রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৫-০৫-২০২৪ খ্রি:।
আজকের শিরোনাম:…
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বাংলাদেশ --- জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ নেয়া হয়েছে --- সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের চিন্তা ভাবনা করছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে --- বললেন অধ্যাপক আলী রিয়াজ।
টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র দপ্তর পর্যায়ের ষষ্ঠ পরামর্শ সভা অনুষ্ঠিত --- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস।
গাজায় ইসরাইলি বিমান হামলায় ১০৩ জন নিহত।
এবং আগামীকাল ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।