এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ছবিতে নেপথ্যগায়িকা হতেই এসেছিলেন সুচিত্রা সেন ! তবে কিভাবে হলেন মহানায়িকা !

 ছবিতে নেপথ্যগায়িকা হতেই এসেছিলেন সুচিত্রা সেন ! তবে কিভাবে হলেন মহানায়িকা !


সুচিত্রা সেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি জন্ম নিলেন পাবনায় দাদামশাইয়ের বাড়িতে। ৮৩ বছর বয়সে ২০১৪-র ১৭ জানুয়ারি সকালবেলা তাঁর জীবনাবসান হয় কলকাতায়। এই মেয়ে যখন জন্মেছিলেন তখন কে জানত, এই মেয়ের জীবনাবসান হবে কলকাতায়।


কে জানত, এই মেয়ের অর্ধেক জীবন কাটবে স্বনির্বাসনের নিশ্ছিদ্র অন্তরালে ! তাঁকে আসতে আসতে বুড়ো হতে দেখেনি কেউ। কেউ কি সত্যিই কোনও দিন জানতে পেরেছিল, যে এই মেয়ের মরদেহ কেওড়াতলা মহাশ্মশাআনে পৌঁছবে কফিনবন্দি হয়ে, পাছে কেয়াউ তাঁকে দেখতে না পায়। সুচিত্রা সেনের মৃত্যুতে রাস্তায় নেমেছিল মানুষের ঢল। তাঁকে একবার চোখের দেখা দেখঅর জন্য। দেশ বিদেশ থেকে উড়ে এসেছিল শোকবার্তা। কারণ তিনি সুচিত্রা সেন। বাংলা সিনেমা শুধু নয় ভারতীয় সিনেমার গর্ব সুচিত্রা সেন। তাঁর কথা বলার ছন্দ ছিল একেবারেই অন্যরকম। তিনি ছিলেন টলিউডৈর রানি। আর সেই জন্যই নিজের ইমেজ ধরে রাখতে তিনি সরে গিয়েছিলেন অন্তরালে।


গায়ের রঙ চাপা হওয়ায় দাদামশাই জগবন্ধু দাশগুপ্ত নাম রেখেছিলেন কৃষ্ণা। সুচিত্রা সেনরা নয় ভাইবোন ছিলেন। সুচিত্রা সেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাঁর বাবা নাম রেখেছিলেন রমা। রমা জন্মাল পাটনায়, বড় হল পাবনায়। আর কাজ করলো কলকাতায়। পড়াশুনো পাবনাতেই। ১৯৪৯ এর বসন্ত বিকেল। বিয়ে হয় রমার। বিয়ের পর তাঁর নাম হয় রমা সেন। বিয়ের পর, মুনমুন সেনের জন্মের পর সুচিত্রা সেন আসেন স্টুডিয়ো পাড়ায়। তাও জানেন কি করতে? নেপথ্যগায়িকা হতে। তিনি চেয়েছিলেন নেপথ্যগায়িকা হতে। কিন্তু ভাগ্য তাঁর জন্য ঠিক করে রেখেছিল অন্য কিছু। সে সময় নিজের ছবি 'সংকেত'-এর জন্য নায়িকা খুঁজছিলেন পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়। তাঁর কাছে খবর যায়, যে টলি পাড়ায় এক অসামান্য সুন্দরী এসেছেন। রমা সেনকে অডিশনে ডাকেন অর্ধেন্দু। তিনি সিলেক্টও হন নায়িকার চরিত্রের জন্য। তবে ছবিটা সুচিত্রা সেন করেননি। তনি বাড়িতে ফিরে ফোন করে পরিচালককে জানান, আমি সিনেমায় নামছি না। অন্য নায়িকা খুঁজুন।


তবে টলিউড কিন্তু ছেড়ে দেয়নি রমাকে। তাঁকে আবার ডাকা হল 'শেষ কোথায়' ছবির জন্য। এখানে রমা কাজও শুরু করলেন নায়িকা হিসেবে। তবে টাকার অভাবে এই ছবির শুটিং বন্ধ হয়ে গেল। তবে সে সময় রমার কাজের খুব দরকার। যে কাজ একদিন তিনি ফিরিয়ে দিয়েছিলেন, সেই কাজ ছাড়া আজ তাঁর চলবে না। তখন তাঁকে ডেকে পাঠান পরিচালক সুকুমার দাশগুপ্ত। তিনি তখন ছবি বানাবেন "সাত নম্বর কয়েদি"। কে নেই সেই ছবিতে-- ছবি বিশ্বাস, কমল নিত্র, ভানু বন্দ্যোপাধ্যায়। কিন্তু নায়ক কে? জানতে চাইল রমা। পরিচালক জানিয়েছিলেন, 'সমর রায়'। নতুন অভিনেতা। বিচলিত হয়ে সুচিত্রা সেন বলেছিলেন, "আমিও তো নতুন। খুব রিস্ক নিচ্ছেন কিন্তু।" পাশে ছিলেন সহকারী পরিচালক নীতিশ রায়। তিনি বললেন, "রমা দেবী আজ থেকে আপনি সুচিত্রা !" "সাত নম্বর কয়েদি"র চুক্তিপত্রে রমা সই করল, সুচিত্রা সেন নামে। ঠিক এক বছর পর ১৯৫৪ সালে পর পর ৯টা ছবিতে সই করলেন সুচিত্রা সেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের দক্ষতায় শক্ত করেছেন পায়ের তলার মাটি। তাই তো আজ এতগুলো বছর হয়ে গেলেও মানুষ ভুলতে পারেননি সুচিত্রা সেনকে।


- Collected

ব্যবসায়ী বনাম উদ্যোক্তা: বেকিং দৃষ্টিকোণ থেকে পার্থক্য কোথায়?

 ব্যবসায়ী বনাম উদ্যোক্তা: বেকিং দৃষ্টিকোণ থেকে পার্থক্য কোথায়?

বাংলা ভাষায় আমরা প্রায়ই দুইটি শব্দ ব্যবহার করি—ব্যবসায়ী এবং উদ্যোক্তা। বেকিং জগতে এই দুই চরিত্রের অস্তিত্ব বেশ স্পষ্ট। কেউ কেক বিক্রি করেন শুধু লাভের জন্য, আবার কেউ কেক বানান একটা গল্প বা সমাধান নিয়ে। চলুন দেখি—বেকিং দুনিয়ায় এই দুইজনের চিন্তা, উদ্দেশ্য এবং কাজের ধরণে ঠিক কোথায় ভিন্নতা।

🎂 বাজারভিত্তিক বনাম সমস্যা-ভিত্তিক উদ্যোগ

ব্যবসায়ী সাধারণত বাজারে আগে থেকেই যে কেক বিক্রি হচ্ছে, তা-ই বানান।

উদ্যোক্তা খোঁজেন, কোথায় গ্রাহক সমস্যায় আছেন—তা বুঝে কিছু নতুন ও অর্থবহ তৈরি করেন।

উদাহরণ: মাসুদা আপা দেখলেন, পাশের দোকানের চকোলেট ট্রাফেল কেক খুব চলে। তিনিও সেটাই বানিয়ে ফেসবুকে পোস্ট করতে শুরু করলেন।

অন্যদিকে নুসরাত খেয়াল করলেন, নারায়ণগঞ্জে কেউ হালাল সনদপ্রাপ্ত, এলার্জি-ফ্রি কেক বানায় না। তিনি তাই শুরু করলেন eggless ও nut-free বার্থডে কেক তৈরি।

💸 লাভের দৃষ্টিভঙ্গি: আজই বিক্রি বনাম কালকের ব্র্যান্ড

ব্যবসায়ী চায়, আজ কেক বেচে লাভ আসুক।

উদ্যোক্তা ভাবেন, “আজ কম হলেও, কাল যেন নাম শুনে মানুষ অর্ডার দেয়।”

উদাহরণ: রাহিম ভাই প্রতিদিন ১০টা কেক বানান—দাম কম, ডিজাইন সাধারণ। অর্ডার সবসময় থাকে।

রুকাইয়া একদিনে মাত্র ২টা কেক বানান—নিজ হাতে ডিজাইন করেন, ক্রিমে গল্প বলেন। অর্ডার কম, কিন্তু কাস্টমার রিটার্ন করে বারবার।

🔧 অনুকরণ বনাম উদ্ভাবন

ব্যবসায়ী অন্যের ডিজাইন কপি করেন, যেমন Pinterest বা YouTube দেখে হুবহু মিলিয়ে দেন।

উদ্যোক্তা রাও করে কিন্তু নিজেদের কিছুটা নিজস্ব স্টাইল গড়ে তোলেন—হোক সেটা স্থানীয় উপাদানে তৈরি স্বাদ বা নিজ হাতে আঁকা ফুল।

🛠️ ঝুঁকি ও সাহস

ব্যবসায়ী ভুল করতে চান না। সেফ রেসিপি, কম খরচ, নির্ভরযোগ্য উপায়েই কেক বানান।

উদ্যোক্তা জানেন, নতুন ফ্লেভার বা টেক্সচারে কাজ করতে গেলে ঝুঁকি আছে—কিন্তু নাহলে ব্র্যান্ড তৈরি হবে না।

আর সবচেয়ে মজার কথা কি জানেন, সাধারনত মানুষ ভুল করে শিখে আর হোম বেকিং এর বেকার রা টাকা লস করে শিখে🤭

🎯 উদাহরণ: জিনাত আপা সবসময় ভ্যানিলা বা চকোলেট ফ্লেভারে সীমাবদ্ধ।

তানহা শুরু করলেন পান্ডান কেক ধীরে ধীরে ভিন্ন স্বাদের জন্য পরিচিত হচ্ছেন।

👥 টিম ও কাজের ধরন

ব্যবসায়ী খোঁজেন সহকারী বেকার বা হেলপার, যারা নিদিষ্ট নিয়মে কাজ করবে।

উদ্যোক্তা চান টিমমেট—যারা তার স্বপ্ন বুঝবে, প্রয়োজনে আইডিয়াও দেবে।

📢 সেলস বনাম ব্র্যান্ড

ব্যবসায়ী দিন শেষে ভাবেন, “আজ কয়টা কেক বিক্রি হলো?”

উদ্যোক্তা ভাবেন, “আজ কয়জন আমার কেককে মনে রাখবে?”

🎯 উদাহরণ: রুবেল ভাইয়ের পাউন্ড কেক প্রতি মাসে ৫০+ বিক্রি হয়, কিন্তু কেউ নাম জানে না।

আর সাবিহার “শাদুলিপি কেকস”—তাঁর লেখা কাস্টমাইজড কবিতা-কেক এখন বিয়েতে, জন্মদিনে, এমনকি বিদায় উপলক্ষেও যাচ্ছে।

🌍 প্রভাব: শুধু খাবার না, অনুভবও

ব্যবসায়ী শুধু লাভ দেখেন।

উদ্যোক্তা ভাবেন—"আমার কেক কি কাউকে হাসিয়েছে? মায়ের জন্মদিনে মেয়ে কীভাবে চোখ ভিজিয়ে বলল—‘মা, এটা তোমার গল্প বলা কেক!’”

শেষ কথা:

বাংলাদেশের বেকিং জগতে ব্যবসায়ী ও উদ্যোক্তা—উভয়েই গুরুত্বপূর্ণ।

কিন্তু যদি আপনি তরুণ হন, স্বপ্ন দেখেন, কিছু আলাদা করতে চান—তাহলে শুধু কেক বানাবেন না, গল্পও বলুন।

সমস্যা খুঁজে সমাধান দিন। লাভ তখন এমনিতেই আসবে।


আপনি কেমন? কেক বেচেন, না ভালোবাসা পরিবেশন করেন? জানাতে ভুলবেন না কিন্তু!😊

⭕️লেখা 

নুসরাত শারমিন 


@RR Pastry


 https://www.facebook.com/share/18vYYjmLf4/

সংক্ষেপে মায়াযম চেনার উপায়-

 সংক্ষেপে মায়াযম চেনার উপায়-

 ১। মানব দেহে ছয়টি খোলা পথ বা রাস্তা আছে। যেমন- নাক, কান, চোখ, মুখ, পায়ুপথ ও প্রস্রাবের রাস্তা। এই ছয়টি খোলা পথে যদি ক্ষত, দুর্গন্ধযুক্ত রক্ত, রজঃ, শুক্র, ঘাম, পানি, রস-কষ, বিষাক্ত পুঁজ, বিষাক্ত শ্লেষ্মা দেখা যায় তা হলে মনে করতে হবে তিনি সিফিলিটিক রোগী। 

২। সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীনের তৈরী দেহে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক গঠন যেমন- আঁচিল, টিউমার, পলিপাস, উপত্বক বৃদ্ধি, নডিউল, তিলক, লাইপোমা, কড়া, চর্মে বিভিন্ন প্রকার দাগ, রস, রক্ত ও বাত প্রবণ ইত্যাদি দেখা যায়, তা হলে মনে করতে হবে তিনি সাইকোটিক রোগী। 

৩। সিফিলিটিক ও সাইকোটিক রোগী ছাড়া পৃথিবীতে যত রোগী আছে সবই সোরিক রোগী। এই সোরার উপর ভর করে সিফিলিস ও সাইকোসিস ধ্বংসলীলা খেলে রোগী দেহে টিউবারকুলার বা মিক্সড মায়াযমের জন্ম হয়েছে।

ডাক্তার তানিয়া সুলতানা

 ১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!

নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!

নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!

নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!

নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।

নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।

নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।

নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।

৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।

নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!

নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।

নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!

নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।

নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।

১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....

নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।

১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।

নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।

১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।

নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।

__________________________________________

এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

সৌজন্যেঃ ডাক্তার তানিয়া সুলতানা

__________________________________________

বিঃদ্রঃ আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষেপে

T=Thanks

G=Good,

V=Very Good

E=Excellent

T, G, V কিংবা E লিখে কমেন্টস করবেন।

নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে অামাদের পেইজে লাইক দিন৷

ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান৷

সৌদি খেজুরের বীজ থেকে চারা তৈরি পদ্ধতি-

 সৌদি খেজুরের বীজ থেকে চারা তৈরি পদ্ধতি- 


১. বীজ সংগ্রহ: সবোর্চ্চ 6 মাস পুরোনো খেজুর থেকে বীজ সংগ্রহ করা যাবে। কারণ খেজুর যতো তাজা হবে চারা হওয়ার সম্ভাবনা ততো বেশি। 


২. পানিতে ভিজিয়ে রাখা: দুই দিন পানিতে বীজ গুলো ভিজিয়ে রাখতে হবে 


৩. টিস্যু পেপার: কয়েক টুকরা টিস্যু পেপার দিয়ে একটি স্তর করে নিয়ে তার উপর বীজ গুলো ছড়িয়ে দিতে হবে। আরও কয়েক টুকরা টিস্যু পেপার দিয়ে বীজ গুলো ঢেকে দিতে হবে। পানি দিয়ে টিস্যু পেপার ভিজিয়ে নিতে হবে। 


৪. বক্সে স্থানান্তর: টিস্যু পেপার দিয়ে মুড়ানো বীজ গুলো এবার একটি বক্সে ভরে ঢাকনা আটকে দিতে হবে। অব্যষই নিশ্ছিদ্র ঢাকনা যুক্ত বক্স ব্যবহার করতে হবে। বক্সটি অন্ধকার যুক্ত জায়গায় রেখে দিতে হবে।

 

৫. পর্যবেক্ষণ: ৭-১০ দিন পর পর বক্স খুলে দেখতে হবে, যদি টিস্যু পেপার শুকিয়ে যায় সেক্ষেত্রে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। 


৬. ফলাফল: খেজুর বীজ থেকে অংকুর বের হতে ২০-৩০ দিন বা কোন কোন ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। অংকুর বের হয়ে গেলে তখন বীজ গুলো মাটিতে বপন করে দিতে হবে। 


#খেজুর #খেজুর_বীজ #gardenscience #germinationofseeds

কিডনি ড্যামেজ হলে করণীয়?? কিডনি রোগের লক্ষন কি কি 

 👉কিডনি ড্যামেজ হলে করণীয়?? কিডনি রোগের লক্ষন কি কি 👈

==========================================

সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কিডনি সমস্যায় ভুগছেন। তার মধ্যে বাংলাদেশও ব্যতিক্রম নয়। বিভিন্ন গণমাধ্যমের তত্ত্ব মতে বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ মানুষ এ কিডনির সমস্যায় ভুগছেন। তারমধ্যে কিডনি সিস্ট, কিডনি পাথর, একিউট কিডনি ডিজিস, র‍্যাপিডলি ইনক্রিজড কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিস, ইত্যাদি সমস্যা অন্যতম।


কিডনি ডিজিজের লক্ষণ সমূহ: 


১. ক্ষুধামন্দা ও দুর্বলতা।

২. বমি বমি ভাব ও বমি।  

৩. পেট ও মাজা ব্যথা।

৪. মূত্রকৃচ্ছতা অথবা প্রস্রাব ক্লিয়ার না হওয়া।

৫. হাইপারটেনশন অর্থাৎ হাই প্রেসার হয়ে যাওয়া।  

৬. পায়ের দিকে অথবা পুরো শরীর ফুলে যাওয়া।  

৭. শরীরের রক্তশূন্যতা দেখা দেওয়া।  

৮. প্রস্রাব পরিমাণে কমে যাওয়া।

৯. প্রস্রাবের সাথে রক্ত যাওয়া অথবা ঘোলাটে ধরণের প্রস্রাব হওয়া।

১০. দুর্গন্ধ প্রস্রাব হওয়া।  

১১. সাথে জ্বর থাকতে পারে।   


কিডনি ড্যামেজ এর কারণ সমূহ:


১. যদি কোন পেশেন্ট দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে ভোগেন, তবে অতিরিক্ত রক্তের শর্করা থাকার কারণে কিডনির ফিল্টার ইউনিটগুলো এই শর্করা ফিন্টার করতে করতে এক সময় ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে পড়ে। তাই ডায়াবেটিস কে কিডনি ড্যামেজে অন্যতম কারণ বলে গণ্য করা হয়।


২. যদি প্রস্রাব বাধাগ্রস্ত হয় তাহলেও কিডনির ফিলটার ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, কিডনিতে পাথর, কিডনিতে সিস্ট, ইত্যাদি কারণবশত প্রস্রাব নিঃসরণ না হলে কিডনি ড্যামেজ হতে পারে।  


৩. যদি কারো প্রেসার হাই থাকে তাহলে নেফ্রনগুলোর উপরে প্রচণ্ড চাপ পড়ে কারণ কিডনি প্রতিদিন প্রায়ই ১৭৬ লিটার ব্লাড ফিল্টার করে তা থেকে দেড় থেকে ২ লিটার প্রস্রাব প্রোডাকশন করে। যদি রক্তের অতিরিক্ত ফ্লুইড থাকে তবে কিডনি এই ফিল্টারের ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে তখন সরাসরি প্রস্রাবের সাথে এই ব্লাড আসতে শুরু করে এবং কিডনি ড্যামেজ হতে শুরু করে।


৪. বিভিন্ন কারণে শরীরে যখন মারাত্মক ইনফেকশন হয় তখন কিডনি দ্রুত ব্লাড ফিল্টার করে সেই বর্জ্য পদার্থ বের করে দিতে চেষ্টা করে। কিন্তু শরীরে মাত্রাতিরিক্ত বর্জ্য পদার্থ থাকার কারণে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে এবং ওই বর্জ্য পদার্থগুলো শরীরের চর্মরোগের সৃষ্টি করে কারণ তখন শরীরে ফসফরসের পরিমাণ বেড়ে যায়।  


৫. আবার এই শরীরে অতিরিক্ত টক্সিন অর্থাৎ বর্জ্য পদার্থ বেড়ে যাওয়ার কারণে অনিদ্রা চলে আসে সে ক্ষেত্রে কিডনি ড্যামেজ এর সম্ভাবনা আরও বেড়ে যায়।  


৬. অনিয়মিত অযাচিত এবং অতিরিক্ত পরিমাণে ব্যথার বড়ি খেলে কিডনি ড্যামেজ হতে পারে এইজন্য ভালো কোন ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে যেকোনো ওষুধ খাওয়া উচিত।


৭. ধূমপান মদ্যপান বা অনিয়ন্ত্রিত জীবন যাপন কিডনি ড্যামেজের একটি অন্যতম কারণ।  


৮. অতিরিক্ত ওজনও কিডনি ড্যামেজের জন্য দায়ী।


প্রতিকার:


> ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখা।

> দৈনিক অন্তত তিন থেকে চার লিটার পানি পান করা।  

> হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা।  

> নিয়মিত অন্তত আধা ঘণ্টা শরীর চর্চা করা।  

> প্রতিরাতে অন্তত ৬ ঘণ্টা ঘুমানো।  

> ওজন নিয়ন্ত্রণ করা।

> সুষম খাদ্য গ্রহণ করা।

> ধূমপান বা মদ্যপান না করা।

> পরিচ্ছন্ন জীবন যাপন করা।

> শরীরে যে কোন জায়গায় ইনফেকশন অথবা জ্বর হলে একজন অভিজ্ঞ ফিজিশিয়ানের সাথে দেখা করা ও চিকিৎসা গ্রহণ করা।

> অনিয়ন্ত্রিত অযাচিত বা অযথা ব্যথার ঔষধ বা অন্যান্য ঔষধ গ্রহণ না করা।

চীনের মতো আমাদেরও ভাবা উচিত!

 চীনের মতো আমাদেরও ভাবা উচিত!


চীনে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ, এমনকি ক্রোম ব্রাউজারও ব্যান!

শুরুতে শুনে বিরক্ত লাগলেও এখন বুঝতে পারছি—ওরা আসলে অনেক আগেই অনেক বড় এক বিপদ থেকে নিজেদের রক্ষা করেছে।


আজকের একটি নিউজ দেখে বুকটা কেঁপে উঠল।

দেখলাম, ইস’রা’য়েল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে ফি-লি’স্তি,নি মানুষদের টার্গেট করে হ,ত্যা করছে!


AI নিয়ে কাজ করি বলেই মাঝে মাঝেই গভীরে ঘাঁটতে হয়, আর সেখান থেকেই একটা কথা নিশ্চিতভাবে বলা যায় AI-এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডেটা। যত বেশি ডেটা, তত বেশি শক্তিশালী মডেল। আর এই ডেটা আমরা নিজেরাই প্রতিদিন ফ্রিতে দিয়ে যাচ্ছি—একটা বড় মস্ত ভুল করে।


🔹 আপনি গুগল ম্যাপ ব্যবহার করলেই গুগল আপনার লোকেশন ট্র্যাক করে

🔹 ফেসবুক চায় আপনার কনট্যাক্ট লিস্ট, যেন আপনাকে আর আপনার নেটওয়ার্ককে পুরোপুরি চিনে ফেলে

🔹 আপনার ফোনে “Ma”, “Baba”, “Boro Vai” নামে সেভ করা নম্বরগুলো থেকেই তারা বুঝে ফেলে কার সাথে আপনার কী সম্পর্ক

🔹 আপনার ব্রাউজার (ক্রোম) মনে রাখে সব পাসওয়ার্ড, মেইল, ব্রাউজিং হিস্ট্রি—একদম হাতের মুঠোয় আপনার ডিজিটাল লাইফ!


আর আপনি যেসব পারিবারিক ছবি পোস্ট করেন… আপনি ভাবতেই পারবেন না, সেগুলো একেকটা ডেটা পয়েন্ট।

একটা যুদ্ধের সময় এগুলোই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে।


এখন প্রশ্ন হলো—উপায় কী?

🔸 ছোট্ট সমাধান: ব্যক্তিগত তথ্য অনলাইনে না দেওয়া

🔸 বড় সমাধান: আমাদের নিজেদের বিকল্প তৈরি করা—যেমন চীন করেছে।


চীনের মতো নিজেদের প্ল্যাটফর্ম না বানালে আমরা কখনোই স্বাধীন নই, শুধু আধুনিক দাস! যাদের হাতে আপনার সবকিছু—তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে ভাবুন, আপনার শক্তি আসলে কোথায়?


~ Amir Hossan

Tsinghua University

আলোর কঠিন রূপ: বিজ্ঞানে বিপ্লব আনলো 'সুপার সলিড' ফোটন

 আলোর কঠিন রূপ: বিজ্ঞানে বিপ্লব আনলো 'সুপার সলিড' ফোটন

এক নজরে যুগান্তকারী আবিষ্কারের রহস্য ও ভবিষ্যৎ সম্ভাবনা


আলো—যা যুগ যুগ ধরে আমাদের কাছে ছিল শুধুই শক্তির উৎস, একে ধরা বা স্থির রাখা ছিল কল্পনার অতীত। তবে বিজ্ঞান আজ সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। একদল গবেষক আলোক কণাকে এমন এক নতুন রূপে পরিণত করেছেন, যা একসাথে কঠিন পদার্থের মতো গঠন ধরে রাখে এবং তরলের মতো প্রবাহিত হতে পারে। এই অভাবনীয় রূপান্তর বিজ্ঞানের ভাষায় পরিচিত হচ্ছে “সুপার সলিড লাইট” নামে।


---


আলোর পরিবর্তিত রূপ: কীভাবে সম্ভব হলো?


আলো মূলত ফোটন দিয়ে গঠিত, যা ভরহীন এবং একে অপরের সঙ্গে খুব একটা মিথষ্ক্রিয়ায় লিপ্ত হয় না। ফলে, এতদিন পর্যন্ত আলোকে ‘জমিয়ে রাখা’ বা ‘স্থির’ করা যায় না বলেই ধরে নেওয়া হতো। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি অত্যন্ত উন্নত প্রযুক্তি—যেমন বোস-আইনস্টাইন কনডেনসেট এবং লেজার কুলিং—ব্যবহার করে ফোটনদের এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন যে তারা একটি নির্দিষ্ট গঠনে অবস্থান নেয়।


এই অবস্থায় আলোক কণাগুলো একদিকে কঠিনের মতো অবস্থানগত গঠন রক্ষা করে, আবার অন্যদিকে ঘর্ষণহীন তরলের মত প্রবাহিত হয়—এই দ্বৈত বৈশিষ্ট্যই তাকে “সুপার সলিড” বানিয়েছে।


---


সুপার সলিড কি আসলে?


সাধারণভাবে, কোনো পদার্থ হয় কঠিন, নয়তো তরল। কিন্তু সুপার সলিড একটি বিরল দশা, যেখানে পদার্থ একই সঙ্গে কঠিনের মতো গঠন ও তরলের মতো প্রবাহ ধারণ করে। পরমাণুগুলো একদিকে এক বিন্যাসে সজ্জিত থাকে, আবার অন্যদিকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই স্থানান্তরিত হতে পারে।


এবার এই অনন্য ধর্ম ফোটনের ক্ষেত্রেও প্রমাণিত হলো। যা সত্যিকার অর্থে পদার্থবিজ্ঞানে এক যুগান্তকারী ধারা সৃষ্টি করেছে।


---


এই আবিষ্কারের তাৎপর্য কোথায়?


এই চমকপ্রদ আবিষ্কারের বাস্তব প্রয়োগের সম্ভাবনা বিশাল ও বহুমাত্রিক:


কোয়ান্টাম প্রযুক্তি: সুপার সলিড ফোটনের মাধ্যমে আলোক-নির্ভর কিউবিট তৈরি সহজ হবে, যা কোয়ান্টাম কম্পিউটিং-কে এক নতুন মাত্রা দিতে পারে।


তথ্য সংরক্ষণ: আলোকভিত্তিক মেমরি সিস্টেম উদ্ভাবনের পথ সুগম হতে পারে, যেখানে তথ্য দ্রুতগতিতে এবং নিরাপদে সংরক্ষণ করা সম্ভব।


মহাকাশ গবেষণা: অ্যাস্ট্রোফিজিক্স ও কণাপদার্থবিজ্ঞানের গবেষণায় এই নতুন ধারা নতুন জ্ঞান ও ব্যাখ্যার দিগন্ত খুলে দিতে পারে।


---


সমাপ্তি: এক নতুন যুগের সূচনা


আলোর এই নতুন রূপ—সুপার সলিড লাইট—শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, এটি ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি স্থাপন করতে পারে। আগামী দিনে হয়তো এমন যন্ত্র বানানো সম্ভব হবে, যেগুলো আলোক কণাকে নিয়ন্ত্রণ করে তৈরি করবে নতুন ধরনের পদার্থ বা শক্তি উৎস।


বিজ্ঞানের এই জয়যাত্রা দেখিয়ে দিল, সীমা শুধু আমাদের কল্পনার—জ্ঞান ও গবেষণায় কোনো গণ্ডি নেই।


---


#বিজ্ঞান #আলোকরহস্য #সুপারসলিড #QuantumFuture #ফোটন ##KnowledgeBuzz #ViralScience

সবার শিফা - শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক রোগের মুক্তি

 সবার শিফা - শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক রোগের মুক্তি


সবার শিফা আপনাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কোনো সমস্যায় সাহায্য করতে পারে।


আপনি যদি মাথাব্যথা, মানসিক চাপ, দুশ্চিন্তা, অথবা কালো জাদু বা জ্বিনের থেকে মুক্তি চান, তাহলে এই বিশেষ পদ্ধতি আপনাকে আল্লাহর সাহায্যে আরাম দেবে।


কে বলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত সমস্যার কোনো সমাধান নেই? পবিত্র কোরআন থেকে শিফা মেলে, আর শিফা শুধুই আল্লাহর কাছ থেকে আসে।


যারা শারীরিক বা আধ্যাত্মিক অসুস্থতা, মানসিক অস্থিরতা, অথবা কালো জাদু বা জ্বিন থেকে মুক্তি চান, তারা ক্বারী আব্দুল বাসিতের কণ্ঠে সূরা আল-রহমান (অনুবাদ ছাড়া) দিনে ৩ বার শুনুন—সকাল, দুপুর, এবং রাত। ৭ দিন ধরে একটানা শুনতে হবে। প্রতিবার শোনার পর, আধা গ্লাস পানি নিন, চোখ বন্ধ করে মনের মধ্যে ৩ বার "আল্লাহ" বলুন এবং ৩ চুমুকে পানি পান করুন।


শোনার পদ্ধতি:


একটি শান্ত ও আরামদায়ক স্থানে বসুন, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না।

চোখ বন্ধ করুন এবং আল্লাহর উপস্থিতি বা আপনার বিশ্বাসের সর্বোচ্চ শক্তির সাথে নিজেকে সংযুক্ত কল্পনা করুন।

গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে অডিও শুনুন।

অডিও শেষ হলে, চোখ খুলুন এবং আধা গ্লাস পানি নিন।

আবার চোখ বন্ধ করুন এবং মনের মধ্যে তিনবার "আল্লাহ" বলুন।

চোখ বন্ধ রেখেই ৩ চুমুকে পানি পান করুন।

শ্রেষ্ঠ ফলাফলের জন্য: দিনে ৩ বার (সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর আগে) ৭ দিন পর্যন্ত একটানা "আল্টিমেট রেমেডি" শুনুন।


Whatsapp Call:   01711-592628  - শুধুমাত্র মহিলা দয়া করে


যেকোনো সাহায্যের জন্য, আমাদের ওয়েবসাইটে যান এবং হোয়াটসঅ্যাপ আইকনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কল করুন: drishtijoii.com

একমলাটে আদম আ. থেকে বর্তমান পর্যন্ত চলমান ইতিহাস সিরিজ

 একমলাটে আদম আ. থেকে বর্তমান পর্যন্ত চলমান ইতিহাস সিরিজ

.

জাতি হিসেবে মুসলিমদের রয়েছে এক বর্ণাঢ্য ইতিহাস। সেই বর্ণাঢ্য ইতিহাসের সার্থক ও ব্যাপক চিত্রায়ন যাদের কলমে উঠে এসেছে, মাওলানা ইসমাইল রেহান হচ্ছেন তাদেরই একজন। তাঁর রচিত 'তারিখে উম্মতে মুসলিমাহ' গ্রন্থটির অনন্যতা মুসলিম জাতির ইতিহাস সম্পর্কিত অন্যান্য সব রচনা থেকে এটিকে আলাদা একটি পর্যায়ে তুলে দিয়েছে। তাঁর এই বিশাল কাজের সূচনাটি হয়েছে একদম সৃষ্টির গোড়ার সময়টি থেকে। আর সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত—ইতিহাসের এই বিশাল সময়ে মুসলিম উম্মাহর জীবনে যত ঘটনার ঘনঘটা দেখা দিয়েছে, তার সুবিশাল এক দালিলিক তথ্যের সম্ভার এই বইটি। এই সুদীর্ঘ সময়ে উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয়—সবগুলো প্রেক্ষাপটেই ইতিহাসের অজস্র ঘটনাবলি, একের পর এক পটপরিবর্তন কুশলী হাতে লিখে গিয়েছেন এই ঝানু ঐতিহাসিক। 

.

ভাষাশৈলীর প্রাঞ্জলতা আর তথ্যের বিশুদ্ধতায় প্রাণবন্ত ইতিহাসের ঝরঝরে পাঠ বইটিকে খুব অল্প দিনেই এনে দিয়েছে উপমহাদেশজুড়ে সুখ্যাতি। বাংলায় এই অসাধারণ কাজটিকে একঝাঁক মেধাবী অনুবাদকের হাতে নিয়ে এসেছে ইত্তিহাদ । ইতিহাসের বিশাল এবং অনন্য এই কাজটিকে পাঠক পাচ্ছেন ১৭টি খণ্ডে, 'মুসলিম উম্মাহর ইতিহাস' নামে। ইতিহাসপ্রেমী আর শেকড় সচেতন সবার জন্যই হাইলি রিকোমেন্ডেড। 

.

আলোচিত এই সিরিজটির স্টক ফুরাবার আগেই আপনিও সংগ্রহ করুন । 

.

বই : মুসলিম উম্মাহর ইতিহাস (১-১৭) 

লেখক : মাওলানা মুহাম্মাদ ইসমাইল রেহান

প্রকাশক : মাকতাবাতুল ইত্তিহাদ 

.

উন্নত সংস্করণ—

মুদ্রিত মূল্য : ১০,৮১০৳

অফার মূল্য : ৫৪০৫৳

.

দাওয়াহ সংস্করণ—

মুদ্রিত মূল্য : ৮০০০৳

অফার মূল্য : ৪০০০৳


অথবা কল করুন :

01979764926

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...