এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৬ জুলাই, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৫-০৭ ২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৫-০৭ ২০২৫


আজকের সংবাদ শিরোনাম


জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতে হবে — বললেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা ভবিষ্যতে কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না -- বললেন অ্যাটর্নি জেনারেল।


শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান।


গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে -- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ এ মাসের শেষে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে –-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউসনের আশাবাদ।


যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল দেশে পালিত হবে পবিত্র আশুরা।


ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শন বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়নি — বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এবং মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে সাত-শূন্য গোলের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ০৪-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ০৪-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন অব্যাহত।


বাংলাদেশ জামায়াতে ইসলামী মব সহিংসতার তীব্র বিরোধী --- রংপুরে সমাবেশে বললেন দলের আমীর।


অনৈতিক ও অপরাধমূলক কাজে জড়িত হলে দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।


কুমিল্লায় ধর্ষনের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি গ্রেফতার।


সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১০ ।


আফগানিস্তানে তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া।


এবং আগামীকাল কলম্বোয় দ্বিতীয় ওডিআই ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ --- টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা ।

সকাল ৭টার সংবাদ, তারিখ : ০২-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ, তারিখ : ০২-০৭-২০২৫


সংবাদ শিরোনাম : নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হলো ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনার বার্ষিকী উদযাপন। *** জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা --- স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর দিবসটি পালনের আহ্বান।***গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সুযোগকে কাজে লাগাতে হবে --- জুলাই গণঅভ্যুত্থানের সুচনার বার্ষিকীতে বললেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।***সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না জামায়াত --- বললেন দলটির নায়েবে আমীর।***আবু সাঈদের শাহাদাত বরণ স্বৈরাচার উৎখাতের পথ প্রশস্ত করেছিল --- বললেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম।***পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা ও অপর ৯৯ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ।***গাজায় ৬০ দিনের যুদ্ধ বিরতির শর্তসমূহে রাজী ইসরাইল --- বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।***এবং কলম্বোয় তিন ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০১-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০১-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


নানা কর্মসূচির মধ্য দিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনার বার্ষিকী উদযাপন করছে জাতি।


জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা --- স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর দিবসটি পালনের আহ্বান।


গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সুযোগকে কাজে লাগাতে হবে --- জুলাই গণঅভ্যুত্থানের সুচনার বার্ষিকীতে বললেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।


সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না জামায়াত --- বললেন জামায়তে ইসলামীর নায়েবে আমীর।


আবু সাঈদের শাহাদাত স্বৈরাচার উৎখাতের পথ প্রশস্ত করেছিল --- বললেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম।


পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা ও অপর ৯৯ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ।


ইসরাইলের অবরোধে শিশুখাদ্য শেষ হওয়ার ফলে মারা যেতে পারে হাজার হাজার শিশু --- সতর্ক করলেন গাজার চিকিৎসকরা।


এবং আগামীকাল কলম্বোয় তিন ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ: ০১-০৭-০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০১-০৭-০২৫


শিরোনাম

১। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী --- আলোচনা করেছেন পারষ্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

 

২। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে আজ থেকে শুরু হচ্ছে সরকারের মাসব্যাপী কর্মসূচি।  

 

৩। আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

৪। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন – চেয়েছে জনমত।

 

৫। বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পদক্ষেপ হাতে নিয়েছে সরকার --- জানালেন পরিবেশ উপদেষ্টা।

 

৬। দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৪২৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত।

 

৭। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুরোধ প্রত্যাখ্যান করে কঠোর অবস্থানে ইরান।

 

৮। এবং আগামীকাল ইয়াঙ্গুনে এএফসি –উইমেন’স এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৬-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩০-০৬-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারের মাসব্যাপী কর্মসূচি।  


আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বিভিন্ন সরকারি দপ্তরে খণ্ডকালীন চাকরিতে শিক্ষার্থীদের নিয়োগ করা হবে --- জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা।


বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার --- বললেন পরিবেশ উপদেষ্টা।


দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৪২৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত।


কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার চিন্তা থেকে সরে আসতে হবে --- জানালো ইরান।


এবং অনূর্ধ-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে আজ রাতে চীন যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৯-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৯-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম 


১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে -- সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের-- ৮ই আগস্ট বিশেষ দিবস পালন করা হবে না।

 

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে কর্মস্থলে ফেরার আহ্বান – দেশের জনগণ ও অর্থনীতি রক্ষায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। 

 

ভুয়া মামলা দায়ের এবং নিরপরাধীদের হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত করেছে সরকার – জানালেন আইন উপদেষ্টা।

 

সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শহীদ আবু সাঈদের শাহাদাত দিবসে জুলাই সনদ স্বাক্ষরের আশাবাদ জাতীয় ঐকমত্য কমিশন ভাইস চেয়ারম্যানের।

 

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে যথাযথ নিরাপত্তা ও চিকিৎসা প্রদানের নির্দেশ হাইকোর্টের – মূল আসামীসহ পাঁচজন গ্রেফতার। 

 

মার্কিন হামলা সত্ত্বেও ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে – বললেন জাতিসংঘের পারমানবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান।

 

এবং মিয়ানমারে এএফসি নারী এশীয় কাপ ফুটবলের বাছাইপর্বে বাহরাইনের বিরুদ্ধে ৭-০ গোলে বাংলাদেশের জয়।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৮-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৮-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন  --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


আগামী আগস্ট থেকে প্রাথমিকভাবে রাজধানীর পল্টন, ধানমণ্ডি ও উত্তরায় চলবে ব্যাটারি চালিত ই-রিকশা --- জানালেন এলজিআরডি ও সমবায় উপদেষ্টা --- দুর্নীতি রোধে চালকদের লাইসেন্স দেয়া হবে অনলাইনে।


দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ-বান্ধব নতুন ওয়েবসাইট চালু করলো বিডা।  


মৌলিক রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ

১৬ দফা দাবি উত্থাপন ইসলামী আন্দোলন বাংলাদেশের।


আজ তেহরানে ইরান-ইসরাইল যুদ্ধে নিহত সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও অন্যান্যদের জানাজা অনুষ্ঠিত।


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত।


এবং কলম্বোতে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক-শূন্যতে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা --- টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ -২৭-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ -২৭-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


সামাজিক ব্যবসার মাধ্যমে বর্তমানের হতাশা থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ রূপান্তর ঘটিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


গত তিনটি জাতীয় নির্বাচনের ব্যাপারে অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।


নির্বাচনে কারচুপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আরও চার দিনের রিমান্ডে।


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু।


ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ডাকাতদের আস্তানায় পরিণত করতে চেয়েছিলেন, তবে শিক্ষার্থীরা সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে --- মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর।


সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে --- জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।


এবং কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দরকার আরো  ৯৬ রান, হাতে রয়েছে চারটি উইকেট।ো

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৬-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৬-০৬-২০২৫


দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে পরিবশে বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা।


এ বছরের হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রশংসা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের --- আগামী বছরের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রস্তুতি গ্রহণের নির্দেশ।


সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়নি, হয়েছে অপরাধে প্ররোচণার জন্য --- তাদের জামিনের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হয়নি --- মন্তব্য আইন উপদেষ্টার।


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলার তদন্ত শেষ --- ৩০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।


সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু --- অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখের বেশি পরীক্ষার্থী।


ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করা হবে --- হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।


এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে আজ।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...