এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩ মার্চ, ২০২৫

এই হলো উনিশটি উটের কাহিনী।

 ✅ রাজস্থানের একটি গ্রামে এক ব্যক্তির কাছে ১৯টি উট ছিলো। একদিন সেই ব্যক্তির মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হলো। সেই উইলে লেখা ছিলো:- “তার মৃত্যুর পরে তার উনিশটি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার একের চতুর্থাংশ তার মেয়েকে, উনিশটি উটের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে!”


আত্মীয়স্বজনরা খুব চিন্তায় পড়ে গেলো যে, এই ভাগ কি করে করা যাবে ?


উনিশটি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দু’ভাগ করতে হবে, তাহলে তো উটই মরে যাবে। আচ্ছা, একটা উট না হয় মারাই গেলো, এরপর আঠারোটি উটের এক চতুর্থাংশ–সাড়ে চার—সাড়ে চার –তারপর ??


সকলেই খুব চিন্তার মধ্যে ছিলো। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক বুদ্ধিমান ব্যক্তিকে ডাকিয়ে আনলেন।


সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই উনিশটি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও।


সবাই ভাবতে লাগলো — যিনি মারা গেছেন, তিনি এক পাগল যিনি এমন উইল করে চলে গেছেন, এখন এই দ্বিতীয় পাগল এসেছেন, যিনি বলছেন — তার উটটি মিলিয়ে ভাগ করে দিতে। তবুও সবাই চিন্তা করে দেখলো, কোনো উপায় যখন নেই, এনার কথা শুনেই দেখা যাক।


১৯ + ১ = ২০


২০ এর অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো।


২০ এর ১/৪ = ৫টি উট মেয়েকে দেওয়া হলো।


২০ এর ১/৫ = ৪টি উট চাকরকে দেওয়া হলো।


১০ + ৫ + ৪ = ১৯ টি।


যে একটি উট রয়ে গেলো, সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিলো। সে সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলো।


এইপ্রকারে একটি উট যোগ করাতে ১৯ টি উটের ভাগ সুখ, শান্তি এবং আনন্দের সঙ্গে হয়ে গেলো।


এমনই আমাদের জীবনেও উনিশটি উট আছে।


৫ টি জ্ঞানেন্দ্রিয় — চোখ, নাক, জিভ, কান, ত্বক।


৫ টি কর্মেন্দ্রিয় — হাত, পা, জিভ, দাঁত, পায়ু।


৫ টি প্রাণ — প্রাণ, অপান, সমান, ব্যান, উদান; 

এবং 


৪ টি অন্তঃকরণ — মন, বুদ্ধি, চিত্ত, অহংকার।


সবমিলিয়ে এই উনিশটি উট।


সারাজীবন মানুষ এই উনিশটি উটের ভাগ করতেই বিভ্রান্ত হয়। যতক্ষণ না তাতে “মানবিকতা” নামক উটটিকে মেলানো হয় ততক্ষণ প্রকৃত সুখ, শান্তি, সন্তুষ্টি আর আনন্দের প্রাপ্তিও যোগ হয় না।


এই হলো উনিশটি উটের কাহিনী।

সকাল ৭টার সংবাদ  তারিখ ০৩-০৩-২০২৫ খ্রি:। 

 সকাল ৭টার সংবাদ 

তারিখ ০৩-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নথিভুক্ত করার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ।


বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন বাজারে বিনিয়োগে নরওয়ের আগ্রহ প্রকাশ।


কারও এজেন্ডা বাস্তবায়ন নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কাজ করছে নির্বাচন কমিশন - বললেন প্রধান নির্বাচন কমিশনার।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানির দিন আগামী ৮ই মে ধার্য করেছে আদালত।


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন নিয়ে শুনানি আজ।


মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ আসন সংরক্ষিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।


গাজায় মানবিক সাহায্য সরবরাহ পুনরায় চালু করতে ইসরাইলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান।


আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারালো ভারত- আগামীকাল প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

মেয়েদের_জন্য_কিছু_উপদেশঃ

 মেয়েদের_জন্য_কিছু_উপদেশঃ


১। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই "বিসমিল্লাহ" বলে নিবেন। নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে💝💝💝


২। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনার ও জ্বীনদের মধ্যে একটি পর্দা তৈরী করে দেবে। এতে করে খবিশ জ্বীন গুলো আপনাকে ধর্ষণ করতে পারবে না💙💙


৩। কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবেনা💚💚


৪। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন।যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতি তে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারো সালাম দিন। এটা ভদ্রতা💛💛


৫। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন। তারা উৎসাহিত হবে💛💛


৬। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন। বসে খাবেন। এটা সুন্নাহ💖💖


৭। ডান কাত হয়ে ঘুমাবেন। এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন। এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জ্বীন থেকে হেফাজত করবে, ইন শা' আল্লাহ💙💙


৮। প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ্💖💖


৯। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব!💜💜

অনুরূপ ভাবে কাপড় পড়ার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবেন এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবেনা।💖💖


১০। খিলখিল করে হাসা বন্ধ করুন। মুচকি হাসবেন। এটাই সুন্নাহ!💝💝


১১। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। 💚💚

১৩। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহ আকবর পড়ে নিবেন।❤❤


১৪। রাতে ওযু করে ঘুমাবেন এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে।💙


১৫। ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন।


১৬। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার  নিয়ত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারনে নাও উঠতে পারেন তারপরও তাহাজ্জুদ এর সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ 💜

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০২-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০২-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নথিভুক্ত করার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ।            


 বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন বাজারে বিনিয়োগে নরওয়ের আগ্রহ প্রকাশ।                                                        


 নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত --- কারও এজেন্ডা বাস্তবায়ন নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কাজ করছে নির্বাচন কমিশন --- বললেন প্রধান নির্বাচন কমিশনার।                                


 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানির দিন আগামী ৮ই মে ধার্য করেছে আদালত।     

                জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন নিয়ে শুনানি আগামীকাল।                                


 হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাজায় সকল মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করলো ইসরাইল।                             


 এবং দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ভারত।

কোনো এক গাঁয়ের বধুর কথা ॥

 ॥ কোনো এক গাঁয়ের বধুর কথা ॥


সালটা ১৯৪৫। তখন সদ্য বিবাহিত হেমন্ত ভবানীপুরের বাসার কাছে, ইন্দিরা সিনেমার উল্টো দিকে, ইন্দ্র রায় রোডে সস্ত্রীক বাড়ি ভাড়া নিয়ে থাকেন।


একদিন হঠাৎ সেখানে হাজির এক যুবক। এর আগে দেবব্রত বিশ্বাসের বাড়িতে ঐ যুবকের সাথে হেমন্ত বাবুর আলাপ হয়েছিল, তবে তেমন কিছু নয়! যুবক তখন আপিটিএর সঙ্গে যুক্ত। নতুন সুর করে। আর সেই তৈরি করা সুর আইপিটিএ-র ফাংশান স্কোয়াডেই এখানে ওখানে গেয়ে বেড়ায়। গ্রামোফোন কোম্পানিতে তখনও সুযোগ পায়নি।


যাইহোক সেদিন হেমন্ত বাবুকে ঐ যুবক বেশ কয়েকটা গান শোনালেন। প্রগ্রেসিভ গান, স্কোয়াড এর জন্য উপযুক্ত। কিন্তু সোলো রেকর্ড করার মতো নয়।


গান শুনে হেমন্ত বাবু বেশ প্রসংশাও করলেন, কিন্তু বললেন- "এসব গান তো আর রেকর্ড করা যাবে না, অন্য গান থাকে তো দাও।


সেই মুহূর্তে ঐ যুবকের অন্য কোন গান মনে পড়ছিল না। শেষে হেমন্ত বাবুর থেকে বিদায় নিয়ে ফিরে যাচ্ছেন, হেমন্ত বাবুও এগিয়ে দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছেন, হঠাৎই ঐ যুবকের একটা আধখানা অসমাপ্ত গানের কথা মনে পড়ল।


সঙ্গে সঙ্গে সে হেমন্ত বাবুকে বলল— “হেমন্তদা, একটা অন্য ধরনের গানেরও সুর করেছি। আমারই লেখা। অবশ্য এখনও পুরোটা লেখা হয় নি। তা যেটুকু হয়েছে শোনাব?”

দুজনেই আবার ফিরে এলেন। ঐ আধখানা গান শুনে হেমন্ত বাবু বললেন- “রেকর্ড করার পক্ষে এটাই ঠিক গান! কিন্তু আরো বড় করতে হবে। কাহিনী-সংগীত যখন, রেকর্ডের দু’পিঠের মতো কথা বাড়াও। তাহলে খুব ভাল হবে। তুমি এটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে এসো।”

সেই রাতেই ঐ যুবক ঐ গানটা শেষ করে, বাকি অংশটা সুর করে কয়েকদিনের মধ্যেই হেমন্ত বাবুর হাতে তুলে দিলেন।


ওইসময় হেমন্ত মুখোপাধ্যায়ের বাজার দারুন। যে গানই করছেন, হটকেক! তবে এহেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুপারিশ সত্ত্বেও গ্রামোফোন কোম্পানি রেকর্ড করতে চায়নি সেই গান। তাদের বক্তব্য — এ সব পাঁচালি কে শুনবে? কে কিনবে?

অবশেষে গণনাট্য সঙ্ঘের রাজ্য কমিটির সদস্য তথা কোম্পানির রেকর্ডিং-ইন-চার্জ ক্ষিতীশ বসু মধ্যস্থতা করেন।


ইতিমধ্যেই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা হয়েছে। ঐ যুবকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে রাজনীতি করার ফলে। সুতরাং খানাতল্লাশি এড়াতে তিনি আত্মগোপন করলেন।


এদিকে সুরকারের অবর্তমানেই হেমন্ত বাবু গানটা রেকর্ড করলেন। যুবক সুরকারের ছকে দেওয়া যন্ত্রানুসঙ্গেই গানটি রেকর্ড করেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই।


কিছু দিনের মধ্যেই এইচএমভি-র শারদ অর্ঘ্যে ঠাঁই হয় সেই কালজয়ী গানের। তার পর যা হয়েছিল তা তো ইতিহাস! রেকর্ডটির দু'পিঠ জুড়ে গানটা রিলিজ করল। 


এদিকে ঐ যুবক সুরকার-গীতিকার তখনও আত্মগোপন করেই আছেন। এ গান তিনি শুনেছিলেন ‘আন্ডারগ্রাউন্ড’ থেকে। সন্দেশখালিতে পার্টির গোপন ডেরায় বসে। এই সাফল্যে তিনি উল্লসিত হলেও তাঁর কমরেডরা হননি। গণনাট্য সঙ্ঘের যে সব সর্বভারতীয় সম্মেলনকে ‘আমার সংগীতের বিশ্ববিদ্যালয়’ বলতেন সলিল, সেই গণনাট্য সঙ্ঘের আসরে এ গান নিষিদ্ধ হয়েছিল।


তবে এই গানের মাধ্যমেই দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়ল। বাংলা গানের জগতে এক নতুন দিক নির্দেশ হল ঐ গানের মাধ্যমেই। সৃষ্টি হল এক নতুন জুটির।


সেদিনের ঐ যুবকের নাম সলিল চৌধুরী। আর সলিল চৌধুরী ও হেমন্ত মুখোপাধ্যায় জুটি বাংলা গানের এক নবজাগরণ। আর এই জুটির সূচনাবিন্দুতে আছে প্রায় ছ’মিনিট দৈর্ঘ্যের এই গান—


“কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো,

রূপকথা নয় সে নয়।

জীবনের মধুমাসের কুসুম-ছিঁড়ে-গাঁথা মালা

শিশির-ভেজা কাহিনি শোনাই শোনো।”


সত্যি বলতে কি, একটা গানের মধ্যে যুগলক্ষ্মণ ফুটে ওঠার পাশাপাশি কী ভাবে যুগযন্ত্রণাও ফেটে বেরোতে পারে, ‘গাঁয়ের বধূ’ শোনার আগে বাঙালি জানত না। ১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলা জুড়ে যে দুর্ভিক্ষ হয়, যাকে ‘পঞ্চাশের মন্বন্তর’ বলা হত আগে, যাকে ‘চার্চিলস সিক্রেট ওয়র’ বলার চল হয়েছে এখন, তাতে অন্তত ৫০ লক্ষ বাঙালির মৃত্যু হয়। ওই দুর্ভিক্ষ কী ভাবে বাংলার কৃষি অর্থনীতির ভিত চুরমার করে দিয়েছিল, তার ‘ব্যথার পাহাড়’ বয়ে এ গান তৈরি করেছিলেন সলিল চৌধুরী।


শিল্পবাণিজ্যের পরিভাষায় ‘গেম চেঞ্জার’ বলে একটা কথা আছে। নাগরিক বাঙালির শ্রবণবিশ্বে ‘গাঁয়ের বধূ’ গানটা তাই।

____________________________

©️ কিছু কথা ॥ কিছু সুর 

কৃতজ্ঞতা: আনন্দবাজার পত্রিকা ও সারেগামা (HMV)

কন্ঠ শিল্পী "আগুন

 কন্ঠ শিল্পী "আগুন"

---------------------------------------------------

তার পুরো নাম খান আসিফুর রহমান। ডাক নাম আগুন। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা। 


তবে সবকিছুকে ছাপিয়ে তার বড় পরিচয় তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ, চিত্রপরিচালক ও অভিনেতা খান আতাউর রহমানের ছেলে।


আশির দশক থেকে বর্তমান পর্যন্ত দেশের সঙ্গীতাঙ্গনে যে ক’জন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রয়েছেন আগুন তাদের মধ্যে অন্যতম।


সঙ্গীত, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনাসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ পদচারণা।


এ পর্যন্ত তিনি প্রায় ৪ হাজারেরও বেশি গান করেছেন এবং অভিনয় করেছেন বেশকিছু চলচ্চিত্র ও নাটকে। 


ছোটবেলা থেকেই 'সাডেন' নামের একটি ব্যান্ডদলের হয়ে গান বাজনার ভুবনে পা রাখেন তিনি। 


তবে ১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির গানের মধ্য দিয়ে তার জয়ধ্বনি সর্বত্র বেজে ওঠে। 


১৯৯৭ সালে তার বাবা খান আতা পরিচালিত 'এখনও অনেক রাত' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। যদিও চলচ্চিত্রের পর্দায় তাকে খুব বেশি দেখা যায়নি। 


সর্বশেষ তিনি হুমায়ুন আহমেদের 'ঘেঁটুপুত্র কমলা' ছবিতে চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।


আগুনের দুই ছেলে মিছিল ও মশাল। বড় ছেলের বয়স ১৮ বছর আর ছোট ছেলের বয়স ৮। বাবার মতো দুই ছেলেও গান ভীষণ পছন্দ করে।


আগুনের মা প্রখ্যাত সঙ্গীতশিল্পী নিলুফার ইয়াসমিন। 


৯ ফেব্রুয়ারি দেশের নন্দিত কন্ঠশিল্পী আগুনের জন্মদিন ছিলো। তার জন্য রইল শুভ কামনা।

ডিপ্রেশন থেকে বের হবেন কিভাবে? 

 ডিপ্রেশন থেকে বের হবেন কিভাবে? 


রাতের পর রাত ঘুম আসে না? ভোরের আলোও কেমন যেন বিষন্ন মনে হয়?


মনে হয়, কেউ বুঝতে পারছে না আপনাকে? সব কিছুতে একরকম উদাসীনতা? জীবনটা কি কেমন যেন পাথরের মতো ভারী লাগছে?


ডিপ্রেশন এমন এক অদৃশ্য শত্রু, যা ধীরে ধীরে আপনার ভেতরটা ফাঁপা করে দিচ্ছে। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না, কবে থেকে এই অন্ধকারের মধ্যে আটকে গেছেন। কিন্তু প্রশ্ন হলো—এখান থেকে বের হবেন কীভাবে?


ডিপ্রেশন: একটা নিঃশব্দ ধ্বংসযজ্ঞ


ডিপ্রেশনে ঠিক কেমন লাগে জানেন?


একটা কালো মেঘের নিচে বসবাস করার মতো। আপনার চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও আপনি কিছুই অনুভব করতে পারেন না। সকাল-বিকেল পার হয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে আপনিও যেন কোথাও আটকে আছেন। একসময় ভালো লাগত যে গান, এখন সেটাও বিরক্তিকর। কোনো কাজেই উৎসাহ আসে না। 


মনে হয়, এই যন্ত্রণার শেষ নেই।


আর আশেপাশের মানুষজন? কেউ বলবে, “এতো ভাবেন কেন?” কেউ বলবে, “সবারই সমস্যা আছে, এ নিয়ে এত চিন্তা করার কী আছে?” কেউ হয়তো বলবে, “বই পড়েন, ঘুরতে যান, ভালো হয়ে যাবেন!”


কিন্তু আপনি জানেন, ব্যাপারটা এতো সহজ না।


তাহলে বের হওয়ার পথ কী?


ডিপ্রেশন থেকে বের হওয়ার কোনো ম্যাজিক নেই। কিন্তু কিছু উপায় আছে, যা আপনাকে ধাপে ধাপে এই অবস্থা থেকে বের করে আনতে পারে।


১. ডিপ্রেশনকে স্বীকার করুন


নিজেকে বোঝান—“হ্যাঁ, আমি ডিপ্রেশনে ভুগছি। এটা আমার দোষ না, এটা একটা মানসিক অবস্থা। আমি এই অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এখানে চিরদিন আটকে থাকবো না।”


ডিপ্রেশন লুকিয়ে রাখলে সেটা আরও ভয়ংকর হয়ে ওঠে। এটাকে মেনে নেওয়া মানে আপনি প্রথম ধাপে এগিয়ে গেলেন।


২. একটা রুটিন তৈরি করুন


ডিপ্রেশন আপনার জীবন এলোমেলো করে দেয়। তাই সচেতনভাবে নিজের জন্য একটা রুটিন ঠিক করুন। প্রতিদিন একই সময়ে ঘুমানো, খাওয়া, হালকা ব্যায়াম করা—এসব নিয়ম মেনে চললে মন ধীরে ধীরে স্থিতিশীল হবে। চাইলে আমার ৬ মাসের লাইফ চেঞ্জিং রুটিনটাও কিনতে পারেন। 


৩. ছোট ছোট লক্ষ্য ঠিক করুন


বড় কিছু করতে হবে না। আজ শুধু বিছানা গুছিয়ে রাখবেন। কাল হয়তো একটু হাঁটবেন। এভাবেই ধাপে ধাপে জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করুন।


৪. শরীরকে সুস্থ রাখুন


ডিপ্রেশন শরীরকেও দুর্বল করে তোলে। প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে বসুন, হালকা ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান। শরীর ভালো থাকলে মনও ধীরে ধীরে ভালো হবে।


৫. ঘুমাতে হবে, যেভাবেই হোক


ডিপ্রেশন থাকলে ঘুম আসে না, আর ঘুম না হলে ডিপ্রেশন আরও বেড়ে যায়। একে বন্ধ করতে হবে। মোবাইল, টিভি—সব দূরে রাখুন, প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন।


৬. আনন্দ খুঁজুন (যদি সম্ভব হয়)


এই মুহূর্তে কিছুই ভালো লাগবে না। তবুও চেষ্টা করুন এমন কিছু করার, যা একসময় আপনার আনন্দের কারণ ছিল। হয়তো পুরনো গান শোনা, একটা বই পড়া, বা স্রেফ জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকা।


৭. কারও সঙ্গে কথা বলুন


ডিপ্রেশন আপনাকে একা করে দেয়। কিন্তু আপনি একা না। কাছের বন্ধু বা পরিবারের কাউকে বলুন—“আমি ভালো নেই। একটু শুনবে? একটু বুঝবে আমার সিচুয়েশন?”


কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু অন্তত বোঝা কিছুটা হালকা লাগবে।


৮. পেশাদার সাহায্য নিন (যদি দরকার হয়)


অনেক সময় ডিপ্রেশন এমন পর্যায়ে যায়, যেখানে একা সামলানো কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিন। এটা কোনো দুর্বলতা নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার অংশ।


এই অন্ধকার চিরদিন থাকবে না। 


আজ হয়তো মনে হচ্ছে, এই যন্ত্রণা কোনোদিন কমবে না—কিন্তু বিশ্বাস করুন, ধীরে ধীরে সব বদলে যাবে।


একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন, বাতাসটা আগের চেয়ে একটু হালকা লাগছে। সূর্যের আলো গায়ে পড়লে মনে হবে, এই উষ্ণতাটুকু যেন বহুদিন পর সত্যি করে অনুভব করতে পারছেন। 


ধীরে ধীরে বুকের চাপা ভারটাও কমবে, আবার প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন।


এই অন্ধকার রাতও কাটবে, ঠিক যেমন প্রতিটি রাতের শেষে সূর্য ওঠে। 


হয়তো একদিনেই সব বদলে যাবে না, কিন্তু প্রতিটি নতুন সকাল আপনাকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাবে।


তাই, আজ শুধু নিজেকে বলুন—“আরেকটা দিন পার করলেই হলো।”


একসময় দেখবেন, সেই “আরেকটা দিন” একে একে জুড়তে জুড়তে এক নতুন জীবনের দিকেই নিয়ে গেছে আপনাকে।


যেখানে অন্ধকার নেই, আছে আলো আর বেঁচে থাকার তৃপ্তি।।🙂

Self Confidence

সাত পাকে বাঁধা'র শুটিংয়ে তীব্র আবেগে ফড়ফড় করে ছিঁড়ে দিয়েছিলেন সৌমিত্রের পাঞ্জাবি,তারপর ডিরেক্টরকে বললেন আজ স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে,এই ভাবে ছিঁড়ে দিয়েছি ওর পাঞ্জাবিটা!

 'সাত পাকে বাঁধা'র শুটিংয়ে তীব্র আবেগে ফড়ফড় করে ছিঁড়ে দিয়েছিলেন সৌমিত্রের পাঞ্জাবি,তারপর ডিরেক্টরকে বললেন আজ স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে,এই ভাবে ছিঁড়ে দিয়েছি ওর পাঞ্জাবিটা!

মিথ নাকি নিছক গপ্প! সত্য, মিথ্যা যাই হোক বাংলা সিনেমায় সুচিত্রা সেন গ্ল্যামারের শেষ কথা,কখনও চিলতে আর প্রাণখোলা হাসির ঝলকে তিনি ঝড় তুলেছেন দর্শক মনে৷ প্রাচ্যের গ্রেটা গার্বো তাঁকে বলা হতো,বোধহয় তিনি যেমন খ্যাতির শিখরে থাকতে থাকতে প্রচারের সার্চলাইট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে,শত অনুরোধে আর ফেরেন নি রুপোলি পর্দায়৷


৫২/৪/১ বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে গিয়েছিল রূপকথার স্বপ্নপুরী৷ কিন্তু ঠিক কেন তিনি গিয়েছিলেন অন্তরালে! আসলে কী খ্যাতি,সৌন্দর্য,কিংবদন্তি হয়েও তিনি চেয়েছিলেন সাধারণ হয়ে থাকতে!আর সেই কারণে কী স্বেচ্ছা নির্বাসন!

১৯৪৭সালে দিবানাথ-সুচিত্রা সেনের বিয়ে,৫৩সালে ছবির জগতে আসেন,৩৫বছরের কেরিয়ারে মোট ছবি ৬০,বাংলা ৫৩,হিন্দি সাতটি৷ তরুনকুমারের স্মৃতিকথা থেকে শুরু করে সর্বত্র প্রকাশিত একের পর এক ছবি যখন হিট করছে তখন সুচিত্রা সেন পারিশ্রমিক বাড়ানোর কথা তুলেছিলেন,এমন কি উত্তমকুমারের মাথায় নাকি তিনি ঢুকিয়ে দেন!


পাঁচের দশকে সুচিত্রার 'বোল্ড'আই মেকআপ বিখ্যাত চোখদুটি কে করে তুলেছিল মোহময়ী,ওই চোখের চাওনিতে কেঁপে যেত আসমুদ্রহিমাচল৷ এই প্রসঙ্গে মনে পড়ছে মাধুরী দীক্ষিতের কথা,তাঁর রূপ,অভিনয়েও কাশ্মীর থেকে কন্যাকুমারী কেঁপেছে। তিনি বলছেন তাঁর মা ছিলেন সুচিত্রা সেনের অন্ধ ভক্ত৷ কলকাতায় এক পারিবারিক অনুষ্ঠানে এসে কাউকে না জানিয়ে তিনি চলে গিয়েছিলেন সুচিত্রার নতুন ছবি দেখতে৷

মাধুরী নিজে বলেছেন কলকাতার চিত্র সাংবাদিকরা নাকি তাঁর সঙ্গে সুচিত্রা সেনের মুখের মিল খুঁজে পেতেন, সুচিত্রা সেনের একটি ছবি তিনি হলে গিয়ে দেখেছেন সেটি 'আঁধি'৷টিভিতে দেখেছেন 'বোম্বাই কা বাবু'৷মাধুরীর কথায় সাদা-কালো ছবি,কি অসাধারণ সুন্দরী,তিনি যদি ওই রূপের কণামাত্র পেতেন!


মাধুরী বিনয়ী এভাবে বলেছেন,কিন্তু তিনিও শ্রদ্ধার আসনে রেখেছেন সুচিত্রা সেন কে, বলেছেন কতজন পারে গনগনে সূর্যের তাপে নিজেকে আড়াল করতে?অর্থের গরিমা যেখানে বিশাল ব্যবধানে হেরে গিয়েছে সুচিত্রা সেনের ব্যক্তিত্বের কাছে৷

একটা প্রশ্ন কিন্তু ওঠে, আসলে কি মহানায়িকা শুধুমাত্র পর্দায় রোম্যান্টিক নায়িকা হিসেবে ভালবাসার স্বার্থক রূপায়ন করেছেন?বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান কী শুধুমাত্র উত্তম-সুচিত্রা জুটি!কিন্তু তথ্য বলছে উত্তমকুমার ছাড়া তাঁর অভিনয় করা ছবিতে সুচিত্রা সেনের অভিনয়ের বিচ্ছুরণ দর্শক,চিত্র সমালোচকরা দেখেছেন,মোহিত হয়েছেন,প্রশংসা করেছেন৷'সাত পাকে বাঁধা',অথবা 'দীপ জ্বেলে যাই',দুটো ছবি সেকথা বলে৷বসন্ত চৌধুরী ছিলেন 'দীপ জ্বেলে যাই'ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে,আক্ষরিক অর্থে রোম্যান্টিক প্রেমের ছবি নয়,কিন্তু ছবির শেষ দিকে সুচিত্রা সেন পাগল হয়ে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছেন 'বিশ্বাস করুন আমি অভিনয় করিনি.আমি অভিনয় করতে পারি না'৷তবে এটুকু বলতে পারি তিনটি ছবি তিনি করি,করি করেও করে উঠতে পারেন নি, যদি তিনি সত্যজিৎ রায়ের 'দেবী চৌধুরাণী', 'ঘরে-বাইরে', বা পূর্ণেন্দু পত্রীর 'চতুরঙ্গে'অভিনয় করতেন,বলা যায় তাঁর অভিনয় দক্ষতা,ক্ষমতা নিয়ে পর্যালোচনা হত একটু আলাদা মাত্রায়,অন্যভাবে৷ আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে মহানায়িকাকে আমারা স্মরণ করি।

সংগৃহীত

ধর্ষক রা সাতজন ছিলো বাবা....। আর ওদের মধ্যে একজন কে আমি বিয়ে করতে চাই।।।

 ধর্ষক রা সাতজন ছিলো বাবা....। আর ওদের মধ্যে একজন কে আমি বিয়ে করতে চাই।।।


ওয়াট....??


হ্যা বাবা ঠিকই বলছি আমি।। ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে।।।


পুরো পরিবারের লোকজন থ সেজে গেলো আমার কথায়।।। জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায়।।। কিন্তু আজকে কোনো কিছুরই তোয়াক্কা করবো না আমি।।। কাউকে এ বিষয়ে কোনো কইফিয়তও দিতে প্রস্তুত না আমি।।। আর এ কথাটি জোরেই বলে ফেললাম সবার সামনে। তারপর মজলিস থেকে ওঠে আমার ঘরে চলে গেলাম।।


(বিঃ দ্রঃ “ রম্য কাহিনী/ গল্প" গল্পের সবগুলো পর্ব একসাথে পেতে এখানে ক্লিক করুন)আজকে নিজের মধ্যে একটা প্রশস্তি অনুভব করছি।। সবার সামনে এ রকমভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি।। এই প্রথম আমার পরিবারের সামনে এমন উচু গলায় কথা বললাম।। আর এ নিয়ে আমার ভেতর কোনো অনুতপ্ততা কাজ করছে না।।। বরং মনে হচ্ছে আরো আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিলো।।।


সম্ভ্রান্ত এক বড় পরিবারে জন্ম আমার।। বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি আমি।। কখনও কোনো ব্যাপারে আমার চাওয়া, না পাওয়া ওয়ে ওঠেনি।। আর পরিবারের আদর সেতো আর বলে বোঝাবার মতো নয়।।


আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা।। উনার রাজকীয় চলাফেরা, সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া সবই তার রাজকীয় চলাফেরার প্রতীক বহন করে।। এতসবকিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতেও এতটুকু ভুল করে না। আর আমার চাওয়াকে তো নিমিষেই মিটিয়ে দিতো বাবা।। তাইতো আমার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে।।


কিন্তু এত প্রভাবশালীতার মাঝেও আমার সাথে এ রকম এক ভয়াবহ ঘটনা ঘটবে, তা কেউ কখনও স্বপ্নেও ভাবেনি।। এমনকি কারো সাথে ব্যক্তি গত শত্রু তাও ছিলো না আমার বা আমার পরিবারের।


যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না।। কিন্তু জানতেই বা কতদিন??


আর এই চিন্তা নিয়েই আমার পরিবারের এত মাথাব্যথা।। তাইতো আমাকে ফিরে পেতেই সবার এমন ঘোট পাকিয়ে প্রশ্নউত্তর পর্ব চললো বেশ কিছুক্ষণ।


কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার ব্যাড়াজালে সবাই যে হতবাক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।।


এই তিনদিন আমার পরিবার আমাকে হন্নে হয়ে খুজেছে।। কিন্তু কোনো খোজ মিলাতে পারেনি।।


তাইতো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কিনা??


আমি জানি না ওদের পেলে কি করবে আমার


পরিবার?? তবে আমি নিশ্চিত এতবড় ঘটনা, এমনিতেই


আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুজে পেলে।। এরমধ্যে আমার বলা কথাটা তাদেরকে আরো


পুড়িয়ে মারছে।। একে একে সবারই একটাই প্রশ্ন, আমি কেনো এরকম ঘটনার পর বিয়ের সিদ্ধান্ত নিতে


চাচ্ছি?? রংধনুর রং !


তখনো ঘরের দরজা বন্ধ করেই বসে আছি।


বারবার বাড়ির লোকের জ্বালাতন আর ভালো লাগছে না।।


তাই তো চিৎকার করে মাকে বললাম প্লিজ আমাকে একা থাকতে দাও মা।। তারপর অবশ্য আর কেউ আসে নি।। আমি জানালার পাশে বসে আছি।। সূর্যের প্রখর তাপ প্রায় নিঃশেষ হয়ে এসেছে।। আকাশে লাল নীলিমার রেখা ফুটে ওঠেছে।। জানালাটা আরেকটু খুলে দিলাম।। চোখের কোনে লেপ্টে থাকা জলবিন্দু ওরনা দিয়ে হালকা মুছে নিলাম।। উদাস মনে আকাশের পরিবর্তনের দৃশ্যটা উপভোগ করছিলাম ভাংগা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায়।।ওরা সাতজন ছিলো।। ভার্সিটির ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে।


আমার পছন্দের ব্রীজের ওপর আসতেই একটা কার আমাকে নিস্তব্ধ ভাবে তুলে নিলো।। তারপর আমার স্মৃতির পাতা জ্ঞান শূন্য হয়ে আসছিলো।। যখন সজ্ঞানে ফিরে এলাম, তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম।। খুব ভয় লাগছিলো আমার।। ভয়ে চিৎকার করে ওঠলাম, কিন্তু ফিরতি প্রতিধ্বনি আরো ভয়ানক ভাবে ধরা দিলো আমার কানে।। মনে হলো এ স্থান জনশূন্যতার আধারে ভরে আছে।।


আমি গুটিশুটি মেরে ঘরের এক কোনে নিজেকে লুকিয়ে রাখলাম।। কিছুক্ষন পর দরজা খোলার আওয়াজে আরো ভীত সন্তপ্ত হয়ে পড়লাম।।


কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো।।


আর অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে

তাকিয়ে ছিলো। যেনো ক্ষুধার্ত হায়েনার সামনে একখন্ড মাংসপিণ্ড।।


আমি ভয়ে নিজেকে আরো জড়িয়ে নিলাম।। আর বললাম


কে আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন।।। আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে


পড়তে লাগলো।।


হঠাৎ ই কারো পায়ের আওয়াজে থমকে দাড়ালো ওরা।। একদম নিশ্চুপ ভঙ্গিতে দাড়িয়ে গেলো।।। আমিও কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম।।।। !


বেশ সুদর্শন এক লম্বা পুরুষ, মাথার ঝাকরা চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো।। ওকে দেখে সবাই সরে দাড়ালো এবং সালাম দিলো।। বুঝলাম ইনি এদের

পালের গোদা।। রুমে ঢুকে বেশ কিছুক্ষন আমার দিকে তাকিয়ে ছিলো।। তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বসলো।। আমি চরম ভীত সন্তপ্ত হয়ে পড়লাম।। আমার থুথনিতে হাত দিয়ে চোখটা তুলে ধরে বললো


বাহ্ খুব সুন্দর হয়েছে তো তুমি ...!! ঘৃনা, রাগ, ভয় তিনটাই চরম আকার ধারন করলো আমার মনে।।। খুব শান্ত ভীত হয়ে


একবার শুধু বললাম কে আপনি?? আর আমাকে এভাবে ধরে এনেছেন কেনো?? প্লিজ ছেড়ে দিন।।


কিছু না বলে ছেলেটি উঠে দাড়ালো।। পেছন ফিরে ওদের জিজ্ঞেস করলো,, খেতে দিয়েছিস ওকে।।।


ওদের মধ্যে একজন বলে ওঠলো – দেমাগ দেখিয়ে খায়নি বড় ভাই।।।কথাটি শুনে হাসি দিয়ে আবার আমার কাছে এসে গালে আলতো করে ছুয়ে বললো


রাগ দেখাতে নেই।। খেয়ে নাও।। আমি তখন ক্রোধে আরেকবার বলে ওঠলাম


আমায় ছেড়ে দে বলছি, আমার বাবা জানতে পারলে তোদের একজনকেও বাচিয়ে রাখবে না।।।


ছেলেটি দাড়াতে যাচ্ছিল, কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমিষেই লাল হয়ে গেলো।


আমার দিকে ভয়ানক রাগি চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুড়ে মারলো আর বললো


-কি বললি আরেকবার বল?? তোর বাবার এত দম .....?? এই


একে এখুনি বুঝিয়ে দেয় ওকে কেনো এখানে আনা হয়েছে।।। ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল


করবি যেনো কোথাও মুখ দেখাতে না পারে

বলেই চলে যাচ্ছিলো!!


তারপর....


wait for next part........

Follow.. Najrul Islam Akash

নায়ক সালমান শাহ্‌ ও নায়িকা মৌসুমী একই সিনেমা দিয়ে একই সালে আসেন। 

 নায়ক সালমান শাহ্‌ ও নায়িকা মৌসুমী একই সিনেমা দিয়ে একই সালে আসেন। সে অনুযায়ী ১৯৯৬ সাল ছিল দুইজনের ক্যারিয়ারেরই ৪র্থ বছর। এ বছর সালমান শাহ্‌ এর মোট ৯ টি সিনেমা মুক্তি পায়। অন্যদিকে নায়িকা মৌসুমীর মুক্তি পায় ১১ টি সিনেমা। মৌসুমীর মুক্তি পাওয়া সেই ১১ সিনেমা ছিল-  ১.রাক্ষস ২.শয়তান মানুষ ৩.ফাঁসির আসামী ৪.ঘাত প্রতিঘাত ৫.পাপের শাস্তি ৬.সুখের স্বর্গ ৭.স্বজন ৮. হারানোর প্রেম ৯.বাঘিনী কন্যা ১০. আত্মত্যাগ ১১.গরিবের রানি।

এই ১১ সিনেমার মধ্যে অর্ধেকের বেশি মানে ৬ টাতেই নায়িকা মৌসুমী ছিল গুরুত্বহীন বা কোনোটাতে দ্বিতীয় নায়িকা। আবার কোনোটাতে দ্বিতীয় নায়িকারও যে গুরুত্ব বা উপস্থিতি থাকে সেটাও ছিল না। পাশাপাশি উক্ত সিনেমাগুলোর গান দিয়েও আলোর ছিটেফোঁটা পায়নি। এদিকে বাকি যে ৫টা ছিল সেসবেও ২/৩ টা ছাড়া বাকিগুলোতে সে গুরুত্বপূর্ণ ছিল না। তবে হ্যাঁ, এ পাঁচটাতে সেই প্রধান নায়িকা ছিল।


আসলে প্রথম সিনেমার সাফল্য এবং প্রেসদের একতরফা সুপ্রচার পাবার পরেও যদি ক্যারিয়ারের ৪র্থ বছরেই সিনেমাতে তার চরিত্রের এ অবস্থা হয় তখন তাকে কি বলা যায়? অথচ এ সব সিনেমা ছিল তার বিয়ের আগে সাইন করা। মানে বিয়ের আগেই তার সিনেমা বাছাই ও চরিত্রের গুরুত্ব এমনটি ছিল। তবুও কারণে-অকারণে প্রেসরা মৌসুমীকে নির্লজ্জের মত সুপ্রচার দিয়ে গেছিল। যার বিন্দুমাত্র কারন ছিল না। হ্যাঁ, এ সময়টাতে মৌসুমীর বেশ ভাল জনপ্রিয়তা ছিল, শুধু এটার জন্যই সেসময়ের ম্যাগাজিনগুলো তাদের নির্লজ্জতা চালিয়ে গিয়েছিল। অথচ সিনেমাতে সে সময়েও তার উপস্থিতি বেশিরভাগ মূল্যহীন ছিল। যা অতীত সময়ে আর কোনো তারকার ক্ষেত্রে ঘটেনি। এমন ক্রেজ পাওয়া তারকার ক্ষেত্রে তো অবশ্যই না।


অন্যদিকে একই বছরে আসা সালমান শাহ্‌ এর মুক্তি পাওয়া ৯ সিনেমা ছবিতেই সংযুক্ত করা আছে। সিনেমাগুলোর দিকে চোখ দিলেই বুঝা যাচ্ছে সালমান তার ক্যারিয়ারের কাজের ব্যাপারে কতটা সচেতন ছিল। তার মুক্তি পাওয়া এই ৯ সিনেমার সবগুলোতেই সালমান ছিল প্রধান হিরো। অথচ তখন তারকাবহুল সিনেমার যুগ চলছিলো। যদিও সালমান অভিনীত এই ৯ সিনেমার মধ্যেও কিছু তারকাবহুল সিনেমা ছিল। কিন্তু তারপরেও সেসব সিনেমাতে নায়ক চরিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রটা ওই সালমানেরই ছিল।

পাশাপাশি প্রায় সবগুলো সিনেমার নামও খুব সুন্দর ছিল। বাণিজ্যিক চটকদার নাম বলতে শুধু, সত্যের মৃত্যু নেই আর মায়ের অধিকারই যা। বাকি সবগুলোই সহজ,সরল এবং প্রাঞ্জল ছিল। চটুল কোনো বাণিজ্যিক নাম ছিল না।

চরিত্রের বিচারে বা গুরুত্বে তোমাকে চাই,স্বপ্নের পৃথিবী,বিচার হবে,জীবন সংসার, প্রিয়জন,চাওয়া থেকে পাওয়াতে সে গল্পের নায়িকার নায়ক। যার সবগুলোতেই সালমান ছিল উজ্জ্বল। একমাত্র চাওয়া থেকে পাওয়া,প্রিয়জন সিনেমার গল্পই সাদামাটা ছিল। তবে উক্ত সিনেমাদ্বয় সাদামাটা হলেও স্মার্ট উপস্থাপনের জন্য বিশেষ ছিল। 

বাকি সিনেমাগুলোর মধ্যে মায়ের অধিকারে তো সালমানই সব। আর সত্যের মৃত্যু নেই এর গল্পতে সত্য মিথ্যার খেলা তো  তারা মা-ছেলেই খেলেছে। আসলে নায়িকা শাবানার সাথে সালমানের এটা তৃতীয় কাজ। এর আগে তার সাথে কন্যা দান ও স্নেহ করে। সেখানেও তাদের মা-ছেলের স্নেহ পাওয়া না পাওয়া নিয়ে গল্প আগায়। আর কন্যাদানেও কন্যা দেয়া-নেয়া করে তারা দুইজন (যদিও এখানে আলমগীর ও লীমাও সমান গুরুত্বপূর্ণ ছিল)।

যাইহোক, সবশেষে রইল এই ঘর এই সংসার। সেখানেও সালমানের গুরুত্ব ও অভিনয় চমৎকার ছিল। উক্ত সিনেমাতে তমালিকা অত্যন্ত ভাল করার পরেও সালমান শাহ্‌ গুরুত্ব ও অভিনয়ে কোনটাতেই ম্লান হবার সুযোগ রাখেনি।


এই ছিল একই সাথে আসা দুই নায়ক-নায়িকার ১৯৯৬ সালের ব্যবচ্ছেদ। উক্ত বছরেও এতো সুন্দর ক্যারিয়ার সালমান পার করার পরেও প্রেসদের এতোটুকু সুপ্রচার সে পায়নি। বরং বিভিন্ন নিউজে এ বছর তাকে নায়িকা নির্ভর বানিয়ে দিয়ে বিভিন্ন লেখা প্রচার করা হয়। অন্যদিকে নায়িকা মৌসুমী এতো বাজে ও গুরুত্বহীন বিভিন্ন সিনেমা নিয়ে বছর পার করার পরেও একের পর এক সুপ্রচার পেয়ে গেছে। কিন্তু তাদের এ সুপ্রচার দর্শক সমাজে কখনোই মৌসুমীর জন্য সুফলতা বয়ে আনেনি।

আর আনবেই কিভাবে?

ক্যারিয়ারের ৪র্থ বছরেই যদি কোনো তারকার সিনেমার অবস্থা এই হয় তাহলে কিভাবে দর্শক তাকে গ্রহণ করবে বা প্রিয়তে রাখবে? যার জন্যই এ বছর থেকে মৌসুমী যে পিছিয়ে পড়ে আর কখনো কোনো দিন আগাতে পারেনি বা এগিয়ে আসেনি। হ্যাঁ, এমন গুরুত্বহীন অসংখ্য সিনেমার কল্যাণে নায়িকাদের লিস্টে জায়গা পেয়েছে বা লেখকরা দিয়ে গেছে। কিন্তু শীর্ষ নায়িকা বা সবার প্রথম পছন্দ আর সে হতে পারেনি।


ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ,,,মুস্তাকীম ফেইসবুক থেকে নেওয়া

 ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ ~ কোয়ান্টাম জগতের সবচেয়ে বিস্ময়কর ধার...