এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাত ব্যথা হলেই হোমিও ঔষধের  আবশ্যকতা হয়ে পরে,— গেঁটে বাত (Gout)। ---

 🎋বাত ব্যথা হলেই হোমিও ঔষধের  আবশ্যকতা হয়ে পরে,— গেঁটে বাত (Gout)।

---

🔖 Ledum Palustre 30

🌹 প্রধান লক্ষণ:

▪ গেঁটে বাতের ব্যথা, যা নিচ থেকে উপরের দিকে ওঠে (বিশেষত পায়ের আঙুল থেকে শুরু হয়ে উপরে ওঠে)।

▪ ঠান্ডা প্রয়োগে ব্যথা কমে, কিন্তু গরমে বাড়ে।

▪ আক্রান্ত জয়েন্ট ফোলা, কালচে বা আঘাতের চিহ্ন থাকতে পারে।

▪ আক্রান্ত স্থান ঠান্ডা মনে হয়।

▪ গেঁটে বাত, মচকে যাওয়া, আঘাতজনিত ব্যথার জন্য উপযোগী।

🧠 মানসিক বৈশিষ্ট্য:

▪ বিষণ্ণ রাগ, উদ্বেগ, নির্জনতার আকাঙ্ক্ষা।

▪ অসন্তুষ্ট, অপ্রীতিকর।

☂️ বিশেষ টিপস:

গেঁটে বাতের ব্যথা যখন নীচ থেকে উপরের দিকে ছড়ায় এবং ঠান্ডা প্রয়োগে আরাম হয়, তখন এটি খুব কার্যকর।

---

🍂 Colchicum Autumnale 30

🔴 প্রধান লক্ষণ:

▪ গেঁটে বাতের তীব্র ব্যথা, যা স্পর্শে বা নড়াচড়ায় মারাত্মকভাবে বাড়ে।

▪ আক্রান্ত জয়েন্ট লাল, ফোলা এবং অত্যন্ত বেদনাদায়ক।

▪ রাতে ব্যথা বাড়ে।

▪ বমি বমি ভাব বা বমি সহ ব্যথা।

▪ গন্ধ (বিশেষ করে খাবারের গন্ধ) অসহ্য মনে হয়।

🧠 মানসিক বৈশিষ্ট্য:

▪ সহজেই বিরক্ত হয়, সামান্য কারণে রেগে যায়।

▪ আলো, শব্দ বা গন্ধ অসহ্য মনে হয়।

⭐ বিশেষ টিপস:

গেঁটে বাতের তীব্র আক্রমণে এটি অত্যন্ত কার্যকর, যেখানে ব্যথা স্পর্শে বা নড়াচড়ায় তীব্র হয় এবং বমি বমি ভাব বা বমি থাকতে পারে।

---

🪴 Rhus Toxicodendron 30

🔵 প্রধান লক্ষণ:

▪ গেঁটে বাতের ব্যথা প্রথম নড়াচড়ায় বাড়ে, কিন্তু ক্রমাগত নড়াচড়ায় কমে।

▪ ঠান্ডা, ভেজা আবহাওয়ায় বাড়ে।

▪ জয়েন্টগুলোতে আড়ষ্টতা, থেঁতলে যাওয়ার মতো ব্যথা।

▪ সকালে ঘুম থেকে উঠলে বা বিশ্রামের পর ব্যথা বেশি।

▪ অস্থিরতা, ছটফট করা।

🧠 মানসিক বৈশিষ্ট্য:

▪ অস্থির, উদ্বিগ্ন।

▪ সবকিছুতে সন্দেহপ্রবণ।

⭐ বিশেষ টিপস:

গেঁটে বাতজনিত ব্যথা, যেখানে নড়াচড়ায় আরাম হয় এবং ঠান্ডা-ভেজা আবহাওয়ায় লক্ষণ বৃদ্ধি পায়।

---

🪴 Benzoic Acid 30

🟢 প্রধান লক্ষণ:

▪ গেঁটে বাতের সাথে প্রস্রাবে তীব্র দুর্গন্ধ (ইউরিক অ্যাসিডের কারণে)।

▪ মূত্র গাঢ় এবং গন্ধযুক্ত।

▪ ডান দিকের জয়েন্টগুলোতে বেশি প্রভাব।

▪ জয়েন্টগুলোতে তীব্র ব্যথা, যা ফুলে যেতে পারে।

▪ লিউকোমিয়া বা রিউম্যাটিক জ্বরের ইতিহাস।

🧠 মানসিক বৈশিষ্ট্য:

▪ স্মৃতিশক্তির দুর্বলতা, বিশেষত নাম মনে রাখতে কষ্ট হয়।

▪ উদ্বিগ্ন, বিষণ্ণ।

⭐ বিশেষ টিপস:

গেঁটে বাতের সাথে যখন প্রস্রাবে খুব তীব্র ও কটু গন্ধ থাকে এবং ইউরিক অ্যাসিডের সমস্যা স্পষ্ট, তখন এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ।

---

🪴 Urtica Urens 30

🟣 প্রধান লক্ষণ:

▪ গেঁটে বাতের সাথে শরীরে চুলকানি বা আমবাতের মতো র্যাশ থাকতে পারে।

▪ সমুদ্রের খাবার বা শেলফিশ খাওয়ার পর গেঁটে বাতের বৃদ্ধি।

▪ দুধ পানে বা ঠান্ডা লেগে লক্ষণ বৃদ্ধি।

▪ তীব্র জ্বালাপোড়া ও চুলকানি।


⭐ বিশেষ টিপস:

গেঁটে বাতের ব্যথা যখন ত্বকের র্যাশ বা চুলকানির সাথে সম্পর্কিত থাকে, বিশেষত যদি খাদ্যাভ্যাসের (যেমন শেলফিশ) সাথে সম্পর্ক থাকে।

Cd

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৫-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৫-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা --- পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান।


রাষ্ট্রের মূলনীতি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন --- দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়- প্রস্তাবে একমত বিএনপি।


২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড ছিল দীর্ঘ ষড়যন্ত্রের ফল,  জড়িত ছিল রাজনৈতিক নেতৃত্ব ---- প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন।


দেশ ফ্যাসিবাদ মুক্ত  হলেও গণতন্ত্রের সুষ্ঠু চর্চা এখনও শুরু হয়নি --- ‘মব জাস্টিস’ নামে এক আগ্রাসী আচরণ মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে ---মন্তব্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


সারাদেশে আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।


ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় গত সপ্তাহের হামলায় সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে --- দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।


 এবং কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৩ -০৬ ২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৩ -০৬ ২০২৫


আজকের সংবাদ শিরোনাম


দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা --- স্কাউটিং অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ তৈরিতে এগিয়ে যাওয়ার আহ্বান।


জাতীয় নির্বাচনে কারচুপির মামলায় সাবেক সিইসি কেএম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।


সাবেক সিইসি নূরুল হুদাকে গ্রেপ্তারকালে মব জাস্টিস সম্পূর্ণ অগ্রহণযোগ্য --- মন্তব্য  স্বরাষ্ট্র উপদেষ্টার।


কেএম নূরুল হুদার ওপর মব জাস্টিসের তীব্র নিন্দা বিএনপির --- দলীয় কোনো কর্মী জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি।


তরুণদের ভোটাধিকার হরণ, কণ্ঠরোধ ও তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল সাবেক স্বৈরাচারী সরকার --- বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টা।


ইরান-ইসরাইল সংঘাত নিরসনে নিরাপত্তা পরিষদে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া, চীন ও পাকিস্তান --- তেহরানকে সব ধরনের সহায়তার আশ্বাস মস্কোর।


 এবং স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলতে অলরাউন্ডার  মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২২-০৬-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২২-০৬-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন।  

 


স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের উপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার।

 


জুলাই সনদ প্রণয়নে সকল দলকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির।


নির্বাচনে কারচুপির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের বিএনপির।

 


দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু – নতুন আক্রান্ত ৩৬ জন।


ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, রাশিয়া ও চীনসহ অন্যান্য দেশ। 


এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির জন্য হুঁশিয়ার করেছে ইরান – পারমাণবিক কর্মসূচি কোন অবস্থাতেই বন্ধ না করার পক্ষে মত প্রদান।

দুধ থেকে আয় বাড়ছে না?” 🔍 জেনে নিন দুধ বিক্রির ৫টি লাভজনক ও অত্যাধুনিক কৌশল—যা ব্যবহার করে অনেক খামারি আয় বাড়াচ্ছেন দ্বিগুণ!,,, ফেইসবুক থেকে নেওয়া

 🥛 “দুধ থেকে আয় বাড়ছে না?” 🔍 জেনে নিন দুধ বিক্রির ৫টি লাভজনক ও অত্যাধুনিক কৌশল—যা ব্যবহার করে অনেক খামারি আয় বাড়াচ্ছেন দ্বিগুণ!


📌 ১. ফেসবুক ব্র্যান্ডিং

📌 ২. সাবস্ক্রিপশন অফার

📌 ৩. QR কোড প্যাকেজিং

📌 ৪. হোটেল-বেকারির সাথে চুক্তি

📌 ৫. ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার


✅ আপনার দুধ, আপনার ব্র্যান্ড, আপনার লাভ!i


🔖 শিরোনামঃ দুধ বিক্রি করে আয় বাড়ানোর ৫টি অত্যাধুনিক বিপণন কৌশল

✍️ প্রতিবেদকঃ মোস্তাফিজুর রহমান


🐄 পরিচিতি ও প্রাসঙ্গিকতা


বাংলাদেশে খামারি ও গৃহস্থ পরিবারে গরু-ছাগলের দুধ একটি গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস তো বটেই, আয়েরও একটি বড় উৎস। কিন্তু দুধ উৎপাদন করেও অনেকেই ন্যায্য মূল্য পান না। মূল সমস্যা একটাই—দুধ উৎপাদন হচ্ছে, কিন্তু বিক্রির কৌশল নেই।


প্রশ্ন হচ্ছে—কেন আমরা দুধ উৎপাদনে সফল কিন্তু বাজারে পিছিয়ে?


উত্তরটা লুকিয়ে আছে আধুনিক বিপণন কৌশলে। সঠিক কৌশল জানা থাকলে একজন খামারি দিনে ১০ লিটার দুধ বিক্রি করে আয় বাড়াতে পারেন প্রায় দ্বিগুণ পর্যন্ত। আজকের প্রতিবেদন ঠিক সেই আধুনিক বিপণন কৌশলগুলোর উপর ভিত্তি করে তৈরি, যা বাস্তবেই কাজে দেয়।


✅ কৌশল ১: লোকাল ব্র্যান্ডিং ও সরাসরি গ্রাহক তৈরি করুন

🔹 আপনি যদি একটি নির্ভরযোগ্য ছোট ব্র্যান্ড হিসেবে পরিচিত হতে পারেন, তাহলে আপনার দুধ বিক্রি সহজ হয়।

🔹 ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা স্থানীয় বাজারে ছোট লিফলেট—এসব দিয়েই শুরু করা যায়।

🔹 আপনি ‘খাঁটি গ্রামের গরুর দুধ’ বা ‘ভেজালমুক্ত দুধ’ নামেই প্রচার করতে পারেন।

📌 সফল উদাহরণ: আপনার আশেপাশে এমন উদাহরণ অনেক খুঁজে পাবেন।


✅ কৌশল ২: সাবস্ক্রিপশন মডেল চালু করুন

🔹 প্রতিদিন গ্রাহক খুঁজতে না গিয়ে ৭ দিনের বা ১ মাসের সাবস্ক্রিপশন দিয়ে গ্রাহক তৈরি করুন।

🔹 ‘৩০০০ টাকা মাসিক – প্রতিদিন সকালে ১ লিটার দুধ’—এমন অফার দিন।

🔹 এতে আপনার বিক্রি নিরবচ্ছিন্ন হয় এবং ক্রেতা নিশ্চিন্ত থাকে।

📌 কোথায় প্রয়োগ হবে? শহরের চাকরিজীবী, নতুন মা-বাবা, বা স্বাস্থ্য সচেতন পরিবারে।


✅ কৌশল ৩: ফুড-গ্রেড প্যাকেজিং ও QR কোড ব্যবহার

🔹 আধুনিক গ্রাহক শুধু দুধ চায় না, নিরাপত্তা চায়। তাই ফুড গ্রেড বোতল, লেবেল ও উৎপাদনের তথ্য দিন।

🔹 QR কোড ব্যবহার করে দুধের উৎস, খামার, ও পশুর তথ্য দেখানো যায়।

🔹 এতে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।


✅ কৌশল ৪: বাল্ক বাইয়ারদের সঙ্গে চুক্তি করুন (B2B মার্কেটিং)

🔹 হোটেল, বেকারি, মিষ্টির দোকান—এসব প্রতিষ্ঠানে প্রতিদিন লিটার কে লিটার দুধ লাগে।

🔹 সরাসরি এসব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নিশ্চিন্ত আয় নিশ্চিত করা যায়।

📌 কৌশল: “আপনার দোকানের জন্য প্রতিদিন ১০০% খাঁটি দুধ পাবেন, কোনো ঝুঁকি ছাড়াই”—এই বার্তাটি দিন। আপনার সততা দুধ বিক্রিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। 

🔹 চুক্তির মাধ্যমে নিয়মিত সরবরাহ করতে পারলে দামও কিছুটা বেশি পাওয়া যায়।


✅ কৌশল ৫: ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ ও ই-কমার্স সংযুক্তি

🔹 ফেসবুক মার্কেটপ্লেস, ফার্ম টু হোম ডেলিভারি সাইট (যেমন: Pran Organic, iFarmer, Khamar-e), এমনকি নিজস্ব ওয়েবসাইটেও দুধ বিক্রি করা যায়।

🔹 অনলাইন প্রি-অর্ডার, ফ্ল্যাশ সেল, কমেন্টে অর্ডার নেওয়ার মাধ্যমে ব্যাপক বিক্রি সম্ভব।

📌 টিপস: লাইভ ভিডিও করে দুধ দোয়ানোর দৃশ্য দেখালে বিশ্বাসযোগ্যতা বাড়ে।


🧭 সরকারি ও বেসরকারি সহায়তা

🔹 প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS): দুধ মান নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ

🔹 PKSF ও BRAC: পশুপালন ও দুধ বিপণনের জন্য ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ

🔹 Milk Vita: সদস্য খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ ও বাজারজাতকরণ


⚠️ খামারির সাধারণ ভুল ও করণীয়

❌ দুধ বিক্রির জন্য নির্দিষ্ট পরিকল্পনা না থাকা

❌ শুধুমাত্র দুধ উৎপাদনে মনোযোগ দিয়ে বিপণন এড়িয়ে যাওয়া

❌ খামারে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি

❌ অস্পষ্ট বা অবিশ্বস্ত প্যাকেজিং


✅ করণীয়:

✔️ স্থানীয় বাজার যাচাই করে টার্গেট গ্রাহক ঠিক করা

✔️ গ্রাহকের বিশ্বাস অর্জনের কৌশল জানা

✔️ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট ও আপডেট


📊 বাস্তব প্রভাব ও লাভজনকতা

🔹 ব্র্যান্ডেড দুধের দাম সাধারণ দুধের চেয়ে ৩০–৫০% বেশি পাওয়া যায়।

🔹 সাবস্ক্রিপশন মডেলে ১ খামারি প্রতিমাসে ২০–৩০ হাজার টাকা আয় বাড়াতে পারেন।

🔹 প্যাকেজিং যুক্ত দুধের জন্য শহরাঞ্চলে চাহিদা দ্রুত বাড়ছে।


❓ পাঠকের উদ্দেশ্যে প্রশ্ন

📌 আপনি দুধ বিক্রি করে আয় বাড়াতে চাইলে কোন কৌশলটি আগে প্রয়োগ করবেন?

📌 আপনার এলাকায় কি এখনো দুধ ব্র্যান্ডিং চালু হয়নি?


কমেন্টে জানাতে ভুলবেন না, আর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান আপনার খামারি ভাইদের।

জানা প্রয়োজন গায়রত কী? *******************

 ★জানা প্রয়োজন গায়রত কী?

**************************

প্রিয় নবীজীর সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।

এটাই গায়রত।তথা-(( গোপনীয়তা)) personal matter 

একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।

এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূরে, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!

আল্লাহুম্মাগফিরলী..!হায় আফসোস


♦ঘটনা ১

**********

একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা:) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?

তিনি উত্তর দিলেন:

" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"

[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]


♦ঘটনা ২

********* 

সে যুগে মক্কার এক মুশরিক তার উটকে জবেহ 

করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?

 আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।

তখন লোকটি বললো, 

এই উটের উপর আমার মহিলারা  বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না, 

তাই এই উটই আমি রাখবো না।

একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!

আর আমাদের ভাই- বোনদের কি দশা??

আস্তাগফিরুল্লাহ্ 


গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।


وَ مَا الۡحَیٰوۃُ  الدُّنۡیَاۤ   اِلَّا مَتَاعُ  الۡغُرُوۡرِ ﴿۲۰﴾

আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

 (সুরা হাদীদ-২০)


এবং সেদিন জাহান্নামকে আনা হবে!

সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? 

(সূরা ফাজর,আয়াত-২০)

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!

বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!

বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!

আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড! 


আল্লাহুম্মাগফিরলী!!

আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,

অনেকে গায়রত কি সেটাও জানেনা 

হায় আফসোস!


এই মুসলিম উম্মাহ কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই। 

হায় আফসোস!  

এই উম্মার পুরুষরা আজ জানেই না 

গায়রত কী? তবে চেষ্টা করুন। 

মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম। হিজাব বা পর্দা মহিলাদের জন্য ফরজ। 

বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

আল্লাহুম্মা আমীন..!🤲

বুধবার, ২৫ জুন, ২০২৫

সৌন্দর্যের দেবী ক্লিওপেট্রাআত্মহনন করেন, একটি বিষাক্ত সাপ তুলে নিয়েছিলেন হাতে, আর সেই মুহূর্তে সাপ ছোবল মারে তাঁর বুকে।

 সৌন্দর্যের দেবী ক্লিওপেট্রাআত্মহনন করেন, একটি বিষাক্ত সাপ তুলে নিয়েছিলেন হাতে, আর সেই


মুহূর্তে সাপ ছোবল মারে তাঁর বুকে।


ক্লিওপেট্রা ....মিশরের ইতিহাস নিয়ে আগ্রহ আছে অথচ এ নামটি শোনেননি, এমন মানুষ হয়তো নেই। এই নারী শাসকের প্রেম আর সৌন্দর্যের ফাঁদে পড়েননি, এমন পুরুষ সে আমলে পাওয়া যাবে না বললেই চলে। এই লাস্যময়ী নারী শুধুমাত্র তার রূপের গুণেই কত বড় বড় যুদ্ধ বিনা রক্তপাতে জয়লাভ করেছেন!


অথচ এমন একদিন এসেছিল, যেদিন তাকে কিনা বন্দী হতে হতো অক্টাভিয়ানের হাতে, হয়তো বরণ করে নিতে হতো দাসীর জীবন। তিনি ভেবেছিলেন, এর চেয়ে বরং মৃত্যুই শ্রেয়! সারা জীবন তিনি বিলাসিতা আর সৌন্দর্যের যে উপাখ্যান রচনা করেছেন, মৃত্যুতেও সেই ইতিহাস অমর করে রাখতে চেয়েছিলেন ক্লিওপেট্রা। তাই তিনি বেছে নিয়েছিলেন অমরত্ব লাভের অন্য পথ। বিষাক্ত সাপ তুলে নিয়েছিলেন হাতে, আর সেই সাপ ছোবল মারে তার বুকে।


হলিউড সিনেমাগুলোতে ক্লিওপেট্রাকে যেভাবে শুধুমাত্র এক আকর্ষণীয় নারী চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়, বাস্তবে তিনি ছিলেন তার চেয়েও ঢের বেশি। অসম্ভব কুশলী আর যথেষ্ট রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ছিলেন তিনি। তারপরও কীভাবে এই করুণ পরিণতির সম্মুখীন হলেন ‘সৌন্দর্যের দেবী’ বলে আখ্যায়িত ক্লিওপেট্রা, সেটিই তুলে ধরা হচ্ছে আজকের লেখায়।


৬৯ খ্রিস্টপূর্বাব্দে রাজা টলেমি অলেটিসের ঘরে জন্ম নেন সপ্তদশ ক্লিওপেট্রা। ধন-দৌলত, ঐতিহ্য বা ইতিহাস- সবদিক থেকেই মিশর ছিল অতুলনীয়। ক্লিওপেট্রা জন্মানোর আরো ১০০ বছর আগে থেকেই অন্য এক পরাশক্তি মাথা চাড়া দিয়ে উঠছিল সে অঞ্চলে, সেই শক্তির অধিপতি ছিল রোমানরা। মিশরের বুকে টলেমি রাজবংশের রাজত্ব প্রায় ৩০০ বছর ধরে চলছিল। টলেমিদের পূর্বপুরুষ ছিলেন গ্রিকের মেসোডোনিয়ার। আদি অধিবাসী না হয়েও বছরের পর বছর মিশরের নাগরিকদের শাসন করে আসছিল তারা, এই নিয়ে ধীরে ধীরে ক্ষুব্ধ হতে থাকে মিশরীয় রক্ত ধারণ করা মানুষগুলো। ধীরে ধীরে দুর্বল হতে থাকে টলেমি রাজত্ব। যেকোনো সময়েই রোমানরা আক্রমণ চালাতে পারে, এই ভয়ে টলেমি বংশ রোমানদের সাথে শান্তিচুক্তি করে। দামি দামি উপঢৌকন আর প্রজাদের কর রোমানদের পাঠিয়ে তুষ্ট রাখতে চায় টলেমিরা, বিনিময়ে তাদের চাওয়া ছিল মিশরের শাসক হিসেবে বহাল থাকা।


এমনই এক নড়বড়ে অবস্থায় জন্ম ক্লিওপেট্রার। ৫১ খ্রিস্টপূর্বে অলেটিস যখন মারা যান, তার উত্তরাধিকার হিসেবে রেখে যান তার মেয়ে ক্লিওপেট্রা আর ছেলে ত্রয়োদশ টলেমিকে। প্রাচীন মিশরের নিয়ম অনুসারে, একজন নারী শাসক সবসময়ই পুরুষ শাসকের অধীনে থাকবে। তবে ক্লিওপেট্রার ইচ্ছা ছিল অন্যরকম। সিংহাসনে আরোহণের কিছুদিনের মাথায় সরকারি সকল নথি থেকে, এমনকি মুদ্রা থেকেও ভাইয়ের ছবি বর্জন করেন তিনি। উল্লেখ্য যে, ক্লিওপেট্রার বয়স ছিল তখন ১৮ আর টলেমির বয়স ১০ এবং তাদের বিয়েও হয়েছিল! এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ, প্রাচীন মিশরীয় বংশে এটি ছিল অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এ রীতির ফলে সিংহাসনের দাবিদার যেমন কমে যেত, তেমনি রাজবংশের মেয়েরাও রানী হিসেবে যথোপযুক্ত মর্যাদায় জীবন অতিবাহিত করতেন! কিন্তু ক্লিওপেট্রা এতেই সন্তুষ্ট ছিলেন না। তার চোখে ছিল সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আর ধনকুবের হওয়ার স্বপ্ন।


কিন্তু অচিরেই তার এই পন্থা রাজকার্যের উল্লেখযোগ্য ব্যক্তিদের খেপিয়ে তোলে। কিছুদিনের মধ্যেই তাকে এই কার্যকলাপের প্রতিবাদে আলেকজান্দ্রিয়া (তৎকালীন মিশরের রাজধানী) থেকে বিতাড়িত করেন ত্রয়োদশ টলেমি। ক্লিওপেট্রা পালিয়ে যান সিরিয়ায়।


মাঝে আরও বেশ কিছু বিরোধের ঘটনা ঘটে রোমান আর মিশরীয়দের মাঝে। একদিকে ক্লিওপেট্রা ছিলেন নিজের শাসন ক্ষমতা ফিরে পেতে উদগ্রীব, আর অন্যদিকে মিশরের দিকে চোখ ছিল রোমান সাম্রাজ্যের। একদিকে ছিলেন টলেমি, ক্লিওপেট্রা; অন্যদিকে ছিলেন জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার হলেন রোমান সাম্রাজ্যের উত্থানের এক ঐতিহাসিক চরিত্র। সিজারের সাথে ছিল সেপ্টিমিয়াস আর আচিলাসের বাহিনী। সিজার খুব সহজেই টলেমিকে ক্ষমতাচ্যুত করলেন। আর তখনই চাল চাললেন বুদ্ধিমতী ক্লিওপেট্রা।


অ্যাপোলোডোরাস নামের বিশ্বস্ত সহকারীকে সঙ্গে নিয়ে আলেকজান্দ্রিয়ার বন্দরে হাজির হলেন তিনি। খুব দামি একটি কম্বল কিনে ক্লিওপেট্রাকে ওই কম্বল দিয়ে পেঁচিয়ে সিজারের কাছে পাঠিয়ে দিলেন অ্যাপোলোডোরাস। যুদ্ধের সময় এমন একটি উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে গেলেন সিজার। ভেতরে ক্লিওপেট্রাকে পেয়ে আকাশ থেকে পড়লেন তিনি। তাকে দেখে সিজারের যেন মাথা ঘুরে গেল। আর সিজারকে বশ করতেও খুব বেশি সময় লাগল না ক্লিওপেট্রার। ব্যাপারটি ভাবলে দেখা যায়- একদিকে টলেমি ক্ষমতাচ্যুত হলেন, আলেকজান্দ্রিয়ার জন্য যুদ্ধ করলেন সিজার আর সেপ্টিমিয়াস; ওদিকে বিনা যুদ্ধে সিংহাসনে বসলেন কিনা ক্লিওপেট্রা! একটি সৈন্যও মারা গেল না, একটি তীরও ছুঁড়তে হল না তাকে!


ক্লিওপেট্রার সাধ ছিল পৃথিবীর সেরা ধনবান নারী হওয়ার। আর এদিকে মোটা অংকের ঋণ জোগাড়ে জুড়ি ছিল না সিজারের। তাই সম্পর্ক ভালোই চলছিল দুজনের।


কিন্তু ঘটনার অন্যতম নায়ক টলেমিকে ভুলে গেলে চলবে না। এত সহজে ক্ষমতার লোভ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। পনথিনাসের নেতৃত্বে ২০,০০০ সৈন্য নিয়ে ৪৭ খ্রিস্টপূর্বে আলেকজান্দ্রিয়া আক্রমণ করেন তিনি। কিন্তু অচিরেই যুদ্ধে পরাজিত হন টলেমি। পালাতে গিয়ে নীল নদে ডুবে মারা যান তিনি। তার কিছুদিনের মধ্যেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন সিজার এবং ক্লিওপেট্রা। কিন্তু কয়েক বছরের মধ্যেই আততায়ীর হাতে খুন হন সিজার। ক্লিওপেট্রা নিজেকে যেমন মিশরীয় দেবী আইসিসের পুনরুত্থান বলে মনে করতেন, তেমনি সিজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনিও খুব শীঘ্রই নিজেকে দেবতা হিসেবে ঘোষণা দিতে যাচ্ছেন। তাই রোমানরা তার এই পাগলামি আর সহ্য করতে না পেরে খুন করেছিল তাকে। অথচ এই খুনের ফলে সবচেয়ে বেশি লাভবান হন ক্লিওপেট্রা নিজে। কারণ তখন তিনি হলেন প্রাচীন মিশরের একচ্ছত্র ক্ষমতার অধিকারী।


ঘটনা এখানে শেষ হলেও পারত। কিন্তু আসল নায়কের আবির্ভাব এখনো বাকি। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে ক্লিওপেট্রাকে কঠোর বার্তা পাঠান রোমান নেতা মার্ক অ্যান্টনি। অ্যান্টনি জুলিয়াস সিজারের সমর্থক ছিলেন এবং তার জীবদ্দশায় তার জেনারেলদের একজন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আলোচনার উদ্দেশ্যে সিলিসিয়ায় যেতে বাধ্য করা হলো তাকে, মহাসমারোহে সিলিসিয়ায় পৌঁছালেন ক্লিওপেট্রা। কিন্তু তাকে দেখে এতটাই বিমোহিত হয়ে পড়েছিলেন অ্যান্টনি, সবকিছু ভুলে রানীর সাথে আলেকজান্দ্রিয়ায় ফেরত আসলেন তিনি। এক বছরের মধ্যে জমজ সন্তানের জন্ম দিলেন ক্লিওপেট্রা। বিবাহিত হওয়া সত্ত্বেও ৩৬ খ্রিস্টপূর্বে পুনরায় ক্লিওপেট্রাকে বিয়ে করলেন অ্যান্টনি। আগের স্ত্রীর সাথে বিবাহ-বিচ্ছেদ করলেন তিনি। আর তার সাথে সকল রোমান মুদ্রায় মুদ্রিত হলো ক্লিওপেট্রার ছবি।


এসব কিছু ক্ষিপ্ত করে তোলে অ্যান্টনির আগের স্ত্রী অক্টাভিয়ার ভাইকে। নৌপথে আক্রমণ চালান তিনি। অ্যান্টনির বাহিনী এত শক্তিশালী ছিল না যে, এই আঘাত সামাল দিতে পারবে। তাই অচিরেই আলেকজান্দ্রিয়ায় পালিয়ে জীবন রক্ষা করেন তিনি। কিন্তু বিধি বাম! নিজের ভালোবাসার মানুষ ক্লিওপেট্রার মৃত্যুর মিথ্যা সংবাদ তাকে উদ্যত করে আত্মহত্যা করতে, নিজের তরবারি দিয়ে নিজেরই প্রাণ নেন এই মহান যোদ্ধা। নিজের মৃত্যুর ভুয়া খবর নিজেই ছড়িয়েছিলেন ক্লিওপেট্রা, কিন্তু এ ব্যাপারে অ্যান্টনি জানতেন না কিছুই!


কিছু ভালোবাসার কাহিনী যেমন অমর হয়ে থাকে, তেমনই ছিল ক্লিওপেট্রা আর অ্যান্টনির সম্পর্ক। অ্যান্টনির মৃত্যুর সংবাদে বিচলিত হয়ে ওঠেন তিনি। বুঝতে পারেন, কী বিশাল ভুল হয়েছে তার। এরপর ৩০ খ্রিস্টপূর্বে ভালোবাসার মানুষকে হারানোর ব্যথা নিয়ে সাপের কামড়ে আত্মাহুতি দেন ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার মৃত্যুর সাথে সাথে শেষ হয় মিশরে টলেমিদের রাজত্বের, ভিত্তি স্থাপন হয় মিশরের বুকে রোমান সাম্রাজ্যের।


প্রশ্ন ওঠে, ক্লিওপেট্রা কি আসলেই সৌন্দর্যের দেবী ছিলেন? তার সাফল্যগাথা কি কেবল তার রূপের সাথেই জড়িত ছিল? সিজার অথবা অ্যান্টনির মতো কুখ্যাত নারীঘেঁষা চরিত্র ক্লিওপেট্রাকে কি কেবল তার আকর্ষণীয় রূপের জন্যই ভালোবেসেছিলেন?


বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠিতে হয়তো ক্লিওপেট্রাকে মাপা যাবে না। রোমান ইতিহাসবিদ ক্যাসিয়াস ডিও আমাদেরকে বলেন যে, ক্লিওপেট্রার নিজেকে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য করে তোলার মতো অসাধারণ জ্ঞান ছিল। একইভাবে, গ্রীক ইতিহাসবিদ প্লুটোচ বলেন, ক্লিওপেট্রার সাথে কথোপকথন ছিল একটি অলঙ্ঘনীয় কবিতার মতো; আর তার উপস্থিতি, তার বক্তৃতা যেকোনো চরিত্রকে আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। তিনি আরো লিখেছিলেন যে, ক্লিওপেট্রার কণ্ঠে মিষ্টতা ছিল; এবং তিনি সহজেই যেকোনো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে পারতেন।


তাই বলা যায়, কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং বুদ্ধি, সাহস আর মর্মস্পর্শী আচরণ দিয়ে তিনি হৃদয় জয় করেছিলেন সিজার ও অ্যান্টনির মতো ক্ষমতাধর পুরুষদের। ক্লিওপেট্রার আসল সৌন্দর্য ছিল তার বুদ্ধিদীপ্ত আচরণে, তা নিয়েই তিনি হাজার হাজার বছর ধরে অমর হয়ে থাকবেন পৃথিবীর ইতিহাসে।


Collected.


Source ...Ancient Egypt

যৌন রোগে ব্যবহৃত অত্যান্ত গুরুত্বপূর্ন ঔষধ সমূহ।

 🌿যৌন রোগে ব্যবহৃত অত্যান্ত গুরুত্বপূর্ন ঔষধ সমূহ।হোমিও ডাক্তারদের কাছে যৌন দুবর্লতার যত রোগী যান, তাদের প্রত্যেকেই বলেন যে, এলোপ্যাথিক বা কবিরাজি চিকিৎসায় তারা কোন সত্যিকারের উপকার পান নাই। (যতদিন ঔষধ খাই ততদিনই ভাল থাকি ; ঔষধ বন্ধ করলেই অবস্থা আগের মতো।) অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।


🌿Lycopodium clavatum:

লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।


🌿Selenium:

যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।


🌿Agnus Castus:

রণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।


🌿Caladium seguinum:

যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তাদের জন্য কার্যকরী।


🌿Origanum marjorana:

ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।


🌿Moschus Moschiferus:

ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।


🌿Staphisagria:

পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।


🌿Salix nigra:

মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।


🌿Sabal serrulata:

সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।


🌿Conium:

স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম।সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হইয়া পড়ে।


🌿Calcarea Carb:

ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।


🌿Natrum carbonicum:

যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।


🌿Nux Vomica:

নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি।


🌿Titanium:

সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত ও বীর্যপাতলা

পূর্ব প্রকাশের পর।


🌿হোমিওপ্যাথিক টিপস

🌿হেল্পলাইন 01955507911

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কাজী নজরুল সম্পর্কে যে ২০টি তথ্য আপনি না-ও জেনে থাকতে পারেন।

 কাজী নজরুল সম্পর্কে যে ২০টি তথ্য আপনি না-ও জেনে থাকতে পারেন।


কাজী নজরুল ইসলামের জীবন ছিল বিচিত্র আর বহুবর্ণিল। তাঁর সেই জীবনের কতটুকুই-বা আমরা জানি? আজ নজরুলজয়ন্তীতে নজরুল-গবেষকদের লেখা বিভিন্ন বই ও পত্রিকা ঘেঁটে এখানে বিদ্রোহী কবি-সম্পর্কিত এমন ২০টি তথ্য তুলে ধরা হলো, যেগুলো আপনি না-ও জেনে থাকতে পারেন!


🌹১. নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না। যখন যা ভালো লাগত, তিনি তা-ই করতেন। দিন নেই, রাত নেই হই হই রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে। তারপর চলত অবিরাম আড্ডা আর গান!


🌹২. নজরুলের লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না। গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন, তেমনি ঘরোয়া বৈঠকেও তাঁর ভেতর থেকে লেখা বের হয়ে আসত।


🌹৩. নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন। কেউ তাঁকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞাসা করলে বলতেন, রঙিন পোশাক পরি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অচিন্ত্যকুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন, নজরুল তাঁর ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন, ‘আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই। আমার তো মানুষকে বিভ্রান্ত করবার কথা!’


🌹৪. নজরুলের পাঠাভ্যাস ছিল বহুমুখী। তিনি পবিত্র কোরআন, গীতা, বাইবেল, বেদ, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ যেমন পড়তেন, তেমন পড়তেন শেলি, কিটস, কার্ল মার্ক্স, ম্যাক্সিম গোর্কিসহ বিশ্বখ্যাত লেখকদের লেখা। রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর সব কটি গান মুখস্থ করে ফেলেছিলেন তিনি!


🌹৫. বাংলা গানে নজরুলই একমাত্র ব‌্যক্তি, যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন। তাঁর গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় আট হাজারের মতো, যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি।


🌹৬. বাঙালি কবিদের মধ্যে নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক। তাঁর কথায় হাসির ঢেউ উঠত। হিরণ্ময় ভট্টাচার্য ‘রসিক নজরুল’ নামে একটি বই লিখেছেন। যাঁরা বইটি পড়েননি, তাঁদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কী পরিমাণ রসিক ছিলেন! একটা উদাহরণ দেওয়া যাক, একবার এক ভদ্রমহিলা নজরুলকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি পানাসক্ত?’ নজরুল বললেন, ‘না, বেশ্যাসক্ত!’ কবির কথায় ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেল। আর তক্ষুনি ব্যাখ্যা করলেন নজরুল, ‘পান একটু বেশি খাই। তাই বেশ্যাসক্ত, অর্থাৎ বেশি+আসক্ত = বেশ্যাসক্ত!’


🌹৭. নজরুলের প্রেমে পড়েননি, এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার। তাঁর চরম শত্রুরাও তাঁর ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন। কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তিনি লিখেছেন, ‘সেই প্রথম আমি দেখলাম নজরুলকে। এবং অন্য অনেকের মতো যথারীতি তাঁর প্রেমে পড়ে গেলাম!’ শুধু বুদ্ধদেব বসু নন, তাঁর স্ত্রী প্রতিভা বসুও নজরুলের প্রেমে পড়েছিলেন। সেই কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘আয়না’ নামে একটি গল্প। কী অবাক কাণ্ড! স্বামী-স্ত্রী দুজনেই একই লেখকের প্রেমে হাবুডুবু খেয়েছেন!


🌹৮. কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন। লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি। পান শেষ করে চা, এরপর আবার চা শেষ করে পান খেতেন। তিনি বলতেন, ‘লেখক যদি হতে চান/ লাখ পেয়ালা চা খান!’


🌹৯. নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ। তিনি অনেকের হাত দেখে যা বলতেন, তা-ই ঘটতে দেখা গেছে। একবার এক লোককে বললেন, আপনার বিদেশযাত্রা আছে, লোকটি সত্যিই কয়েক দিনের মধ‌্যে বিদেশ চলে গেল! আরেকজনকে বললেন, ‘আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন।’ পরে ওই লোকটির মৃত্যু ঘটেছিল!


🌹১০. মাঝেমধ্যে রাগান্বিত হলে নজরুল তাঁর সামনে যদি কোনো বই-খাতা পেতেন বা কাগজ পেতেন, তা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন।


🌹১১. অর্থের ব্যাপারে নজরুল ছিলেন ভয়াবহ বেহিসাবি। হাতে টাকা এলেই তা বন্ধুবান্ধব নিয়ে আমোদ-ফুর্তি করে শেষ করে দিতেন। আর বলতেন, ‘আমি আমার হাতের টাকা বন্ধুদের জন্য খরচ করছি। আর যখন ওদের টাকা হবে ওরাও আমার জন্য খরচ করবে, চিন্তার কোনো কারণ নেই।’


🌹১২. নজরুল তাঁর দুই পুত্রের ডাকনাম সানি (কাজী সব্যসাচী) আর নিনি (কাজী অনিরুদ্ধ) রেখেছিলেন তাঁর দুই প্রিয় মানুষ সান ইয়াত-সেন ও লেনিনের নামানুসারে।


🌹১৩. নজরুল তাঁর সন্তানদের খুবই ভালোবাসতেন। এমনকি তিনি তাঁদের নিজ হাতে খাওয়াতেন আর ছড়া কাটতেন, ‘সানি-নিনি দুই ভাই/ ব্যাঙ মারে ঠুই ঠাই।’ কিংবা ‘তোমার সানি যুদ্ধে যাবে মুখটি করে চাঁদপানা/ কোল-ন্যাওটা তোমার নিনি বোমার ভয়ে আধখানা।’


🌹১৪. নজরুল ছিলেন সত্যিকারের জনদরদি মানুষ। একটি ঘটনা দিয়ে তার প্রমাণ দেওয়া যেতে পারে। দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু মেয়ের বিবাহ। কোনোরকমে কন্যা বিদায়ের আয়োজন চলছে। নজরুল খবরটি পেলেন। তিনি দ্রুত বাজারে গেলেন। এক হিন্দু বন্ধুকে নিয়ে বিয়ের বাজার করলেন। তারপর ধুমধাম করে মেয়েটির বিয়ে হলো। মেয়ের বাবা নজরুলকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, ‘আমরা আপনাকে ভুলব না কোনো দিন।’ এমনই ছিলেন কবি। তাঁর বাড়িতে সাঁওতাল, গারো, কোল—সবাই দল বেঁধে আসতেন। আপ্যায়িত হতেন উৎসবসহকারে।


🌹১৫. নজরুল কবিতা ও গানের স্বত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন। এই গাড়ি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি।


🌹১৬. নজরুল ট্রেনের প্রথম শ্রেণির কামরা ভাড়া করে মাঝেমধ্যে প্রমোদভ্রমণে যেতেন।


🌹১৭. নজরুলের দৃষ্টিশক্তি ছিল অসামান্য। তিনি গভীর অন্ধকারেও বহুদূরের কোনো জিনিস স্পষ্ট দেখতে পেতেন।


🌹১৮. নজরুল ছিলেন অসম্ভব রকমের ক্রীড়াপ্রেমী। সময় পেলেই তিনি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ছুটতেন বন্ধুবান্ধব নিয়ে। যেদিন বাড়ি থেকে সোজা খেলা দেখতে যেতেন, সেদিন দুই পুত্র সানি আর নিনিকে সঙ্গে নিতেন। একবার খেলা দেখতে গেছেন। স্টেডিয়ামে পাশে বসে আছেন হুমায়ূন কবির। খেলা ভাঙার পর ভিড়ের মধ্যে দুই পুত্র খানিকটা আড়ালে চলে গেল। হঠাৎ পেছন থেকে নজরুলের হাঁকডাক শোনা গেল, ‘সানি কোথায়? নিনি কোথায়?’ মাঠসুদ্ধ লোক হাঁ হয়ে নজরুলকে দেখছে। এরই মধ্যে দুই পুত্রকে ঠেসে ধরে ট্যাক্সি করে বাড়ি নিয়ে এসে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন।


🌹১৯. নজরুল বেশ দক্ষ দাবাড়ু ছিলেন। যেদিন বিশেষ কোনো কাজ থাকত না, সেদিন তিনি দাবা খেলতেন। খেলায় এমন মগ্ন হতেন যে খাওয়া-নাওয়ার খেয়ালও থাকত না। মাঝেমধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে আসতেন কাজী মোহাতার হোসেন ও হেম সোম।


🌹২০. কলকাতায় নজরুলের তিনতলা বাড়ির সামনে ছিল একটা ন্যাড়া মাঠ। খেলা নিয়ে বহু কাণ্ড ঘটেছে ওই মাঠে। একবার জোর ক্রিকেট খেলা চলছে। নজরুল গ্যালারি অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে খেলারত তাঁর দুই পুত্রকে জোর উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর মধ্যে বড় পুত্র সানি এল ব্যাট করতে। প্রথম বলেই ছয়! নজরুলের সে কি দাপাদাপি! ঠিক পরের বল আসার আগে তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘সানি, ওই রকম আরেকটা মার।’ ব্যস বাবার কথায় উত্তেজিত হয়ে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে ব্যাট চালাল পুত্র। ব্যাট অবশ্য বলে লাগল না। লাগল উইকেটকিপারের চোয়ালে! বেশ রক্তারক্তি অবস্থা! অবশেষে খেলা বন্ধ করা হলো।


এমনই নানা রঙের মানুষ ছিলেন নজরুল। যাঁর জীবনে দুঃখ-কষ্টের অভাব ছিল না, আবার রং-রূপেরও অভাব ছিল না। পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন  মহাজীবনের অধিকারী হন। বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন, ‘কণ্ঠে তাঁর হাসি, কণ্ঠে তাঁর গান, প্রাণে তাঁর অফুরান আনন্দ—সব মিলিয়ে মনোলুণ্ঠনকারী এক মানুষ।’

💜❤️🤍💜

___ নজরুল অঞ্জলি ツ

(সংগৃহীত)

কম বেশি সকল নারীর এখন এই রোগে আক্রান্ত,, ওভারিয়ান সিস্ট: নীরবতা ভাঙুন, জেনে রাখুন

 কম বেশি সকল নারীর এখন এই রোগে আক্রান্ত,,


ওভারিয়ান সিস্ট: নীরবতা ভাঙুন, জেনে রাখুন


হঠাৎ তীব্র পেটব্যথা , মাসিক এলোমেলো ,মাথা ঘোরা , জ্বর জ্বর ভাব , বমি বমি ভাব হলেই উপেক্ষা করবেন না |


সিস্ট একটা শব্দ নয়—এটা একজন নারীর অজানা আতঙ্ক, নীরব যন্ত্রণা।


বেশিরভাগ সিস্ট ক্ষতিকর নয়, মিলিয়ে যায় নিজে থেকেই। কিন্তু কিছু সিস্ট হতে পারে বিপজ্জনক যদি উপেক্ষা করেন, হারাতে পারেন ভবিষ্যতের সম্ভাবনাও।


অবশ্যই সমাধান আছে, সচেতনতা প্রয়োজন ।


• ব্যথা হলে ওষুধ নয়—ডাক্তার দেখান

• বড় বা জটিল সিস্ট হলে অপারেশন জরুরি

• হঠাৎ তল পেট ব্যথা, মাথা ঘোরা বা জ্বর হলে দেরি না করে ডাক্তার বা হাসপাতালের শরনাপন্ন হন !


হেমরোজিক সিস্ট (Hemorrhagic cyst) হলো এক ধরনের ওভারিয়ান সিস্ট, যেখানে সিস্টের ভেতরে 🩸রক্ত জমে যায়। এটি সাধারণত ফেটে গেলে তীব্র পেটে ব্যথা হতে পারে। এটি স্বাভাবিক মাসিক চক্রে হয়ে থাকতে পারে এবং অনেক সময় চিকিৎসা ছাড়াই সেরে যায়।


পলিসিস্টিক (Polycystic Ovary Syndrome - PCOS) হলো হরমোনজনিত সমস্যা, যেখানে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয়। এটি গর্ভধারণ ও গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন গর্ভপাত বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানো। নিয়মিত চিকিৎসা ও যত্ন জরুরি।


অ্যাডনেক্সাল সিস্ট হলো জরায়ুর আশেপাশে থাকা ডিম্বাশয় বা ফলোপিয়ান টিউবে তৈরি তরলপূর্ণ একটি থলি বা গাঁট। এটি সাধারনত অস্বাভাবিক নয় এবং অনেক সময় নিজে নিজেই সেরে যায়। তবে কখনো কখনো এটি বড় হয়ে ব্যথা, ঋতুচক্রে অসামঞ্জস্য বা গর্ভধারণে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাম ও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: রাজনৈতিক পরিচয় নয় অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দে...