমাণে গ্রীনহাউস গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণে কার্বন জমা হয়েছে, এক লাখ কোটি গাছ খুব তড়িঘড়ি বসিয়ে ফেলা সম্ভব হলে তার ২৫ শতাংশই বায়ুমণ্ডল থেকে সরে যাবে। বায়ুমণ্ডল হয়ে যাবে ১০০ বছর আগেকার মতো।


"

শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।

 স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।


  বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো। 

  তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বললো,"রিফাতের মোবাইল দেখ। বউয়ের ছবি দিয়ে রেখেছে। ব্যাটা বউ পা'গ'ল।"

  সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেলো।

  

  এমন বি'ব্র'ত হয়ে পড়লাম যে, বলার মতো নয়। 

  বি'ব্র'ত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম,"তোরা যা ভাবছিস তা না। আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভু'লে এই ছবিটা পোস্ট হয়ে গেছে। আমি নিজেও খেয়াল করি নি। এই দেখ ছবিটা এখনই ডি'লি'ট করে দিচ্ছি।"


  তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম। 


  আরেকটা ঘটনা বলি।

  স্ত্রীর পরি'শ্রম যেনো কম হয় এজন্য মাছ মুরগী কিনলে বাজার থেকে কু'টি'য়ে আনতাম। স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম। ছাদে শুকাতে দেয়া কাপড় নিয়ে আসতাম।


  মা এসব দেখতেন। এবং মা'র চোখ দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না। তবে তিনি কিছু বলতেন না। কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চু'প থাকতে পারলেন না।


  কা'টা কা'টা উচ্চারণে বললেন,"বিয়ে করতে না করতেই বউ পা'গ'ল হয়ে গেছিস! বউয়ের ক'ষ্ট স'হ্য হচ্ছে না, তাই না? ঘরের এসব কাজ আমরা সারা জীবন করি নি?"


  এমন নয় যে, আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি, মাকেও সাহায্য করি। কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেনো যেনো নিতে পারতেন না। 


  আমি 'বউ পা'গ'ল', মায়ের কাছ থেকে এই কথাটা গেলো খালাদের কাছে। আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে র'টে গেলো।


  তারপর থেকে আমার আড়ালে এবং সামনে, ঘরে কিংবা বাইরে, হয় রেগে নয়তো কটাক্ষ করে, আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো,"রিফাত বউয়ের আঁচল ধরে ঘোরে। ও বউ পা'গ'ল হয়েছে। পুরুষ হতে পারে নি।"

  

  যখন তারা এসব বলতো, তখন ল'জ্জা'য় অপ'মানে শে'ষ হয়ে যেতাম। এই ল'জ্জা এবং অপ'মান থেকে মু'ক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা ব'ন্ধ করে দিলাম। 


  আরেকটা ঘটনা বলি। 

  বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম। সে খেয়েছে কিনা জানতে চাইতাম। সেও আমাকে ফোন দিতো। ফোনের এই কথপোকথন কলিগদের এড়িয়ে করতাম। তবু কী করে যেনো এক কলিগ ব্যাপারটা বুঝতে পারলো। আর তারপরই পুরো অফিসে ছড়িয়ে পড়লো, রিফাত সাহেব বউ পা'গ'ল। 


  এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট টি'পে হাসতো। কী যে জ্বা'লা'ময়ী সে হাসি! সেই হাসির য'ন্ত্র'ণা থেকে র'ক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা ব'ন্ধ করে দিলাম। আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রূঢ় ভাষায় বলতাম,"প্রয়োজন ছাড়া ফোন দেবে না। অফিস কাজ করার জায়গা। ডেটিং করার জায়গা না।"


  তাই বলছিলাম, স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম, আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো। মা, বাবা, ভাই, বোন, সন্তান, বন্ধু, আত্মীয়, পশু পাখি, এমন কি জড় পদার্থকেও। এবং এসবের জন্য কেউ আমাকে ব্য'ঙ্গ করবে না, আমার ওপর ক্ষি'প্ত'ও হবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে স'র্ব'না'শ! শা'স্তি হিসেবে জুটবে 'বউ পা'গ'ল' উপাধি। আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভ'য়া'ব'হ আর কিছু নেই। 


  যাই হোক, গল্পে ফিরে আসি।


  এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অ'ব'হে'লা করতে করতে ওর জীবনটাকে দু'র্বি'ষ'হ করে তুললাম। ওর জীবন থেকে হাসি হারিয়ে গেলো।


  একদিন মাঝ রাতে ঘুম ভে'ঙে দেখলাম, স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুঁ'পিয়ে ফুঁ'পিয়ে কাঁ'দ'ছে। 

  জানতে চাইলাম,"কী হয়েছে?" 

  সে অদ্ভুত বি'ষ'ণ্ণ গলায় বললো,"আমার কী হয়েছে, আমি কেমন আছি, এসব কখনো জানতে চেয়ো না। মনে রেখো, দেয়ালেরও কান আছে। শে'ষে সবাই জেনে যাবে, তুমি বউ পাগল।"


  ওর কথা শুনে এতো খা'রা'প লাগলো বলার মতো নয়। বু'ক চি'রে একটা গভীর দীর্ঘ'শ্বাস পড়লো। সেদিন রাতে আর ঘুম এলো না। 


  পরদিন ভোরে আমার নি'র্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম,"এতোকাল পুরুষ হতে গিয়ে আসলে কা'পুরুষের মতো আচরণ করেছি। এবার সত্যিকারের পুরুষ হবো। কারণ এবার পৃথিবীর সবচেয়ে ক'ঠি'ন কাজটা করবো।"

  স্ত্রী বললো,"কী সেটা?"

  ওর ম'লি'ন দু গালে আলতো হাত রেখে বললাম,"বউ পা'গ'ল হবো।"


"একজন যুবকের কথা"


H O TM রাকিব স্যারের মেসেজ ২০/০৪/২০২৪

 সারাদেশে তীব্র তাপদাহ চলছে۔সবাই সাবধানে চলাফেরা করুন۔۔ প্রচুর পরিমানে পানি পান করুন, প্রয়োজনে স্যালাইন পানি পান করুন۔ 5/10 মিনিট রেস্ট নিয়ে কাজ করুন۔ রাস্তায় চলাফেরার সময় ছাতা ব্যবহার করতে পারেন۔শরীরে পানি ধরে রাখে এমন খাবার যেমন: লেবুর শরবত, শসা, তরমুজ, কলা, ডাবের পানি ইত্যাদি খেতে হবে۔খাবারে মাংস এড়িয়ে সবজি বেশি বেশি খাবেন۔


চা পাতা, ডিমের খোসা, কলার খোসায় তৈরি করুন জৈব সার।

 চা পাতা, ডিমের খোসা, কলার খোসায় তৈরি করুন জৈব সার।


চা পাতা:


চা পাতায় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আছে। তাই, ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে; রোদে শুকিয়ে টবে প্রয়োগ করতে পারেন।


ডিমের খোসা:


অল্প কয় দিন রোদে শুকিয়ে ডিমের খোসা পিষে গুড়ো করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।


কলার খোসা:


প্রচুর পরিমাণে পটাশ এবং সামান্য পরিমাণ জিংক,ম্যাংগানিজ,আয়রন/লৌহ থাকে কলার খোসায়।


এটি রোদে শুকিয়ে পিষে গুড়ো বা খোসা ৩ দিন পানিতে ভিজিয়ে পানি ছেকেও প্রয়োগ করতে পারেন।

কালার খোসা গাছে ফুল আসার আগে বেশি ও ফুল ফোটার পরে সামান্য প্রয়োগ করতে হবে।


চা পাতা, ডিমের খোসা ও কলার খোসা ১ঃ১ঃ১ অনুপাতে একসাথে মিশিয়ে প্রয়োগ করা যায়। তাহলে গাছের জন্য অপরিহার্য তিনটি উপাদান নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অভাব পূরণ হবে। নিয়মিত জৈব সার ব্যবহার করুন টবের মাটি ভালো রাখুন।



রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ...