এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

কলকাতায় কোথায় কি বিশেষ খাবার পাওয়া যায়,,,,,

 কলকাতায় কোথায় কি বিশেষ খাবার পাওয়া যায় :


১) নিউ মার্কেট - নিজাম'স এর কাঠি রোল ও বটী কাবাব !

২) ধর্মতলা নিউ আলিয়া - মাটন স্পেশাল বিরিয়ানী, মাটন টিক্কা, মটন স্টিউ, ফিরনি ও হালিম।

৩) পার্ক স্ট্রিটে পিটার ক্যাট - চেলো কাবাব !! 

৪) ডেকার্স লেন চিত্ত দার দোকান - রুমালি রুটি + চিকেন ভর্তা, চিকেন আর মাটন্ স্ট্যু। 

৫) শোভাবাজার - বিডন স্ট্রীটের এলেন কিচেন - প্রন কাটলেট , চিকেন স্টিক !! 

৬) শোভাবাজার মেট্রো স্টেশন আর গ্রে স্ট্রীটের ক্রসিংয়ে মিত্র ক্যাফে - ব্রেন চপ , ব্রেন স্যুপ, টোস্ট, ফিস ফ্রাই এবং কবিরাজি !! 

৭) পার্ক সার্কাস রয়াল - মাটন বিরিয়ানি + চিকেন আর মাটন চপ !! 

৮) বাঙালি বুফে - ৬ বালিগঞ্জ প্লেস !! 

৯) কলেজ স্ট্রিট প্যারামাউন্ট - ডাব সরবত 

আর কালিকা - বিভিন্ন রকম চপ !! 

১০) মিষ্টি - বলরাম মল্লিক , নকুড় , পুটিরাম , গাঙ্গুরাম !!

১১ )  দ্যা ভোজ কোম্পানী অবশ্যই নতুন ব্রাঞ্চ টা! 

১২) বিবেকানন্দ রোডের কাছে বিধান সরণীর ওপর স্বামিজীর বাড়ির উল্টো ফুটে চাচার !হোটেলের ফিস ফ্রাই আর মাটন্ কাটলেট।

১৩) শ্যামবাজারে ভূপেন বোস অ্যাভিনিউয়ে মণীন্দ্র কলেজের উল্টো দিকের গলিতে গৌরীমাতা সরণীতে মামুর দোকানের ( বড়ুয়া এ্যান্ড দে ) মাটন্ প্যান্থারাস্ আর ব্রেইজড্ কাটলেট।

১৪) গিরীশ পার্ক মেট্রো স্টেশনের (পশ্চিম পাড়ে) ঠিক পাশেই নিরঞ্জন আগারের  মাটন্ চপ ও লিভার কষা।

১৫) হেদুয়ার মোড়ে বসন্ত কেবিনের এবং দক্ষিনে লেক মার্কেটের কাছে রাদু বাবুর দোকানের চা এবং চপ, কাটলেট।

১৬) হাতিবাগানে টাউন স্কুলের উল্টো দিকের ফুটপাথে মালঞ্চর কবিরাজী কাটলেট।

১৭) কলেজ স্ট্রীটে পুঁটিরামের কচুরী।

১৮) প্যারামাউন্টের সরবত ।

১৯) কপিলা আশ্রমের সরবত!

২০) রয়্যালের মটন চাঁপ।

২১) সিরাজের বিরিয়ানি।

২২) সাবিরের রেজালা।

২৩) স্যাঙ্গিভ্যালি রেস্তরাঁর চপ, কাটলেট।

২৪) সিমলার নকুড়ের সন্দেশ।

২৫) ফড়িয়াপুকুরে সেন মহাশয়ের বাবু সন্দেশ।

২৬) ভবানীপুরের শ্রীহরির লুচি/ কচুরী আর পাতলা ছোলার ডাল।

২৭) বাগবাজার নবীন দাশের রসগোল্লা ।

২৮) শ্যামবাজার স্ট্রীটের চিত্তরঞ্জনের রসগোল্লা ও মধুপর্ক।

২৯) শ্যামবাজারের স্ট্রিট  ভবতারিণীর রসগোল্লা ।

৩০) ফড়িয়াপুকুরে অমৃতের দই।

৩১) বাগবাজারে পটলার দোকানের তেলেভাজা আর কচুরী।

৩২) নিউটাউন বাস স্ট্যান্ডে বিরিয়ানী বার - বিরিয়ানী, চাপ, রেজালা, কাঠি রোল।

৩৩) নিউ মার্কেট এর নাহুম্স এর বেকারী

৩৪) পার্ক স্ট্রিট ন্যাচারালস এর টেন্ডার কোকোনাট আইসক্রিম।

 ৩৫) কলেজ স্ট্রিট কফি হাউসের আড্ডা সহযোগে কফি।

৩৬) বউবাজার জাংশনে ভিমনাগের সন্দেশ 

৩৭) স্কুপের ড্রাইফ্রুট আইসক্রিম ।

৩৮) এসপ্লানেড মোড়ের কেসি দাসের রসগোল্লা 

৩৯) আওধের বিরিয়ানি ।

৪০) রিপন স্ট্রিটের জামজামের বিফ বিরিয়ানি ও মালাই।

৪১) গুপ্তা সুইটস এর ক্যাডবেরি সন্দেশ।

৪২) কস্তুরীর কচু পাতা বাটা চিংড়ি ।

৪৩) সল্টলেকের চার্নক সিটির ডাব চিংড়ি ।

৪৪) ভজহরি মান্নার নলেন গুড়ের আইসক্রিম।

৪৫) সিদ্ধেশ্বরী আশ্রমের বাঙালি খাদ্যসামগ্রী।

৪৬) খিদিরপুরের "ইন্ডিয়া" এর কাচ্চি বিরিয়ানি, গলৌটি কাবাব, চিকেন চাপ ও তন্দুরি।

৪৭) এম জি রোড বড়বাজার দেশবন্ধু মিষ্টান্নর সীতাভোগ ও সিঙাড়া।

 ৪৮) দমদমের হাজির মাটন বিরিয়ানি আর মালাই কাবাব।

৪৯) আগমনীর লাল ক্ষীর দই আর সরভাজা।

৫০) গড়িয়ার ফুটব্রিজের নীচের লাল আটার ফুচকা চুরমুর ও মোমো।

৫১) লেকটাউনে জয়া সিনেমা হলের উলটো দিকে চিকেন রোল।

৫২) বিরাটী মোড়ে ভোরের আলোর রসগোল্লা।।

৫৩) সিকিম হাউসের মোমো, পর্ক শাপটা।

৫৪) কালিঘাটে আপনজনের ফিশ চপ, ফিস ওরলি, মাটনের পুর ভরা আর কিমা মোগলাই।

৫৫) ফ্রেন্ডস্ এর চীজ ওনিয়ন ধোসা ।

৫৬) মাদ্রাস টিফিনের ধোসা।

৫৭) ওলি পাবের বিফ স্টিক।

 ৫৮) গড়িয়াহাট ক্যাম্পারির চিকেন কাটলেট ।

৫৯) গড়িয়াহাট দাস কেবিনের মোগলাই ।

৬০) হাজরা মোড় ক্যাফের পুডিং, চিকেন স্টু, কাটলেট, ফিস ফ্রাই।

৬১) করিমস এর বিরিয়ানি ও তন্দুরি পদ।

৬২) টেরিটিবাজার ছাত্তাওলা গলির চাইনিজ:   তুং নাম।

৬৩) নন্দলালের কচুরী ও ছোলার ডাল।

৬৪) বোহেমিয়ান এর ফিউশান ফুড - গন্ধরাজ জোলেপ্,  চিলি পিকল্ চীজ বেকড্ ক্রাব সংগে কলমী গ্রীণস।

৬৫) স্পাইসক্রাফ্ট এর ফিউশান ফুড - দাজাজ চারমৌলা, বীয়ার ক্যান টেম্পুরা ফিশ, জ্যাক ডানিয়েলস্ মৌশে।

 ৬৬) কাবুল কোলকাতার মটন রোশ, চিকেন সিজি।

৬৭) মোকাম্বো রেস্তরাঁর বেকড্ ক্রাব ও মিক্সড গ্রীলড্ প্লাটার।

৬৮) খিদিরপুর ফ্যান্সির পাশে ঠেলাগাড়ির বিফ হালিম।

৬৯) নিউ মার্কেট টিপু সুলতান মসজিদের পাশে ফালুদা।

৭০) ডেকার্স লেনের অগ্রণী গলিতে ম্যাংগো লস্যি 

৭১) জ্যাকারিয়া স্ট্রিট সুফিয়া- নিহারি, হালিম।

৭২)  জ্যাকারিয়া স্ট্রিট দিল্লি সিক্স- পেয়ারে কাবাব, শিরমল, আফগানি কাবাব।

৭৩) জ্যাকারিয়া স্ট্রিট হাজি লিয়াকত- মুসকত হালুয়া

৭৪) জ্যাকারিয়া স্ট্রিট হাজি আলাউদ্দিন- হালুয়া ও গুলাব জামুন।

৭৫) জ্যাকারিয়া স্ট্রিট দিলশাদ - বিফ মালাই কাবাব ও অন্যান্য।

৭৬) জ্যাকারিয়া স্ট্রিট আডামস্ - সুতলি কাবাব ।

৭৭) জ্যাকারিয়া স্ট্রিট বোম্বে হোটেল- বিফ  চাপ।

৭৮) মানজিলাৎ ফতিমা - আওধি কুজিন।

৭৯) নিউ মার্কেট এর রালিস্ এর কুলফি।

৮০) শ্যামবাজারের মেট্রো গেট - লস্যি ।

৮১) চাইনিজ: বারবিকিউ ( ফ্লেভারস ওফ চায়না), চায়নাটাউন ( কাফুলক), নমনম ( সল্টলেক)।

৮২) সি ফুড: সান্তাস ফানটাসিয়া, ফিউসন ফানটাসিয়া ।

৮৩) শ্যামবাজারের রুপা- মটন কষা।

৮৪) শ্যামবাজারের তৃপ্তির মোমো।

৮৫) আহিরিটোলা- ভূতনাথ লিট্টি।

৮৬) আহিরিটোলা  সাধুর চা।

৮৭) সিটি সেন্টারের কাছে চৌরাসিয়া - পাওভাজি ও চাট।

৮৮) হাজরা কাফে - পুডিং ।

৮৯) যতিনদাস পার্ক মেট্রোয় পণ্ডিত স্যান্ডউইচ।

৯০) নিউ মার্কেট এর ইন্দ্রমহল এর কুলফি।

৯১)  বারুইপুরের "আসমা হোটেল"-এর চিকেন ।চাঁপ আর লাচ্ছা পরোটা।

৯২) শিয়ালদা শিশির মার্কেট লাগোয়া "কল্পতরুর" লস্যি।

৯৩) ঢাকুরিয়া স্টেশন লাগোয়া "জিহ্বার জল"-এর ধোকা ভাজা, সোয়াবিনের চপ্।

৯৪) রাজপুরের মঙ্গল দা'র দোকানের কচুরী।

৯৫) গড়িয়া মোড়ে "জিতেন মাহাতো"র চিকেন মোমো।

৯৬) সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ের লুচির সাইজের ফুচকা।

৯৭) গড়িয়া "আমিনিয়া"র চিকেন চট্-পটা

৯৮) সোনারপুর স্টেশন লাগোয়া "সুবোল সাহা"র লস্যি

৯৯) হোন্ডোর বিফ বার্গার।

১০০) কলেজস্ট্রিট এ কল্পতরুর পান।

১০১) কলেজস্ট্রিট স্বাধীন ভারতের মাংস ভাত 

১০২ ) শ্যাম বাজার ট্রাম ডিপোর পাশে ঘুগনি চাট 

১০৩ ) হেদুয়া বসন্ত কেবিন এর ফিস ফ্রাই 

১০৪ ) হাতিবাগান নিরামিষ তেলে ভাজা 

১০৫ ) সেন মহাশয় মিষ্টি দই 

১০৬ ) বাগবাজারের গণেশ দার মাছের কচুরি 

১০৭ ) ধর্মতলার আমিনিয়ার বিরিয়ানি 


শেয়ার করে টাইম লাইনে রেখে দিন.. আমিও দিলাম, কাজের সময় কিছুই মাথায় আসেনা।

collected from:

ফেইসবুক থেকে নেওয়া 




বুধবার, ৩১ জুলাই, ২০২৪

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮ - ০৭-২০২৪ খ্রি:

 

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮ - ০৭-২০২৪ খ্রি:।

আজকের শিরোনাম:


সরকার কোটা সংস্কারে নীতিগতভাবে একমত, যেকোনো সময় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত--- জানালেন আইনমন্ত্রী।


          


কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি আগামী রোববার --- চেম্বার আদালতের আদেশ।


           


 কোটা বিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ --- সড়কে গণপরিবহন কম, ভোগান্তিতে সাধারণ মানুষ।


         


আগামী ২১, ২৩ ও ২৫শে জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


         


 সামুদ্রিক সম্পদ আহরণে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


          


ইসরাইলের পার্লামেন্টে ভোটাভুটিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে প্রস্তাব পাস।


       


এবং নটিংহামে তিন ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করছে ওয়েস্ট ইন্ডিজ।


রবিবার, ২৮ জুলাই, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ১৮-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১৮-০৭-২০২৪


আজকের শিরোনাম:


উচ্চ আদালতে কোটা আন্দোলনকারীরা ন্যায় বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না — জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর আশাবাদ।


কোটা আন্দোলনে কাদের উস্কানিতে ধংসযজ্ঞ শুরু হয়েছে তা তদন্ত করে বের করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে — বললেন শেখ হাসিনা।


যে কোন অপচেষ্টা প্রতিরোধে সারাদেশে দলের নেতাকর্মীদের প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল এবং কোটা আন্দোলন এখন আর তাদের হাতে নেই — মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।


গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৮১ জন নিহত ।


লর্ডসে পঞ্চম ও শেষ টি—টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সফরকারী নিউজিল্যান্ড নারী দলকে ২০ রানে হারিয়েছে ইংল্যান্ড।

সকাল ৭টার সংবাদ তারিখ: ১৭-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১৭-০৭-২০২৪


আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী ফেলোশিপ—২০২৪ হস্তান্তর করলেন শেখ হাসিনা — মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে সকলের প্রতি আহ্বান। 


দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা প্রতিহত করা হবে — বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


কোটা আন্দোলনের নামে যারা রাজাকারদের পক্ষে স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন — মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর।


আন্দোলন পরিহার করে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান।


দেশের সকল সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা –আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা।


আজ লর্ডসে অনুষ্ঠিত হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড নারী দলের মধ্যে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ।

প্যালিনড্রোম (অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই!) 

 প্যালিনড্রোম (অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই!) 


(ক) বাংলায় প্যালিনড্রোম বাক্য :-

  সিমার মাসি

  বল খেলব

  বই চাইব

  ঘুরবে রঘু 

  নাম লেখালেম না 

  বিকল্প কবি

  তুমি কি মিতু ?

  মার কথা থাক রমা

  কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী   

  কাক কাঁদে কাঁক কা

  চেনা সে ছেলে বলেছে সে নাচে 

  তাল বনে নেব লতা 

  চার সের চা

  ঠাকুরদাদার কুঠা

  খা সমস্ত রুটি রুস্তম সখা

  না না কেনা না।

  না বললে লব না

  ওর মা আজ আমারও

  বিরহে রাধা নয়ন ধারা হেরবি

  থাক রবি কবির কথা

  মামাতো মামা

  কাকা তো কাকা

  রবীন দা দানবীর।


(খ) বাংলায় প্যালিনড্রোম নাম :-

  নিধুরাম রাধুনি

  সুবল লাল বসু

  রমা কান্ত কামার

  সদানন দাস

  রায়মণি ময়রা

  হারান রাহা  

  ইলু দলুই

  সুবর্ণা বসু

  সদাই দাস


(গ) বাংলায় প্যালিনড্রোম শব্দ :-

মরম, মলম, দরদ, জলজ, বনমানব, নবজীবন, সহিস, কালিকা, সরেস, তফাত, বাহবা, সন্ন্যাস, সন্ত্রাস, নরুন, তখত, কনক, নয়্ন, সরস, নিড়ানি, খামোখা, কালিকা, হুবহু, ইহাই, বলিব। 


(ঘ) বাংলাভাষায় সব থেকে বড় প্যালিনড্রোম হল :-

  চেনা সে ছেলে বলেছে সে নাচে !


(ঙ) আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম! জানেন কি কেউ কী সেই শব্দ ?

আদম প্রথম ইভকে introduce করেছিল এই বলে! !!

 MADAM IN EDEN I'M ADAM !


সংগ্রহ : Provat kumar Biswas

ফেইসবুক থেকে নেওয়া 

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ: ১৬-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১৬-০৭-২০২৪


আজকের শিরোনাম:


দুর্নীতিতে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না — বললেন প্রধানমন্ত্রী।


গাজায় গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার।


কোটা আন্দোলনের নামে কোনো জনদুর্ভোগ বরদাস্ত করবে না সরকার — হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


গাজার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত।


আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান সিনেটর জে ডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মনিরুল ইসলাম স্যারের মেসেজ ১৫/০৭/২০২৪

 সকল ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কে বিশেষভাবে জানাচ্ছি নোট ঠিকমতো দিবেন।

যত ব্যস্তই থাকেন না কেন এট লিস্ট আধাঘন্টা পরে পরে নোট দিবেন। 

নোট দেওয়া নিয়ে কোন অজুহাত দিবেন না মার্কেটে আমিও কাজ করি আমিও নোট দেই ‌।

আপনাদের সাথে যখন মার্কেটে কাজ করতে যাই তখন আপনাদের থেকে বেশি কথা আমি দোকানদার ভাইদের সাথে বলি সে ক্ষেত্রেও আমি নোট দেই। 

আপনার মার্কেটে আপনার সাথে কাজ করি, আপনার দোকানদার ভাইদের সাথে কথা বলি, এবং যে সকল ভাইয়েরা আছে সবার সাথে কথা বলি অন্যান্য দোকানদার ভাইদের সাথে কথা বলি স্যারের সাথে কথা বলি ড্রাইভার এর সাথে কথা বলি। 

এরপরেও আমাকে নোট দিতে হয়।

নোট দেওয়া নিয়ে কোন ধরনের গাফিলতি চলবে না। 

আমি আবারও বলছি যদি কাউকে নোট দেওয়া নিয়ে অফিস থেকে ধরে এসবের দায়ভার আমি নিব না ‌

গতকালকে আমার মোবাইলে চার্জ ছিল না হঠাৎ করে চার্জ হয় নাই রাতে ফিরোজ ভাইয়ের সাথে মার্কেটে কাজ করেছি দোকানে দোকানে গিয়ে কথা বলেছি মোবাইল চার্জ করেছি নোটও দিয়েছি।। কোম্পানি তো আর দেখবে না কি সমস্যা। 

সুতরাং ভাই যারা নোট নিয়ে গাফিলতি করবেন এটার দায়ভার আপনাদেরকে দিতে হবে।

আজকের পর থেকে ২৯ টা নোটও যদি হয়, আপডেট করে এপসেন্ট হয়ে যাবেন। 

৩০ এর নিচে কোন নোট হবে না যদি এক দোকানে দুই ঘন্টা বসে থাকেন ১০ মিনিট পরে পরে নোট দিবেন কি করছেন কি বলছেন সেটা লিখে নোট দিবেন‌।

৩০ টা নিচে নোট হবে না। রাসেল স্যারের নির্দেশ ‌ যদি কারো কোন কিছু বলার থাকে স্যারের সাথে কথা বলেন।


আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন স্পেস টিমে যে সকল ভাইয়েরা আছে তাদেরকে ৩০ টা করে নোট দিতে হয় কোন ছাড় নাই। 

সে ক্ষেত্রে যদি আমাদের নোট চেক করে দেখে নোট কম পায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। 

ওরা যদি পারে, তাহলে আমরা কেন পারব না। 

আশা করি ঠিকমতো নোট দিবেন তাছাড়া নিজের সমস্যা নিজে বুঝবেন।


সকাল ৭টার সংবাদ তারিখ: ১৫-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১৫-০৭-২০২৪


আজকের শিরোনাম:


বৈশ্বিক বাস্তবতায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ ও চীন - সাম্প্রতিক চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। 


জাতীয় রপ্তানি ট্রফি হস্তান্তর করলেন শেখ হাসিনা - মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করার আহ্বান। 


কোটা বিরোধী আন্দোলন ঘিরে ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার  আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


বাংলাদেশ থেকে তিন হাজার কর্মী নেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত চারটি দেশ - জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 


নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি - নতুন মন্ত্রিসভা শপথ নেবে আজ। 


ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ইংল্যান্ডকে ২ - ১ গোলে হারিয়ে শিরোপা জিতলো স্পেন - কোপা আমেরিকার ফাইনালে এখন কলম্বিয়ার মোকাবেলা করছে আর্জেন্টিনা।

রবিবার, ১৪ জুলাই, ২০২৪

প্রতি মিনিটে কতগুলি বিদেশীশব্দ বাঙ্গালী বলে তারএকটা হদিস যদি সে রাখতো।।।।

 প্রতি মিনিটে কতগুলি বিদেশী শব্দ বাঙালি বলে তার একটা হদিস যদি সে রাখতো !!!


চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে, এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা, অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি, কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগীজ।


চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগীজ।


একটু দামী খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দী আর দাম গ্রীক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকোলেট অর্ডার দেয়ার সময় কখনো কি খেয়াল করেছেন, রেস্তোরাঁ আর ব্যুফে দুইটাই ফরাসী ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে দেয়া মশলাটা আরবী। মশলাতে দেয়া মরিচটা ফারসি!


বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি। কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি। যে মেন্যু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসী।


ম্যানেজারকে নগদে টাকা দেয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবী, আর ম্যানেজার ইতালিয়ান। আর যদি দারোয়ানকে বকশিস দেন, দারোয়ান ও তার বকশিস দুটোই ফারসি।


এবার চলুন বাজারে, সবজি ফলমূল কিনতে। বাজারটা ফারসি, সবজিও। যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফারসি। ফলমূলে আনারস পর্তুগীজ, আতা কিংবা বাতাবিলেবুও। লিচুটা আবার চীনা, তরমুজটা ফারসি, লেবুটা তুর্কী। পেয়ারা-কামরাঙা দুইটাই পর্তুগীজ। পেয়ারার রঙ সবুজটা কিন্তু ফারসি। 😃😛


ওজন করে আসল দাম দেয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবী, আসল শব্দটাও আসলে আরবী। তবে দাম কিন্তু গ্রীক, আগেই বলেছি।


ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবী দরগাহ/ঈদগাহ ফারসি। গীর্জা কিন্তু পর্তুগীজ, সাথে গীর্জার পাদ্রীও। যীশু নিজেই পর্তুগীজ। কেয়াং এদিকে বার্মিজ, সাথে প্যাগোডা শব্দটা জাপানি। আর, মন্দিরের ঠাকুর হলেন তুর্কী।


আর কি বাকি আছে? ও হ্যাঁ। কর্মস্থল! অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কী, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবী, আদালতের আইন ফারসি, তবে উকিল আরবী।


ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান! স্কুলে পড়ানো বই কেতাব দুইটাই আরবী শব্দ। যে কাগজে এতো পড়াশোনা সেটা ফারসি। তবে কলমটা আবার আরবী। রাবার পেনসিল কিন্তু আবার ইংরেজি!


পুরোটা মনে না থাকলে অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবী। শব্দের কেচ্ছা-কাহিনী এখানেই খতম। তবে কেচ্ছাটা আরবী, কাহিনীটা হিন্দি, উভয়ের খতমটা আরবীতে। মাফ চাইলাম না বা সরি বললাম না, কারণ মাফটা আরবী, আর সরিটা ইংরেজি।


#ভাষা_সমাচার



সকাল ৭টার সংবাদ তারিখ: ১৪-০৭-২০২৪

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ১৪-০৭-২০২৪


আজকের শিরোনাম:


আজ ঢাকায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আজ বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা।


যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড়দের তৈরীর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার - বললেন প্রধানমন্ত্রী।


কোটা নিয়ে আন্দোলনকারীদের দাবি সংবিধান বিরোধী - কুচক্রী মহল এ থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে - বললেন ওবায়দুল কাদের।


কোটা নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি পরিবর্তনের কারণ কী, প্রশ্ন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।


দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি - দুর্গত মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত।


গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯০ জনে দাঁড়িয়েছে - জাতিসংঘ মহাসচিবের নিন্দা।


যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন উরুগুয়ের মোকাবেলা করছে কানাডা।

ব্ন্ধক দলিলেল একটি ফরম‍্যাট।

 ⛔ব্ন্ধক দলিলেল একটি ফরম‍্যাট। নিচে একটি পূর্ণাঙ্গ বন্ধক দলিল (Mortgage Deed / বন্ধকনামা) এর বাংলা ফরম্যাট দেওয়া হলো। এটি সাধারণ জমি/বাড়ি বন...