এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ৩১-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ৩১-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন চূড়ান্ত করবে -প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।


সাত কলেজের শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে ধৈর্য্য ধারণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানালেন শিক্ষা উপদেষ্টা।


সরকার আগামী দুই বছরে পাঁচ লাখ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় - বললেন শ্রম উপদেষ্টা।


খরচ কমিয়ে আগামী বছরের জন্য দু’টি হজ প্যাকেজ ঘোষণা করলো সরকার।


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মোট ১১টি ফৌজদারি মামলা বাতিল করেছে হাইকোর্ট - তার যুক্তরাজ্য ভ্রমণে ভিসা সহায়তা দেবে সরকার। 


স্পেনে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫-এ। 


কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ - প্রধান উপদেষ্টার অভিনন্দন।


সকাল ৭টার সংবাদ তারিখ ৩০-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ৩০-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বাংলাদেশের বন্দর ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত।


নির্বাচন কমিশন পুনর্গঠনে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত।


নতুন বাংলাদেশের রাষ্ট্রকাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে ফ্যাসীবাদী সরকার আর ফিরে আসতে না পারে - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিট প্রত্যাহার।


অর্জিত স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত হবে - ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়্যার’-এ নিবন্ধ প্রকাশ।


হিজবু্ল্লাহ’র নতুন নেতা হলেন নাঈম কাসেম।


আজ কাঠমাণ্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।


সকাল ৭টার সংবাদ তারিখ ২৯-১০-২০২৪ খ্রি:।

সকাল ৭টার সংবাদ

তারিখ ২৯-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জনগণকে অনলাইনে আয়কর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার।


গণভবনে দ্রুত গণ-অভ্যুত্থান জাদুঘর নির্মাণের তাগিদ দিলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও গত তিনটি নির্বাচন বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট।


জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান।


আসন্ন শীতে সেচ সুবিধার জন্য জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার এড়াতে তিন মন্ত্রণালয়কে সরকারের নির্দেশ।


লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলের সর্বশেষ হামলায় কমপক্ষে ৬০ জন নিহত।


আজ চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ।


রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন.

 কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..


বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:


ধাপ ১: আবেদন ফর্ম পূরণ

১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ

প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


১.২. রেজিস্ট্রেশন

যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের  

ে হবে:

- নাম

- ইমেইল আইডি

- মোবাইল নম্বর

- পাসওয়ার্ড তৈরি করতে হবে


এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।


১.৩. ফর্ম পূরণ

লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:

- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)

- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)

- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)

- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)


১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট

আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।


ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা

২.১. ফি নির্ধারণ

আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:

- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)

- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)


২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি

আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:

- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।

- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।


ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান

৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি

আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।


৩.২. প্রয়োজনীয় কাগজপত্র

বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:

- প্রিন্ট করা আবেদন ফর্ম

-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ

- আগের পাসপোর্ট (যদি থাকে)

- পাসপোর্ট ফি জমার রশিদ


৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া

সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:

- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)

- আপনার ছবি তোলা হবে

- স্বাক্ষর প্রদান


ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ

৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়

বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।


৪.২. এসএমএস নোটিফিকেশন

পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।


৪.৩. পাসপোর্ট সংগ্রহ

এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:

- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।

- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।

- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।


আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।


অনেকে জিজ্ঞেস করছেন তাই এক সাথে বলার চেষ্টা করলাম প্লিজ এই ব্যাপারে আর আমাকে প্রশ্ন করবেন না বাকি প্রশ্ন পাসপোর্ট অফিস এ গিয়ে করেন।

ফেইসবুক থেকে নেওয়া 

সকাল ৭টার সংবাদ তারিখ ২৮-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৮-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১৮ই নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ।


সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য বিবেচনা করতে প্রধান উপদেষ্টার নির্দেশ।


দেশে কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে  সরকার - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ নামে পাটের জিআই হবে - জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা।


পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হবে - বললেন পরিবেশ উপদেষ্টা।


প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি মহাসচিবের আহ্বান।


জাপানে আগাম পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন এলডিপি পার্টির নেতৃত্বাধীন জোট।


কাঠমান্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ - বুধবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল।


সকাল ৭টার সংবাদ তারিখ ২৭-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৭-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না - বললেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।


নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কৃষিপণ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু।


মাছ চাষে কীটনাশক প্রয়োগের ক্ষতিকর চর্চায় জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।


জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে - মন্তব্য পরিবেশ উপদেষ্টার।


জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানালেন ধর্ম উপদেষ্টা।


যথাসময়ে ইসরাইলি আক্রমণের যথাপযুক্ত জবাব দেবার অধিকার ইরানের রয়েছে বলে দেশটির সতর্ক বার্তা।


কাঠমান্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ।


সকাল ৭টার সংবাদ তারিখ ২৬-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৬-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের তালিকা প্রকাশ - তালিকার বাইরে নিহত পুলিশ থাকলে প্রমাণ সরবরাহের আহ্বান।


মানিকনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুৎকর্মীদের দেখতে হাসপাতালে যান বিদ্যুৎ উপদেষ্টা - দায়িত্বে অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।


কৃষিপণ্য পরিবহণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ।


ইন্দোনেশিয়ার উপকূল থেকে দেড় শতাধিক রোহিঙ্গা উদ্বাস্তু উদ্ধার - জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।


ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামির আঘাতে কমপক্ষে ৭৬ জনের প্রাণহানি।


কম্বোডিয়ায় এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ম্যাকাওকে ৭-শূন্য  গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।


সকাল ৭টার সংবাদ তারিখ ২৫-১০-২০২৪ খ্রি:।

  সকাল ৭টার সংবাদ

তারিখ ২৫-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, তবে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া যাবে সর্বোচ্চ তিনবার - সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।


তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের রিভিউ শুনানি ১৭ই নভেম্বর।


জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর - জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করবে সরকার - বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


ভারতের উড়িষ্যা উপকূলে গত মধ্যরাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘দানা’ ।


সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান - ব্রিক্স শীর্ষ সম্মেলনে বললেন রুশ প্রেসিডেন্ট।


সকাল ৭টার সংবাদ তারিখ ২৪-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৪-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:…


বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার।


রাষ্ট্রপতির অপসারণ এখন সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্ত, দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে - বলেছেন  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে  দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টিতে পতিত স্বৈরাচারের দোসরদের যেকোন অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান বিএনপির। 


ন্যায্যমূল্যে ঢাকা ও চট্টগ্রামে আজ শুরু হচ্ছে  ট্রাকের মাধ্যমে পণ্যবিক্রি। 


জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরিদের এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। 


ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার অর্থনীতি আগের অবস্থায় ফিরে আসতে ৩৫০ বছরের বেশি সময় লাগবে - জানালো জাতিসংঘ।


মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।


সকাল ৭টার সংবাদ তারিখ ২৩-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৩-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আজারবাইজানের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার।


প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেয়া হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে নয় - জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৃষিপণ্য পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন চালু।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি আগামী ৩০শে অক্টোবর।


জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবনের আবেদন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট।


যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের জন্য যুক্তরাজ্যের লেবার পার্টিকে অভিযুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দপ্তর।


আজ নেপালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।


নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...