এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

রিপন মিয়া / রিপন ভিডিওর পুনরুত্থান ও আমার কিছু কথা

 রিপন মিয়া / রিপন ভিডিওর পুনরুত্থান ও আমার কিছু কথা


রিপন মিয়ার নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের মাধ্যমে। আজ থেকে প্রায় ৫ বছর আগের ২০২০ সালের এই গান তখন ট্রেন্ডে ফাটিয়ে দিচ্ছিল, এখন পর্যন্ত ভিউ প্রায় ৩০ মিলিয়ন।


আম গাছে আম ধরে

কুমড়ো ফলে চালে

দূর থেকে কিস দিলাম

তুলে নাও গালে

বন্ধু তুমি একা হলে

আমায় দিও ডাক

তোমার সাথে গল্প করবো

আমি সারা রাত।

আই লাবিউ।


এই দুই এক লাইনের কবিতাগুলো ছিল রিপন মিয়ার মূল হাতিয়ার তখনকার সময়ে। 


২০২৪-২৫ এ এসে রিপন মিয়ার পুনরুত্থান হয়েছে। এতো ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে নাই। 


কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস দেখলেই বুঝবেন। কেউ একজন ট্রেন্ড থেকে সরে ইরেলেভেন্ট হয়ে গেছে আর এর পর এইরকম দূর্দান্তভাবে ফেরত এসেছে এমন ঘটনা খুবই কম, তাও সেইম জনরার ভিডিওতে।


রিপন মিয়া নিজেকে অ্যাডাপ্ট করেছেন। এবার তাঁর মূল শক্তি ছিল শর্টস বা রিলস। উনার মাধ্যমেই বুঝেছি বাংলাদেশের মানুষ যেমন ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে ভিডিও, দামি হোটেল বা রিসোর্টে দুই রাতের ভিডিও, এইরকম চাকচিক্যময় ভিডিও দেখে, তেমনি একদম সাধারণ একজন মানুষ শীতের সকালে উঠে দাঁত মাজছে ছাই দিয়ে, পিঠা খাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে বরইয়ের ভর্তা খাচ্ছে, এসব ভিডিও করেও যে ভিউজ আনা সম্ভব এটা রিপন মিয়া দেখিয়ে দিয়েছেন। তার সাথে এবার তিনি কোল্যাব করছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। এস পি ক্রিয়েশন, রাফসান দ্য ছোটোভাই ইতোমধ্যে তার সাথে ভিডিও বানিয়ে ফেলেছে। শুধু শর্ট বা রিলেই থেমে থাকেন নি। ইউটিউবে লং ফরম্যাট ভিডিও ব্লগ বা ভ্লগও ছাড়ছেন খুবই প্রফেশনালি। বোঝা যায়, হয় তার সোশাল মিডিয়াকে বোঝার ব্রেন টা খুব ভালো অথবা তার আশে পাশে যারা আছেন তারা তাকে খুব ভালোভাবে গাইড করছেন।


যেসব কন্টেন্ট ক্রিয়েটর ক্রস ক্লাস পেনেট্রেশান করতে পারে তাদের আমি একটু আলাদা চোখে দেখি। ক্রস ক্লাস বলতে আপনি খুবই সাধারণ লোয়ার ক্লাস সিটিজেন কিন্তু আপনি যা করেন, আপনার কন্টেন্ট আপার ক্লাসের মানুষজনও দেখছে। তেমনি উল্টাটাও হতে পারে, আপার ক্লাসের মানুষের দৈনন্দিন জীবনের ভিডিও লোয়ার ক্লাসের মানুষজন দেখছে, যেটাই আসলে বেশী হয়, তবে রিপন মিয়া স্রোতের বিপরীতে খেলে দেখিয়ে দিয়েছেন।


রিপন মিয়ার পুনরুত্থান বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারেন, তবে তিনি যা করে দেখিয়েছেন, সেটা সবার পক্ষে সম্ভব না।


এটাই বাস্তব। হা হা হা।

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

সকাল ৭টার সংবাদ  তারিখ ৩১-০১-২০২৫ খ্রি:। 

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ৩১-০১-২০২৫ খ্রি:। 


আজকের সংবাদ শিরোনাম:


টঙ্গীর তুরাগতীরে বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ।


চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।


বাংলাদেশে জ্বালানি, অর্থনীতি, আবাসন, মহাকাশ ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ।


সরকার রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চায় - বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘ডাইভার্সিটি পলিসি’কে দুষলেন ডোনাল্ড ট্রাম্প।


ঢাকায় বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের নিজ নিজ খেলায় জয়লাভ।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

পবিত্র কুরআনের ১০০টি উপদেশবাণী: ……………..........

 পবিত্র কুরআনের ১০০টি উপদেশবাণী:

……………...............................................


১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। [সূরা বাকারা ২:৪২]


২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]


৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]


৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]


৫। কারো অন্ধানুসরণ করো না। [সূরা বাকারা ২:১৭০]


৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]


৭। ঘুসে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]


৮। যারা তোমাদের সঙ্গে লড়াই করবে, শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো। [সূরা বাকারা ২:১৯০]


৯। লড়াইয়ের বিধি মেনে চলো। [সূরা বাকারা ২:১৯১]


১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা বাকারা ২:২২০]


১১। রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো না। [সূরা বাকারা ২:২২২]


১২। শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও। [সূরা বাকারা ২:২৩৩]


১৩। সৎগুণ দেখে শাসক নির্বাচন করো। [সূরা বাকারা ২:২৪৭]


১৪। দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। [সূরা বাকারা ২:২৫৬]


১৫। প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না। [সূরা বাকারা ২:২৬৪]


১৬। প্রয়োজনে তাদের সহযোগিতা করো। [সূরা বাকারা ২:২৭৩]


১৭। সুদ ভক্ষণ করো না। [সূরা বাকারা ২:২৭৫]


১৮। যদি ঋণীঅভাবগ্রস্তহয়তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। [সূরা বাকারা ২:২৮০]


১৯। ঋণের বিষয় লিখে রাখো। [সূরা বাকারা ২:২৮২]


২০। আমানত রক্ষা করো। [সূরা বাকারা ২:২৮৩]


২১। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। [সূরা বাকারা ২:২৮৩]


২২। সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো। [সূরা বাকারা ২:২৮৫]


২৩। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না। [সূরা বাকারা ২:২৮৬]


২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। [সূরা আল-ইমরান ৩:১০৩]


২৫। ক্রোধ সংবরণ করো। [সূরা আল-ইমরান ৩:১৩৪]


২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না। [সূরা আল-ইমরান ৩:১৫৯]


২৭। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। [সূরা আল-ইমরান ৩:১৯১]


২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। [সূরা আল-ইমরান ৩:১৯৫]


২৯। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যসের মাঝে বন্টন করতে হবে। [সূরা নিসা ৪:৭]


৩০। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে। [সূরা নিসা ৪:৭]


৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। [সূরা নিসা ৪১০]


৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। [সূরা নিসা ৪:২৩]


৩৩। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। [সূরা নিসা ৪:২৯]


৩৪। পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ। [সূরা নিসা ৪:৩৪]


৩৫। অন্যদের জন্য সদাচারী হও। [সূরা নিসা ৪:৩৬]


৩৬। কার্পণ্য করো না। [সূরা নিসা ৪:৩৭]


৩৭। বিদ্বেষী হয়ো না। [সূরা নিসা ৪:৫৪]


৩৮। মানুষের সাথে ন্যায়বিচার করো। [সূরা নিসা ৪:৫৮]


৩৯। একে অপরকে হত্যা করো না। [সূরা নিসা ৪:৯২]


৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। [সূরা নিসা ৪:১০৫]


৪১। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। [সূরা নিসা ৪:১৩৫]


৪২। সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো। [সূরা মায়িদা ৫:২]


৪৩। সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। [সূরা মায়িদা ৫:২]


৪৪। মৃত পশু, রক্ত ও শূয়োরের মাংসা নিষিদ্ধ। [সূরা মায়িদা ৫:৩]


৪৫। সৎপরায়ণ হও। [সূরা মায়িদা ৫:৮]


৪৬। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। [সূরা মায়িদা ৫:৩৮]


৪৭। পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো। [সূরা মায়িদা ৫:৬৩]


৪৮। মাদক দ্রব্য ও আলকোহল বর্জন করো। [সূরা মায়িদা ৫:৯০]


৪৯। জুয়া খেলো না। [সূরা মায়িদা ৫:৯০]


৫০। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না। [সূরা মায়িদা ৫:১০৮]


৫১। আধিক্য সত্যের মানদণ্ড নয়। [সূরা আন’আম ৬:১১৬]


৫২। মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে কম দিও না। [সূরা আন’আম ৬:১৫২]


৫৩। অহংকার করো না। [সূরা আ’রাফ ৭:১৩]


৫৪। পানাহার করো, কিন্তু অপচয় করো না। [সূরা আ’রাফ ৭:৩১]


৫৫। সালাতে উত্তম পোশাক পরিধান করো। [সূরা আ’রাফ ৭:৩১]


৫৬। অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো। [সূরা আ’রাফ ৭:১৯৯]


৫৭। যুদ্ধে পশ্চাদ্‌মুখী হয়ো না। [সূরা আনফাল ৮:১৫]


৫৮। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। [সূরা তওবা ৯:৬]


৫৯। পবিত্র থেকো। [সূরা তওবা ৯:১০৮]


৬০। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা ইউসুফ ১২:৮৭]


৬১। যারা অজ্ঞতাবশত ভুলত্রুটি করে আল্লাহ্‌ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। [সূরা নাহ্‌ল ১৬:১১৯]


৬২। প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ্‌ তাআলার প্রতি আহ্বাব করা উচিত। [সূরা নাহ্‌ল ১৬:১১৯]


৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। [সূরা ইসরা ১৭:১৫]


৬৪। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। [সূরা ইসরা ১৭:২৩]


৬৫। পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না। [সূরা ইসরা ১৭:২৩]


৬৬। অর্থ অপচয় করো না। [সূরা ইসরা ১৭:২৯]


৬৭। দারিদ্রের আশঙ্কায় সন্তানসন্ততিকে হত্যা করো না। [সূরা ইসরা ১৭:৩১]


৬৮। অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না। [সূরা ইসরা ১৭:৩২]

৬৯। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না। [সূরা ইসরা ১৭:৩৬]


৭০। শান্তভাবে কথা বলো। [সূরা ত্বা-হা ২০:৪৪]


৭১। অনর্থ জিনিস থেকে দূরে থেকো। [সূরা মু’মিনুন ২৩:৩]


৭২। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। [সূরা নূর ২৪:২৭]


৭৩। যারা শুধু আল্লাহ্‌ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন। [সূরা নূর ২৪:৫৫]


৭৪। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। [সূরা নূর ২৪:৫৮]


৭৫। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো। [সূরা ফুরকান ২৫:৬৩]


৭৬। এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না। [সূরা কাসাস ২৮:৭৭]


৭৭। আল্লাহ্‌র সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। [সূরা কাসাস ২৮:৮৮]


৭৮। সমকামিতায় লিপ্ত হয়ো না। [সূরা আন্‌কাবুত ২৯:২৯]


৭৯। সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো। [সূরা লোকমান ৩১:১৭]


৮০। দম্ভভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না। [সূরা লোকমান ৩১:১৮]


৮১। কণ্ঠস্বর অবনমিত রেখো। [সূরা লোকমান ৩১:১৯]


৮২। নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। [সূরা আহ্‌যাব ৩৩:৩৩]


৮৩। আল্লাহ্‌ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। [সূরা যুমার ৩৯:৫৩]


৮৪। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা যুমার ৩৯:৫৩]


৮৫। ভালো দ্বারা মন্দ প্রতিহত করো। [সূরা হা-মিম সাজদা ৪১:৩৪]


৮৬। যেকোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। [সূরা শূরা ৪২:৩৮]


৮৭। মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো। [সূরা হুজরাত ৪৯:৯]


৮৮। কাউকে পরিহাস করো না। [সূরা হুজরাত ৪৯:১১]


৮৯। সন্দেহ থেকে বিরত থেকো। [সূরা হুজরাত ৪৯:১২]


৯০। পরনিন্দা করো না। [সূরা হুজরাত ৪৯:১২]


৯১। সবচেয়ে আল্লাহ্‌ভীরু ব্যক্তি সবচেয়ে সম্মাননীয়। [সূরা হুজরাত ৪৯:১৩]


৯২। অতিথির সম্মান করো। [সূরা যারিয়াত ৫১:২৬]


৯৩। দাতব্যকার্যে অর্থ ব্যয় করো। [সূরা হাদিদ ৫৭:৭]


৯৪। দ্বিনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। [সূরা হাদিদ ৫৭:২৭]


৯৫। জ্ঞানীজনকে আল্লাহ্‌ তাআলা সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন। [সূরা মুজাদালাহ্‌ ৫৮:১১]


৯৬। অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো। [সূরা মুমতাহিনাহ্‌ ৬০:৮]


৯৭। লোভ-লালসা থেকে সুরক্ষিত থেকো। [সূরা তাগাবুন ৬৪:১৬]


৯৮। আল্লাহ্‌ তাআলার নিকট ক্ষমাপ্রার্থনা করো। তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু। [সূরা মুযযাম্মিল ৭৩:২০]


৯৯। ভিক্ষুককে ধমক দিও না। [সূরা যুহা ৯৩:১০]


১০০। অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো। [সূরা মা’ঊন ১০৭:৩]

একটি চাকরীর বিজ্ঞপ্তি

 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি


★ পদের নামঃ এস.আর

★ কোম্পানিঃ নাবিল  গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

★ পন্যঃ  ফুডেলা সয়াবিন তেল, 

ফুডেলা সরিষা তেল,

ফুডেলা  মুশুর ডাল, 

ফুডেলা আটা,ময়দা,সুজি 

ফুডেলা  চিনিগুড়া চাল।

ফুডেলা মিনিকেট চাল, আাটাশ চাল, নাজিরশাইল  চাল, এবং ফুডেলা বাংলামতি চাল,

ফুডেলা ঘি, 

বেতনঃ ১২০০০ হাজার।

টিএডিএ:৫০০০ -৬৫০০ হাজার।

মোবাইল বিল ১০০০ টাকা। 

★ ইনসেন্টিভঃ২০০০-৫৫০০/-বিক্রয় লক্ষমাত্রা অর্জন স্বাপেক্ষে

★ অভিজ্ঞতাঃ

 FMCG বিক্রয়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

★ কর্মস্থলঃ নওগাঁ সদর  ।    


★বয়স সর্বোচ্চ ৩০/৩৫ বছর।

★ শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম HSC পাস হতে হবে।


১।উক্ত এলাকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


২।এইচএসসি এবং এসএসসি পাশের সনদ থাকতে হবে।


৩। জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।


★ বোনাসঃ বছরে ২টি

★ বছর শেষে বেতন বৃদ্ধি

★পারফরমেন্স অনুযায়ী পদন্নোতির সুযোগ আছে।

বিদ্র: রাহুল আটা, বসুন্ধরা আটা,ফ্রেশ আটা,তীর আটা, নিয়ে কাজ করা ব্যক্তিগণ বেশি অগ্রাধিকার পাবেন। 


★নোটঃ উপরের শর্তাবলীর ঘাটতি রয়েছে এমন প্রার্থীদের যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।


যোগাযোগঃ

(ASM)

মোবাইল- 01329671901


https://drive.google.com/drive/folders/1hr14di9ylOLiaMNA5ORWEIhopKyC3I55

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা

 পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা


১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি। তিনি বলেছিলেন, "কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে, ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে।"


২। একজন ছাত্র জানিয়েছে, তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।


৩। এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন। ফলস্বরূপ, তিনি গভীর ঘুমে ঢলে পড়েন।


৪। ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে।


৫। আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে।


৬। তেল লাগানোর এই অভ্যাসে সত্যিই জাদুর মতো কাজ করে!


৭। আমি ১৫ বছর ধরে এটি করছি। আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই, এতে তারা সুস্থ থাকে।


৮। পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে।


৯। পায়ের ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে।


১০। এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে।


১১। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন।


১২। বয়স ৯০-এর এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু বাওয়াসিরই নয়, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে।


পদ্ধতি

রাতে ঘুমানোর আগে সরিষার তেল, জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় ২-৩ মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন।


প্রাচীন চীনা চিকিৎসা মতে, পায়ের নিচে প্রায় ১০০টি এক্যুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে।


শেয়ার করুন:

এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সওয়াবের কাজ হবে।


আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।


মুফতী মুহাম্মাদ আলী কাসেমী 

২৮/০১/২০২৫ ঈসায়ী

সকাল ৭টার সংবাদ তারিখ ৩০-০১-২০২৫ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ৩০-০১-২০২৫ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে -বললেন প্রধান উপদেষ্টা।


আওয়ামী লীগের পতাকাতলে কেউ বিক্ষোভ করলে আইনের মুখোমুখি হতে হবে -  মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।


আগামী ১৭ থেকে ২০শে ফেব্রুয়ারি নতুনদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন - জোর তাগিদ দেয়া হবে সীমান্তে গুলি চালানো বন্ধের - বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব - নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ হাজার স্বেচ্ছাসেবী।


জনগণের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই ৩১ দফা প্রস্তুত করা হয়েছে, সব সংকটে দেশের মানুষের পাশে আছে বিএনপি - বললেন তারেক রহমান।


জুলাই আন্দোলনে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে আহত আরো ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো ব্যাংককে।


যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের কিউবার গুয়ানতানামো বে-তে স্থানান্তরের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ।  


ঢাকায় বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে আজ দু’টি খেলায় পরস্পরের মোকাবেলা করবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স।

৯০/১০ তত্ত্ব (the 90/10 principle):,,,,,Salah Uddin Ahmed Jewel  ইভানা আলাভি ফ্যানস থেকে।

 ৯০/১০ তত্ত্ব (the 90/10 principle):


পরিস্থিতিটি ভাবুন—

আপনি ব্রেকফাস্ট করছেন পরিবারের সাথে। দুর্ঘটনাবশতঃ, আপনার কন্যা চায়ের কাপ উল্টে ফেলে দিলো আপনার অফিসিয়াল শার্টে। চিৎকার করে উঠলেন ক্রোধে আপনি, রেগেমেগে কঠিন গলায় বকাবকি করলেন কন্যাকে ওই বোকামির জন্য। কন্যা কান্নায় ভেঙে পড়লো অশ্রুসজল।


কন্যাকে ভর্ৎসনার পর, এবার আপনি ফিরলেন স্ত্রীর দিকে এবং তাকেও দু'কথা শুনিয়ে দিলেন কঠোর ভাষায়, কাপটি টেবিলের কিনারায় রাখার কারণে। ছোটখাটো একটি তর্ক হয়ে গেলো উভয়ের মধ্যে। নাশতা না-করেই ধুপধাপ উঠে গেলেন আপনি, ঘরে গিয়ে আবার কাপড় পাল্টালেন। বেরিয়ে এসে দেখলেন, কন্যা হেঁচকি তুলে কাঁদছে আর নাশতা খাচ্ছে মায়ের বকুনির তোড়ে; তার স্কুলের সময় হয়ে গেছে। স্কুল-বাস মিস করলো সে। এদিকে স্ত্রীরও কাজে বেরুনোর সময় হয়ে এসেছে। ওদেরকে ডিঙিয়ে আপনি ছুটে বেরিয়ে গাড়ি স্টার্ট দিলেন, কন্যা ছুটে এসে গাড়িতে বসলো; তাকে নিয়ে স্কুলের দিকে ছুটলেন আপনি। আপনার দেরি হয়ে যাচ্ছে, বিধায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি ছোটাচ্ছেন আপনি, যে-রাস্তায় আইনত ৬০-এর উপরে ওঠা নিষিদ্ধ। ১৫ মিনিট দেরিতে, ২ হাজার টাকা ট্রাফিক-ফাইন দিয়েটিয়ে, কন্যাকে নিয়ে স্কুলে পৌঁছতে পারলেন। আপনার কন্যা "গুডবাই" না-বলেই প্রাণপণে ছুটে চললো তার ক্লাসরুমের দিকে।


অফিসে পৌঁছলেন ৩০ মিনিট দেরিতে। ঢুকেই বুঝতে পারলেন, ব্রিফকেস আনেননি। সকালটা শুরু হলো ভয়ঙ্করভাবেই, এবং এভাবেই চলতে লাগলো পরবর্তী প্রতিটি মুহূর্ত, এমনকি আরও বাজেভাবেই সামনে আসতে শুরু করলো পরের ঘটনাগুলো। একসময় বাড়ি ফিরলেন; বুঝতে পারলেন কন্যা ও স্ত্রীর সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে উভয়দিক থেকেই। কেন? সকালে আপনার ওই প্রতিক্রিয়াশীল ব্যবহারটির কারণেই।


আজ আপনার দিনটি বাজেভাবে কাটার মূল দায়টি কার?

০১. ওই চায়ের?

০২. আপনার কন্যার?

০৩. ট্রাফিক-পুলিশটির?

০৪. আপনার?


উত্তরটি হলোঃ ০৪।


চায়ের ঘটনাটিতে নিজের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আপনার ওই ৫ সেকেন্ডের প্রতিক্রিয়াই পরবর্তী পুরো দিনটিকে প্রসব করেছে। অথচ যা হওয়া উচিৎ ছিল বা হতে পারতোঃ


চা ছলকে পড়লো আপনার উপরে। আপনার কন্যা কাঁদো-কাঁদো অবস্থা। আপনি তাকে নম্র-স্বরে বললেন— "ইটস্‌ ওকেই ব্যাটা, পরেরবার আরেকটু সতর্ক থাকবে। থ্যাঙ্কিউ।" তারপর আপনি তোয়ালে খুঁজে নিলেন, মুছে নিলেন, ঘরে ঢুকে গেলেন দ্রুত, ব্রিফকেসটি নিলেন। বেরিয়ে এসে জানলা দিয়ে দেখে নিলেন— কন্যা ঠিকমতো স্কুল-বাসে উঠলো কিনা। কন্যা বাসের জানলা দিয়ে হাত নাড়ছে আপনার প্রতি। আপনি ও স্ত্রী হাত নেড়ে বিদায়-শুভেচ্ছা জানালেন কন্যাকে। স্ত্রীকে চুমু দিলেন; একসাথে বেরিয়ে গেলেন কাজে, স্ত্রী ও আপনি। যথারীতি ৫ মিনিট আগে অফিসে প্রবেশ করলেন, সহকর্মীদের সাথে কুশল বিনিময় সারলেন, আপনার বস আপনাকে আসন্ন পুরো দিনটির জন্য শুভকামনা জানালেন।


পার্থক্যটি লক্ষ্য করুন। দু'টি আলাদা দৃশ্যপট। উভয় দৃশ্যই শুরু হয়েছে একইভাবে, কিন্তু শেষ হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। কেন? একমাত্র কারণ— আপনার প্রতিক্রিয়ার ধরন। প্রাত্যহিক জীবনের ১০% ঘটনার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা অসম্ভব, বাকি ৯০% ঘটনা ঘটে আপনার প্রতিক্রিয়ার ফলস্বরূপ। এটিই ৯০/১০ তত্ত্ব। দ্য নাইন্টি/টেন প্রিন্সিপল।


এই ৯০/১০ তত্ত্বকে নিজের অনুকূলে রাখার গোপন কৌশল জেনে নিনঃ


আপনি যদি কেউ নিগেটিভ কিছুর কবলে পড়ে যান, স্পঞ্জ হবেন না, কাচ হবেন। সমস্যাটিকে জলের মতো গড়িয়ে পড়ে যেতে দিন আপনার বাইরে থেকেই, কাচের মতো; স্পঞ্জের মতো শুষে নেবেন না নিজের ভিতরে। নিগেটিভ কিছুকে আপনার উপরে প্রভাব ফেলতে দেওয়ার প্রয়োজন নেই। রিয়্যাক্ট করুন ব্রেইন দিয়ে, শিক্ষার বহিঃপ্রকাশ দিয়ে; কোনো উস্কানিতে খেলতে নেমে যাওয়ার মতো বাজে খেলোয়াড় আপনি নন। ইগনোর। ফলে, আপনার উপরে এর কোনোই প্রভাব থাকবে না পরবর্তী সময়ে। একটিমাত্র ভুল রিয়্যাকশানের কারণে আপনি হারিয়ে ফেলতে পারেন স্বজন, হয়ে যেতে পারেন বরখাস্ত, রয়ে যেতে পারেন বিপর্যস্ত, ইত্যাদি... ইত্যাদি।...


কেউ আপনাকে অপদস্ত করতে চাইলে, কীভাবে রিয়্যাক্ট করেন আপনি? মেজাজ হারিয়ে ফেলেন? সামনে যা-কিছু আছে, তাতে থাবড়া মারেন রেগেমেগে? গালাগালি করেন? অভিশাপ দেন? ব্লাডপ্রেশার বেড়ে যায় সাঁইসাঁই? তাদের উপর শোধ নিতে, একটা শিক্ষা দিতে মরিয়া হয়ে ওঠেন? এসব করতে গিয়ে আপনার আসন্ন জীবনটি তছনছ হয়ে গেলে, কিংবা এর প্রভাবে অফিসে দশ মিনিট পরে পৌঁছলে ওদের কিছুই যায়-আসে? ময়লার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিজের যত্নের গাড়িটি কেন নোংরা করবেন?


৯০/১০ তত্ত্বটি মাথায় রাখবেন। যা আপনার নিয়ন্ত্রণে নেই, তাকে খোঁচাতে যাবেন না। এতে কাপুরুষতা নেই, বুদ্ধিবৃত্তি আছে। পাত্তা দিবেন না। হাওয়া। যাঃ, ধুর! আপনাকে যদি জানিয়ে দেওয়া হয় যে, আপনার চাকরি আর নেই, নির্ঘুম রাত কাটাবেন? হতাশায় জেরবার হয়ে যাবেন? দুঃসময় আসেই সুসময় সামনে আছে বলে। খুঁজে নিতে হবে। আপনার মেধা, শ্রম, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আরেকটি কাজের খোঁজে বেরিয়ে পড়ুন। গাড়ি দেরিতে আসায়, ড্রাইভারকে বকেঝকে নিজের সময়টিকে কেন নষ্ট করে দেবেন? দেরিটায় তার নিয়ন্ত্রণ ছিল কিনা আপনি জানেন? অপেক্ষার সময়টায় কিছু পড়ুন, অন্য যাত্রীদের সাথে আলা-বিনিময় করুন। এতো ক্রোধ কেন থাকবে ব্রেইন-ওয়ালা মানুষের? বাজে রিয়্যাকশান জীবনকেই বাজে করে দেয়।


৯০/১০ প্রিন্সিপলটি জানা হয়ে গেলো আপনার। প্রয়োগ করুন এর বাস্তবতা; দেখবেন— এর ফলাফল কী সুন্দর!


Salah Uddin Ahmed Jewel 

ইভানা আলাভি ফ্যানস থেকে।

পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিনের নেতৃত্বে বাকৃবির একদল গবেষক দেশীয় ব্ল্যাক বেঙ্গল ও দক্ষিণ আফ্রিকার বোয়ার জাতের সংকরায়ন করে উদ্ভাবন করেছেন একটি নতুন জাতের ছাগল, যা মাংস উৎপাদনে দ্বিগুণ কার্যকর। 

পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিনের নেতৃত্বে বাকৃবির একদল গবেষক দেশীয় ব্ল্যাক বেঙ্গল ও দক্ষিণ আফ্রিকার বোয়ার জাতের সংকরায়ন করে উদ্ভাবন করেছেন একটি নতুন জাতের ছাগল, যা মাংস উৎপাদনে দ্বিগুণ কার্যকর। 

গবেষণা অনুযায়ী, নতুন জাতটি ব্ল্যাক বেঙ্গলের মতোই সহজে লালন-পালন করা যায়। কিন্তু বছরে পুরুষ ছাগল ২৬ কেজি ও স্ত্রী ছাগল ২৩ কেজি মাংস উৎপাদনে সক্ষম, যা ব্ল্যাক বেঙ্গলের দ্বিগুণ। পাশাপাশি, এই ছাগল বছরে পাঁচটি বাচ্চা দেয়, যার প্রতিটির বাজারমূল্য ২০-২৫ হাজার টাকা। ফলে এক বছরে একজন খামারি নতুন জাত থেকে আয় করতে পারবেন প্রায় এক লাখ টাকা, যা ব্ল্যাক বেঙ্গলের তুলনায় ৪০ হাজার টাকা বেশি।

গবেষকরা জানিয়েছেন, সংকর জাতের ছাগলের মাংসের স্বাদ ভালো এবং এগুলো দেখতে সাদা, কালো বা বাদামি রঙের হয়। তবে নতুন জাতকে প্রজননের জন্য নয়, কেবল মাংস উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে।

বাকৃবির গবেষণার এই উদ্ভাবন দেশের খামারিদের আয়ের নতুন সম্ভাবনা তৈরি করবে এবং মাংস উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে




ব্রয়লার মুরগি পালন: একটি সম্পূর্ণ নির্দেশিকা

 ব্রয়লার মুরগি পালন: একটি সম্পূর্ণ নির্দেশিকা


ব্রয়লার মুরগি পালন লাভজনক একটি খামারব্যবস্থা যা দ্রুত মাংস উৎপাদনের জন্য করা হয়। সফল ব্রয়লার খামার গড়ে তুলতে সঠিক হাউজিং, ব্রুডিং, খাদ্য সরবরাহ, পানি প্রদান, টিকা প্রদান, বায়োসিকিউরিটি এবং সংগ্রহ (হারভেস্টিং) প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।


১. হাউজিং (বাসস্থানের ব্যবস্থা)


ব্রয়লার মুরগির ঘরটি প্রশস্ত, আলো-বাতাস চলাচলের উপযোগী এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত হতে হবে।


প্রতি বর্গফুটে ১-১.৫টি মুরগির ব্যবস্থা রাখা উচিত।


মেঝেতে পর্যাপ্ত লিটার (বিছানা) যেমন কাঠের গুঁড়ো বা ধানের তুষ বিছানো উচিত (৪-৬ ইঞ্চি)।


পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের জন্য জানালা ও ফ্যানের ব্যবস্থা করতে হবে।


২. ব্রুডিং (প্রাথমিক পরিচর্যা)


ব্রয়লার মুরগির বাচ্চাগুলো (চিকস) প্রথম ৭-১৪ দিন বিশেষ তাপমাত্রা ও যত্নের অধীনে রাখতে হয়।


প্রথম সপ্তাহে তাপমাত্রা ৩২-৩৪°C রাখতে হবে এবং ধীরে ধীরে কমিয়ে আনতে হবে।


মুরগির গতিবিধি দেখে বুঝতে হবে যে তারা স্বাচ্ছন্দ্যে আছে কি না—


যদি তারা এক জায়গায় গাদাগাদি করে থাকে, তাহলে ঠান্ডা লাগছে।


যদি তারা ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তাহলে তাপমাত্রা স্বাভাবিক।


যদি তারা দূরে দূরে থাকে, তাহলে অতিরিক্ত গরম লাগছে।


পর্যাপ্ত আলো ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


৩. খাদ্য সরবরাহ (ফিডিং)


ব্রয়লার মুরগির বৃদ্ধির জন্য ব্যালান্সড ফিড (পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাদ্য) প্রদান করতে হবে।


খাদ্য তিনটি ধাপে সরবরাহ করা হয়:


1. স্টার্টার ফিড (০-১০ দিন) – উচ্চ প্রোটিনযুক্ত ফিড, দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।


2. গ্রোয়ার ফিড (১১-২৫ দিন) – মাংসের বৃদ্ধি বাড়ানোর জন্য প্রয়োজন।


3. ফিনিশার ফিড (২৬-৩৫ দিন বা বাজারজাতকরণের সময় পর্যন্ত) – ওজন বাড়ানোর জন্য দেয়া হয়।


খাবার সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে এবং দিনে ৪-৬ বার খাওয়ানোর ব্যবস্থা করা উচিত।


৪. পানির সরবরাহ (ওয়াটারিং)


ব্রয়লার মুরগিকে সবসময় পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ ও ঠান্ডা পানি সরবরাহ করতে হবে।


পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং এতে ভিটামিন ও ইলেক্ট্রোলাইট যোগ করা যেতে পারে।


গরমের সময় দিনে ৩-৪ বার পানির পরিবর্তন করা উচিত।


৫. টিকা প্রদান (ভ্যাকসিনেশন)


মুরগিকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষার জন্য সময়মতো টিকা প্রদান করতে হবে।


সাধারণত ব্যবহৃত ভ্যাকসিন:


মারেক্স ডিজিজ ভ্যাকসিন – ১ দিন বয়সে


নিউক্যাসল ডিজিজ ও ইনফেকশাস ব্রোনকাইটিস – ৫-৭ দিন বয়সে


গাম্বোরো ডিজিজ (IBD) ভ্যাকসিন – ১২-১৪ দিন বয়সে


দ্বিতীয় নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিন – ২১-২৫ দিন বয়সে


ভ্যাকসিন প্রয়োগের সময় পরিষ্কার সিরিঞ্জ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।


৬. বায়োসিকিউরিটি (জীবন-নিরাপত্তা ব্যবস্থা)


খামারে বহিরাগত মানুষের প্রবেশ সীমিত রাখতে হবে যাতে রোগজীবাণুর সংক্রমণ কমানো যায়।


খামারের চারপাশ পরিষ্কার রাখা এবং জীবাণুনাশক ব্যবহার করতে হবে।


মুরগির খাঁচা, পানি ও খাবারের পাত্র নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।


রোগাক্রান্ত মুরগিকে আলাদা রাখতে হবে এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা দিতে হবে।


৭. সংগ্রহ ও বাজারজাতকরণ (হারভেস্টিং)


সাধারণত ৩০-৩৫ দিন পর ব্রয়লার মুরগি বিক্রির উপযোগী হয় (ওজন ১.৮-২.৫ কেজি)।


বাজারে বিক্রির জন্য মুরগিগুলোকে পরিষ্কার, স্বাস্থ্যকর এবং সুস্থ রাখতে হবে।


সংগ্রহের সময় মুরগিকে অযথা আঘাত না দিয়ে সতর্কতার সাথে ধরতে হবে।


বাজারে নেওয়ার সময় তাদের আরামের জন্য পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


উপসংহার


সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করলে ব্রয়লার মুরগি পালন থেকে লাভজনক ব্যবসা করা সম্ভব। উন্নত বাসস্থান, পর্যাপ্ত খাদ্য ও পানি, সময়মতো টিকা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মুরগির দ্রুত বৃদ্ধি হবে এবং খামারটি লাভজনক হবে।

Dr. Omar Faruq #highlightseveryone #highlightseveryonefollowers #reelsfacebook #broilerchickens

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

সকাল ৭টার সংবাদ তারিখ ২৯-০১-২০২৫ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৯-০১-২০২৫ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে রেলের রানিং ‍স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার - সারাদেশে ট্রেন চলাচল শুরু।


গুম ও হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা - হিউম্যান রাইটস ওয়াচের প্রদিবেদনে প্রকাশ।


সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাসের পর আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার।


মানসম্মত, অবাধ ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের।


বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদায়ী সৌদি রাষ্ট্রদূতকে শ্রেষ্ঠ কূটনীতিকের  পদক প্রদান।


ত্রাণ সংস্থাগুলোর ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা লাখ লাখ ফিলিস্তিনিকে ক্ষতিগ্রস্ত করবে - জানালো জাতিসংঘ ত্রাণ সংস্থা।


বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে আজ মুখোমুখি হবে চিটাগং কিংস – রংপুর রাইডার্সের এবং ঢাকা ক্যাপিটালস – ফরচুন বরিশালের।

মাসনা, সুলাসা, রুবা' حامدا ومصليا أما بعد শরীআতের সকল বিষয় সুস্পষ্ট বর্ণিত ও নির্ধারিত।  বিবাহ ও একাধিক বিবাহের বিধানও নির্ধারিত।

 মাসনা, সুলাসা, রুবা' حامدا ومصليا أما بعد শরীআতের সকল বিষয় সুস্পষ্ট বর্ণিত ও নির্ধারিত।  বিবাহ ও একাধিক বিবাহের বিধানও নির্ধারিত। এই অব...